সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

যে কোন প্রতিরক্ষাব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম! ভয়ংকর ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র আনছে ইরান

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৪:১৪
যে কোন প্রতিরক্ষাব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম! ভয়ংকর ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র আনছে ইরান
যে কোন প্রতিরক্ষাব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম! ভয়ংকর ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র আনছে ইরান

দূরপাল্লার লক্ষ্যবস্তুতে নিখুঁত ও বিধ্বংসী হামলার সক্ষমতা বাড়াতে নতুন ও আরও শক্তিশালী ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান। প্রতিরক্ষা ও সমরবিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, বিদ্যমান অস্ত্রগুলোর প্রযুক্তির সমন্বয়ে তেহরান এমন এক নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে, যা আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে আরও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

 

আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) এবং আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্টের (সিটিপি) এক যৌথ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সম্প্রতি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার কিছু ফুটেজ প্রকাশ করেছে। সেখান থেকেই এই নতুন সমরাস্ত্র উন্নয়নের বিষয়টি সামনে আসে।

 

প্রতিবেদন অনুযায়ী, ইরান এমন সব ক্ষেপণাস্ত্রের সংস্করণ তৈরি করছে যেখানে অত্যন্ত শক্তিশালী প্রপালশন সিস্টেমের (গতি সঞ্চারক ব্যবস্থা) সঙ্গে এমন ওয়ারহেড বা বিস্ফোরক অংশ যুক্ত করা হচ্ছে, যা লক্ষ্যবস্তুতে আঘাত হানার ঠিক আগমুহূর্তে নিজের গতিপথ পরিবর্তন করতে পারে। এর ফলে শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার পক্ষে এসব ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। প্রযুক্তিগত সাদৃশ্য থাকায় শিল্প সরবরাহ ব্যবস্থায় বড় কোনো পরিবর্তন ছাড়াই ইরান দ্রুত এই ক্ষেপণাস্ত্র উৎপাদন করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।

 

বিশেষজ্ঞরা জানিয়েছেন, আইআরজিসি তাদের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘হাজ কাসেম’-এর শক্তিশালী প্রপালশন সিস্টেমের সঙ্গে ‘খাইবার শেকান’, ‘খাইবার শেকান-২’ এবং ‘ফাত্তাহ-১’-এর ওয়ারহেড যুক্ত করে এই হাইব্রিড ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। উল্লেখ্য, পূর্ববর্তী সংঘাতগুলোতে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলার ক্ষেত্রে এই তিনটি ক্ষেপণাস্ত্রই ব্যবহার করেছিল তেহরান।

 

‘হাজ কাসেম’ ক্ষেপণাস্ত্রের প্রপালশন ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী হওয়ায় এটি চূড়ান্ত পর্যায়ে (টার্মিনাল ভেলোসিটি) অবিশ্বাস্য গতি অর্জন করতে পারে। ফলে লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে আসার সময় প্রতিরক্ষাব্যবস্থাগুলো প্রতিক্রিয়া দেখানোর ন্যূনতম সময় পায় না এবং আঘাতের তীব্রতাও বহুগুণ বেড়ে যায়।

 

এর আগে চলতি মাসের শুরুতে প্রকাশিত এক প্রতিবেদনে ইরানের সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক নির্মাণকাজের তথ্য উঠে এসেছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ক্ষতি কাটিয়ে ওঠার পাশাপাশি ভবিষ্যৎ হামলা থেকে বাঁচতে ইরান তাদের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো মাটির নিচে সরিয়ে নিচ্ছে। এ ছাড়া শাহরুদ এলাকার কাছে খননকাজের চিত্র দেখে সেখানে নতুন করে ক্ষেপণাস্ত্র উৎপাদনের প্রমাণ মিলেছে বলেও গোয়েন্দা বিশ্লেষকেরা ধারণা করছেন।

 

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে প্রাথমিক হামলা চালানোর কয়েক সপ্তাহ পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের শতভাগ সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে। ছয় মাস পর সেপ্টেম্বরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও একই সুরে বলেছিলেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, প্রতিরক্ষাব্যবস্থা ও সমরাস্ত্র শিল্প পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

 

তবে সাম্প্রতিক পরিস্থিতি ভিন্ন চিত্রই তুলে ধরছে। গত ১০ নভেম্বর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে নতুন করে মার্কিন হামলার সম্ভাবনা ‘খুবই কম’ বলে মন্তব্য করলেও এরপরই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইরানের কেশম দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর আগে কুয়েতে মার্কিন সেনাদের একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছিল ইরান।

 

এদিকে, দীর্ঘ নয় মাস ধরে চলা এই সংঘাত নিরসনে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় মধ্য নভেম্বরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, মার্কিন আগ্রাসন মোকাবিলায় তেহরান তার হাতে থাকা সব ধরনের শক্তি ও কৌশল প্রয়োগ করবে। সূত্র: দ্য ইনডিপেনডেন্ট

 

873 ডিএন


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
শেখ হাসিনার ক্ষতি হলে তারেক রহমান ও তাঁর সরকারকে দায়ী থাকতে হবে বলে সতর্কবার্তা মাইকেল রুবিনের। ছবি: সংগৃহীত
হাসিনার দেশে ফেরা নিয়ে তারেক রহমানকে হুঁশিয়ারি পেন্টাগনের সাবেক কর্মকর্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে কড়া সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন। শেখ হাসিনার কোনো ক্ষতি হলে তারেক রহমান ও তাঁর সরকারকেই এককভাবে দায়ী থাকতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।   নিউইয়র্কে আয়োজিত ‘বাংলাদেশ’স ফিউচার’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় মাইকেল রুবিন এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত পেন্টাগনে দায়িত্ব পালন করা এই সাবেক কর্মকর্তা বলেন, আগেভাগেই প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া উচিত যে, শেখ হাসিনার চুলের একটি অংশেরও যদি কোনো ক্ষতি হয়, তবে কেবল তারাই দায়ী থাকবেন। একই সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং অন্যান্য দূতাবাসের কূটনীতিকদেরও এই বার্তা ঢাকার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।   সেমিনারে ভারতের বিষয়েও মন্তব্য করেন মাইকেল রুবিন। বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের আপস না করে ভারতকে দৃঢ় অবস্থানে থাকার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।   আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তবে ১৬ ডিসেম্বর তাঁর দেশে ফেরার পরিকল্পনা ঘিরে নানা অনিশ্চয়তা ও জটিলতা তৈরি হয়েছে।   সূত্র: ইন্ডিয়া টুডে   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৮:৫৩
গাজার যুদ্ধের চিত্র তুলে ধরতে গিয়ে নিহত সাংবাদিক মরিয়ম দাগ্গা মরণোত্তর ‘ররি পেক’ পুরস্কার পেলেন। ছবি: সংগৃহীত

মৃত্যুর পর আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইসরায়েলি হামলায় নিহত সেই ফিলিস্তিনি সাংবাদিক

ভারতে নেতার মেয়ের বিয়েতে ১০ কি.মি. যানজট, ঘোড়দৌড় দেখতে বিদ্যুতের টাওয়ারেও উঠলেন দর্শকরা

ভারতে নেতার মেয়ের বিয়েতে ১০ কি.মি. যানজট, ঘোড়দৌড় দেখতে বিদ্যুতের টাওয়ারেও উঠলেন দর্শকরা

শ্রীলঙ্কায় গণকবর খনন: ৩৬ বছর পর মুসলিম হত্যাকাণ্ডের সত্য সন্ধানে নতুন আশা

শ্রীলঙ্কায় গণকবর খনন: ৩৬ বছর পর মুসলিম হত্যাকাণ্ডের সত্য সন্ধানে নতুন আশা

ভারতে বুলডোজার অভিযানে মুসলিমদের হাজারো বাড়িঘর ধ্বংস
ভারতে বুলডোজার অভিযানে মুসলিমদের হাজারো বাড়িঘর ধ্বংস, বাস্তুচ্যুত বহু পরিবার

ভারতের বিভিন্ন রাজ্যে সরকারি উচ্ছেদ অভিযান ও বুলডোজার ব্যবহারের ঘটনায় বাড়িঘর হারাচ্ছেন হাজারো মানুষ। বিশেষ করে আসাম রাজ্যে সাম্প্রতিক কয়েকটি অভিযানে বিপুলসংখ্যক বাঙালি মুসলিম পরিবারের বসতবাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এসব ঘটনায় শুধু বসতঘর নয়, মসজিদসহ বিভিন্ন স্থাপনাও ধ্বংস করা হয়েছে। উচ্ছেদের বৈধতা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বৈষম্যের অভিযোগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।   সর্বশেষ ১৩ নভেম্বর আসামের লখিমপুর জেলার বোগিনাদি এলাকায় ১৯৮৩ সালের সাম্প্রদায়িক সহিংসতায় বাস্তুচ্যুত হয়ে বসতি গড়া ১৩২টি বাঙালি মুসলিম পরিবারের বাড়িঘর ভেঙে দেয় প্রশাসন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব পরিবারে প্রায় ৭০৪ জন সদস্য ছিলেন। অভিযানে একটি মসজিদসহ বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়।   বাসিন্দাদের অভিযোগ, তাঁদের পাশের এলাকায় বসবাসকারী অন্য সম্প্রদায়ের কিছু পরিবারের বাড়িঘর অক্ষত রাখা হলেও মুসলিম পরিবারগুলোকে উচ্ছেদ করা হয়েছে। তাঁদের দাবি, ১৯৮৩ সালের সহিংসতার পর সরকার তাঁদের পরিবারগুলোকে ওই এলাকায় বসতি স্থাপনের সুযোগ দিয়েছিল। তবে প্রশাসনের বক্তব্য, জমিটি সরকারি এবং জনস্বার্থে ব্যবহারের জন্য খালি করা হচ্ছে।   এর আগে ১ নভেম্বর আসামের ধুবড়ি জেলার আলমগঞ্জ পার্ট-নাইন গ্রামে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালানো হয়। সংবাদমাধ্যম স্ক্রলের প্রতিবেদন অনুযায়ী, সেখানে ৬৪০টির বেশি বাঙালি মুসলিম পরিবারের বাড়িঘর ভেঙে দেওয়া হয়। এতে চার হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হন। প্রায় ৬৫০ বিঘা সরকারি জমিতে এই অভিযান পরিচালিত হয়।   জেলা প্রশাসনের দাবি, সরকারি জমি দখলমুক্ত করে সেখানে শিল্প পার্ক নির্মাণের জন্য জমি হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। উচ্ছেদের আগে বাসিন্দাদের নোটিশ দেওয়া হয়েছিল বলেও জানিয়েছে প্রশাসন। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁদের অনেকেই কয়েক দশক ধরে ওই এলাকায় বসবাস করছেন। কেউ কেউ জমির রাজস্ব পরিশোধের পুরোনো রসিদও দেখিয়েছেন। উচ্ছেদের পর অনেক পরিবার আত্মীয়স্বজনের বাড়িতে, অস্থায়ী ঘরে কিংবা রাস্তার পাশে ত্রিপল টাঙিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।   এ ছাড়া অক্টোবর মাসে আসামের নগাঁও, হোজাই ও গোলাঘাট জেলায় দুই দিনের উচ্ছেদ অভিযানে এক হাজারের বেশি মুসলিম পরিবার বাস্তুচ্যুত হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। সংরক্ষিত বনাঞ্চল ও সরকারি জমি দখলমুক্ত করার কথা বলে এসব অভিযান চালানো হয়। স্থানীয় বাসিন্দাদের একটি অংশের দাবি, তাঁদের পরিবার কয়েক দশক ধরে ওই এলাকায় বসবাস করছে।   সংবাদমাধ্যম স্ক্রলের সংকলিত সরকারি তথ্য অনুযায়ী, আসামে গত ১০ বছরে সরকারি জমি থেকে প্রায় ১৯ হাজার পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। এসব পরিবারের অধিকাংশই মুসলিম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে মধ্যপ্রদেশের শাজাপুর জেলার ভোপাখেড়ি গ্রামে ১৪ নভেম্বর তিনটি বাড়ি ভেঙে দেয় প্রশাসন। বাড়িগুলোর মালিকদের মধ্যে দুটি মুসলিম পরিবার এবং একটি আদিবাসী পরিবারের সদস্য ছিলেন। অভিযানে ২৫০ জনের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়।   প্রশাসনের দাবি, বাড়িগুলো সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল এবং নোটিশ দেওয়ার পর উচ্ছেদ করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একই এলাকায় প্রায় ২০০টি বাড়ি থাকলেও বেছে বেছে তিনটি বাড়ি ভাঙা হয়েছে। তাঁদের দাবি, ১৯৯৬-৯৭ সাল থেকে স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে সেখানে বসতি স্থাপনের অনুমতি দেওয়া হয়েছিল। এ ঘটনায় নির্বাচিতভাবে উচ্ছেদ পরিচালনার অভিযোগ উঠেছে।   ভারতে বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙার বিষয়টি নিয়ে আগেও দেশটির সর্বোচ্চ আদালত গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। ২০২৪ সালের ১৩ নভেম্বর ভারতের সুপ্রিম কোর্ট স্পষ্ট করেন, কোনো ব্যক্তি অপরাধে অভিযুক্ত বা দোষী হলেই তাঁর বাড়িঘর ভেঙে দেওয়া যায় না। উচ্ছেদের ক্ষেত্রে যথাযথ নোটিশ, জবাব দেওয়ার সুযোগ এবং আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।   এদিকে ২০২৬ সালের ১৬ সেপ্টেম্বর আসামের গোয়ালপাড়া জেলায় ৭৩টি বাঙালি মুসলিম পরিবারের বাড়ি ভাঙার ঘটনায় গৌহাটি হাইকোর্ট প্রশাসনের পদক্ষেপকে প্রাথমিকভাবে বেআইনি ও অননুমোদিত বলে পর্যবেক্ষণ করেন। আদালত বলেন, ব্যক্তিগত কৃষিজমিতে বাড়িঘর ভাঙার আগে বাসিন্দাদের বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়া এবং জরুরি বিপদের যথাযথ কারণ দেখাতে না পারা গুরুতর আইনি প্রশ্ন তৈরি করে।   আসাম সরকারের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, এসব অভিযান কোনো ধর্মীয় সম্প্রদায়কে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে না। সরকারি জমি, বনাঞ্চল ও সংরক্ষিত এলাকার অবৈধ দখল উচ্ছেদ করাই তাদের উদ্দেশ্য। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং উচ্ছেদের ক্ষেত্রে সমান আইনি অধিকার নিশ্চিত করার দাবি উঠেছে। বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীদের আলোচনায়ও প্রশ্ন উঠছে, সরকারি জমি উদ্ধার করতে গিয়ে সাধারণ মানুষের বসতবাড়ি ভাঙার আগে যথাযথ আইনি প্রক্রিয়া এবং মানবিক পুনর্বাসন নিশ্চিত করা হচ্ছে কি না। সংবাদসূত্র: ভারতের সুপ্রিম কোর্ট, দ্য ইন্ডিপেনডেন্ট।874 এসকিউ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৬:৫১
শতাব্দীর আলোচিত ডিভোর্স ! বিলিয়নিয়ারের  ৭০ কোটি ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সাবেক স্ত্রী

শতাব্দীর আলোচিত ডিভোর্স ! বিলিয়নিয়ারের ৭০ কোটি ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সাবেক স্ত্রী

মিসরে জন্মেও নাগরিকত্ব পাননি

মিসরে জন্মেও নাগরিকত্ব পাননি, প্রজন্ম ধরে অধিকারহীন ফিলিস্তিনি পরিবারগুলো

স্নায়ুযুদ্ধের পর এই প্রথম: যুক্তরাজ্যের ১ লাখ রিজার্ভ সেনাকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ

স্নায়ুযুদ্ধের পর এই প্রথম: যুক্তরাজ্যের ১ লাখ রিজার্ভ সেনাকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে একক সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী
যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে একক সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী

ইরানে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতার ওপর নির্ভরশীল নয় ইসরায়েল। প্রয়োজনে এককভাবেই ইরানে হামলা চালানোর সক্ষমতা ও প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।   বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান। তিনি বলেন, ইসরায়েল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেকোনো পরিস্থিতিতে সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছাড়াও ইসরায়েল এককভাবে অভিযান চালাতে সক্ষম।   ইসরায়েলি সামরিক মুখপাত্রের দাবি, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ইসরায়েলকে ধ্বংস করার লক্ষ্য থেকেও তেহরান সরে আসেনি বলে তাদের ধারণা। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা, সামরিক অবকাঠামো এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েল দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে। এসব বিষয়কে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।   ইসরায়েলের এককভাবে হামলা চালানোর প্রস্তুতির বক্তব্য মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। ইরানে সরাসরি হামলা হলে সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে সামরিক প্রস্তুতির ঘোষণা দেওয়া হলেও ইরানে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এমন কোনো নিশ্চিত তথ্য নেই। সংবাদের সূত্র: ইসরায়েলি সামরিক বাহিনী, কান সম্প্রচারমাধ্যম। 874 এসকিউ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৫:২০
আহত বিক্ষোভকারীদের হাসপাতালে নেওয়ার অপরাধে মৃত্যুদণ্ড! ইরানে নারীদের ওপর ভয়াবহ দমন-পীড়ন

আহত বিক্ষোভকারীদের হাসপাতালে নেওয়ার অপরাধে মৃত্যুদণ্ড! ইরানে নারীদের ওপর ভয়াবহ দমন-পীড়ন

চীন-পাকিস্তানের যৌথ কৃত্রিম উপগ্রহ নেটওয়ার্ক

ভারতের সামরিক স্থাপনায় নজরদারিতে চীন-পাকিস্তানের যৌথ কৃত্রিম উপগ্রহ নেটওয়ার্ক

ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণায় তোলপাড়, তীব্র প্রতিক্রিয়া জানিয়ে যা বলছেন বিশ্বনেতারা

ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণায় তোলপাড়, তীব্র প্রতিক্রিয়া জানিয়ে যা বলছেন বিশ্বনেতারা

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...