অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গোনার চাকরি, মাসে আয় সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত! থাকা-খাওয়াও বিনামূল্যে
বরফে ঢাকা অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গোনা ও পর্যবেক্ষণ করে মাসে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আয়ের সুযোগ রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট প্রতিবছর গ্রীষ্মকালীন মৌসুমে এ ধরনের কাজের জন্য কর্মী নিয়োগ করে। বেতনের পাশাপাশি কর্মীদের বিনামূল্যে থাকা, খাওয়া এবং প্রচণ্ড ঠান্ডায় ব্যবহারের উপযোগী বিশেষ পোশাক দেওয়া হয়। তবে ২০২৬-২৭ মৌসুমের নিয়োগ ইতিমধ্যে শেষ হয়েছে।
সংস্থাটির কর্মস্থল অ্যান্টার্কটিকার গুডিয়ার দ্বীপের পোর্ট লকরয় এলাকায়। সেখানে রয়েছে একটি ঐতিহাসিক জাদুঘর, উপহারের দোকান এবং বিশ্বের দক্ষিণতম সচল ডাকঘরগুলোর একটি। নির্বাচিত কর্মীদের পেঙ্গুইন পর্যবেক্ষণের পাশাপাশি পর্যটকদের স্বাগত জানানো, জাদুঘরের কার্যক্রম পরিচালনা এবং পোস্টকার্ড বাছাই ও সিল দেওয়ার কাজও করতে হয়।
প্রতিবছর অক্টোবরের শেষ থেকে মার্চের শেষ পর্যন্ত সেখানে কর্মীরা অবস্থান করেন। পদের ধরন অনুযায়ী মাসিক পারিশ্রমিক প্রায় ১ হাজার ৭০০ থেকে ২ হাজার ৫০০ ইউরোর সমপরিমাণ হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ আনুমানিক আড়াই লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা। তবে চুক্তিভিত্তিক কর্মীদের প্রযোজ্য কর নিজেদেরই পরিশোধ করতে হয়।
পেঙ্গুইন গণনার কাজটি মূলত পরিবেশ ও বন্য প্রাণী গবেষণার অংশ। দ্বীপটিতে বসবাসকারী জেন্টু পেঙ্গুইনদের বাসা, ডিম ও ছানার সংখ্যা নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। এর মাধ্যমে পেঙ্গুইনের প্রজনন পরিস্থিতি এবং পর্যটকদের উপস্থিতি তাদের জীবনযাত্রায় কোনো প্রভাব ফেলছে কি না, তা বোঝার চেষ্টা করেন গবেষকেরা।
২০২৪ সালের ডিসেম্বরে পোর্ট লকরয় এলাকায় ৫৭১টি পেঙ্গুইনের বাসা এবং ৯৩৮টি ডিম গণনা করা হয়েছিল। প্রজনন মৌসুমের শেষ দিকে ছানাগুলো বড় হলে আবার গণনা করা হয়। তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে প্রয়োজনে একাধিকবার একই কাজ করতে হয়।
তবে আকর্ষণীয় বেতনের বিপরীতে সেখানে জীবনযাপন বেশ কঠিন। পোর্ট লকরয়ে নিয়মিত পানির সরবরাহ নেই। খাবার ও ব্যবহারের পানি জাহাজ থেকে সংগ্রহ করতে হয়। ফলে সাধারণত সপ্তাহে একবার গোসলের সুযোগ মেলে। প্রতিকূল আবহাওয়ায় জাহাজ আসতে না পারলে আরও দীর্ঘ সময় গোসল ছাড়াই থাকতে হতে পারে।
দ্বীপটিতে সাধারণ মোবাইল নেটওয়ার্ক নেই। যোগাযোগের জন্য সীমিত স্যাটেলাইট ইন্টারনেটের ওপর নির্ভর করতে হয়। কর্মীদের একই কক্ষে ঘুমাতে হয় এবং বরফ পরিষ্কার, মালপত্র বহনসহ নানা শারীরিক পরিশ্রমের কাজ করতে হয়।
এই চাকরিতে আবেদনের জন্য বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। সর্বোচ্চ বয়সসীমা নেই। বিজ্ঞান বিষয়ে ডিগ্রি বাধ্যতামূলক না হলেও ভালো শারীরিক সক্ষমতা এবং প্রতিকূল পরিবেশে কাজ করার মানসিক প্রস্তুতি থাকতে হবে।
বাংলাদেশি আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ শর্ত হলো, আবেদনকারীর যুক্তরাজ্যে বসবাস এবং সেখানে কাজ করার বৈধ অনুমতি থাকতে হবে। সংস্থাটি এ চাকরির জন্য ভিসা স্পন্সর করে না। ফলে শুধু বাংলাদেশ থেকে সরাসরি আবেদন করে চাকরিটি পাওয়ার সুযোগ নেই, যদি যুক্তরাজ্যে কাজ করার প্রয়োজনীয় অনুমতি না থাকে।
ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্টের ১৩ অক্টোবর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ মৌসুমের জন্য মোট ১৪ জনের দল নির্বাচন করা হয়েছে। তাঁদের মধ্যে আটজন পোর্ট লকরয়ে এবং ছয়জন অ্যান্টার্কটিকার অন্য একটি ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণসংক্রান্ত কাজে নিয়োজিত থাকবেন।
সংস্থাটির আনুষ্ঠানিক নিয়োগ তথ্য অনুযায়ী, চলতি মৌসুমের আবেদন গ্রহণ বন্ধ রয়েছে। নতুন মৌসুমের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আগ্রহীরা যোগ্যতা ও আবেদনের সময়সীমা জানতে পারবেন।
সূত্র: ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreইতালিতে বিদেশি কর্মী নিয়োগের জন্য আগামী তিন বছরে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জনের প্রবেশ কোটা নির্ধারণ করেছে দেশটির সরকার। ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত কার্যকর এই কর্মসূচির আওতায় বাংলাদেশসহ ৩৮টি দেশের নাগরিকদের জন্য নির্দিষ্টসংখ্যক কর্মসংস্থানের সুযোগ রাখা হয়েছে। কৃষি, পর্যটন, নির্মাণ, উৎপাদন, পরিবহন ও বিভিন্ন সেবা খাতে কাজের জন্য এসব কর্মী নিয়োগ করা হবে। ইতালির শ্রম ও সামাজিক নীতিবিষয়ক মন্ত্রণালয়ের ২০২৫ সালের ১৬ অক্টোবর প্রকাশিত সরকারি ঘোষণা অনুযায়ী, ‘ডিক্রেতো ফ্লুসি ২০২৬–২০২৮’ কর্মসূচির আওতায় তিন বছরে পর্যায়ক্রমে এই কর্মী নেওয়া হবে। এর মধ্যে ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জনকে প্রবেশের অনুমতি দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশসহ তালিকাভুক্ত ৩৮টি দেশ ইতালির সরকারি নির্দেশনায় নির্দিষ্ট কর্মসংস্থান কোটার আওতায় যেসব দেশের নাগরিকদের রাখা হয়েছে, সেগুলো হলো: ১. আলবেনিয়া ২. আলজেরিয়া ৩. বাংলাদেশ ৪. বসনিয়া ও হার্জেগোভিনা ৫. দক্ষিণ কোরিয়া ৬. আইভরি কোস্ট ৭. ইকুয়েডর ৮. মিসর ৯. এল সালভাদর ১০. ইথিওপিয়া ১১. ফিলিপাইন ১২. গাম্বিয়া ১৩. জর্জিয়া ১৪. ঘানা ১৫. জাপান ১৬. জর্ডান ১৭. গুয়াতেমালা ১৮. ভারত ১৯. কিরগিজস্তান ২০. কসোভো ২১. মালি ২২. মরক্কো ২৩. মরিশাস ২৪. মলদোভা ২৫. মন্টেনেগ্রো ২৬. নাইজার ২৭. নাইজেরিয়া ২৮. পাকিস্তান ২৯. পেরু ৩০. উত্তর মেসিডোনিয়া ৩১. সেনেগাল ৩২. সার্বিয়া ৩৩. শ্রীলঙ্কা ৩৪. সুদান ৩৫. থাইল্যান্ড ৩৬. তিউনিসিয়া ৩৭. ইউক্রেন ৩৮. উজবেকিস্তান। এদিকে, ইতালির স্বরাষ্ট্র, শ্রম, কৃষি ও পর্যটনবিষয়ক মন্ত্রণালয়ের ১ অক্টোবর ২০২৬ সালের যৌথ নির্দেশনায় বলা হয়েছে, ২০২৭ সাল থেকে কেনিয়াকেও কর্মী আসার দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশটির সঙ্গে ২০২৬ সালের ২ জুলাই অভিবাসন ও চলাচল বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৭ সালে কতজন কর্মী নেওয়া হবে সরকারি নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের জন্য মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০টি প্রবেশ কোটা নির্ধারিত হয়েছে। এর মধ্যে ৭৬ হাজার ২০০ জনকে মৌসুমি নয় এমন কাজে, ৮৯ হাজার জনকে কৃষি ও পর্যটন খাতের মৌসুমি কাজে এবং ৬৫০ জনকে স্বনিয়োজিত কাজের জন্য নেওয়া হবে। মৌসুমি নয় এমন কাজের কোটার মধ্যে ১৪ হাজারটি পারিবারিক পরিচর্যা ও গৃহস্থালি কাজের জন্য রাখা হয়েছে। আবেদনের সময়সূচি ২০২৭ সালের জন্য আবেদনপত্র আগাম পূরণের সুযোগ ২০২৬ সালের ২৩ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে। এরপর নির্ধারিত ‘ক্লিক ডে’ অনুযায়ী আবেদন জমা নেওয়া হবে। - ১২ জানুয়ারি ২০২৭: কৃষি খাতের মৌসুমি কাজ। - ৯ ফেব্রুয়ারি ২০২৭: পর্যটন খাতের মৌসুমি কাজ। - ১৬ ফেব্রুয়ারি ২০২৭: অন্যান্য নির্ধারিত খাতের মৌসুমি নয় এমন কাজ। - ১৮ ফেব্রুয়ারি ২০২৭: পারিবারিক পরিচর্যা ও গৃহস্থালি কাজ। আবেদন জমা দেওয়ার জন্য ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন ‘এএলআই’ পোর্টাল ব্যবহার করতে হবে। সাধারণত ইতালির নিয়োগকর্তাই বিদেশি কর্মী নিয়োগের অনুমতিপত্রের জন্য আবেদন করবেন। অর্থাৎ শুধু তালিকাভুক্ত দেশের নাগরিক হলেই সরাসরি ওয়ার্ক ভিসা পাওয়া যাবে না; নিয়োগকর্তা, চাকরির প্রস্তাব, নির্ধারিত কোটা ও অন্যান্য আইনি শর্ত পূরণ করতে হবে। বাংলাদেশি আবেদনকারীদের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মরক্কো থেকে কর্মী নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত যাচাইয়ের বিধান রয়েছে। এসব দেশের আবেদন অনুমোদনের আগে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষের ইতিবাচক মতামত এবং শ্রম পরিদর্শন কর্তৃপক্ষের প্রাথমিক যাচাই প্রয়োজন। ফলে ইতালির এই কর্মসূচিতে বাংলাদেশিদের জন্য সুযোগ থাকলেও সঠিক নিয়োগকর্তা, বৈধ চাকরির প্রস্তাব এবং সরকারি প্রক্রিয়া অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদ সূত্র: ইতালির শ্রম ও সামাজিক নীতিবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় । 876TR
ডেনমার্কে স্থায়ী বসবাস ছাড়াই নাগরিকত্বের সুযোগ, বিশেষ সুবিধা পাবেন ৭ শ্রেণির অভিবাসন প্রত্যাশী
স্নায়ুযুদ্ধের পর প্রথমবার সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে প্রায় ১ লাখ সাবেক সামরিক সদস্যকে চিঠি পাঠাল যুক্তরাজ্য
যুদ্ধবিরোধী মতাদর্শকে চরমপন্থা হিসেবে তুলে ধরছে যুক্তরাষ্ট্র: মার্কিন অধিকারকর্মী ফার্গি চেম্বার্স
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে কড়া সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন। শেখ হাসিনার কোনো ক্ষতি হলে তারেক রহমান ও তাঁর সরকারকেই এককভাবে দায়ী থাকতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। নিউইয়র্কে আয়োজিত ‘বাংলাদেশ’স ফিউচার’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় মাইকেল রুবিন এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত পেন্টাগনে দায়িত্ব পালন করা এই সাবেক কর্মকর্তা বলেন, আগেভাগেই প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া উচিত যে, শেখ হাসিনার চুলের একটি অংশেরও যদি কোনো ক্ষতি হয়, তবে কেবল তারাই দায়ী থাকবেন। একই সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং অন্যান্য দূতাবাসের কূটনীতিকদেরও এই বার্তা ঢাকার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। সেমিনারে ভারতের বিষয়েও মন্তব্য করেন মাইকেল রুবিন। বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের আপস না করে ভারতকে দৃঢ় অবস্থানে থাকার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তবে ১৬ ডিসেম্বর তাঁর দেশে ফেরার পরিকল্পনা ঘিরে নানা অনিশ্চয়তা ও জটিলতা তৈরি হয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে 873 ডিএন
মৃত্যুর পর আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইসরায়েলি হামলায় নিহত সেই ফিলিস্তিনি সাংবাদিক
ভারতে নেতার মেয়ের বিয়েতে ১০ কি.মি. যানজট, ঘোড়দৌড় দেখতে বিদ্যুতের টাওয়ারেও উঠলেন দর্শকরা
শ্রীলঙ্কায় গণকবর খনন: ৩৬ বছর পর মুসলিম হত্যাকাণ্ডের সত্য সন্ধানে নতুন আশা
ভারতের বিভিন্ন রাজ্যে সরকারি উচ্ছেদ অভিযান ও বুলডোজার ব্যবহারের ঘটনায় বাড়িঘর হারাচ্ছেন হাজারো মানুষ। বিশেষ করে আসাম রাজ্যে সাম্প্রতিক কয়েকটি অভিযানে বিপুলসংখ্যক বাঙালি মুসলিম পরিবারের বসতবাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এসব ঘটনায় শুধু বসতঘর নয়, মসজিদসহ বিভিন্ন স্থাপনাও ধ্বংস করা হয়েছে। উচ্ছেদের বৈধতা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বৈষম্যের অভিযোগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সর্বশেষ ১৩ নভেম্বর আসামের লখিমপুর জেলার বোগিনাদি এলাকায় ১৯৮৩ সালের সাম্প্রদায়িক সহিংসতায় বাস্তুচ্যুত হয়ে বসতি গড়া ১৩২টি বাঙালি মুসলিম পরিবারের বাড়িঘর ভেঙে দেয় প্রশাসন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব পরিবারে প্রায় ৭০৪ জন সদস্য ছিলেন। অভিযানে একটি মসজিদসহ বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়। বাসিন্দাদের অভিযোগ, তাঁদের পাশের এলাকায় বসবাসকারী অন্য সম্প্রদায়ের কিছু পরিবারের বাড়িঘর অক্ষত রাখা হলেও মুসলিম পরিবারগুলোকে উচ্ছেদ করা হয়েছে। তাঁদের দাবি, ১৯৮৩ সালের সহিংসতার পর সরকার তাঁদের পরিবারগুলোকে ওই এলাকায় বসতি স্থাপনের সুযোগ দিয়েছিল। তবে প্রশাসনের বক্তব্য, জমিটি সরকারি এবং জনস্বার্থে ব্যবহারের জন্য খালি করা হচ্ছে। এর আগে ১ নভেম্বর আসামের ধুবড়ি জেলার আলমগঞ্জ পার্ট-নাইন গ্রামে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালানো হয়। সংবাদমাধ্যম স্ক্রলের প্রতিবেদন অনুযায়ী, সেখানে ৬৪০টির বেশি বাঙালি মুসলিম পরিবারের বাড়িঘর ভেঙে দেওয়া হয়। এতে চার হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হন। প্রায় ৬৫০ বিঘা সরকারি জমিতে এই অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের দাবি, সরকারি জমি দখলমুক্ত করে সেখানে শিল্প পার্ক নির্মাণের জন্য জমি হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। উচ্ছেদের আগে বাসিন্দাদের নোটিশ দেওয়া হয়েছিল বলেও জানিয়েছে প্রশাসন। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁদের অনেকেই কয়েক দশক ধরে ওই এলাকায় বসবাস করছেন। কেউ কেউ জমির রাজস্ব পরিশোধের পুরোনো রসিদও দেখিয়েছেন। উচ্ছেদের পর অনেক পরিবার আত্মীয়স্বজনের বাড়িতে, অস্থায়ী ঘরে কিংবা রাস্তার পাশে ত্রিপল টাঙিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এ ছাড়া অক্টোবর মাসে আসামের নগাঁও, হোজাই ও গোলাঘাট জেলায় দুই দিনের উচ্ছেদ অভিযানে এক হাজারের বেশি মুসলিম পরিবার বাস্তুচ্যুত হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। সংরক্ষিত বনাঞ্চল ও সরকারি জমি দখলমুক্ত করার কথা বলে এসব অভিযান চালানো হয়। স্থানীয় বাসিন্দাদের একটি অংশের দাবি, তাঁদের পরিবার কয়েক দশক ধরে ওই এলাকায় বসবাস করছে। সংবাদমাধ্যম স্ক্রলের সংকলিত সরকারি তথ্য অনুযায়ী, আসামে গত ১০ বছরে সরকারি জমি থেকে প্রায় ১৯ হাজার পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। এসব পরিবারের অধিকাংশই মুসলিম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে মধ্যপ্রদেশের শাজাপুর জেলার ভোপাখেড়ি গ্রামে ১৪ নভেম্বর তিনটি বাড়ি ভেঙে দেয় প্রশাসন। বাড়িগুলোর মালিকদের মধ্যে দুটি মুসলিম পরিবার এবং একটি আদিবাসী পরিবারের সদস্য ছিলেন। অভিযানে ২৫০ জনের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়। প্রশাসনের দাবি, বাড়িগুলো সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল এবং নোটিশ দেওয়ার পর উচ্ছেদ করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একই এলাকায় প্রায় ২০০টি বাড়ি থাকলেও বেছে বেছে তিনটি বাড়ি ভাঙা হয়েছে। তাঁদের দাবি, ১৯৯৬-৯৭ সাল থেকে স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে সেখানে বসতি স্থাপনের অনুমতি দেওয়া হয়েছিল। এ ঘটনায় নির্বাচিতভাবে উচ্ছেদ পরিচালনার অভিযোগ উঠেছে। ভারতে বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙার বিষয়টি নিয়ে আগেও দেশটির সর্বোচ্চ আদালত গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। ২০২৪ সালের ১৩ নভেম্বর ভারতের সুপ্রিম কোর্ট স্পষ্ট করেন, কোনো ব্যক্তি অপরাধে অভিযুক্ত বা দোষী হলেই তাঁর বাড়িঘর ভেঙে দেওয়া যায় না। উচ্ছেদের ক্ষেত্রে যথাযথ নোটিশ, জবাব দেওয়ার সুযোগ এবং আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এদিকে ২০২৬ সালের ১৬ সেপ্টেম্বর আসামের গোয়ালপাড়া জেলায় ৭৩টি বাঙালি মুসলিম পরিবারের বাড়ি ভাঙার ঘটনায় গৌহাটি হাইকোর্ট প্রশাসনের পদক্ষেপকে প্রাথমিকভাবে বেআইনি ও অননুমোদিত বলে পর্যবেক্ষণ করেন। আদালত বলেন, ব্যক্তিগত কৃষিজমিতে বাড়িঘর ভাঙার আগে বাসিন্দাদের বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়া এবং জরুরি বিপদের যথাযথ কারণ দেখাতে না পারা গুরুতর আইনি প্রশ্ন তৈরি করে। আসাম সরকারের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, এসব অভিযান কোনো ধর্মীয় সম্প্রদায়কে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে না। সরকারি জমি, বনাঞ্চল ও সংরক্ষিত এলাকার অবৈধ দখল উচ্ছেদ করাই তাদের উদ্দেশ্য। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং উচ্ছেদের ক্ষেত্রে সমান আইনি অধিকার নিশ্চিত করার দাবি উঠেছে। বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীদের আলোচনায়ও প্রশ্ন উঠছে, সরকারি জমি উদ্ধার করতে গিয়ে সাধারণ মানুষের বসতবাড়ি ভাঙার আগে যথাযথ আইনি প্রক্রিয়া এবং মানবিক পুনর্বাসন নিশ্চিত করা হচ্ছে কি না। সংবাদসূত্র: ভারতের সুপ্রিম কোর্ট, দ্য ইন্ডিপেনডেন্ট।874 এসকিউ
শতাব্দীর আলোচিত ডিভোর্স ! বিলিয়নিয়ারের ৭০ কোটি ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সাবেক স্ত্রী
মিসরে জন্মেও নাগরিকত্ব পাননি, প্রজন্ম ধরে অধিকারহীন ফিলিস্তিনি পরিবারগুলো

