সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

রাজশাহী

ছবি: সংগৃহীত
রাজশাহীতে এইচআইভি আক্রান্তদের ৬৬ শতাংশই সমকামী

রাজশাহীতে নীরবে বাড়ছে এইচআইভি সংক্রমণ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত রাজশাহীতে মোট ১৩৯ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৯২ জন পুরুষে-পুরুষে যৌনসম্পর্কে যুক্ত ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়েছেন, যা মোট আক্রান্তের প্রায় ৬৬ শতাংশ।   স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এইচআইভি সংক্রমণ প্রতিরোধে সচেতনতার অভাব, ঝুঁকিপূর্ণ যৌন আচরণ, নিয়মিত পরীক্ষা না করা এবং সামাজিক সংকোচ বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। একই সঙ্গে আক্রান্ত ব্যক্তিদের প্রতি সামাজিক বৈষম্য ও নেতিবাচক মনোভাবও অনেককে সময়মতো পরীক্ষা ও চিকিৎসা নিতে নিরুৎসাহিত করছে।   রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ১২ হাজার ৮৫২ জনের এইচআইভি পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১৫ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১০৫ জন পুরুষ, ৯ জন নারী এবং একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১৫ থেকে ২৪ বছর বয়সী আক্রান্তের সংখ্যা ৩৫ জন এবং ২৫ থেকে ৫০ বছর বয়সী ৮০ জন। আক্রান্তদের মধ্যে ৪৮ জন বিবাহিত এবং ৬৭ জন অবিবাহিত। এছাড়া কয়েকজন প্রবাসফেরত ব্যক্তিও রয়েছেন।   অন্যদিকে সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, হাসপাতালের বাইরে শনাক্ত হওয়া আরও ৩৪ জন আক্রান্তের তথ্য নথিভুক্ত হয়েছে। দুই প্রতিষ্ঠানের তথ্য একত্র করলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১৩৯ জন। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বিভাগের আট জেলায় বর্তমানে এইচআইভি আক্রান্তের সংখ্যা ৭৯৪। এর মধ্যে সর্বোচ্চ ৩১০ জন আক্রান্ত রয়েছেন সিরাজগঞ্জ জেলায়। এরপর রয়েছে রাজশাহী, বগুড়া, পাবনা, নওগাঁ, নাটোর, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ।   বিশেষজ্ঞরা বলছেন, এইচআইভি সংক্রমণকে শুধুমাত্র একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর সমস্যা হিসেবে দেখলে বাস্তব চিত্র বোঝা কঠিন হবে। কারণ অনিরাপদ যৌনসম্পর্ক ছাড়াও পরীক্ষাবিহীন রক্ত গ্রহণ, একই সূঁচ বা সিরিঞ্জ একাধিক ব্যক্তির ব্যবহার এবং গর্ভাবস্থা, প্রসব বা বুকের দুধের মাধ্যমে মা থেকে শিশুর শরীরেও এইচআইভি সংক্রমিত হতে পারে।   রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (মেডিসিন) ডা. মো. মেহেদী হাসান ভূঁইয়া বলেন, নির্দিষ্ট কিছু আচরণের ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি তুলনামূলক বেশি হতে পারে। তবে প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো সচেতনতা বৃদ্ধি, নিয়মিত পরীক্ষা এবং নিরাপদ আচরণ নিশ্চিত করা। এইচআইভি আক্রান্তদের নিয়ে কাজ করা সংগঠন ‘আপোষ’-এর প্রকল্প ব্যবস্থাপক এস. এন. আব্দুল্লাহ আল রেজা বলেন, এখনও অনেক মানুষ মনে করেন এইচআইভি আক্রান্ত মানেই নির্দিষ্ট ধরনের জীবনযাপন। বাস্তবে বিষয়টি আরও বিস্তৃত। আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার পাশাপাশি সামাজিক গ্রহণযোগ্যতা ও মানসিক সহায়তাও প্রয়োজন।   রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এইচআইভি টেস্টিং অ্যান্ড কাউন্সেলিং সেন্টারের ফোকাল পারসন ডা. ইব্রাহিম মো. শরফ জানান, বর্তমানে রাজশাহীতে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) সেন্টার চালু রয়েছে এবং আক্রান্তদের জন্য ওষুধ, পরীক্ষা ও কাউন্সেলিং সেবা দেওয়া হচ্ছে। তবে পুরোনো রোগীদের কিছু ফাইল স্থানান্তর প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।   জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, এইচআইভি প্রতিরোধে তথ্যভিত্তিক সচেতনতা, সহজলভ্য পরীক্ষা ব্যবস্থা, নিয়মিত কাউন্সেলিং এবং আক্রান্তদের প্রতি বৈষম্যমুক্ত আচরণ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে সামাজিক লজ্জা বা ভয় কাটিয়ে ঝুঁকিতে থাকা ব্যক্তিদের পরীক্ষা ও চিকিৎসার আওতায় আনা গেলে সংক্রমণ নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে।

প্রকাশ: জুন ২৩, ২০২৬ ৬:৩২
ছবি: সংগৃহীত
শিশির মনিরকে লাল কার্ড দেখালো রাবি শিক্ষার্থীদের একাংশ, নেপথ্যে ছাত্রদল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ‘লাল কার্ড’ প্রদর্শন করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীদের একাংশ। একই কর্মসূচিতে ছাত্রদলের কিছু নেতাকর্মীকেও অংশ নিতে দেখা গেছে।   সোমবার (৬ এপ্রিল) বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পরিবহন চত্বরে গিয়ে শেষ হয়। প্রতিবাদ চলাকালে শিক্ষার্থীদের ‘শিশির মনির ভূয়া ভূয়া’, ‘রাকসু ভূয়া ভূয়া’, ‘ফুয়াদ ভূয়া ভূয়া’ এবং ‘রাবিয়ানদের পক্ষ থেকে লাল কার্ড’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।   কর্মসূচিতে অংশ নেওয়া ২০২০-২১ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, মুক্তিযুদ্ধ ও জাতীয় ইতিহাস নিয়ে বিতর্কিত মন্তব্যকারীদের বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানানো গ্রহণযোগ্য নয়। তিনি এ ধরনের আয়োজনের সমালোচনা করেন এবং তা প্রত্যাখ্যানের আহ্বান জানান।   আরেক শিক্ষার্থী বলেন, শহীদ আবরার ফাহাদের হত্যাকাণ্ডের আসামিদের পক্ষে আইনি লড়াই করা ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানানোকে তারা মেনে নিতে পারছেন না। এ ধরনের ব্যক্তিদের রাবি ক্যাম্পাসে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করার কথাও জানান তিনি।   উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর আমন্ত্রণে ‘গণভোটের রায় বাস্তবায়নে: সংকট পথে দেশ’ শীর্ষক এক সেমিনারে অংশ নিতে ক্যাম্পাসে আসেন আইনজীবী শিশির মনির ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ আয়োজন ঘিরেই শিক্ষার্থীদের একাংশের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়।

প্রকাশ: এপ্রিল ৬, ২০২৬ ১৫:৮

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু
আমেরিকা

জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

নভেম্বর ৭, ২০২৬ ১৩:০

Top week

লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

নভেম্বর ২১, ২০২৬ ১৩:০