অবসর অনিশ্চিত, ৬২ বছরের বেশি বয়সী ৩০ লাখ আমেরিকান এখনও শোধ করছেন স্টুডেন্ট লোন
জীবনের বেশিরভাগ সময় কাজ করার পর অবসর নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর স্বপ্ন দেখেছিলেন যুক্তরাষ্ট্রের কেনটাকির ৬১ বছর বয়সী বিশেষ শিক্ষা শিক্ষক মেরি নিকল। কিন্তু সেই স্বপ্ন এখনো অধরাই রয়ে গেছে। কারণ, নিজের উচ্চশিক্ষার জন্য নেওয়া স্টুডেন্ট লোন এখনও শোধ করতে হচ্ছে তাকে।
দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে উঠে এসেছে, মেরি নিকলের মতো যুক্তরাষ্ট্রে লাখো প্রবীণ নাগরিক অবসরের বয়সে পৌঁছেও শিক্ষাঋণের বোঝা বইছেন। ফলে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও চাকরি ছাড়তে পারছেন না।
মেরি নিকল বলেন, তিনি স্বামী ও পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে, ভ্রমণে যেতে এবং অবসর জীবন উপভোগ করতে চান। কিন্তু ঋণের কিস্তি পরিশোধের বাধ্যবাধকতা তাকে এখনও কর্মজীবনে আটকে রেখেছে।
তিনি ৪৯ বছর বয়সে বিশেষ শিক্ষা বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জনের জন্য আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেই সময় নেওয়া ঋণ এখনও পরিশোধ করছেন।
সাধারণভাবে স্টুডেন্ট লোনকে তরুণদের সমস্যা হিসেবে দেখা হলেও যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগের তথ্য বলছে, বাস্তব চিত্র ভিন্ন। বর্তমানে ৩৫ বছরের বেশি বয়সী ফেডারেল স্টুডেন্ট লোনগ্রহীতার সংখ্যা প্রায় ২ কোটি ৪৬ লাখ, যা ৩৫ বছরের কম বয়সী ঋণগ্রহীতার সংখ্যা ২ কোটি ২ লাখের চেয়ে বেশি।
ঋণের পরিমাণেও এগিয়ে বয়স্করা। ৫০ বছরের বেশি বয়সীদের গড় শিক্ষাঋণ প্রায় ৪৭ হাজার ৫০০ ডলার, যেখানে ৩৫ বছরের কম বয়সীদের ক্ষেত্রে তা প্রায় ২৭ হাজার ৩০০ ডলার। এছাড়া ৫০ বছরের বেশি বয়সী প্রায় ৯৫ লাখ আমেরিকানের মোট ফেডারেল স্টুডেন্ট লোনের পরিমাণ প্রায় ৫০০ বিলিয়ন ডলারের কাছাকাছি।
সাম্প্রতিক বিভিন্ন গবেষণা ও প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে ৬২ বছর বা তার বেশি বয়সী প্রায় ৩০ লাখ আমেরিকানের নামে এখনও ফেডারেল স্টুডেন্ট লোন রয়েছে। আট বছর আগে এই সংখ্যা ছিল প্রায় ১৮ লাখ। অর্থাৎ অবসরের বয়সে পৌঁছেও শিক্ষাঋণ বহনকারী মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে।
স্টুডেন্ট লোন–সংক্রান্ত অলাভজনক প্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট অব স্টুডেন্ট লোন অ্যাডভাইজরসের সভাপতি বেটসি মেওট বলেন, ঋণ পরিশোধে আগের তুলনায় অনেক বেশি সময় লাগছে। ফলে ক্রমেই বেশি মানুষ অবসরের বয়সেও শিক্ষাঋণের কিস্তি পরিশোধ করতে বাধ্য হচ্ছেন।
বিশেষজ্ঞরা বলছেন, অনেকেই কর্মজীবনের মাঝপথে আবার পড়াশোনায় ফিরে যাওয়া, সন্তানদের পড়াশোনার জন্য প্যারেন্ট প্লাস ঋণ নেওয়া কিংবা সুদ জমে মূল ঋণের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে দীর্ঘদিন ধরে ঋণের বোঝা বহন করছেন। এর ফলে অবসর পরিকল্পনা পিছিয়ে যাচ্ছে এবং স্থির আয়ের ওপর নির্ভরশীল অনেক প্রবীণ আর্থিক অনিশ্চয়তার মুখে পড়ছেন।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreইরানের বিরুদ্ধে যুদ্ধে বিজয় এখন ‘হাতের নাগালে’ বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে প্রাণহানি এড়াতে তেহরানকে চুক্তিতে পৌঁছানোর আরও সুযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তবে ইরান শেষ পর্যন্ত এই সুযোগ গ্রহণ করবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সেনাসদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এসব মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে বিজয় অর্জন এখন অনেকটাই কাছাকাছি। কখন এবং কীভাবে এই সংঘাতের পরিণতি নির্ধারিত হবে, তা তাঁর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্র ইরানকে চুক্তিতে পৌঁছানোর সব ধরনের সুযোগ দিচ্ছে, যাতে আরও অনেক মানুষের প্রাণহানি এড়ানো যায়। তবে তেহরান এই সুযোগ কাজে লাগাবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। ইরান কেন সমঝোতায় আসছে না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সেনাসদস্যদের উদ্দেশে বক্তব্যে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে মার্কিন বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। তিনি পুনর্ব্যক্ত করেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তাঁর দাবি, মার্কিন সেনারা শুধু বর্তমান যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নয়, ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্যও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। মধ্যপ্রাচ্যে ইসরায়েলসহ অন্যান্য দেশের নিরাপত্তার জন্যও পারমাণবিক অস্ত্রধারী ইরানকে ঠেকানো প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। হরমুজ প্রণালিতে ১৫০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি বক্তব্যে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়েও কথা বলেন ট্রাম্প। তাঁর দাবি, বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ছোড়া শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে যুক্তরাষ্ট্র ১৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল নিরাপদ রাখতে মার্কিন বাহিনী কাজ করছে বলেও জানান তিনি। মধ্যপ্রাচ্যের তেলের ওপর নির্ভরশীল নয় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের জ্বালানি নিরাপত্তা প্রসঙ্গে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের তেলের ওপর তাঁর দেশের নির্ভরশীলতা নেই। যুক্তরাষ্ট্রের নিজস্ব জ্বালানি সম্পদই দেশের চাহিদা পূরণের জন্য যথেষ্ট বলে দাবি করেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার তেলের মজুত একত্র করলে তা বিশ্বের মোট মজুতের অর্ধেকেরও বেশি হবে বলে মন্তব্য করেন। ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ অতিরিক্ত তেল পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি। এসব জ্বালানি সম্পদ নিয়ে তাঁর বক্তব্যের স্বাধীন যাচাই ওই প্রতিবেদনে দেওয়া হয়নি। তবে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর মতে, এ অঞ্চলে শান্তি বজায় রাখা জরুরি, কারণ সংঘাত অব্যাহত থাকলে আরও অস্থিরতা তৈরি হবে। পারমাণবিক অস্ত্রধারী ইরান ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের জন্য হুমকি হয়ে উঠতে পারে বলেও সতর্ক করেন তিনি। সূত্র: আনাদোলু এজেন্সি 877 টিএম
যুক্তরাষ্ট্রে গ্রাহকদের বিভ্রান্ত করার অভিযোগে ১০ কোটি ডলার ফেরত দিতে সম্মত শেইন, জেনে নিন বিস্তারিত
থ্যাংকসগিভিংয়ে যুক্তরাষ্ট্রের দুই উপকূলে ঝড়, বাতিল ৪০০টির বেশি ফ্লাইট
ডাক্তার বা নার্স না হয়েও আমেরিকায় হেলথকেয়ারে দ্রুত ক্যারিয়ার শুরুর ৭টি পথ, জেনে নিন বিস্তারিত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরের একটি আবাসিক এলাকায় অস্বাভাবিক চেহারার লোমহীন প্রাণীর দেখা মিলেছে। চার পায়ে হাঁটা প্রাণীটির শরীরে প্রায় কোনো লোম ছিল না, ত্বকজুড়ে ছিল ভাঁজ ও দাগ। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রাণীটির পরিচয় নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়। পরে স্থানীয় প্রাণী সুরক্ষা সংস্থা জানিয়েছে, এটি খোসপাঁচড়ায় আক্রান্ত একটি র্যাকুন। প্রাণীটিকে উদ্ধারের চেষ্টা চলছে। গত ২১ নভেম্বর সান ডিয়েগোর মিশন হিলস এলাকায় হাঁটার সময় ড্যান ফুলকারসন নামের এক ব্যক্তি প্রাণীটিকে দেখতে পান। সেটি একটি বাড়ির গাড়ি প্রবেশের পথে দিয়ে চলার সময় ভিডিও করেন তিনি। পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করে প্রাণীটির পরিচয় জানতে চান। ফুলকারসন জানান, প্রাণীটি দেখতে বিড়াল বা কুকুরের মতো নয়। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং দুই লাখ নয়, দুই মিলিয়নেরও বেশি বার দেখা হয়। ভিডিও প্রকাশের পর দর্শকদের মধ্যে প্রাণীটির পরিচয় নিয়ে নানা আলোচনা শুরু হয়। কেউ ধারণা করেন, এটি লোমহীন কুকুরের একটি বিশেষ জাত জোলোইটজকুইন্টলি। অন্যদের মতে, এটি খোসপাঁচড়ায় আক্রান্ত কোনো কোয়োট বা বন্য কুকুরজাতীয় প্রাণী হতে পারে। তবে অনেকেই এটিকে র্যাকুন বলে শনাক্ত করার সম্ভাবনা তুলে ধরেন। বন্য প্রাণী পুনর্বাসনের সঙ্গে যুক্ত কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীও জানান, প্রাণীটি খোসপাঁচড়ায় আক্রান্ত র্যাকুন হতে পারে। বিষয়টি নিশ্চিত করতে স্থানীয় সংবাদমাধ্যম কেএনএক্স নিউজ সান ডিয়েগো হিউম্যান সোসাইটির সঙ্গে যোগাযোগ করে। সংস্থাটি জানায়, ভিডিওতে দেখা প্রাণীটি খোসপাঁচড়ায় আক্রান্ত একটি র্যাকুন। তবে সেটিকে এখনো উদ্ধার করা যায়নি। প্রাণীটির অবস্থান শনাক্তে খোঁজ চলছে। ভিডিও ধারণকারী ফুলকারসনও জানিয়েছেন, প্রাণীটিকে দেখার পর তিনি স্থানীয় প্রাণী নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে খবর দিয়েছেন। খোসপাঁচড়া এক ধরনের চর্মরোগ, যা অতি ক্ষুদ্র পরজীবী মাইটের সংক্রমণে হয়। এই রোগে আক্রান্ত প্রাণীর শরীর থেকে লোম ঝরে যেতে পারে, ত্বকে তীব্র চুলকানি দেখা দেয় এবং চামড়ায় ক্ষত ও শক্ত আবরণ তৈরি হতে পারে। কুকুর-বিড়ালের পাশাপাশি র্যাকুন, শিয়াল, কোয়োট ও অন্যান্য বন্য প্রাণীর মধ্যেও এ রোগ ছড়াতে পারে। গুরুতর অবস্থায় আক্রান্ত প্রাণী দুর্বল হয়ে পড়ে এবং চিকিৎসা না পেলে মারা যাওয়ার ঝুঁকিও থাকে। প্রাণী বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, এ ধরনের অসুস্থ বন্য প্রাণী দেখলে সেটিকে ধরার বা কাছে যাওয়ার চেষ্টা করা উচিত নয়। এতে মানুষ ও পোষা প্রাণীর সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে। বরং স্থানীয় প্রাণী নিয়ন্ত্রণ বিভাগ বা বন্য প্রাণী উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়া প্রয়োজন। সান ডিয়েগো হিউম্যান সোসাইটিও প্রাণীটির সন্ধান পেলে তাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে। সূত্র: দ্য সান, কেএনএক্স নিউজ, সান ডিয়েগো হিউম্যান সোসাইটি। 872 আইজেট
যুক্তরাষ্ট্রে জন্মহার কমার পেছনে গাড়ির সিটকে দায়ী করে কেটি মিলারের অদ্ভুত ব্যাখ্যা
২০২৬ সালে সাশ্রয়ী মূল্যে বাড়ি কেনার সেরা ৫ মার্কিন অঙ্গরাজ্যের নতুন তালিকা প্রকাশ
সন্তানের ভরণপোষণের ১০ হাজার ডলার বকেয়া থাকলে বাতিল হবে মার্কিন পাসপোর্ট
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে প্রসবপূর্ব স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে ফেরার পথে পুলিশের গাড়ি চালিয়ে পালিয়ে গেছেন এক অন্তঃসত্ত্বা নারী আসামি। বুধবার সকালে অঙ্গরাজ্যটির আলবুকার্ক এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পলাতক ওই নারীর নাম রেবেকা টেইলর (২৬)। তিনি চুরি ও সিঁধেল চুরির একাধিক মামলায় কারাবন্দী ছিলেন। নিউ মেক্সিকো কারা কর্তৃপক্ষের তথ্যমতে, বুধবার সকালে রেবেকা ও অপর এক অন্তঃসত্ত্বা নারী আসামিকে প্রসবপূর্ব চিকিৎসা শেষে কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। পথিমধ্যে আলবুকার্ক এলাকায় কারারক্ষীদের দলটি খাবার কেনার জন্য গাড়ি থামালে সেই সুযোগে 'ডজ জার্নি' মডেলের ওই পুলিশি গাড়িটির নিয়ন্ত্রণ নেন রেবেকা এবং দ্রুতগতিতে গাড়িটি চালিয়ে পালিয়ে যান। এ সময় গাড়িতে থাকা অপর নারী আসামি কোনোমতে গাড়ি থেকে নেমে যেতে সক্ষম হন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি এবং রেবেকার পরনে থাকা কারাগারের পোশাক (জাম্পস্যুট) উদ্ধার করা সম্ভব হলেও তিনি এখনো পলাতক রয়েছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রেবেকা বর্তমানে গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকে (সেকেন্ড ট্রাইমেস্টার) রয়েছেন। কারা বিভাগের মুখপাত্র ব্রিটানি রোমবাচ জানান, অন্তঃসত্ত্বা হওয়ার কারণে পরিবহনের সময় তার হাতে কোনো হাতকড়া বা শেকল পরানো ছিল না। ঘটনাটি ঘটার সময় একজন কর্মকর্তা গাড়িটির কাছেই ছিলেন, তবে তিনি গাড়ির ভেতরে ছিলেন না বলে প্রাথমিকভাবে জানা গেছে। রেবেকার পলায়নের পরপরই নিউ মেক্সিকোর সব কারাগারে জরুরি লকডাউন জারি করা হয়। পরদিন বৃহস্পতিবার সকাল ৬টায় অন্যান্য কারাগার থেকে লকডাউন তুলে নেওয়া হলেও রেবেকা যে কারাগারে (ওয়েস্টার্ন নিউ মেক্সিকো কারেকশনস ফ্যাসিলিটি) বন্দী ছিলেন, সেখানে এখনো সীমিত চলাচল ব্যবস্থা জারি রয়েছে এবং দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। পলাতক রেবেকাকে ধরতে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। সাধারণ জনগণকে কোথাও রেবেকা টেইলরের দেখা পেলে তার কাছে না গিয়ে দ্রুত পুলিশকে খবর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সূত্র: বিবিসি।
মামদানি এসআরজি বিলুপ্তির পরিকল্পনা করছেন, সেই ইউনিটের পক্ষেই দাঁড়ালেন বিক্ষোভের মুখে পড়া ইহুদি ব্যবসায়ী
মিনেসোটার জালিয়াতি ও ইলহান ওমরকে ঘিরে বিতর্কের পর সোমালিদের কড়া বার্তা দিলেন ট্রাম্প

