সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

ফ্রান্সসহ ইউরোপে নতুন অভিবাসন আইন কার্যকর, সীমান্ত নিয়ন্ত্রণে বড় পরিবর্তন

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ১৫, ২০২৬ ১৪:২৯
ফাইল ছবি
ফাইল ছবি

দীর্ঘ এক দশকের রাজনৈতিক আলোচনা, বিতর্ক ও সমঝোতার পর অবশেষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন অভিবাসন ও আশ্রয় নীতি “মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম প্যাক্ট” কার্যকর হতে শুরু করেছে। শুক্রবার (১২ জুন) থেকে ইউরোপজুড়ে এই নতুন কাঠামোর বাস্তবায়ন শুরু হয়, যার মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদার, আশ্রয় আবেদন দ্রুত নিষ্পত্তি এবং সদস্য দেশগুলোর মধ্যে দায়িত্ব ভাগাভাগির নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে।

 

ইউরোপীয় কমিশনের মতে, নতুন এই চুক্তির লক্ষ্য হলো অভিবাসন ব্যবস্থাপনাকে আরও সমন্বিত, কার্যকর ও নিয়ন্ত্রিত করা। বিশেষ করে ২০১৫ সালের শরণার্থী সংকটের পর ইউরোপজুড়ে যে রাজনৈতিক চাপ ও মতবিরোধ তৈরি হয়েছিল, তার প্রেক্ষাপটেই এই সংস্কার কার্যকর করা হচ্ছে।

 

নতুন নীতির আওতায় ইউরোপীয় ইউনিয়নের বাহ্যিক সীমান্ত দিয়ে অনিয়মিতভাবে প্রবেশকারী ব্যক্তিদের জন্য বাধ্যতামূলক স্ক্রিনিং ব্যবস্থা চালু করা হয়েছে। এতে তাদের পরিচয়, জাতীয়তা, স্বাস্থ্যগত অবস্থা এবং নিরাপত্তা ঝুঁকি যাচাই করা হবে। নীতিগতভাবে সাত দিনের মধ্যে প্রাথমিক যাচাই সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 

যেসব আশ্রয়প্রার্থীর আবেদন গ্রহণের সম্ভাবনা কম বলে বিবেচিত হবে, তাদের আবেদন সীমান্ত পর্যায়েই দ্রুত নিষ্পত্তি করা হবে। এর ফলে দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা আশ্রয় প্রক্রিয়া কমে আসবে বলে আশা করছে ইইউ কর্তৃপক্ষ।

 

ইতালি, গ্রিস, স্পেন ও মাল্টার মতো সীমান্তবর্তী দেশগুলো দীর্ঘদিন ধরে অতিরিক্ত অভিবাসন চাপের মুখে ছিল। নতুন চুক্তির আওতায় অন্যান্য সদস্য দেশকে আশ্রয়প্রার্থী গ্রহণ, আর্থিক সহায়তা অথবা প্রশাসনিক সহযোগিতার মাধ্যমে দায়িত্ব ভাগাভাগি করতে হবে। এই ব্যবস্থাকে “সংহতি প্রক্রিয়া” হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

চুক্তির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ইউরোড্যাক ডাটাবেজ আরও উন্নত করা হয়েছে। এখানে আঙুলের ছাপ, মুখাবয়বের ছবি এবং অন্যান্য বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করা হবে, যাতে একজন ব্যক্তি একাধিক দেশে একাধিকবার আশ্রয় আবেদন করতে না পারেন এবং প্রক্রিয়া আরও কার্যকরভাবে পরিচালিত হয়।

 

নতুন ব্যবস্থার প্রথম দিনেই ইউরোড্যাক সিস্টেমে কিছু প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়, যা কয়েকটি সদস্য দেশের কার্যক্রমে সাময়িক প্রভাব ফেলে। ইউরোপীয় কমিশন বিষয়টিকে প্রাথমিক প্রযুক্তিগত সমস্যা হিসেবে উল্লেখ করেছে।

 

মানবাধিকার সংগঠনগুলো নতুন নীতির কিছু দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, সীমান্ত পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কারণে অনেক আশ্রয়প্রার্থী যথাযথ আইনি সহায়তা বা ন্যায্য শুনানির সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।

 

বিশ্লেষকদের মতে, এই সংস্কার ইউরোপের অভিবাসন ব্যবস্থাকে আরও কঠোর ও নিয়ন্ত্রিত করবে। তবে এর কার্যকারিতা নির্ভর করবে সদস্য দেশগুলোর প্রস্তুতি, প্রযুক্তিগত সক্ষমতা এবং মানবাধিকার সুরক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপর। ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন নীতিতে এটিকে অন্যতম বড় সংস্কার হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে ইউরোপের সীমান্ত ব্যবস্থাপনা ও অভিবাসন নীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
মস্কোয় ‘এআই জার্নি ২০২৬’ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের কেরালার তরুণ উদ্যোক্তা রাউল জন আজুর সেলফি। ছবি: সংগৃহীত
নিজের বাবাকে মাসে ২ লাখ রুপি বেতন দেন রাউল, এবার পুতিনের সঙ্গে সেলফিতে ভাইরাল

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সেলফি তুলে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে ভারতের কেরালার তরুণ এআই উদ্যোক্তা রাউল জন আজু। মস্কোয় অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক সম্মেলন ‘এআই জার্নি ২০২৬’-এ পুতিনের সঙ্গে সরাসরি দেখা ও কথা বলার সুযোগ পায় সে। পরে সেই মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ছবিটি।   বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুরু হওয়া তিন দিনব্যাপী সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশন শেষে রাউলের সঙ্গে পুতিনের সাক্ষাৎ হয়। রুশ গণমাধ্যমের প্রতিবেদনে ক্রেমলিনের প্রেস সার্ভিসের বরাত দিয়ে বলা হয়েছে, পুতিনের কাছে গিয়ে তাঁর সঙ্গে হাত মেলায় রাউল। পরে দুজন একসঙ্গে ছবিও তোলেন। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভের সঙ্গেও সাক্ষাতের সুযোগ পেয়েছে সে।   ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করে রাউল লিখেছে, নয় বছর বয়সে নিছক আনন্দের জন্য ভিডিও তৈরি করা থেকে শুরু করে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সেলফি তোলা পর্যন্ত তার এই যাত্রা ছিল কল্পনারও বাইরে। জীবনে এমন সুযোগ তৈরি করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছে সে।   ভারতে ‘এআই কিড অব ইন্ডিয়া’ নামে পরিচিত রাউল ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আগ্রহী। মাত্র নয় বছর বয়সে ভিডিও এডিটিংয়ের মাধ্যমে প্রযুক্তি জগতের সঙ্গে তার পরিচয় ঘটে। তার বাবা অ্যাডোবিতে চাকরি পাওয়ার পর প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রিমিয়াম সফটওয়্যার ব্যবহারের সুযোগ পায় সে। সেখান থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জানার আগ্রহ তৈরি হয়। পরে স্কুলের বিজ্ঞান প্রকল্পের অংশ হিসেবে ‘মিবট’ নামে একটি রোবট তৈরি করে রাউল।   বর্তমানে নিজের প্রযুক্তি উদ্যোগ ‘এআই রিয়েলম টেকনোলজিস’-এর মাধ্যমে বিভিন্ন এআই টুল ও প্রযুক্তিভিত্তিক প্রকল্প নিয়ে কাজ করছে সে। এর মধ্যে রয়েছে থিংকক্রাফট ও রেসকিউ এআই। প্রতিষ্ঠানটিতে প্রায় ১৫ জন কর্মী কাজ করছেন। এআই প্রযুক্তি তৈরি ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়েও পরিচিতি পেয়েছে প্রতিষ্ঠানটি।   রাউলের ব্যক্তিগত জীবনের একটি বিষয়ও বেশ আলোচনায় এসেছে। সাধারণত সন্তানেরা বাবার কাছে হাতখরচ চাইলেও তার ক্ষেত্রে চিত্রটি উল্টো। রাউলের বাবা অজু জোসেফ ছেলের প্রতিষ্ঠানে কর্মরত এবং মাসে দুই লাখ ভারতীয় রুপি বেতন পান। এর আগে তিনি অ্যামাজন, অ্যাডোবি, উইপ্রো ও আইবিএমের মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন।   নিজের বাবাকে প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রাউল বলেছে, ফোনের মাধ্যমে অনেক কিছু শেখা সম্ভব হলেও বাবার দীর্ঘদিনের কর্মজীবনের অভিজ্ঞতা ফোন থেকে পাওয়া সম্ভব নয়। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ রয়েছে। পাশাপাশি বিষয়টি প্রতিষ্ঠানের বিপণনের জন্যও সহায়ক বলে মজা করে জানিয়েছে সে।   চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতিসংঘের সংবাদ বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারেও নিজের প্রযুক্তি যাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছিল রাউল। একই মাসে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গেও তার সাক্ষাৎ হয়।   এদিকে ২৬ থেকে ২৮ নভেম্বর মস্কোয় অনুষ্ঠিত হচ্ছে এআই জার্নি ২০২৬। এতে ভারত, চীন, রাশিয়া, সার্বিয়া, ব্রাজিল, কেনিয়া, কাজাখস্তান ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের প্রযুক্তিবিদ, গবেষক ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাৎ ও সেলফি প্রকাশের মধ্য দিয়ে নতুন করে আন্তর্জাতিক আলোচনায় এসেছে কেরালার এই তরুণ উদ্যোক্তা।   সূত্র: এনডিটিভি 871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ৩:৫৭
কানাডায় চিকিৎসার অপেক্ষায় থেকে ২০২৫-২৬ অর্থবছরে ২৯ হাজার ৪৬৮ জন রোগীর মৃত্যু হয়েছে, বলছে গবেষণা প্রতিবেদন। ছবি: সংগৃহীত

কানাডায় স্বাস্থ্যসেবা পেতে ১ বছরেই চিকিৎসার অপেক্ষায় প্রাণ হারিয়েছেন প্রায় ৩০ হাজার রোগী

সাইবার হামলার শিকার এএফপি, সাময়িকভাবে বন্ধ করা হলো ‘এএফপি ফোরাম’ প্ল্যাটফর্ম। ছবি: সংগৃহীত

সাইবার হামলার শিকার আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি, বন্ধ কনটেন্ট প্ল্যাটফর্ম

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনেকে বাবার মৃত্যুর খবর দিলেন দুই ভাই, রাজস্থানের উদয়পুরে শোকের ছায়া। ছবি: সংগৃহীত

মেয়ের বিয়েতে নাচতে নাচতেই বাবার মৃত্যু! বোনের বিয়ে ও বিদায় সম্পন্ন না হওয়া পর্যন্ত গোপন রাখলেন ২ ভাই

মহাকাশে প্রথম পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলিকে স্বাগত জানাতে তিয়ানগং স্টেশনে শতাধিক হালাল খাবার। ছবি: সংগৃহীত
ইতিহাস গড়া জিশানের জন্য মহাকাশে ১০০ হালাল খাবার রাখল চীন

মহাকাশে প্রথম পাকিস্তানি নভোচারী হিসেবে ইতিহাস গড়েছেন মুহাম্মদ জিশান আলি। তাঁকে স্বাগত জানাতে চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে রাখা হয়েছে শতাধিক ধরনের হালাল খাবার। বিশেষ এই খাদ্যতালিকায় রয়েছে গরুর মাংসের নিহারি, ভেড়ার মাংসের কোরমা, ছোলার তরকারি ও বাটার চিকেনের মতো জনপ্রিয় খাবার।   চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন জানিয়েছে, প্রথম বিদেশি নভোচারীকে বরণ করে নিতে মহাকাশ স্টেশনে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। জিশানের ধর্মীয় খাদ্যবিধি, ব্যক্তিগত পছন্দ এবং মহাকাশে অবস্থানকালীন পুষ্টির চাহিদা বিবেচনায় তৈরি করা হয়েছে এই বিশেষ মেনু।   চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার বিশেষভাবে সাতটি পাকিস্তানি ধাঁচের খাবার প্রস্তুত করেছে বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। খাবারের উপকরণ নির্বাচন থেকে শুরু করে প্রস্তুত প্রণালি পর্যন্ত হালাল খাদ্যবিধি অনুসরণ করা হয়েছে। জিশানের হলুদ ও কারির মসলার প্রতি পছন্দের বিষয়টিও গুরুত্ব দিয়েছেন গবেষকেরা। কয়েক দফা স্বাদ পরীক্ষার পর চূড়ান্ত করা হয়েছে রান্নার পদ্ধতি।   শুরুতে খাদ্যতালিকায় পাকিস্তানি দুধ চা রাখা হলেও চীনে কয়েক মাসের প্রশিক্ষণ শেষে জিশানের খাবারের পছন্দে কিছুটা পরিবর্তন এসেছে। তিনি অতিরিক্ত চীনা কালো চা ও ভাত রাখার অনুরোধ করেছেন বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   বুধবার (২৫ নভেম্বর) শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে তিয়ানগং মহাকাশ স্টেশনে পৌঁছান জিশান। তাঁর সঙ্গে রয়েছেন চীনা কমান্ডার তাং হংবো ও ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ইয়ি। উত্তর-পশ্চিম চীনের জিউচুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে তাঁদের বহনকারী মহাকাশযান উৎক্ষেপণ করা হয়।   নতুন তিন সদস্য মহাকাশ স্টেশনে পৌঁছানোর পর সেখানে অবস্থানরত নভোচারীর সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। দুই দলের সদস্যদের একসঙ্গে নিয়ে বিশেষ নৈশভোজের আয়োজন করেছে চীন।   ৪০ বছর বয়সী জিশান পাকিস্তানের প্রথম মহাকাশচারী হওয়ার পাশাপাশি চীনের মহাকাশ স্টেশনে প্রবেশকারী প্রথম বিদেশি নভোচারী। মহাকাশে পাঁচ থেকে দশ দিন অবস্থানকালে তিনি বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন। এরপর শেনঝৌ-২৩ মহাকাশযানে তাঁর পৃথিবীতে ফিরে আসার কথা রয়েছে।   জিশানের এই মহাকাশযাত্রা চীন ও পাকিস্তানের মহাকাশ গবেষণা সহযোগিতায় নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।   সূত্র: সিজিটিএন 871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ০:৪
যুক্তরাজ্যে কেনাকাটার সময় বর্ণবিদ্বেষমূলক আচরণের অভিযোগ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভারতীয় পিএইচডি শিক্ষার্থীর। ছবি: সংগৃহীত

‘তোমার শরীর থেকে খুব বাজে গন্ধ আসছে’, অক্সফোর্ডের ভারতীয় শিক্ষার্থীর তিক্ত অভিজ্ঞতা

মাত্র ২০ হাজার ইউরোতে তৈরি সৌর নৌযান, এক ফোঁটা জ্বালানি ছাড়াই পাড়ি দিলেন ৫ হাজার ৭০০ কিলোমিটার

মাত্র ২০ হাজার ইউরোতে তৈরি সৌর নৌযান, এক ফোঁটা জ্বালানি ছাড়াই পাড়ি দিলেন ৫ হাজার ৭০০ কিলোমিটার

নির্যাতনে আদায় করা স্বীকারোক্তিই মৃ ত্যুদণ্ডের ভিত্তি, ফাঁসির ঝুঁকিতে শত শত ফিলিস্তিনি

নির্যাতনে আদায় করা স্বীকারোক্তিই মৃ ত্যুদণ্ডের ভিত্তি, ফাঁসির ঝুঁকিতে শত শত ফিলিস্তিনি

রাশিয়ার হুমকির মুখে সম্ভাব্য যু দ্ধের প্রস্তুতি, ১ লাখ সাবেক সেনাকে চিঠি পাঠাল যুক্তরাজ্য
রাশিয়ার হুমকির মুখে সম্ভাব্য যু দ্ধের প্রস্তুতি, ১ লাখ সাবেক সেনাকে চিঠি পাঠাল যুক্তরাজ্য

রাশিয়ার সম্ভাব্য সামরিক হুমকি ও ইউরোপজুড়ে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রায় ১ লাখ সাবেক রিজার্ভ সেনা (স্ট্র্যাটেজিক রিজার্ভিস্ট) এবং সদ্য অবসরপ্রাপ্ত সামরিক সদস্যকে সম্ভাব্য তলবের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।   ব্রিটিশ দৈনিক দ্য টাইমস ও দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদনে জানা গেছে, ব্রিটিশ সেনাবাহিনী, রয়্যাল নেভি এবং রয়্যাল এয়ার ফোর্সের প্রধানদের স্বাক্ষরিত এই চিঠিগুলো স্নায়ুযুদ্ধের (কোল্ড ওয়ার) পর প্রথমবারের মতো পাঠানো হলো। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং এই উদ্যোগের বিষয়টি নিশ্চিত করে একে ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকির মুখে একটি ‘প্রয়োজনীয় ও যৌক্তিক সতর্কতা’ হিসেবে অভিহিত করেছেন।   প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রতিরোধ সক্ষমতা জোরদার করা এবং সম্ভাব্য সংঘাতের ঝুঁকি কমানোর অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এর অর্থ এই নয় যে এখনই ওই সেনাদের জরুরি ভিত্তিতে যুদ্ধে তলব করা হচ্ছে।   চিঠিতে সাবেক সামরিক সদস্যদের বর্তমান যোগাযোগের ঠিকানা, বর্তমান পেশা এবং বেসামরিক কর্মক্ষেত্রের বিশেষ দক্ষতার তথ্য (যেমন—সাইবার নিরাপত্তা, অবকাঠামো, চিকিৎসা, যোগাযোগ ও লজিস্টিকস) হালনাগাদ করতে বলা হয়েছে। পাশাপাশি ২০২৭ সালের বসন্তে অনুষ্ঠিতব্য ন্যাটোর বড় সামরিক মহড়া ‘স্টিডফাস্ট ডিফেন্ডার’ (Steadfast Defender)-সহ বিভিন্ন প্রশিক্ষণে স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে প্রায় ১ হাজার রিজার্ভ সেনাকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।   যুক্তরাজ্য সরকারের আশঙ্কা, রাশিয়া আগের তুলনায় অনেক বেশি ঝুঁকি নিতে প্রস্তুত এবং ইউরোপজুড়ে নাশকতা, ড্রোন অনুপ্রবেশ ও সাইবার হামলার মতো ‘হাইব্রিড অভিযান’ জোরদার করছে। গত ৪ নভেম্বর প্রকাশিত হাউস অব কমন্সের লাইব্রেরি ব্রিফিংয়েও সরকারি হুমকি মূল্যায়নের বরাত দিয়ে এ উদ্বেগের কথা তুলে ধরা হয়।   এর আগে গত মাসে দ্য টেলিগ্রাফ-এ প্রকাশিত এক নিবন্ধে প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং সতর্ক করে বলেছিলেন, ২০৩০ সালের মধ্যে যুক্তরাজ্যের প্রতিপক্ষরা বড় হামলার জন্য প্রস্তুত হয়ে যেতে পারে এবং যুক্তরাজ্য ও ন্যাটোর হাতে প্রস্তুতি নেওয়ার জন্য ‘এক হাজার দিনের কিছু বেশি’ সময় রয়েছে। যুদ্ধ করে জয়ী হওয়ার প্রস্তুতিই তাঁর প্রধান অগ্রাধিকার উল্লেখ করে স্ট্রিটিং বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সাইবার হামলা চালানো আরও সহজ করে তুলেছে এবং ‘গ্রে জোন হুমকি’র মতো শব্দ ব্যবহার করে প্রকৃত বিপদকে ছোট করে দেখানো উচিত নয়।   সামরিক বাহিনীর প্রস্তুতির পাশাপাশি সাধারণ নাগরিকদেরও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত করতে ‘বি রেডি’ (Be Ready) প্রচারণা শুরু করেছে যুক্তরাজ্য সরকার, যেখানে নাগরিকদের অন্তত তিন দিনের খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।   একইসঙ্গে ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা খাতে জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণের পাশাপাশি প্রস্তাবিত নতুন ‘আর্মড ফোর্সেস বিল’-এর মাধ্যমে অবসরপ্রাপ্ত সদস্যদের পুনরায় তলবের বয়সসীমা ৫৫ থেকে বাড়িয়ে ৬৫ বছর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ন্যাটোর ‘আর্টিকেল-৩’ অনুযায়ী জোটের সদস্য দেশগুলোকে সশস্ত্র আক্রমণ প্রতিরোধে নিজস্ব সক্ষমতা বজায় রাখার বাধ্যবাধকতা পূরণেও বিশেষ গুরুত্ব দিচ্ছে লন্ডন।

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১৪:১৯
ইরান যুদ্ধের তহবিল বন্ধে তৎপর ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প প্রশাসন

ইরান যুদ্ধের তহবিল বন্ধে তৎপর ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প প্রশাসন

পারমাণবিক অস্ত্র কারখানা ঘুরে কিমের হুঁশিয়ারি

‘কারও অনুমোদনের পরোয়া করি না’, পারমাণবিক অস্ত্র কারখানা ঘুরে কিমের হুঁশিয়ারি

আইসের হাতে বিতাড়িত হয়েও ফিরতে চান যুক্তরাষ্ট্রে, সীমান্তের পথে প্রায় ১ হাজার অভিবাসী

আইসের হাতে বিতাড়িত হয়েও ফিরতে চান যুক্তরাষ্ট্রে, সীমান্তের পথে প্রায় ১ হাজার অভিবাসী

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...