Daily Archives: November 24, 2025

নিউইয়র্কে বাংলাদেশি পুলিশ সার্জেন্টের তিন বছরের কারাদণ্ড হতে পারে

আইসিই এজেন্ট পরিচয়ে নারীকে হুমকি নিউ ইয়র্কে বাংলাদেশি পুলিশ সার্জেন্টের

ইমা এলিস, নিউ ইয়র্ক: নিউ ইয়র্ক পুলিশে কর্মরত এক বাংলাদেশি বংশোদ্ভূত সার্জেন্ট অনলাইনে পরিচিত এক নারীর সাথে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে নিজেকে আইসিই এজেন্ট হিসেবে পরিচয় দিয়েছিলেন কারণ ওই নারী তার প্রণয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। কেন তিনি নিজেকে আইসিই এজেন্ট হিসেবে পরিচয় দিয়েছিলেন আদালত শেষে এই প্রশ্নের কোনো জবাব দেননি ২৯ বছর বয়সী ওই পুলিশ কর্মকর্তা আতিকুল ইসলাম। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার …

বিস্তারিত

হোয়াইট হাউসের ঐতিহাসিক বৈঠকে ‘যুক্তিবাদী’ মামদানির প্রশংসা ট্রাম্পের

হোয়াইট হাউসের ঐতিহাসিক বৈঠকে 'যুক্তিবাদী' মামদানির প্রশংসা ট্রাম্পের

ইমা এলিস, নিউ ইয়র্ক: শুক্রবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক উল্লেখযোগ্য বৈঠকে নিউ ইয়র্ক সিটির নির্বাচিত মেয়র জোহরান মামদানিকে (ডি) প্রকাশ্যে প্রশংসা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক নাটকীয় পরিবর্তন, যিনি এতদিন তাকে বারবার ‘কমিউনিস্ট’ বলে আক্রমণ করে আসছিলেন। ওভাল অফিসে মামদানিকে পাশে নিয়ে ট্রাম্প বলেন, আমি মনে করি আপনি একজন সত্যিই অসাধারণ মেয়র পেতে যাচ্ছেন। তিনি যত ভালো করবেন, আমি তত …

বিস্তারিত

অভিবাসীদের বহিস্কারে আইসিইকে তথ্য হস্তান্তর বন্ধের নির্দেশ মার্কিন বিচারকের

অভিবাসীদের বহিস্কারে আইসিইকে তথ্য হস্তান্তর বন্ধের নির্দেশ মার্কিন বিচারকের

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক রায় দিয়েছেন যে অভিবাসীদের বহিস্কারের জন্য করদাতাদের যাদের মধ্যে অনিবন্ধিত অভিবাসী থাকার সম্ভাবনা রয়েছে তাদের ঠিকানাসহ ব্যক্তিগত তথ্য ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কে সরবরাহ করতে পারবে না ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস)। মার্কিন ডিস্ট্রিক্ট জজ কোলিন কোলার-কোটেলি শুক্রবার (২১ নভেম্বর) ৯৪ পৃষ্ঠার রায়ে জানান, সেন্টার ফর ট্যাক্সপেয়ার রাইটস–এর দায়ের করা মামলায় আইসির …

বিস্তারিত

বন্ধ হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যাল

যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছাতে ইউক্রেনের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র

আমেরিকা বাংলা ডেস্ক –  রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামাতে জোর তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। মস্কোর সঙ্গে ২৮ দফা শান্তি পরিকল্পনা তৈরির পর তা নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় দফায় দফায় আলোচনায় বসছে ওয়াশিংটন। সেখানে ওই পরিকল্পনায় আরও কিছু পরিবর্তনের জন্য ইউক্রেনের সঙ্গে কাজ করছে মার্কিন প্রশাসন। লক্ষ্য—পারস্পরিক গ্রহণযোগ্য একটি সিদ্ধান্তে পৌঁছানো। জেনেভায় গতকাল রোববার প্রথম দিনের মতো ইউক্রেনের সঙ্গে দেশটির ইউরোপীয় মিত্র ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের …

বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে অগ্নিকাণ্ড

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে অগ্নিকাণ্ড

মুহাম্মদ সোহেল রানাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আজ সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার সন্ধ্যায় হঠাৎ করেই হলে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসকে জানানো হয়। চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, …

বিস্তারিত

ট্রাম্পের ২ হাজার ডলারের চেকে বহু আমেরিকানের ‘আশায় গুড়ে বালি’

ইমা এলিস । নিউইয়র্ক: প্রেসিডেন্ট ট্রাম্প ১ লাখ ডলারের কম আয়কারী করদাতাদের জন্য ২ হাজার ডলারের ‘ট্যারিফ রিবেট’ দেওয়ার প্রস্তাব করেছেন। তাঁর দাবি, এই অর্থ ট্যারিফ থেকে আসবে এবং সম্ভব হলে জাতীয় ঋণ কমাতেও সহায়ক হবে। ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, বিদেশ থেকে আসা বিপুল পরিমাণ ট্যারিফ আয়ের মধ্য থেকে স্বল্প ও মধ্যম আয়ের মার্কিন নাগরিকদের জন্য প্রদত্ত ২হাজার ডলারের অর্থের …

বিস্তারিত