সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

মোদি সরকারের ভিত নাড়িয়ে দিচ্ছে তরুণদের আলোচিত ‘তেলাপোকা পার্টি’

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ৮, ২০২৬ ২:৩৬
ছবিঃ কোলাজ আমেরিকা বাংলা
ছবিঃ কোলাজ আমেরিকা বাংলা

ভারতে জেন-জি বা নতুন প্রজন্মের হাত ধরে সোশ্যাল মিডিয়ায় শুরু হওয়া একটি ব্যঙ্গাত্মক রসিকতা এখন দেশটির রাজনৈতিক মহলে চরম আলোড়ন সৃষ্টি করেছে। ব্যাপক বেকারত্ব এবং শিক্ষা ব্যবস্থার একের পর এক কেলেঙ্কারিতে ক্ষুব্ধ তরুণদের সমর্থনে রাতারাতি তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) বা ‘তেলাপোকা পার্টি’।

 

মাত্র এক মাসেরও কম সময়ে এই কাল্পনিক রাজনৈতিক দলটির ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ২২ মিলিয়ন বা ২ কোটি ২০ লাখ পার হয়ে গেছে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অফিশিয়াল ফলোয়ার সংখ্যার চেয়েও দ্বিগুণের বেশি।

ব্যতিক্রমী এই আন্দোলনের সূত্রপাত ঘটেছিল গত মে মাসের মাঝামাঝি সময়ে। ভারতের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি একটি মামলার শুনানির সময় কিছু বেকার যুবককে ‘পরজীবী’ এবং ‘তেলাপোকা’র সঙ্গে তুলনা করেছেন—এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে সেই বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল বলে দাবি করা হলেও ততক্ষণে তরুণদের রাগ ক্ষোভে রূপ নেয়।

 

এই অপমানকে পুঁজি করে মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট ও রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ অভিজিৎ দিপকে ব্যঙ্গাত্মকভাবে ‘ককরোচ জনতা পার্টি’র একটি ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া পেজ খোলেন। তিনি একে ভারতের ‘অলস, বেকার ও অবহেলিত’ তরুণদের একমাত্র কণ্ঠস্বর হিসেবে ঘোষণা করলে তা নিমেষেই ভাইরাল হয়ে যায়।

 

অনলাইনের এই বিপুল জনপ্রিয়তা এখন আর শুধু স্ক্রিনের ভেতর সীমাবদ্ধ নেই, তা সরাসরি আছড়ে পড়েছে দিল্লির রাজপথে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরেই গত শনিবার (৬ জুন) দিল্লির জন্তর মন্তরে এক বিশাল যুব সমাবেশের ডাক দেন। ভারতের সাম্প্রতিক বড় বড় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার অনিয়মের প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করা হয়, যেখান থেকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হয়েছে।

 

মাথায় তেলাপোকার মাস্ক এবং হাতে ‘আমিই তেলাপোকা’ লেখা প্ল্যাকার্ড নিয়ে হাজার হাজার তরুণ এই বিক্ষোভে অংশ নেন। অনলাইনের ভার্চুয়াল ফলোয়াররা বাস্তবে এসে মাঠের রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে, এই প্রতিবাদ ছিল মোদি সরকারের জন্য তার প্রথম বাস্তব পরীক্ষা।

 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মোদি সরকারের জন্য এটি একটি বড় সতর্কবার্তা। ভারতের মোট জনসংখ্যার প্রায় ৬৫ শতাংশেরই বয়স ৩৫ বছরের নিচে, অথচ দেশটির নীতিনির্ধারক ও শীর্ষ নেতাদের গড় বয়স ৬০ থেকে ৭০-এর কোঠায়। এই বিশাল প্রজন্মের সঙ্গে বর্তমান রাজনৈতিক শ্রেণীর যে একটি বড় দূরত্ব তৈরি হয়েছে, ‘তেলাপোকা আন্দোলন’ তারই বহিঃপ্রকাশ। ভারতের অর্থনীতি বড় হলেও উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার প্রায় ২৯ শতাংশে ঠেকেছে।

 

এর ওপর প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তাদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ইতিহাস যেখানে তরুণদের সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক আন্দোলন অনমনীয় সরকারের পতন ঘটিয়েছে, সেখানে সিজেপির এই উত্থানকে অনেকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখছেন। শুরুতে বিজেপি একে ‘অনলাইন স্টান্ট’ বলে উড়িয়ে দিলেও, দিল্লির রাজপথে তেলাপোকা বাহিনীর গর্জন মোদি সরকারের দীর্ঘ ১২ বছরের রাজনৈতিক স্থিতিশীলতার ভিতকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
ডেনমার্কে স্থায়ী বসবাস ছাড়াই নাগরিকত্বের সুযোগ, বিশেষ সুবিধা পাবেন ৭ শ্রেণির অভিবাসন প্রত্যাশী
ডেনমার্কে স্থায়ী বসবাস ছাড়াই নাগরিকত্বের সুযোগ, বিশেষ সুবিধা পাবেন ৭ শ্রেণির অভিবাসন প্রত্যাশী

ডেনমার্কে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে সাধারণত স্থায়ী বসবাসের অনুমতি (পারমানেন্ট রেসিডেন্স পারমিট) থাকা বাধ্যতামূলক। তবে নির্দিষ্ট সাত শ্রেণির বিদেশি নাগরিক এ শর্ত থেকে ছাড় পান। ফলে যোগ্যতা অনুযায়ী তাঁরা স্থায়ী বসবাসের অনুমতি ছাড়াই ডেনিশ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন।   ডেনমার্ক সরকারের জীবনযাপন ও নাগরিকত্ববিষয়ক সরকারি তথ্য পোর্টাল ‘লাইফ ইন ডেনমার্ক’-এর তথ্য অনুযায়ী, নাগরিকত্বের সাধারণ নিয়মে আবেদনকারীকে নাগরিকত্ব অনুমোদনের আইন পাসের সময় অন্তত দুই বছর ধরে স্থায়ী বসবাসের অনুমতি থাকতে হয়। স্বীকৃত শরণার্থী ও রাষ্ট্রহীন ব্যক্তিদের ক্ষেত্রে এ সময়সীমা এক বছর।   তবে সাতটি বিশেষ শ্রেণির আবেদনকারীর ক্ষেত্রে স্থায়ী বসবাসের অনুমতির এই শর্ত প্রযোজ্য নয়।   ১. নর্ডিক দেশের নাগরিক: ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে ও সুইডেনের নাগরিক।   ২. সাবেক ডেনিশ নাগরিক: যাঁরা আগে ডেনমার্কের নাগরিক ছিলেন।   ৩. ডেনিশ বংশোদ্ভূত ব্যক্তি: যাঁদের ডেনিশ বংশপরিচয় রয়েছে।   ৪. জার্মানির দক্ষিণ শ্লেসভিগের ডেনিশ সংখ্যালঘু সম্প্রদায়: ওই অঞ্চলের ডেনিশ সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্যরা।   ৫. ডেনিশ নাগরিকের বিদেশে কর্মরত স্বামী বা স্ত্রী: যাঁরা ডেনমার্কের স্বার্থসংশ্লিষ্ট কাজে নিয়োজিত ডেনিশ স্বামী বা স্ত্রীর সঙ্গে বিদেশে বসবাস করছেন।   ৬. ১৯৬১ থেকে ১৯৭৮ সালের মধ্যে ডেনিশ মায়ের ঘরে জন্ম নেওয়া ব্যক্তি: যাঁরা মায়ের পক্ষ থেকে নির্ধারিত সময়ে নাগরিকত্বের ঘোষণা দেওয়া হলে ডেনিশ নাগরিক হতে পারতেন।   ৭. অভিভাবক ছাড়া নাগরিকত্বের আবেদনকারী শিশু: নির্দিষ্ট শর্ত পূরণকারী শিশুরা।   সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে, স্থায়ী বসবাসের অনুমতির শর্ত থেকে ছাড় পেলেও অধিকাংশ আবেদনকারীর ক্ষেত্রে ডেনমার্কে বসবাসের শর্ত বহাল থাকে। তবে ডেনিশ নাগরিকের কাজের কারণে বিদেশে থাকা স্বামী বা স্ত্রী, নির্দিষ্ট সময়ের মধ্যে ডেনিশ মায়ের ঘরে জন্ম নেওয়া ব্যক্তি এবং নির্দিষ্ট শ্রেণির শিশুদের ক্ষেত্রে বসবাসের শর্তেও ছাড় রয়েছে।এ ছাড়া নাগরিকত্ব পাওয়ার জন্য আর্থিক স্বনির্ভরতা, ডেনিশ ভাষাজ্ঞান, দেশটির ইতিহাস ও সমাজ সম্পর্কে জ্ঞান এবং অপরাধসংক্রান্ত শর্তসহ অন্যান্য যোগ্যতা পূরণ করতে হয়। শুধু স্থায়ী বসবাসের অনুমতি না থাকলেই নাগরিকত্ব পাওয়া যায় না।   আবেদন প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য: ডেনমার্কের অভিবাসন ও সংহতি মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, নাগরিকত্ব প্রদানের নতুন শর্ত নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত সাধারণ ন্যাচারালাইজেশন আবেদনগুলোর প্রক্রিয়া স্থগিত রয়েছে। তবে ডেনমার্কে জন্ম নেওয়া রাষ্ট্রহীন শিশু এবং নির্দিষ্ট শ্রেণির শিশুদের আবেদন প্রক্রিয়া চালু রয়েছে। ফলে সাত শ্রেণির ছাড়ের তালিকাকে এখনই সবার জন্য আবেদন প্রক্রিয়া চালু থাকার ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই।   সংবাদ সূত্র: Life in Denmark, Denmark Ministry of Immigration and Integration 876TR

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১০:৩৩
রাশিয়ার সঙ্গে উত্তেজনার জেরে প্রায় এক লাখ সাবেক সামরিক সদস্যকে চিঠি পাঠিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

স্নায়ুযুদ্ধের পর প্রথমবার সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে প্রায় ১ লাখ সাবেক সামরিক সদস্যকে চিঠি পাঠাল যুক্তরাজ্য

স্পেনে জামিনে মুক্তির পর যুদ্ধবিরোধী ও ফিলিস্তিনপন্থী মতাদর্শ নিয়ে অভিযোগ তুললেন জেমস ‘ফার্গি’ চেম্বার্স। ছবি: সংগৃহীত

যুদ্ধবিরোধী মতাদর্শকে চরমপন্থা হিসেবে তুলে ধরছে যুক্তরাষ্ট্র: মার্কিন অধিকারকর্মী ফার্গি চেম্বার্স

শেখ হাসিনার ক্ষতি হলে তারেক রহমান ও তাঁর সরকারকে দায়ী থাকতে হবে বলে সতর্কবার্তা মাইকেল রুবিনের। ছবি: সংগৃহীত

হাসিনার দেশে ফেরা নিয়ে তারেক রহমানকে হুঁশিয়ারি পেন্টাগনের সাবেক কর্মকর্তার

গাজার যুদ্ধের চিত্র তুলে ধরতে গিয়ে নিহত সাংবাদিক মরিয়ম দাগ্গা মরণোত্তর ‘ররি পেক’ পুরস্কার পেলেন। ছবি: সংগৃহীত
মৃত্যুর পর আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইসরায়েলি হামলায় নিহত সেই ফিলিস্তিনি সাংবাদিক

গাজার যুদ্ধে মানবিক বিপর্যয় ও বাস্তবচিত্র তুলে ধরতে গিয়ে প্রাণ হারানো ফিলিস্তিনি ফ্রিল্যান্স সাংবাদিক ও আলোকচিত্রী মরিয়ম দাগ্গা (মরিয়ম আবু দাগ্গা) মরণোত্তর মর্যাদাপূর্ণ ‘ররি পেক’ পুরস্কার অর্জন করেছেন। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর হয়ে কাজ করা তার দুই সহকর্মীর সঙ্গে যৌথভাবে তিনি এ সম্মাননা পেয়েছেন।   ররি পেক ট্রাস্টের বিবৃতি অনুযায়ী, গাজা যুদ্ধের মানবিক মূল্য ও দুর্ভোগের শক্তিশালী প্রতিবেদনের স্বীকৃতিস্বরূপ মরিয়ম দাগ্গা এবং তার এপি সহকর্মী আবদেল করিম হানা ও জেহাদ আলশরাফিকে এই পুরস্কার দেওয়া হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকেই মরিয়ম এপির হয়ে কাজ করছিলেন এবং ব্যক্তিগত নানা শোক ও ঝুঁকি সত্ত্বেও নিরবচ্ছিন্নভাবে সংবাদ ও ছবি সংগ্রহ করে গেছেন।   ৩৩ বছর বয়সী এই সাংবাদিক ২০২৫ সালের আগস্টে দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। ওই হামলায় আরও চারজন সাংবাদিকসহ মোট ২২ জন প্রাণ হারান।   পুরস্কার প্রদান অনুষ্ঠানে এপির নির্বাহী সম্পাদক জুলি পেস বলেন, সাংবাদিকরা চরম ব্যক্তিগত ঝুঁকি নিয়ে ঘটনা নথিবদ্ধ করে জনগণকে জানানোর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি মরিয়মসহ এই সংঘাত ও অন্যান্য সংঘাতে নিহত সব সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের মৃত্যুর ঘটনার জবাবদিহি ও সত্য উদ্ঘাটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।   অনুষ্ঠানে মরিয়মের ঘনিষ্ঠ সহকর্মী ও সাংবাদিকদের বক্তব্যে উঠে আসে যুদ্ধক্ষেত্রে কাজ করার কঠিন বাস্তবতা। ক্ষুধার্ত থেকেও ক্ষুধার্ত মানুষের গল্প বলা, নিজের নিরাপদ আশ্রয় না থাকলেও বাস্তুচ্যুত পরিবারের পাশে দাঁড়ানো এবং প্রিয়জনদের নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেও কাজ চালিয়ে যাওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরেন তারা। একটি সন্তানের জননী মরিয়ম একসময় ভাবতেন, তাদের পাঠানো ছবিগুলো আদৌ কারও কাছে পৌঁছাচ্ছে কি না বা কোনো পরিবর্তন আনছে কি না—আজকের এই স্বীকৃতি সেই প্রশ্নেরই উত্তর বলে মন্তব্য করেন এক সহকর্মী।   উল্লেখ্য, ১৯৯৩ সালে মস্কোয় দায়িত্ব পালনকালে নিহত ভিডিও সাংবাদিক ররি পেকের স্মরণে ১৯৯৫ সাল থেকে বিশ্বজুড়ে ফ্রিল্যান্স ভিডিও সাংবাদিকদের সাহসিকতা ও অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়ে আসছে। এ বছর ফটোসাংবাদিকতা বিভাগে প্রথমবারের মতো দেওয়া ররি পেক পুরস্কার পেয়েছেন ফরাসি আলোকচিত্রী রবিন তুতেঁজ।    সুদানের দারফুর সংঘাত কাভার করা সুদানি ফ্রিল্যান্স আলোকচিত্রী ও ভিডিও সাংবাদিক আহমেদ মোহামেদ আবদাল্লা একই বিভাগে সংক্ষিপ্ত তালিকায় থাকলেও ভিসা না পাওয়ায় লন্ডনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি; তবে ভিডিও বার্তায় তিনি অবরুদ্ধ মানুষের চরম দুর্দশার চিত্র তুলে ধরেন।   সূত্র: দ্য গার্ডিয়ান   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৮:২৬
ভারতে নেতার মেয়ের বিয়েতে ১০ কি.মি. যানজট, ঘোড়দৌড় দেখতে বিদ্যুতের টাওয়ারেও উঠলেন দর্শকরা

ভারতে নেতার মেয়ের বিয়েতে ১০ কি.মি. যানজট, ঘোড়দৌড় দেখতে বিদ্যুতের টাওয়ারেও উঠলেন দর্শকরা

শ্রীলঙ্কায় গণকবর খনন: ৩৬ বছর পর মুসলিম হত্যাকাণ্ডের সত্য সন্ধানে নতুন আশা

শ্রীলঙ্কায় গণকবর খনন: ৩৬ বছর পর মুসলিম হত্যাকাণ্ডের সত্য সন্ধানে নতুন আশা

ভারতে বুলডোজার অভিযানে মুসলিমদের হাজারো বাড়িঘর ধ্বংস

ভারতে বুলডোজার অভিযানে মুসলিমদের হাজারো বাড়িঘর ধ্বংস, বাস্তুচ্যুত বহু পরিবার

শতাব্দীর আলোচিত ডিভোর্স ! বিলিয়নিয়ারের  ৭০ কোটি ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সাবেক স্ত্রী
শতাব্দীর আলোচিত ডিভোর্স ! বিলিয়নিয়ারের ৭০ কোটি ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সাবেক স্ত্রী

দক্ষিণ কোরিয়ার অন্যতম শীর্ষ ধনী ও এসকে গ্রুপের চেয়ারম্যান চে তাই-ওন বিবাহবিচ্ছেদের সম্পত্তি ভাগাভাগির মামলায় সাবেক স্ত্রী রো সো-ইয়ংকে প্রায় ৭০ কোটি ডলার দিতে রাজি হয়েছেন। তবে তাঁর এই প্রস্তাবে সম্মতি দেননি সাবেক স্ত্রী। দ্রুত বিরোধ নিষ্পত্তি করতে হলে চে-কে সুপ্রিম কোর্টে করা আপিল প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।   দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ নভেম্বর চে তাই-ওনের আইনজীবীরা দেশটির সুপ্রিম কোর্টে দুই পক্ষের মধ্যে সমঝোতার সুপারিশ চেয়ে আবেদন করেন। এতে আদালত নির্ধারিত সম্পত্তি ভাগের পুরো অর্থ, প্রায় ৭০ কোটি ডলার, পরিশোধের আগ্রহ প্রকাশ করেন চে।   দীর্ঘদিনের আইনি বিরোধের অবসান ঘটিয়ে ব্যবসায় মনোযোগ দেওয়ার লক্ষ্যেই তাঁর এই উদ্যোগ। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সেমিকন্ডাক্টর শিল্পে বৈশ্বিক প্রতিযোগিতা বাড়তে থাকায় এসকে গ্রুপের ব্যবসায় আরও মনোযোগ দিতে চান তিনি।   তবে ২৫ নভেম্বর রো সো-ইয়ংয়ের আইনজীবীরা আদালতে লিখিত বক্তব্য জমা দিয়ে এই সমঝোতার প্রস্তাবে আপত্তি জানান। তাঁদের বক্তব্য, চে যদি সত্যিই দ্রুত বিরোধের নিষ্পত্তি চান, তাহলে আদালতের কাছে সমঝোতার সুপারিশ চাওয়ার পরিবর্তে তাঁর আপিল প্রত্যাহার করা উচিত। এতে জুলাইয়ে সিউল হাইকোর্টের দেওয়া সম্পত্তি ভাগের রায় চূড়ান্ত হবে।   সমঝোতার প্রস্তাবের শর্ত নিয়েও আপত্তি রয়েছে রোর পক্ষের। চে-র প্রস্তাবে সম্পত্তির অর্থ পরিশোধের পাশাপাশি ভবিষ্যতে একে অপরের বিরুদ্ধে আর কোনো দাবি বা আইনি পদক্ষেপ না নেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।   দক্ষিণ কোরিয়ার আইনে আদালতের সমঝোতার সুপারিশ পাওয়ার পর দুই পক্ষের কেউ দুই সপ্তাহের মধ্যে আপত্তি না জানালে সেটি চূড়ান্ত রায়ের সমান আইনি কার্যকারিতা পায়। তবে রোর পক্ষ আপত্তি জানানোয় এই প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তির সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে।   এর আগে গত জুলাইয়ে সিউল হাইকোর্ট চে তাই-ওনকে সাবেক স্ত্রীকে প্রায় ৬৪ কোটি ৪০ লাখ ডলার সম্পত্তি ভাগ করে দেওয়ার নির্দেশ দেন। আদালত তাঁদের সম্পত্তির এক-তৃতীয়াংশ রোর প্রাপ্য বলে নির্ধারণ করেন।   এর আগে ২০২৪ সালে একই আদালত চে-কে প্রায় ৯৪ কোটি ডলার দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট ওই রায়ের সম্পত্তি ভাগের অংশ পুনর্বিবেচনার জন্য নিম্ন আদালতে ফেরত পাঠান। এরপর পুনর্বিবেচনায় অর্থের পরিমাণ কমে আসে।   চে প্রথমে নতুন রায়ের একটি অংশ নিয়ে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন। তবে পরবর্তী সময়ে পুরো অর্থ পরিশোধের আগ্রহ প্রকাশ করেন তিনি।   চে-র আইনজীবীরা জানিয়েছেন, দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটাতে আন্তরিকভাবেই সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে রোর পক্ষের আপত্তির কারণে আইনি প্রক্রিয়া অব্যাহত থাকতে পারে।   চে তাই-ওন ও রো সো-ইয়ং ১৯৮৮ সালে বিয়ে করেন। তাঁদের তিন সন্তান রয়েছে। ২০১৫ সালে চে অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক এবং ওই সম্পর্ক থেকে তাঁর একটি সন্তান থাকার কথা প্রকাশ্যে জানান। এর দুই বছর পর ২০১৭ সালে বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু হয়।   বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হলেও সম্পত্তি ভাগাভাগি নিয়ে আইনি লড়াই এখনো চলছে। দক্ষিণ কোরিয়ার ব্যবসায়িক অঙ্গনেও মামলাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। কারণ, চে দেশটির অন্যতম প্রভাবশালী শিল্পগোষ্ঠী এসকে গ্রুপের চেয়ারম্যান। গ্রুপটির সেমিকন্ডাক্টর ব্যবসা ও এআই প্রযুক্তিতে বিনিয়োগের কারণে তাঁর ব্যক্তিগত আইনি বিরোধও আলোচনায় রয়েছে।  সূত্র: moneycontrol   871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৬:৪১
মিসরে জন্মেও নাগরিকত্ব পাননি

মিসরে জন্মেও নাগরিকত্ব পাননি, প্রজন্ম ধরে অধিকারহীন ফিলিস্তিনি পরিবারগুলো

স্নায়ুযুদ্ধের পর এই প্রথম: যুক্তরাজ্যের ১ লাখ রিজার্ভ সেনাকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ

স্নায়ুযুদ্ধের পর এই প্রথম: যুক্তরাজ্যের ১ লাখ রিজার্ভ সেনাকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে একক সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী

যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে একক সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...