সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
শিক্ষা

যুক্তরাষ্ট্রে পিএইচডি কেন জনপ্রিয়? সম্ভাবনা ও বাস্তবতা

Unknown প্রকাশ: জুলাই ৩০, ২০২৬ ২৩:১৪
উচ্চশিক্ষার জন্য দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক শিক্ষার্থী
উচ্চশিক্ষার জন্য দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক শিক্ষার্থী

উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম পছন্দের গন্তব্য। বিশেষ করে সোশ্যাল সায়েন্সে পিএইচডি করতে আগ্রহীদের কাছে দেশটি আকর্ষণীয়, কারণ অধিকাংশ প্রোগ্রামেই পূর্ণ অর্থায়ন, গবেষণাকেন্দ্রিক প্রশিক্ষণ, শিক্ষাদানের অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক পর্যায়ের একাডেমিক নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ রয়েছে। তবে বিষয়টি বিশ্ববিদ্যালয় ও বিভাগভেদে ভিন্ন হতে পারে বলে বিশেষজ্ঞরা উল্লেখ করেন।

 

যুক্তরাষ্ট্রের বেশিরভাগ সোশ্যাল সায়েন্স পিএইচডি প্রোগ্রামে আবেদনের সময় পূর্ণাঙ্গ গবেষণা প্রস্তাব (রিসার্চ প্রপোজাল) জমা দেওয়া বাধ্যতামূলক নয়। সাধারণত আবেদনকারীদের স্টেটমেন্ট অব পারপাসে গবেষণার আগ্রহ, সম্ভাব্য গবেষণার ক্ষেত্র এবং যেসব অধ্যাপকের সঙ্গে কাজ করতে চান, সেসব বিষয় তুলে ধরতে হয়। এর ফলে একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করা তুলনামূলক সহজ হয়।

পূর্ণ অর্থায়নও যুক্তরাষ্ট্রের অন্যতম বড় আকর্ষণ। বিশ্ববিদ্যালয়ভেদে শিক্ষার্থীরা টিউশন ফি মওকুফ, মাসিক স্টাইপেন্ড, স্বাস্থ্যবীমা এবং গবেষণা বা আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য অতিরিক্ত অর্থসহায়তা পেয়ে থাকেন। যদিও সাম্প্রতিক বছরগুলোতে কিছু সেলফ-ফান্ডেড প্রোগ্রাম চালু হয়েছে, তবুও শীর্ষস্থানীয় গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোর অধিকাংশ সোশ্যাল সায়েন্স পিএইচডি এখনো সম্পূর্ণ অর্থায়নের আওতায় পরিচালিত হয়।

 

যুক্তরাষ্ট্রের পিএইচডি প্রোগ্রামের আরেকটি বৈশিষ্ট্য হলো বিস্তৃত কোর্সওয়ার্ক। গবেষণার পাশাপাশি শিক্ষার্থীরা কোয়ান্টিটেটিভ ও কোয়ালিটেটিভ গবেষণা পদ্ধতি, রিসার্চ ডিজাইন, তাত্ত্বিক কাঠামো এবং বিষয়ভিত্তিক উন্নত কোর্স সম্পন্ন করেন। ফলে গবেষণা পরিকল্পনা, তথ্য বিশ্লেষণ এবং একাডেমিক লেখালেখিতে দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হয়।

সোশ্যাল সায়েন্সের অনেক বিভাগে প্রচলিত ডিসার্টেশন কাঠামোও অন্যান্য দেশের তুলনায় আলাদা। অনেক বিশ্ববিদ্যালয়ে একটি দীর্ঘ মনোগ্রাফের পরিবর্তে তিন বা চারটি গবেষণাপত্রের সমন্বয়ে ডিসার্টেশন সম্পন্ন করার সুযোগ থাকে। এসব গবেষণাপত্র সাধারণত আন্তর্জাতিক জার্নালে প্রকাশযোগ্য মানের হওয়ায় শিক্ষার্থীরা চাকরির বাজারে প্রবেশের আগেই গবেষণা প্রকাশনার অভিজ্ঞতা অর্জন করতে পারেন।

বিশ্বব্যাপী একাডেমিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের পিএইচডির গ্রহণযোগ্যতা দীর্ঘদিনের। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক পলিসি, ননপ্রফিট স্টাডিজসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের গবেষণা পরিকাঠামো এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপকদের তত্ত্বাবধান শিক্ষার্থীদের বৈশ্বিক গবেষণা পরিবেশে কাজ করার সুযোগ বাড়ায়।

গবেষণার পাশাপাশি পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র এগিয়ে। দেশটিতে নিয়মিত আয়োজিত হয় সমাজবিজ্ঞান, জনপ্রশাসন, পাবলিক পলিসি, ব্যবস্থাপনা ও অন্যান্য বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন। এসব সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও সম্ভাব্য নিয়োগদাতাদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।

বেশিরভাগ পিএইচডি শিক্ষার্থী পড়াশোনার সময় টিচিং অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। অনেক ক্ষেত্রে তারা পরবর্তী সময়ে নিজস্ব কোর্সও পরিচালনা করার সুযোগ পান। এতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষাদানের বাস্তব অভিজ্ঞতা তৈরি হয়, যা ভবিষ্যতে শিক্ষকতা বা গবেষণাভিত্তিক চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

 

পিএইচডি সম্পন্ন করার পর যুক্তরাষ্ট্রে পোস্টডক্টরাল ফেলোশিপ, ভিজিটিং স্কলার, ভিজিটিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লেকচারার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরসহ বিভিন্ন ধরনের একাডেমিক ও গবেষণামূলক পদে আবেদন করার সুযোগ থাকে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ডিগ্রি নিয়ে ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানে কাজের সুযোগও তুলনামূলকভাবে বিস্তৃত।

তবে বিশেষজ্ঞদের মতে, সব বিশ্ববিদ্যালয় বা বিভাগে সুযোগ-সুবিধা এক রকম নয়। অর্থায়ন, কোর্সের কাঠামো, গবেষণার পরিবেশ এবং কর্মসংস্থানের সম্ভাবনা বিশ্ববিদ্যালয় ও বিষয়ভেদে ভিন্ন হতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভর্তি নীতি


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

শিক্ষা

View more
বিদেশি শিক্ষার্থীদের চার বছরের ভিসা সীমা বাতিল
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চার বছরের ভিসা সীমা বাতিল, স্বস্তিতে বাংলাদেশিরাও

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের অবস্থানের মেয়াদ সর্বোচ্চ চার বছরে সীমাবদ্ধ করার ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছে।   প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৬ নভেম্বর ম্যাসাচুসেটসের ফেডারেল আদালতের বিচারক এফ ডেনিস সেলর ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত নিয়ম বাতিল করেন। আদালতের সিদ্ধান্তের ফলে বিদেশি শিক্ষার্থীদের জন্য আগে থেকে চালু থাকা অবস্থানের মেয়াদসংক্রান্ত নিয়ম বহাল রয়েছে।   ট্রাম্প প্রশাসনের নতুন নিয়ম অনুযায়ী, এফ-১ শিক্ষার্থী এবং জে-১ বিনিময় কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে আসা ব্যক্তিদের অবস্থানের মেয়াদ সাধারণত সর্বোচ্চ চার বছর নির্ধারণ করার পরিকল্পনা ছিল। চার বছরের বেশি সময় ধরে পড়াশোনা বা গবেষণা চালাতে হলে তাঁদের নতুন করে অবস্থানের মেয়াদ বাড়ানোর আবেদন করতে হতো।   এতে বিশেষ করে পিএইচডি শিক্ষার্থী, গবেষক এবং দীর্ঘমেয়াদি উচ্চশিক্ষা কর্মসূচিতে অংশ নেওয়া বিদেশিদের অতিরিক্ত প্রশাসনিক জটিলতায় পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। প্রস্তাবিত নিয়মে পড়াশোনা শেষ করার পর এফ-১ শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য প্রচলিত ৬০ দিনের সময় কমিয়ে ৩০ দিন করার পরিকল্পনাও ছিল।   তবে আদালতের রায়ে ওই নিয়ম বাতিল হওয়ায় আগের ডিউরেশন অব স্ট্যাটাস ব্যবস্থা বহাল রয়েছে। অর্থাৎ এফ-১ শিক্ষার্থীরা তাঁদের অনুমোদিত শিক্ষাক্রমে নিবন্ধিত থাকা এবং ভিসার অন্যান্য শর্ত মেনে চলার ভিত্তিতে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। শুধু চার বছর পূর্ণ হওয়ার কারণে তাঁদের অবস্থানের মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে না।   আদালতের এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষারত বাংলাদেশি শিক্ষার্থীরাও উপকৃত হতে পারেন। বিশেষ করে যাঁরা স্নাতকোত্তর, পিএইচডি কিংবা দীর্ঘমেয়াদি গবেষণায় যুক্ত রয়েছেন, তাঁদের জন্য এটি গুরুত্বপূর্ণ স্বস্তির খবর।   এদিকে ১৭ নভেম্বর একই আদালত আন্তর্জাতিক শিক্ষার্থীদের পাঠ্যক্রমের অংশ হিসেবে ইন্টার্নশিপ করার সুযোগ বা কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং (সিপিটি) নিয়ে শিক্ষা ও শ্রমিক সংগঠনগুলোর করা মামলায় ফেডারেল সরকারের নতুন বিধিনিষেধসংক্রান্ত নির্দেশনা সাময়িকভাবে আটকে দেন। ফলে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ নিয়েও কিছুটা স্বস্তি তৈরি হয়েছে। তবে এই সিদ্ধান্তকে সব ধরনের সিপিটি অনুমোদনের স্বয়ংক্রিয় নিশ্চয়তা হিসেবে দেখা যাবে না।   আদালতের নথিতে বলা হয়েছে, সরকার নতুন নিয়ম চালুর পক্ষে যথেষ্ট আইনি যুক্তি উপস্থাপন করতে পারেনি। বিচারক বিদ্যমান ব্যবস্থার পরিবর্তনে প্রশাসনের যুক্তি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে শিক্ষার্থীদের মনে রাখতে হবে, আদালতের এই রায় ভিসার মেয়াদ, পড়াশোনার অনুমতি কিংবা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয় না। শিক্ষার্থীদের অবশ্যই বৈধ এফ-১ বা জে-১ অবস্থান বজায় রাখতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে। সরকারের পক্ষ থেকে রায়ের বিরুদ্ধে আপিল করা হতে পারে।   যুক্তরাষ্ট্রে পড়াশোনার পরিকল্পনা করছেন এমন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। কারণ নতুন নিয়ম কার্যকর হলে দীর্ঘমেয়াদি শিক্ষাক্রমে অংশ নেওয়া শিক্ষার্থীদের অতিরিক্ত আবেদন, সময় ও অর্থ ব্যয়ের আশঙ্কা ছিল। সংবাদসূত্র: যুক্তরাষ্ট্রের সরকারি আদালতের নথি। 874 এসকিউ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৭:১১
ঝুঁকিতে ১৮ লাখ শিক্ষার্থী

জিপিএ কমলেই বন্ধ হতে পারে সরকারি শিক্ষা সহায়তা, ঝুঁকিতে ১৮ লাখ শিক্ষার্থী

উচ্চশিক্ষায় পুরুষদের ছাড়িয়ে গেলেন নারীরা, বৈশ্বিক হার ৪৭ বনাম ৪১ শতাংশ

উচ্চশিক্ষায় পুরুষদের ছাড়িয়ে গেলেন নারীরা, বৈশ্বিক হার ৪৭ বনাম ৪১ শতাংশ

পড়াশোনার নতুন বিল আনলেন মার্কিন আইনপ্রণেতারা

পড়াশোনার জন্য ঋণ নিচ্ছেন যারা, তাদের জন্য নতুন বিল আনলেন মার্কিন আইনপ্রণেতারা

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী
ভিসা জটিলতা ও ব্যয় বাড়ায় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীর ভর্তি উল্লেখযোগ্যভাবে কমেছে। ভিসা প্রক্রিয়ার জটিলতা, ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ, পড়াশোনার বাড়তি ব্যয় এবং অভিবাসন নীতির অনিশ্চয়তার কারণে অনেক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের পরিবর্তে অন্য দেশে উচ্চশিক্ষার সুযোগ খুঁজছেন। ২২ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এ পরিস্থিতির বিস্তারিত তুলে ধরেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।   ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশনের ২০২৬ সালের শরৎকালীন প্রাথমিক জরিপ অনুযায়ী, ২০২৬ সালের শরৎ সেমিস্টারে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথমবার ভর্তি হওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ কমেছে। এর আগের বছরও নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি কমেছিল ১৮ শতাংশ।   জরিপে অংশ নেওয়া ৮০৯টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, সামগ্রিকভাবে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৯ শতাংশ। স্নাতক পর্যায়ে শিক্ষার্থী কমেছে ৩ শতাংশ এবং স্নাতকোত্তর পর্যায়ে কমেছে ১৫ শতাংশ। পড়াশোনা শেষে ঐচ্ছিক ব্যবহারিক প্রশিক্ষণ বা ওপিটি কর্মসূচিতে অংশ নেওয়া বিদেশি শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ৬ শতাংশ।   শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছে শিক্ষার্থী কমে যাওয়ার কারণ জানতে চাইলে ৮৮ শতাংশ প্রতিষ্ঠান ভিসা আবেদন প্রক্রিয়াকে একটি বড় কারণ হিসেবে উল্লেখ করেছে। ৭০ শতাংশ প্রতিষ্ঠান ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ এবং ৬০ শতাংশ প্রতিষ্ঠান অন্য দেশে পড়াশোনার সুযোগ বেছে নেওয়ার বিষয়টি উল্লেখ করেছে। এ ছাড়া ৪৫ শতাংশ প্রতিষ্ঠান শিক্ষার ব্যয়কে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে।   এর প্রভাব বিশ্ববিদ্যালয়ের আর্থিক অবস্থার ওপরও পড়ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্লিভল্যান্ড স্টেট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা এক বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তাদের হিসাবে, এতে প্রতিষ্ঠানটির প্রায় ২০ লাখ থেকে ৪০ লাখ ডলারের আর্থিক প্রভাব পড়তে পারে।   বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য আবেদন করার আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, শিক্ষার্থী ভিসা, টিউশন ফি, থাকা-খাওয়ার খরচ এবং পড়াশোনা শেষে কাজের সুযোগ—সবকিছু বিবেচনা করতে হয়। বিশেষ করে স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহীদের জন্য নতুন পরিসংখ্যানটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে।   তবে এই জরিপে বাংলাদেশি শিক্ষার্থীদের আলাদা ভর্তি-পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। তাই ১৫ শতাংশ হ্রাসকে শুধু বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমে যাওয়া হিসেবে দেখার সুযোগ নেই।   যুক্তরাষ্ট্র এখনো আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম প্রধান গন্তব্য। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে উচ্চশিক্ষার জন্য দেশ নির্বাচন, ভিসা প্রস্তুতি এবং পড়াশোনা শেষে কাজের পরিকল্পনা করার ক্ষেত্রে শিক্ষার্থীদের আরও সতর্কভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১২:৪৩
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। নার্সিং শিক্ষক ও তরুণ কৃষকদের শিক্ষাঋণ মওকুফে দুটি কর্মসূচি চালু করেছে অঙ্গরাজ্য সরকার। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

নিউ ইয়র্কে ৫০ হাজার ডলার পর্যন্ত শিক্ষাঋণ মওকুফের ঘোষণা, আবেদন চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত

ইইউ-যুক্তরাজ্য চুক্তি সম্পন্ন, টিউশন ফি নিয়ে মতবিরোধ

ইইউ-যুক্তরাজ্য চুক্তি সম্পন্ন, টিউশন ফি নিয়ে মতবিরোধের জেরে থেকে যাচ্ছে আশঙ্কা

বিদেশি শিক্ষার্থীদের পক্ষে আদালতের রায়

পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত থাকার সুযোগ, বিদেশি শিক্ষার্থীদের পক্ষে আদালতের রায়

বিশ্ববিদ্যালয় ছাড়ছেন বিদেশি শিক্ষার্থীরা
ভিসা জটিলতা ও ব্যয় বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ছাড়ছেন বিদেশি শিক্ষার্থীরা

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। দেশটির কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬ সালের শরৎকালীন শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ কমেছে। একই সময়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে পড়তে আসা নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১৫ শতাংশ।   ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন (আইআইই) প্রকাশিত নতুন জরিপে এই তথ্য উঠে এসেছে। ২০২৬ সালের ১৬ নভেম্বর প্রকাশিত জরিপে যুক্তরাষ্ট্রের ৮০৯টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক চিত্র তুলে ধরেছে।   জরিপ অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সবচেয়ে বড় পতন দেখা গেছে স্নাতকোত্তর পর্যায়ে। এ পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১৫ শতাংশ। স্নাতক পর্যায়ে কমেছে ৩ শতাংশ। পাশাপাশি পড়াশোনা শেষে ঐচ্ছিক ব্যবহারিক প্রশিক্ষণ বা অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) কর্মসূচিতে অংশ নেওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ৬ শতাংশ।   শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এই পতনের পেছনে কয়েকটি কারণ উল্লেখ করেছে। জরিপে অংশ নেওয়া ৮৮ শতাংশ প্রতিষ্ঠান ভিসা আবেদন প্রক্রিয়াকে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছে। ৭০ শতাংশ প্রতিষ্ঠান ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধের কথা জানিয়েছে। এ ছাড়া অন্যান্য দেশে পড়াশোনার সুযোগ বেছে নেওয়া এবং যুক্তরাষ্ট্রে শিক্ষার বাড়তি খরচও শিক্ষার্থী কমার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে।   যুক্তরাষ্ট্রে পড়াশোনার খরচ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বরাবরই বড় বিষয়। বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি, বাসাভাড়া, খাবার, স্বাস্থ্যবিমা, যাতায়াত এবং অন্যান্য জীবনযাত্রার ব্যয় মিলিয়ে একজন শিক্ষার্থীর জন্য উল্লেখযোগ্য অর্থের প্রয়োজন হয়। এর সঙ্গে ভিসা প্রক্রিয়ার অনিশ্চয়তা যুক্ত হলে অনেক শিক্ষার্থী বিকল্প দেশ বিবেচনা করছেন।   বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও এই পরিস্থিতি গুরুত্বপূর্ণ। তবে জরিপে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি ৯ শতাংশ কমেছে—এমন কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ৯ শতাংশের পরিসংখ্যানটি যুক্তরাষ্ট্রের সামগ্রিক আন্তর্জাতিক শিক্ষার্থীসংখ্যার পতন নির্দেশ করে। তাই বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পড়তে আগ্রহীদের ক্ষেত্রে সরাসরি একই হারে ভর্তি কমেছে বলে ধরে নেওয়া ঠিক হবে না।   অন্যদিকে, যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে কাজ করার সুযোগ নিয়েও শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। ওপিটি কর্মসূচির মাধ্যমে যোগ্য আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাঁদের পড়াশোনার সঙ্গে সম্পর্কিত কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারেন। প্রযুক্তি, প্রকৌশল ও বিজ্ঞানের নির্দিষ্ট বিষয়ে পড়া শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় কাজের সুযোগও রয়েছে।   আইআইইর জরিপে দেখা গেছে, ৯৫ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের ধারণা, ওপিটি কর্মসূচির সুযোগ সীমিত করা হলে আন্তর্জাতিক শিক্ষার্থীরা অন্য দেশে পড়াশোনার কথা বিবেচনা করতে পারেন। ফলে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোও বিদেশি শিক্ষার্থী ধরে রাখা নিয়ে চিন্তিত।   আন্তর্জাতিক শিক্ষার্থী কমে যাওয়ার অর্থনৈতিক প্রভাবও রয়েছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজার্সের (এনএএফএসএ) হিসাব অনুযায়ী, ২০২৬ সালের শরৎকালে আন্তর্জাতিক শিক্ষার্থী কমে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে প্রায় ২৪০ কোটি ডলারের সম্ভাব্য ক্ষতি এবং ৩১ হাজারের বেশি চাকরির সমপরিমাণ কর্মসংস্থান কমার প্রভাব পড়তে পারে।   তবে যুক্তরাষ্ট্র এখনো বিশ্বের অন্যতম প্রধান উচ্চশিক্ষার গন্তব্য। দেশটির অনেক বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থী আকর্ষণে নতুন উদ্যোগ চালিয়ে যাচ্ছে। জরিপে ৮১ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, বিদেশি শিক্ষার্থী নিয়োগ তাদের অগ্রাধিকারের মধ্যে রয়েছে। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে শিক্ষার্থী আকর্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে।   যুক্তরাষ্ট্রে পড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় নির্বাচন, বৃত্তির সুযোগ, টিউশন ফি, ভিসার নিয়ম এবং পড়াশোনা শেষে কাজের সুযোগ সম্পর্কে আবেদন করার আগে হালনাগাদ তথ্য যাচাই করা প্রয়োজন। কারণ ভর্তি পেলেই ভিসা নিশ্চিত হয় না এবং পড়াশোনা শেষে চাকরিও নিশ্চিত নয়।সংবাদসূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৬ ৫:৫৭
এসিটি ও স্যাট পরীক্ষায় প্রথমবারেই সর্বোচ্চ নম্বর অর্জন করেছেন মিসৌরির শিক্ষার্থী লুকা আর্টোমভ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

প্রথম চেষ্টাতেই এসিটি ও স্যাট পরীক্ষায় শতভাগ নম্বর পেয়ে চমক দেখালেন মার্কিন শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আরকানসাস অ্যাট পাইন ব্লাফে পিএইচডি গবেষণার চূড়ান্ত ধাপ সম্পন্ন করা দিনাজপুরের সন্তান মো. আসাদুর রহমান রামিন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

দিনাজপুর থেকে যুক্তরাষ্ট্রে, পিএইচডি গবেষণার চূড়ান্ত ধাপ সম্পন্ন করলেন আসাদুর রহমান রামিন

এআই দিয়ে অঙ্ক করছে শিক্ষার্থীরা, হোমওয়ার্কের নম্বর দেওয়ার নিয়ম বদলালেন ক্যালটেকের অধ্যাপক

এআই দিয়ে অঙ্ক করছে শিক্ষার্থীরা, হোমওয়ার্কের নম্বর দেওয়ার নিয়ম বদলালেন ক্যালটেকের অধ্যাপক

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...