সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
রাজনীতি

১১ দলের নেতারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচনা করে আমাকে রাষ্ট্রপতি প্রার্থী করেছেন: কর্নেল অলি

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ৯, ২০২৬ ১০:৫৯
১১ দলীয় জোটের বৈঠক শেষে ড. অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করে সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত
১১ দলীয় জোটের বৈঠক শেষে ড. অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করে সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রমকে প্রার্থী ঘোষণা করেছে। জোটের শীর্ষ নেতাদের বৈঠকের পর রোববার রাজধানীতে এ ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

 

জোটের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায়সহ চলমান রাজনৈতিক পরিস্থিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

 

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ১১ দলের নেতারা সর্বসম্মতিক্রমে অলি আহমদকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন। একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী হিসেবে তার দীর্ঘ রাজনৈতিক ও রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্যেও অলি আহমদকে নিবন্ধিত রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। দলটির নিবন্ধন নম্বর ০০১ এবং নির্বাচনী প্রতীক ‘ছাতা’।

 

প্রার্থী ঘোষণার পর অলি আহমদ বলেন, ১১ দলের নেতারা তাকে একজন মুক্তিযোদ্ধা ও পরীক্ষিত রাজনীতিবিদ হিসেবে বিবেচনা করে এই দায়িত্ব দিয়েছেন। জনগণের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার করে তিনি বলেন, দেশের মানুষের সঙ্গে তারা কখনো বেইমানি করবেন না।

 

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তের পাশাপাশি সংবাদ সম্মেলনে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পায়। নাহিদ ইসলাম অভিযোগ করেন, গণভোটে জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে সরকার কার্যকর উদ্যোগ নেয়নি। সংস্কার পরিষদের শপথ ও অধিবেশনও হয়নি বলে দাবি করেন তিনি।

 

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এর আগেও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করেছে। গত এপ্রিলে জোট ঢাকাসহ বিভাগীয় ও জেলা পর্যায়ে মিছিল-সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। সে সময়ও জোটের বৈঠকে শফিকুর রহমান, নাহিদ ইসলাম ও অলি আহমদসহ শীর্ষ নেতারা অংশ নেন।

 

নাহিদ ইসলাম বলেন, জোটের প্রত্যাশা ছিল জুলাই সনদ অনুযায়ী সংস্কার করা সংবিধানের অধীনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বর্তমান প্রক্রিয়ায় সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে দাবি করেন তিনি। এর মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের মাঠে নিজেদের প্রার্থী দিয়ে লড়াইয়ের সিদ্ধান্ত নিল ১১ দলীয় জোট।

 

অলি আহমদ দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়। তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বিভিন্ন সময় মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তার নেতৃত্বাধীন এলডিপি জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় রাজনৈতিক জোটের অংশ। ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনেও এই জোটের হয়ে অংশ নিয়েছিল এলডিপি।

 

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদকে প্রার্থী করার মধ্য দিয়ে জুলাই সনদ নিয়ে সরকারের সঙ্গে রাজনৈতিক বিরোধের পাশাপাশি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

রাজনীতি

View more
নতুন মুখপাত্র নিয়োগে আগ্রহী নন ট্রাম্প
নতুন মুখপাত্র নিয়োগে আগ্রহী নন ট্রাম্প, বললেন সাংবাদিকদের সঙ্গে আমিই সবচেয়ে বেশি কথা বলি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব নিয়োগের বিষয়ে তিনি কোনো তাড়াহুড়ো করছেন না। সাংবাদিকদের সঙ্গে নিয়মিত কথা বলার কারণে আপাতত এই দায়িত্ব নিজেই সামলাতে পারছেন বলে মনে করেন তিনি।   সম্প্রতি নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সংবাদমাধ্যমকে তিনি যথেষ্ট সুযোগ দেন। তাঁর দাবি, অতীতের যেকোনো মার্কিন প্রেসিডেন্টের তুলনায় তিনি সাংবাদিকদের সঙ্গে বেশি কথা বলেন। বিভিন্ন অনুষ্ঠানে কিংবা সফরের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।   ট্রাম্পের ভাষ্য, নিজে সাংবাদিকদের সঙ্গে কথা বললে নিজের বক্তব্য সরাসরি তুলে ধরতে পারেন। কোনো বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হলে অন্য কাউকে দায়ী করার পরিবর্তে নিজের দায়িত্ব নিজেই নিতে পারবেন। হোয়াইট হাউসের প্রেস সচিবের পদটি গত অক্টোবর থেকে খালি রয়েছে। এর আগে ক্যারোলিন লেভিট দায়িত্ব ছাড়ার পর কেটি জাকারিয়া অল্প সময়ের জন্য এই পদে দায়িত্ব পালন করেন। তবে পাঁচ দিনের মধ্যেই তিনি পদটি ছেড়ে দেন।   সাক্ষাৎকারে ট্রাম্প সাবেক প্রেস সচিব ক্যারোলিন লেভিটের প্রশংসা করেন। তাঁর মতে, লেভিটের মতো দক্ষ কাউকে খুঁজে পাওয়া সহজ নয়। তবে কয়েকজন সম্ভাব্য প্রার্থী তাঁর বিবেচনায় রয়েছেন বলেও জানান তিনি। এখনই নতুন কাউকে নিয়োগের প্রয়োজন দেখছেন না বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।   এদিকে হোয়াইট হাউসের উপপ্রেস সচিব আনা কেলির কাজেরও প্রশংসা করেন ট্রাম্প। তবে নতুন প্রেস সচিব নিয়োগের বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানাননি তিনি। সংবাদসূত্র: ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক (ওএএন)।874 এসকিউ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৭:৪৪
যুক্তরাষ্ট্রে বড় পরিকল্পনা ডেমোক্র্যাটদের

চিকিৎসা ও নিত্যপণ্যের খরচ কমাতে যুক্তরাষ্ট্রে বড় পরিকল্পনা ডেমোক্র্যাটদের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে আলোচনা ভেস্তে গেলে কী করবেন ট্রাম্প? সামনে হামলার হুঁশিয়ারি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের নতুন নিয়মে কংগ্রেসকে তথ্য দিতে হোয়াইট হাউসের অনুমতি নিতে হবে সরকারি ঠিকাদারদের

ট্রাম্পের অভিবাসন নীতিতে বিপাকে লাখো শরণার্থী
ট্রাম্পের অভিবাসন নীতিতে বিপাকে লাখো শরণার্থী, আটকে আছে ১ লাখ ১৩ হাজার গ্রিন কার্ড

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতিকে ঘিরে নতুন আইনি লড়াই শুরু হয়েছে। বাইডেন প্রশাসনের সময় শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ব্যক্তিদের গ্রিন কার্ড আবেদন আটকে রাখা এবং তাঁদের অভিবাসন মর্যাদা পুনরায় যাচাইয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির ফেডারেল আদালতের একজন বিচারক।   রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগ (ইউএসসিআইএস) একটি নির্দেশনা জারি করে। এতে বাইডেন প্রশাসনের সময়ে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ব্যক্তিদের গ্রিন কার্ড আবেদনের প্রক্রিয়া স্থগিত করা হয়। একই সঙ্গে আগে থেকে অনুমোদিত শরণার্থীদের পুনরায় যাচাই ও সাক্ষাৎকার নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই সিদ্ধান্তের কারণে প্রায় ১ লাখ ১৩ হাজার শরণার্থীর গ্রিন কার্ড আবেদন অপেক্ষমাণ রয়েছে।   বিতর্কের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, শরণার্থীদের বৈধ মর্যাদা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সময় কমিয়ে দেওয়া। আগে এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানানোর জন্য ৩০ দিন সময় থাকলেও ১৪ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হওয়া নতুন অন্তর্বর্তী বিধিতে তা কমিয়ে ১০ দিন করা হয়। মামলার বাদীপক্ষের আইনজীবীদের দাবি, এই পরিবর্তন প্রায় ১ লাখ ৮৬ হাজার শরণার্থীকে প্রভাবিত করতে পারে।   শরণার্থী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর পক্ষ থেকে আদালতে বলা হয়েছে, সরকারের এই পদক্ষেপ ১৯৮০ সালের শরণার্থী আইনের সঙ্গে সাংঘর্ষিক। তাঁদের যুক্তি, মাত্র ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে আইনি জবাব দেওয়া অনেক শরণার্থীর জন্য কঠিন।   অন্যদিকে ট্রাম্প প্রশাসনের আইনজীবীরা আদালতে বলেছেন, জাতীয় নিরাপত্তা ও জনসাধারণের সুরক্ষার স্বার্থে এসব যাচাই প্রয়োজন। তাঁদের দাবি, অতীতে যথাযথ যাচাই ছাড়াই কিছু ব্যক্তি শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পেয়েছেন। শুনানিতে বিচারক বিশেষভাবে প্রশ্ন তোলেন, মাত্র ১০ দিনের মধ্যে একজন শরণার্থীর পক্ষে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে নিজের অবস্থান তুলে ধরা কতটা বাস্তবসম্মত।   আদালত ইতোমধ্যে ১০ দিনের আপিল সময়সীমা কার্যকরের ওপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছে। তবে গ্রিন কার্ড আবেদন স্থগিত রাখার বিষয়ে এখনো চূড়ান্ত রায় দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও একটি বিষয় পরিষ্কার থাকা প্রয়োজন। এই নীতি যুক্তরাষ্ট্রের সব বাংলাদেশি অভিবাসী, গ্রিন কার্ডধারী কিংবা মার্কিন নাগরিকের জন্য প্রযোজ্য নয়। মূলত বাইডেন প্রশাসনের সময়ে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ব্যক্তিদের বিষয়টি এর আওতায় রয়েছে।   বাংলাদেশি পরিবারগুলোর কেউ যদি শরণার্থী পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে এসে থাকেন এবং এখনো গ্রিন কার্ডের অপেক্ষায় থাকেন, তাহলে তাঁদের নিজেদের অভিবাসন মামলার অবস্থা যাচাই করা উচিত। সরকারি কোনো নোটিশ পেলে নির্ধারিত সময়ের মধ্যে জবাব দেওয়া এবং প্রয়োজনে অভিবাসন আইনজীবীর পরামর্শ নেওয়া জরুরি। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির ভবিষ্যৎ বাস্তবায়ন এখন আদালতের পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সংবাদের সূত্র: রয়টার্স।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১৪:৫০
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে ঐতিহাসিক জয়, ট্রাম্পের সামনে এবার ডেমোক্র্যাটদের শক্তিশালী কংগ্রেস

নতুন চাপে পড়তে পারেন ট্রাম্প

৩ জানুয়ারি থেকে বদলে যাচ্ছে মার্কিন কংগ্রেস, নতুন চাপে পড়তে পারেন ট্রাম্প

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের নথিতে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত

হাইকমিশনে হাসিনার স্বাক্ষর জালিয়াতির অভিযোগ, বাংলা-ইংরেজির অমিল নিয়ে প্রশ্ন

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। ছবি: সংগৃহীত
সংগ্রাম ও প্রবাসজীবন পেরিয়ে রাষ্ট্র পরিচালনায়, তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ

বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ শুক্রবার (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের এই দিনে বগুড়ায় জন্মগ্রহণ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের এবারের জন্মদিন বিশেষ তাৎপর্য বহন করছে। প্রায় ১৭ বছরের প্রবাসজীবন, রাজনৈতিক প্রতিকূলতা ও দীর্ঘ আইনি লড়াই পেরিয়ে এবার তিনি দেশের সরকারপ্রধান হিসেবে জন্মদিন পালন করছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম জন্মদিন।   তারেক রহমানের শিক্ষাজীবন শুরু হয় ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে। সেখান থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন তিনি। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞান, রাজনৈতিক দর্শন ও আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে আগ্রহ তৈরি হয় তাঁর। আশির দশকে এরশাদবিরোধী আন্দোলনের রাজনৈতিক পরিবেশেও সক্রিয়ভাবে যুক্ত হন তিনি।   ১৯৮৮ সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন তারেক রহমান। বাবার জন্মস্থান বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হয়। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মা বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচার ও দলের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সদস্য হন তিনি। এরপর ধীরে ধীরে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয়তা বাড়তে থাকে।   ২০০২ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান তারেক রহমান। ২০০৯ সালে দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের নেতৃত্ব গ্রহণ করেন। দীর্ঘদিন লন্ডনে অবস্থান করেও দলের সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক সিদ্ধান্তে সক্রিয় ছিলেন তিনি। ২০২৬ সালের ৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন তারেক রহমান।   তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি ছিল ২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তন। ওই বছরের ৭ মার্চ সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তিনি। কারাবাসের সময় শারীরিক নির্যাতনের অভিযোগও করেছিলেন তারেক রহমান ও তাঁর দল। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। দীর্ঘ সময় কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। এরপর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে প্রায় ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থান করেন।   ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আসে। দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তাঁর প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ঢাকায় বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের সমাগম ঘটে। বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত তাঁর ফেরার যাত্রা দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দেশে ফেরার মধ্য দিয়ে সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার নতুন অধ্যায় শুরু হয় তাঁর।   এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেন তারেক রহমান। তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয়ী হন। নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে সরকার গঠনের পথ তৈরি হয়। ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এর মধ্য দিয়ে প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফেরে বিএনপি।   প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এখন তাঁর সামনে রয়েছে বহুমাত্রিক চ্যালেঞ্জ। দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো, অর্থনীতিতে গতি ফেরানো এবং দুর্নীতি প্রতিরোধ সরকারের অন্যতম অগ্রাধিকার। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা বৃদ্ধি, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক জবাবদিহি নিশ্চিত করার প্রত্যাশাও রয়েছে সাধারণ মানুষের।   এদিকে জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে বড় ধরনের আনুষ্ঠানিক আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মীদের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, কেক কাটা, পোস্টার ও ব্যানার না করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। তবে বিভিন্ন পর্যায়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজনের উদ্যোগ রয়েছে।   দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবাস ও প্রবাসজীবন পেরিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসা তারেক রহমানের জন্য এবারের জন্মদিন নতুন দায়িত্বেরও স্মারক। ব্যক্তিগত রাজনৈতিক পথচলার পাশাপাশি এখন তাঁর নেতৃত্বের মূল্যায়ন হবে সরকারের কাজ, জনজীবনে স্বস্তি ফেরানো এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে। দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে তাঁর সরকার কতটা সফল হয়, সেটিই আগামী দিনের বড় পরীক্ষা।

প্রকাশ: নভেম্বর ২০, ২০২৬ ০:৪১
গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হলো মিয়ানমার, জাতিসংঘের শীর্ষ আদালতের ঐতিহাসিক রায়

গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হলো মিয়ানমার, জাতিসংঘের শীর্ষ আদালতের ঐতিহাসিক রায়

যেভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ

গোপন বৈঠক ও ঝটিকা মিছিল: যেভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ

গ্রাফিক্স আমেরিকা বাংলা

কমলার সমর্থন মাত্র ০.৬ শতাংশ, ডেমোক্র্যাটদের স্ট্র-পোলে ৩৮ শতাংশ নিয়ে শীর্ষে জন ওসফ

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...