রবি ঠাকুরের শশুর বাড়ি কে জন্মজয়ন্তীতে সাজানো হচ্ছে খুলনার পিঠাভোগ-দক্ষিণডিহি
২৫ বৈশাখ (৮ মে শুক্রবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী।
এ উপলক্ষে নতুন সাজে সাজানো হচ্ছে বিশ্বকবির স্মৃতিধন্য খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স এবং রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা।
সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা প্রশাসনের উদ্যোগে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আয়োজনের প্রতিপাদ্য ‘শান্তি ওমানবতার কবি রবীন্দ্রনাথ’।
রবী ঠাকুরের জন্মজয়ন্তীকে স্মরণীয় করতে আয়োজন করা হচ্ছে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালা। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানওলোকজ মেলা।যা শুরু হবে আগামী৮মে শুক্রবার। ফলে পিঠাভোগ ও দক্ষিণডিহিতে উচ্ছ্বাস তৈরি হয়েছে। প্রতি বছরের মত অপেক্ষায় থাকা রবীন্দ্রভক্তদের পাশাপাশি উল্লেখিত দু’টি গ্রামের বাসিন্দাদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
গত মঙ্গলবার সরেজমিনে পিঠাভোগে গিয়ে রবী ঠাকুরের জন্মজয়ন্তীর নানা আয়োজন চোখে পড়ে। এখানে উন্মুক্ত মঞ্চ রয়েছে। রয়েছে রবী ঠাকুরের আবক্ষ মূর্তি। একতলাবিশিষ্ট সংগ্রহশালা ভবনে পাঠকক্ষও আছে। রবী ঠাকুরের ছবি, বংশ তালিকা রয়েছে। বাইরে রবী ঠাকুরের বংশ তালিকা আছে। সেখানে দেখা যায়,কুশরী থেকে কলকাতার পরিবার ঠাকুর পদবি পেয়েছেন। এখানে কবির বর্তমান বংশধররা ‘কুশরী’ উপাধি নিয়ে আছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছর রবীন্দ্রজয়ন্তীতে শান্তি নিকেতনের আদলে এখানেও আলপনা আঁকা হয়।রবীন্দ্র বিষয়ে আলোচনা, রবীন্দ্রনাথের সমাজ চিন্তা, কৃষি ভাবনা, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন সম্পর্কিত বিষয়ভিত্তিক আলোচনাও অনুষ্ঠিত হয়। এছাড়া রবীন্দ্র প্রবন্ধ, রবীন্দ্র কবিতা,নৃত্য এবং নাটকের আয়োজন করা হয়। গ্রামীণ মেলা হয়।দূর দুরান্ত থেকে আসা বহু লোকের সমাগম হয় এখানে।
রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ব পুরুষের আবাসভূমি রূপসার পিঠাভোগ এবং ফুলতলার দক্ষিণডিহিতে কবির শ্বশুরালয় হওয়ায়এঅঞ্চলের মানুষ গর্ববোধ করেন।
খুলনা জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধরের মধ্যে দ্বীননাথ কুশারীর অষ্টম পুরুষ তারানাথ কুশারী তৎকালীন খুলনার ভৈরব-তীরবর্তী রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামে বসতি স্থাপন করেন।তারানাথ কুশারীর দুই পুত্র রামগোপালও রামনাথ। রামগোপালের পুত্র জগন্নাথ কুশারীই ছিলেন ঠাকুর বংশের আদি পুরুষ। যিনি খুলনা জেলার ফুলতলার দক্ষিণডিহি নিবাসী শুকদেব রায় চৌধুরীর এক কন্যাকে বিয়ে করে পীরালি ব্রাহ্মণ সম্প্রদায়ভুক্ত হন।
জগন্নাথ কুশারীর পরবর্তী বংশধর পঞ্চানন কুশারী। পারিবারিক মত-পার্থক্যের কারণে পঞ্চানন কুশারী খ্রিষ্টীয় সপ্তদশ শতাব্দীর শেষভাগে কলকাতা গ্রামের (কলকাতা ছিল একটি গ্রামের নাম) দক্ষিণে আদি গঙ্গার তীরে গোবিন্দপুরে বসতি স্থাপন করেন।যেহেতু তাঁরা ব্রাহ্মণ ছিলেন তাই জেল, মালো, কৈবর্ত প্রভৃতি নিম্নবর্ণের প্রতিবেশীরা তাঁদের ‘ঠাকুরমশাই’ বলে সম্বোধন করতেন। এভাবেই মহেশ্বরের পুত্র পঞ্চানন ‘কুশারী’ একসময় হয়ে যান জয়রাম ঠাকুর। পঞ্চানন থেকেই কলকাতার পাথুরিয়াঘাটা, জোড়াসাঁকোও কয়লাঘাটার ঠাকুর গোষ্ঠীর উৎপত্তি। পঞ্চানন ঠাকুরের অধস্তন সপ্তম পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর।
নতুন সাজে সাজানো হচ্ছে পিঠাভোগ গ্রামে রবীন্দ্র স্মৃতি।
অপরদিকে মহেশ্বর কুশারীর অপর সন্তান প্রিয়নাথ কুশারী পিঠাভোগ গ্রামে থেকে যান।যার সপ্তদশওঅষ্টাদশ বংশধর এখনো পিঠাভোগ গ্রামে বসবাস করছেন।
সূত্র জানায়, রূপসার পিঠাভোগ গ্রামে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ব পুরুষের আবাসভূমিটি দীর্ঘ বছর পরিত্যক্ত ও অবৈধ দখলে চলে যায়। পরবর্তীতে ১৯৯৫ সালে সরকার আদি বাড়িটি উদ্ধার করে। ২০১১-১২ অর্থবছরে সাতটি বর্গে পরীক্ষামূলক প্রত্নতাত্ত্বিক খননকাজ পরিচালনা করা হয়।বর্তমানে এটি রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা নামে জাতীয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে পরিচালিত হচ্ছে।
রবীন্দ্রনাথের পূর্ব পুরুষের বংশ লতিকার ২৪ নং বংশধরওরূপসা উপজেলা প্রশাসন কর্তৃক রবীন্দ্রনাথের বাড়ি দেখ-ভালের দায়িত্বরত বরুন কুশারী বাসস’কে বলেন, বাংলাদেশের সেরা মেলা হয় রূপসার ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ রবী ঠাকুরের বসতভিটায়। প্রচুর লোক সমাগম হয়। কুঠিবাড়িতেও এমন লোকের সমাগম হয় না। এখানে রবী ঠাকুরের বই বিক্রি থেকে শুরু করে মনোহরী দোকানপাটসহ নানা পদের খাবারও বিক্রি হয়।
রূপসার ঘাটভোগ এলাকার পিঠাভোগের রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫তম পুরুষের পুত্রবধূ ছায়ারাণী বাসস’কে বলেন, রবী ঠাকুরেরএ ভিটায় প্রতিবছর অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে স্কুল,কলেজের ছেলে-মেয়েসহ বিভিন্ন জায়গার লোকজন আসে। বহু লোকের সমাগম হয়।দোকান বসে।
দোকানীরা পাপড়, চা-পান আবার কেউ সাজ-সজ্জার পসরা সাজায়। এছাড়া এলাকার বধুরা লাল পাইড়ের হলুদ শাড়ি পড়ে সাজ-সজ্জা করে।রবী ঠাকুরের বসতভিটা রূপসায় হওয়ায় আমরা গর্বিত, বলেন তিনি।
রূপসা এলাকার বাসিন্দা আব্দুল হালিম বাসস’কে বলেন,এধরনের অনুষ্ঠান মানুষের মধ্যে সচেতনতা বাড়ায় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণও আলোচনার মাধ্যমে সমাজকে সমৃদ্ধ করে।
তিনি আরও বলেন,নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাও সাহিত্যকে আন্তর্জাতিক মর্যাদায় উন্নীত করেছেন এবং তাঁর পূর্ব পুরুষের ভিটা ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগে অবস্থিত হওয়ায় রূপসাবাসীর জন্য গর্বের।
রূপসার নৈহাটী নেহালপুর এলাকার বাসিন্দা সুখেন রায় বলেন, প্রতিবারের ন্যায় এবারও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের১৬৫তম জন্মজয়ন্তীর তিনদিনব্যাপী জাতীয় অনুষ্ঠান শুরু হবে আগামী ৮ মে শুক্রবার। ২০১৫সাল থেকে এ জাতীয় অনুষ্ঠান হয়।
অপরদিকে, খুলনা শহর থেকে প্রায়২৮ কিলোমিটার পশ্চিমে ফুলতলা উপজেলার অন্তর্গত দক্ষিণডিহি গ্রামে বেণীমাধব রায় চৌধুরীর আদি বাড়ি।কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই রায় পরিবারের জামাতা। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর ছিলেন জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের জমিদারি এস্টেটের বেতনভুক্ত কর্মচারী। রবীন্দ্রনাথ ঠাকুরের মামার বাড়িও একই গ্রামে। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষী দেবেন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেন দক্ষিণডিহির অধিবাসী রামনারায়ণ রায় চৌধুরীর কন্যা সারদা দেবীকে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি থেকে মাত্র আধা কিলোমিটার দূরে।মামার বাড়ি ওতাঁর শ্বশুর ঠাকুর বাড়ির কর্মচারীর সুবাদে মৃণালিনী দেবীর সঙ্গে পরিচয় ঘটে।
উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের আগের পাঁচ পুরুষও এই গ্রামে বিয়ে করেন।কারন, এলাকাতেই তখন ঠাকুর পরিবারের সমগোত্র পীরালি ব্রাহ্মণদের বসবাস ছিল। ১৮৮৩ সালে বেণীমাধব রায় চৌধুরীওদাক্ষায়নী দেবীর একমাত্র কন্যা ভবতারিণী দেবী ওরফে ফুলি ওরফে ফেলির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হয়।রবীন্দ্রনাথ ঠাকুরের মামা নিরাঞ্জন রায় চৌধুরীওহিরণ্ময় রায় চৌধুরীর মাধ্যমে কন্যাহ্বানে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে তাঁদের বিয়ে হয়।
ঠাকুর বাড়ির প্রথানুযায়ী বিয়ের পর ভবতারিণী দেবীর নাম রাখা হয় মৃণালিনী দেবী।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী দক্ষিণডিহি এবং পিঠাভোগে আলাদা আলাদা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যেই সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
জাতীয়
View moreপাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের সপ্তম চালান পৌঁছেছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা ২৪ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পারমাণবিক জ্বালানিবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। সর্বশেষ এই চালান পৌঁছানোর মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য নির্ধারিত জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী লরিগুলো রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তায় গাড়িবহরটি যমুনা সেতু, বনপাড়া ও দাশুড়িয়া হয়ে প্রকল্প এলাকায় পৌঁছায়। পারমাণবিক জ্বালানি পরিবহনের সময় মহাসড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। নিরাপত্তার স্বার্থে কয়েকটি স্থানে সাময়িকভাবে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। বিশেষ ব্যবস্থাপনায় পুরো পরিবহন কার্যক্রম সম্পন্ন হয়। প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য মোট সাতটি চালানে ১৬৩টি ইউরেনিয়াম ফুয়েল অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। সর্বশেষ চালানটি পৌঁছানোর মধ্য দিয়ে দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহের নির্ধারিত চালানগুলো প্রকল্প এলাকায় পৌঁছেছে। এ ছাড়া প্রথম ইউনিটে পরবর্তী সময়ে জ্বালানি প্রতিস্থাপনের জন্য আরও ৪৮টি ফুয়েল অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে রাশিয়ার কারিগরি ও আর্থিক সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এখানে দুটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট নির্মাণ করা হয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকবে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ইউরেনিয়াম সাধারণ জ্বালানির মতো সরাসরি পোড়ানো হয় না। বিশেষভাবে প্রস্তুত করা জ্বালানি অ্যাসেম্বলির মাধ্যমে রিঅ্যাক্টরের ভেতরে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া ঘটিয়ে তাপ উৎপাদন করা হয়। সেই তাপ ব্যবহার করে বাষ্প তৈরি এবং টারবাইন চালানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তবে ইউরেনিয়ামের চালান প্রকল্প এলাকায় পৌঁছানোর অর্থ এই নয় যে দ্বিতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়ে গেছে। জ্বালানি সংরক্ষণ, প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা, নিরাপত্তা যাচাই এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসহ বিভিন্ন ধাপ সম্পন্ন হওয়ার পরই বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব। রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জন্য জ্বালানি সরবরাহ সম্পন্ন হওয়া বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে ইউনিটটি কবে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে, তা নির্ভর করবে পরবর্তী পরীক্ষা, নিরাপত্তা অনুমোদন ও কমিশনিং কার্যক্রমের অগ্রগতির ওপর। সূত্র: ঢাকা ট্রিবিউন, যুগান্তর, জাগো নিউজ
স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না: প্রতিমন্ত্রী
গ্রামপুলিশের বেতন-ভাতা বাড়াল প্রধানমন্ত্রী তারেক রহমান, কার্যকর হচ্ছে ৭ নভেম্বর থেকে
সরকারি বাসা ভাড়া দেওয়া কর্মচারীদের শনিবারের মধ্যে খালি করার নির্দেশ, নয়তো বাসা বাতিল
আগামী ১০ বছরেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা দেখছেন না জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার, ২২ অক্টোবর সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। নিজের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে এই মূল্যায়ন করেছেন বলে জানান স্পিকার। এ সময় দেশের নির্বাচনী ব্যবস্থা সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন হাফিজ উদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের শাসনামলে এমন পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে সমাজের সৎ, যোগ্য ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব ছিল না। এই পরিস্থিতি বদলাতে নির্বাচনী ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। অর্থবিত্তের বাইরেও প্রার্থীর সামাজিক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান স্পিকার। তিনি বলেন, অর্থশালী না হলেও মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকতে হবে। সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে উপযুক্ত পদ্ধতি নির্ধারণের তাগিদ দেন তিনি। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন হাফিজ উদ্দিন আহমদ। তাঁর দাবি, গত ১৭ বছরে দেশে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া প্রয়োজন উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এবার নিরপেক্ষভাবে ভোট অনুষ্ঠিত হবে। ভোলার প্রাকৃতিক গ্যাসের ব্যবহার ও স্থানীয় মানুষের চাহিদার বিষয়টিও আলোচনায় আসে। স্পিকার বলেন, গ্যাস পাওয়া ভোলাবাসীর ন্যায্য অধিকার এবং দীর্ঘদিনের দাবি। স্থানীয় মানুষের গ্যাসের প্রয়োজন মেটানোর বিষয়ে জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি। নিজ নির্বাচনী এলাকা লালমোহন ও তজুমদ্দিনে দুই দিনের সফর শেষে ঢাকায় ফেরার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্পিকার। সূত্র: বাংলাভিশন
অস্ত্র হাতে অভিযানের পর ইশরাককে পদত্যাগের নির্দেশ, জানাল প্রথম আলো
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রবাসীদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ
বিসিএসে উত্তীর্ণ হয়েও প্রাথমিকের শিক্ষকতা বেছে নেওয়া নায়লার সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
দেশের প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে কমপক্ষে এক হাজার খেলার মাঠ স্থাপন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছেন তিনি। শিশু-কিশোর ও তরুণদের জন্য খেলাধুলার সুযোগ বাড়ানো এবং সুস্থ, সুন্দর ও ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। ইউনিয়নভিত্তিক খেলার মাঠ স্থাপন ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ নিয়ে আয়োজিত বৈঠক শেষে সরকারের পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলাও বৈঠকের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী, সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন মাঠ তৈরির পাশাপাশি বিদ্যমান মাঠগুলো সংস্কার করে খেলাধুলার উপযোগী করার বিষয়টিও পরিকল্পনায় রয়েছে। বৈঠকে জানানো হয়, দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ২৭টি জেলায় মাঠ তৈরির জন্য ৪০৩টি খাসজমি চিহ্নিত করা হয়েছে। এসব জায়গায় নতুন মাঠ স্থাপন কিংবা প্রয়োজন অনুযায়ী মাঠ সংস্কারের কাজ এগিয়ে নেওয়া হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি খেলার মাঠের আয়তন সর্বনিম্ন তিন থেকে সর্বোচ্চ আট বিঘা নির্ধারণের কথা রয়েছে। তবে কোন ইউনিয়নে কোথায় মাঠ তৈরি হবে, তা সংশ্লিষ্ট এলাকার জমির প্রাপ্যতা ও বাস্তব পরিস্থিতির ওপর নির্ভর করবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, মাঠগুলো শুধু নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান বা গোষ্ঠীর জন্য রাখা হবে না। শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সাধারণ মানুষের খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে এগুলো সবার জন্য উন্মুক্ত রাখার পরিকল্পনা রয়েছে। ঢাকা মহানগরীর খেলার মাঠের সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রধানমন্ত্রী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের জন্য অন্তত একটি করে খেলার মাঠ নিশ্চিত করার নির্দেশ দেন। এ পরিকল্পনার অংশ হিসেবে আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৪০টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৯০টি মাঠ খেলাধুলার উপযোগী করার বিষয়ে আলোচনা হয়েছে। এসব মাঠে নিয়মিত ক্রীড়া কার্যক্রম চালুর ওপরও গুরুত্ব দেওয়া হয়। রাজধানীতে নতুন মাঠ তৈরির পাশাপাশি বিদ্যমান মাঠগুলো সংস্কার ও ব্যবহারযোগ্য করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। কারণ সরকারের পরিকল্পনা অনুযায়ী, শুধু মাঠ নির্ধারণ করলেই চলবে না, সেগুলোতে নিয়মিত খেলাধুলার পরিবেশও নিশ্চিত করতে হবে। এদিকে ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার সুযোগ বাড়াতে বড় ধরনের ক্রীড়া কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ফুটবল, ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টনসহ মোট ১০টি ক্রীড়া ইভেন্টে দেশের প্রায় ১৪ লাখ কিশোর-কিশোরীকে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। আগামী ৫ নভেম্বর খুলনা থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় এসব ক্রীড়া কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এর মাধ্যমে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বিভিন্ন বয়সের শিক্ষার্থী এবং তরুণদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসনিক ব্যবস্থাপনায়ও পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। প্রতিটি উপজেলায় একজন করে ক্রীড়া কর্মকর্তা নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব কর্মকর্তা মাঠগুলোর রক্ষণাবেক্ষণ, নিয়মিত খেলাধুলার আয়োজন এবং স্থানীয় ক্রীড়া কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত থাকবেন বলে জানানো হয়েছে। বৈঠকে উপজেলা পর্যায়ে বিদ্যমান স্টেডিয়ামগুলোর বর্তমান অবস্থা নিয়েও আলোচনা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, প্রথম পর্যায়ে নির্মিত ১২৫টি উপজেলা স্টেডিয়ামের অনেকগুলো জনবসতি থেকে দূরে হওয়ায় যথাযথভাবে ব্যবহার করা যাচ্ছে না। এ কারণে এসব স্টেডিয়াম সচল করা এবং খেলাধুলার উপযোগী পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু নতুন অবকাঠামো নির্মাণের পরিবর্তে আগে তৈরি করা স্টেডিয়াম ও মাঠগুলো কার্যকরভাবে ব্যবহারের ব্যবস্থাও সরকারের পরিকল্পনার অংশ। এ ছাড়া বিভিন্ন এলাকায় দখল হয়ে যাওয়া খেলার মাঠ উদ্ধারের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী বিদ্যমান মাঠগুলো সংরক্ষণ এবং সেগুলো খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দিয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্রীড়া কার্যক্রম নিয়েও আলোচনা হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত খেলাধুলা এবং ক্রীড়া ক্লাবের কার্যক্রম চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী মনে করেন, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সুযোগ থাকা গুরুত্বপূর্ণ। শুধু শ্রেণিকক্ষের শিক্ষার ওপর নির্ভর না করে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার পরিবেশ তৈরি করতে হবে। এ জন্য খেলার মাঠ সংরক্ষণ, বিদ্যালয়ভিত্তিক ক্রীড়া কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের বিষয়গুলো সমন্বিতভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে আগামী পাঁচ বছরের মধ্যে একটি সুস্থ, সুন্দর ও ক্রীড়াবান্ধব প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়েও আলোচনা হয়। এই লক্ষ্য বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মাঠগুলোতে শুধু নির্দিষ্ট সময়ের জন্য প্রতিযোগিতা আয়োজন না করে সারা বছর খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখার বিষয়টিও তুলে ধরা হয়। সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন মাঠ স্থাপনের পাশাপাশি পুরোনো মাঠ সংরক্ষণ, সংস্কার, ব্যবস্থাপনা এবং নিয়মিত ব্যবহার নিশ্চিত করতে হবে। মাঠগুলো যাতে পরবর্তী সময়ে অবহেলিত বা দখল হয়ে না যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। খাসজমি চিহ্নিতকরণ এবং মাঠ উন্নয়নের কাজে স্থানীয় সরকার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুর ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহাদী আমীন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের সামনে নির্ধারিত সময়ের মধ্যে মাঠগুলো প্রস্তুত করার কাজ রয়েছে। বিশেষ করে দুই মাসের মধ্যে এক হাজার মাঠ স্থাপনের লক্ষ্য পূরণে জমি নির্বাচন, বিদ্যমান মাঠের সংস্কার এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে ৯ অক্টোবর পর্যন্ত এক হাজার মাঠের কাজ সম্পন্ন হয়েছে, এমন কোনো ঘোষণা দেওয়া হয়নি। এখন পর্যন্ত এটি সরকারের নির্ধারিত লক্ষ্য ও বাস্তবায়নের নির্দেশনা। একইভাবে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে মাঠ গড়ে তোলার পরিকল্পনাও পর্যায়ক্রমে বাস্তবায়নের কথা বলা হয়েছে। সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ইউনিয়ন পর্যায়ে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ সম্প্রসারিত হতে পারে। তবে পরিকল্পনার সুফল নির্ভর করবে নির্ধারিত সময়ে মাঠগুলো প্রস্তুত করা, সবার প্রবেশাধিকার নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদে সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর। সূত্র: যমুনা টেলিভিশন
ডিসেম্বর থেকে ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
হাসিনা ভারতে যা করছেন, ভারতের বিরুদ্ধে এমন হলে মোদি কি ঢাকায় আসতেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

