রাজনীতি মানে সংঘাত নয়, সমঝোতা — ট্রাম্প–মামদানি বৈঠক থেকে বাংলাদেশের রাজনীতিবিদরা শিক্ষা নিতে পারে!

ফাইল ফটো: প্রেসিডেন্ট ট্রাম্প ও জোহরান মামদানি

নুরুল্লাহ সাঈদ । আটলান্টা জর্জিয়া: আগামীকাল শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির মধ্যে হোয়াইট হাউসে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনী প্রচারণা চলাকালে দু’জনের মধ্যে তীব্র বিতর্ক ও মতপার্থক্য দেখা গেলেও, নির্বাচনের পর তারা জনগণের স্বার্থে আলোচনা টেবিলে বসতে সম্মত হয়েছেন। ট্রাম্প প্রকাশ্যে মামদানিকে সমালোচনা করেছিলেন এবং তার রাজনৈতিক মতাদর্শ নিয়ে প্রশ্ন তুলেছিলেন, অথচ এখন একই প্রেসিডেন্ট আলোচনার জন্য তাঁকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই বৈঠকে নিউইয়র্কের ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়, আবাসন সংকট, জননিরাপত্তা ও সাধারণ মানুষের অর্থনৈতিক চাপ নিয়ে আলোচনা হবে। বর্তমানে নিউইয়র্ক সিটিতে প্রতি চারজনের একজন দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন—যা নেতাদের মধ্যে সহযোগিতা আরও জরুরি করে তুলেছে। মামদানি জানিয়েছেন, “আমাদের নীতি যতই ভিন্ন হোক, জনগণের জন্য কাজ করা এখন সময়ের দাবি।” প্রেসিডেন্ট ট্রাম্পও সংবাদমাধ্যমকে বলেছেন, “আমরা কিছু একটা সমাধান বের করব”

এই বৈঠক শুধু মার্কিন রাজনীতির জন্য নয়, বাংলাদেশি রাজনীতির জন্যও একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। আমাদের দেশে প্রায়ই দেখা যায়—সরকার ও বিরোধী পক্ষ মুখোমুখি বসতে চায়নি! জুলাই পরবর্তী গণভোট নিয়ে দুই দল মুখোমুখি হয়েছিল কিন্তু আলোচনার টেবিলে তাদের বসতে দেখা যায়নি যদিও জামায়াতের পক্ষ থেকে কয়েকবার চেষ্টা করা হয়েছিলো কিন্তু বিএনপি সারা দেয়নি।

এভাবে রাজনৈতিক মতানৈক্য বছরের পর বছর ধরে রাখা হয়, এবং জনগণের স্বার্থ থেকে নেতারা দূরে সরে যান নেতারা। অথচ প্রকৃত নেতৃত্বের পরিচয় হলো মতপার্থক্য বজায় রেখেও জনগণের জন্য একসঙ্গে কাজ করতে পারা।

নির্বাচন শেষ হলে বিরোধিতা নয়, বরং নেতৃত্বের আসল পরীক্ষা শুরু হয়। ব্যক্তিগত দ্বন্দ্ব কখনও জনগণের কল্যাণের চেয়ে বড় হতে পারে না। ট্রাম্প–মামদানির বৈঠক দেখিয়ে দিল—সংঘাতের ধারাবাহিকতা ভেঙে সমঝোতার পথে হাঁটলেই উন্নত ভবিষ্যতের দুয়ার খুলে যায়।

বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য এ উদাহরণ একটি স্মরণীয় শিক্ষা হতে পারে—

📌 ক্ষমতার রাজনীতি নয়, মানুষের জন্য রাজনীতি করুন।📌 বিরোধিতা থাকলেও টেবিলে বসুন।📌 সংঘাত নয়, সংলাপের মাধ্যমে সমাধান খুঁজুন।📌 প্রজন্মের ভবিষ্যৎ যেন নেতাদের অহংকারের কারণে ক্ষতিগ্রস্ত না হয়।

শেষে বলা যায়—“রাজনীতি যদি সত্যিই জনগণের হয়, তবে সংঘাত নয়, সমঝোতাই হওয়া উচিত নেতৃত্বের প্রধান ভিত্তি।”

আরও দেখুন

ট্রাম্পের আইনজীবী হাব্বা আদালতের রায়ে পদ ছাড়লেন নিউ জার্সিতে

ট্রাম্পের আইনজীবী হাব্বা আদালতের রায়ে পদ ছাড়লেন নিউ জার্সিতে

মুহাম্মদ সোহেল রানাঃ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী আলিনা হাব্বা নিউ জার্সির অ্যাক্টিং ইউ.এস. …