সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বাংলাদেশ

মিরপুরে ‘মিলেমিশে’ চাঁদাবাজি, তালিকায় শতাধিক বিএনপির নেতা কর্মীর নাম

Unknown প্রকাশ: মে ৫, ২০২৬ ১৫:৪৮
মিরপুরে ১৫০টির বেশি স্পটে চাঁদাবাজি । ছবি: আমেরিকা বাংলা
মিরপুরে ১৫০টির বেশি স্পটে চাঁদাবাজি । ছবি: আমেরিকা বাংলা

রাজধানীর মিরপুর এলাকায় দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চাঁদাবাজি চলার অভিযোগ উঠে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাম্প্রতিক তালিকা ও সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, এই এলাকায় ১৫০টির বেশি স্পটে নিয়মিত চাঁদা তোলা হচ্ছে এবং এতে জড়িত রয়েছেন অন্তত ৭২ জন। তাদের আশ্রয় ও প্রশ্রয়দাতা হিসেবে আরও ২৫ জনের নাম উঠে এসেছে।

 

 

সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে তালিকা করে অভিযান শুরু। , রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে ১৩ নম্বর সেকশনের দিকে যেতে রাস্তার ওপর ও ফুটপাতে শত শত দোকান বসে। একটু সামনেই কয়েকটি স্কুল। সেগুলোর আশপাশের রাস্তা, গলির সড়ক ও ফুটপাত দখল করে বসে দোকানের পর দোকান। দেখলে মনে হবে যেন পুরোটাই বিপণিবিতান।

 

রাস্তাগুলো সিটি করপোরেশনের। দোকান হকারের। কিন্তু সেখান থেকে চাঁদা তোলেন স্থানীয় বিএনপির কিছু নেতা-কর্মী ও সন্ত্রাসী। দিনের পর দিন পুলিশের চোখের সামনেই দোকানগুলো বসছে। চাঁদার কথাও থানা-পুলিশের অজানা নয়। কিন্তু দোকান উচ্ছেদ অথবা চাঁদাবাজি বন্ধ হয় না। অনেকটা মিলেমিশে চাঁদাবাজি চলছে।

 

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীতে চাঁদাবাজির স্পট (জায়গা) ও চাঁদাবাজদের তালিকা তৈরি করেছে গত মার্চে। তালিকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত হিসেবে ১ হাজার ২৮০ জনের নাম রয়েছে। আশ্রয় ও প্রশ্রয়দাতা হিসেবে নাম উল্লেখ আছে ৩১৪ জনের।


ঢাকার চাঁদাবাজদের নিয়ে সম্প্রতি পুলিশ যে তালিকা করেছে তাতেও বলা হয়েছে, চাঁদাবাজির সুযোগ দিয়ে পুলিশের কিছু কর্মকর্তা টাকার ভাগ পান।

 

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীতে চাঁদাবাজির স্পট (জায়গা) ও চাঁদাবাজদের তালিকা তৈরি করেছে গত মার্চে। থানা-পুলিশ, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), পুলিশের বিশেষ শাখা (এসবি) ও ডিএমপি কমিশনারের গোয়েন্দা ইউনিট মিলে তালিকাটি করেছে। তালিকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত হিসেবে ১ হাজার ২৮০ জনের নাম রয়েছে। আশ্রয় ও প্রশ্রয়দাতা হিসেবে নাম উল্লেখ আছে ৩১৪ জনের। পুলিশ বলছে, তালিকায় নতুন নাম নিয়মিত যুক্ত হচ্ছে।রাজধানী ঢাকায় এ ধরনের চাঁদাবাজি অনেক দিন ধরেই চলে আসছে। শেখ হাসিনা সরকারের সময় এসব চাঁদাবাজির সঙ্গে আওয়ামী লীগের লোকজন জড়িত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর পরিস্থিতি পাল্টে যায়।

বিশ্লেষণে দেখা যায়, পুলিশের এখানকার তালিকায় থাকা চাঁদাবাজদের বেশির ভাগই বিএনপির স্থানীয় নেতা-কর্মী অথবা তাঁরা নিজেদের বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে পরিচয় দেন। আবার পেশাদার সন্ত্রাসীরাও চাঁদাবাজির সঙ্গে যুক্ত রয়েছে। অন্যান্য দলেরও কিছু নেতা-কর্মীর নাম তালিকায় আছে। তালিকায় কিছু নাম আছে, যাদের রাজনৈতিক বা অন্য পরিচয় উল্লেখ করা হয়নি।

 

চাঁদাবাজি করলে কোনো ছাড় দেওয়া হবে না। পুলিশ সদস্যদের কারও বিরুদ্ধে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার, ডিএমপি


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকা বিশ্লেষণ এবং সরেজমিন অনুসন্ধান করে রাজধানীতে চাঁদাবাজির একটা চিত্র পাওয়া গেছে। তা নিয়ে তিন পর্বের প্রতিবেদনের প্রথম পর্বে সামনে আনা হলো মিরপুর অঞ্চলের চাঁদাবাজি।

 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মিরপুর অঞ্চলের সাতটি থানা এলাকায় চাঁদাবাজির দেড় শর বেশি স্পট রয়েছে। এসব স্পট থেকে চাঁদা তোলায় জড়িত ৭২ জন। চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয়দাতা রয়েছেন ২৫ জন।


রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১৭৩


অন্তর্বর্তী সরকারের আমল এবং নির্বাচনের আগে বিএনপিকে চাঁদাবাজদের দল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে দলটির বিপক্ষের রাজনৈতিক দলগুলো। সুনির্দিষ্ট অভিযোগ ওঠার পর বিএনপি তখন অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে; কিন্তু অন্তর্বর্তী সরকার তেমন কোনো ব্যবস্থা নেয়নি।

 

ডিএমপির সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গত ৪ মার্চ মতবিনিময় সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সভা শেষে তিনি সাংবাদিকদের বলেছিলেন, চাঁদাবাজদের একটি তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।পুলিশ সূত্র জানিয়েছে, তালিকা তৈরির পর উচ্চপর্যায়ের সংকেত পেয়ে অভিযান শুরু করেছে পুলিশ। ১ মে শুরু হওয়া অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ হিসেবে গত সোমবার পর্যন্ত ১০০ জনকে এবং সহযোগী হিসেবে ১৭৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদেরও গ্রেপ্তার করা হচ্ছে।

 

ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, চাঁদাবাজি করলে কোনো ছাড় দেওয়া হবে না। পুলিশ সদস্যদের কারও বিরুদ্ধে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকারও এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।

 

মিরপুরে সাতটি থানা এলাকায় চাঁদা তোলেন ৭২ জন। তাঁদের বড় অংশই বিএনপি, যুবদল, ছাত্রদলের থানা এবং ওয়ার্ড পর্যায়ের সাবেক ও বর্তমান নেতা-কর্মী বলে পুলিশের তালিকায় উল্লেখ রয়েছে।

মিরপুরের চাঁদাবাজেরা
মিরপুর, গাবতলী, শাহ আলী, পল্লবী, কাফরুল, দারুস সালাম, রূপনগর ও ভাষানটেক থানা এলাকায় বিভিন্ন খাতে চাঁদাবাজি হয়ে থাকে। এর মধ্যে গাবতলী টার্মিনাল একটা গুরুত্বপূর্ণ স্পট। এর বাইরে বিভিন্ন এলাকায় ফুটপাতের দোকান, মূল সড়কে অবৈধ বাস-ট্রাক পার্কিং, ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ, লেগুনাস্ট্যান্ড, ভাঙারির দোকান, ইন্টারনেট সংযোগের ব্যবসা, ময়লার ব্যবসা, পোশাক কারখানা, ঝুট ব্যবসা, ভবন নির্মাণ, ভ্রাম্যমাণ দোকান, সরকারি জমিতে কাঁচাবাজার, বস্তিঘর ও ফুটপাতে অবৈধ বিদ্যুতের সংযোগ, কয়লা ও ইট-বালুর ব্যবসা ইত্যাদিতে চাঁদাবাজি হয়।

 

মিরপুরে সাতটি থানা এলাকায় চাঁদা তোলেন ৭২ জন। তাঁদের বড় অংশই বিএনপি, যুবদল, ছাত্রদলের থানা এবং ওয়ার্ড পর্যায়ের সাবেক ও বর্তমান নেতা-কর্মী বলে পুলিশের তালিকায় উল্লেখ রয়েছে। তাঁদের আশ্রয়-প্রশ্রয়দাতা হিসেবে নাম রয়েছে ২৫ ব্যক্তির। এর মধ্যে অন্তত ২০ জন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে উল্লেখ করা হয়েছে।

 

মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকার পাঁচজন হকারের সঙ্গে কথা হয়। তাঁরা জানান, দোকানের অবস্থান ও আকারভেদে চাঁদার পরিমাণ দিনে ১০০ থেকে ৩০০ টাকা। সাধারণত বিকেল ও সন্ধ্যায় নির্দিষ্ট একজন ব্যক্তি এসে টাকা নিয়ে যান, যিনি ‘লাইনম্যান’ হিসেবে পরিচিত।


সম্প্রতি সরেজমিন ঘুরে এই প্রতিবেদকও চাঁদাবাজির নানা তথ্য পেয়েছে। মিরপুর ১০ নম্বর সেকশনের মেট্রোস্টেশনের নিচের ফুটপাতে পোশাকের দোকানে কেনাবেচা করছিলেন মধ্যবয়সী এক ব্যক্তি। ব্যবসার খবরাখবর এবং পণ্যের দর-কষাকষির পর তাঁর কাছে জানতে চাইলাম, ফুটপাতে দোকান করতে টাকা দিতে হয় কি না। তিনি বললেন, প্রতিটি বৈদ্যুতিক বাতির জন্য দৈনিক ৫০ টাকা দিতে হয়। তাঁর দোকানে দুটি বাতি আছে। দিতে হয় ১০০ টাকা। আর দোকান বসানোর জন্য দিতে হয় দৈনিক আরও ১০০ টাকা।

নাম প্রকাশ না করার শর্তে ওই হকার আরও বলেন, কিছুদিন আগে ফুটপাত দখলমুক্ত করার অভিযানের কারণে তিনি সাত দিন দোকান বসাতে পারেননি। কিন্তু দোকান খোলার পর আগের সাত দিনের টাকাও দিতে হয়েছে।

পুলিশের তথ্যানুযায়ী, ফুটপাতের দোকান থেকে টাকা তোলেন পুলিশের তালিকার সন্ত্রাসী আব্বাস আলী, তাঁর সহযোগী মো. তাজ ও মো. সোহেল ওরফে ভাগনে সোহেল এবং মিরপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুল হাসান সোহেল, স্বেচ্ছাসেবক দলের কর্মী জুয়েল ও বাবুল।


মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকার পাঁচজন হকারের সঙ্গে কথা হয়। তাঁরা জানান, দোকানের অবস্থান ও আকারভেদে চাঁদার পরিমাণ দিনে ১০০ থেকে ৩০০ টাকা। সাধারণত বিকেল ও সন্ধ্যায় নির্দিষ্ট একজন ব্যক্তি এসে টাকা নিয়ে যান, যিনি ‘লাইনম্যান’ হিসেবে পরিচিত।

 

পুলিশের তালিকায় দেখা যায়, মিরপুর ১০ থেকে ১৩ নম্বর সেকশন পর্যন্ত সড়ক ও হোপ ইন্টারন্যাশনাল স্কুলের গলি এবং সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার ফুটপাতে প্রায় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৭০০ দোকান রয়েছে। দোকানসংখ্যা দেড় হাজার ও দৈনিক গড় চাঁদা দোকানপ্রতি ২০০ টাকা ধরে হিসাব করে দেখা যায়, মাসে অন্তত ৯০ লাখ টাকা চাঁদা ওঠে।

 

মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলামের মাধ্যমে চাঁদার টাকার ভাগ ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজমও পান বলে তথ্য এসেছে। ১ মে ওসি গোলাম আজমকে মিরপুর থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশের তথ্যানুযায়ী, ফুটপাতের এসব দোকান থেকে টাকা তোলেন পুলিশের তালিকার সন্ত্রাসী আব্বাস আলী, তাঁর সহযোগী মো. তাজ ও মো. সোহেল ওরফে ভাগনে সোহেল এবং মিরপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুল হাসান সোহেল, স্বেচ্ছাসেবক দলের কর্মী জুয়েল ও বাবুল। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলামের মাধ্যমে চাঁদার টাকার ভাগ ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজমও পান বলে তথ্য এসেছে। ১ মে ওসি গোলাম আজমকে মিরপুর থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

 

এর সপ্তাহখানেক আগে অভিযোগের বিষয়ে জানতে চাইলে গোলাম আজম প্রথম আলোর কাছে দাবি করেছিলেন, ফুটপাত থেকে কারা চাঁদা তোলেন, কারা ভাগ পান—এসব বিষয়ে কোনো কিছুই তাঁর জানা নেই।এসআই তরিকুল ইসলামের কাছেও তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। তিনি প্রথম আলোকে বলেন, ‘থানার সেকেন্ড অফিসার থাকার সময় আমার বিরুদ্ধে এমন একটা অভিযোগ দেওয়া হয়েছিল। পরে আমি সেই পদ (সেকেন্ড অফিসার) ছেড়ে দিয়েছি।’ তাঁর দাবি, চাঁদাবাজির সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই।

 

অবশ্য ডিএমপির মিরপুর বিভাগের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ওসিরা সুবিধা নেন বলেই ফুটপাত দখলমুক্ত করার ক্ষেত্রে নানা অজুহাত দেখান বা অনেক সময় দায়সারা গোছের কিছু পদক্ষেপ নেন।

 

সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, মিরপুর ১ নম্বর সেকশনের শাহ আলী মাজার থেকে শাহ আলী স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত ফুটপাতে প্রায় ১০০ দোকান বসিয়ে চাঁদা তোলা হয়।


পুলিশের তালিকার শীর্ষ সন্ত্রাসী আব্বাস ২০২৪ সালের ৫ আগস্টের পরপরই কারাগার থেকে জামিনে মুক্তি পান।

 

পুলিশ বলছে, পরে তিনি বিদেশে চলে যান। তিনি বিদেশে বসেই মিরপুরের একটা অংশের চাঁদাবাজিসহ অপরাধজগৎ নিয়ন্ত্রণ করেন।

 

আব্বাসের হয়ে চাঁদা তোলার সঙ্গে জড়িত মো. সোহেল, স্বেচ্ছাসেবক দলের কর্মী জুয়েল ও বাবুলের বক্তব্য জানতে তাঁদের মুঠোফোনে একাধিকবার কল করা হয়, কিন্তু তাঁরা ফোন ধরেননি। মিরপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুল হাসান সোহেলের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, তিনি চাঁদাবাজির সঙ্গে জড়িত নন। তবে তাঁর নামে কেউ চাঁদা তোলেন কি না, সেটা তিনি জানেন না।

 

পুলিশের তথ্য বলছে, শাহ আলী থানার এসআই তপন চৌধুরীর মাধ্যমে ওই এলাকার বিভিন্ন স্পটের চাঁদার টাকা থেকে ভাগ ওসি মো. জাহাঙ্গীর আলমও পান। যদিও তাঁরা দুজনই প্রথম আলোর কাছে এ অভিযোগ অস্বীকার করেছেন।
সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, মিরপুর ১ নম্বর সেকশনের শাহ আলী মাজার থেকে শাহ আলী স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত ফুটপাতে প্রায় ১০০ দোকান বসিয়ে চাঁদা তোলা হয়। পুলিশের তথ্যানুযায়ী, এসব দোকান থেকে দৈনিক ৩০০ থেকে ৩৫০ টাকা করে তোলেন শাহ আলী থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোলেমান দেওয়ান।

 

সোলেমান দেওয়ান প্রথম আলোর কাছে দাবি করেন, কোনো অনৈতিক কাজের সঙ্গে তিনি জড়িত নন। যদিও পুলিশের তালিকা ও স্থানীয় সূত্র বলছে, তাঁর নিয়ন্ত্রণেই চাঁদাবাজি হয়।পুলিশের তথ্য বলছে, শাহ আলী থানার এসআই তপন চৌধুরীর মাধ্যমে ওই এলাকার বিভিন্ন স্পটের চাঁদার টাকা থেকে ভাগ ওসি মো. জাহাঙ্গীর আলমও পান। যদিও তাঁরা দুজনই প্রথম আলোর কাছে এ অভিযোগ অস্বীকার করেছেন। ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি চ্যালেঞ্জ করে বলছি, চাঁদাবাজির সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।’

 

মিরপুর ১ নম্বর এলাকার প্রধান সড়ক দখল করে লেগুনাস্ট্যান্ড বসানো হয়েছে। মিরপুর ১ নম্বর থেকে শাহ আলী মাজার রোডের দক্ষিণ মোড় পর্যন্ত ৩০টির মতো লেগুনা চলাচল করে। অনুসন্ধানে জানা গেছে, লেগুনাপ্রতি দৈনিক ২০০ টাকা করে মাসে ১ লাখ ৮০ হাজার টাকা চাঁদা তোলা হয়।পুলিশের তালিকার তথ্য অনুযায়ী, মিরপুর বিভাগ ট্রাফিক পুলিশ সদস্যদের ‘ম্যানেজ’ করেই সড়ক দখল করে লেগুনার স্ট্যান্ড বসানো হয়েছে। লেগুনা থেকে চাঁদা তোলা হয় যুবদলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্যসচিব মোস্তফা জগলুল পাশার নামে। তিনি দাবি করেন, চাঁদাবাজির সঙ্গে তিনি জড়িত নন।

 

তবে একাধিক লেগুনাচালক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেছেন, ইমন নামের একজন লাইনম্যান প্রতিদিন লেগুনাগুলো থেকে চাঁদার টাকা সংগ্রহ করেন। জগলুল পাশার নামেই টাকা আদায় করা হয়।

 

পল্লবীর স্থানীয় সূত্র ও পুলিশ বলছে, মামুনের একটি বাহিনী রয়েছে। নাম ‘মামুন বাহিনী’। তারা আবাসন নির্মাণপ্রতিষ্ঠান, ফুটপাত, বাজার, বস্তি, পোশাক কারখানা ইত্যাদি থেকে চাঁদা তোলে। পাশাপাশি ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করে।


পল্লবীতে ‘মামুন বাহিনী’
পল্লবীতে গত বছরের ১২ জুলাই একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এ কে বিল্ডার্স নামের একটি আবাসন নির্মাণপ্রতিষ্ঠানে। সেদিন গুলিতে শরিফুল ইসলাম নামের প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হন। পুলিশ তখন জানিয়েছিল, পাঁচ কোটি টাকা চাঁদা দাবির পর তা না পেয়ে ওই হামলা চালানো হয়। এর সঙ্গে জড়িত ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুন।

 

স্থানীয় সূত্র ও পুলিশ বলছে, মামুনের একটি বাহিনী রয়েছে। নাম ‘মামুন বাহিনী’। তারা আবাসন নির্মাণপ্রতিষ্ঠান, ফুটপাত, বাজার, বস্তি, পোশাক কারখানা ইত্যাদি থেকে চাঁদা তোলে। পাশাপাশি ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করে।

 

পল্লবীতে নতুন বাড়ি নির্মাণ বা জমি কেনাবেচার খবর পেলে হাজির হয় মামুন বাহিনী। গত সোমবার পল্লবী থানায় জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তি অভিযোগ করেন, গত ৩০ এপ্রিল তিনি বাড়ির নির্মাণকাজ শুরু করতে গেলে দুটি বিদেশি নম্বর থেকে ফোন করে ৫০ লাখ টাকা দিতে বলা হয়। পাঁচ দিনের মধ্যে টাকা না দিলে তাঁকে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, মামুন এখন বিদেশে। সেখান থেকেই নিজের বাহিনী দিয়ে চাঁদাবাজিসহ ওই এলাকার অপরাধজগৎ নিয়ন্ত্রণ করেন। তাঁর পক্ষে পল্লবী এলাকায় চাঁদাবাজি করেন মাসুম বিল্লাহ ওরফে ভাগনে মাসুম, মনির, বাপ্পী, লালচাঁন ও মুন্না।

 

পল্লবীর কালশীর একটি নির্মাণপ্রতিষ্ঠানের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, গত রমজান মাসে মামুন বাহিনীর লোকজন তাঁর অফিসে এসে মাসে এক লাখ টাকা দাবি করে। বিষয়টি পুলিশকে জানানোর পর মামুন বিদেশি নম্বর থেকে ফোন করে হত্যার হুমকি দেন। পরে স্থানীয় এক নেতার মাধ্যমে চাঁদার পরিমাণ কমিয়ে মাসে ২০ হাজার টাকায় নামানো সম্ভব হয়। মাসের প্রথম সপ্তাহে মামুনের লোকজন এসে তাঁর অফিস থেকে টাকা নিয়ে যায়।

 


পল্লবীতে নতুন বাড়ি নির্মাণ বা জমি কেনাবেচার খবর পেলে হাজির হয় মামুন বাহিনী। যেমন গত সোমবার পল্লবী থানায় জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তি অভিযোগ করেন, গত ৩০ এপ্রিল তিনি বাড়ির নির্মাণকাজ শুরু করতে গেলে দুটি বিদেশি নম্বর থেকে ফোন করে ৫০ লাখ টাকা দিতে বলা হয়। পাঁচ দিনের মধ্যে টাকা না দিলে তাঁকে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়।

রূপনগর এলাকার আরামবাগ বাগানবাড়ির ঝিলপাড় বস্তিতে প্রায় ৩৫০ ঘরে অবৈধ বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ রয়েছে। সেখান এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, জনি ও খোকন নামের দুই ব্যক্তি এসব সংযোগ দেন। ঘরভাড়ার বাইরে বিদ্যুৎ, গ্যাস ও পানির জন্য ঘরপ্রতি মাসে এক হাজার করে টাকা দিতে হয়। এই টাকা পল্লবী থানা যুবদলের সভাপতি নুর সালাম তোলেন বলে পুলিশের তালিকায় নাম রয়েছে। এ বিষয়ে নুর সালামের বক্তব্য জানতে একাধিকবার তাঁর মুঠোফোনে কল করেও যোগাযোগ করা যায়নি।রূপনগর আবাসিক এলাকায় ঝিলপাড় নামের আরও একটি বস্তি রয়েছে। সেখানে রয়েছে প্রায় ১ হাজার ২০০টি ঘর। সেখানেও অবৈধ বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ দিয়ে প্রতি মাসে টাকা তোলা হয়। এ টাকা তোলেন রূপনগর থানার ওসির সোর্স হিসেবে পরিচিত সাজেদুল ইসলাম (টুটুল)। তিনি রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব।

 

সাজেদুল প্রথম আলোকে বলেন, তিনি ঠিকাদারি করেন। কোনো চাঁদাবাজির সঙ্গে জড়িত নন। থানার সোর্স হিসেবে কাজ করার সময় তাঁর নেই। যদিও পুলিশের তালিকায় সাজেদুলের নামই রয়েছে।পুলিশের তালিকা অনুযায়ী, চাঁদা তোলার সঙ্গে জড়িত জাতীয় পার্টির দারুস সালাম থানার সাধারণ সম্পাদক মো. মাসুম ও তাঁর সহযোগী ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাবেক প্রচার সম্পাদক মোফাজ্জাল।


বাস টার্মিনালে চাঁদাবাজি
গাবতলীতে আন্তজেলা বাস টার্মিনালের বাইরেও বিভিন্ন বাসের কাউন্টার আছে। আরও রয়েছে ফুটপাতে বিভিন্ন পণ্যের দোকান।

 

স্থানীয় বিএনপি নেতাদের সূত্রে জানা গেছে, টার্মিনালের ইজারাদার হানিফ পরিবহনের মালিক মো. হানিফের ছেলে আরাত হানিফ। নথিপত্রে তাঁর নামে ইজারা নেওয়া হলেও নিয়ন্ত্রণ করেন মো. হানিফ। ইজারাদারের লোকেরা গাবতলী বাস টার্মিনালের আশপাশের ফুটপাত, বাস কাউন্টার ও খাবারের হোটেল থেকে চাঁদা তোলেন।

 

পুলিশের তালিকা অনুযায়ী, চাঁদা তোলার সঙ্গে জড়িত জাতীয় পার্টির দারুস সালাম থানার সাধারণ সম্পাদক মো. মাসুম ও তাঁর সহযোগী ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাবেক প্রচার সম্পাদক মোফাজ্জাল। মোফাজ্জাল আবার ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে নিয়োগপ্রাপ্ত ইলেকট্রিশিয়ান।

 

জাতীয় পার্টির নেতা মো. মাসুম প্রথম আলোর কাছে দাবি করেন, গাবতলী টার্মিনালের ইজারায় তাঁরও অংশ রয়েছে। টার্মিনালের ভেতরে থাকা দোকান থেকে বিদ্যুৎ বিল ও ভাড়া নেওয়া হয়। ফুটপাত থেকে কোনো টাকা তোলা হয় না।

 

এদিকে ইজারাদার আরাত হানিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে জানেন না বলে দাবি করেন। বিষয়টি নিয়ে তাঁর বাবার সঙ্গে কথা বলতে বলেন। পরে তাঁর বাবা মো. হানিফের সঙ্গে কথা হয় গতকাল মঙ্গলবার। তিনি প্রথম আলোকে বলেন, ইজারা নেওয়া দোকান থেকে বৈধভাবে ইজারার টাকা তোলা হয়। তবে এর বাইরে কোনো দোকান থেকে চাঁদা নেওয়া হয় কি না, তা তিনি খোঁজ নেবেন। এ ছাড়া টার্মিনালে অনেক দোকানপাটের কারণে বাস রাখার জায়গা কমে যায়। সেগুলো উচ্ছেদ করা হবে।


বালু ব্যবসায় যুবদল নেতার ‘চাঁদা’
গাবতলী বাস টার্মিনাল থেকে আমিন বাজার সেতুর দিকে যাওয়ার পথে বাঁ দিকে বেড়িবাঁধ সড়ক গেছে হাজারীবাগের দিকে। এ সড়কের দুই পাশে রয়েছে অনেকগুলো বালু, ইট ও খোয়ার দোকান। অনেক দিন ধরে অপ্রাতিষ্ঠানিকভাবে গড়ে ওঠা এসব ব্যবসা থেকে নিয়মিত চাঁদা তোলা হয়।

 

এর বাইরে ওই এলাকায় দ্বীপনগর নামে একটি জায়গা রয়েছে। সেখানে ১০টি বালুর ‘গদি’ (বালু স্তূপ করে রেখে বিক্রি করা হয়) রয়েছে। ২৮ এপ্রিল সেখানে গেলে একজন বালু বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর সরকারি জমি ভরাট করে এখানে নতুন করে বালু ও ইটের ‘গদি’ ভাড়া দেওয়া হয়েছে।

চাঁদাবাজির বিষয়ে শূন্য সহিষ্ণু নীতি (জিরো টলারেন্স) নেওয়া হয়েছে। দলের কোনো নেতা-কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়ালে ছাড় দেওয়া হবে না।
আমিনুল হক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী


পুলিশের তালিকা বলছে, সরকারি জমিতে বসানো এসব বালুর গদি থেকে মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা করে নেন যুবদলের ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ। এ অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার কল করেও তাঁকে পাওয়া যায়নি।

 

মিরপুর অঞ্চলে বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে জড়িত হিসেবে বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের অনেকের নাম আসা প্রসঙ্গে জানতে চাওয়া হয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক (যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী) আমিনুল হকের কাছে। তিনি প্রথম আলোকে বলেন, চাঁদাবাজির বিষয়ে শূন্য সহিষ্ণু নীতি (জিরো টলারেন্স) নেওয়া হয়েছে। দলের কোনো নেতা-কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়ালে ছাড় দেওয়া হবে না।

 

‘সমাধান আছে’
সব মিলিয়ে দেখা যাচ্ছে, যেসব ব্যবসা ও সেবায় বৈধতার প্রশ্ন রয়েছে, বেশির ভাগ ক্ষেত্রে সেগুলো থেকে চাঁদা তুলছে চাঁদাবাজেরা। এসবের পাশাপাশি কোথাও কোথাও ব্যবসায়ীদের কাছ থেকেও চাঁদা আদায় করছে সন্ত্রাসীরা।

 

বিশ্লেষকেরা বলছেন, ফুটপাতে দোকান উচ্ছেদের পর আবার বসে। পুরোপুরি উচ্ছেদের ক্ষেত্রে বিপুলসংখ্যক মানুষের জীবিকার প্রশ্নও রয়েছে। সে ক্ষেত্রে জরুরি হলো ব্যবস্থাপনা ও শৃঙ্খলা। ফুটপাতের একটি অংশ দিয়ে মানুষের চলাচল নির্বিঘ্ন করে একাংশে দোকান বসানোর অনুমতি দিতে পারে সিটি করপোরেশন। অন্যদিকে বস্তিতে বিদ্যুৎ ও পানির সংযোগ বৈধভাবেই দেওয়া উচিত।

 

নগর-পরিকল্পনা নিয়ে কাজ করা সংস্থা ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক আদিল মুহাম্মদ খান প্রথম আলোকে বলেন, এসবের সমাধান আছে। তবে সমাধানে রাষ্ট্রীয় সদিচ্ছা দেখা যায় না। চাঁদাবাজ রাজনৈতিক নেতা-কর্মী ও পুলিশের ‘নেক্সাস’ (অসাধু জোট) এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। কারণ, সমাধান করলে টাকাটা রাষ্ট্রীয় কোষাগারে যাওয়ার সুযোগ তৈরি হয়, চাঁদাবাজেরা নিতে পারে না।

 

আদিল মুহাম্মদ খান এ–ও বলেন, কিছু ক্ষেত্রে অবৈধ কাজের বৈধতা দেওয়ার সুযোগ নেই। সেগুলো শক্ত হাতে দমন করা দরকার। 

 

তথ্য সূত্র: প্রথম আলো


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

বাংলাদেশ

View more
টিকটকের মাধ্যমে সম্পর্ক ও বিয়ের প্রলোভনে নারীদের আটকে রাখার অভিযোগে চীনা নাগরিক গ্রেপ্তার। ছবি: সংগৃহীত
ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে করলেন চীনা নাগরিক

ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকের মাধ্যমে নারীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখানোর অভিযোগ উঠেছে চীনা নাগরিক চেন ইয়ংয়ের বিরুদ্ধে। মাত্র তিন মাসে অন্তত ১৫ নারীকে বিয়ে করার তথ্য পেয়েছে পুলিশ। ভুয়া বিয়ের কাগজপত্র তৈরি করে নারীদের ঢাকার বিভিন্ন বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সর্বশেষ মানিকগঞ্জের ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।   পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, চেন ইয়ং (৪১) নামের ওই চীনা নাগরিক ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ব্যবহার করে বিভিন্ন কিশোরী ও অবিবাহিত নারীর সঙ্গে পরিচিত হতেন। একপর্যায়ে তাঁদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রস্তাব দিতেন। বিশ্বাস অর্জনের জন্য স্ট্যাম্পে বিয়ের ভুয়া কাগজপত্র তৈরি করতেন। পরে ঢাকার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় নিয়ে নারীদের আটকে রেখে ধর্ষণ করতেন বলে অভিযোগ রয়েছে।   সর্বশেষ ঘটনাটি ঘটে মানিকগঞ্জের এক স্কুলছাত্রীর ক্ষেত্রে। অষ্টম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছর বয়সী ওই শিক্ষার্থী গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। পরদিন তাঁর বাবা মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ তাঁর সন্ধানে তদন্ত শুরু করে।   তদন্তের একপর্যায়ে ২৪ নভেম্বর রাতে ওই শিক্ষার্থী তাঁর বড় বোনকে ফোন করে জানান, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। পরে বিয়েসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁকে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁ থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এরপর উত্তরার একটি ভাড়া বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।   বড় বোনের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি বাসার অবস্থান শনাক্ত করে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ। সেখানে অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি চীনা পাসপোর্ট ও দুটি মুঠোফোন জব্দ করা হয়।   পুলিশের প্রাথমিক অনুসন্ধানে চেন ইয়ংয়ের বিরুদ্ধে আরও একাধিক নারীর সঙ্গে একই ধরনের প্রতারণার অভিযোগ উঠে আসে। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে খোঁজ নিতে গিয়ে গত তিন মাসে অন্তত ১৫ নারীকে বিয়ে করার তথ্য পেয়েছে পুলিশ। তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন বয়সী একাধিক নারী ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁদের মধ্যে সাভারের এক নারীও চেন ইয়ংকে নিজের স্বামী বলে দাবি করেন।   এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা চেন ইয়ংকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। পুলিশ বলছে, এসব ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।   ২৫ নভেম্বর বিকেলে চেন ইয়ংকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক দোলন বিশ্বাস তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর আদালতে জবানবন্দি গ্রহণ ও প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে তাঁকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।   পুলিশ জানিয়েছে, চেন ইয়ংয়ের বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগও তদন্ত করে দেখা হচ্ছে। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি।   সূত্র: যুগান্তর 871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৯:২৪
বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের স্বপ্ন? জেনে নিন প্রফেসরদের ইমেইল করার সঠিক কৌশল

বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের স্বপ্ন? জেনে নিন প্রফেসরদের ইমেইল করার সঠিক কৌশল

আড়াই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, বিনা খরচে যাচ্ছেন ১১২ বাংলাদেশি

আড়াই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, বিনা খরচে যাচ্ছেন ১১২ বাংলাদেশি

নামের পদবি ফকির হওয়ায় কটূক্তি, হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী

নামের পদবি ফকির হওয়ায় কটূক্তি, হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী

ইতালির বারিতে সাইকেল চালিয়ে ফেরার পথে গাড়ির ধাক্কায় নিহত বাংলাদেশি যুবক জুনাইদ আহমেদ। ছবি: সংগৃহীত
ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছে ২ মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

ইতালিতে কর্মস্থল থেকে সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে গাড়ির ধাক্কায় জুনাইদ আহমেদ (২৩) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে দেশটির বারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উন্নত জীবনের আশায় জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে মাত্র দুই মাস আগে ইতালিতে পৌঁছেছিলেন তিনি।   নিহত জুনাইদ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগরের তাতারকান্দা এলাকার মো. রেনু মিয়ার ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মামাতো ভাই মো. নিশান মিয়া। মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।   পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দালালের মাধ্যমে কয়েকটি দেশ ঘুরে লিবিয়ায় পৌঁছান জুনাইদ। সেখানে দীর্ঘদিন অবস্থানের পর প্রায় দুই মাস আগে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইতালিতে প্রবেশ করেন। সম্প্রতি দেশটির একটি প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়েছিলেন কলেজপড়ুয়া এই যুবক।   পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে কর্মস্থল থেকে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন জুনাইদ। পথে পেছন থেকে একটি প্রাইভেটকার তাঁকে ধাক্কা দিলে সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।   তিন ভাই ও এক বোনের মধ্যে জুনাইদের আরেক ভাই ইতালিতে এবং অন্য ভাই কুয়েতে বসবাস করছেন। নিহতের মামাতো ভাই নিশান মিয়া জানান, পরিবারের জন্য ভালো কিছু করা এবং নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন ছিল জুনাইদের। বাবা-মা যেন শেষবারের মতো সন্তানকে দেখতে পারেন, সে জন্য দ্রুত তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনেরা।   ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদ জানিয়েছেন, ইতালিতে সড়ক দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যুর বিষয়টি তিনি অবগত হয়েছেন। পরিবার মরদেহ দেশে ফিরিয়ে আনতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।   871 এসএ

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ১১:৫২
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই ১,৫০০ টাকা জরিমানা,  ফকির সমিতি সভাপতির হুঁশিয়ারি

বিকেল ৫টার পর ভিক্ষা করলেই ১,৫০০ টাকা জরিমানা, ফকির সমিতি সভাপতির হুঁশিয়ারি

বাংলাদেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর থেকে

বাংলাদেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর থেকে

ভুয়া ভিডিও ছড়িয়ে বাংলাদেশে হিন্দু নারীর ওপর হামলার দাবি।

ভুয়া ভিডিও ছড়িয়ে বাংলাদেশে হিন্দু নারীর ওপর হামলার দাবি, আসলে কি ঘটেছিল?

বগুড়ায় শুটিং করতে গিয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান
বগুড়ায় শুটিং করতে গিয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান

নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত কয়েক দিন ধরে বগুড়ায় অবস্থান করছিলেন এই অভিনেতা। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।   পরিবারের বরাতে চ্যানেল আই অনলাইন জানিয়েছে, শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।   শুটিং ইউনিটের সদস্যদের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় সিনেমাটির শুটিংয়ে অংশ নিচ্ছিলেন তিনি। বুধবার তার শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য প্রস্তুতি নেওয়ার সময়ই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা।   তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে চিকিৎসকদের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।   দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন সোহেল খান। ‘৪২০’, ‘দেশা: দ্য লিডার’, ‘পরবাসিনী’ ও ‘জংলি’সহ বিভিন্ন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।   তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চ্যানেল আই পরিবার। অভিনয়জগতের সহকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।    সংবাদসূত্র: চ্যানেল আই   871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ১:৬
রাস্তায় কুড়িয়ে পাওয়া প্রায় তিন ভরি স্বর্ণালংকার প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন সুনামগঞ্জের আমির উদ্দিন। ছবি: সংগৃহীত

ভাঙা ভাড়া ঘরে বসবাস, তবু পরের সম্পদে লোভ নেই! ৩ ভরি সোনা ফিরিয়ে সততার দৃষ্টান্ত চানাচুর বিক্রেতার

১১ বছর আগে করা সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই ভবিষ্যদ্বাণী আবারও আলোচনায়

১১ বছর আগে করা সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই ভবিষ্যদ্বাণী আবারও আলোচনায়

বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...