আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ১১ জুন থেকে পর্দা উঠতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও মর্যাদাপূর্ণ ফুটবল আসর ফিফা বিশ্বকাপ ২০২৬। ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় এই আয়োজন যৌথভাবে অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। প্রায় ৪০ দিনের এই প্রতিযোগিতা শেষে ১৯ জুলাই অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ফাইনাল।
প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে। স্বাগতিক মেক্সিকো উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। অন্যদিকে, ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে, যা টুর্নামেন্ট চলাকালে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম নামে পরিচিত থাকবে।
টুর্নামেন্টের ধাপভিত্তিক সময়সূচি অনুযায়ী গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত গুরুত্বপূর্ণ পর্বগুলো নিম্নরূপ:
গ্রুপ পর্ব: ১১ জুন থেকে ২৭ জুন
রাউন্ড অব ৩২: ২৮ জুন থেকে ৩ জুলাই
রাউন্ড অব ১৬: ৪ জুলাই থেকে ৭ জুলাই
কোয়ার্টার ফাইনাল: ৯ জুলাই থেকে ১১ জুলাই
সেমিফাইনাল: ১৪ জুলাই ও ১৫ জুলাই
ফাইনাল: ১৯ জুলাই ২০২৬
বিশ্বকাপ গ্রুপ পর্বের সময়সূচি (বাংলাদেশ সময়)
একনজরে গ্রুপ পর্বের সকল ম্যাচের তারিখ, ভেন্যু এবং সময়
| তারিখ | গ্রুপ | ম্যাচ | ভেন্যু | সময় |
|---|---|---|---|---|
| জুন ১১ | গ্রুপ ‘এ’ | মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা | মেক্সিকো সিটি | রাত ১টা |
| জুন ১২ | গ্রুপ ‘এ’ | দক্ষিণ কোরিয়া–চেক প্রজাতন্ত্র | গুয়াদালহারা | সকাল ৮টা |
| জুন ১২ | গ্রুপ ‘বি’ | কানাডা–বসনিয়া | টরন্টো | রাত ১টা |
| জুন ১৩ | গ্রুপ ‘ডি’ | যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে | লস অ্যাঞ্জেলেস | সকাল ৭টা |
| জুন ১৩ | গ্রুপ ‘বি’ | কাতার–সুইজারল্যান্ড | সান ফ্রান্সিসকো | রাত ১টা |
| জুন ১৪ | গ্রুপ ‘সি’ | ব্রাজিল–মরক্কো | নিউইয়র্ক–নিউজার্সি | ভোর ৪টা |
| জুন ১৪ | গ্রুপ ‘সি’ | হাইতি–স্কটল্যান্ড | বোস্টন | সকাল ৭টা |
| জুন ১৪ | গ্রুপ ‘ডি’ | অস্ট্রেলিয়া–তুরস্ক | ভ্যাঙ্কুভার | সকাল ১০টা |
| জুন ১৪ | গ্রুপ ‘ই’ | জার্মানি–কুরাসাও | হিউস্টন | রাত ১১টা |
| জুন ১৪ | গ্রুপ ‘এফ’ | নেদারল্যান্ডস–জাপান | ডালাস | রাত ২টা |
| জুন ১৫ | গ্রুপ ‘ই’ | আইভরিকোস্ট–ইকুয়েডর | ফিলাডেলফিয়া | ভোর ৫টা |
| জুন ১৫ | গ্রুপ ‘এফ’ | সুইডেন–তিউনিসিয়া | মন্তেরেই | সকাল ৮টা |
| জুন ১৫ | গ্রুপ ‘এইচ’ | স্পেন–কেপ ভার্দে | আটলান্টা | রাত ১০টা |
| জুন ১৫ | গ্রুপ ‘জি’ | বেলজিয়াম–মিসর | সিয়াটল | রাত ১টা |
| জুন ১৬ | গ্রুপ ‘এইচ’ | সৌদি আরব–উরুগুয়ে | মায়ামি | ভোর ৪টা |
| জুন ১৬ | গ্রুপ ‘জি’ | ইরান–নিউজিল্যান্ড | লস অ্যাঞ্জেলেস | সকাল ৭টা |
| জুন ১৬ | গ্রুপ ‘আই’ | ফ্রান্স–সেনেগাল | নিউইয়র্ক–নিউজার্সি | রাত ১টা |
| জুন ১৭ | গ্রুপ ‘আই’ | ইরাক–নরওয়ে | বোস্টন | ভোর ৪টা |
| জুন ১৭ | গ্রুপ ‘জে’ | আর্জেন্টিনা–আলজেরিয়া | কানসাস সিটি | সকাল ৭টা |
| জুন ১৭ | গ্রুপ ‘জে’ | অস্ট্রিয়া–জর্ডান | সান ফ্রান্সিসকো | সকাল ১০টা |
| জুন ১৭ | গ্রুপ ‘কে’ | পর্তুগাল–কঙ্গো | হিউস্টন | রাত ১১টা |
| জুন ১৭ | গ্রুপ ‘এল’ | ইংল্যান্ড–ক্রোয়েশিয়া | ডালাস | রাত ২টা |
| জুন ১৮ | গ্রুপ ‘এল’ | ঘানা–পানামা | টরন্টো | ভোর ৫টা |
| জুন ১৮ | গ্রুপ ‘কে’ | উজবেকিস্তান–কলম্বিয়া | মেক্সিকো সিটি | সকাল ৮টা |
| জুন ১৮ | গ্রুপ ‘এ’ | চেকপ্রজাতন্ত্র–দক্ষিণ আফ্রিকা | আটলান্টা | রাত ১০টা |
| জুন ১৮ | গ্রুপ ‘বি’ | সুইজারল্যান্ড–বসনিয়া | লস অ্যাঞ্জেলেস | রাত ১টা |
| জুন ১৯ | গ্রুপ ‘বি’ | কানাডা–কাতার | ভ্যাঙ্কুভার | ভোর ৪টা |
| জুন ১৯ | গ্রুপ ‘এ’ | মেক্সিকো–দক্ষিণ কোরিয়া | গুয়াদালহারা | সকাল ৭টা |
| জুন ১৯ | গ্রুপ ‘ডি’ | যুক্তরাষ্ট্র–অস্ট্রেলিয়া | সিয়াটল | রাত ১টা |
| জুন ২০ | গ্রুপ ‘সি’ | স্কটল্যান্ড–মরক্কো | বোস্টন | ভোর ৪টা |
| জুন ২০ | গ্রুপ ‘সি’ | ব্রাজিল–হাইতি | ফিলাডেলফিয়া | সকাল ৭টা |
| জুন ২০ | গ্রুপ ‘ডি’ | তুরস্ক–প্যারাগুয়ে | সান ফ্রান্সিসকো | সকাল ১০টা |
| জুন ২০ | গ্রুপ ‘এফ’ | নেদারল্যান্ডস–সুইডেন | হিউস্টন | রাত ১১টা |
| জুন ২০ | গ্রুপ ‘ই’ | জার্মানি–আইভরিকোস্ট | টরন্টো | রাত ২টা |
| জুন ২১ | গ্রুপ ‘ই’ | ইকুয়েডর–কুরাসাও | কানসাস সিটি | ভোর ৬টা |
| জুন ২১ | গ্রুপ ‘এফ’ | তিউনিসিয়া–জাপান | মন্তেরেই | সকাল ১০টা |
| জুন ২১ | গ্রুপ ‘এইচ’ | স্পেন–সৌদি আরব | আটলান্টা | রাত ১০টা |
| জুন ২১ | গ্রুপ ‘জি’ | বেলজিয়াম–ইরান | লস অ্যাঞ্জেলেস | রাত ১টা |
| জুন ২২ | গ্রুপ ‘এইচ’ | উরুগুয়ে–কেপ ভার্দে | মায়ামি | ভোর ৪টা |
| জুন ২২ | গ্রুপ ‘জি’ | নিউজিল্যান্ড–মিসর | ভ্যাঙ্কুভার | সকাল ৭টা |
| জুন ২২ | গ্রুপ ‘জে’ | আর্জেন্টিনা–অস্ট্রিয়া | ডালাস | রাত ১১টা |
| জুন ২২ | গ্রুপ ‘আই’ | ফ্রান্স–ইরাক | ফিলাডেলফিয়া | রাত ৩টা |
| জুন ২৩ | গ্রুপ ‘আই’ | নরওয়ে–সেনেগাল | নিউইয়র্ক–নিউজার্সি | সকাল ৬টা |
| জুন ২৩ | গ্রুপ ‘জে’ | জর্ডান–আলজেরিয়া | সান ফ্রান্সিসকো | সকাল ৯টা |
| জুন ২৩ | গ্রুপ ‘কে’ | পর্তুগাল–উজবেকিস্তান | হিউস্টন | রাত ১১টা |
| জুন ২৩ | গ্রুপ ‘এল’ | ইংল্যান্ড–ঘানা | বোস্টন | রাত ২টা |
| জুন ২৪ | গ্রুপ ‘এল’ | পানামা–ক্রোয়েশিয়া | টরন্টো | ভোর ৫টা |
| জুন ২৪ | গ্রুপ ‘কে’ | কলম্বিয়া–কঙ্গো | গুয়াদালাহারা | সকাল ৮টা |
| জুন ২৪ | গ্রুপ ‘বি’ | কানাডা–সুইজারল্যান্ড | ভ্যাঙ্কুভার | রাত ১টা |
| জুন ২৪ | গ্রুপ ‘বি’ | বসনিয়া–কাতার | সিয়াটল | রাত ১টা |
| জুন ২৫ | গ্রুপ ‘সি’ | স্কটল্যান্ড–ব্রাজিল | মায়ামি | ভোর ৪টা |
| জুন ২৫ | গ্রুপ ‘সি’ | মরক্কো–হাইতি | আটলান্টা | ভোর ৪টা |
| জুন ২৫ | গ্রুপ ‘এ’ | মেক্সিকো–চেক প্রজাতন্ত্র | মেক্সিকো সিটি | সকাল ৭টা |
| জুন ২৫ | গ্রুপ ‘এ’ | দক্ষিণ কোরিয়া–দক্ষিণ আফ্রিকা | মন্তেরেই | সকাল ৭টা |
| জুন ২৫ | গ্রুপ ‘ই’ | ইকুয়েডর–জার্মানি | নিউইয়র্ক–নিউজার্সি | রাত ২টা |
| জুন ২৫ | গ্রুপ ‘ই’ | কুরাসাও–আইভরিকোস্ট | ফিলাডেলফিয়া | রাত ২টা |
| জুন ২৬ | গ্রুপ ‘এফ’ | জাপান–সুইডেন | ডালাস | ভোর ৫টা |
| জুন ২৬ | গ্রুপ ‘এফ’ | তিউনিসিয়া–নেদারল্যান্ডস | কানসাস সিটি | ভোর ৫টা |
| জুন ২৬ | গ্রুপ ‘ডি’ | যুক্তরাষ্ট্র–তুরস্ক | লস অ্যাঞ্জেলেস | সকাল ৮টা |
| জুন ২৬ | গ্রুপ ‘ডি’ | প্যারাগুয়ে–অস্ট্রেলিয়া | সান ফ্রান্সিসকো | সকাল ৮টা |
| জুন ২৬ | গ্রুপ ‘আই’ | নরওয়ে–ফ্রান্স | বোস্টন | রাত ১টা |
| জুন ২৬ | গ্রুপ ‘আই’ | সেনেগাল–ইরাক | টরন্টো | রাত ১টা |
| জুন ২৭ | গ্রুপ ‘এইচ’ | উরুগুয়ে–স্পেন | গুয়াদালাহারা | সকাল ৬টা |
| জুন ২৭ | গ্রুপ ‘এইচ’ | কেপ ভার্দে–সৌদি আরব | হিউস্টন | সকাল ৬টা |
| জুন ২৭ | গ্রুপ ‘জি’ | নিউজিল্যান্ড–বেলজিয়াম | ভ্যাঙ্কুভার | সকাল ৯টা |
| জুন ২৭ | গ্রুপ ‘জি’ | মিসর–ইরান | সিয়াটল | সকাল ৯টা |
| জুন ২৭ | গ্রুপ ‘এল’ | পানামা–ইংল্যান্ড | নিউইয়র্ক–নিউজার্সি | রাত ৩টা |
| জুন ২৭ | গ্রুপ ‘এল’ | ক্রোয়েশিয়া–ঘানা | ফিলাডেলফিয়া | রাত ৩টা |
| জুন ২৮ | গ্রুপ ‘কে’ | কলম্বিয়া–পর্তুগাল | মায়ামি | ভোর ৫:৩০ মি. |
| জুন ২৮ | গ্রুপ ‘কে’ | গণপ্রজাতন্ত্রী কঙ্গো–উজবেকিস্তান | আটলান্টা | ভোর ৫:৩০ মি. |
| জুন ২৮ | গ্রুপ ‘জে’ | জর্ডান–আর্জেন্টিনা | ডালাস | সকাল ৮টা |
| জুন ২৮ | গ্রুপ ‘জে’ | আলজেরিয়া–অস্ট্রিয়া | কানসাস সিটি | সকাল ৮টা |
বিশ্বকাপ নকআউট পর্বের সময়সূচি (বাংলাদেশ সময়)
একনজরে শেষ ৩২, শেষ ১৬, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ
| তারিখ | ম্যাচ নং | পর্ব / মুখোমুখি দল | ভেন্যু | সময় |
|---|---|---|---|---|
| ■ দ্বিতীয় রাউন্ড (শেষ ৩২) | ||||
| ২৮ জুন | ম্যাচ ৭৩ | এ২ – বি২ | লস অ্যাঞ্জেলেস | রাত ১টা |
| ২৯ জুন | ম্যাচ ৭৬ | সি১ – এফ২ | হিউস্টন | রাত ১১টা |
| ২৯ জুন | ম্যাচ ৭৪ | ই১ – এ/বি/সি/ডি/এফ-৩ | বোস্টন | রাত ২:৩০ মি. |
| ৩০ জুন | ম্যাচ ৭৫ | এফ১ – সি২ | মন্তেরেই | সকাল ৭টা |
| ৩০ জুন | ম্যাচ ৭৮ | ই২ – আই২ | ডালাস | রাত ১১টা |
| ৩০ জুন | ম্যাচ ৭৭ | আই১ – সি/ডি/এফ/জি/এইচ-৩ | নিউইয়র্ক–নিউজার্সি | রাত ৩টা |
| ১ জুলাই | ম্যাচ ৭৯ | এ১ – সি/ই/এফ/এইচ/আই-৩ | মেক্সিকো সিটি | সকাল ৭টা |
| ১ জুলাই | ম্যাচ ৮০ | এল১ – ই/এইচ/আই/জে/কে-৩ | আটলান্টা | রাত ১০টা |
| ১ জুলাই | ম্যাচ ৮২ | জি১ – এ/ই/এইচ/আই/জে-৩ | সিয়াটল | রাত ২টা |
| ২ জুলাই | ম্যাচ ৮১ | ডি১ – বি/ই/এফ/আই/জে-৩ | সান ফ্রান্সিসকো | সকাল ৬টা |
| ২ জুলাই | ম্যাচ ৮৪ | এইচ১ – জে২ | লস অ্যাঞ্জেলেস | রাত ১টা |
| ৩ জুলাই | ম্যাচ ৮৩ | কে২ – এল২ | টরন্টো | ভোর ৫টা |
| ৩ জুলাই | ম্যাচ ৮৫ | বি১ – ই/এফ/জি/আই/জে-৩ | ভ্যাঙ্কুভার | সকাল ৯টা |
| ৩ জুলাই | ম্যাচ ৮৮ | ডি২ – জি২ | ডালাস | রাত ১২টা |
| ৪ জুলাই | ম্যাচ ৮৬ | জে১ – এইচ২ | ডালাস | ভোর ৪টা |
| ৪ জুলাই | ম্যাচ ৮৭ | কে১ – ডি/ই/আই/জে/এল-৩ | কানসাস | সকাল ৭:৩০ মি. |
| ■ তৃতীয় রাউন্ড (শেষ ১৬) | ||||
| ৪ জুলাই | ম্যাচ ৯০ | জয়ী ম্যাচ ৭৩ – জয়ী ম্যাচ ৭৫ | হিউস্টন | রাত ১১টা |
| ৪ জুলাই | ম্যাচ ৮৯ | জয়ী ম্যাচ ৭৪ – জয়ী ম্যাচ ৭৭ | ফিলাডেলফিয়া | রাত ৩টা |
| ৫ জুলাই | ম্যাচ ৯১ | জয়ী ম্যাচ ৭৬ – জয়ী ম্যাচ ৭৮ | নিউইয়র্ক/নিউজার্সি | রাত ২টা |
| ৬ জুলাই | ম্যাচ ৯২ | জয়ী ম্যাচ ৭৯ – জয়ী ম্যাচ ৮০ | মেক্সিকো সিটি | সকাল hexagon ৬টা |
| ৬ জুলাই | ম্যাচ ৯৩ | জয়ী ম্যাচ ৮৩ – জয়ী ম্যাচ ৮৪ | ডালাস | রাত ১টা |
| ৭ জুলাই | ম্যাচ ৯৪ | জয়ী ম্যাচ ৮১ – জয়ী ম্যাচ ৮২ | সিয়াটল | সকাল ৬টা |
| ৭ জুলাই | ম্যাচ ৯৫ | জয়ী ম্যাচ ৮৬ – জয়ী ম্যাচ ৮৮ | আটলান্টা | রাত ১০টা |
| ৭ জুলাই | ম্যাচ ৯৬ | জয়ী ম্যাচ ৮৫ – জয়ী ম্যাচ ৮৭ | ভ্যাঙ্কুভার | রাত ২টা |
| ■ কোয়ার্টার ফাইনাল | ||||
| ৯ জুলাই | ম্যাচ ৯৭ | জয়ী ম্যাচ ৮৯ – জয়ী ম্যাচ ৯০ | বোস্টন | রাত ২টা |
| ১০ জুলাই | ম্যাচ ৯৮ | জয়ী ম্যাচ ৯৩ – জয়ী ম্যাচ ৯৪ | লস অ্যাঞ্জেলেস | রাত ১১টা |
| ১১ জুলাই | ম্যাচ ৯৯ | জয়ী ম্যাচ ৯১ – জয়ী ম্যাচ ৯২ | মায়ামি | রাত ৩টা |
| ১২ জুলাই | ম্যাচ ১০০ | জয়ী ম্যাচ ৯৫ – জয়ী ম্যাচ ৯৬ | কানসাস | সকাল ৭টা |
| ■ সেমিফাইনাল | ||||
| ১৪ জুলাই | ম্যাচ ১০১ | জয়ী ম্যাচ ৯৭ – জয়ী ম্যাচ ৯৮ | ডালাস | রাত ১টা |
| ১৫ জুলাই | ম্যাচ ১০২ | জয়ী ম্যাচ | আটলান্টা | রাত ১টা |
| ■ ফাইনাল এবং ৩য় স্থান | ||||
| ১৮ জুলাই | ম্যাচ ১০৩ | তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ | মায়ামি | রাত ৩টা |
| ১৯ জুলাই | ম্যাচ ১০৪ | গ্র্যান্ড ফাইনাল (Final) | নিউইয়র্ক–নিউজার্সি | রাত ১টা |
এবারের বিশ্বকাপে মোট ৪৮টি দল অংশ নিচ্ছে, যাদের ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে ৪টি করে দল। প্রায় ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই আসরে। বিশ্বকাপে নতুন চারটি দেশের অভিষেক ঘটছে বলেও জানানো হয়েছে। এগুলো হলো কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান এবং উজবেকিস্তান। ফুটবল বিশ্বে এই দলগুলো কেমন পারফরম্যান্স করে, তা নিয়ে আগ্রহ রয়েছে সমর্থকদের মধ্যে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
খেলাধুলা
View moreগ্র্যান্ড থেফট অটো ৬ বা জিটিএ ৬-এর চরিত্র নির্মাণ দলে কাজ করেছেন বাংলাদেশের সালমান রহমান অন্তর। গত ১৯ নভেম্বর গেমটি মুক্তির পর রকস্টার গেমসের প্রকাশিত ক্রেডিট তালিকায় ‘ক্যারেক্টার অ্যাসেম্বলি’ বিভাগের শিল্পী হিসেবে তাঁর নাম দেখা গেছে। অন্তর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সাবেক শিক্ষার্থী। ক্যারেক্টার অ্যাসেম্বলি হলো একটি চরিত্রের ডিজিটাল মডেলের বিভিন্ন অংশ মিলিয়ে সেটিকে গেমে ব্যবহারের উপযোগী করার কাজ। প্রকাশিত তালিকায় অন্তরের বিভাগ উল্লেখ করেছে রকস্টার। তিনি কোন কোন চরিত্রে কাজ করেছেন, সেই তথ্য তালিকায় দেওয়া হয়নি। ক্যাম্পাসলেন্সবিডির প্রতিবেদন অনুযায়ী, ঢাকায় স্থাপত্যে স্নাতক শেষ করে কানাডার জর্জ ব্রাউন পলিটেকনিকে গেম আর্টে ডিপ্লোমা নেন অন্তর। তিনি রকস্টার গেমসের টরন্টো স্টুডিওতে ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাজ করছেন। নিজের পেশাগত প্রোফাইলে তিনি থ্রিডি মডেলিং ও টেক্সচারিংয়ের অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন। প্লেস্টেশন ৫ ও এক্সবক্স সিরিজ এক্স এবং এসের জন্য গেমটি বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে। রকস্টারের মূল প্রতিষ্ঠান টেক টু ইন্টারঅ্যাকটিভের প্রাথমিক হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে গেমটির খুচরা বিক্রি দাঁড়িয়েছে ৩৭৯ কোটি ডলারে। সংবাদসূত্র: Salman Rahman Antar-এর LinkedIn
টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
গাজার শিশুদের চিকিৎসায় প্রায় পৌনে দুই কোটি টাকা তুললেন বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরী
নেইমারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ছয় ম্যাচের নিষেধাজ্ঞার আশঙ্কা
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের আগামী আসরে খেলতে পারেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন তিনি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে দেখা যেতে পারে এই পেসারকে। এর আগে বিগ ব্যাশে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের খেলার বিষয়টি অনেকটাই নিশ্চিত হয়েছে। এবার মোস্তাফিজের সম্ভাব্য অংশগ্রহণের খবরও সামনে এল। বিসিবিও তাঁকে খেলার অনুমতি দিতে আগ্রহী বলে জানা গেছে। ডমেস্টিক থ্রি টুর্নামেন্টের নিলাম চলাকালে মোস্তাফিজের এনওসি চাওয়ার বিষয়টি জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল। তবে বিগ ব্যাশে তাঁর অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়া বাকি। বিগ ব্যাশে খেলার কারণে আগামী ১৫ ডিসেম্বর শুরু হতে যাওয়া ডমেস্টিক থ্রি ট্রফির টি-টুয়েন্টি সংস্করণে অংশ নেবেন না মোস্তাফিজ ও রিশাদ। একই সময়ে অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে ডমেস্টিক থ্রি টুর্নামেন্টের নিলামে মোস্তাফিজকে নিয়ে খুব বেশি প্রতিযোগিতা দেখা যায়নি। ৭০ লাখ পয়েন্টে তাঁকে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট। তবে প্রতিষ্ঠানটি এই পেসারকে শুধু টুর্নামেন্টের ওয়ানডে সংস্করণেই পাবে। বিগ ব্যাশে বাংলাদেশের ক্রিকেটারদের অংশগ্রহণের ইতিহাস অবশ্য নতুন নয়। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে খেলেছিলেন সাকিব আল হাসান। গত মৌসুমে হোবার্ট হারিকেনসের হয়ে খেলেছিলেন রিশাদ হোসেন। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছিল, আর আগামী আসরেও একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার কথা রয়েছে এই লেগ স্পিনারের। অন্যদিকে, টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পর মোস্তাফিজুর রহমান ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে খেলছেন না। এবার বিগ ব্যাশে অংশ নিতে পারলে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাঁর সামনে নতুন একটি সুযোগ তৈরি হবে। বিগ ব্যাশের পরবর্তী আসর আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা। একই সময়ে ডমেস্টিক থ্রি ট্রফির টি-টুয়েন্টি সংস্করণও আয়োজন করা হবে। ফলে বিগ ব্যাশে অংশ নেওয়ার সিদ্ধান্তের কারণে মোস্তাফিজ ও রিশাদকে ঘরোয়া টুর্নামেন্টের সংক্ষিপ্ত সংস্করণে দেখা যাবে না।
বেসবল থেকে রাগবি, এক জায়গায় ৪০টিরও বেশি মাঠ নিয়ে যাত্রা শুরু অন্টারিও স্পোর্টস এম্পায়ারের
স্কুল ফুটবল বিশ্বকাপে ভারতের দ্বিতীয় দলকে ২৭-০ গোলে হারাল বেনিন
পেন্টাগন থেকে শুরু হচ্ছে ১০ মাইলের দৌড়, যান চলাচলে যেসব বিধিনিষেধ থাকছে
বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান মাত্র ১৭ বছর ৫ দিন বয়সেই যুক্তরাষ্ট্রের পুরুষ জাতীয় ফুটবল দলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোল করা খেলোয়াড়ের রেকর্ড গড়েছেন। স্থানীয় সময় শনিবার, ৩ অক্টোবর অ্যারিজোনার গ্লেনডেলের স্টেট ফার্ম স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করে এই কীর্তি গড়েন কাভান। ম্যাচে মেক্সিকোকে ৩–০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। মেজর লিগ সকারের প্রতিবেদনে তাঁর রেকর্ড গড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দ্বিতীয়ার্ধে মেক্সিকোর গোলরক্ষক হোসে রাঙ্গেলের ভুল পাসের সুযোগ কাজে লাগান কাভান। বলটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে দূর থেকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে দারুণ এক শটে জালে পাঠান তিনি। ৬২ মিনিটের এই গোলেই ব্যবধান ২–০ করে যুক্তরাষ্ট্র। জাতীয় দলের হয়ে এটিই ছিল কাভানের প্রথম গোল, আর সেই গোল দিয়েই জায়গা করে নিলেন ইতিহাসের পাতায়। এর আগে যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডটি ছিল ম্যাথিস আলবার্টের। চিলির বিপক্ষে ৪–২ ব্যবধানে জয়ের ম্যাচে মাত্র কয়েক দিন আগে গোল করে রেকর্ডটি গড়েছিলেন তিনি। কাভান মেক্সিকোর বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই সেই রেকর্ড ভেঙে দেন। মেক্সিকোর বিপক্ষে ম্যাচে যুক্তরাষ্ট্রের হয়ে প্রথম গোলটি করেন ১৮ বছর বয়সী জুলিয়ান হল। ২৮ মিনিটে তাঁর গোলের পর দ্বিতীয়ার্ধে কাভান ব্যবধান বাড়ান। শেষ দিকে মালিক টিলম্যানের গোলে ৩–০ ব্যবধানের জয় নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। ম্যাচ শেষে কাভান জানান, ছোটবেলা থেকেই জাতীয় দলের হয়ে এমন মুহূর্তের স্বপ্ন দেখেছেন তিনি। নিজের ও পরিবারের জন্য এটি বিশেষ একটি মুহূর্ত হলেও দলের জয়কেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এই তরুণ। কাভানের সঙ্গে বাংলাদেশের যোগসূত্রও বেশ ঘনিষ্ঠ। তাঁর নানি সুলতানা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে বসতি গড়েছিলেন। তাঁর দুই ভাই রোনান ও ডেকলান সুলিভান বাংলাদেশের বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে খেলেছেন। ফলে যুক্তরাষ্ট্রের জার্সিতে কাভানের এই সাফল্যের সঙ্গে বাংলাদেশের ফুটবলপ্রেমীদেরও রয়েছে পারিবারিক এক যোগসূত্র। গত ২৬ সেপ্টেম্বর পেরুর বিপক্ষে যুক্তরাষ্ট্রের সিনিয়র জাতীয় দলে অভিষেক হয় কাভানের। তখন তাঁর বয়স ছিল ১৬ বছর। অরল্যান্ডোয় অনুষ্ঠিত সেই ম্যাচে যুক্তরাষ্ট্র ৪–১ গোলে জয় পায়। জাতীয় দলের অভিষেকেও তিনি গড়েছিলেন বয়সের দিক থেকে উল্লেখযোগ্য এক রেকর্ড। ক্লাব ফুটবলে কাভান খেলেন ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে। জাতীয় দলের হয়ে ইতিহাস গড়ার মাত্র কয়েক দিন আগেই সেপ্টেম্বর মাসের মেজর লিগ সকারের মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। চলতি মৌসুমে ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর আন্তর্জাতিক ফুটবলেও অল্প সময়ের মধ্যে নিজের সামর্থ্যের জানান দিলেন এই তরুণ। মেক্সিকোর বিপক্ষে এই গোল শুধু কাভানের জাতীয় দলের প্রথম গোলই নয়, এটি তাঁর দ্রুত উত্থানের আরেকটি বড় মাইলফলক। মাত্র ১৭ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের ফুটবল ইতিহাসে নিজের নাম লিখিয়ে ভবিষ্যতের জন্য বড় প্রত্যাশা তৈরি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ।
ফুটবল মাঠের বাইরে নতুন সম্মান, মেসিকে ডক্টরেট দিচ্ছে বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের নথি নিয়ে ফিফা-উয়েফার আইনি বিরোধ

