সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

কিশোর সেজে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সঙ্গে প্রেমের ফাঁদ, যুক্তরাজ্যে ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১৪, ২০২৬ ৬:৫৮
২৭ বছর বয়সি ভারতীয় শিক্ষার্থী বিলাল কাজী
২৭ বছর বয়সি ভারতীয় শিক্ষার্থী বিলাল কাজী

অনলাইনে কিশোরীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে যৌন নিপীড়ন ও ব্ল্যাকমেইল বা জিম্মি করার দায়ে যুক্তরাজ্যে ৩০ বছরের কারাদণ্ড পেয়েছেন ২৭ বছর বয়সি ভারতীয় শিক্ষার্থী বিলাল কাজী। আদালতে একাধিক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ স্বীকার করার পর তার এই দীর্ঘ সাজা ঘোষণা করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানানো হয়, গত শুক্রবার (১৩ নভেম্বর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের চেস্টার ক্রাউন কোর্ট এই রায় দেন।

 

আদালতে বলা হয়, বিলাল সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গেমিং বা খেলার প্ল্যাটফর্মে নিজেকে কিশোর পরিচয় দিয়ে ১০ থেকে ১৫ বছর বয়সি মেয়েদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন। পরে তাদের বিশ্বাস অর্জন করে যৌন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও পাঠাতে বাধ্য করতেন।

 

যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস বা সিপিএসের বিশেষ কৌঁসুলি মার্টিন ম্যাকরব বলেন, বিলাল অত্যন্ত নির্মমভাবে বিপুলসংখ্যক অপ্রাপ্তবয়স্ক ও অসহায় কিশোরীকে প্রলুব্ধ করে তাদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও যৌন নিপীড়ন করেছেন। তিনি অনলাইনে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করে যৌন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণ করতে বাধ্য করতেন।

 

যারা তার পরবর্তী দাবি মানতে অস্বীকৃতি জানাত, তাদের আগের পাঠানো আপত্তিকর ছবি ও ভিডিও অন্যদের কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করতেন। ম্যাকরব আরও বলেন, নিজেকে কিশোর পরিচয় দিয়ে বিলাল ভুক্তভোগীদের বিশ্বাস অর্জন করতেন এবং অনেকেই তার সঙ্গে প্রকৃত প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে মনে করত। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, যাদের কেউ কেউ দীর্ঘমেয়াদি মানসিক আঘাতেরও শিকার হয়েছে।

 

সিপিএস জানায়, চেশায়ার ও ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের তদন্তে পাওয়া বিপুল তথ্যপ্রমাণ আদালতে উপস্থাপন করেছে তাদের সংগঠিত শিশু যৌন নিপীড়ন বিষয়ক ইউনিট। চেশায়ার পুলিশের অনলাইন শিশু নির্যাতন তদন্ত দলের গোয়েন্দা কনস্টেবল জর্জিয়া হিউজ বলেন, বিলালের অপরাধের ব্যাপকতার কারণে তদন্তটি ছিল অত্যন্ত বড় পরিসরের। এ জন্য বিপুল সম্পদ ও বিভিন্ন পুলিশ ইউনিটের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজন হয়েছে।

 

তিনি বলেন, বিলালের শিকার হওয়া মেয়েরা ছিল অল্পবয়সি ও অসহায় এবং তাদের অনেকের কাছে বিলালের সঙ্গে যোগাযোগই ছিল প্রথম প্রেমের সম্পর্কের অভিজ্ঞতা। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে বিলাল তাদের বোঝাতেন যে, তার এমন আচরণ একেবারেই স্বাভাবিক। বিলালের অপরাধের কারণে ভুক্তভোগীদের জীবনে গভীর ও দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছে। দাবি না মানলে বিলাল কী করবেন, সেই ভয়ে অনেকেই সব সময় আতঙ্কে থাকত। কারও কারও মধ্যে বছরের পর বছর সেই ভয় কাজ করেছে এবং জীবনের গুরুত্বপূর্ণ কৈশোরকাল তাদের কাছে যৌন নিপীড়নের মানসিক ক্ষত হয়ে রয়ে গেছে।

 

পুলিশ জানায়, প্রথম ভুক্তভোগী ১৩ বছর বয়সে সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটে বিলালের সঙ্গে কথা বলা শুরু করে এবং সে বিশ্বাস করত যে বিলালও তার সমবয়সি। তবে অল্প সময়ের মধ্যেই তাদের কথোপকথন যৌন বিষয়ে গড়ায় এবং বিলাল তাকে বিভিন্ন অনুপযুক্ত প্রশ্ন করতে থাকেন। ব্রিটিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২১ সালের জুলাইয়ে ওই কিশোরী বিলালকে জানায়, সে শুধু বন্ধু হিসেবে থাকতে চায় এবং আর কোনো ছবি পাঠাতে চায় না।

 

এতে ক্ষুব্ধ হয়ে বিলাল তাকে গালাগাল করেন এবং দাবি করেন, ওই কিশোরী তার সম্পত্তি। পরে আগের ছবি বন্ধুদের কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি পেয়ে ভয়ে ওই কিশোরী আবারও আপত্তিকর ছবি পাঠাতে বাধ্য হয়। এর কিছুদিন পর কিশোরীর অ্যাকাউন্ট হ্যাক বা বেদখল হয় এবং ছবিগুলো তার বন্ধুদের কাছে ছড়িয়ে দেওয়া হয়। এরপর ২০২১ সালের নভেম্বরে সে ডার্বিশায়ার পুলিশের কাছে অভিযোগ করে। তদন্তে জানা যায়, বিলালের সর্বশেষ ঠিকানা ছিল চেস্টারে।

 

পরে জানা যায়, বিলাল যুক্তরাজ্য ছেড়ে চলে গেছেন। তবে ২০২৩ সালের জুলাইয়ে যুক্তরাজ্যে ফেরার পর লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয় এবং প্রথম ভুক্তভোগীর অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

 

চেশায়ার পুলিশ জানায়, তদন্তে বিলালের সম্ভাব্য ১৮০ জন ভুক্তভোগীর সন্ধান পাওয়া যায় এবং তার ব্যবহৃত যন্ত্র থেকে উদ্ধার করা তথ্য বিশ্লেষণ করে বিশেষজ্ঞ কর্মকর্তারা তাদের শনাক্ত করার কাজ করেন। পরে যুক্তরাজ্যের ৪৫টি পুলিশ বাহিনীর মধ্যে ২৮টির আওতাধীন এলাকায় ৭০ জন ভুক্তভোগীকে শনাক্ত করা হয়, অপরাধের সময় যাদের বয়স ছিল ১১ থেকে ১৭ বছরের মধ্যে।

 

পুলিশ কর্মকর্তারা শনাক্ত হওয়া প্রত্যেকের কাছে গিয়ে তাদের অভিজ্ঞতার কথা জানানোর সুযোগ দেন। তদন্তে আরও উঠে আসে, বিলাল একই কৌশলে স্ন্যাপচ্যাট, রোবলক্স ও উইঙ্কের মতো প্ল্যাটফর্মে যোগাযোগ করে নিজেকে ‘রিস’ নামে এক শ্বেতাঙ্গ ব্রিটিশ কিশোর হিসেবে পরিচয় দিতেন। অজ্ঞাতপরিচয় এক কিশোরের ছবি ব্যবহার করে দ্রুত মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে তাদের বিশ্বাস করাতেন যে, তারা প্রকৃত প্রেমের সম্পর্কে রয়েছেন।

 

চেশায়ার পুলিশের গোয়েন্দা সার্জেন্ট রস পিল বলেন, এ ঘটনা অসহায় মানুষের সুরক্ষা এবং শিশুদের যৌন শোষণ বন্ধে পুলিশের অঙ্গীকারের প্রমাণ। যারা মনে করেন পর্দার আড়ালে থেকে পরিচয় গোপন করে অপরাধ করলে ধরা পড়বেন না, তাদের জন্য এটি একটি বড় সতর্কবার্তা।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
স্পেনে জামিনে মুক্তির পর যুদ্ধবিরোধী ও ফিলিস্তিনপন্থী মতাদর্শ নিয়ে অভিযোগ তুললেন জেমস ‘ফার্গি’ চেম্বার্স। ছবি: সংগৃহীত
যুদ্ধবিরোধী মতাদর্শকে চরমপন্থা হিসেবে তুলে ধরছে যুক্তরাষ্ট্র: মার্কিন অধিকারকর্মী ফার্গি চেম্বার্স

স্পেনের কারাগার থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পাওয়ার পর মার্কিন অধিকারকর্মী ও গণমাধ্যম উত্তরাধিকারী জেমস ‘ফার্গি’ চেম্বার্স অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরোধী ও ফিলিস্তিনপন্থী মতাদর্শকে চরমপন্থা হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ভিত্তিহীন আখ্যা দিয়ে তিনি বলেছেন, কেবল মতপ্রকাশ ও মানবিক সহায়তার কারণে তাঁকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণ অনুরোধের ভিত্তিতে স্পেনে গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি কারাগারে ছিলেন। সাম্প্রতিক সময়ে প্রত্যর্পণ সংক্রান্ত নথির অনুবাদে বড় ধরনের অসঙ্গতি ও পরিবর্তনের বিষয়টি সামনে এলে স্পেনের জাতীয় আদালত তাঁর প্রত্যর্পণের সিদ্ধান্ত স্থগিত করে এবং তাঁকে জামিনে মুক্তি দেয়।   মুক্তির পর প্রতিক্রিয়ায় চেম্বার্স বলেন, বিশ্বজুড়ে যারা নিজেদের মতামত তুলে ধরতে চান, তাঁদের জন্য এই মামলাটি মানবাধিকারের প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, ফিলিস্তিনে যা ঘটছে এবং এর সঙ্গে যুক্ত অন্যান্য যুদ্ধ ও বৈশ্বিক সংকটের সত্যতা কেউ কেড়ে নিতে পারবে না। কারাগারে কাটানো দিনগুলোর কথা স্মরণ করে তিনি জানান, অনিশ্চয়তা ও ভয়ের মধ্যেও তিনি নিজের নির্দোষ থাকার বিশ্বাসে অটল ছিলেন।   মার্কিন কৌঁসুলিদের অভিযোগ অনুযায়ী, চেম্বার্স কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রের ব্যাংক হিসাব থেকে তিউনিসিয়ায়—যেখানে তিনি তখন বসবাস করতেন—৭৫ লাখ মার্কিন ডলার স্থানান্তর করেছিলেন, যা ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের সহায়তায় ব্যবহৃত হওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে চেম্বার্সের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সরাসরি কোনো অভিযোগ আনা হয়নি এবং তিনি কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড বা সহিংসতায় জড়িত থাকার কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।   চেম্বার্সের আইনজীবী ও পরিবারের সদস্যরা দাবি করেছেন, ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া এবং মানবিক ত্রাণ কার্যক্রমে অর্থ সহায়তা দেওয়ার কারণেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে হয়রানি করা হচ্ছে। উল্লেখ্য, তিনি অতীতে ফিলিস্তিনের মানবিক সহায়তা কার্যক্রমে বিপুল অর্থ অনুদান দিয়েছেন, যার মধ্যে উত্তর গাজায় বেকারি স্থাপন, পানি বিশুদ্ধকরণ কেন্দ্র নির্মাণ এবং বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র পরিচালনার মতো উদ্যোগও রয়েছে।   স্পেনের আদালতের প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করে চেম্বার্স আশা প্রকাশ করেছেন যে, আবেগপূর্ণ মন্তব্য বা ভিন্নমতের বদলে কেবল তথ্য ও প্রমাণের ভিত্তিতেই বিষয়টির নিষ্পত্তি হবে। এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ও সক্রিয়তার ওপর নজরদারি এবং আইনি কড়াকড়ি নিয়ে মানবাধিকার মহলে ব্যাপক আলোচনা চলছে।   সূত্র: আল জাজিরা   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৯:৫৭
শেখ হাসিনার ক্ষতি হলে তারেক রহমান ও তাঁর সরকারকে দায়ী থাকতে হবে বলে সতর্কবার্তা মাইকেল রুবিনের। ছবি: সংগৃহীত

হাসিনার দেশে ফেরা নিয়ে তারেক রহমানকে হুঁশিয়ারি পেন্টাগনের সাবেক কর্মকর্তার

গাজার যুদ্ধের চিত্র তুলে ধরতে গিয়ে নিহত সাংবাদিক মরিয়ম দাগ্গা মরণোত্তর ‘ররি পেক’ পুরস্কার পেলেন। ছবি: সংগৃহীত

মৃত্যুর পর আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইসরায়েলি হামলায় নিহত সেই ফিলিস্তিনি সাংবাদিক

ভারতে নেতার মেয়ের বিয়েতে ১০ কি.মি. যানজট, ঘোড়দৌড় দেখতে বিদ্যুতের টাওয়ারেও উঠলেন দর্শকরা

ভারতে নেতার মেয়ের বিয়েতে ১০ কি.মি. যানজট, ঘোড়দৌড় দেখতে বিদ্যুতের টাওয়ারেও উঠলেন দর্শকরা

শ্রীলঙ্কায় গণকবর খনন: ৩৬ বছর পর মুসলিম হত্যাকাণ্ডের সত্য সন্ধানে নতুন আশা
শ্রীলঙ্কায় গণকবর খনন: ৩৬ বছর পর মুসলিম হত্যাকাণ্ডের সত্য সন্ধানে নতুন আশা

শ্রীলঙ্কার দীর্ঘ গৃহযুদ্ধের এক প্রায়-বিস্মৃত অধ্যায়ের দুই ভাইয়ের স্মৃতি বুকে নিয়ে ৩৬ বছর ধরে বেঁচে আছেন ফৌজুল হিনায়া (৬০)। ১৯৯০ সালের জুলাই মাসে কুরুক্কলমাদামের কাছে তামিল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এলটিটিইর গুলিতে প্রাণ হারিয়েছিলেন তাঁর ভাই ফৌজুল আমির। সে সময় ৬০ থেকে প্রায় ১৫০ জন মুসলিমকে গুলি করে হত্যা করা হয়েছিল বলে ধারণা করা হয়। সম্প্রতি কুরুক্কলমাদামের একটি গণকবরে আদালত-নিযুক্ত প্রত্নতাত্ত্বিক দলের খননকাজ দীর্ঘদিনের সেই ক্ষতে নতুন করে আশার আলো জাগিয়েছে।   ভুক্তভোগী পরিবারগুলোর মতে, ১৯৯০ সালের কুরুক্কলমাদাম হত্যাকাণ্ড ছিল শ্রীলঙ্কার মুসলিম জনগোষ্ঠীর জন্য একটি বড় বাঁক বদলের মুহূর্ত। এর আগে পর্যন্ত এলটিটিই মূলত লড়াইয়ের তহবিল সংগ্রহের জন্য মুসলিমদের অপহরণ করে মুক্তিপণ আদায় করত। কিন্তু এরপর তারা সরাসরি রক্তপাতের পথ বেছে নেয়। ঠিক এক মাস পর, ১৯৯০ সালের আগস্টে পূর্বাঞ্চলীয় শহর কাত্তানকুডি ও ইরাভুরের দুটি মসজিদে হামলা চালিয়ে অন্তত ৩০০ মুসলিমকে হত্যা করে এলটিটিই   সেই ভয়াবহ সময়ে নিখোঁজ হন হিনায়ার আরেক ভাইও। পরিবারের শোকের দিনে পাশে থাকতে বাড়ি ফেরার কয়েক দিনের মধ্যেই তিনি বাত্তিকালোয়া শহর থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আনতে ঠেলাগাড়ি নিয়ে বেরিয়েছিলেন। কিন্তু এলটিটিই তাঁকে অপহরণ করে এবং এরপর আর কোনো খোঁজ মেলেনি; তাঁকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে।   অন্যদিকে, ৫৯ বছর বয়সী মোহাম্মদ রিজনি স্মরণ করেন উত্তরাঞ্চলীয় প্রদেশ থেকে মুসলিমদের উচ্ছেদের মর্মান্তিক অভিজ্ঞতা। ভারতীয় সেনাবাহিনী চলে যাওয়ার পর ১৯৯০ সালের শুরুতে তামিল ও মুসলিমরা মিলেমিশে এক পরিবারের মতোই নিজ নিজ গ্রামে ফিরেছিলেন। কিন্তু ওই বছরের অক্টোবরে এলটিটিই উত্তরাঞ্চলের মুসলিম গ্রামবাসীদের জড়ো করে মাত্র দুই দিনের মধ্যে প্রদেশ ছাড়ার নির্দেশ দেয়। রিজনি জানান, উত্তরাঞ্চলীয় প্রদেশে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র ৫ শতাংশ, যেখানে তামিল ছিলেন ৯০ শতাংশেরও বেশি। ১৯৯০ সালের অক্টোবরে আনুমানিক ৭৫ হাজার থেকে ১ লাখ মুসলিমকে জোরপূর্বক ওই প্রদেশ থেকে বিতাড়িত করা হয়।   তবে দীর্ঘ বঞ্চনা ও ট্রমা সত্ত্বেও সাম্প্রদায়িক সম্প্রীতি ফেরার আশা ছাড়েননি রিজনি। তাঁর ভাষায়, তামিল ও মুসলিমদের মধ্যে বরাবরই সুসম্পর্ক থাকবে এবং মুসলিমরা উচ্ছেদের ঘটনা ভুলবে না, কিন্তু এলটিটিই যা করেছে সে জন্য সাধারণ তামিলদের দোষারোপ করা হবে না।   কুরুক্কলমাদামের গণকবর খননকে সত্য উদ্ঘাটন ও মানসিক প্রশান্তির একটি পথ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ফারুক নামের এক সংশ্লিষ্ট ব্যক্তি জানান, কোনো রাজনৈতিক সংগ্রাম বা জাতিগত দাবি নিরীহ মানুষ হত্যা কিংবা পরিবারকে বাস্তুচ্যুত করার যুক্তি হতে পারে না। তিনি কর্তৃপক্ষের কাছে একটি যথাযথ ও স্বাধীন তদন্তের প্রত্যাশা করেছেন, যাতে নিহতদের পরিচয় শনাক্ত করা যায় এবং গণকবর থেকে উঠে আসা তথ্যগুলো প্রতিষ্ঠিত হয়।    পাশাপাশি উত্তরাঞ্চল থেকে উচ্ছেদ হওয়া মুসলিম পরিবারগুলোর মর্যাদার সাথে ফেরা ও পুনর্বাসন নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। অন্যদিকে ফৌজের মতে, কুরুক্কলমাদামে কর্তৃপক্ষ কীভাবে পরবর্তী পদক্ষেপ নেয়, তার ওপরই নির্ভর করবে শ্রীলঙ্কার মুসলিমরা বহু প্রতীক্ষিত উত্তরগুলো শেষ পর্যন্ত পাবে কি না। সূত্র: আল জাজিরা।   873 ডিএন 

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৬:৫৭
ভারতে বুলডোজার অভিযানে মুসলিমদের হাজারো বাড়িঘর ধ্বংস

ভারতে বুলডোজার অভিযানে মুসলিমদের হাজারো বাড়িঘর ধ্বংস, বাস্তুচ্যুত বহু পরিবার

শতাব্দীর আলোচিত ডিভোর্স ! বিলিয়নিয়ারের  ৭০ কোটি ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সাবেক স্ত্রী

শতাব্দীর আলোচিত ডিভোর্স ! বিলিয়নিয়ারের ৭০ কোটি ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সাবেক স্ত্রী

মিসরে জন্মেও নাগরিকত্ব পাননি

মিসরে জন্মেও নাগরিকত্ব পাননি, প্রজন্ম ধরে অধিকারহীন ফিলিস্তিনি পরিবারগুলো

স্নায়ুযুদ্ধের পর এই প্রথম: যুক্তরাজ্যের ১ লাখ রিজার্ভ সেনাকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ
স্নায়ুযুদ্ধের পর এই প্রথম: যুক্তরাজ্যের ১ লাখ রিজার্ভ সেনাকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ

স্নায়ুযুদ্ধের পর প্রথমবারের মতো প্রায় ১ লাখ সাবেক ও রিজার্ভ সেনাকে চিঠি পাঠিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি)। ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকি ও সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি জোরদার করতে সেনা, নৌ ও বিমানবাহিনীর সাবেক সদস্যদের সঙ্গে নতুন করে যোগাযোগ শুরু করেছে লন্ডন।   চিঠিতে সাবেক সেনাসদস্যদের বর্তমান যোগাযোগের ঠিকানা হালনাগাদ করার পাশাপাশি তাদের বর্তমান পেশা ও দক্ষতা সম্পর্কে তথ্য দিতে বলা হয়েছে। বিশেষ করে সাইবার নিরাপত্তা, স্বাস্থ্য, গোয়েন্দা এবং যোগাযোগ খাতে তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে সামরিক প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নেওয়ার সুযোগও রাখা হয়েছে।   যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের আওতায় ২০২৭ সালের বসন্তে নির্ধারিত ন্যাটোর বড় সামরিক মহড়া ‘স্টেডফাস্ট ডিফেন্ডার’-এ অংশ নেওয়ার সুযোগ পাবেন আগ্রহী রিজার্ভ সদস্যরা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সংসদীয় তথ্য অনুযায়ী, এ ধরনের মহড়ায় সর্বোচ্চ প্রায় ১ হাজার স্ট্র্যাটেজিক রিজার্ভ সদস্যকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।   তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, এই চিঠি তাৎক্ষণিক কোনো সামরিক তলব বা মোতায়েনের সংকেত নয়। সাবেক সেনা বা ভেটেরান্স বিষয়ক মন্ত্রী ক্যালভিন বেইলি জানিয়েছেন, চিঠি পাওয়া অধিকাংশ সদস্যকেই হয়তো কখনো সক্রিয় দায়িত্বে ফিরিয়ে আনা হবে না, তবে এই প্রস্তুতি প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এবং সংঘাতের ঝুঁকি কমাতে সহায়ক হবে।   ২০২৫ সালের যুক্তরাজ্যের প্রতিরক্ষা কৌশল পর্যালোচনায় রিজার্ভ বাহিনীর ভূমিকা শক্তিশালী করা এবং বৃহত্তর সামাজিক অংশগ্রহণের মাধ্যমে প্রতিরক্ষা জোরদার করার সুপারিশ করা হয়েছিল। ন্যাটো ও রাশিয়ার মধ্যে উত্তেজনা এবং ইউরোপের নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তরাজ্য এই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে, রাশিয়া বরাবরই ন্যাটো সদস্য রাষ্ট্রের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে এসেছে এবং সীমান্তের কাছে ন্যাটোর সামরিক তৎপরতা বৃদ্ধিকে আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর কারণ হিসেবে অভিহিত করেছে। সূত্র: লাও দং নিউজ।   873 ডিএন 

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৬:২৮
যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে একক সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী

যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে একক সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী

আহত বিক্ষোভকারীদের হাসপাতালে নেওয়ার অপরাধে মৃত্যুদণ্ড! ইরানে নারীদের ওপর ভয়াবহ দমন-পীড়ন

আহত বিক্ষোভকারীদের হাসপাতালে নেওয়ার অপরাধে মৃত্যুদণ্ড! ইরানে নারীদের ওপর ভয়াবহ দমন-পীড়ন

চীন-পাকিস্তানের যৌথ কৃত্রিম উপগ্রহ নেটওয়ার্ক

ভারতের সামরিক স্থাপনায় নজরদারিতে চীন-পাকিস্তানের যৌথ কৃত্রিম উপগ্রহ নেটওয়ার্ক

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...