ইতালির কলেজ পরীক্ষায় ১০০তে ১০০ নম্বর পেয়ে বাংলাদেশি তরুণীর রেকর্ড
ইতালির ভেনিসে উচ্চমাধ্যমিক সমমানের মাতুরিতা (Maturità) পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ১০০ পেয়ে কলেজের সর্বোচ্চ ফল অর্জন করেছেন বাংলাদেশি তরুণী শাকিরা শাওন রহমান। ভেনিসের ঐতিহ্যবাহী আন্তোনিও পাচিনোত্তি কলেজ থেকে এই অসাধারণ সাফল্য অর্জনের মাধ্যমে তিনি শুধু নিজের মেধার স্বাক্ষরই রাখেননি, ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্যও গর্বের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এশিয়া পোস্ট নিউজ জানিয়েছে, মাতুরিতা পরীক্ষায় পুরো কলেজের সব শিক্ষার্থীকে পেছনে ফেলে সর্বোচ্চ নম্বর অর্জন করেছেন শাকিরা। তার এই কৃতিত্ব ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি করেছে।
শাকিরার শিক্ষাজীবনের এই অর্জনের পেছনে রয়েছে দীর্ঘ পরিশ্রম ও সংগ্রামের গল্প। ২০২০ সালে বাংলাদেশ থেকে ও-লেভেল (এসএসসি সমমান) সম্পন্ন করার পর ২০২১ সালে পরিবারের সঙ্গে ইতালিতে পাড়ি জমান তিনি। নতুন দেশ, নতুন শিক্ষা ব্যবস্থা এবং সম্পূর্ণ ভিন্ন ভাষার পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া ছিল বড় একটি চ্যালেঞ্জ।
ইতালিতে যাওয়ার পর তিনি প্রথমে ইতালীয় ভাষার বি-১ স্তরের কোর্স সম্পন্ন করেন। একই সময়ে শেষ করেন এ-লেভেলও। এরপর ভর্তি হন ভেনিসের সুপরিচিত আন্তোনিও পাচিনোত্তি কলেজে। সেখানে নিয়মিত পড়াশোনা, ভাষাগত দক্ষতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি মাতুরিতা পরীক্ষায় সর্বোচ্চ ফল অর্জন করেন।
নিজের সাফল্য নিয়ে শাকিরা বলেন, নতুন একটি দেশে এসে ভাষা ও সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়া সহজ ছিল না। তবে শুরু থেকেই তার লক্ষ্য ছিল স্পষ্ট। ভবিষ্যতে তিনি একজন ফার্মাসিস্ট হতে চান এবং সেই লক্ষ্য নিয়েই পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।
শুধু নিজের শিক্ষাজীবনেই নয়, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের গড়ে তুলতেও ভূমিকা রাখছেন শাকিরা। বর্তমানে তিনি ভেনিসে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে পরিচালিত ‘আমাদের পাঠশালা’-তে শিক্ষকতা করছেন। সেখানে তিনি শিশু-কিশোরদের পাঠদান করছেন এবং তাদের পড়াশোনায় উৎসাহ দিচ্ছেন।
প্রবাসজীবনের নানা চ্যালেঞ্জের মধ্যেও শাকিরার এই সাফল্য দেখিয়ে দিয়েছে, অধ্যবসায়, পরিশ্রম এবং স্পষ্ট লক্ষ্য থাকলে ভৌগোলিক সীমাবদ্ধতা কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। তার এই অর্জন ইতালিসহ বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে ওঠা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বাংলাদেশ
View moreবিশ্বের ৩৪টি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর রয়েছে। এর মধ্যে একটি দেশে সব ধরনের বাংলাদেশি পাসপোর্টধারী ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ পাবেন। তবে বাকি ৩৩টি দেশে ভিসামুক্ত ভ্রমণের এই সুবিধা কেবল কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের জন্য প্রযোজ্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-২ শাখা থেকে প্রকাশিত এক হালনাগাদ তালিকায় এই তথ্য জানানো হয়েছে। ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত বাংলাদেশের সঙ্গে কার্যকর থাকা দ্বিপাক্ষিক ভিসা অব্যাহতি চুক্তির ভিত্তিতে তালিকাটি তৈরি করা হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বের ৩১টি দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও অফিশিয়াল—উভয় ধরনের পাসপোর্টধারীদের জন্যই ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। দেশগুলো হলো—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, ফিলিপাইন, ব্রুনেই, তিমুর-লেস্তে, দক্ষিণ কোরিয়া, কুয়েত, কাতার, ওমান, তুরস্ক, রাশিয়া, বেলারুশ, কাজাখস্তান, মঙ্গোলিয়া, সার্বিয়া, কসোভো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, বতসোয়ানা ও গাম্বিয়া। এ ছাড়া জাপান ও উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি থাকলেও তা কেবল কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য সীমাবদ্ধ। অর্থাৎ, এই দুটি দেশে অফিশিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভ্রমণের সুবিধা পাবেন। অন্যদিকে, সাধারণ পাসপোর্টধারীসহ বাংলাদেশের সব ধরনের পাসপোর্টধারীর জন্য ভিসামুক্ত প্রবেশের সুযোগ রেখেছে কেবল মালদ্বীপ। তবে শর্ত থাকে যে, কর্মসংস্থানের উদ্দেশ্যে মালদ্বীপে গেলে এই ভিসা অব্যাহতি সুবিধা কার্যকর হবে না। ভিসা অব্যাহতির এই সুবিধা সম্পূর্ণভাবে পাসপোর্টের ধরন ও ভ্রমণের উদ্দেশ্যের ওপর নির্ভরশীল। তাই সাধারণ পাসপোর্টধারীদের বিদেশ ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের বর্তমান ভিসানীতি ও প্রবেশসংক্রান্ত শর্তাবলি ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 873 ডিএন
কারাগারে থাকা যুব মহিলা লীগ নেত্রীর প্রতিবন্ধী ছেলের মৃত্যু, কারা ফটকে শেষ দেখার ব্যবস্থা
গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ সরাচ্ছে জারা ও এইচঅ্যান্ডএম, লাভবান হচ্ছে ভারত
শিশুদের পুষ্টি নিশ্চিত ও ঝরে পড়া রোধে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করবে সরকার। এই কর্মসূচির আওতায় ১ কোটি ১০ লাখ শিশু প্রতিদিন দুপুরের খাবার পাবে।শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণ মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান বলেন, শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা অব্যাহত রাখতে স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, বর্তমানে দেশের ৫০০টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। চার থেকে ১০ বছর বয়সী শিশুদের বিদ্যালয়ে ধরে রাখতে এ প্রকল্প কার্যকর ভূমিকা রাখছে। আগামী ২০২৭ সাল থেকে ৫০০টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ১০ লাখ শিশুকে মিড ডে মিলের আওতায় আনা হবে। খাবারের গুণগত মান ও তদারকির ওপর জোর দিয়ে তিনি বলেন, বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রন্ধনপ্রণালি অনুসরণ, সহজলভ্য স্থানীয় উপকরণ, শাকসবজি, আমিষ ও দুগ্ধজাত পণ্য ব্যবহারের পাশাপাশি খাবারের মান নিশ্চিতে মায়েদের সম্পৃক্ত করে তদারকি জোরদার করতে হবে। মিড ডে মিল আরও সুস্বাদু ও সহজলভ্য করতে জেলা ও উপজেলা পর্যায়ে রন্ধন প্রতিযোগিতা আয়োজনেরও প্রস্তাব দেন তিনি।জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ও শিশুপুষ্টি প্রসঙ্গে ডা. জুবাইদা রহমান বলেন, জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী দেশের পাঁচ বছরের নিচে ২৫ দশমিক ১ শতাংশ শিশু খর্বতার শিকার। ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার গঠিত সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ সময় তিনি নতুন প্রজন্মকে কৃষিতে আগ্রহী করে তোলা, ভিটামিন এ-সমৃদ্ধ সোনালি ধান ও রোগ প্রতিরোধী আলু চাষ, কীটনাশকের ব্যবহার কমাতে পোকা প্রতিরোধী বেগুন চাষ সম্প্রসারণ, খাল খনন ও পতিত জমি আবাদযোগ্য করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ‘জিরো হাঙ্গার’ বা শূন্য ক্ষুধার বিশ্ব গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক কৃষিবিদ মো. শাহজামান খান। অনুষ্ঠানে ৩০০ রেসিপির মধ্য থেকে সেরা রেসিপির জন্য পাঁচজনকে পুরস্কৃত করা হয়। রন্ধন প্রতিযোগিতায় প্রথম হন মাদারীপুরের তাহেরা ইসলাম তিন্নি, দ্বিতীয় আবু আব্দুলাহ এমডি সিয়াম এবং তৃতীয় স্থান অধিকার করেন রংপুরের সাজিয়া ফেরদৌস। বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদ ও চেক বিতরণ করেন ডা. জুবাইদা রহমান। 873 DN
হজের বিমানভাড়া কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী, সম্মানী পাবেন ইমাম, মুয়াজ্জিন ও লাখ ধর্মীয় সেবাকর্মী
ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে করলেন চীনা নাগরিক
বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের স্বপ্ন? জেনে নিন প্রফেসরদের ইমেইল করার সঠিক কৌশল
দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হচ্ছে। সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে প্রথম দফায় দেশটিতে যাচ্ছেন ১১২ জন বাংলাদেশি কর্মী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁদের বহনকারী ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। বিকেল সাড়ে ৫টায় বিমানবন্দরে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার বহুজাতিক প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে কাজ করবেন। বেতনের পাশাপাশি নিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেওয়া হবে। পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, নিবন্ধন, প্রশিক্ষণ, বিমা, ভিসা ও বিমানভাড়াসহ অভিবাসনসংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। বোয়েসেলের হিসাবে, এ ব্যবস্থায় প্রত্যেক কর্মীর প্রায় দুই লাখ টাকা সাশ্রয় হবে। নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে চার হাজারের বেশি অনলাইন আবেদনকারীর মধ্য থেকে ই-লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়। পরবর্তী সময়ে নিয়োগকারী প্রতিষ্ঠানের পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে ১১২ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সরকারের অনুরোধে প্রথম ধাপে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে বিনা অভিবাসন ব্যয়ে নিয়োগের বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে মালয়েশিয়া সরকার। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদা পাওয়ার কথা জানিয়েছে বোয়েসেল। ২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি কর্মী নিয়েছিল মালয়েশিয়া। তবে নিয়োগে অনিয়ম, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দুর্নীতি ও শ্রমিক শোষণের অভিযোগের পর ২০২৪ সালের জুন থেকে নতুন কর্মী নিয়োগ বন্ধ হয়ে যায়। এদিকে বিনা খরচে কর্মী পাঠানোর এই কর্মসূচিতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ না দেওয়ার আহ্বান জানিয়েছে বোয়েসেল। সংস্থাটির নামে কেউ টাকা দাবি করলে তা প্রতারণা হিসেবে গণ্য হবে বলেও সতর্ক করা হয়েছে। নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। সূত্র : বিটিভি 871-এসএ
নামের পদবি ফকির হওয়ায় কটূক্তি, হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী
ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছে ২ মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

