সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

চীনের তীব্র প্রতিযোগিতায় জার্মান শিল্পে বড় ধাক্কা, চাকরি কমছে, বিদেশে কারখানা সরাচ্ছে শত শত

বিশেষ প্রতিবেদন প্রকাশ: জুলাই ৪, ২০২৬ ৬:৩০
চীনে জার্মানির প্রতিষ্ঠান ছবি সংগৃহীত আমেরিকা বাংলা
চীনে জার্মানির প্রতিষ্ঠান ছবি সংগৃহীত আমেরিকা বাংলা

চীনের ক্রমবর্ধমান শিল্প সক্ষমতা ও কম খরচে উৎপাদনের প্রতিযোগিতায় জার্মানির অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি মাঝারি আকারের শিল্পপ্রতিষ্ঠানগুলো (মিটেলস্ট্যান্ড) বড় ধরনের চাপের মুখে পড়েছে। এর ফলে বহু প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করছে, উৎপাদন ব্যয় কমাতে বিদেশে কারখানা স্থানান্তর করছে এবং নতুন বিনিয়োগে সতর্ক অবস্থান নিয়েছে।

 

আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (WSJ)-এর প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির বহু মাঝারি শিল্পপ্রতিষ্ঠান এখন দেশীয় উৎপাদন টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে। একসময় উচ্চমানের প্রকৌশল, যন্ত্রপাতি ও শিল্প প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য বজায় রাখা এসব প্রতিষ্ঠান এখন চীনা প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে তীব্র মূল্য ও প্রযুক্তিগত প্রতিযোগিতার মুখোমুখি।

 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুধু চীনের কম উৎপাদন ব্যয়ই নয়, দেশটির দ্রুত প্রযুক্তিগত উন্নয়ন এবং সরকারি সহায়তাও জার্মান কোম্পানিগুলোর জন্য প্রতিযোগিতা আরও কঠিন করে তুলেছে। একই সঙ্গে জার্মানিতে জ্বালানি ব্যয়, শ্রম ব্যয় এবং উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় অনেক প্রতিষ্ঠান বিকল্প হিসেবে পূর্ব ইউরোপ, এশিয়া কিংবা উত্তর আমেরিকায় উৎপাদন স্থানান্তরের সিদ্ধান্ত নিচ্ছে।

 

জার্মানির এই মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলো দেশটির অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এসব প্রতিষ্ঠানে লাখো মানুষ কর্মরত এবং রপ্তানি আয়ের বড় অংশও আসে এ খাত থেকে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেক প্রতিষ্ঠান নতুন কর্মী নিয়োগ স্থগিত করেছে, কোথাও কোথাও কর্মসংস্থান কমানোর পদক্ষেপও নেওয়া হয়েছে।

 

অর্থনৈতিক সূচকগুলোও দেখাচ্ছে, সাম্প্রতিক সময়ে জার্মানির উৎপাদনশিল্প দীর্ঘ সময় ধরে দুর্বল অবস্থায় রয়েছে। বৈশ্বিক চাহিদা কমে যাওয়া, উচ্চ সুদের হার এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা শিল্পখাতের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
দেশত্যাগীদের তালিকায় শীর্ষে ভারত
যুক্তরাজ্য ছাড়লেন ৮৫ হাজার ভারতীয়, দেশত্যাগীদের তালিকায় শীর্ষে ভারত

মাত্র ১২ মাসে প্রায় ৮৫ হাজার ভারতীয় যুক্তরাজ্য ছেড়েছেন। দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তরের (ওএনএস) সর্বশেষ অভিবাসন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাজ্য থেকে দীর্ঘমেয়াদে চলে যাওয়া ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের মধ্যে ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি।   প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ৫৫ হাজার ভারতীয় শিক্ষার্থী এবং ২৮ হাজার কর্মী যুক্তরাজ্য ছেড়েছেন। এ ছাড়া অন্যান্য ভিসা শ্রেণিতে আসা আরও ২ হাজার ভারতীয় দেশটি ছেড়েছেন। সব মিলিয়ে এই সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ হাজারে।   পরিসংখ্যান বলছে, যুক্তরাজ্য ছেড়ে যাওয়া ভারতীয়দের মধ্যে প্রায় ৬৫ শতাংশ শিক্ষার্থী এবং ৩৩ শতাংশ কর্মী। অর্থাৎ দেশটি ছেড়ে যাওয়া ভারতীয়দের বড় অংশই উচ্চশিক্ষা ও চাকরির উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন।   ভারতীয়দের পর যুক্তরাজ্য ছেড়ে যাওয়ার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের নাগরিকেরা। গত এক বছরে প্রায় ৫১ হাজার চীনা নাগরিক যুক্তরাজ্য ছেড়েছেন। তবে একই সময়ে যুক্তরাজ্যে ভারতীয়দের আগমনও উল্লেখযোগ্য ছিল। ওএনএসের তথ্য অনুযায়ী, ওই ১২ মাসে প্রায় ৭৭ হাজার ভারতীয় শিক্ষাসংশ্লিষ্ট কারণে এবং ৪০ হাজার ভারতীয় কর্মসংস্থানের উদ্দেশ্যে যুক্তরাজ্যে এসেছেন। অর্থাৎ দেশটিতে ভারতীয়দের আগমন ও প্রস্থান—দুই প্রবণতাই পাশাপাশি দেখা যাচ্ছে।   এদিকে যুক্তরাজ্যে সামগ্রিক অভিবাসনের পরিমাণও কমেছে। ২০২৬ সালের জুনে শেষ হওয়া ১২ মাসে দেশটিতে মোট ৭ লাখ ৩৮ হাজার মানুষ দীর্ঘমেয়াদে প্রবেশ করেছেন। আগের বছরের তুলনায় এই সংখ্যা ১৭ শতাংশ কম। একই সময়ে ৬ লাখ ৬১ হাজার মানুষ যুক্তরাজ্য ছেড়েছেন।   এর ফলে দেশটিতে নিট অভিবাসন কমে দাঁড়িয়েছে ৭৭ হাজারে। ২০২৩ সালের মার্চে শেষ হওয়া বছরে এই সংখ্যা সর্বোচ্চ ৯ লাখ ৪৪ হাজারে পৌঁছেছিল। মহামারির সময় ২০২০ সাল বাদ দিলে ১৯৯৭ সালের পর এটি সর্বনিম্ন নিট অভিবাসন। শিক্ষার্থী ও বিদেশি কর্মীদের ভিসার নিয়ম কঠোর করা এবং মহামারির পর যুক্তরাজ্যে আসা অনেক শিক্ষার্থীর পড়াশোনা ও পড়াশোনা-পরবর্তী কাজের মেয়াদ শেষ হওয়া অভিবাসন কমার পেছনে ভূমিকা রেখেছে।   তবে ৮৫ হাজার ভারতীয় যুক্তরাজ্য ছেড়েছেন মানেই সবাই ভারতে ফিরে গেছেন, এমন নয়। এই পরিসংখ্যানে দীর্ঘমেয়াদে যুক্তরাজ্য ছেড়ে অন্য দেশে চলে যাওয়া ভারতীয়দের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা কোন দেশে গেছেন, তা এই সংখ্যার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় না। যুক্তরাজ্যের সর্বশেষ এই পরিসংখ্যান দেশটির অভিবাসন পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে বিদেশি শিক্ষার্থী ও কর্মীদের যুক্তরাজ্যে আসা এবং দেশটি ছেড়ে যাওয়ার প্রবণতা নতুন করে আলোচনায় এসেছে। তথ্যসূত্র: যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তর। 874 এসকিউ

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ৬:৫০
নিষেধাজ্ঞা অমান্য করেও দেখছেন ভারতীয়রা

তুমুল জনপ্রিয়তা পাকিস্তানি নাটকের, নিষেধাজ্ঞা অমান্য করেও দেখছেন ভারতীয়রা

কাশ্মীরে ১১ হাজার নারী যৌ ন নির্যা তনের শিকার

কাশ্মীরে ১১ হাজার নারী যৌ ন নির্যা তনের শিকার, সেনাবাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

রেনিয়াম মিশিয়ে বাড়ানো হচ্ছে স্বর্ণের ওজন, ধরা পড়ছে না যন্ত্রেও!

রেনিয়াম মিশিয়ে বাড়ানো হচ্ছে স্বর্ণের ওজন, ধরা পড়ছে না যন্ত্রেও!

মস্কোয় ‘এআই জার্নি ২০২৬’ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের কেরালার তরুণ উদ্যোক্তা রাউল জন আজুর সেলফি। ছবি: সংগৃহীত
নিজের বাবাকে মাসে ২ লাখ রুপি বেতন দেন রাউল, এবার পুতিনের সঙ্গে সেলফিতে ভাইরাল

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সেলফি তুলে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে ভারতের কেরালার তরুণ এআই উদ্যোক্তা রাউল জন আজু। মস্কোয় অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক সম্মেলন ‘এআই জার্নি ২০২৬’-এ পুতিনের সঙ্গে সরাসরি দেখা ও কথা বলার সুযোগ পায় সে। পরে সেই মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ছবিটি।   বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুরু হওয়া তিন দিনব্যাপী সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশন শেষে রাউলের সঙ্গে পুতিনের সাক্ষাৎ হয়। রুশ গণমাধ্যমের প্রতিবেদনে ক্রেমলিনের প্রেস সার্ভিসের বরাত দিয়ে বলা হয়েছে, পুতিনের কাছে গিয়ে তাঁর সঙ্গে হাত মেলায় রাউল। পরে দুজন একসঙ্গে ছবিও তোলেন। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভের সঙ্গেও সাক্ষাতের সুযোগ পেয়েছে সে।   ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করে রাউল লিখেছে, নয় বছর বয়সে নিছক আনন্দের জন্য ভিডিও তৈরি করা থেকে শুরু করে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সেলফি তোলা পর্যন্ত তার এই যাত্রা ছিল কল্পনারও বাইরে। জীবনে এমন সুযোগ তৈরি করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছে সে।   ভারতে ‘এআই কিড অব ইন্ডিয়া’ নামে পরিচিত রাউল ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আগ্রহী। মাত্র নয় বছর বয়সে ভিডিও এডিটিংয়ের মাধ্যমে প্রযুক্তি জগতের সঙ্গে তার পরিচয় ঘটে। তার বাবা অ্যাডোবিতে চাকরি পাওয়ার পর প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রিমিয়াম সফটওয়্যার ব্যবহারের সুযোগ পায় সে। সেখান থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জানার আগ্রহ তৈরি হয়। পরে স্কুলের বিজ্ঞান প্রকল্পের অংশ হিসেবে ‘মিবট’ নামে একটি রোবট তৈরি করে রাউল।   বর্তমানে নিজের প্রযুক্তি উদ্যোগ ‘এআই রিয়েলম টেকনোলজিস’-এর মাধ্যমে বিভিন্ন এআই টুল ও প্রযুক্তিভিত্তিক প্রকল্প নিয়ে কাজ করছে সে। এর মধ্যে রয়েছে থিংকক্রাফট ও রেসকিউ এআই। প্রতিষ্ঠানটিতে প্রায় ১৫ জন কর্মী কাজ করছেন। এআই প্রযুক্তি তৈরি ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়েও পরিচিতি পেয়েছে প্রতিষ্ঠানটি।   রাউলের ব্যক্তিগত জীবনের একটি বিষয়ও বেশ আলোচনায় এসেছে। সাধারণত সন্তানেরা বাবার কাছে হাতখরচ চাইলেও তার ক্ষেত্রে চিত্রটি উল্টো। রাউলের বাবা অজু জোসেফ ছেলের প্রতিষ্ঠানে কর্মরত এবং মাসে দুই লাখ ভারতীয় রুপি বেতন পান। এর আগে তিনি অ্যামাজন, অ্যাডোবি, উইপ্রো ও আইবিএমের মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন।   নিজের বাবাকে প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রাউল বলেছে, ফোনের মাধ্যমে অনেক কিছু শেখা সম্ভব হলেও বাবার দীর্ঘদিনের কর্মজীবনের অভিজ্ঞতা ফোন থেকে পাওয়া সম্ভব নয়। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ রয়েছে। পাশাপাশি বিষয়টি প্রতিষ্ঠানের বিপণনের জন্যও সহায়ক বলে মজা করে জানিয়েছে সে।   চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতিসংঘের সংবাদ বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারেও নিজের প্রযুক্তি যাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছিল রাউল। একই মাসে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গেও তার সাক্ষাৎ হয়।   এদিকে ২৬ থেকে ২৮ নভেম্বর মস্কোয় অনুষ্ঠিত হচ্ছে এআই জার্নি ২০২৬। এতে ভারত, চীন, রাশিয়া, সার্বিয়া, ব্রাজিল, কেনিয়া, কাজাখস্তান ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের প্রযুক্তিবিদ, গবেষক ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাৎ ও সেলফি প্রকাশের মধ্য দিয়ে নতুন করে আন্তর্জাতিক আলোচনায় এসেছে কেরালার এই তরুণ উদ্যোক্তা।   সূত্র: এনডিটিভি 871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ৩:৫৭
কানাডায় চিকিৎসার অপেক্ষায় থেকে ২০২৫-২৬ অর্থবছরে ২৯ হাজার ৪৬৮ জন রোগীর মৃত্যু হয়েছে, বলছে গবেষণা প্রতিবেদন। ছবি: সংগৃহীত

কানাডায় স্বাস্থ্যসেবা পেতে ১ বছরেই চিকিৎসার অপেক্ষায় প্রাণ হারিয়েছেন প্রায় ৩০ হাজার রোগী

সাইবার হামলার শিকার এএফপি, সাময়িকভাবে বন্ধ করা হলো ‘এএফপি ফোরাম’ প্ল্যাটফর্ম। ছবি: সংগৃহীত

সাইবার হামলার শিকার আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি, বন্ধ কনটেন্ট প্ল্যাটফর্ম

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনেকে বাবার মৃত্যুর খবর দিলেন দুই ভাই, রাজস্থানের উদয়পুরে শোকের ছায়া। ছবি: সংগৃহীত

মেয়ের বিয়েতে নাচতে নাচতেই বাবার মৃত্যু! বোনের বিয়ে ও বিদায় সম্পন্ন না হওয়া পর্যন্ত গোপন রাখলেন ২ ভাই

মহাকাশে প্রথম পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলিকে স্বাগত জানাতে তিয়ানগং স্টেশনে শতাধিক হালাল খাবার। ছবি: সংগৃহীত
ইতিহাস গড়া জিশানের জন্য মহাকাশে ১০০ হালাল খাবার রাখল চীন

মহাকাশে প্রথম পাকিস্তানি নভোচারী হিসেবে ইতিহাস গড়েছেন মুহাম্মদ জিশান আলি। তাঁকে স্বাগত জানাতে চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে রাখা হয়েছে শতাধিক ধরনের হালাল খাবার। বিশেষ এই খাদ্যতালিকায় রয়েছে গরুর মাংসের নিহারি, ভেড়ার মাংসের কোরমা, ছোলার তরকারি ও বাটার চিকেনের মতো জনপ্রিয় খাবার।   চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন জানিয়েছে, প্রথম বিদেশি নভোচারীকে বরণ করে নিতে মহাকাশ স্টেশনে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। জিশানের ধর্মীয় খাদ্যবিধি, ব্যক্তিগত পছন্দ এবং মহাকাশে অবস্থানকালীন পুষ্টির চাহিদা বিবেচনায় তৈরি করা হয়েছে এই বিশেষ মেনু।   চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার বিশেষভাবে সাতটি পাকিস্তানি ধাঁচের খাবার প্রস্তুত করেছে বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। খাবারের উপকরণ নির্বাচন থেকে শুরু করে প্রস্তুত প্রণালি পর্যন্ত হালাল খাদ্যবিধি অনুসরণ করা হয়েছে। জিশানের হলুদ ও কারির মসলার প্রতি পছন্দের বিষয়টিও গুরুত্ব দিয়েছেন গবেষকেরা। কয়েক দফা স্বাদ পরীক্ষার পর চূড়ান্ত করা হয়েছে রান্নার পদ্ধতি।   শুরুতে খাদ্যতালিকায় পাকিস্তানি দুধ চা রাখা হলেও চীনে কয়েক মাসের প্রশিক্ষণ শেষে জিশানের খাবারের পছন্দে কিছুটা পরিবর্তন এসেছে। তিনি অতিরিক্ত চীনা কালো চা ও ভাত রাখার অনুরোধ করেছেন বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   বুধবার (২৫ নভেম্বর) শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে তিয়ানগং মহাকাশ স্টেশনে পৌঁছান জিশান। তাঁর সঙ্গে রয়েছেন চীনা কমান্ডার তাং হংবো ও ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ইয়ি। উত্তর-পশ্চিম চীনের জিউচুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে তাঁদের বহনকারী মহাকাশযান উৎক্ষেপণ করা হয়।   নতুন তিন সদস্য মহাকাশ স্টেশনে পৌঁছানোর পর সেখানে অবস্থানরত নভোচারীর সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। দুই দলের সদস্যদের একসঙ্গে নিয়ে বিশেষ নৈশভোজের আয়োজন করেছে চীন।   ৪০ বছর বয়সী জিশান পাকিস্তানের প্রথম মহাকাশচারী হওয়ার পাশাপাশি চীনের মহাকাশ স্টেশনে প্রবেশকারী প্রথম বিদেশি নভোচারী। মহাকাশে পাঁচ থেকে দশ দিন অবস্থানকালে তিনি বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন। এরপর শেনঝৌ-২৩ মহাকাশযানে তাঁর পৃথিবীতে ফিরে আসার কথা রয়েছে।   জিশানের এই মহাকাশযাত্রা চীন ও পাকিস্তানের মহাকাশ গবেষণা সহযোগিতায় নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।   সূত্র: সিজিটিএন 871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ০:৪
যুক্তরাজ্যে কেনাকাটার সময় বর্ণবিদ্বেষমূলক আচরণের অভিযোগ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভারতীয় পিএইচডি শিক্ষার্থীর। ছবি: সংগৃহীত

‘তোমার শরীর থেকে খুব বাজে গন্ধ আসছে’, অক্সফোর্ডের ভারতীয় শিক্ষার্থীর তিক্ত অভিজ্ঞতা

মাত্র ২০ হাজার ইউরোতে তৈরি সৌর নৌযান, এক ফোঁটা জ্বালানি ছাড়াই পাড়ি দিলেন ৫ হাজার ৭০০ কিলোমিটার

মাত্র ২০ হাজার ইউরোতে তৈরি সৌর নৌযান, এক ফোঁটা জ্বালানি ছাড়াই পাড়ি দিলেন ৫ হাজার ৭০০ কিলোমিটার

নির্যাতনে আদায় করা স্বীকারোক্তিই মৃ ত্যুদণ্ডের ভিত্তি, ফাঁসির ঝুঁকিতে শত শত ফিলিস্তিনি

নির্যাতনে আদায় করা স্বীকারোক্তিই মৃ ত্যুদণ্ডের ভিত্তি, ফাঁসির ঝুঁকিতে শত শত ফিলিস্তিনি

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...