সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে আলোচনা চলছে, তবু সামরিক হামলার ট্রিগারে আঙুল রেখেই এগোচ্ছে যুক্তরাষ্ট্র

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ২৪, ২০২৬ ১৮:৫১
যেকোনো মুহূর্তে হামলার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত I ছবি: সংগৃহীত
যেকোনো মুহূর্তে হামলার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত I ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সাথে মার্কিন প্রশাসন বর্তমানে কূটনৈতিক আলোচনা চালিয়ে গেলেও যেকোনো মুহূর্তে সামরিক হামলার জন্য যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে প্রস্তুত বা ‘লকড অ্যান্ড লোডেড’ অবস্থায় রয়েছে। সম্প্রতি ইরানের ওপর সম্ভাব্য হামলার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট জানান, তারা নতুন করে ইরানের সাথে কথা বলছেন এবং তেহরান এই আলোচনার বিষয়ে বেশ আন্তরিকতা দেখাচ্ছে। তবে একই নিঃশ্বাসে সামরিক প্রস্তুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি তার প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টিও পরিষ্কার করেছেন।

 

ট্রাম্পের এই দ্বিমুখী মন্তব্য আপাতদৃষ্টিতে সাংঘর্ষিক মনে হলেও, মার্কিন কর্মকর্তাদের পূর্ববর্তী অবস্থানের সাথেই তা সামঞ্জস্যপূর্ণ। মার্কিন প্রশাসন শুরু থেকেই বলে আসছে যে তাদের প্রথম পছন্দ কূটনৈতিক সমাধান, তবে সামরিক বিকল্প কখনোই বাতিল করা হয়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, এই কূটনৈতিক আলোচনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সরাসরি যুক্ত রয়েছেন,।

 

তবে আলোচনার সুনির্দিষ্ট কোনো রূপরেখা বা বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি। সংঘাত থেকে বেরিয়ে আসার কোনো 'এক্সিট স্ট্র্যাটেজি' বা কৌশল আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তাদের হাতে একাধিক কৌশল রয়েছে, তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলতে রাজি হননি।

 

মার্কিন প্রেসিডেন্ট পুনরায় কঠোর ভাষায় জোর দিয়ে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না,। তিনি উল্লেখ করেন, তেহরান একটি চুক্তিতে পৌঁছাতে প্রবলভাবে আগ্রহী হলেও যুক্তরাষ্ট্র এটি স্বাক্ষরের ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করছে না। বর্তমান পরিস্থিতিতে মার্কিন প্রশাসনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, এই উত্তেজনা যেন নিয়ন্ত্রণের বাইরে গিয়ে মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ না নেয়, তা নিশ্চিত করা।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
নিষেধাজ্ঞা অমান্য করেও দেখছেন ভারতীয়রা
তুমুল জনপ্রিয়তা পাকিস্তানি নাটকের, নিষেধাজ্ঞা অমান্য করেও দেখছেন ভারতীয়রা

ভারতের মূলধারার প্ল্যাটফর্ম ও স্ট্রিমিং সাইটে নিষেধাজ্ঞা থাকলেও দেশটিতে পাকিস্তানি নাটক ও সংগীতের জনপ্রিয়তা থামছে না। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন), সামাজিক যোগাযোগমাধ্যম এবং গোপন বা ঘরোয়া স্ক্রিনিংয়ের মাধ্যমে ভারতীয় দর্শকেরা এসব কনটেন্ট দেখছেন এবং আলোচনা করছেন।   সম্প্রতি নয়াদিল্লিতে পাকিস্তানি রোমান্টিক নাটক ‘দার-এ-নিজাত’-এর একটি স্ক্রিনিং আয়োজন করেন সাংস্কৃতিক আয়োজক ও কিউরেটর আবু সুফিয়ান খান। সর্বোচ্চ ৪৫ জনের জন্য আয়োজিত ওই ঘরোয়া অনুষ্ঠানে অংশ নিতে ৭০০টির বেশি আবেদন জমা পড়ে। নাটকটির মূল চরিত্র ‘আবু বকর’কে ঘিরে ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতি সপ্তাহান্তে ক্লিপ আদান-প্রদান ও আলোচনায় মেতে উঠছেন দর্শকেরা। উর্দু প্রবাদের আদলে ‘সবর কা ফল নেহি, আবু বকর চাহিয়ে’ (ধৈর্যের ফল নয়, আবু বকর চাই)—এমন স্লোগানও জনপ্রিয় হয়ে উঠেছে ভক্তদের মাঝে।   জনপ্রিয়তা বাড়লেও প্রশাসনের নজরদারিও চলছে সমানতালে। পোস্টার দেখে জানতে পারার পর ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে আসন্ন সপ্তাহান্তে নির্ধারিত অন্তত দুটি স্ক্রিনিং বাতিল করা হয়েছে। ২০২৫ সালের এপ্রিলে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে।   ওই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে। স্বল্পস্থায়ী চার দিনের সামরিক সংঘাতের পর যুদ্ধবিরতি হলেও জাতীয় নিরাপত্তার যুক্তিতে ২০২৫ সালের মে মাস থেকে ইউটিউবসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাকিস্তানি গান, চলচ্চিত্র ও নাটক নিষিদ্ধ করে নয়াদিল্লি। সম্প্রতি নেটফ্লিক্সে পাকিস্তানের প্রথম সিরিজ নিয়েও আপত্তি ও নিষেধাজ্ঞার চাপ তৈরি হয়েছে।   তবে প্রযুক্তিগত বাস্তবতায় এই নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর করা কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভারতের তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারা অনুযায়ী ইউটিউবে পাকিস্তানি চ্যানেলগুলো জিও-ব্লক করা হলেও ভিপিএন ব্যবহার করে কিংবা ডাউনলোডের পর স্থানীয় অ্যাকাউন্ট থেকে পুনরায় আপলোডের মাধ্যমে দর্শকেরা কনটেন্টগুলো দেখছেন। পর্যবেক্ষক সংস্থা টপ১০ভিপিএনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৮ মে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তানি কনটেন্ট সরানোর নির্দেশ দেওয়ার দিন ভারতে ভিপিএন অনুসন্ধান ৭২ শতাংশ বেড়ে যায়।   পাকিস্তানি বিনোদন মাধ্যম এআরওয়াই এন্টারটেইনমেন্টের প্রধান জিরজিস সেজা জানান, পাকিস্তানি চ্যানেলগুলোর মোট দর্শকের ৩০ থেকে ৩৫ শতাংশই ভারতের। তাঁর মতে, বর্তমান সময়ে কনটেন্টে প্রবেশ কঠিন করা গেলেও তা পুরোপুরি বন্ধ করা যায় না। এর আগে ‘তেরে বিন’ ও ‘কাভি মে কাভি তুম’-এর মতো নাটকও ভারতে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিল।   আয়োজক ও বিশ্লেষকদের মতে, গল্প বলার ধরন, বাস্তবসম্মত উপস্থাপনা এবং সাংস্কৃতিক সাদৃশ্য ভারতীয় দর্শকদের আকৃষ্ট করছে। দিল্লির নীতি বিশ্লেষক ঐশ্বরিয়া ভার্মা মনে করেন, ডিজিটাল মাধ্যমে কনটেন্টের সহজলভ্যতা প্রচলিত ধারণা ভাঙতে সহায়তা করছে। অন্যদিকে পাকিস্তানে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার অজয় বিসারিয়া মন্তব্য করেন, প্রযুক্তির অগ্রগতির যুগে সীমান্ত ও নিষেধাজ্ঞা অনেক ক্ষেত্রেই অকার্যকর হয়ে পড়ে এবং দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মাঝেও সংস্কৃতি একটি বড় সংযোগসূত্র হিসেবে কাজ করছে। সূত্র: আল জাজিরা। 873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ৫:০
কাশ্মীরে ১১ হাজার নারী যৌ ন নির্যা তনের শিকার

কাশ্মীরে ১১ হাজার নারী যৌ ন নির্যা তনের শিকার, সেনাবাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

রেনিয়াম মিশিয়ে বাড়ানো হচ্ছে স্বর্ণের ওজন, ধরা পড়ছে না যন্ত্রেও!

রেনিয়াম মিশিয়ে বাড়ানো হচ্ছে স্বর্ণের ওজন, ধরা পড়ছে না যন্ত্রেও!

অক্সফোর্ডে ভারতীয় শিক্ষার্থীকে কটাক্ষ

‘তোমার গায়ে বাজে গন্ধ!’ অক্সফোর্ডে ভারতীয় শিক্ষার্থীকে কটাক্ষ

মস্কোয় ‘এআই জার্নি ২০২৬’ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের কেরালার তরুণ উদ্যোক্তা রাউল জন আজুর সেলফি। ছবি: সংগৃহীত
নিজের বাবাকে মাসে ২ লাখ রুপি বেতন দেন রাউল, এবার পুতিনের সঙ্গে সেলফিতে ভাইরাল

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সেলফি তুলে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে ভারতের কেরালার তরুণ এআই উদ্যোক্তা রাউল জন আজু। মস্কোয় অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক সম্মেলন ‘এআই জার্নি ২০২৬’-এ পুতিনের সঙ্গে সরাসরি দেখা ও কথা বলার সুযোগ পায় সে। পরে সেই মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ছবিটি।   বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুরু হওয়া তিন দিনব্যাপী সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশন শেষে রাউলের সঙ্গে পুতিনের সাক্ষাৎ হয়। রুশ গণমাধ্যমের প্রতিবেদনে ক্রেমলিনের প্রেস সার্ভিসের বরাত দিয়ে বলা হয়েছে, পুতিনের কাছে গিয়ে তাঁর সঙ্গে হাত মেলায় রাউল। পরে দুজন একসঙ্গে ছবিও তোলেন। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভের সঙ্গেও সাক্ষাতের সুযোগ পেয়েছে সে।   ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করে রাউল লিখেছে, নয় বছর বয়সে নিছক আনন্দের জন্য ভিডিও তৈরি করা থেকে শুরু করে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সেলফি তোলা পর্যন্ত তার এই যাত্রা ছিল কল্পনারও বাইরে। জীবনে এমন সুযোগ তৈরি করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছে সে।   ভারতে ‘এআই কিড অব ইন্ডিয়া’ নামে পরিচিত রাউল ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আগ্রহী। মাত্র নয় বছর বয়সে ভিডিও এডিটিংয়ের মাধ্যমে প্রযুক্তি জগতের সঙ্গে তার পরিচয় ঘটে। তার বাবা অ্যাডোবিতে চাকরি পাওয়ার পর প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রিমিয়াম সফটওয়্যার ব্যবহারের সুযোগ পায় সে। সেখান থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জানার আগ্রহ তৈরি হয়। পরে স্কুলের বিজ্ঞান প্রকল্পের অংশ হিসেবে ‘মিবট’ নামে একটি রোবট তৈরি করে রাউল।   বর্তমানে নিজের প্রযুক্তি উদ্যোগ ‘এআই রিয়েলম টেকনোলজিস’-এর মাধ্যমে বিভিন্ন এআই টুল ও প্রযুক্তিভিত্তিক প্রকল্প নিয়ে কাজ করছে সে। এর মধ্যে রয়েছে থিংকক্রাফট ও রেসকিউ এআই। প্রতিষ্ঠানটিতে প্রায় ১৫ জন কর্মী কাজ করছেন। এআই প্রযুক্তি তৈরি ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়েও পরিচিতি পেয়েছে প্রতিষ্ঠানটি।   রাউলের ব্যক্তিগত জীবনের একটি বিষয়ও বেশ আলোচনায় এসেছে। সাধারণত সন্তানেরা বাবার কাছে হাতখরচ চাইলেও তার ক্ষেত্রে চিত্রটি উল্টো। রাউলের বাবা অজু জোসেফ ছেলের প্রতিষ্ঠানে কর্মরত এবং মাসে দুই লাখ ভারতীয় রুপি বেতন পান। এর আগে তিনি অ্যামাজন, অ্যাডোবি, উইপ্রো ও আইবিএমের মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন।   নিজের বাবাকে প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রাউল বলেছে, ফোনের মাধ্যমে অনেক কিছু শেখা সম্ভব হলেও বাবার দীর্ঘদিনের কর্মজীবনের অভিজ্ঞতা ফোন থেকে পাওয়া সম্ভব নয়। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ রয়েছে। পাশাপাশি বিষয়টি প্রতিষ্ঠানের বিপণনের জন্যও সহায়ক বলে মজা করে জানিয়েছে সে।   চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতিসংঘের সংবাদ বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারেও নিজের প্রযুক্তি যাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছিল রাউল। একই মাসে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গেও তার সাক্ষাৎ হয়।   এদিকে ২৬ থেকে ২৮ নভেম্বর মস্কোয় অনুষ্ঠিত হচ্ছে এআই জার্নি ২০২৬। এতে ভারত, চীন, রাশিয়া, সার্বিয়া, ব্রাজিল, কেনিয়া, কাজাখস্তান ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের প্রযুক্তিবিদ, গবেষক ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাৎ ও সেলফি প্রকাশের মধ্য দিয়ে নতুন করে আন্তর্জাতিক আলোচনায় এসেছে কেরালার এই তরুণ উদ্যোক্তা।   সূত্র: এনডিটিভি 871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ৩:৫৭
কানাডায় চিকিৎসার অপেক্ষায় থেকে ২০২৫-২৬ অর্থবছরে ২৯ হাজার ৪৬৮ জন রোগীর মৃত্যু হয়েছে, বলছে গবেষণা প্রতিবেদন। ছবি: সংগৃহীত

কানাডায় স্বাস্থ্যসেবা পেতে ১ বছরেই চিকিৎসার অপেক্ষায় প্রাণ হারিয়েছেন প্রায় ৩০ হাজার রোগী

সাইবার হামলার শিকার এএফপি, সাময়িকভাবে বন্ধ করা হলো ‘এএফপি ফোরাম’ প্ল্যাটফর্ম। ছবি: সংগৃহীত

সাইবার হামলার শিকার আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি, বন্ধ কনটেন্ট প্ল্যাটফর্ম

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনেকে বাবার মৃত্যুর খবর দিলেন দুই ভাই, রাজস্থানের উদয়পুরে শোকের ছায়া। ছবি: সংগৃহীত

মেয়ের বিয়েতে নাচতে নাচতেই বাবার মৃত্যু! বোনের বিয়ে ও বিদায় সম্পন্ন না হওয়া পর্যন্ত গোপন রাখলেন ২ ভাই

মহাকাশে প্রথম পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলিকে স্বাগত জানাতে তিয়ানগং স্টেশনে শতাধিক হালাল খাবার। ছবি: সংগৃহীত
ইতিহাস গড়া জিশানের জন্য মহাকাশে ১০০ হালাল খাবার রাখল চীন

মহাকাশে প্রথম পাকিস্তানি নভোচারী হিসেবে ইতিহাস গড়েছেন মুহাম্মদ জিশান আলি। তাঁকে স্বাগত জানাতে চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে রাখা হয়েছে শতাধিক ধরনের হালাল খাবার। বিশেষ এই খাদ্যতালিকায় রয়েছে গরুর মাংসের নিহারি, ভেড়ার মাংসের কোরমা, ছোলার তরকারি ও বাটার চিকেনের মতো জনপ্রিয় খাবার।   চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন জানিয়েছে, প্রথম বিদেশি নভোচারীকে বরণ করে নিতে মহাকাশ স্টেশনে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। জিশানের ধর্মীয় খাদ্যবিধি, ব্যক্তিগত পছন্দ এবং মহাকাশে অবস্থানকালীন পুষ্টির চাহিদা বিবেচনায় তৈরি করা হয়েছে এই বিশেষ মেনু।   চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার বিশেষভাবে সাতটি পাকিস্তানি ধাঁচের খাবার প্রস্তুত করেছে বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। খাবারের উপকরণ নির্বাচন থেকে শুরু করে প্রস্তুত প্রণালি পর্যন্ত হালাল খাদ্যবিধি অনুসরণ করা হয়েছে। জিশানের হলুদ ও কারির মসলার প্রতি পছন্দের বিষয়টিও গুরুত্ব দিয়েছেন গবেষকেরা। কয়েক দফা স্বাদ পরীক্ষার পর চূড়ান্ত করা হয়েছে রান্নার পদ্ধতি।   শুরুতে খাদ্যতালিকায় পাকিস্তানি দুধ চা রাখা হলেও চীনে কয়েক মাসের প্রশিক্ষণ শেষে জিশানের খাবারের পছন্দে কিছুটা পরিবর্তন এসেছে। তিনি অতিরিক্ত চীনা কালো চা ও ভাত রাখার অনুরোধ করেছেন বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   বুধবার (২৫ নভেম্বর) শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে তিয়ানগং মহাকাশ স্টেশনে পৌঁছান জিশান। তাঁর সঙ্গে রয়েছেন চীনা কমান্ডার তাং হংবো ও ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ইয়ি। উত্তর-পশ্চিম চীনের জিউচুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে তাঁদের বহনকারী মহাকাশযান উৎক্ষেপণ করা হয়।   নতুন তিন সদস্য মহাকাশ স্টেশনে পৌঁছানোর পর সেখানে অবস্থানরত নভোচারীর সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। দুই দলের সদস্যদের একসঙ্গে নিয়ে বিশেষ নৈশভোজের আয়োজন করেছে চীন।   ৪০ বছর বয়সী জিশান পাকিস্তানের প্রথম মহাকাশচারী হওয়ার পাশাপাশি চীনের মহাকাশ স্টেশনে প্রবেশকারী প্রথম বিদেশি নভোচারী। মহাকাশে পাঁচ থেকে দশ দিন অবস্থানকালে তিনি বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন। এরপর শেনঝৌ-২৩ মহাকাশযানে তাঁর পৃথিবীতে ফিরে আসার কথা রয়েছে।   জিশানের এই মহাকাশযাত্রা চীন ও পাকিস্তানের মহাকাশ গবেষণা সহযোগিতায় নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।   সূত্র: সিজিটিএন 871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ০:৪
যুক্তরাজ্যে কেনাকাটার সময় বর্ণবিদ্বেষমূলক আচরণের অভিযোগ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভারতীয় পিএইচডি শিক্ষার্থীর। ছবি: সংগৃহীত

‘তোমার শরীর থেকে খুব বাজে গন্ধ আসছে’, অক্সফোর্ডের ভারতীয় শিক্ষার্থীর তিক্ত অভিজ্ঞতা

মাত্র ২০ হাজার ইউরোতে তৈরি সৌর নৌযান, এক ফোঁটা জ্বালানি ছাড়াই পাড়ি দিলেন ৫ হাজার ৭০০ কিলোমিটার

মাত্র ২০ হাজার ইউরোতে তৈরি সৌর নৌযান, এক ফোঁটা জ্বালানি ছাড়াই পাড়ি দিলেন ৫ হাজার ৭০০ কিলোমিটার

নির্যাতনে আদায় করা স্বীকারোক্তিই মৃ ত্যুদণ্ডের ভিত্তি, ফাঁসির ঝুঁকিতে শত শত ফিলিস্তিনি

নির্যাতনে আদায় করা স্বীকারোক্তিই মৃ ত্যুদণ্ডের ভিত্তি, ফাঁসির ঝুঁকিতে শত শত ফিলিস্তিনি

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...