সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

নিউইয়র্কের ওজোন পার্কে বাংলাদেশি রেস্টুরেন্টে বোমাসদৃশ ডিভাইস নিক্ষেপ, অল্পের জন্য এড়ানো গেল বড় দুর্ঘটনা

নিউ ইয়র্ক প্রতিনিধি প্রকাশ: জুলাই ৬, ২০২৬ ২১:১৯
কুইন্সের ওজোন পার্কে বাংলাদেশি রেস্টুরেন্ট ‘বৈঠকখানা’-তে ঘটনার পর তদন্তে পুলিশ। ছবি: সংগৃহীত
কুইন্সের ওজোন পার্কে বাংলাদেশি রেস্টুরেন্ট ‘বৈঠকখানা’-তে ঘটনার পর তদন্তে পুলিশ। ছবি: সংগৃহীত

নিউইয়র্কের কুইন্সের ওজোন পার্কে বাংলাদেশিদের মালিকানাধীন রেস্টুরেন্ট ‘বৈঠকখানা’-তে ভোরে বোমাসদৃশ একটি জ্বলন্ত ডিভাইস নিক্ষেপের ঘটনা ঘটেছে। রেস্টুরেন্টের কর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় সম্ভাব্য বড় ধরনের অগ্নিকাণ্ড বা বিস্ফোরণ এড়ানো সম্ভব হয়েছে।

 

রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃষ্টি চলাকালে রেইনকোট ও মুখোশ পরা এক ব্যক্তি রেস্টুরেন্টের প্রধান দরজা খুলে জ্বলন্ত একটি ডিভাইস ভেতরে ছুড়ে মেরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

 

রেস্টুরেন্টের কর্মীরা আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তা নিয়ন্ত্রণে আনেন। তাদের দ্রুত পদক্ষেপে ডিভাইসটি থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

 

খবর পেয়ে নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটসহ বিশেষায়িত একাধিক ইউনিট ঘটনাস্থলে এসে ডিভাইসটি উদ্ধার করে পরীক্ষার জন্য নিয়ে যায়।

 

পুলিশ প্রাথমিকভাবে এটিকে ‘বোমাসদৃশ ডিভাইস’ হিসেবে বিবেচনা করছে। তবে এটি কার্যকর বিস্ফোরক ছিল কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ, ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামত এবং আশপাশের নজরদারি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করে তদন্ত চালানো হচ্ছে।

 

২৪ ঘণ্টা খোলা থাকা বাংলাদেশিদের মালিকানাধীন এই রেস্টুরেন্টে ঘটনাকালে কর্মীরা উপস্থিত থাকলেও কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

এনওয়াইপিডি জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার উদ্দেশ্য বা এর পেছনে কারা জড়িত ছিল, সে বিষয়ে কোনো মন্তব্য করা হচ্ছে না। তদন্তের স্বার্থে পুলিশ প্রত্যক্ষদর্শী বা এ ঘটনার বিষয়ে তথ্য জানা ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
তরুণ প্রজন্মকে নিজ দেশের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা! তীব্র হচ্ছে বিতর্ক
তরুণ প্রজন্মকে নিজ দেশের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা! তীব্র হচ্ছে বিতর্ক

জনপ্রিয় পডকাস্টার ও ধারাভাষ্যকার জো রোগান দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্রের বর্তমান শিক্ষাব্যবস্থা দেশের মৌলিক মূল্যবোধকে দুর্বল করছে এবং তরুণ প্রজন্মকে নিজ দেশের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে। সম্প্রতি প্রকাশিত একটি পডকাস্ট পর্বে সাবেক নেভি সিল কর্মকর্তা জকো উইলিংকের সঙ্গে আলাপচারিতায় তিনি এই মন্তব্য করেন।   আলোচনায় রোগান অভিযোগ করেন যে, বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া অনেক তরুণ এখন যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকাকে নিপীড়ন বা দমন-পীড়নের প্রতীক হিসেবে দেখছেন। তার মতে, মার্কিন পতাকা আসলে সমগ্র জনগণ, আত্মশাসন এবং সামষ্টিক পরিচয়ের প্রতীক, অথচ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এমন ধারণা দেওয়া হচ্ছে যা তরুণদের দেশপ্রেম ও জাতীয় গর্ববোধকে নষ্ট করছে।   রোগান আরও বলেন, শূন্য থেকে ঘুরে দাঁড়ানো বা সাফল্যের যে সুযোগ যুক্তরাষ্ট্রে রয়েছে, তা বিশ্বের অন্য অনেক দেশে বিরল। উদাহরণ হিসেবে তিনি ইংল্যান্ড ও ভারতের সামাজিক বাস্তবতার কথা উল্লেখ করে দাবি করেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থায় অর্জিত সম্পদকে অনেক শিক্ষার্থী এখন নেতিবাচক দৃষ্টিতে দেখছে।   শিক্ষাব্যবস্থা ও জাতীয় ইতিহাস কীভাবে পড়ানো উচিত, তা নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরেই তীব্র বিতর্ক চলছে। একপক্ষ মনে করে, দেশের ঐতিহাসিক ভুলত্রুটি ও অবিচারগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরা নাগরিক সচেতনতার জন্য জরুরি। অন্যদিকে রোগানের মতো সমালোচকদের মতে, অতিরিক্ত নেতিবাচকতা ও আদর্শিক প্রভাব তরুণদের মধ্যে নিজ দেশের প্রতি বিদ্বেষ তৈরি করছে। সূত্র: নিউ ইয়র্ক পোস্ট।   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ৭:২২
মাত্র পাঁচ বছরের নাতির বুদ্ধিতে রক্ষা পেল অসুস্থ দাদির প্রাণ

মাত্র পাঁচ বছরের নাতির বুদ্ধিতে রক্ষা পেল অসুস্থ দাদির প্রাণ, ব্রুকলিনে ভয়াবহ অগ্নিকাণ্ড

ঝড়ে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য

থ্যাঙ্কসগিভিং ঝড়ে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, চলছে পরিচ্ছন্নতা ও বিদ্যুৎ ফেরানোর কাজ

যুক্তরাষ্ট্রে আরও এক হাজারের বেশি পুলিশ অফিসার নিয়োগ, ১৫ কোটি ডলার বরাদ্দ

যুক্তরাষ্ট্রে আরও এক হাজারের বেশি পুলিশ অফিসার নিয়োগ, ১৫ কোটি ডলার বরাদ্দ

মার্কিন নাগরিকের স্ত্রী তবুও আইসিইর হেফাজতে, ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সহযোগিতা চেয়ে ভিডিও স্বামীর
মার্কিন নাগরিকের স্ত্রী তবুও আইসিইর হেফাজতে, ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সহযোগিতা চেয়ে ভিডিও স্বামীর

বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ, কোনো অপরাধের রেকর্ড নেই, বিয়ে করেছেন মার্কিন নাগরিককে। এমনকি গ্রিন কার্ডের আবেদনও কয়েক মাস ধরে বিচারাধীন। তারপরও ফিনল্যান্ডে জন্ম নেওয়া এক নারীকে আটক করেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। এমন অভিযোগ তুলে স্ত্রীর মুক্তির জন্য ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সহযোগিতা চেয়েছেন জশ অর্ডোনেজ নামের এক মার্কিন নাগরিক।   বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফিনল্যান্ডের সংবাদমাধ্যম হেলসিঙ্কি টাইমস জানায়, যুক্তরাষ্ট্রে একজন ফিনিশ নাগরিককে আইসিই আটক করেছে বলে নিশ্চিত করেছে ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে আটক ওই ব্যক্তি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত নারী একই ব্যক্তি কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি দেশটির সংবাদমাধ্যম।   ফিনিশ সংবাদমাধ্যম ইলতালেহতির প্রতিবেদন অনুযায়ী, ওই নারীর স্বামীর দাবি, গত ১১ অক্টোবর বাড়ি ফেরার পথে একটি বিমানবন্দর থেকে তার স্ত্রীকে আটক করেন অভিবাসন কর্মকর্তারা। এরপর তাকে ক্যালিফোর্নিয়ার অ্যাডেলান্টো ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে রাখা হয়। প্রায় ৪৫ দিন ধরে তিনি সেখানে আটক রয়েছেন বলে দাবি করেছেন তার স্বামী।   ইনস্টাগ্রামে প্রকাশিত এক পোস্টে জশ অর্ডোনেজ জানান, তার স্ত্রী বৈধভাবে যুক্তরাষ্ট্রে এসেছিলেন এবং তার কোনো অপরাধের রেকর্ড নেই। মার্কিন নাগরিককে বিয়ে করার পর যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে গ্রিন কার্ডের জন্য অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাসের আবেদন করেছিলেন তিনি। কয়েক মাস ধরে সেই আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।   স্ত্রীর আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে হেবিয়াস কর্পাস পিটিশন দাখিল করা হয়েছে বলেও জানিয়েছেন ওই ব্যক্তি। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে কোনো ব্যক্তিকে আটকে রাখার বৈধতা পর্যালোচনা করতে পারেন আদালত। বৈধ ভিত্তি ছাড়া কাউকে আটক রাখা হলে আদালত তার মুক্তির নির্দেশও দিতে পারেন।   এদিকে ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশে আটক নাগরিকদের প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিয়ে থাকে দেশটির কূটনৈতিক মিশন। এর মধ্যে আইনজীবী ও দোভাষীর সেবা পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা, পরিবারের সদস্যদের অবহিত করা এবং আইনি কার্যক্রম পর্যবেক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। তবে গোপনীয়তার বিধান অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি মন্ত্রণালয়।   স্ত্রীর মুক্তির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে জনসমর্থন চেয়েছেন জশ অর্ডোনেজ। ফিনল্যান্ডের প্রেসিডেন্টের নজরে বিষয়টি আনতে ভিডিওটি শেয়ার করার আহ্বানও জানিয়েছেন তিনি।   যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন অনুযায়ী, কোনো মার্কিন নাগরিককে বিয়ে করা বা গ্রিন কার্ডের আবেদন বিচারাধীন থাকা মাত্রই একজন বিদেশি নাগরিক অভিবাসনসংক্রান্ত আটক কিংবা ডিপোর্টেশন থেকে স্বয়ংক্রিয় সুরক্ষা পান না। তবে আলোচিত ওই নারীকে ঠিক কী কারণে আটক করা হয়েছে, সে বিষয়ে আইসিইর বক্তব্য পাওয়া যায়নি। তার বর্তমান অভিবাসন স্ট্যাটাস এবং আইনি প্রক্রিয়ার সর্বশেষ অবস্থাও স্পষ্ট নয়।   সংবাদ যাচাইয়ের সূত্র: হেলসিঙ্কি টাইমস 871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ২:৭
সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে আহত মামদানি, পায়ে অস্ত্রোপচার শুক্রবার

সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে আহত মামদানি, পায়ে অস্ত্রোপচার শুক্রবার

করোনা মহামারিকালীন সরকারি কর সহায়তা তহবিল জালিয়াতির মামলায় ফেডারেল আদালতে দোষ স্বীকার করেছেন নিউ ইয়র্কের বাবা ও ছেলে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

কোভিডকালীন কর সুবিধা নিয়ে ৬০ কোটি ডলারের জালিয়াতি, দোষ স্বীকার নিউ ইয়র্কের বাবা-ছেলের

ট্রাম্প প্রশাসনের অভিবাসন কার্যক্রমের বিরুদ্ধে মন্টানার আদালতে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি হয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

পরোয়ানা ছাড়া অভিবাসী গ্রেপ্তারে নিষেধাজ্ঞা, আইনি বাধার মুখে ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযান

পণ্য ফেরত ও অর্থ ফেরতসংক্রান্ত মামলায় ৩০৯.৫ মিলিয়ন ডলারের সমঝোতায় সম্মত হয়েছে অ্যামাজন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
অ্যামাজনে কেনাকাটা করেছেন? ৩০৯.৫ মিলিয়ন ডলারের সমঝোতায় আপনিও পেতে পারেন অর্থ

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অনলাইন কেনাকাটার প্রতিষ্ঠান অ্যামাজনের বিরুদ্ধে ৩০ কোটি ৯৫ লাখ ডলারের একটি সমঝোতা হয়েছে। পণ্য ফেরত দেওয়ার পরও অর্থ ফেরত না পাওয়া কিংবা ফেরত দেওয়া পণ্যের জন্য গ্রাহকদের কাছ থেকে পুনরায় অর্থ আদায়ের অভিযোগে করা মামলার নিষ্পত্তিতে এ সমঝোতা হয়েছে। এর ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যামাজনে কেনাকাটা করা যোগ্য গ্রাহকেরা সমঝোতার অর্থের অংশ পেতে পারেন। তবে এ অর্থ পেতে কিছু গ্রাহককে আগামী ১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।   মামলার নথি অনুযায়ী, ২০১৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত অ্যামাজনের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে পণ্য ফেরত নেওয়ার পরও অর্থ ফেরত না দেওয়া এবং ফেরত দেওয়া পণ্যের জন্য আবারও অর্থ কেটে নেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, কিছু ক্ষেত্রে গ্রাহকেরা পণ্য যথাযথভাবে ফেরত পাঠানোর পরও অ্যামাজন দাবি করেছে, পণ্যটি তাদের কাছে পৌঁছায়নি। ফলে গ্রাহকেরা পণ্যও হারিয়েছেন, আবার অর্থ ফেরতও পাননি। এসব কর্মকাণ্ড ওয়াশিংটন অঙ্গরাজ্যের ভোক্তা অধিকারবিষয়ক আইনসহ অন্যান্য আইন লঙ্ঘন করেছে বলে মামলায় অভিযোগ করা হয়।   সমঝোতার আওতায় কারা অর্থ পেতে পারেন, তা নির্ভর করবে কেনাকাটার সময়, পণ্য ফেরতের তথ্য এবং অ্যামাজনের সংরক্ষিত নথির ওপর। অর্থাৎ অ্যামাজনে কেনাকাটা করেছেন এমন প্রত্যেক গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে এই অর্থ পাওয়ার যোগ্য হবেন না। যেসব গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে পণ্য ফেরত দেওয়া বা অর্থ ফেরতসংক্রান্ত সমস্যার সম্মুখীন হয়েছেন, তাঁদের যোগ্যতা যাচাই করতে হবে।   সমঝোতার আওতায় থাকা গ্রাহকদের দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। প্রথম শ্রেণির গ্রাহকদের অ্যামাজনের নিজস্ব নথির মাধ্যমে শনাক্ত করা হয়েছে। তাঁরা আদালতের চূড়ান্ত অনুমোদনের পর নির্ধারিত পদ্ধতিতে অর্থ গ্রহণ করতে পারবেন। দ্বিতীয় শ্রেণির গ্রাহকদের অর্থ পেতে আলাদাভাবে আবেদন করতে হবে। অনলাইনে অথবা ডাকযোগে আবেদন জমা দেওয়ার শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬।   তবে সমঝোতার অর্থ বিতরণের আগে আদালতের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। এ বিষয়ে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে ১৬ মার্চ ২০২৭। আদালতের অনুমোদন এবং অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়ার পর যোগ্য গ্রাহকদের মধ্যে অর্থ বিতরণ করা হবে। অ্যামাজন অবশ্য মামলার অভিযোগ অস্বীকার করেছে। এই সমঝোতাকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগগুলোর চূড়ান্ত বিচারিক প্রমাণ হিসেবে বিবেচনা করা যাবে না।   যেভাবে যোগ্যতা যাচাই ও আবেদন করবেন   যাঁরা ২০১৭ থেকে ২০২৬ সালের মধ্যে অ্যামাজনে কেনাকাটা করেছেন এবং পণ্য ফেরত বা অর্থ ফেরতসংক্রান্ত সমস্যায় পড়েছেন, তাঁরা সমঝোতার নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে নিজেদের যোগ্যতা যাচাই করতে পারবেন।   ওয়েবসাইট: https://www.returnsettlement.com/ আবেদনের শেষ সময়: ১ ডিসেম্বর ২০২৬। টোল-ফ্রি নম্বর: ১-৮৮৮-৫৫৩-৪২৪৬। ইমেইল: info@returnsettlement.com।   যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি-আমেরিকানদের জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ অ্যামাজনে নিয়মিত কেনাকাটা করলেও অনেক গ্রাহক পণ্য ফেরত দেওয়ার পর অর্থ ফেরতসংক্রান্ত সমস্যার সম্মুখীন হয়ে থাকতে পারেন। তাই নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের কেনাকাটা ও ফেরতের তথ্য যাচাই করে দেখা যেতে পারে তাঁরা এই সমঝোতার আওতায় পড়ছেন কি না।

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ২১:৪৩
দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের কেন্টাকির বোলিং গ্রিন শহর। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

বসবাস শুরু করলেই মিলবে ২০ হাজার ডলার, কর্মী সংকট কাটাতে যুক্তরাষ্ট্রের শহরের বিশেষ উদ্যোগ

ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে যাওয়ার পর এবার ফ্লোরিডায় বসতি ও ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছেন রিয়েলটর মারি বেইলি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

টেক্সাসে ডেমোক্র্যাটদের জয়ের পর ফ্লোরিডায় পাড়ি জমাচ্ছেন ক্যালিফোর্নিয়া থেকে আসা রিয়েলটর

গাড়ির সংঘর্ষের পর ওয়েস্ট হলিউডের গ্যাস স্টেশনে ছড়িয়ে পড়ে আগুন, ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

ক্যালিফোর্নিয়ার অভিজাত এলাকায় গ্যাস স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল তিনটি গাড়ি

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...