মেয়রের বেতন বাড়লেও অতিরিক্ত অর্থ গ্রহণ করবেন না জোহরান মামদানি
নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন ১৮ শতাংশ বাড়ানোর একটি বিল অনুমোদন করেছে। তবে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, তিনি এই বেতন বৃদ্ধি থেকে ব্যক্তিগতভাবে কোনো অতিরিক্ত অর্থ গ্রহণ করবেন না।
বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মামদানি বলেন, নিউইয়র্কবাসীর সঙ্গে কথা বলে কখনো তার মনে হয়নি যে শহরের মানুষের প্রধান উদ্বেগ মেয়রের বেতন কম হওয়া। বরং তিনি মনে করেন, সরকারি অর্থ এমন খাতে ব্যয় হওয়া উচিত, যা অর্থনৈতিকভাবে সংকটে থাকা মানুষের উপকারে আসে।
তিনি বলেন, “মানুষের সঙ্গে কথা বলে আমি কখনো অনুভব করিনি যে তাদের প্রধান সমস্যা হলো মেয়রের বেতন। আমি চাই এই অর্থ এমন মানুষের কাজে লাগুক, যারা এই শহরে অর্থনৈতিকভাবে সংগ্রাম করছেন।”
নিউইয়র্ক সিটি কাউন্সিলের অনুমোদিত বিল অনুযায়ী, মেয়রসহ বিভিন্ন নির্বাচিত কর্মকর্তার বেতন ১৮ শতাংশ বৃদ্ধি পাবে। তবে মামদানি স্পষ্ট করেছেন, আইনে বেতন বৃদ্ধির সুযোগ থাকলেও তিনি ব্যক্তিগতভাবে সেই অতিরিক্ত অর্থ গ্রহণ করবেন না।
নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন সময়ে সময়ে একটি স্বাধীন কমিশনের সুপারিশের ভিত্তিতে পর্যালোচনা করা হয়। এরপর সিটি কাউন্সিলের অনুমোদনের মাধ্যমে নতুন বেতন কাঠামো কার্যকর হয়।
মেয়র জোহরান মামদানির এই সিদ্ধান্ত ইতোমধ্যে রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। কেউ এটিকে প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, এটি সরকারি ব্যয় ও জনস্বার্থের প্রতি তার অবস্থানের বার্তা বহন করে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে শক্তিশালী ঝড়ের কারণে থ্যাংকসগিভিংয়ের ছুটিতে ভয়াবহ ভ্রমণ বিপর্যয় দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালের দিকে ৩৬৫টি ফ্লাইট বাতিল হলেও সন্ধ্যা নাগাদ এ সংখ্যা ৪০০ ছাড়িয়ে যায়। পাশাপাশি বিলম্বিত হয়েছে ২ হাজার ২০০টির বেশি ফ্লাইট। এতে ছুটি কাটাতে যাওয়া অসংখ্য যাত্রী বিপাকে পড়েছেন। ফ্লাইট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, বুধবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ৬ হাজার ৯৯৬টি ফ্লাইট বিলম্বিত এবং ১৬৭টি ফ্লাইট বাতিল হয়। বৃহস্পতিবার প্রতিকূল আবহাওয়ার কারণে পরিস্থিতির আরও অবনতি ঘটে। পূর্ব উপকূলে প্রবল বৃষ্টি, ঝোড়ো বাতাস ও জলোচ্ছ্বাসের কারণে নিউইয়র্ক, নিউ জার্সিসহ বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। নিউইয়র্ক সিটিতে ঘণ্টায় ৬০ মাইল বা প্রায় ৯৭ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়। নিউ জার্সি ও নিউইয়র্কের বিভিন্ন এলাকায় জরুরি অবস্থাও ঘোষণা করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে নিউইয়র্ক সিটির ঐতিহ্যবাহী মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার (২৮ নভেম্বর) আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শতবর্ষের ইতিহাসে আবহাওয়াজনিত কারণে প্রথমবারের মতো এই প্যারেডের দিন পরিবর্তন করা হলো। অন্যদিকে প্রশান্ত মহাসাগরীয় ঝড় ও অস্বাভাবিক উচ্চ জোয়ারের কারণে ক্যালিফোর্নিয়া, ওরেগন ও ওয়াশিংটনের উপকূলীয় এলাকায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় তুষারপাতও হয়েছে। ঝড়ের প্রভাবে দেশজুড়ে ৯ লাখের বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে বুধবার রাতে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ফেডএক্সের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে যায়। ঘটনার পর বিমানবন্দরটির একটি ছাড়া সব রানওয়ে বন্ধ করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ঘটনাটি তদন্ত করছে। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত করা হয়নি। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) হিসাব অনুযায়ী, ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত থ্যাংকসগিভিংয়ের ছুটিতে প্রায় ৮ কোটি ১৫ লাখ মার্কিনি বাড়ি থেকে অন্তত ৫০ মাইল দূরে ভ্রমণ করবেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, শুক্রবার পর্যন্ত ঝড়ের প্রভাব অব্যাহত থাকতে পারে। বিমানবন্দরে যাওয়ার জন্য হাতে পর্যাপ্ত সময় রাখা এবং ফ্লাইটের সর্বশেষ পরিস্থিতি জানতে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছেন তিনি। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট
ডাক্তার বা নার্স না হয়েও আমেরিকায় হেলথকেয়ারে দ্রুত ক্যারিয়ার শুরুর ৭টি পথ, জেনে নিন বিস্তারিত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রাস্তায় লোমহীন রহস্যময় প্রাণীর দেখা, কৌতূহল ও উদ্বেগে স্থানীয়রা
যুক্তরাষ্ট্রে জন্মহার কমার পেছনে গাড়ির সিটকে দায়ী করে কেটি মিলারের অদ্ভুত ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রে নিজের বাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে চান, কিন্তু আয়ের বড় অংশ বন্ধকী ঋণের কিস্তিতে ব্যয় করতে চান না, এমন ক্রেতাদের জন্য সাশ্রয়ী আবাসনের পাঁচটি অঙ্গরাজ্যের তালিকা প্রকাশ করা হয়েছে। রিয়েলটর ডটকমের ২০২৬ সালের আবাসন ব্যয় ও নতুন বাড়ি নির্মাণবিষয়ক প্রতিবেদনে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ইন্ডিয়ানা। অঙ্গরাজ্যটিতে একটি মধ্যম দামের বাড়ি কিনতে পরিবারের মধ্যম আয়ের ২৮ দশমিক ৩ শতাংশ প্রয়োজন হয়, যা প্রচলিত ৩০ শতাংশের সাশ্রয়ী সীমার নিচে। রিয়েলটর ডটকমের ১৫ জুন প্রকাশিত ‘২০২৬ অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড হোমবিল্ডিং রিপোর্ট কার্ডস’ শীর্ষক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসির আবাসন পরিস্থিতি মূল্যায়ন করা হয়েছে। বাড়ির দাম, পরিবারের আয়, নতুন বাড়ি নির্মাণের পরিমাণ এবং নির্মিত নতুন বাড়ির তুলনায় পুরোনো বাড়ির দামের পার্থক্য বিবেচনায় নিয়ে এই মূল্যায়ন করা হয়। সামগ্রিক ফলাফলে ইন্ডিয়ানা ৭৬ দশমিক ৩ পয়েন্ট পেয়ে প্রথম হয়েছে। অঙ্গরাজ্যটির মধ্যম বাড়ির তালিকামূল্য ২ লাখ ৯৫ হাজার ৮১০ ডলার এবং মধ্যম পারিবারিক আয় ৭১ হাজার ৪৬৯ ডলার। গত বছরের তালিকায় চতুর্থ অবস্থানে ছিল অঙ্গরাজ্যটি। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইওয়া। সেখানে মধ্যম দামের বাড়ি কিনতে পরিবারের আয়ের মাত্র ২৫ দশমিক ৪ শতাংশ প্রয়োজন হয়, যা পুরো দেশের মধ্যে সর্বনিম্ন। অঙ্গরাজ্যটির মধ্যম বাড়ির দাম ২ লাখ ৮২ হাজার ৮৮৬ ডলার। সামগ্রিক মূল্যায়নে আইওয়া পেয়েছে ৭৫ দশমিক ৮ পয়েন্ট। তবে সেখানে নতুন নির্মিত বাড়ির দাম পুরোনো বাড়ির তুলনায় ৫৬ শতাংশ বেশি, যা তুলনামূলক কম দামের নতুন বাড়ি খুঁজছেন এমন ক্রেতাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। তৃতীয় অবস্থানে রয়েছে সাউথ ক্যারোলাইনা। ৭৫ দশমিক ২ পয়েন্ট পাওয়া এই অঙ্গরাজ্যে মধ্যম দামের বাড়ি কিনতে পরিবারের আয়ের ৩৬ দশমিক ৭ শতাংশ প্রয়োজন হয়। তবে নতুন বাড়ি নির্মাণের ক্ষেত্রে রয়েছে বিশেষ সুবিধা। সেখানে নতুন নির্মিত বাড়ির দাম বিদ্যমান বাড়ির তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ কম। চতুর্থ স্থানে থাকা টেক্সাস পেয়েছে ৭১ পয়েন্ট। দেশটির মোট বাড়ি নির্মাণের অনুমতিপত্রের ১৪ দশমিক ৬ শতাংশই এই অঙ্গরাজ্যের। তবে মধ্যম দামের বাড়ি কিনতে পরিবারের আয়ের ৩২ দশমিক ৫ শতাংশ প্রয়োজন হয়, যা সাশ্রয়ী সীমার চেয়ে বেশি। পঞ্চম স্থানে রয়েছে নর্থ ক্যারোলাইনা। অঙ্গরাজ্যটির প্রাপ্ত নম্বর ৬৮ দশমিক ৬। সেখানে মধ্যম দামের বাড়ির মূল্য ৪ লাখ ১৩ হাজার ৪৪ ডলার এবং তা কিনতে পরিবারের মধ্যম আয়ের ৩৯ দশমিক ৪ শতাংশ প্রয়োজন হয়। তবে নতুন নির্মিত বাড়ির দাম বিদ্যমান বাড়ির তুলনায় ১ দশমিক ৫ শতাংশ কম। ফলে নতুন বাড়ি নির্মাণের ক্ষেত্রে অঙ্গরাজ্যটি তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাড়ি কেনার ক্ষেত্রে আয়ের ৩০ শতাংশের বেশি ব্যয় না করার প্রচলিত মানদণ্ড পূরণ করতে পেরেছে যুক্তরাষ্ট্রের মাত্র ১১টি অঙ্গরাজ্য। এসব অঙ্গরাজ্যের প্রায় সবগুলোই দক্ষিণ ও মধ্য-পশ্চিমাঞ্চলে অবস্থিত। বিপরীতে নিউইয়র্ক রয়েছে তালিকার একেবারে নিচে। ১০০ নম্বরের মধ্যে মাত্র ৮ দশমিক ৫ পয়েন্ট পাওয়া অঙ্গরাজ্যটিতে মধ্যম দামের বাড়ির মূল্য ৬ লাখ ৬৮ হাজার ১৭৩ ডলার। এমন বাড়ি কিনতে পরিবারের মধ্যম আয়ের ৫৫ দশমিক ২ শতাংশ প্রয়োজন হয়। পাশাপাশি চাহিদার তুলনায় সেখানে নতুন বাড়ি নির্মাণের গতিও অনেক কম। রিয়েলটর ডটকমের অর্থনৈতিক গবেষণা বিভাগের মতে, যেসব অঙ্গরাজ্যে জমির প্রাপ্যতা তুলনামূলক বেশি, নির্মাণসংক্রান্ত বিধিনিষেধ কম এবং নতুন বাড়ি তৈরির কার্যক্রম শক্তিশালী, সেসব জায়গায় আবাসন ব্যয় নিয়ন্ত্রণে রাখা সহজ হচ্ছে। ফলে বাড়ি কেনার সামর্থ্য ও নতুন বাড়ি নির্মাণের মধ্যে ভারসাম্য রাখতে পারা অঙ্গরাজ্যগুলোই এবারের মূল্যায়নে এগিয়ে রয়েছে। সূত্র: রিয়েলটর ডটকমের ২০২৬ সালের অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড হোমবিল্ডিং রিপোর্ট কার্ডস। 872 আইজেট
সন্তানের ভরণপোষণের ১০ হাজার ডলার বকেয়া থাকলে বাতিল হবে মার্কিন পাসপোর্ট
কারাগারে ফেরার পথে পুলিশের গাড়ি নিয়ে পলালেন অন্তঃসত্ত্বা মার্কিন নারী
মামদানি এসআরজি বিলুপ্তির পরিকল্পনা করছেন, সেই ইউনিটের পক্ষেই দাঁড়ালেন বিক্ষোভের মুখে পড়া ইহুদি ব্যবসায়ী
বৃহস্পতিবার থ্যাংকসগিভিং উপলক্ষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিনেসোটার সোমালি জনগোষ্ঠীর বিরুদ্ধে তার চলমান অবস্থানের পুনরাবৃত্তি করেন। কোনো তথ্যসূত্র উল্লেখ না করেই ট্রাম্প লেখেন, তিনি সোমালি জনগোষ্ঠীর সেই ২ শতাংশ মানুষকে ধন্যবাদ জানাতে চান যাদের চাকরি আছে এবং যারা সরকারি সহায়তা ছাড়াই কাজ করতে আগ্রহী। এই মানুষদের তিনি চমৎকার মার্কিন ‘নাগরিক’ হিসেবে উল্লেখ করে বলেন, তাদের যুক্তরাষ্ট্রে থাকার এবং সবার সঙ্গে থ্যাংকসগিভিং উদযাপনের সুযোগ দেওয়া উচিত। তবে বাকিদের অবিলম্বে দেশ থেকে বের করে দেওয়ার দাবি জানান তিনি। ট্রাম্প তার বক্তব্যে ২ শতাংশ কর্মসংস্থানের কথা বললেও সরকারি পরিসংখ্যান ভিন্ন চিত্র তুলে ধরে। মার্কিন আদমশুমারির (সেনসাস) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মিনেসোটায় ১৬ বছর ও তার বেশি বয়সী সোমালি জনগোষ্ঠীর প্রায় ৭২ শতাংশই কাজের সন্ধানে বা কর্মসংস্থানে যুক্ত ছিলেন, যেখানে অঙ্গরাজ্যটির সামগ্রিক হার ছিল ৬৮ শতাংশ। অন্যদিকে, মিনেসোটার স্টেট ডেমোগ্রাফারের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে সেখানকার সোমালি বংশোদ্ভূতদের ৮৪ শতাংশ নগদ সহায়তা, ফুড স্ট্যাম্প বা মেডিকেইডের মতো কোনো না কোনো সরকারি সুবিধা গ্রহণ করেছেন—অর্থাৎ প্রায় ১৬ শতাংশ মানুষ কোনো সরকারি সহায়তাই নেননি। এছাড়া ডেমোগ্রাফারের তথ্যমতে, মিনেসোটায় বসবাসরত সোমালিদের প্রায় ৯৫ শতাংশই মার্কিন নাগরিক এবং তাদের অধিকাংশের জন্ম যুক্তরাষ্ট্রে। পাঁচ দিনের ব্যবধানে সোমালি জনগোষ্ঠীকে নিয়ে এটি ছিল ট্রাম্পের দ্বিতীয় আক্রমণাত্মক মন্তব্য। এর আগে গত রোববার তিনি দাবি করেছিলেন, সোমালিরা মিনেসোটা অঙ্গরাজ্য পুরোপুরি দখল করে নিয়েছে এবং তাদের প্রায় ৯৫ শতাংশই কোনো না কোনো কল্যাণমূলক ভাতার ওপর নির্ভরশীল—যা যেকোনো প্রকাশিত সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। থ্যাংকসগিভিং বার্তার অন্য অংশে ট্রাম্প সংশোধিত জিডিপি পরিসংখ্যান নিয়ে তদন্তের দাবি জানান এবং বিতাড়িত অপরাধীদের উদ্দেশে ব্যঙ্গাত্মক শুভেচ্ছা জানিয়ে পোস্টটি শেষ করেন। মিনেসোটায় এক লাখ আট হাজারের বেশি সোমালি বংশোদ্ভূত মানুষের বসবাস, যা যুক্তরাষ্ট্রের বৃহত্তম সোমালি কমিউনিটি। শিশুদের খাদ্য ও প্রতিবন্ধীদের আবাসন কর্মসূচির অর্থ আত্মসাতের অভিযোগে ফেডারেল প্রসিকিউটররা কয়েক ডজন মানুষের বিরুদ্ধে অভিযোগ আনার পর থেকেই ট্রাম্প এই জনগোষ্ঠীর ওপর ক্ষোভ প্রকাশ করে আসছেন। একই সময়ে মিনেসোটার সোমালি বংশোদ্ভূত ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান ইলহান ওমরের বিরুদ্ধেও একটি ফেডারেল গ্র্যান্ড জুরি তদন্ত চালাচ্ছে। গত ১২ অক্টোবর হোমল্যান্ড সিকিউরিটির এজেন্টরা তার ওয়াশিংটনের বাড়িতে তল্লাশি চালান এবং সোমবার প্রকাশিত আদালতের নথিতে দেখা যায়, প্রসিকিউটররা তার বিরুদ্ধে কয়েক দশক ধরে অনির্দিষ্ট কিছু অপরাধের অভিযোগ খতিয়ে দেখছেন। তবে ইলহান ওমরের বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ গঠন করা হয়নি এবং তিনি সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।
যুক্তরাষ্ট্র ছাড়ুন, নয়তো চাকরি ছাড়ুন: আইবিএম কর্মীদের তিন সপ্তাহের আলটিমেটাম
একসময় ছিলেন বৌদ্ধ ভিক্ষু, এবার নিউইয়র্ক পুলিশের ইন্সপেক্টর হলেন তাবি

