সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বাংলাদেশ

এন. এন. সাহার মরণোত্তর রাষ্ট্রীয় সম্মান এখন সময়ের দাবি

রাষ্ট্রের প্রতিটি দপ্তরে তাঁর সৃষ্টি, অথচ রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি আজও

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১২:১৬
চুয়াডাঙ্গায় জন্ম নেওয়া কৃতী মুক্তিযোদ্ধা ও শিল্পী এন. এন. সাহা। ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গায় জন্ম নেওয়া কৃতী মুক্তিযোদ্ধা ও শিল্পী এন. এন. সাহা। ছবি: সংগৃহীত

চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা| চুয়াডাঙ্গার মাটিতে জন্ম নেওয়া এমন একজন কৃতী সন্তানের নাম এন. এন. সাহা, যার সৃষ্টি আজও বহন করে বাংলাদেশ রাষ্ট্র। সরকারি দপ্তর, সচিবালয়, জেলা প্রশাসকের কার্যালয়, আদালত, সরকারি সিলমোহর, বাংলাদেশ পাসপোর্টের প্রচ্ছদ এবং অসংখ্য প্রশাসনিক নথিতে প্রতিনিয়ত ব্যবহৃত হচ্ছে তাঁর নকশা করা রাষ্ট্রীয় মনোগ্রাম। অথচ স্বাধীনতার ৫৫ বছর পরও এই কৃতী মুক্তিযোদ্ধা ও শিল্পী পাননি কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি বা জাতীয় সম্মাননা।

 

এ নিয়ে বছরের পর বছর ধরে জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তাঁর মৃত্যুবার্ষিকী এলেই নতুন করে উঠে আসে একই প্রশ্ন—যাঁর সৃষ্টি রাষ্ট্র প্রতিদিন ব্যবহার করছে, সেই মানুষটির অবদান কি রাষ্ট্র ভুলে গেছে?

 

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে দক্ষিণ-পশ্চিম রণাঙ্গনের প্রধান উপদেষ্টা ডা. আসহাব উল হকের আহ্বানে এন. এন. সাহা মুজিবনগর সরকারের জন্য রাষ্ট্রীয় মনোগ্রামের একাধিক নকশা প্রস্তুত করেন। পরবর্তীতে নির্বাচিত নকশাটি ২ এপ্রিল সরবরাহ করা হয়। সেই নকশার ধারাবাহিকতাতেই স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসনিক পরিচয়ের অন্যতম প্রতীক হিসেবে সরকারি মনোগ্রাম ব্যবহৃত হতে থাকে।

 

১০ এপ্রিল চুয়াডাঙ্গায় অস্থায়ী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পরিকল্পনা থাকলেও পাকিস্তানি বাহিনীর বিমান হামলার কারণে অনুষ্ঠানটি বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) স্থানান্তরিত হয়।

 

রাষ্ট্রীয় এই মনোগ্রামের নকশায় রয়েছে—বৃত্তের ঠিক মাঝখানে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র, বৃত্তের ওপরের অংশে “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ” এবং নিচের অংশে “সরকার” লেখা। বৃত্তের দুই পাশে দুটি করে মোট চারটি তারকা সংযোজিত রয়েছে। বর্তমানে বাংলাদেশ সরকারের সব দাপ্তরিক কার্যক্রম, সরকারি সিলমোহর এবং বাংলাদেশ পাসপোর্টের প্রচ্ছদে এই মনোগ্রামটি ব্যবহৃত হচ্ছে, যা স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক।

 

শুধু মনোগ্রামের নকশাকারই নন, এন. এন. সাহা ছিলেন একজন ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট কবিরাজ, শিল্পী ও সমাজসেবক। স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান এবং শিল্পসৃষ্টির মাধ্যমে রাষ্ট্রগঠনে তাঁর ভূমিকা আজও ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু সেই ইতিহাস আজও যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি।

 

চুয়াডাঙ্গার মানুষের কাছে বিষয়টি শুধু একজন ব্যক্তির সম্মানের প্রশ্ন নয়; এটি জেলার গৌরবেরও প্রশ্ন। এই জেলার সন্তান হিসেবে এন. এন. সাহা বাংলাদেশের রাষ্ট্রীয় পরিচয়ের অন্যতম প্রতীক নির্মাণ করেছেন। অথচ তাঁর নামে জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য কোনো রাষ্ট্রীয় সম্মাননা নেই। যদিও স্থানীয়ভাবে তাঁর স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়ার দাবি বহুবার উঠেছে এবং বিভিন্ন সভা-সমাবেশে তাঁর অবদানের কথা তুলে ধরা হয়েছে।

 

পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে আবেদন জানিয়ে আসছেন, যেন তাঁর অবদান রাষ্ট্রীয়ভাবে মূল্যায়িত হয়। তাঁদের দাবি, এটি কোনো ব্যক্তিগত অনুগ্রহের বিষয় নয়; বরং ইতিহাসের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার অংশ। একজন শিল্পী, মুক্তিযোদ্ধা ও রাষ্ট্রগঠনের নেপথ্য কারিগর হিসেবে এন. এন. সাহার যথাযথ মূল্যায়ন ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে সহায়ক হবে।

 

সচেতন নাগরিকদের প্রশ্ন, স্বাধীনতার এত বছর পরও কেন একজন রাষ্ট্রীয় মনোগ্রামের প্রণেতার অবদান আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাবে না? কেন তাঁর জীবন ও কর্ম জাতীয় পাঠ্যক্রম, জাদুঘর কিংবা রাষ্ট্রীয় সম্মাননার আলোচনায় স্থান পাবে না?

 

২০০২ সালের ২ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এন. এন. সাহা মৃত্যুবরণ করেন। তাঁর সহধর্মিণী বিমলা বালা সাহাও পরবর্তীতে পরলোকগমন করেন। তাঁদের চার পুত্রের মধ্যে মেজো পুত্র মনোজ কুমার সাহাও আর বেঁচে নেই।

 

বর্তমানে পরিবারের সদস্যরা আর্থিক সংকটের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। অথচ যে মানুষের সৃষ্টি আজও রাষ্ট্রের সর্বোচ্চ দাপ্তরিক পরিচয়ের প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাঁর পরিবারই আজ অবহেলা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

 

পরিবারের সদস্যদের দাবি, এন. এন. সাহার মরণোত্তর রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মাননা শুধু তাঁর প্রতি সম্মান প্রদর্শনই হবে না, বরং তাঁর পরিবারের প্রতি রাষ্ট্রের নৈতিক দায়বদ্ধতারও বহিঃপ্রকাশ ঘটাবে।

 

চুয়াডাঙ্গাবাসীর প্রত্যাশা, রাষ্ট্রীয় মনোগ্রামের প্রণেতা, বীর মুক্তিযোদ্ধা ও জেলার গর্ব এন. এন. সাহার অবদান দ্রুত সরকারি উদ্যোগে যাচাই করে তাঁকে মরণোত্তর রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। একই সঙ্গে তাঁর পরিবারের সার্বিক খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদানে সরকার এগিয়ে আসবে—এমন প্রত্যাশাও স্থানীয় মানুষের।

 

কারণ ইতিহাস সাক্ষ্য দেয়, একটি জাতি তার প্রকৃত কৃতীদের সম্মান জানাতে পারলেই ইতিহাসের প্রতি তার দায়বদ্ধতা পূর্ণতা পায়।

 

চিত্তরঞ্জন সাহা চিতু
সাংবাদিক, ছড়াকার ও গীতিকার
বড়বাজার, চুয়াডাঙ্গা
০১৮১৮-৩৪৩৯৩৬


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

বাংলাদেশ

View more
টিকটকের মাধ্যমে সম্পর্ক ও বিয়ের প্রলোভনে নারীদের আটকে রাখার অভিযোগে চীনা নাগরিক গ্রেপ্তার। ছবি: সংগৃহীত
ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে করলেন চীনা নাগরিক

ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকের মাধ্যমে নারীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখানোর অভিযোগ উঠেছে চীনা নাগরিক চেন ইয়ংয়ের বিরুদ্ধে। মাত্র তিন মাসে অন্তত ১৫ নারীকে বিয়ে করার তথ্য পেয়েছে পুলিশ। ভুয়া বিয়ের কাগজপত্র তৈরি করে নারীদের ঢাকার বিভিন্ন বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সর্বশেষ মানিকগঞ্জের ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।   পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, চেন ইয়ং (৪১) নামের ওই চীনা নাগরিক ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ব্যবহার করে বিভিন্ন কিশোরী ও অবিবাহিত নারীর সঙ্গে পরিচিত হতেন। একপর্যায়ে তাঁদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রস্তাব দিতেন। বিশ্বাস অর্জনের জন্য স্ট্যাম্পে বিয়ের ভুয়া কাগজপত্র তৈরি করতেন। পরে ঢাকার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় নিয়ে নারীদের আটকে রেখে ধর্ষণ করতেন বলে অভিযোগ রয়েছে।   সর্বশেষ ঘটনাটি ঘটে মানিকগঞ্জের এক স্কুলছাত্রীর ক্ষেত্রে। অষ্টম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছর বয়সী ওই শিক্ষার্থী গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। পরদিন তাঁর বাবা মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ তাঁর সন্ধানে তদন্ত শুরু করে।   তদন্তের একপর্যায়ে ২৪ নভেম্বর রাতে ওই শিক্ষার্থী তাঁর বড় বোনকে ফোন করে জানান, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। পরে বিয়েসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁকে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁ থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এরপর উত্তরার একটি ভাড়া বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।   বড় বোনের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি বাসার অবস্থান শনাক্ত করে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ। সেখানে অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি চীনা পাসপোর্ট ও দুটি মুঠোফোন জব্দ করা হয়।   পুলিশের প্রাথমিক অনুসন্ধানে চেন ইয়ংয়ের বিরুদ্ধে আরও একাধিক নারীর সঙ্গে একই ধরনের প্রতারণার অভিযোগ উঠে আসে। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে খোঁজ নিতে গিয়ে গত তিন মাসে অন্তত ১৫ নারীকে বিয়ে করার তথ্য পেয়েছে পুলিশ। তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন বয়সী একাধিক নারী ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁদের মধ্যে সাভারের এক নারীও চেন ইয়ংকে নিজের স্বামী বলে দাবি করেন।   এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা চেন ইয়ংকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। পুলিশ বলছে, এসব ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।   ২৫ নভেম্বর বিকেলে চেন ইয়ংকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক দোলন বিশ্বাস তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর আদালতে জবানবন্দি গ্রহণ ও প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে তাঁকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।   পুলিশ জানিয়েছে, চেন ইয়ংয়ের বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগও তদন্ত করে দেখা হচ্ছে। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি।   সূত্র: যুগান্তর 871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৯:২৪
বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের স্বপ্ন? জেনে নিন প্রফেসরদের ইমেইল করার সঠিক কৌশল

বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের স্বপ্ন? জেনে নিন প্রফেসরদের ইমেইল করার সঠিক কৌশল

আড়াই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, বিনা খরচে যাচ্ছেন ১১২ বাংলাদেশি

আড়াই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, বিনা খরচে যাচ্ছেন ১১২ বাংলাদেশি

নামের পদবি ফকির হওয়ায় কটূক্তি, হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী

নামের পদবি ফকির হওয়ায় কটূক্তি, হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী

ইতালির বারিতে সাইকেল চালিয়ে ফেরার পথে গাড়ির ধাক্কায় নিহত বাংলাদেশি যুবক জুনাইদ আহমেদ। ছবি: সংগৃহীত
ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছে ২ মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

ইতালিতে কর্মস্থল থেকে সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে গাড়ির ধাক্কায় জুনাইদ আহমেদ (২৩) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে দেশটির বারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উন্নত জীবনের আশায় জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে মাত্র দুই মাস আগে ইতালিতে পৌঁছেছিলেন তিনি।   নিহত জুনাইদ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগরের তাতারকান্দা এলাকার মো. রেনু মিয়ার ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মামাতো ভাই মো. নিশান মিয়া। মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।   পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দালালের মাধ্যমে কয়েকটি দেশ ঘুরে লিবিয়ায় পৌঁছান জুনাইদ। সেখানে দীর্ঘদিন অবস্থানের পর প্রায় দুই মাস আগে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইতালিতে প্রবেশ করেন। সম্প্রতি দেশটির একটি প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়েছিলেন কলেজপড়ুয়া এই যুবক।   পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে কর্মস্থল থেকে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন জুনাইদ। পথে পেছন থেকে একটি প্রাইভেটকার তাঁকে ধাক্কা দিলে সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।   তিন ভাই ও এক বোনের মধ্যে জুনাইদের আরেক ভাই ইতালিতে এবং অন্য ভাই কুয়েতে বসবাস করছেন। নিহতের মামাতো ভাই নিশান মিয়া জানান, পরিবারের জন্য ভালো কিছু করা এবং নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন ছিল জুনাইদের। বাবা-মা যেন শেষবারের মতো সন্তানকে দেখতে পারেন, সে জন্য দ্রুত তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনেরা।   ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদ জানিয়েছেন, ইতালিতে সড়ক দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যুর বিষয়টি তিনি অবগত হয়েছেন। পরিবার মরদেহ দেশে ফিরিয়ে আনতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।   871 এসএ

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ১১:৫২
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই ১,৫০০ টাকা জরিমানা,  ফকির সমিতি সভাপতির হুঁশিয়ারি

বিকেল ৫টার পর ভিক্ষা করলেই ১,৫০০ টাকা জরিমানা, ফকির সমিতি সভাপতির হুঁশিয়ারি

বাংলাদেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর থেকে

বাংলাদেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর থেকে

ভুয়া ভিডিও ছড়িয়ে বাংলাদেশে হিন্দু নারীর ওপর হামলার দাবি।

ভুয়া ভিডিও ছড়িয়ে বাংলাদেশে হিন্দু নারীর ওপর হামলার দাবি, আসলে কি ঘটেছিল?

বগুড়ায় শুটিং করতে গিয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান
বগুড়ায় শুটিং করতে গিয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান

নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত কয়েক দিন ধরে বগুড়ায় অবস্থান করছিলেন এই অভিনেতা। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।   পরিবারের বরাতে চ্যানেল আই অনলাইন জানিয়েছে, শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।   শুটিং ইউনিটের সদস্যদের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় সিনেমাটির শুটিংয়ে অংশ নিচ্ছিলেন তিনি। বুধবার তার শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য প্রস্তুতি নেওয়ার সময়ই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা।   তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে চিকিৎসকদের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।   দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন সোহেল খান। ‘৪২০’, ‘দেশা: দ্য লিডার’, ‘পরবাসিনী’ ও ‘জংলি’সহ বিভিন্ন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।   তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চ্যানেল আই পরিবার। অভিনয়জগতের সহকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।    সংবাদসূত্র: চ্যানেল আই   871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ১:৬
রাস্তায় কুড়িয়ে পাওয়া প্রায় তিন ভরি স্বর্ণালংকার প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন সুনামগঞ্জের আমির উদ্দিন। ছবি: সংগৃহীত

ভাঙা ভাড়া ঘরে বসবাস, তবু পরের সম্পদে লোভ নেই! ৩ ভরি সোনা ফিরিয়ে সততার দৃষ্টান্ত চানাচুর বিক্রেতার

১১ বছর আগে করা সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই ভবিষ্যদ্বাণী আবারও আলোচনায়

১১ বছর আগে করা সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই ভবিষ্যদ্বাণী আবারও আলোচনায়

বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...