সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
Live update news
টিকটকের মাধ্যমে সম্পর্ক ও বিয়ের প্রলোভনে নারীদের আটকে রাখার অভিযোগে চীনা নাগরিক গ্রেপ্তার। ছবি: সংগৃহীত
ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে করলেন চীনা নাগরিক

ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকের মাধ্যমে নারীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখানোর অভিযোগ উঠেছে চীনা নাগরিক চেন ইয়ংয়ের বিরুদ্ধে। মাত্র তিন মাসে অন্তত ১৫ নারীকে বিয়ে করার তথ্য পেয়েছে পুলিশ। ভুয়া বিয়ের কাগজপত্র তৈরি করে নারীদের ঢাকার বিভিন্ন বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সর্বশেষ মানিকগঞ্জের ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।   পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, চেন ইয়ং (৪১) নামের ওই চীনা নাগরিক ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ব্যবহার করে বিভিন্ন কিশোরী ও অবিবাহিত নারীর সঙ্গে পরিচিত হতেন। একপর্যায়ে তাঁদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রস্তাব দিতেন। বিশ্বাস অর্জনের জন্য স্ট্যাম্পে বিয়ের ভুয়া কাগজপত্র তৈরি করতেন। পরে ঢাকার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় নিয়ে নারীদের আটকে রেখে ধর্ষণ করতেন বলে অভিযোগ রয়েছে।   সর্বশেষ ঘটনাটি ঘটে মানিকগঞ্জের এক স্কুলছাত্রীর ক্ষেত্রে। অষ্টম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছর বয়সী ওই শিক্ষার্থী গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। পরদিন তাঁর বাবা মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ তাঁর সন্ধানে তদন্ত শুরু করে।   তদন্তের একপর্যায়ে ২৪ নভেম্বর রাতে ওই শিক্ষার্থী তাঁর বড় বোনকে ফোন করে জানান, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। পরে বিয়েসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁকে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁ থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এরপর উত্তরার একটি ভাড়া বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।   বড় বোনের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি বাসার অবস্থান শনাক্ত করে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ। সেখানে অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি চীনা পাসপোর্ট ও দুটি মুঠোফোন জব্দ করা হয়।   পুলিশের প্রাথমিক অনুসন্ধানে চেন ইয়ংয়ের বিরুদ্ধে আরও একাধিক নারীর সঙ্গে একই ধরনের প্রতারণার অভিযোগ উঠে আসে। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে খোঁজ নিতে গিয়ে গত তিন মাসে অন্তত ১৫ নারীকে বিয়ে করার তথ্য পেয়েছে পুলিশ। তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন বয়সী একাধিক নারী ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁদের মধ্যে সাভারের এক নারীও চেন ইয়ংকে নিজের স্বামী বলে দাবি করেন।   এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা চেন ইয়ংকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। পুলিশ বলছে, এসব ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।   ২৫ নভেম্বর বিকেলে চেন ইয়ংকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক দোলন বিশ্বাস তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর আদালতে জবানবন্দি গ্রহণ ও প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে তাঁকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।   পুলিশ জানিয়েছে, চেন ইয়ংয়ের বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগও তদন্ত করে দেখা হচ্ছে। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি।   সূত্র: যুগান্তর 871-এসএ

১০ মিনিট Ago
যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা
যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা

যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক উচ্চ জোয়ারের কারণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ‘কিং টাইডস’ নামে পরিচিত বছরের সর্বোচ্চ জোয়ারের প্রভাবে ক্যালিফোর্নিয়ার কয়েকটি উপকূলীয় এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। ফ্লোরিডাসহ পূর্ব উপকূলের কয়েকটি এলাকাতেও পানি বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদেরা। কিছু এলাকায় কয়েক দশকের পুরোনো জোয়ারের রেকর্ড ভাঙারও আশঙ্কা রয়েছে।   মার্কিন সংবাদমাধ্যম ফক্স লোকালের  প্রতিবেদনে বলা হয়েছে, থ্যাংকসগিভিং সপ্তাহে দুই উপকূলেই জোয়ারের উচ্চতা বিপজ্জনক পর্যায়ে পৌঁছাতে পারে। বিশেষ করে সান ফ্রান্সিসকো বে এলাকায় বুধবার জোয়ারের উচ্চতা স্বাভাবিকের চেয়ে অন্তত ২ দশমিক ৮ ফুট বেশি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল।   সান ফ্রান্সিসকোতে সর্বোচ্চ জোয়ারের আগের রেকর্ড ছিল ১৯৮৩ সালের ২৭ জানুয়ারি, যখন পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ২ দশমিক ৯ ফুট বেশি উঠেছিল। নতুন পূর্বাভাস সেই রেকর্ডের কাছাকাছি পৌঁছানোর আশঙ্কা তৈরি করেছে। এরই মধ্যে ক্যালিফোর্নিয়ার মারিন কাউন্টি ও কোর্টে মাদেরার কয়েকটি নিচু এলাকা প্লাবিত হয়েছে। হুমবোল্ট কাউন্টিতে বন্যার কারণে কয়েকটি উপকূলীয় এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।   পশ্চিম উপকূলের পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলেও বন্যার সতর্কতা জারি করা হয়েছে। ওয়াশিংটন ও ওরেগনের উপকূলীয় এলাকায় থ্যাংকসগিভিং পর্যন্ত উচ্চ জোয়ার, শক্তিশালী বাতাস ও বড় ঢেউয়ের কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সান ফ্রান্সিসকো বে এলাকায় বুধবার ২০ থেকে ৩০ ফুট উঁচু ঢেউয়ের সতর্কতাও দেওয়া হয়েছিল। উচ্চ জোয়ারের কারণে ওয়াশিংটন স্টেট ফেরির কয়েকটি যাত্রাও বাতিল করা হয়েছে।   অন্যদিকে, ফ্লোরিডার পাম বিচ থেকে মায়ামি পর্যন্ত আটলান্টিক উপকূলে বুধবার ও বৃহস্পতিবার সকালে জোয়ারের কারণে বন্যার আশঙ্কা রয়েছে। কয়েক দিন আগে দক্ষিণ ও মধ্য ফ্লোরিডার কিছু এলাকায় ধীরগতির ঝড়ের কারণে ১৭ ইঞ্চির বেশি বৃষ্টিপাত হয়েছিল। ফলে নতুন করে জোয়ারের পানি বাড়লে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা ও বন্যার পরিস্থিতি আরও জটিল হতে পারে।   এ ছাড়া ফ্লোরিডার সেন্ট জনস নদী গত সপ্তাহে ১৯৫৩ সালের বন্যার রেকর্ড ভেঙেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নদীটির পানি বন্যাসীমার অন্তত ২ ফুট ওপরে থাকতে পারে।   কেন হয় কিং টাইডস?   কিং টাইডস বলতে বছরের কোনো নির্দিষ্ট এলাকায় দেখা দেওয়া অস্বাভাবিক উচ্চ জোয়ারকে বোঝায়। এটি কোনো বৈজ্ঞানিক পরিভাষা নয়। সূর্য, চাঁদ ও পৃথিবী প্রায় একই সরলরেখায় এলে তাদের সম্মিলিত মহাকর্ষীয় আকর্ষণে সমুদ্রের পানি স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় ওঠে। পূর্ণিমা ও অমাবস্যার সময় এ ধরনের জোয়ারের প্রভাব আরও বেশি দেখা যেতে পারে।   বিশেষজ্ঞদের মতে, এ বছর চলমান সুপার এল নিনোর কারণে সমুদ্রের পানির স্বাভাবিক উচ্চতা বেড়ে যাওয়ায় কিং টাইডসের প্রভাব আরও তীব্র হয়েছে। দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিও উপকূলীয় বন্যার ঝুঁকি বাড়াচ্ছে। উচ্চ জোয়ারের সময় ঝড়, শক্তিশালী বাতাস ও ভারী বৃষ্টিপাত একসঙ্গে হলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে।আবহাওয়া দপ্তর উপকূলীয় বাসিন্দাদের স্থানীয় সতর্কতা অনুসরণ, উঁচু ঢেউয়ের সময় সমুদ্রসৈকত, পিয়ার ও পাথুরে এলাকায় যাওয়া থেকে বিরত থাকা এবং প্লাবিত সড়কে গাড়ি না চালানোর পরামর্শ দিয়েছে।   সংবাদ সূত্র LiveNOW from FOX 876TR

২৫ মিনিট Ago
মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণে ক্যালিফোর্নিয়ায় ৬১৭ জন আক্রান্ত, দুই মাস ধরে পক্ষাঘাতগ্রস্ত এক নারী। ছবি: সংগৃহীত
ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ৪৫ জনের মৃত্যু, দুই মাস ধরে অচল নারীর পা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মশাবাহিত প্রাণঘাতী ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০২৬ সালে এখন পর্যন্ত অঙ্গরাজ্যটিতে ৬১৭ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৪৫ জন। এর মধ্যে ভাইরাসে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন ম্যান্ডি বুড নামে এক নারী। গত দুই মাস ধরে তিনি পা নাড়াতে পারছেন না। অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া এই নারীর ঘটনা ভাইরাসটির ভয়াবহতা নতুন করে সামনে এনেছে।   ফরাসি বার্তা সংস্থা এএফপির ২৬ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, এক দশকেরও বেশি সময়ের মধ্যে ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ এবার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ৪৫ জনের মৃত্যু নিয়ে ২০২৬ সাল অঙ্গরাজ্যটির ইতিহাসে এ ভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর বছর হয়ে উঠেছে।    মানবিক সহায়তা সংস্থাগুলোর পরামর্শক বুডের অসুস্থতার শুরু হয় গত সেপ্টেম্বরে। প্রথমে তাঁর নিতম্বে ব্যথা শুরু হয়। তিনি ভেবেছিলেন, এটি হয়তো সায়াটিকার সমস্যা। কিন্তু একপর্যায়ে তাঁর পা শরীরের ভার বহন করতে না পারায় তিনি পড়ে যান। পরে তাঁকে লস অ্যাঞ্জেলেসের কাছে বারব্যাঙ্কের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর শরীরের তাপমাত্রা বেড়ে ১০৩ ডিগ্রি ফারেনহাইট বা ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে চিকিৎসা চালিয়ে যান।   হাসপাতালে ফিজিওথেরাপি নেওয়ার সময় আবার দাঁড়ানোর চেষ্টা করছেন বুড। এএফপিকে তিনি বলেন, ‘আমি যে এখনো বেঁচে আছি, এটাই বড় কথা।’ নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, ‘এটা সত্যিই ভীতিকর।’   বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে ক্যালিফোর্নিয়ায় মৌসুমের তুলনায় তাপমাত্রা ও আর্দ্রতা বেশি থাকায় মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে এ বছর মে মাসেই প্রথম সংক্রমিত মশা শনাক্ত হয়, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দুই মাস আগের ঘটনা। জলবায়ু পরিবর্তন এবং উষ্ণ আবহাওয়ার কারণে মশাবাহিত রোগের বিস্তারও বাড়ছে বলে জানিয়েছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের এক গবেষক।   ওয়েস্ট নাইল ভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল আফ্রিকার উগান্ডায়। ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে প্রথম এ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। সাধারণত ভাইরাসে আক্রান্ত পাখিকে কামড়ানোর পর মশা সংক্রমিত হয়। পরে সেই মশার কামড়ে মানুষের শরীরে ভাইরাসটি ছড়িয়ে পড়ে।   যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, ভাইরাসে আক্রান্ত প্রায় ৮০ শতাংশ মানুষের কোনো উপসর্গ দেখা যায় না। প্রায় ২০ শতাংশের ক্ষেত্রে জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা, বমি বা ত্বকে ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দিতে পারে। তবে এক শতাংশেরও কম আক্রান্তের ক্ষেত্রে মস্তিষ্ক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে গুরুতর সংক্রমণ হতে পারে। এতে মস্তিষ্কের প্রদাহ, পেশির দুর্বলতা এমনকি পক্ষাঘাতও দেখা দিতে পারে।    এ ভাইরাস প্রতিরোধে মানুষের ব্যবহারের জন্য এখনো কোনো অনুমোদিত টিকা নেই। নির্দিষ্ট কোনো ওষুধও নেই। গুরুতর আক্রান্তদের হাসপাতালে রেখে উপসর্গ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। মশার কামড় এড়াতে রিপেলেন্ট ব্যবহার, বিশেষ করে ভোর ও সন্ধ্যায় সতর্ক থাকা এবং বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।   জীবনের অধিকাংশ সময় ফ্লোরিডায় কাটিয়েছেন বুড। সেখানকার গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ায় মশার উপদ্রব তাঁর কাছে পরিচিত ছিল। তবে ক্যালিফোর্নিয়ার মনোরম আবহাওয়ায় এসে এমন প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হবেন, তা কখনো ভাবেননি বলে জানান তিনি।   সূত্র: এএফপি   871 এসএ

২৯ মিনিট Ago
শেখ হাসিনার ক্ষতি হলে তারেক রহমান ও তাঁর সরকারকে দায়ী থাকতে হবে বলে সতর্কবার্তা মাইকেল রুবিনের। ছবি: সংগৃহীত
হাসিনার দেশে ফেরা নিয়ে তারেক রহমানকে হুঁশিয়ারি পেন্টাগনের সাবেক কর্মকর্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে কড়া সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন। শেখ হাসিনার কোনো ক্ষতি হলে তারেক রহমান ও তাঁর সরকারকেই এককভাবে দায়ী থাকতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।   নিউইয়র্কে আয়োজিত ‘বাংলাদেশ’স ফিউচার’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় মাইকেল রুবিন এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত পেন্টাগনে দায়িত্ব পালন করা এই সাবেক কর্মকর্তা বলেন, আগেভাগেই প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া উচিত যে, শেখ হাসিনার চুলের একটি অংশেরও যদি কোনো ক্ষতি হয়, তবে কেবল তারাই দায়ী থাকবেন। একই সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং অন্যান্য দূতাবাসের কূটনীতিকদেরও এই বার্তা ঢাকার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।   সেমিনারে ভারতের বিষয়েও মন্তব্য করেন মাইকেল রুবিন। বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের আপস না করে ভারতকে দৃঢ় অবস্থানে থাকার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।   আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তবে ১৬ ডিসেম্বর তাঁর দেশে ফেরার পরিকল্পনা ঘিরে নানা অনিশ্চয়তা ও জটিলতা তৈরি হয়েছে।   সূত্র: ইন্ডিয়া টুডে   873 ডিএন

৪১ মিনিট Ago
আন্তর্জাতিক
হাসিনার দেশে ফেরা নিয়ে তারেক রহমানকে হুঁশিয়ারি পেন্টাগনের সাবেক কর্মকর্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে কড়া সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন। শেখ হাসিনার কোনো ক্ষতি হলে তারেক রহমান ও তাঁর সরকারকেই এককভাবে দায়ী থাকতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।   নিউইয়র্কে আয়োজিত ‘বাংলাদেশ’স ফিউচার’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় মাইকেল রুবিন এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত পেন্টাগনে দায়িত্ব পালন করা এই সাবেক কর্মকর্তা বলেন, আগেভাগেই প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া উচিত যে, শেখ হাসিনার চুলের একটি অংশেরও যদি কোনো ক্ষতি হয়, তবে কেবল তারাই দায়ী থাকবেন। একই সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং অন্যান্য দূতাবাসের কূটনীতিকদেরও এই বার্তা ঢাকার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।   সেমিনারে ভারতের বিষয়েও মন্তব্য করেন মাইকেল রুবিন। বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের আপস না করে ভারতকে দৃঢ় অবস্থানে থাকার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।   আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তবে ১৬ ডিসেম্বর তাঁর দেশে ফেরার পরিকল্পনা ঘিরে নানা অনিশ্চয়তা ও জটিলতা তৈরি হয়েছে।   সূত্র: ইন্ডিয়া টুডে   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৮:৫৩
ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণায় তোলপাড়, তীব্র প্রতিক্রিয়া জানিয়ে যা বলছেন বিশ্বনেতারা

যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারদের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণায় বিশ্বব্যাপী কড়া প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং মার্কিন শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) আট মাসব্যাপী তদন্তের পর বুধবার এই নতুন শুল্কের প্রস্তাব দেওয়া হয়।   চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করার পর ১২টি দেশ, ২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং তাইওয়ানের বাণিজ্য নীতি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছিল। ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের নেতৃত্বাধীন ওই তদন্তের ভিত্তিতেই নতুন শুল্কের এই পদক্ষেপ এসেছে। তবে তদন্ত চলমান থাকায় মেক্সিকো ও নরওয়েকে এই দফার শুল্কের আওতার বাইরে রাখা হয়েছে।   আলাদা এক ঘোষণায় হোয়াইট হাউস ব্রাজিলের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এমব্রায়ারের তৈরি বাণিজ্যিক বিমানে ১০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক এয়ারলাইনগুলোতে এই বিমান ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং এটি যুক্তরাষ্ট্রে ব্রাজিলের চতুর্থ বৃহত্তম রপ্তানি পণ্য। এ ছাড়া নির্ধারিত কোটার অতিরিক্ত ব্রাজিলের চিনি আমদানিতেও শুল্ক বাড়ানোর পরিকল্পনা করছে ওয়াশিংটন।   নতুন শুল্কের ঘোষণায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ায় ওয়াল স্ট্রিটে দরপতন দেখা দিয়েছে। শুরুতে নাসডাক ৩ দশমিক ৯ শতাংশ, এসঅ্যান্ডপি ৫০০ ২ দশমিক ৮ শতাংশ এবং ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ১ দশমিক ৪ শতাংশ কমে যায়। পাশাপাশি বিশ্বজুড়ে শেয়ারবাজারে অস্থিরতা তৈরি হয়েছে।   এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন আন্তর্জাতিক আইনের বিশ্লেষকরা। জর্জটাউন ইউনিভার্সিটি ল সেন্টারের আন্তর্জাতিক আইনের অধ্যাপক গ্রেগরি শ্যাফার ৩০১ ধারার এই ব্যবহারকে ‘কূটকৌশলপূর্ণ’ বা ‘সিনিক্যাল’ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, যখন-তখন এককভাবে শুল্কের হার পরিবর্তনের ক্ষমতা নিতে এবং শুল্ক নির্ধারণে মার্কিন কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা খর্ব করতেই প্রশাসন এই তদন্তগুলো পরিচালনা করেছে।   বিভিন্ন দেশ ও জোট এই ঘোষণার জবাবে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। ইউরোপীয় কমিশনের মুখপাত্র ওলফ গিল জানিয়েছেন, উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা সংক্রান্ত প্রাথমিক অনুসন্ধানগুলো তারা খতিয়ে দেখবে, তবে ইউরোপ অতিরিক্ত সক্ষমতার উৎস—এই ধারণাকে তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। সুইজারল্যান্ড সরকারও তদন্তের ভিত্তিতে আনা অভিযোগ নাকচ করে দিয়েছে। অন্যদিকে, নতুন শুল্কের তালিকা থেকে বাদ পড়ায় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নরওয়ে; দেশটির পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ আইডে বলেছেন, নরওয়ের প্রতিষ্ঠানগুলো বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদন করে।   বিশ্লেষকদের মতে, আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে জি-২০ সম্মেলনের ঠিক আগে এমন ঘোষণা দরকষাকষির সুযোগ তৈরি করলেও ২০২৭ সালে মূল্যস্ফীতির চাপ এবং অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়িয়ে দিতে পারে। সেন্টার ফর অ্যা নিউ আমেরিকান সিকিউরিটির অ্যাডজাঙ্কট সিনিয়র ফেলো র‍্যাচেল জিয়েম্বা মনে করেন, এতে জ্বালানির দাম কমার ইতিবাচক প্রভাবও কিছুটা ম্লান হতে পারে। সূত্র: আল জাজিরা।   873 ডিএন

যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা

যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক উচ্চ জোয়ারের কারণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ‘কিং টাইডস’ নামে পরিচিত বছরের সর্বোচ্চ জোয়ারের প্রভাবে ক্যালিফোর্নিয়ার কয়েকটি উপকূলীয় এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। ফ্লোরিডাসহ পূর্ব উপকূলের কয়েকটি এলাকাতেও পানি বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদেরা। কিছু এলাকায় কয়েক দশকের পুরোনো জোয়ারের রেকর্ড ভাঙারও আশঙ্কা রয়েছে।   মার্কিন সংবাদমাধ্যম ফক্স লোকালের  প্রতিবেদনে বলা হয়েছে, থ্যাংকসগিভিং সপ্তাহে দুই উপকূলেই জোয়ারের উচ্চতা বিপজ্জনক পর্যায়ে পৌঁছাতে পারে। বিশেষ করে সান ফ্রান্সিসকো বে এলাকায় বুধবার জোয়ারের উচ্চতা স্বাভাবিকের চেয়ে অন্তত ২ দশমিক ৮ ফুট বেশি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল।   সান ফ্রান্সিসকোতে সর্বোচ্চ জোয়ারের আগের রেকর্ড ছিল ১৯৮৩ সালের ২৭ জানুয়ারি, যখন পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ২ দশমিক ৯ ফুট বেশি উঠেছিল। নতুন পূর্বাভাস সেই রেকর্ডের কাছাকাছি পৌঁছানোর আশঙ্কা তৈরি করেছে। এরই মধ্যে ক্যালিফোর্নিয়ার মারিন কাউন্টি ও কোর্টে মাদেরার কয়েকটি নিচু এলাকা প্লাবিত হয়েছে। হুমবোল্ট কাউন্টিতে বন্যার কারণে কয়েকটি উপকূলীয় এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।   পশ্চিম উপকূলের পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলেও বন্যার সতর্কতা জারি করা হয়েছে। ওয়াশিংটন ও ওরেগনের উপকূলীয় এলাকায় থ্যাংকসগিভিং পর্যন্ত উচ্চ জোয়ার, শক্তিশালী বাতাস ও বড় ঢেউয়ের কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সান ফ্রান্সিসকো বে এলাকায় বুধবার ২০ থেকে ৩০ ফুট উঁচু ঢেউয়ের সতর্কতাও দেওয়া হয়েছিল। উচ্চ জোয়ারের কারণে ওয়াশিংটন স্টেট ফেরির কয়েকটি যাত্রাও বাতিল করা হয়েছে।   অন্যদিকে, ফ্লোরিডার পাম বিচ থেকে মায়ামি পর্যন্ত আটলান্টিক উপকূলে বুধবার ও বৃহস্পতিবার সকালে জোয়ারের কারণে বন্যার আশঙ্কা রয়েছে। কয়েক দিন আগে দক্ষিণ ও মধ্য ফ্লোরিডার কিছু এলাকায় ধীরগতির ঝড়ের কারণে ১৭ ইঞ্চির বেশি বৃষ্টিপাত হয়েছিল। ফলে নতুন করে জোয়ারের পানি বাড়লে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা ও বন্যার পরিস্থিতি আরও জটিল হতে পারে।   এ ছাড়া ফ্লোরিডার সেন্ট জনস নদী গত সপ্তাহে ১৯৫৩ সালের বন্যার রেকর্ড ভেঙেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নদীটির পানি বন্যাসীমার অন্তত ২ ফুট ওপরে থাকতে পারে।   কেন হয় কিং টাইডস?   কিং টাইডস বলতে বছরের কোনো নির্দিষ্ট এলাকায় দেখা দেওয়া অস্বাভাবিক উচ্চ জোয়ারকে বোঝায়। এটি কোনো বৈজ্ঞানিক পরিভাষা নয়। সূর্য, চাঁদ ও পৃথিবী প্রায় একই সরলরেখায় এলে তাদের সম্মিলিত মহাকর্ষীয় আকর্ষণে সমুদ্রের পানি স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় ওঠে। পূর্ণিমা ও অমাবস্যার সময় এ ধরনের জোয়ারের প্রভাব আরও বেশি দেখা যেতে পারে।   বিশেষজ্ঞদের মতে, এ বছর চলমান সুপার এল নিনোর কারণে সমুদ্রের পানির স্বাভাবিক উচ্চতা বেড়ে যাওয়ায় কিং টাইডসের প্রভাব আরও তীব্র হয়েছে। দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিও উপকূলীয় বন্যার ঝুঁকি বাড়াচ্ছে। উচ্চ জোয়ারের সময় ঝড়, শক্তিশালী বাতাস ও ভারী বৃষ্টিপাত একসঙ্গে হলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে।আবহাওয়া দপ্তর উপকূলীয় বাসিন্দাদের স্থানীয় সতর্কতা অনুসরণ, উঁচু ঢেউয়ের সময় সমুদ্রসৈকত, পিয়ার ও পাথুরে এলাকায় যাওয়া থেকে বিরত থাকা এবং প্লাবিত সড়কে গাড়ি না চালানোর পরামর্শ দিয়েছে।   সংবাদ সূত্র LiveNOW from FOX 876TR

বিয়ে বা সঙ্গী নয়, নিজের জীবন নিয়ে ইতিবাচকতা ও সন্তুষ্টিই সুখের মূল: বলছে গবেষণা
বিয়ে বা সঙ্গী নয়, নিজের জীবন নিয়ে ইতিবাচকতা ও সন্তুষ্টিই সুখের মূল: বলছে গবেষণা

যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের এক গবেষণায় দেখা গেছে, যারা একক জীবনযাপন নিয়ে স্বস্তিতে আছেন এবং নিজেদের স্বাধীনতাকে ইতিবাচকভাবে দেখেন, তাঁদের সামগ্রিক জীবনসন্তুষ্টির মাত্রাও তুলনামূলক বেশি। ব্যক্তিগত লক্ষ্য পূরণ, নিজের পছন্দমতো জীবন পরিচালনা এবং অন্যের সঙ্গে সমন্বয় করার বাধ্যবাধকতা না থাকাকে ইতিবাচকভাবে দেখার সঙ্গে জীবনসন্তুষ্টির সম্পর্ক পাওয়া গেছে।   ২০২৬ সালের ২৬ আগস্ট ‘ক্রস-কালচারাল রিসার্চ’ সাময়িকীতে প্রকাশিত গবেষণায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, মেক্সিকো ও স্পেনের ৩০ বছর বা তার বেশি বয়সী ৫ হাজার ১৭ জন একক জীবনযাপনকারী প্রাপ্তবয়স্কের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। গবেষণাটিতে যুক্তরাষ্ট্রের ২ হাজার ১৪৬ জন, যুক্তরাজ্যের ১ হাজার ৯৩ জন, জাপানের ৭১৯ জন, স্পেনের ৫৬৮ জন এবং মেক্সিকোর ৪৯১ জন অংশ নেন।   গবেষণায় দেখা গেছে, যারা একা থাকার মধ্যে স্বাধীনতা ও ব্যক্তিগত লক্ষ্য পূরণের সুযোগ খুঁজে পান, তাঁদের জীবনসন্তুষ্টির সঙ্গে এ ইতিবাচক দৃষ্টিভঙ্গির উল্লেখযোগ্য সম্পর্ক রয়েছে। পাঁচটি দেশের প্রতিটিতেই এ সম্পর্ক পাওয়া গেছে। গবেষকেরা দেখেছেন, নিজের পছন্দমতো সময় কাটানো, নতুন অভিজ্ঞতা অর্জন এবং ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাকে একক জীবনের ইতিবাচক দিক হিসেবে বিবেচনা করেন অনেকে।   অন্যদিকে, একা থাকার কারণে সামাজিক বৈষম্য, পরিবার ও আশপাশের মানুষের কাছ থেকে বিয়ে বা সম্পর্কে জড়ানোর চাপ এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গির অভিজ্ঞতা জীবনসন্তুষ্টির সঙ্গে নেতিবাচকভাবে সম্পর্কিত। গবেষণায় বিশেষ করে দেখা গেছে, এ ধরনের সামাজিক চাপ একক জীবন নিয়ে মানুষের সন্তুষ্টিকে আরও বেশি প্রভাবিত করে।যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মেক্সিকোর অংশগ্রহণকারীদের ক্ষেত্রে সামাজিক বৈষম্য ও চাপের সঙ্গে সামগ্রিক জীবনসন্তুষ্টির নেতিবাচক সম্পর্ক পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য ছিল। স্পেন ও জাপানের ক্ষেত্রে একই সম্পর্কের দিক নেতিবাচক হলেও তা পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য পাওয়া যায়নি।   গবেষণাটির লেখক এলিয়াকিম কিসলেভ একক জীবনযাপনের অভিজ্ঞতাকে শুধু সঙ্গী থাকা বা না থাকার ভিত্তিতে মূল্যায়ন না করে ব্যক্তির স্বাধীনতা, সামাজিক পরিবেশ এবং নিজের জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গির ভিত্তিতে বোঝার ওপর গুরুত্ব দিয়েছেন।   তবে গবেষণাটি থেকে এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই যে একা থাকা মানুষ বিবাহিত বা সম্পর্কে থাকা মানুষের চেয়ে বেশি সুখী। কারণ এতে শুধু একক জীবনযাপনকারী ব্যক্তিদের অভিজ্ঞতা বিশ্লেষণ করা হয়েছে; তাঁদের সঙ্গে সম্পর্কে থাকা ব্যক্তিদের সরাসরি তুলনা করা হয়নি। গবেষণাটি এককালীন জরিপভিত্তিক হওয়ায় ইতিবাচক দৃষ্টিভঙ্গিই জীবনসন্তুষ্টি বাড়ায়, নাকি জীবন নিয়ে সন্তুষ্ট ব্যক্তিরা একক জীবনকে বেশি ইতিবাচকভাবে দেখেন, সেটিও নিশ্চিত করা যায়নি।   সংবাদ সূত্র Cross-Cultural Research,The Associations of Singlism and Positive Appraisals of Singlehood With Singles’ Subjective  876TR

যুক্তরাষ্ট্র জুড়ে ছুটির মৌসুমে গড় ব্যয় মাসিক আয়ের প্রায় ২১ শতাংশ, উদ্বিগ্ন ৭০ শতাংশ মার্কিনী
যুক্তরাষ্ট্র জুড়ে ছুটির মৌসুমে গড় ব্যয় মাসিক আয়ের প্রায় ২১ শতাংশ, উদ্বিগ্ন ৭০ শতাংশ মার্কিনী

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বাসিন্দারা ছুটির মৌসুমে নিজেদের মাসিক হাতে পাওয়া আয়ের ২১ দশমিক ৭ শতাংশ ব্যয় করেন। যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্যগুলোর মধ্যে এ হার সবচেয়ে বেশি। দেশজুড়ে ছুটির মৌসুমের গড় ব্যয় মাসিক হাতে পাওয়া আয়ের প্রায় ২১ শতাংশ।   সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান মানিলায়ন (MoneyLion) প্রকাশিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের ছুটির মৌসুমের কেনাকাটা, ভ্রমণ ব্যয়, আয় ও ঋণের পরিস্থিতি বিশ্লেষণ করে গবেষণাটি তৈরি করা হয়েছে।    গবেষণা অনুযায়ী, মধ্যপশ্চিমাঞ্চলে মিশিগানের পরেই রয়েছে ইন্ডিয়ানা। অঙ্গরাজ্যটির বাসিন্দারা মাসিক হাতে পাওয়া আয়ের ২১ দশমিক ৫ শতাংশ ছুটির মৌসুমে ব্যয় করেন। অন্যদিকে মিনেসোটায় এ হার ১৮ দশমিক ১ শতাংশ, যা অঞ্চলটির মধ্যে সবচেয়ে কম।   কোন অঙ্গরাজ্যে ছুটির ব্যয়ের চাপ বেশি?   যুক্তরাষ্ট্রজুড়ে সবচেয়ে বেশি ব্যয়ের চাপ দেখা গেছে দক্ষিণাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যে। এ তালিকায় শীর্ষে রয়েছে মিসিসিপি। অঙ্গরাজ্যটির বাসিন্দাদের ছুটির মৌসুমের ব্যয় মাসিক হাতে পাওয়া আয়ের ২৬ দশমিক ৬ শতাংশ। এরপর রয়েছে কেনটাকি ২৫ দশমিক ৮ শতাংশ, ওয়েস্ট ভার্জিনিয়া ২৫ দশমিক ৬ শতাংশ এবং লুইজিয়ানা ২৫ দশমিক ২ শতাংশ।   অন্যদিকে সবচেয়ে কম ব্যয়ের হার নিউ হ্যাম্পশায়ারে, ১৭ শতাংশ। নিউ জার্সিতে এ হার ১৭ দশমিক ১ শতাংশ।   ছুটির খরচ নিয়ে উদ্বিগ্ন অধিকাংশ মার্কিন   মানিলায়নের আরেকটি জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশ মানুষ ছুটির মৌসুমের ব্যয় নিয়ে উদ্বিগ্ন। তরুণ প্রজন্মের মধ্যে এ উদ্বেগ আরও বেশি। জেনারেশন জেডের ৮২ শতাংশ এবং মিলেনিয়ালদের ৭৭ শতাংশ ছুটির খরচ নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন। বেবি বুমারদের মধ্যে এ হার ৫১ শতাংশ।   জরিপে অংশ নেওয়া ১৮ শতাংশ মার্কিন জানিয়েছেন, ছুটির মৌসুমের কেনাকাটার খরচ মেটাতে তাঁরা ক্রেডিট কার্ডের ঋণ নিতে প্রস্তুত। ফলে উৎসব ও ছুটির আনন্দের পাশাপাশি আর্থিক চাপও বাড়ছে অনেক পরিবারের।   কীভাবে তৈরি হয়েছে এই গবেষণা?   মানিলায়ন যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো, নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক, শ্রম পরিসংখ্যান ব্যুরো, পিডব্লিউসি এবং ট্যাক্স ফাউন্ডেশনের তথ্য ব্যবহার করেছে। অঙ্গরাজ্যভিত্তিক জীবনযাত্রার ব্যয়, ভ্রমণ ও উপহার কেনার খরচ এবং মাসিক হাতে পাওয়া আয়ের সঙ্গে ছুটির ব্যয়ের তুলনা করা হয়েছে।   গবেষণার তথ্য ২০২৬ সালের ৫ অক্টোবর পর্যন্ত হালনাগাদ করা হয়েছে। এখানে ছুটির ব্যয়ের পরিমাণ প্রকৃত কেনাকাটার হিসাব নয়; বিভিন্ন অর্থনৈতিক উপাত্তের ভিত্তিতে তৈরি অনুমান।   গবেষণাটি বলছে, ছুটির মৌসুমে উপহার কেনা ও ভ্রমণের খরচ অনেক মার্কিন পরিবারের মাসিক বাজেটের বড় অংশ নিয়ে নিচ্ছে। বিশেষ করে যেসব অঙ্গরাজ্যে আয় ও জীবনযাত্রার ব্যয়ের মধ্যে ব্যবধান বেশি, সেখানে আর্থিক চাপ আরও প্রকট।   876TR

হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি
হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি, নিজেরাই প্যাকেট করলেন খাবার

থ্যাংকসগিভিং উৎসবের আগে শিকাগোর একটি খাদ্য সহায়তা প্রতিষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে সবাইকে চমকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। সেখানে তাঁরা শুধু অতিথি হিসেবে যাননি, স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিজেরাই পরিবারের জন্য খাবারের বাক্স প্রস্তুত করেছেন।   বুধবার (২৫ নভেম্বর) শিকাগোর এনগলউড এলাকার ‘ডিওনস শিকাগো ড্রিম’ নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানে যান ওবামা দম্পতি। সেখানে তাঁরা প্রতিষ্ঠানের কর্মী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে তাজা ফল ও সবজি প্যাকেট করার কাজে অংশ নেন। এসব খাবার থ্যাংকসগিভিংয়ের আগে শিকাগোর বিভিন্ন পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কথা।   প্রতিষ্ঠানটি প্রতি সপ্তাহে শিকাগোর প্রায় ৫ হাজার ৪০০ মানুষের কাছে তাজা ফল ও সবজি পৌঁছে দেয়। খাদ্যসংকটে থাকা পরিবারগুলোর পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ২০২০ সালে একটি কমিউনিটি ফ্রিজের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করেন ডিওন ডসন। বর্তমানে এটি একটি বড় খাদ্য সহায়তা কার্যক্রমে পরিণত হয়েছে।   প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডিওন ডসন জানান, ওবামা দম্পতির আসার খবর তিনি মাত্র এক ঘণ্টা আগে পেয়েছিলেন। তাঁদের আকস্মিক উপস্থিতিতে কর্মী ও স্বেচ্ছাসেবকেরা আনন্দিত ও বিস্মিত হন। খাবার প্যাকেট করার সময় বারাক ওবামা ও মিশেল ওবামা নিজেদের জীবনের অভিজ্ঞতা নিয়েও মজার কথাবার্তা বলেন। তাঁদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সংবাদমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।   থ্যাংকসগিভিং উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে খাদ্য সহায়তা কার্যক্রম চলছে। এমন সময়ে সাবেক প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীর সরাসরি স্বেচ্ছাসেবায় অংশ নেওয়াকে স্থানীয় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সংবাদসূত্র: এবিসি৭ শিকাগো।874 এসকিউ

রাজনীতি

  • এনসিপি
  • জামায়াত
  • আওয়ামী লীগ
  • বিএনপি

Recommended news

মতামত

বিশ্ব

View more
তিয়ানগং মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হিসেবে যুক্ত হয়ে নতুন ইতিহাস গড়লেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
মুসলিম বিশ্বের মহাকাশ অভিযাত্রায় নতুন অধ্যায়, মহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলী
প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ১৯:৫৪

চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে পৌঁছে ইতিহাস গড়েছেন পাকিস্তানের ৪০ বছর বয়সী সাবেক বিমানবাহিনীর পাইলট মুহাম্মদ জিশান আলী। বুধবার (২৫ নভেম্বর) চীনের শেনঝৌ-২৪ মহাকাশযানে করে তিনি দুই চীনা নভোচারী তাং হংবো ও উ ইয়ের সঙ্গে স্টেশনে প্রবেশ করেন। এর মধ্য দিয়ে জিশান হলেন মহাকাশে যাওয়া প্রথম পাকিস্তানি এবং তিয়াংগংয়ে প্রবেশ করা প্রথম বিদেশি নভোচারী। চীনের মানববাহী মহাকাশ কর্মসূচিতেও বিদেশি নভোচারীর অংশগ্রহণের ক্ষেত্রে এটি প্রথম ঘটনা।   চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ১৮ মিনিটে লং মার্চ-২এফ রকেটের সাহায্যে শেনঝৌ-২৪ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের প্রায় ছয় ঘণ্টা পর স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে তিন নভোচারী তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রবেশ করেন। সেখানে আগে থেকেই অবস্থানরত শেনঝৌ-২৩ অভিযানের নভোচারীরা নতুন দলকে স্বাগত জানান। পুরো অভিযানটি চীন ও পাকিস্তানের দীর্ঘদিনের মহাকাশ সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।   জিশান আলী এ অভিযানে মহাকাশযানে বহন করা বৈজ্ঞানিক সরঞ্জাম ও পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। তিনি তিয়াংগং স্টেশনে প্রায় ৫ থেকে ১০ দিন অবস্থান করবেন বলে জানিয়েছে রয়টার্স। এরপর শেনঝৌ-২৩ মহাকাশযানে করে দুই চীনা নভোচারীর সঙ্গে পৃথিবীতে ফিরবেন তিনি। অর্থাৎ, চীনা নভোচারীদের নিয়মিত ছয় মাসের অভিযানের অংশ হিসেবে নয়, বরং স্বল্পমেয়াদি যৌথ মহাকাশ অভিযানে অংশ নিচ্ছেন পাকিস্তানের এই নভোচারী।   মহাকাশে অবস্থানকালে তিনি চীন ও পাকিস্তানের যৌথ বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন। চীনের মানববাহী মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, উপকরণবিজ্ঞান ও জীবপ্রযুক্তি খাতে চারটি যৌথ গবেষণা প্রকল্প পরিচালিত হবে। এর মধ্যে রয়েছে মহাকাশযানে ব্যবহৃত স্ব-নিরাময়যোগ্য কার্বন-ফাইবার উপাদানের ক্ষুদ্র ফাটল নিজে থেকে মেরামত করার সক্ষমতা পরীক্ষা। পাশাপাশি আলোকসংশ্লেষণকারী সায়ানোব্যাকটেরিয়া নিয়েও পরীক্ষা চালানো হবে। এসব গবেষণা ভবিষ্যতের মহাকাশ প্রযুক্তি ও দীর্ঘমেয়াদি অভিযানের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।   এই অভিযানের প্রস্তুতি নিতে বেইজিংয়ে টানা সাত মাস প্রশিক্ষণ নিয়েছেন জিশান আলী। মহাকাশযান ও স্টেশনের কার্যক্রম পরিচালনা, বৈজ্ঞানিক পরীক্ষা, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং চীনা ভাষায় যোগাযোগের বিষয়ে তাঁকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। অভিযানের আগে সংবাদ সম্মেলনে জিশান বলেন, তাঁর এই মহাকাশযাত্রা শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো পাকিস্তানের প্রতিনিধিত্ব করার বিষয়। নিজের কাঁধে দেশের নাম ও কোটি মানুষের প্রত্যাশা বহন করছেন বলেও উল্লেখ করেন তিনি।   চীন ও পাকিস্তানের মহাকাশ সহযোগিতার আনুষ্ঠানিক ভিত্তি আরও শক্তিশালী হয় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। ওই সময় পাকিস্তানি নভোচারীকে চীনের মহাকাশ স্টেশনে পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর ধারাবাহিকতায় ২০২৬ সালের এপ্রিলে পাকিস্তানের দুই বিমানবাহিনীর পাইলট মুহাম্মদ জিশান আলী ও খুররম দাউদকে প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়। তাঁরা দুজনই চীনে প্রশিক্ষণ নেন। শেষ পর্যন্ত শেনঝৌ-২৪ অভিযানের জন্য জিশান আলীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।   জিশানের এই অর্জনে পাকিস্তানের সরকারি পর্যায়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক অভিনন্দন বার্তায় বলেন, এটি শুধু একজন নভোচারীর যাত্রা নয়, বরং পাকিস্তানের ২৪ কোটি মানুষের পাশাপাশি দেশটির তরুণ প্রজন্ম, বিজ্ঞানী ও তাঁদের স্বপ্নের যাত্রা। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ উপলক্ষে অভিনন্দন বার্তা বিনিময় করেছেন। শি জিনপিং দুই দেশের নভোচারীদের যৌথ মহাকাশ অভিযানকে দীর্ঘদিনের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সহযোগিতার গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে উল্লেখ করেন।   মহাকাশে মুসলিম বিশ্বের অংশগ্রহণ অবশ্য জিশানের মাধ্যমে শুরু হয়নি। এর আগে সৌদি আরব, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের নভোচারীরাও মহাকাশ অভিযানে অংশ নিয়েছেন। ১৯৮৫ সালে সৌদি আরবের প্রিন্স সুলতান বিন সালমান প্রথম মুসলিম নভোচারী হিসেবে মহাকাশে যান। তবে পাকিস্তানের প্রথম মহাকাশযাত্রী এবং চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রবেশ করা প্রথম বিদেশি নভোচারী হিসেবে জিশান আলীর এই অর্জন দেশটির মহাকাশ গবেষণা ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক সহযোগিতায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।   তথ্যসূত্র: রয়টার্স ও চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।

প্রশিক্ষণ ফ্লাইটের সময় ফ্রান্সে তৈরি কুগার সিরিজের হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত হন পাঁচজন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
তুরস্কে ১২ দিনের ব্যবধানে দ্বিতীয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫
প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ২২:৩২

তুরস্কে ১২ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় এসকিশেহির প্রদেশে প্রশিক্ষণ চলাকালে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচজন সামরিক সদস্য নিহত হয়েছেন। বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এএস-৫৩২ কুগার মডেলের। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে এবং এতে থাকা পাঁচজনের সবাই প্রাণ হারিয়েছেন।   মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রশিক্ষণের উদ্দেশ্যে এসকিশেহিরের একটি সামরিক ঘাঁটি থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল। কিছুক্ষণ পর শহরটির পশ্চিমে ইয়োরুকাকচাইর এলাকার কাছে এটি বিধ্বস্ত হয়। স্থানটি এসকিশেহির শহরের কেন্দ্র থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধারকারী দল ও জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তুরস্কের সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী যানবাহন এবং ধ্বংস হয়ে যাওয়া হেলিকপ্টারের অংশ দেখা গেছে।   বিধ্বস্ত এএস-৫৩২ কুগার ফ্রান্সে তৈরি দুই ইঞ্জিনবিশিষ্ট সামরিক হেলিকপ্টার। সেনা পরিবহণসহ বিভিন্ন সামরিক কাজে এ মডেল ব্যবহার করা হয়। তবে প্রশিক্ষণ চলাকালে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও দুর্ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।   এর আগে গত ১২ নভেম্বর দেশটির পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশে একটি এস-৭০ মডেলের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। ওই ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা চার সামরিক সদস্যের সবাই নিহত হন। সামানকয় এলাকায় ঘটে যাওয়া সেই দুর্ঘটনার কারণও এখন পর্যন্ত জানা যায়নি। ফলে মাত্র ১২ দিনের ব্যবধানে তুরস্কের সামরিক বাহিনীর দুটি হেলিকপ্টার দুর্ঘটনায় মোট নয়জন সামরিক সদস্যের মৃত্যু হলো।   পরপর দুটি প্রাণঘাতী দুর্ঘটনা তুরস্কের সামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। তবে দুর্ঘটনা দুটির মধ্যে কোনো যোগসূত্র রয়েছে, এমন তথ্য এখনো পাওয়া যায়নি। দুই ঘটনার কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত তথ্যও প্রকাশিত হয়নি।   সংবাদসূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), রয়টার্স ও এএফপি। 872 আইজেট

পোল্যান্ডের আকাশসীমায় রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অনুপ্রবেশের ঘটনায় সীমান্তে নজরদারি বাড়িয়েছে ন্যাটো বাহিনী। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিতের অনুমতি পেল ন্যাটোর যুদ্ধবিমান, স্থায়ী মার্কিন সেনা চায় পোল্যান্ড
প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ২২:২

পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অনুপ্রবেশের ঘটনায় দেশটির নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। সর্বশেষ পরিস্থিতিতে রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার শর্তসাপেক্ষ অনুমতি পেয়েও গুলি চালায়নি ন্যাটোর অধীনে দায়িত্ব পালন করা সুইডিশ যুদ্ধবিমানের পাইলট। খারাপ আবহাওয়ার কারণে লক্ষ্যবস্তুটি নিশ্চিতভাবে শনাক্ত করতে না পারায় অস্ত্র ব্যবহার করা সম্ভব হয়নি। এর মধ্যে নতুন করে রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করায় যুক্তরাষ্ট্রের কাছে স্থায়ীভাবে মার্কিন সেনা মোতায়েনের দাবি আবারও জোরালো করেছে ওয়ারশ।   ফক্স নিউজের ২৪ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়, গত চার দিনের মধ্যে দুই দফায় রাশিয়ার সামরিক উড়োজাহাজ ও ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে। এর প্রথম ঘটনা ঘটে ২০ নভেম্বর রাতে। ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলার সময় তিনটি রুশ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের ভূখণ্ডে প্রবেশ করে। প্রথম দিকে এগুলোর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন থাকার ধারণা করা হলেও পরে পোলিশ প্রসিকিউটররা তিনটি স্থান থেকেই রুশ খ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ শনাক্ত করেন। দেশটির লুবলিন অঞ্চলের নোভি লিপোভিয়েচ এবং পডকারপাস্কি অঞ্চলের রুদনিক নাদ সানেম ও মোলোদিচ এলাকায় এসব ধ্বংসাবশেষ পাওয়া যায়।   ওই ঘটনার সময় ন্যাটোর অধীনে দায়িত্ব পালন করছিল সুইডিশ বিমানবাহিনীর জেএএস-৩৯ গ্রিপেন যুদ্ধবিমান। পোল্যান্ডের সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইরেনিউশ নোভাকের বরাত দিয়ে কিয়েভ ইন্ডিপেনডেন্ট জানায়, একটি সন্দেহভাজন রুশ খ-১০১ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য সুইডিশ পাইলটকে শর্তসাপেক্ষ অনুমতি দেওয়া হয়েছিল। জার্মানির উডেমে অবস্থিত ন্যাটোর সম্মিলিত আকাশ অভিযান কেন্দ্র থেকে এই অনুমতি আসে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে পাইলটটি লক্ষ্যবস্তুটি চোখে কিংবা বিমানের বিশেষ শনাক্তকরণ যন্ত্রের সাহায্যে নিশ্চিত করতে পারেননি। ফলে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি।   এরপর ২৩ নভেম্বর গভীর রাতে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়ার নতুন হামলার সময় আরেকটি রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে। পোলিশ সামরিক বাহিনী জানায়, ড্রোনটি কিছু সময় দেশটির আকাশসীমায় অবস্থান করে। সেটিকে ভূপাতিত করার অনুমতি থাকলেও ড্রোনটি পূর্বদিকে গতিপথ পরিবর্তন করায় গুলি চালানো হয়নি। জনবহুল এলাকায় ড্রোনটি ভূপাতিত করলে ধ্বংসাবশেষ পড়ে বেসামরিক মানুষের প্রাণহানি ও সম্পদের ক্ষতি হতে পারে, এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পোল্যান্ডের উপপ্রতিরক্ষামন্ত্রী পাওয়েল জালেভস্কি বলেছেন, ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। তাদের ধারণা, এটি পরিকল্পিতভাবে করা হয়েছে।   পরপর এসব ঘটনার পর ন্যাটোও পোল্যান্ডের প্রতিরক্ষা জোরদারে উদ্যোগ নিয়েছে। ২৩ নভেম্বর পোল্যান্ডের অনুরোধে ব্রাসেলসে ন্যাটোর উত্তর আটলান্টিক কাউন্সিলের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে রুশ ক্ষেপণাস্ত্রের অনুপ্রবেশ এবং পূর্বাঞ্চলীয় সীমান্তের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর ন্যাটোর ইউরোপীয় মিত্রবাহিনীর সর্বোচ্চ কমান্ডার পোল্যান্ডে একটি আকাশপথে আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণব্যবস্থার উড়োজাহাজ বা এওয়াকস মোতায়েনের অনুমোদন দেন। এই উড়োজাহাজের বিশেষ রাডারের মাধ্যমে অনেক দূর থেকে আকাশপথের সম্ভাব্য হুমকি শনাক্ত ও পর্যবেক্ষণ করা যায়।   এদিকে পোল্যান্ডের ওয়াশিংটনস্থ ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বগদান ক্লিচ জানিয়েছেন, তিনি হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদকে সাম্প্রতিক আকাশসীমা লঙ্ঘনের ঘটনা সম্পর্কে অবহিত করেছেন। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রুশ ক্ষেপণাস্ত্রের অনুপ্রবেশ নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার কথা জানান। একই সঙ্গে পোল্যান্ডে স্থায়ীভাবে মার্কিন সেনা মোতায়েনের বিষয়টিও আবার তুলে ধরেন। তার মতে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি সামরিক উপস্থিতি গুরুত্বপূর্ণ।   পোল্যান্ডে মার্কিন সেনাদের স্থায়ী উপস্থিতির বিষয়টি অবশ্য নতুন নয়। সেপ্টেম্বরে দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী স্তানিস্লাভ ভজিয়ন্তেক জানিয়েছিলেন, দীর্ঘমেয়াদে পোল্যান্ডে প্রায় ১৫ হাজার মার্কিন সেনা রাখার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চার থেকে পাঁচ হাজার সেনা স্থায়ী ঘাঁটিতে এবং বাকিরা পালাক্রমে দায়িত্ব পালন করতে পারেন। বর্তমানে দুই দেশের মধ্যে সামরিক উপস্থিতি বাড়ানো এবং নতুন অবকাঠামো নির্মাণ নিয়ে আলোচনা চলছে। তবে স্থায়ী মার্কিন সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ওয়াশিংটনের হাতে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া ও ন্যাটোর মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় পোল্যান্ড এখন নিজেদের আকাশসীমা ও পূর্ব সীমান্তের নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে চাইছে।   সংবাদসূত্র: রয়টার্স, ফক্স নিউজ ও পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়।   872 আইজেট

শৈশবে বাবার সিদ্ধান্তে প্রায় দশ বছর ছেলের বেশে বেড়ে উঠেছিলেন আফগান নারী নিলোফার আয়ুবি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
আফগানিস্তানে মেয়ের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য ১০ বছর ছেলের বেশে বড় করেন বাবা
প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ২১:৫৮

আফগানিস্তানের রাস্তায় খেলতে গিয়ে মাত্র চার বছর বয়সে এক অচেনা ব্যক্তির হাতে হেনস্তার শিকার হয়েছিলেন নিলোফার আইয়ুবি। মাথায় ওড়না না থাকায় ওই ব্যক্তি তাকে চড় মারেন এবং ভবিষ্যতে এমন অবস্থায় দেখলে তার বাবাকে আক্রমণ করার হুমকি দেন। মেয়ের সঙ্গে এমন আচরণের পর কঠিন এক সিদ্ধান্ত নেন তার বাবা। তিনি নিলোফারের চুল কেটে ছেলের পোশাক পরিয়ে দেন। উদ্দেশ্য ছিল, মেয়ে যেন ছেলের পরিচয়ে বাইরে বের হতে পারে এবং ভয় ছাড়াই শৈশব কাটানোর সুযোগ পায়।   বিবিসি নিউজ মুন্ডোকে দেওয়া এক সাক্ষাৎকারে নিলোফার জানান, এরপর প্রায় ১০ বছর তিনি ছেলের বেশে জীবন কাটিয়েছেন। বাবার সঙ্গে বাজারে যেতেন, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতেন, সাইকেল চালাতেন এবং জুডো ও কারাতের মতো খেলায় অংশ নিতেন। বাইরে থেকে সবাই তাকে ছেলে হিসেবেই চিনত। অন্যদিকে, তার বোনদের জীবন ছিল সম্পূর্ণ আলাদা। সামাজিক বিধিনিষেধের কারণে তাদের বেশির ভাগ সময় ঘরের ভেতরেই থাকতে হতো। একই পরিবারের দুই ধরনের শৈশব তাকে ছোটবেলা থেকেই নারী ও পুরুষের স্বাধীনতার পার্থক্য বুঝতে সাহায্য করে।   নিলোফারের বেড়ে ওঠার সময় আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ এলাকায় তালেবানের প্রথম শাসন চলছিল। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত দেশটির ক্ষমতায় থাকা তালেবান সরকারের সময় নারীদের চলাফেরা, পোশাক ও শিক্ষা নিয়ে কঠোর বিধিনিষেধ ছিল। আফগান সমাজে মেয়েদের ছেলের পোশাক পরিয়ে বড় করার একটি প্রচলিত রীতিও রয়েছে, যার নাম ‘বাচা পোশ’। তবে নিলোফারের ক্ষেত্রে পরিবারের পুরুষ সদস্যের অভাব নয়, বরং মেয়ের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতেই তার বাবা এই সিদ্ধান্ত নিয়েছিলেন।   প্রায় ১০ বছর ছেলের মতো জীবন কাটানোর পর বয়ঃসন্ধিতে পৌঁছালে নিলোফারকে আবার মেয়ের পরিচয়ে ফিরতে হয়। এতদিন যে স্বাধীনতাকে স্বাভাবিক বলে মনে করেছিলেন, তা হঠাৎ হারিয়ে ফেলা তার জন্য সহজ ছিল না। বিবিসির কাছে তিনি স্মৃতিচারণ করে জানান, ছেলের বেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা তাকে এমন অনেক সুযোগ দিয়েছিল, যা মেয়ে হিসেবে বড় হলে হয়তো কখনোই পেতেন না। একই সঙ্গে নিজের বোনদের জীবন কাছ থেকে দেখেও নারী হিসেবে সমাজে চলাফেরার সীমাবদ্ধতা উপলব্ধি করেছিলেন।   পরবর্তী সময়ে নিলোফার ব্যবসা ও নারী অধিকার নিয়ে কাজের সঙ্গে যুক্ত হন। তবে ২০২১ সালের আগস্টে তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতা দখল করলে নিরাপত্তার কারণে তাকে দেশ ছাড়তে হয়। বিবিসির ২০২৩ সালের প্রতিবেদনে বলা হয়, সে সময় তিনি পরিবার নিয়ে পোল্যান্ডে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। শৈশবে বাবার নেওয়া সেই সিদ্ধান্তের কথা স্মরণ করে নিলোফার জানান, তার বাবা তাকে ঘরে আটকে রাখার পরিবর্তে ছেলের বেশে হলেও স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিয়েছিলেন।   সংবাদসূত্র: বিবিসি নিউজ মুন্ডো, বিবিসি আউটলুক। 872 আইজেট

Follow us

Trending

বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

নভেম্বর ৭, ২০২৬ ১৩:০
খেলাধুলা
বিশ্ব রাজনীতি
স্বাস্থ্য
বিনোদন

তথ্যপ্রযুক্তি
ক্যাম্পাস
আমেরিকা
ক্যারিয়ার
বিজ্ঞান
অন্যান্য
সাপ্তাহিক পত্রিকা
সাহিত্য
আইন-আদালত
শিক্ষা
ধর্ম
বিশেষ প্রতিবেদন
মতামত
অর্থনীতি
অপরাধ
লাইফস্টাইল
জাতিসংঘ
মিডিয়া
আন্তর্জাতিক
বাংলাদেশ
জাতীয়