ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের আলোচনায় অচলাবস্থা, হরমুজ নিয়ে আরও কঠোর ট্রাম্প, ছাড় দিচ্ছে না ইরানও
উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের প্রচেষ্টায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে অচলাবস্থা তৈরি হয়েছে। জুনে হওয়া অন্তর্বর্তী সমঝোতায় ফিরে যাওয়া এবং দুই পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ নিয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে ইরানের একটি জ্যেষ্ঠ সূত্র।
জুনের ওই সমঝোতায় সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধের পাশাপাশি ৬০ দিনের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে সমঝোতাটি দ্রুত ভেঙে পড়ে। ৭ জুলাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটিকে ‘শেষ’ বলে ঘোষণা করেন। এক সপ্তাহ পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সমঝোতাটি স্থগিত রয়েছে।
সমঝোতা ভেঙে পড়ার জন্য দুই পক্ষই একে অপরকে দায়ী করছে। ওয়াশিংটনের অভিযোগ, ইরান চুক্তির শর্ত অনুযায়ী হরমুজ প্রণালি পুরোপুরি জাহাজ চলাচলের জন্য খুলে দেয়নি। অন্যদিকে তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর অবরোধ প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রে জব্দ থাকা ইরানের সম্পদ ছাড় করার প্রতিশ্রুতি পূরণ করেনি।
এর মধ্যেই হরমুজ প্রণালি নিয়ে আরও কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। বুধবার তিনি দাবি করেন, কৌশলগত গুরুত্বপূর্ণ এই নৌপথের ওপর যুক্তরাষ্ট্রের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। মার্কিন নৌ অবরোধকে তিনি ‘ইস্পাতের দেয়াল’ বলেও উল্লেখ করেন। তবে সামুদ্রিক চলাচলের তথ্য বলছে, যুদ্ধ শুরুর আগের তুলনায় হরমুজ দিয়ে জাহাজ চলাচল এখনো অত্যন্ত সীমিত।
ইরানি সূত্রটি রয়টার্সকে জানিয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনায় অন্যতম লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রকে জুনের অন্তর্বর্তী সমঝোতায় ফিরিয়ে আনা এবং দুই পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য একটি সময়সীমা নির্ধারণ করা। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।
তেহরান অন্তর্বর্তী সমঝোতার ৬০ দিনের সময়সীমা বাড়ানোর খবরও প্রত্যাখ্যান করেছে। ইরানের বক্তব্য, তাদের দৃষ্টিতে ওই সময়সীমা কার্যকরভাবে শুরুই হয়নি। কারণ সমঝোতায় পৌঁছানোর ৪৮ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র সেটি লঙ্ঘন করে এবং কয়েক দিনের মধ্যে চুক্তি থেকে সরে যায় বলে অভিযোগ তেহরানের।
গত কয়েক দিনে দুই দেশের বক্তব্যও আরও কঠোর হয়েছে। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই বলেছেন, যুদ্ধ বন্ধে তেহরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। অন্যদিকে ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন ক্ষতিপূরণের দাবি তুলেছেন এবং দেশটিকে মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের ‘বুলি’ হিসেবে আখ্যা দিয়েছেন।
যুদ্ধবিরতি আলোচনার অচলাবস্থার মধ্যেই নৌপথে নতুন হামলার ঘটনাও পরিস্থিতিকে আরও জটিল করেছে। মঙ্গলবার বাব আল-মান্দাব প্রণালিতে ইরান-সমর্থিত হুতিদের হামলায় একটি ছোট কার্গো জাহাজের চার ক্রু নিহত হন। যুদ্ধ শুরুর পর হুতিদের জাহাজে হামলায় এটিই প্রথম প্রাণঘাতী ঘটনা বলে জানিয়েছে রয়টার্স।
অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ অমান্য করার অভিযোগে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজকে থামাতে মার্কিন নৌবাহিনীর এমএইচ-৬০ হেলিকপ্টার থেকে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সামুদ্রিক সূত্রের তথ্য অনুযায়ী, পাকিস্তানের উপকূলের কাছে ওমান উপসাগরে যাওয়ার পথে জাহাজটি আক্রান্ত হয়।
ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালি যুদ্ধের আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ ছিল। কিন্তু ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর সেখানে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। মঙ্গলবার মাত্র আটটি জাহাজ চলাচল শনাক্ত হয়েছে, যেখানে যুদ্ধের আগে দৈনিক সাধারণত ১৩০ থেকে ১৪০টি জাহাজ চলাচল করত।
হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম একপর্যায়ে ব্যারেলপ্রতি ১২৬ ডলারে উঠেছিল। পরে দাম কমলেও উপসাগরীয় অঞ্চল থেকে সরবরাহ নিয়ে উদ্বেগ এবং ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার অনিশ্চয়তায় বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে।
সব মিলিয়ে যুদ্ধ বন্ধের স্থায়ী সমঝোতার সম্ভাবনা আপাতত আরও অনিশ্চিত হয়ে পড়েছে। জুনের অন্তর্বর্তী সমঝোতায় ফেরার পথ তৈরি না হলে হরমুজ প্রণালি, মার্কিন নৌ অবরোধ, ইরানের জব্দ সম্পদ ও নিষেধাজ্ঞা—এই চার ইস্যুই ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের পরবর্তী পর্যায়ের প্রধান বিরোধের কেন্দ্র হয়ে উঠতে পারে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreযুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এক ভারতীয় পিএইচডি শিক্ষার্থী। কিন্তু সেখানে পড়াশোনার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বর্ণবৈষম্যের অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার অভিযোগ তুলেছেন তিনি। সম্প্রতি কেনাকাটা করতে গিয়ে এক শ্বেতাঙ্গ নারীর কাছ থেকে অপমানজনক মন্তব্য শোনার ঘটনা সামাজিক মাধ্যমে প্রকাশ করেন কামাক্ষী নামের ওই শিক্ষার্থী। তাঁর অভিযোগ, ঘটনাটি তাঁকে মানসিকভাবে আঘাত করেছে এবং দীর্ঘ সময় অস্বস্তির মধ্যে রেখেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২১ নভেম্বর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে ঘটনাটি তুলে ধরেন কামাক্ষী। তিনি জানান, অক্সফোর্ডের একটি দোকানে কেনাকাটা করছিলেন তিনি। এ সময় এক শ্বেতাঙ্গ নারী তাঁর আশপাশে ঘোরাফেরা করছিলেন। একপর্যায়ে ওই নারী তাঁর কাছে এসে বলেন, তাঁর শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এমন মন্তব্য শুনে হতবাক হয়ে যান কামাক্ষী। কীভাবে প্রতিক্রিয়া জানাবেন, তা বুঝে ওঠার আগেই ওই নারী সেখান থেকে চলে যান। কামাক্ষীর ভাষ্য অনুযায়ী, সেদিন তিনি এমন একটি সুগন্ধি ব্যবহার করেছিলেন, যা তাঁর বাবারও খুব পছন্দের। বাবার পছন্দের সেই সুগন্ধির সঙ্গে আবেগ জড়িয়ে থাকলেও অপরিচিত নারীর মন্তব্যের পর সারাদিন মন খারাপ ও হতাশার মধ্যে কাটে তাঁর। তিনি আরও জানান, ঘটনার পর নিজেকে যতটা সম্ভব আড়ালে রাখার চেষ্টা করেছেন, যেন অন্য কারও দৃষ্টি আকর্ষণ করতে না হয়। কামাক্ষীর দাবি, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। যুক্তরাজ্যে বসবাসের সময় বিভিন্ন ধরনের সূক্ষ্ম বর্ণবৈষম্যমূলক আচরণের মুখোমুখি হয়েছেন তিনি। তাঁর মতে, দৈনন্দিন জীবন থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকাণ্ডেও বৈষম্যের বিষয়টি সামনে আসে। তবে এমন অভিজ্ঞতার পরও নিজের সাংস্কৃতিক পরিচয় ও পোশাক নিয়ে পিছিয়ে যেতে চান না তিনি। কামাক্ষী জানান, তিনি আগের মতোই ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক পরবেন, কানে ঝুমকা পরবেন, কপালে টিপ দেবেন এবং নিজের পছন্দের সুগন্ধিও ব্যবহার করবেন। কামাক্ষীর এই অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন। বিদেশে বসবাসকারী অভিবাসী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের দৈনন্দিন বৈষম্যের অভিজ্ঞতা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো শিক্ষার্থী যুক্তরাজ্যে যান। উন্নত শিক্ষার পরিবেশের পাশাপাশি তাঁদের জন্য নিরাপদ, সম্মানজনক ও বৈষম্যহীন সামাজিক পরিবেশ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ। কামাক্ষীর অভিজ্ঞতা সেই আলোচনাকে আবার সামনে নিয়ে এসেছে।874 এসকিউ
নিজের বাবাকে মাসে ২ লাখ রুপি বেতন দেন রাউল, এবার পুতিনের সঙ্গে সেলফিতে ভাইরাল
কানাডায় স্বাস্থ্যসেবা পেতে ১ বছরেই চিকিৎসার অপেক্ষায় প্রাণ হারিয়েছেন প্রায় ৩০ হাজার রোগী
সাইবার হামলার শিকার আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি, বন্ধ কনটেন্ট প্ল্যাটফর্ম
মেয়ের বিয়ের আনন্দঘন মুহূর্তেই বাবার মৃত্যু। কিন্তু বিয়ের অনুষ্ঠান সম্পন্ন না হওয়া পর্যন্ত সেই খবর জানানো হয়নি কনেকে। বাবার মৃত্যুর খবর গোপন রেখে বোনের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন দুই ভাই। ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুর জেলায় ঘটে যাওয়া এ ঘটনা এলাকায় শোকের পাশাপাশি আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটে উদয়পুর জেলার ঋষভদেব মহকুমার পাটিয়ার (ভূধর) গ্রামে। নিহত বাবার নাম শঙ্করলাল মেঘওয়াল। বয়স ৫১ বছর। তিনি আহমেদাবাদের একটি বেসরকারি প্রতিষ্ঠানে গাড়িচালক হিসেবে কাজ করতেন। তাঁর মেয়ে প্রিয়াঙ্কার বিয়ের আয়োজন চলছিল ২১ নভেম্বর। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ২০ নভেম্বর রাতে আত্মীয়স্বজনদের সঙ্গে মেয়ের বিয়ের আনন্দে অংশ নিয়েছিলেন শঙ্করলাল। বিয়ের আগের ঐতিহ্যবাহী শোভাযাত্রা ও নাচের অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় হঠাৎ তাঁর বুকে তীব্র ব্যথা শুরু হয়। পরিস্থিতি দ্রুত খারাপ হলে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হঠাৎ পরিবারের প্রধান সদস্যকে হারিয়ে বিপাকে পড়ে যান তাঁর দুই ছেলে দিলীপ ও উমেশ। একদিকে বাবার মৃত্যুতে শোক, অন্যদিকে পরদিন বোনের বিয়ে। দুই ভাই আশঙ্কা করেন, বাবার মৃত্যুর খবর শুনলে বোন প্রিয়াঙ্কা মানসিকভাবে ভেঙে পড়তে পারেন। তাই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত তাঁকে বিষয়টি না জানানোর সিদ্ধান্ত নেন তাঁরা। পরিবারের সদস্যরা বাবার মরদেহ হাসপাতালের মর্গে রাখেন। অন্যদিকে, মা ও বোনকে জানানো হয়, শঙ্করলাল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় আপাতত কারও সঙ্গে কথা বলতে পারছেন না। এদিকে বরের পরিবারকে পুরো ঘটনা জানানো হয়। পরে বর ও তাঁর পরিবারের প্রায় ১৫ থেকে ২০ জন সদস্য প্রায় ২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কনের গ্রামে পৌঁছান। পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত সময়ের আগেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন ২১ নভেম্বর ভোররাত প্রায় ৩টার দিকে সাদামাটাভাবে প্রিয়াঙ্কার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। এরপর বাবার মৃত্যুর খবর না জেনেই স্বামীর বাড়ির উদ্দেশে বিদায় নেন তিনি। প্রিয়াঙ্কার বিদায়ের পর দুই ভাই তাঁকে বাবার মৃত্যুর খবর জানান। একই দিন শঙ্করলাল মেঘওয়ালের শেষকৃত্য সম্পন্ন করা হয়। একদিকে নতুন জীবনের সূচনা, অন্যদিকে বাবাকে হারানোর শোক, সব মিলিয়ে পরিবারটির জন্য ঘটনাটি হয়ে ওঠে এক গভীর বেদনাদায়ক স্মৃতি। সূত্র: ইন্ডিয়া টুডে 871/এসএ
ইতিহাস গড়া জিশানের জন্য মহাকাশে ১০০ হালাল খাবার রাখল চীন
‘তোমার শরীর থেকে খুব বাজে গন্ধ আসছে’, অক্সফোর্ডের ভারতীয় শিক্ষার্থীর তিক্ত অভিজ্ঞতা
মাত্র ২০ হাজার ইউরোতে তৈরি সৌর নৌযান, এক ফোঁটা জ্বালানি ছাড়াই পাড়ি দিলেন ৫ হাজার ৭০০ কিলোমিটার
দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় পর মৃত্যুদণ্ডের বিধান ফিরিয়ে এনেছে ইসরায়েল, যা কেবল ফিলিস্তিনিদের ক্ষেত্রেই কার্যকর হবে। ইসরায়েলি মানবাধিকার ও নির্যাতনবিরোধী সংস্থা ‘পাবলিক কমিটি অ্যাগেইনস্ট টর্চার ইন ইসরায়েল’ (পিসিএটিআই)-এর প্রকাশিত এক নতুন প্রতিবেদনে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, নির্যাতনের মুখে আদায় করা জবানবন্দির ভিত্তিতে শত শত ফিলিস্তিনি বন্দি এখন সরাসরি মৃত্যুদণ্ড বা ফাঁসির ঝুঁকিতে রয়েছেন। এই আইনের প্রথম শিকার হতে পারেন ৩৭ বছর বয়সী ফিলিস্তিনি যুবক কাদরি সামারা, যাঁকে গত সেপ্টেম্বরে অধিকৃত পশ্চিম তীরে এক ইসরায়েলি বসতি স্থাপনকারীকে হত্যার সন্দেহে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, ইসরায়েলে সর্বশেষ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল ১৯৬২ সালে, নাৎসি যুদ্ধাপরাধী অ্যাডলফ আইখম্যানের ক্ষেত্রে। গত মার্চ মাসে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে পাস হওয়া নতুন আইনে জাতীয়তাবাদী উদ্দেশ্যে হত্যার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডকে বাধ্যতামূলক বা প্রধান শাস্তি হিসেবে নির্ধারণ করা হয়েছে। আইনের ভাষায় ‘ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব অস্বীকার করা’ কিংবা পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর কর্তৃত্ব না মানাকে জাতীয়তাবাদী উদ্দেশ্য হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। সবচেয়ে বিতর্কিত বিষয় হলো, পশ্চিম তীরের বাসিন্দাদের ক্ষেত্রে এই আইনের আওতা থেকে ‘ইসরায়েলি নাগরিক বা ইসরায়েলি বাসিন্দাদের’ বাদ রাখা হয়েছে—যা আইনটিকে চরম বৈষম্যমূলক ও বর্ণবাদী রূপ দিয়েছে বলে মানবাধিকার কর্মীরা উল্লেখ করেছেন। বর্তমানে জেরুজালেমের একটি আটককেন্দ্রে থাকা কাদরি সামারাকে তাঁর আইনজীবীর সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না; এমনকি বিচার শুরু হওয়ার আগেই বিস্ফোরক দিয়ে তাঁর পারিবারিক বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। শুধু পশ্চিম তীরের বন্দিরাই নন, গত ৭ অক্টোবরের হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক শত শত গাজাবাসীও একই ধরনের মৃত্যুঝুঁকিতে পড়েছেন। গত মে মাসে ইসরায়েলি আইনপ্রণেতারা তাঁদের বিচারের জন্য বিশেষ মৃত্যুদণ্ড ট্রাইব্যুনাল গঠনের আরেকটি আইন পাস করেছেন। এই আইনে রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত জুনিয়র বিচারকদের প্রচলিত সাক্ষ্য আইন ও বিচারিক প্রক্রিয়া উপেক্ষা করার, এমনকি আসামির অনুপস্থিতিতেই শুনানি করে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। পিসিএটিআইয়ের নির্বাহী পরিচালক সারি বাশি জানান, গত তিন বছরে ইসরায়েলি কর্তৃপক্ষ হাজার হাজার ফিলিস্তিনিকে আটক করে পরিবার ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সাক্ষাৎ থেকে বঞ্চিত রেখেছে। পিসিএটিআইয়ের প্রতিবেদনে উঠে এসেছে, ইসরায়েলি নিরাপত্তা সংস্থা শিন বেতের জিজ্ঞাসাবাদে অনাহার, চিকিৎসাবঞ্চনা, ঘুম থেকে বঞ্চিত রাখা, হাড়ভাঙা মারধর, বৈদ্যুতিক শক, সিগারেটের ছ্যাঁকা এবং যৌন নির্যাতনের মতো ভয়াবহ নিপীড়নের শিকার হয়ে বন্দিরা মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য হন। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হেফাজতে অন্তত ১০৩ জন ফিলিস্তিনি বন্দির মৃত্যু হয়েছে। অথচ ২০০৭ সাল থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে আসা ইসরায়েলের এই আকস্মিক অবস্থান পরিবর্তন বৈশ্বিক মানবাধিকার অগ্রগতিকে পিছিয়ে দেবে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। গত মাসে অনুষ্ঠিত অমীমাংসিত নির্বাচনের পর ইসরায়েলে যে নতুন সরকারই গঠিত হোক না কেন, অবিলম্বে এই বৈষম্যমূলক মৃত্যুদণ্ড আইন বাতিল করার জোর দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।
রাশিয়ার হুমকির মুখে সম্ভাব্য যু দ্ধের প্রস্তুতি, ১ লাখ সাবেক সেনাকে চিঠি পাঠাল যুক্তরাজ্য
ইরান যুদ্ধের তহবিল বন্ধে তৎপর ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প প্রশাসন

