টেক্সাসে সবচেয়ে বেশি পুনর্বাসন পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ শরণার্থীরা, বিতর্কে ট্রাম্প প্রশাসনের নীতি
যুক্তরাষ্ট্রে শরণার্থী পুনর্বাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের প্রতিফলন দেখা যাচ্ছে নতুন সরকারি পরিসংখ্যানে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে টেক্সাসে পুনর্বাসনের জন্য অনুমোদিত ৮১৭ জন শরণার্থীর সবাই দক্ষিণ আফ্রিকা থেকে আসা। জাতীয় পর্যায়ে এ বছর যেসব শরণার্থীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, তাদের মধ্যে ১২ শতাংশেরও বেশি টেক্সাসে পুনর্বাসিত হওয়ার কথা রয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য টেক্সাস ট্রিবিউন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অভিবাসন ও শরণার্থী নীতির ফলে যুক্তরাষ্ট্রে শরণার্থী গ্রহণের ধরণ উল্লেখযোগ্যভাবে বদলে গেছে। বর্তমানে দক্ষিণ আফ্রিকা কার্যত একমাত্র দেশ, যেখান থেকে উল্লেখযোগ্য সংখ্যায় শরণার্থী গ্রহণ করছে যুক্তরাষ্ট্র।
সরকারি তথ্য অনুযায়ী, টেক্সাসের পর সবচেয়ে বেশি শরণার্থী পুনর্বাসন পেয়েছে ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়া। তবে চলতি অর্থবছরে দক্ষিণ আফ্রিকার বাইরে থেকে মাত্র তিনজন শরণার্থীকে অনুমোদন দেওয়া হয়েছে, যাদের আফগানিস্তান থেকে কলোরাডোতে পাঠানো হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের শরণার্থী কর্মসূচির ইতিহাসে এটি একটি ব্যতিক্রমী পরিস্থিতি। কারণ অতীতে বিভিন্ন অঞ্চল ও সংঘাতপ্রবণ দেশ থেকে হাজার হাজার মানুষ পুনর্বাসনের সুযোগ পেলেও বর্তমানে সেই বৈচিত্র্য প্রায় অনুপস্থিত।
দক্ষিণ আফ্রিকাকে ঘিরে ট্রাম্প প্রশাসনের বিশেষ মনোযোগ নতুন নয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশে নির্দেশ দেন, দক্ষিণ আফ্রিকার আফ্রিকানার সম্প্রদায়ের সদস্যদের শরণার্থী আবেদন অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করতে। আফ্রিকানাররা মূলত ডাচ, ফরাসি ও জার্মান বংশোদ্ভূত ইউরোপীয় উপনিবেশ স্থাপনকারীদের উত্তরসূরি।
ট্রাম্প প্রশাসনের দাবি, দক্ষিণ আফ্রিকায় এই জনগোষ্ঠী বর্ণগত বৈষম্যের শিকার হচ্ছে। তবে দক্ষিণ আফ্রিকা সরকার এ অভিযোগ বারবার প্রত্যাখ্যান করেছে। দেশটির আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগ একাধিক বিবৃতিতে বলেছে, দক্ষিণ আফ্রিকায় কথিত “শ্বেতাঙ্গ গণহত্যা” বা ব্যাপক নিপীড়নের দাবি নির্ভরযোগ্য কোনো প্রমাণ দ্বারা সমর্থিত নয়। বরং আফ্রিকানার সম্প্রদায়ের অনেক বিশিষ্ট ব্যক্তিও প্রকাশ্যে এই ধরনের দাবি প্রত্যাখ্যান করেছেন।
গত মে মাসে ট্রাম্প প্রশাসন ২০২৬ অর্থবছরের শরণার্থী গ্রহণের সর্বোচ্চ সীমা ৭ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ১৭ হাজার ৫০০ জনে উন্নীত করে। এ সিদ্ধান্তের ব্যাখ্যায় প্রশাসন দাবি করে, দক্ষিণ আফ্রিকায় একটি “অপ্রত্যাশিত শরণার্থী সংকট” তৈরি হয়েছে।
অভিবাসন ও শরণার্থী আইন বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতে নির্দিষ্ট দেশ বা জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়ার ক্ষমতা থাকলেও বর্তমান প্রশাসনের পরিবর্তনগুলো আগের যেকোনো সময়ের তুলনায় দ্রুত ও ব্যাপক।
সাউদার্ন মেথডিস্ট ইউনিভার্সিটির আইন অধ্যাপক নাটালি নানাসি, যিনি শরণার্থী ও আশ্রয় আইন নিয়ে গবেষণা করেন, বলেন, শরণার্থী পুনর্বাসন অনেক সময় রাজনৈতিক বিতর্কের বিষয় হয়ে ওঠে। কারা যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবেন, সেই সিদ্ধান্তেও রাজনৈতিক প্রভাব দেখা যেতে পারে।
তিনি আরও বলেন, শরণার্থীরা সাধারণত নিজেরা ঠিক করতে পারেন না কোথায় তাদের পাঠানো হবে। যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমোদন পাওয়ার পর সরকারি ব্যবস্থার মাধ্যমে তাদের নির্দিষ্ট অঙ্গরাজ্যে পুনর্বাসন করা হয়।
টেক্সাস দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে শরণার্থী পুনর্বাসনের অন্যতম প্রধান কেন্দ্র। তবে আগে সেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মানুষকে পুনর্বাসন দেওয়া হতো। ২০২৪ অর্থবছরে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় টেক্সাস প্রায় ৯ হাজার ৮০০ শরণার্থী গ্রহণ করেছিল। তারা এসেছিলেন ৪৪টি ভিন্ন দেশ থেকে। ওই সময় ভেনেজুয়েলা, আফগানিস্তান এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ছিল শরণার্থীদের প্রধান উৎসদেশ।
তখন দক্ষিণ আফ্রিকা থেকে কোনো শরণার্থী টেক্সাসে পুনর্বাসিত হয়নি।
২০২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকেও একই চিত্র দেখা যায়। ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগে টেক্সাসে ৪১টি দেশ থেকে ৩ হাজার ৮০০-এর বেশি শরণার্থী এসেছিলেন। কিন্তু প্রশাসন পরিবর্তনের পর পরিস্থিতি দ্রুত বদলে যায়।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত টেক্সাসে মোট ৭২ জন শরণার্থী পুনর্বাসিত হয়েছেন। এর মধ্যে ৬৪ জন দক্ষিণ আফ্রিকার, সাতজন এল সালভাদরের এবং একজন নরওয়ের নাগরিক।
বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্রজুড়ে মোট শরণার্থী গ্রহণের সংখ্যা প্রায় ১০ হাজারে সীমাবদ্ধ থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে, তা হলে এটি গত অর্ধশতাব্দীর মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কম শরণার্থী গ্রহণের রেকর্ডগুলোর একটি হবে।
অভিবাসন নীতি ও মানবাধিকার নিয়ে কাজ করা গবেষকরা বলছেন, শরণার্থী কর্মসূচিতে এই পরিবর্তন শুধু সংখ্যার দিক থেকেই নয়, বরং যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মানবিক ও বহুজাতিক পুনর্বাসন নীতির দিক থেকেও গুরুত্বপূর্ণ এক মোড় নির্দেশ করছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreকনিষ্ঠ ছেলে ওয়িনটন হার্ভের ইসলাম গ্রহণের আগ্রহে সমর্থন জানানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহল থেকে আসা সমালোচনার জবাব দিয়েছেন জনপ্রিয় মার্কিন উপস্থাপক ও কৌতুকাভিনেতা স্টিভ হার্ভে। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, সন্তানের জীবনপথের সিদ্ধান্তে তিনি সবসময় পাশে থাকবেন এবং সমালোচনার পেছনে পশ্চিমা গণমাধ্যমের খণ্ডিত চিত্র ও ভুল ধারণা কাজ করছে। চলতি মাসের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজাহ আন্তর্জাতিক বইমেলায় অংশ নেওয়ার সময় স্টিভ হার্ভে জানান, তার ২৯ বছর বয়সী ছেলে ওয়িনটন ইসলাম ধর্মে দীক্ষিত হতে আগ্রহী এবং এ বিষয়ে তিনি ছেলেকে পূর্ণ সমর্থন দেবেন। শারজাহর শাসক শেখ সুলতান বিন মোহাম্মদ আল কাসিমির সঙ্গে সাক্ষাতের পর দেওয়া ওই মন্তব্য মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন স্থানে প্রশংসিত হলেও অনলাইনে একাংশের সমালোচনার মুখে পড়ে। সম্প্রতি ‘ইটি বিল আরাবি’কে দেওয়া এক সাক্ষাৎকারে সমালোচনার জবাবে স্টিভ হার্ভে বলেন, তিনি নিজে খ্রিস্টান ধর্মাবলম্বী এবং নিজের ধর্ম পরিবর্তনের কোনো ইচ্ছা তার নেই; তবে ছেলে চাইলে অবশ্যই তাকে সমর্থন জানাবেন। তার ভাষায়, “সে আমার ছেলে, জীবনে সে কোন পথ বেছে নেবে তা আমার কাছে বড় বিষয় নয়—আমি সবসময় তার পাশে থাকব।” তিনি জোর দিয়ে বলেন, ভিন্নতাকে সম্মান জানানোর শুরুটা পরিবার থেকেই হওয়া উচিত। সমালোচনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে হার্ভে মনে করেন, অনেক মানুষের নেতিবাচক ধারণার পেছনে ভুল তথ্য এবং পশ্চিমা গণমাধ্যমে উপস্থাপিত সাধারণীকৃত চিত্র দায়ী। দেশটিতে সময় কাটানো এবং শেখ সুলতানের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, একত্ববাদ, দৃঢ় পারিবারিক বন্ধন এবং শান্তির মতো ইসলামের মৌলিক শিক্ষা সম্পর্কে তিনি অবগত। তাই কিছু মানুষের চরম আচরণের ভিত্তিতে পুরো বিষয়টিকে সাধারণীকরণ করার বিষয়টি তিনি বুঝতে পারেন না। ছেলের মধ্যম নামের প্রসঙ্গ টেনে স্টিভ হার্ভে কিছুটা বিস্ময় প্রকাশ করে বলেন, প্রায় ৩০ বছর আগে ওয়িনটনের জন্মের সময় তিনি মধ্যম নাম হিসেবে ‘আলি’ যুক্ত করেছিলেন—অনেক অনুরাগীই বিষয়টি জানতেন না। হার্ভের ভাষ্য অনুযায়ী, আরব বিশ্বের সঙ্গে তার সন্তানের কোনো না কোনো যোগসূত্র তৈরি হোক, এমন আশা তিনি সবসময়ই লালন করতেন। সূত্র: আল বাওয়াবা। 873 ডিএন
নিউইয়র্কের বিভিন্ন পাবলিক স্কুলে চাকরির সুযোগ, স্কুল এইড পদে নিয়োগ
ইরানে বিজয় ‘হাতের নাগালে’, তেহরানকে যুদ্ধের অবসানে চুক্তির আহ্বান জানালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে গ্রাহকদের বিভ্রান্ত করার অভিযোগে ১০ কোটি ডলার ফেরত দিতে সম্মত শেইন, জেনে নিন বিস্তারিত
যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে শক্তিশালী ঝড়ের কারণে থ্যাংকসগিভিংয়ের ছুটিতে ভয়াবহ ভ্রমণ বিপর্যয় দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালের দিকে ৩৬৫টি ফ্লাইট বাতিল হলেও সন্ধ্যা নাগাদ এ সংখ্যা ৪০০ ছাড়িয়ে যায়। পাশাপাশি বিলম্বিত হয়েছে ২ হাজার ২০০টির বেশি ফ্লাইট। এতে ছুটি কাটাতে যাওয়া অসংখ্য যাত্রী বিপাকে পড়েছেন। ফ্লাইট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, বুধবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ৬ হাজার ৯৯৬টি ফ্লাইট বিলম্বিত এবং ১৬৭টি ফ্লাইট বাতিল হয়। বৃহস্পতিবার প্রতিকূল আবহাওয়ার কারণে পরিস্থিতির আরও অবনতি ঘটে। পূর্ব উপকূলে প্রবল বৃষ্টি, ঝোড়ো বাতাস ও জলোচ্ছ্বাসের কারণে নিউইয়র্ক, নিউ জার্সিসহ বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। নিউইয়র্ক সিটিতে ঘণ্টায় ৬০ মাইল বা প্রায় ৯৭ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়। নিউ জার্সি ও নিউইয়র্কের বিভিন্ন এলাকায় জরুরি অবস্থাও ঘোষণা করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে নিউইয়র্ক সিটির ঐতিহ্যবাহী মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার (২৮ নভেম্বর) আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শতবর্ষের ইতিহাসে আবহাওয়াজনিত কারণে প্রথমবারের মতো এই প্যারেডের দিন পরিবর্তন করা হলো। অন্যদিকে প্রশান্ত মহাসাগরীয় ঝড় ও অস্বাভাবিক উচ্চ জোয়ারের কারণে ক্যালিফোর্নিয়া, ওরেগন ও ওয়াশিংটনের উপকূলীয় এলাকায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় তুষারপাতও হয়েছে। ঝড়ের প্রভাবে দেশজুড়ে ৯ লাখের বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে বুধবার রাতে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ফেডএক্সের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে যায়। ঘটনার পর বিমানবন্দরটির একটি ছাড়া সব রানওয়ে বন্ধ করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ঘটনাটি তদন্ত করছে। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত করা হয়নি। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) হিসাব অনুযায়ী, ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত থ্যাংকসগিভিংয়ের ছুটিতে প্রায় ৮ কোটি ১৫ লাখ মার্কিনি বাড়ি থেকে অন্তত ৫০ মাইল দূরে ভ্রমণ করবেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, শুক্রবার পর্যন্ত ঝড়ের প্রভাব অব্যাহত থাকতে পারে। বিমানবন্দরে যাওয়ার জন্য হাতে পর্যাপ্ত সময় রাখা এবং ফ্লাইটের সর্বশেষ পরিস্থিতি জানতে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছেন তিনি। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট 871/এসএ
ডাক্তার বা নার্স না হয়েও আমেরিকায় হেলথকেয়ারে দ্রুত ক্যারিয়ার শুরুর ৭টি পথ, জেনে নিন বিস্তারিত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রাস্তায় লোমহীন রহস্যময় প্রাণীর দেখা, কৌতূহল ও উদ্বেগে স্থানীয়রা
যুক্তরাষ্ট্রে জন্মহার কমার পেছনে গাড়ির সিটকে দায়ী করে কেটি মিলারের অদ্ভুত ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রে নিজের বাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে চান, কিন্তু আয়ের বড় অংশ বন্ধকী ঋণের কিস্তিতে ব্যয় করতে চান না, এমন ক্রেতাদের জন্য সাশ্রয়ী আবাসনের পাঁচটি অঙ্গরাজ্যের তালিকা প্রকাশ করা হয়েছে। রিয়েলটর ডটকমের ২০২৬ সালের আবাসন ব্যয় ও নতুন বাড়ি নির্মাণবিষয়ক প্রতিবেদনে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ইন্ডিয়ানা। অঙ্গরাজ্যটিতে একটি মধ্যম দামের বাড়ি কিনতে পরিবারের মধ্যম আয়ের ২৮ দশমিক ৩ শতাংশ প্রয়োজন হয়, যা প্রচলিত ৩০ শতাংশের সাশ্রয়ী সীমার নিচে। রিয়েলটর ডটকমের ১৫ জুন প্রকাশিত ‘২০২৬ অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড হোমবিল্ডিং রিপোর্ট কার্ডস’ শীর্ষক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসির আবাসন পরিস্থিতি মূল্যায়ন করা হয়েছে। বাড়ির দাম, পরিবারের আয়, নতুন বাড়ি নির্মাণের পরিমাণ এবং নির্মিত নতুন বাড়ির তুলনায় পুরোনো বাড়ির দামের পার্থক্য বিবেচনায় নিয়ে এই মূল্যায়ন করা হয়। সামগ্রিক ফলাফলে ইন্ডিয়ানা ৭৬ দশমিক ৩ পয়েন্ট পেয়ে প্রথম হয়েছে। অঙ্গরাজ্যটির মধ্যম বাড়ির তালিকামূল্য ২ লাখ ৯৫ হাজার ৮১০ ডলার এবং মধ্যম পারিবারিক আয় ৭১ হাজার ৪৬৯ ডলার। গত বছরের তালিকায় চতুর্থ অবস্থানে ছিল অঙ্গরাজ্যটি। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইওয়া। সেখানে মধ্যম দামের বাড়ি কিনতে পরিবারের আয়ের মাত্র ২৫ দশমিক ৪ শতাংশ প্রয়োজন হয়, যা পুরো দেশের মধ্যে সর্বনিম্ন। অঙ্গরাজ্যটির মধ্যম বাড়ির দাম ২ লাখ ৮২ হাজার ৮৮৬ ডলার। সামগ্রিক মূল্যায়নে আইওয়া পেয়েছে ৭৫ দশমিক ৮ পয়েন্ট। তবে সেখানে নতুন নির্মিত বাড়ির দাম পুরোনো বাড়ির তুলনায় ৫৬ শতাংশ বেশি, যা তুলনামূলক কম দামের নতুন বাড়ি খুঁজছেন এমন ক্রেতাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। তৃতীয় অবস্থানে রয়েছে সাউথ ক্যারোলাইনা। ৭৫ দশমিক ২ পয়েন্ট পাওয়া এই অঙ্গরাজ্যে মধ্যম দামের বাড়ি কিনতে পরিবারের আয়ের ৩৬ দশমিক ৭ শতাংশ প্রয়োজন হয়। তবে নতুন বাড়ি নির্মাণের ক্ষেত্রে রয়েছে বিশেষ সুবিধা। সেখানে নতুন নির্মিত বাড়ির দাম বিদ্যমান বাড়ির তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ কম। চতুর্থ স্থানে থাকা টেক্সাস পেয়েছে ৭১ পয়েন্ট। দেশটির মোট বাড়ি নির্মাণের অনুমতিপত্রের ১৪ দশমিক ৬ শতাংশই এই অঙ্গরাজ্যের। তবে মধ্যম দামের বাড়ি কিনতে পরিবারের আয়ের ৩২ দশমিক ৫ শতাংশ প্রয়োজন হয়, যা সাশ্রয়ী সীমার চেয়ে বেশি। পঞ্চম স্থানে রয়েছে নর্থ ক্যারোলাইনা। অঙ্গরাজ্যটির প্রাপ্ত নম্বর ৬৮ দশমিক ৬। সেখানে মধ্যম দামের বাড়ির মূল্য ৪ লাখ ১৩ হাজার ৪৪ ডলার এবং তা কিনতে পরিবারের মধ্যম আয়ের ৩৯ দশমিক ৪ শতাংশ প্রয়োজন হয়। তবে নতুন নির্মিত বাড়ির দাম বিদ্যমান বাড়ির তুলনায় ১ দশমিক ৫ শতাংশ কম। ফলে নতুন বাড়ি নির্মাণের ক্ষেত্রে অঙ্গরাজ্যটি তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাড়ি কেনার ক্ষেত্রে আয়ের ৩০ শতাংশের বেশি ব্যয় না করার প্রচলিত মানদণ্ড পূরণ করতে পেরেছে যুক্তরাষ্ট্রের মাত্র ১১টি অঙ্গরাজ্য। এসব অঙ্গরাজ্যের প্রায় সবগুলোই দক্ষিণ ও মধ্য-পশ্চিমাঞ্চলে অবস্থিত। বিপরীতে নিউইয়র্ক রয়েছে তালিকার একেবারে নিচে। ১০০ নম্বরের মধ্যে মাত্র ৮ দশমিক ৫ পয়েন্ট পাওয়া অঙ্গরাজ্যটিতে মধ্যম দামের বাড়ির মূল্য ৬ লাখ ৬৮ হাজার ১৭৩ ডলার। এমন বাড়ি কিনতে পরিবারের মধ্যম আয়ের ৫৫ দশমিক ২ শতাংশ প্রয়োজন হয়। পাশাপাশি চাহিদার তুলনায় সেখানে নতুন বাড়ি নির্মাণের গতিও অনেক কম। রিয়েলটর ডটকমের অর্থনৈতিক গবেষণা বিভাগের মতে, যেসব অঙ্গরাজ্যে জমির প্রাপ্যতা তুলনামূলক বেশি, নির্মাণসংক্রান্ত বিধিনিষেধ কম এবং নতুন বাড়ি তৈরির কার্যক্রম শক্তিশালী, সেসব জায়গায় আবাসন ব্যয় নিয়ন্ত্রণে রাখা সহজ হচ্ছে। ফলে বাড়ি কেনার সামর্থ্য ও নতুন বাড়ি নির্মাণের মধ্যে ভারসাম্য রাখতে পারা অঙ্গরাজ্যগুলোই এবারের মূল্যায়নে এগিয়ে রয়েছে। সূত্র: রিয়েলটর ডটকমের ২০২৬ সালের অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড হোমবিল্ডিং রিপোর্ট কার্ডস। 872 আইজেট
সন্তানের ভরণপোষণের ১০ হাজার ডলার বকেয়া থাকলে বাতিল হবে মার্কিন পাসপোর্ট
কারাগারে ফেরার পথে পুলিশের গাড়ি নিয়ে পলালেন অন্তঃসত্ত্বা মার্কিন নারী

