সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

কুইবেকে হিজাব নিষিদ্ধের আইনে সুপ্রিম কোর্টের রায় আজ, ঝুঁকিতে জাতীয় ঐক্য

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ৭:২৮
কুইবেকে হিজাব নিষিদ্ধের আইনে সুপ্রিম কোর্টের রায় আজ, ঝুঁকিতে জাতীয় ঐক্য
কুইবেকে হিজাব নিষিদ্ধের আইনে সুপ্রিম কোর্টের রায় আজ, ঝুঁকিতে জাতীয় ঐক্য

কানাডার কুইবেক প্রদেশে সরকারি চাকরিজীবীদের কর্মক্ষেত্রে ধর্মীয় প্রতীক পরিধান নিষিদ্ধ সংক্রান্ত বিতর্কিত ধর্মনিরপেক্ষতা আইনের (বিল ২১) ওপর আজ শুক্রবার গুরুত্বপূর্ণ রায় দিতে যাচ্ছে দেশটির সুপ্রিম কোর্ট। আইন বিশেষজ্ঞদের মতে, এই রায় কেবল কানাডায় ধর্মীয় স্বাধীনতার ভবিষ্যৎই নির্ধারণ করবে না, বরং দেশটির জাতীয় ঐক্য এবং আদালত ও নির্বাচিত সরকারের ক্ষমতার ভারসাম্যেও সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। এটিকে এক প্রজন্মের মধ্যে কানাডার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক মামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

 

২০১৯ সালে কুইবেকের তৎকালীন ক্ষমতাসীন দল ‘কোয়ালিশন আভেনির কুইবেক’ (সিএকিউ) ‘বিল ২১’ নামের এই আইনটি পাস করে। এই আইনের আওতায় বিচারক, পুলিশ কর্মকর্তা এবং সরকারি স্কুলের শিক্ষকদের মতো সরকারি চাকরিজীবীদের কর্মক্ষেত্রে হিজাব, পাগড়ি বা ক্রুশের মতো যেকোনো ধর্মীয় প্রতীক পরা নিষিদ্ধ করা হয়।

 

আইনি চ্যালেঞ্জ থেকে এই বিলটিকে রক্ষা করতে কুইবেক সরকার কানাডার সংবিধানের ৩৩ নম্বর অনুচ্ছেদ বা বিতর্কিত ‘নটউইথস্ট্যান্ডিং ক্লজ’ (Notwithstanding Clause) ব্যবহার করে। এই বিশেষ সাংবিধানিক ধারাটি সরকারকে ধর্মীয় স্বাধীনতা ও সমতার অধিকারের মতো মৌলিক অধিকারগুলো সাময়িকভাবে স্থগিত বা উপেক্ষা করার ক্ষমতা দেয়, যা প্রতি পাঁচ বছর পরপর নবায়নযোগ্য।

 

আইনটির সমর্থকদের দাবি, রাষ্ট্র ও ধর্মকে আলাদা রাখা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ধর্মীয় নিরপেক্ষতা বজায় রাখতে এই আইন জরুরি। তবে সমালোচক ও মানবাধিকার সংগঠনগুলোর মতে, আইনটিতে কোনো নির্দিষ্ট ধর্মের নাম উল্লেখ না থাকলেও এটি মূলত ধর্মীয় সংখ্যালঘুদের—বিশেষ করে মুসলিম নারী, শিখ ও ইহুদি সম্প্রদায়ের মানুষদের—বৈষম্যের শিকার করছে এবং সরকারি চাকরিতে তাদের অংশগ্রহণ কঠিন করে তুলেছে।

 

মামলাটির অন্যতম আবেদনকারী কানাডিয়ান সিভিল লিবার্টিজ অ্যাসোসিয়েশন (সিসিএলএ) এবং কুইবেকের হিজাব পরিহিত মুসলিম শিক্ষিকা ইশরাক নুরেল হক। সিসিএলএ আদালতে কুইবেক সরকারের যুক্তিকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে সতর্ক করেছে যে, এই ধারার অবাধ ব্যবহার সরকারকে ‘পেছনের দরজা দিয়ে সংবিধান সংশোধনের’ সুযোগ করে দেবে। তাদের মতে, এই যুক্তি মেনে নিলে ভবিষ্যতে কোনো সরকার গর্ভপাত নিষিদ্ধ করা, সরকারবিরোধী রাজনৈতিক বক্তব্যকে অপরাধ হিসেবে গণ্য করা কিংবা নির্যাতনকে বৈধতা দেওয়ার মতো পদক্ষেপ নিলেও আদালত নীরব দর্শক হয়ে থাকতে বাধ্য হবে।

 

অন্যদিকে, কুইবেক সরকারের যুক্তি হলো, ‘নটউইথস্ট্যান্ডিং ক্লজ’ কানাডীয় সনদেরই একটি অন্যতম ভিত্তি। নাগরিকদের মধ্যে অভিন্ন পরিচয় গড়ে তুলতে এবং রাষ্ট্রের নিরপেক্ষতা রক্ষায় আগাম এই ধারা প্রয়োগের পূর্ণ সাংবিধানিক অধিকার প্রাদেশিক সরকারের রয়েছে।

 

এদিকে, এই মামলা ঘিরে কানাডার কেন্দ্রীয় সরকার ও প্রদেশগুলোর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। কানাডার কেন্দ্রীয় বিচারমন্ত্রী শন ফ্রেজার এবং অটোয়া প্রশাসন আদালতে দাবি করেছে, মৌলিক অধিকার খর্ব করার জন্য এই ধারাটিকে ‘ব্ল্যাংক চেক’ বা অবাধ লাইসেন্স হিসেবে ব্যবহার করা উচিত নয়। এর জবাবে কুইবেক, অন্টারিও, আলবার্টা, সাসকাচুয়ান ও নোভা স্কটিয়া—এই পাঁচটি প্রদেশের নেতারা এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সরকারের অবস্থানের তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের এই অবস্থান প্রাদেশিক আইনসভার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং এটি দেশের জাতীয় ঐক্যের জন্য হুমকিস্বরূপ।

 

উল্লেখ্য, গত মার্চ মাসে টানা চার দিন এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে কেন্দ্রীয় সরকারসহ ৫০টিরও বেশি পক্ষ অংশ নেয়। ১৯৮৮ সালের পর এই প্রথম কানাডার সুপ্রিম কোর্ট সংবিধানের এই বিশেষ ধারাটির প্রয়োগ সংক্রান্ত কোনো চ্যালেঞ্জের শুনানি ও রায় দিতে যাচ্ছে। সূত্র: বিবিসি। 873 ডিএন


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
কুইবেকে হিজাব নিষিদ্ধের আইনে সুপ্রিম কোর্টের রায় আজ, ঝুঁকিতে জাতীয় ঐক্য
কুইবেকে হিজাব নিষিদ্ধের আইনে সুপ্রিম কোর্টের রায় আজ, ঝুঁকিতে জাতীয় ঐক্য

কানাডার কুইবেক প্রদেশে সরকারি চাকরিজীবীদের কর্মক্ষেত্রে ধর্মীয় প্রতীক পরিধান নিষিদ্ধ সংক্রান্ত বিতর্কিত ধর্মনিরপেক্ষতা আইনের (বিল ২১) ওপর আজ শুক্রবার গুরুত্বপূর্ণ রায় দিতে যাচ্ছে দেশটির সুপ্রিম কোর্ট। আইন বিশেষজ্ঞদের মতে, এই রায় কেবল কানাডায় ধর্মীয় স্বাধীনতার ভবিষ্যৎই নির্ধারণ করবে না, বরং দেশটির জাতীয় ঐক্য এবং আদালত ও নির্বাচিত সরকারের ক্ষমতার ভারসাম্যেও সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। এটিকে এক প্রজন্মের মধ্যে কানাডার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক মামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।   ২০১৯ সালে কুইবেকের তৎকালীন ক্ষমতাসীন দল ‘কোয়ালিশন আভেনির কুইবেক’ (সিএকিউ) ‘বিল ২১’ নামের এই আইনটি পাস করে। এই আইনের আওতায় বিচারক, পুলিশ কর্মকর্তা এবং সরকারি স্কুলের শিক্ষকদের মতো সরকারি চাকরিজীবীদের কর্মক্ষেত্রে হিজাব, পাগড়ি বা ক্রুশের মতো যেকোনো ধর্মীয় প্রতীক পরা নিষিদ্ধ করা হয়।   আইনি চ্যালেঞ্জ থেকে এই বিলটিকে রক্ষা করতে কুইবেক সরকার কানাডার সংবিধানের ৩৩ নম্বর অনুচ্ছেদ বা বিতর্কিত ‘নটউইথস্ট্যান্ডিং ক্লজ’ (Notwithstanding Clause) ব্যবহার করে। এই বিশেষ সাংবিধানিক ধারাটি সরকারকে ধর্মীয় স্বাধীনতা ও সমতার অধিকারের মতো মৌলিক অধিকারগুলো সাময়িকভাবে স্থগিত বা উপেক্ষা করার ক্ষমতা দেয়, যা প্রতি পাঁচ বছর পরপর নবায়নযোগ্য।   আইনটির সমর্থকদের দাবি, রাষ্ট্র ও ধর্মকে আলাদা রাখা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ধর্মীয় নিরপেক্ষতা বজায় রাখতে এই আইন জরুরি। তবে সমালোচক ও মানবাধিকার সংগঠনগুলোর মতে, আইনটিতে কোনো নির্দিষ্ট ধর্মের নাম উল্লেখ না থাকলেও এটি মূলত ধর্মীয় সংখ্যালঘুদের—বিশেষ করে মুসলিম নারী, শিখ ও ইহুদি সম্প্রদায়ের মানুষদের—বৈষম্যের শিকার করছে এবং সরকারি চাকরিতে তাদের অংশগ্রহণ কঠিন করে তুলেছে।   মামলাটির অন্যতম আবেদনকারী কানাডিয়ান সিভিল লিবার্টিজ অ্যাসোসিয়েশন (সিসিএলএ) এবং কুইবেকের হিজাব পরিহিত মুসলিম শিক্ষিকা ইশরাক নুরেল হক। সিসিএলএ আদালতে কুইবেক সরকারের যুক্তিকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে সতর্ক করেছে যে, এই ধারার অবাধ ব্যবহার সরকারকে ‘পেছনের দরজা দিয়ে সংবিধান সংশোধনের’ সুযোগ করে দেবে। তাদের মতে, এই যুক্তি মেনে নিলে ভবিষ্যতে কোনো সরকার গর্ভপাত নিষিদ্ধ করা, সরকারবিরোধী রাজনৈতিক বক্তব্যকে অপরাধ হিসেবে গণ্য করা কিংবা নির্যাতনকে বৈধতা দেওয়ার মতো পদক্ষেপ নিলেও আদালত নীরব দর্শক হয়ে থাকতে বাধ্য হবে।   অন্যদিকে, কুইবেক সরকারের যুক্তি হলো, ‘নটউইথস্ট্যান্ডিং ক্লজ’ কানাডীয় সনদেরই একটি অন্যতম ভিত্তি। নাগরিকদের মধ্যে অভিন্ন পরিচয় গড়ে তুলতে এবং রাষ্ট্রের নিরপেক্ষতা রক্ষায় আগাম এই ধারা প্রয়োগের পূর্ণ সাংবিধানিক অধিকার প্রাদেশিক সরকারের রয়েছে।   এদিকে, এই মামলা ঘিরে কানাডার কেন্দ্রীয় সরকার ও প্রদেশগুলোর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। কানাডার কেন্দ্রীয় বিচারমন্ত্রী শন ফ্রেজার এবং অটোয়া প্রশাসন আদালতে দাবি করেছে, মৌলিক অধিকার খর্ব করার জন্য এই ধারাটিকে ‘ব্ল্যাংক চেক’ বা অবাধ লাইসেন্স হিসেবে ব্যবহার করা উচিত নয়। এর জবাবে কুইবেক, অন্টারিও, আলবার্টা, সাসকাচুয়ান ও নোভা স্কটিয়া—এই পাঁচটি প্রদেশের নেতারা এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সরকারের অবস্থানের তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের এই অবস্থান প্রাদেশিক আইনসভার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং এটি দেশের জাতীয় ঐক্যের জন্য হুমকিস্বরূপ।   উল্লেখ্য, গত মার্চ মাসে টানা চার দিন এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে কেন্দ্রীয় সরকারসহ ৫০টিরও বেশি পক্ষ অংশ নেয়। ১৯৮৮ সালের পর এই প্রথম কানাডার সুপ্রিম কোর্ট সংবিধানের এই বিশেষ ধারাটির প্রয়োগ সংক্রান্ত কোনো চ্যালেঞ্জের শুনানি ও রায় দিতে যাচ্ছে। সূত্র: বিবিসি। 873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ৭:২৮
দেশত্যাগীদের তালিকায় শীর্ষে ভারত

যুক্তরাজ্য ছাড়লেন ৮৫ হাজার ভারতীয়, দেশত্যাগীদের তালিকায় শীর্ষে ভারত

নিষেধাজ্ঞা অমান্য করেও দেখছেন ভারতীয়রা

তুমুল জনপ্রিয়তা পাকিস্তানি নাটকের, নিষেধাজ্ঞা অমান্য করেও দেখছেন ভারতীয়রা

কাশ্মীরে ১১ হাজার নারী যৌ ন নির্যা তনের শিকার

কাশ্মীরে ১১ হাজার নারী যৌ ন নির্যা তনের শিকার, সেনাবাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

রেনিয়াম মিশিয়ে বাড়ানো হচ্ছে স্বর্ণের ওজন, ধরা পড়ছে না যন্ত্রেও!
রেনিয়াম মিশিয়ে বাড়ানো হচ্ছে স্বর্ণের ওজন, ধরা পড়ছে না যন্ত্রেও!

সোনা কেনার সময় ক্রেতারা সাধারণত ওজন ও ক্যারেট দেখে আশ্বস্ত হন। তবে সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে সোনার অলঙ্কারে ‘রেনিয়াম’ নামের উচ্চ ঘনত্বের ধাতুর গুঁড়ো মিশিয়ে ওজন বাড়ানোর এক নতুন কৌশলের তথ্য সামনে এসেছে। অভিযোগ উঠেছে, এই কৌশলে প্রচলিত অনেক পরীক্ষা ও হলমার্কিং প্রক্রিয়াকেও ফাঁকি দেওয়া সম্ভব হচ্ছে, ফলে ২২ ক্যারেটের দাম দিয়ে ক্রেতাদের হাতে কম বিশুদ্ধতার সোনা তুলে দেওয়া হতে পারে।   ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, রেনিয়াম একটি অত্যন্ত দুষ্প্রাপ্য ও ভারী ধাতু। এর ঘনত্ব প্রতি ঘন সেন্টিমিটারে প্রায় ২১ গ্রাম, যেখানে বিশুদ্ধ সোনার ঘনত্ব প্রায় ১৯ দশমিক ৩ গ্রাম। সোনার সঙ্গে রেনিয়ামের মতো ভারী ধাতুর গুঁড়ো মেশালে অলঙ্কারের ওজন বেড়ে যায়, কিন্তু প্রকৃত সোনার পরিমাণ সে অনুপাতে থাকে না। প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীনের শেনজেনের একটি সূত্র ও মধ্যস্থতাকারীর মাধ্যমে এই ধাতুর সরবরাহ নিয়ে অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য মিলেছে।   জয়পুরে পরিচালিত একটি অনুসন্ধানী পরীক্ষায় দেখা গেছে, রেনিয়াম ও অন্যান্য সংকর ধাতু মেশানো একটি গহনাও পরীক্ষায় ২২ ক্যারেট হিসেবে চিহ্নিত হয়েছে, অথচ এতে প্রকৃত সোনার পরিমাণ ছিল অনেক কম। বিশেষজ্ঞদের মতে, রেনিয়ামের গলনাঙ্ক ৩ হাজার ১০০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। সাধারণ গহনা তৈরিতে যে তাপমাত্রা (প্রায় ১ হাজার ৫০ থেকে ১ হাজার ১০০ ডিগ্রি সেলসিয়াস) ব্যবহার করা হয়, তাতে এটি পুরোপুরি গলে বা মিশে যায় না। পাশাপাশি অনেক ক্ষেত্রে এক্সআরএফ (এক্স-রে ফ্লুরোসেন্স) মেশিন বা সাধারণ কষ্টিপাথর ও অ্যাসিড পরীক্ষায় এই ভেজাল সহজে ধরা না-ও পড়তে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা।   ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (আইবিজেএ) রেনিয়াম পাউডার ব্যবহার করে ভেজাল এবং কিছু ক্ষেত্রে হলমার্কিং প্রক্রিয়ার দুর্বলতা ও যোগসাজশের আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে বিশ্লেষকরা বলছেন, পুরো বাজারে এর ব্যাপকতা কতটুকু তা আরও যাচাইয়ের বিষয় এবং সন্দেহ তৈরি হলে ফায়ার অ্যাসে বা উন্নত ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে প্রকৃত বিশুদ্ধতা যাচাই করা জরুরি।   সোনা কেনার ঝুঁকি কমাতে ক্রেতাদের কয়েকটি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ ও আইনজীবীরা। এর মধ্যে রয়েছে বিশ্বস্ত ও স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে কেনাকাটা করা, হলমার্ক ও ইউনিক আইডি (এইচইউআইডি) যাচাই করা, চলতি বাজারদরের সঙ্গে উদ্ধৃত দরের তুলনা করা এবং কেনার পর ওজন, ক্যারেট ও মেকিং চার্জের বিস্তারিত উল্লেখসহ পাকা রসিদ সংগ্রহ করা। সূত্র: নিউজ১৮। 873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ৪:৩১
মস্কোয় ‘এআই জার্নি ২০২৬’ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের কেরালার তরুণ উদ্যোক্তা রাউল জন আজুর সেলফি। ছবি: সংগৃহীত

নিজের বাবাকে মাসে ২ লাখ রুপি বেতন দেন রাউল, এবার পুতিনের সঙ্গে সেলফিতে ভাইরাল

কানাডায় চিকিৎসার অপেক্ষায় থেকে ২০২৫-২৬ অর্থবছরে ২৯ হাজার ৪৬৮ জন রোগীর মৃত্যু হয়েছে, বলছে গবেষণা প্রতিবেদন। ছবি: সংগৃহীত

কানাডায় স্বাস্থ্যসেবা পেতে ১ বছরেই চিকিৎসার অপেক্ষায় প্রাণ হারিয়েছেন প্রায় ৩০ হাজার রোগী

সাইবার হামলার শিকার এএফপি, সাময়িকভাবে বন্ধ করা হলো ‘এএফপি ফোরাম’ প্ল্যাটফর্ম। ছবি: সংগৃহীত

সাইবার হামলার শিকার আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি, বন্ধ কনটেন্ট প্ল্যাটফর্ম

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনেকে বাবার মৃত্যুর খবর দিলেন দুই ভাই, রাজস্থানের উদয়পুরে শোকের ছায়া। ছবি: সংগৃহীত
মেয়ের বিয়েতে নাচতে নাচতেই বাবার মৃত্যু! বোনের বিয়ে ও বিদায় সম্পন্ন না হওয়া পর্যন্ত গোপন রাখলেন ২ ভাই

মেয়ের বিয়ের আনন্দঘন মুহূর্তেই বাবার মৃত্যু। কিন্তু বিয়ের অনুষ্ঠান সম্পন্ন না হওয়া পর্যন্ত সেই খবর জানানো হয়নি কনেকে। বাবার মৃত্যুর খবর গোপন রেখে বোনের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন দুই ভাই। ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুর জেলায় ঘটে যাওয়া এ ঘটনা এলাকায় শোকের পাশাপাশি আলোচনার জন্ম দিয়েছে।   ঘটনাটি ঘটে উদয়পুর জেলার ঋষভদেব মহকুমার পাটিয়ার (ভূধর) গ্রামে। নিহত বাবার নাম শঙ্করলাল মেঘওয়াল। বয়স ৫১ বছর। তিনি আহমেদাবাদের একটি বেসরকারি প্রতিষ্ঠানে গাড়িচালক হিসেবে কাজ করতেন। তাঁর মেয়ে প্রিয়াঙ্কার বিয়ের আয়োজন চলছিল ২১ নভেম্বর।   ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ২০ নভেম্বর রাতে আত্মীয়স্বজনদের সঙ্গে মেয়ের বিয়ের আনন্দে অংশ নিয়েছিলেন শঙ্করলাল। বিয়ের আগের ঐতিহ্যবাহী শোভাযাত্রা ও নাচের অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় হঠাৎ তাঁর বুকে তীব্র ব্যথা শুরু হয়। পরিস্থিতি দ্রুত খারাপ হলে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।   হঠাৎ পরিবারের প্রধান সদস্যকে হারিয়ে বিপাকে পড়ে যান তাঁর দুই ছেলে দিলীপ ও উমেশ। একদিকে বাবার মৃত্যুতে শোক, অন্যদিকে পরদিন বোনের বিয়ে। দুই ভাই আশঙ্কা করেন, বাবার মৃত্যুর খবর শুনলে বোন প্রিয়াঙ্কা মানসিকভাবে ভেঙে পড়তে পারেন। তাই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত তাঁকে বিষয়টি না জানানোর সিদ্ধান্ত নেন তাঁরা।   পরিবারের সদস্যরা বাবার মরদেহ হাসপাতালের মর্গে রাখেন। অন্যদিকে, মা ও বোনকে জানানো হয়, শঙ্করলাল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় আপাতত কারও সঙ্গে কথা বলতে পারছেন না।   এদিকে বরের পরিবারকে পুরো ঘটনা জানানো হয়। পরে বর ও তাঁর পরিবারের প্রায় ১৫ থেকে ২০ জন সদস্য প্রায় ২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কনের গ্রামে পৌঁছান। পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত সময়ের আগেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।   পরদিন ২১ নভেম্বর ভোররাত প্রায় ৩টার দিকে সাদামাটাভাবে প্রিয়াঙ্কার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। এরপর বাবার মৃত্যুর খবর না জেনেই স্বামীর বাড়ির উদ্দেশে বিদায় নেন তিনি।   প্রিয়াঙ্কার বিদায়ের পর দুই ভাই তাঁকে বাবার মৃত্যুর খবর জানান। একই দিন শঙ্করলাল মেঘওয়ালের শেষকৃত্য সম্পন্ন করা হয়।   একদিকে নতুন জীবনের সূচনা, অন্যদিকে বাবাকে হারানোর শোক, সব মিলিয়ে পরিবারটির জন্য ঘটনাটি হয়ে ওঠে এক গভীর বেদনাদায়ক স্মৃতি।   সূত্র: ইন্ডিয়া টুডে   871/এসএ

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ১:৭
মহাকাশে প্রথম পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলিকে স্বাগত জানাতে তিয়ানগং স্টেশনে শতাধিক হালাল খাবার। ছবি: সংগৃহীত

ইতিহাস গড়া জিশানের জন্য মহাকাশে ১০০ হালাল খাবার রাখল চীন

যুক্তরাজ্যে কেনাকাটার সময় বর্ণবিদ্বেষমূলক আচরণের অভিযোগ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভারতীয় পিএইচডি শিক্ষার্থীর। ছবি: সংগৃহীত

‘তোমার শরীর থেকে খুব বাজে গন্ধ আসছে’, অক্সফোর্ডের ভারতীয় শিক্ষার্থীর তিক্ত অভিজ্ঞতা

মাত্র ২০ হাজার ইউরোতে তৈরি সৌর নৌযান, এক ফোঁটা জ্বালানি ছাড়াই পাড়ি দিলেন ৫ হাজার ৭০০ কিলোমিটার

মাত্র ২০ হাজার ইউরোতে তৈরি সৌর নৌযান, এক ফোঁটা জ্বালানি ছাড়াই পাড়ি দিলেন ৫ হাজার ৭০০ কিলোমিটার

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...