সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

ইউক্রেনের জোরালো হামলায় রাশিয়ার আকাশ প্রতিরক্ষায় মিসাইল ঘাটতি, যুদ্ধের মোড় ঘোরার ইঙ্গিত

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ১৭, ২০২৬ ১৭:৩৮
এস-৩০০ভি ক্ষেপণাস্ত্র l ছবি: সংগৃহীত
এস-৩০০ভি ক্ষেপণাস্ত্র l ছবি: সংগৃহীত

সাড়ে চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এবার দৃশ্যপট পরিবর্তনের জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের টানা ও গভীর হামলায় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ এস-৩০০ মিসাইলের মজুতে চরম ঘাটতি দেখা দিয়েছে। এই সংকটের সুযোগ নিয়ে ইউক্রেনীয় বাহিনী এখন আরও সহজে রাশিয়ার অভ্যন্তরে সফল আক্রমণ চালাতে সক্ষম হচ্ছে বলে দাবি করছেন সামরিক বিশ্লেষকরা।

 

ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, গত শতকের ষাট ও সত্তরের দশকে তৈরি সোভিয়েত আমলের এস-৩০০ মিসাইল রাশিয়ার আকাশ প্রতিরক্ষার অন্যতম প্রধান হাতিয়ার। যুদ্ধক্ষেত্রে বর্তমানে রাশিয়া এস-৩৫০, এস-৪০০ এবং প্যান্টসির-এস১-এর মতো অত্যাধুনিক ব্যবস্থা ব্যবহার করলেও এস-৩০০ মিসাইলের ওপর তাদের নির্ভরতা একেবারেই কমেনি।

 

ইউক্রেনীয় গোয়েন্দাদের ২০২৫ সালের এক পরিসংখ্যান অনুযায়ী, ওই সময়ে রাশিয়ার হাতে অন্তত ৪০০টির বেশি এস-৩০০ ও এস-৪০০ ইন্টারসেপ্টর ছিল। তবে বর্তমানে এই মজুত উদ্বেগজনক হারে কমে আসছে। এর প্রধান কারণ হিসেবে বলা হয়েছে, রাশিয়া সম্প্রতি তাদের আকাশ প্রতিরক্ষার কাজে ব্যবহৃত এস-৩০০ মিসাইলগুলোকে ইউক্রেনে আক্রমণ চালানোর জন্য ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অস্ত্র হিসেবে ব্যবহার করছে। পাশাপাশি, ইউক্রেনের জেট ইঞ্জিনযুক্ত অত্যাধুনিক ও দ্রুতগতির ড্রোনগুলোকে ঠেকাতেও রাশিয়াকে তাদের এই মূল্যবান মিসাইলগুলোর বিশাল একটি অংশ খরচ করতে হচ্ছে।

 

রাশিয়ার এই আকাশ প্রতিরক্ষা সংকটকে আরও ঘনীভূত করতে ইউক্রেন এখন সরাসরি তাদের মিসাইল সাইটগুলোতে লক্ষ্যবস্তু নির্ধারণ করছে। ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের রুশ সামরিক বিশেষজ্ঞ রব লি জানান, গত কয়েক মাসে ক্রিমিয়া, লুহানস্কসহ বিভিন্ন অধিকৃত অঞ্চলে রাশিয়ার বিপুল সংখ্যক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে কিয়েভ। পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞার কারণে রাশিয়া এই মিসাইলগুলোর প্রয়োজনীয় যন্ত্রাংশ, বিশেষ করে গাইডেন্স সিকার এবং কন্ট্রোল মডিউলের তীব্র সংকটে পড়েছে।

 

চীন বা পশ্চিমা বাজার থেকে এসব যন্ত্রাংশ সংগ্রহ করতে না পারায় মস্কোর পক্ষে দ্রুত এই বিপুল ঘাটতি পূরণ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

 

তবে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (জিইউআর) ভারপ্রাপ্ত প্রধান ওলেহ চোরনি সতর্ক করে বলেছেন যে, ড্রোন হামলা মোকাবিলার জন্য রাশিয়ার হাতে এখনও বেশ কিছু অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল রয়েছে। অন্যদিকে, এই দীর্ঘস্থায়ী যুদ্ধে ইউক্রেনও নিজস্ব আকাশ প্রতিরক্ষা সংকটে ভুগছে। বিশেষ করে রুশ ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করতে সক্ষম মার্কিন প্যাক-৩ ইন্টারসেপ্টরের তীব্র অভাব কিয়েভকে বেশ চিন্তায় ফেলেছে।

 

নরওয়েজিয়ান ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজের এক বিশ্লেষণে বলা হয়েছে, রাশিয়া যেখানে বছরে ৬০০ থেকে ৮০০ ব্যালিস্টিক মিসাইল তৈরির সক্ষমতা অর্জন করতে যাচ্ছে, সেখানে বিশ্বব্যাপী প্যাক-৩ প্রস্তুতকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিন গত বছর মাত্র ৬২০টি ইন্টারসেপ্টর সরবরাহ করেছে। তারপরও রাশিয়ার এই মিসাইল ঘাটতির খবর যুদ্ধক্ষেত্রে কিয়েভের অবস্থানকে মানসিকভাবে শক্তিশালী করেছে।

 

সম্প্রতি ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার অস্ত্র দিয়ে এই ধরনের জোরালো হামলাই মূলত যুদ্ধ বন্ধে মস্কোকে বাধ্য করার অন্যতম প্রধান উপায়।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
মাত্র ২০ হাজার ইউরোতে তৈরি সৌর নৌযান, এক ফোঁটা জ্বালানি ছাড়াই পাড়ি দিলেন ৫ হাজার ৭০০ কিলোমিটার
মাত্র ২০ হাজার ইউরোতে তৈরি সৌর নৌযান, এক ফোঁটা জ্বালানি ছাড়াই পাড়ি দিলেন ৫ হাজার ৭০০ কিলোমিটার

ফিনল্যান্ডের উদ্ভাবক ও নাবিক লুকাস শ্যোমান (Lukas Sjöman) প্রায় ২০০ দিনের পরিশ্রমে নিজ হাতে তৈরি সৌরবিদ্যুৎচালিত নৌযান ‘হেলিওস ১১’ নিয়ে ফিনল্যান্ড থেকে যাত্রা শুরু করে স্পেনের ইবিজা পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন—তাও এক ফোঁটা পেট্রোল বা ডিজেল ব্যবহার না করেই।   বিভিন্ন প্রতিবেদনে এই ভ্রমণের দূরত্ব প্রায় ৩ হাজার ১০৬ মাইল থেকে ৫ হাজার ৭০০ কিলোমিটারের কাছাকাছি উল্লেখ করা হয়েছে। বড় কোনো শিপইয়ার্ড বা পেশাদার কর্মী ছাড়াই ফিনল্যান্ডের একটি সাধারণ শেডে নির্মিত এই নৌযানটি প্রমাণ করেছে যে হালকা কাঠামো ও সৌরশক্তির সঠিক সমন্বয়ে দীর্ঘ সমুদ্রযাত্রা সম্ভব।   মেরিন প্লাইউড ও ফাইবারগ্লাস দিয়ে তৈরি প্রায় ১১ মিটার (প্রায় ৩৫–৩৬ ফুট) দীর্ঘ এই নৌযানটির ওজন মাত্র ১.৫ টন বা তার আশপাশে, যা এই আকারের বসবাসযোগ্য নৌযানের জন্য বেশ হালকা। ছাদে বসানো ১০টি সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ ৪৮ ভোল্টের ব্যাটারি সিস্টেমে জমা হয় এবং তা দিয়ে সাধারণত ৬ কিলোওয়াট ক্ষমতার বৈদ্যুতিক মোটর চালানো হয়।   অনুকূল বাতাসে ব্যাটারির সাশ্রয়ে সহায়ক পালও ব্যবহার করা হয়, আর সাশ্রয়ী গতিতে (প্রায় ৫ থেকে ৫.৫ নট বা অনুকূল আবহাওয়ায় আরও কিছুটা বেশি) চললে শক্তি খরচ বেশ নিয়ন্ত্রণে থাকে। রৌদ্রোজ্জ্বল দিনে দৈনিক দূরত্ব অনেক বাড়লেও মেঘলা আকাশ বা উত্তাল সাগরে গতি কমিয়ে ব্যাটারির সঞ্চিত শক্তির ওপর নির্ভর করতে হয়।   শ্যোমানের নিজস্ব হিসাব ও নথি অনুযায়ী, পরিকল্পনার ঘাটতির কারণে শুরুর দিকে নির্মাণ ব্যয় কিছুটা বেশি হলেও সুপরিকল্পিতভাবে একটি আদর্শ ‘হেলিওস ১১’ তৈরি করতে উপকরণ ও যন্ত্রাংশ মিলিয়ে প্রায় ১৮ হাজার থেকে ২০ হাজার ইউরো বা সমপরিমাণ অর্থের মধ্যেই কাজটি করা সম্ভব।   নৌযানটির ভেতরে বিলাসিতার বদলে কার্যকারিতাকে গুরুত্ব দেওয়া হয়েছে; এতে বৈদ্যুতিক চুলা, ছোট রেফ্রিজারেটর, টয়লেট ও ঘুমানোর ব্যবস্থা রয়েছে। দীর্ঘ যাত্রায় শ্যোমানকে বাস্তব চ্যালেঞ্জও মোকাবিলা করতে হয়েছে—স্পেনের লা রাপিতায় নোঙর করা অবস্থায় তার ছোট ডিঙি নৌকা চুরি হয়ে যাওয়ায় ফোম ও কাঠ দিয়ে বিকল্প ভেলা তৈরি করতে হয়, আবার এক সেতু থেকে ছোড়া পাথর সৌর প্যানেলে আঘাত হানলেও বিদ্যুৎ উৎপাদনে বড় কোনো ক্ষতি হয়নি।   এছাড়া এয়ার কন্ডিশনিং না থাকায় গরম আবহাওয়ায় কেবিনের ভেতর তাপ ও আর্দ্রতা এবং হালকা কাঠামোর কারণে নোঙর অবস্থায় দুলুনি—এসব বিষয়কে তিনি আরও উন্নতির সুযোগ হিসেবে দেখছেন। নিজের ইউটিউব চ্যানেল ‘ট্রু নর্থ ইয়াক্টস’-এ পুরো প্রকল্পের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি শ্যোমান এই নৌযানের নকশা ও নির্মাণ নির্দেশিকাও প্রকাশ করেছেন, যা ভবিষ্যতে কম খরচে সবুজ ও স্বয়ংসম্পূর্ণ নৌযান তৈরিতে আগ্রহী উদ্ভাবকদের জন্য একটি বাস্তব উদাহরণ হয়ে উঠেছে।

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১৮:১৫
নির্যাতনে আদায় করা স্বীকারোক্তিই মৃ ত্যুদণ্ডের ভিত্তি, ফাঁসির ঝুঁকিতে শত শত ফিলিস্তিনি

নির্যাতনে আদায় করা স্বীকারোক্তিই মৃ ত্যুদণ্ডের ভিত্তি, ফাঁসির ঝুঁকিতে শত শত ফিলিস্তিনি

রাশিয়ার হুমকির মুখে সম্ভাব্য যু দ্ধের প্রস্তুতি, ১ লাখ সাবেক সেনাকে চিঠি পাঠাল যুক্তরাজ্য

রাশিয়ার হুমকির মুখে সম্ভাব্য যু দ্ধের প্রস্তুতি, ১ লাখ সাবেক সেনাকে চিঠি পাঠাল যুক্তরাজ্য

ইরান যুদ্ধের তহবিল বন্ধে তৎপর ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প প্রশাসন

ইরান যুদ্ধের তহবিল বন্ধে তৎপর ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প প্রশাসন

পারমাণবিক অস্ত্র কারখানা ঘুরে কিমের হুঁশিয়ারি
‘কারও অনুমোদনের পরোয়া করি না’, পারমাণবিক অস্ত্র কারখানা ঘুরে কিমের হুঁশিয়ারি

নিজের নতুন পারমাণবিক অস্ত্রভান্ডার প্রদর্শন করে বিশ্বশক্তিগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) প্রকাশিত নতুন ছবিতে কিম জং উন এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের দুটি পারমাণবিক উৎপাদন কারখানায় ওয়ারহেড বা পারমাণবিক বোমা পরীক্ষা করতে দেখা গেছে।   এ ছাড়া তিনি নতুন উদ্বোধন হওয়া একটি পারমাণবিক স্থাপনাও ঘুরে দেখেন, যেখানে অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম উৎপাদনের সেন্ট্রিফিউজ যন্ত্রপাতির সারি দেখা গেছে।   কোরীয় উপদ্বীপে প্রতিনিয়ত ধেয়ে আসা বহুমুখী পারমাণবিক হুমকি মোকাবিলায় দেশের প্রতিরক্ষা প্রস্তুতি নিশ্চিত করতেই তিনি সশরীরে এসব স্থাপনা পরিদর্শন করেছেন বলে দাবি করেন কিম। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়াকে দেশের জন্য সরাসরি হুমকি হিসেবে চিহ্নিত করে তিনি সাফ জানিয়ে দেন, পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচি কখনোই কারও স্বীকৃতি বা অনুমোদনের প্রত্যাশা করবে না।   ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে কিম জং উনের এই অনমনীয় অবস্থানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা—যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সরকার পরিবর্তন এবং দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে সামরিক অভিযান চালাচ্ছে। ইরানের কট্টরপন্থীরাও যুক্তি দিচ্ছেন যে, ভবিষ্যতের হামলা ঠেকাতে পারমাণবিক অস্ত্রের কোনো বিকল্প নেই। এরই মধ্যে নিজেদের পারমাণবিক সক্ষমতা নিয়ে যেকোনো সন্দেহ দূর করতেই উত্তর কোরিয়া এই নতুন ছবিগুলো প্রকাশ করেছে বলে ধারণা করা হচ্ছে।   এক বিবৃতিতে কিম জং উন বলেন, যতদিন পর্যন্ত আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহারকারী শত্রুশক্তি বিদ্যমান থাকবে, ততদিন উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ধারণ একটি সম্পূর্ণ অপরিবর্তনীয় সিদ্ধান্ত হয়ে থাকবে। এই বাস্তবতাকে অস্বীকার করা কেবল ব্যর্থতারই নামান্তর বলে তিনি মন্তব্য করেন।   উত্তর কোরিয়ার পারমাণবিক রাষ্ট্রের মর্যাদা অস্বীকার করার যেকোনো প্রচেষ্টা সরাসরি ‘যুদ্ধ ঘোষণার শামিল’ হবে বলেও সতর্ক করে দেন তিনি। পাশাপাশি বিভিন্ন ধরনের সামরিক অভিযানের জন্য বহুমুখী ক্ষেত্রে কৌশলগত পারমাণবিক অস্ত্রের বিস্তার ঘটানোর ওপর এখন তাঁর বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানান কিম। এই কর্মসূচির অংশ হিসেবে উত্তর কোরিয়ায় প্রথমবারের মতো নির্মিত একটি নৌ-পারমাণবিক রিঅ্যাক্টর (naval nuclear reaction) উৎপাদন কেন্দ্র পরিদর্শনের ছবিও প্রকাশ করেছে কেসিএনএ। 875 আইকিউ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১২:৪০
আইসের হাতে বিতাড়িত হয়েও ফিরতে চান যুক্তরাষ্ট্রে, সীমান্তের পথে প্রায় ১ হাজার অভিবাসী

আইসের হাতে বিতাড়িত হয়েও ফিরতে চান যুক্তরাষ্ট্রে, সীমান্তের পথে প্রায় ১ হাজার অভিবাসী

যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে বিপাকে হাজারো ভারতীয়, দেশ ছাড়ার বিকল্প দিচ্ছে আইবিএম

যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে বিপাকে হাজারো ভারতীয়, দেশ ছাড়ার বিকল্প দিচ্ছে আইবিএম

ইতালিতে বাংলাদেশসহ ৩৮ দেশের ওয়ার্কিং ভিসার সুযোগ, আগামী দুই বছরে প্রায় ৫ লাখ নিয়োগের সম্ভাবনা

ইতালিতে বাংলাদেশসহ ৩৮ দেশের ওয়ার্কিং ভিসার সুযোগ, আগামী দুই বছরে প্রায় ৫ লাখ নিয়োগের সম্ভাবনা

ডেনমার্কে স্থায়ী বসবাস ছাড়াই নাগরিকত্বের সুযোগ, বিশেষ সুবিধা পাবেন ৭ শ্রেণির অভিবাসন প্রত্যাশী
ডেনমার্কে স্থায়ী বসবাস ছাড়াই নাগরিকত্বের সুযোগ, বিশেষ সুবিধা পাবেন ৭ শ্রেণির অভিবাসন প্রত্যাশী

ডেনমার্কে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে সাধারণত স্থায়ী বসবাসের অনুমতি (পারমানেন্ট রেসিডেন্স পারমিট) থাকা বাধ্যতামূলক। তবে নির্দিষ্ট সাত শ্রেণির বিদেশি নাগরিক এ শর্ত থেকে ছাড় পান। ফলে যোগ্যতা অনুযায়ী তাঁরা স্থায়ী বসবাসের অনুমতি ছাড়াই ডেনিশ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন।   ডেনমার্ক সরকারের জীবনযাপন ও নাগরিকত্ববিষয়ক সরকারি তথ্য পোর্টাল ‘লাইফ ইন ডেনমার্ক’-এর তথ্য অনুযায়ী, নাগরিকত্বের সাধারণ নিয়মে আবেদনকারীকে নাগরিকত্ব অনুমোদনের আইন পাসের সময় অন্তত দুই বছর ধরে স্থায়ী বসবাসের অনুমতি থাকতে হয়। স্বীকৃত শরণার্থী ও রাষ্ট্রহীন ব্যক্তিদের ক্ষেত্রে এ সময়সীমা এক বছর।   তবে সাতটি বিশেষ শ্রেণির আবেদনকারীর ক্ষেত্রে স্থায়ী বসবাসের অনুমতির এই শর্ত প্রযোজ্য নয়।   ১. নর্ডিক দেশের নাগরিক: ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে ও সুইডেনের নাগরিক।   ২. সাবেক ডেনিশ নাগরিক: যাঁরা আগে ডেনমার্কের নাগরিক ছিলেন।   ৩. ডেনিশ বংশোদ্ভূত ব্যক্তি: যাঁদের ডেনিশ বংশপরিচয় রয়েছে।   ৪. জার্মানির দক্ষিণ শ্লেসভিগের ডেনিশ সংখ্যালঘু সম্প্রদায়: ওই অঞ্চলের ডেনিশ সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্যরা।   ৫. ডেনিশ নাগরিকের বিদেশে কর্মরত স্বামী বা স্ত্রী: যাঁরা ডেনমার্কের স্বার্থসংশ্লিষ্ট কাজে নিয়োজিত ডেনিশ স্বামী বা স্ত্রীর সঙ্গে বিদেশে বসবাস করছেন।   ৬. ১৯৬১ থেকে ১৯৭৮ সালের মধ্যে ডেনিশ মায়ের ঘরে জন্ম নেওয়া ব্যক্তি: যাঁরা মায়ের পক্ষ থেকে নির্ধারিত সময়ে নাগরিকত্বের ঘোষণা দেওয়া হলে ডেনিশ নাগরিক হতে পারতেন।   ৭. অভিভাবক ছাড়া নাগরিকত্বের আবেদনকারী শিশু: নির্দিষ্ট শর্ত পূরণকারী শিশুরা।   সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে, স্থায়ী বসবাসের অনুমতির শর্ত থেকে ছাড় পেলেও অধিকাংশ আবেদনকারীর ক্ষেত্রে ডেনমার্কে বসবাসের শর্ত বহাল থাকে। তবে ডেনিশ নাগরিকের কাজের কারণে বিদেশে থাকা স্বামী বা স্ত্রী, নির্দিষ্ট সময়ের মধ্যে ডেনিশ মায়ের ঘরে জন্ম নেওয়া ব্যক্তি এবং নির্দিষ্ট শ্রেণির শিশুদের ক্ষেত্রে বসবাসের শর্তেও ছাড় রয়েছে।এ ছাড়া নাগরিকত্ব পাওয়ার জন্য আর্থিক স্বনির্ভরতা, ডেনিশ ভাষাজ্ঞান, দেশটির ইতিহাস ও সমাজ সম্পর্কে জ্ঞান এবং অপরাধসংক্রান্ত শর্তসহ অন্যান্য যোগ্যতা পূরণ করতে হয়। শুধু স্থায়ী বসবাসের অনুমতি না থাকলেই নাগরিকত্ব পাওয়া যায় না।   আবেদন প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য: ডেনমার্কের অভিবাসন ও সংহতি মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, নাগরিকত্ব প্রদানের নতুন শর্ত নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত সাধারণ ন্যাচারালাইজেশন আবেদনগুলোর প্রক্রিয়া স্থগিত রয়েছে। তবে ডেনমার্কে জন্ম নেওয়া রাষ্ট্রহীন শিশু এবং নির্দিষ্ট শ্রেণির শিশুদের আবেদন প্রক্রিয়া চালু রয়েছে। ফলে সাত শ্রেণির ছাড়ের তালিকাকে এখনই সবার জন্য আবেদন প্রক্রিয়া চালু থাকার ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই।   সংবাদ সূত্র: Life in Denmark, Denmark Ministry of Immigration and Integration 876TR

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১০:৩৩
রাশিয়ার সঙ্গে উত্তেজনার জেরে প্রায় এক লাখ সাবেক সামরিক সদস্যকে চিঠি পাঠিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

স্নায়ুযুদ্ধের পর প্রথমবার সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে প্রায় ১ লাখ সাবেক সামরিক সদস্যকে চিঠি পাঠাল যুক্তরাজ্য

স্পেনে জামিনে মুক্তির পর যুদ্ধবিরোধী ও ফিলিস্তিনপন্থী মতাদর্শ নিয়ে অভিযোগ তুললেন জেমস ‘ফার্গি’ চেম্বার্স। ছবি: সংগৃহীত

যুদ্ধবিরোধী মতাদর্শকে চরমপন্থা হিসেবে তুলে ধরছে যুক্তরাষ্ট্র: মার্কিন অধিকারকর্মী ফার্গি চেম্বার্স

শেখ হাসিনার ক্ষতি হলে তারেক রহমান ও তাঁর সরকারকে দায়ী থাকতে হবে বলে সতর্কবার্তা মাইকেল রুবিনের। ছবি: সংগৃহীত

হাসিনার দেশে ফেরা নিয়ে তারেক রহমানকে হুঁশিয়ারি পেন্টাগনের সাবেক কর্মকর্তার

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...