সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

যুক্তরাষ্ট্রে বাড়ির দাম ও ভাড়া কমাতে ঐতিহাসিক বিল পাস

Unknown প্রকাশ: জুন ২৩, ২০২৬ ২০:১৮
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবাসন সংকট মোকাবিলা এবং বাড়ির দাম ও ভাড়া নিয়ন্ত্রণে আনতে কংগ্রেসের উভয় কক্ষে ব্যাপক সমর্থন পাওয়া একটি গুরুত্বপূর্ণ আইনপ্রস্তাব পাস হয়েছে। মঙ্গলবার প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) বিলটি বিপুল ভোটে অনুমোদিত হওয়ার পর এখন তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে।

 

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘২১স্ট সেঞ্চুরি রোড টু হাউজিং অ্যাক্ট’ নামে পরিচিত এই বিলটি প্রতিনিধি পরিষদে ৩৫৮-৩২ ভোটে পাস হয়েছে। এর আগে সোমবার সিনেটেও বিলটি বিপুল দ্বিদলীয় সমর্থন লাভ করে।

 

যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বাড়ির উচ্চমূল্য, আবাসনের ঘাটতি এবং ক্রমবর্ধমান ভাড়া সাধারণ মানুষের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে প্রথমবারের মতো বাড়ি কিনতে আগ্রহী পরিবারগুলোর জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে কয়েক মাসের আলোচনা ও দরকষাকষির পর ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতারা একটি সমঝোতায় পৌঁছে বিলটি চূড়ান্ত করেন।

 

বিলটির মূল লক্ষ্য হলো নতুন আবাসন নির্মাণের গতি বাড়ানো, সরবরাহ বৃদ্ধি করা এবং আবাসন খাতে বিদ্যমান নানা প্রশাসনিক ও নিয়ন্ত্রক জটিলতা কমানো। একই সঙ্গে একক পরিবারভিত্তিক বাড়ি বড় করপোরেট বিনিয়োগকারীদের ব্যাপক হারে কেনার ওপর কিছু সীমাবদ্ধতা আরোপের ব্যবস্থাও রাখা হয়েছে।

 

আইনপ্রণেতাদের মতে, দীর্ঘ অনুমোদন প্রক্রিয়া, পরিবেশগত মূল্যায়নের জটিলতা এবং বিভিন্ন নিয়ন্ত্রক বাধার কারণে অনেক আবাসন প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হয়। নতুন আইন এসব প্রক্রিয়া সহজ করার মাধ্যমে দ্রুত বাড়ি নির্মাণে সহায়তা করবে।

বিলটি প্রণয়নের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দক্ষিণ ক্যারোলাইনার রিপাবলিকান সিনেটর টিম স্কট, ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন, আরকানসাসের রিপাবলিকান প্রতিনিধি ফ্রেঞ্চ হিল এবং ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি ম্যাক্সিন ওয়াটার্স।

 

প্রতিনিধি পরিষদে বক্তব্য দিতে গিয়ে ফ্রেঞ্চ হিল বলেন, এই আইন ফেডারেল আবাসন কর্মসূচিগুলোকে আধুনিকায়ন করবে, অপ্রয়োজনীয় নিয়ন্ত্রক চাপ কমাবে এবং আবাসন নির্মাণের প্রক্রিয়াকে আরও দ্রুত করবে। তাঁর ভাষায়, বাড়তে থাকা চাহিদার সঙ্গে তাল মিলিয়ে আরও বেশি আবাসন নির্মাণের পথ খুলে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে চলতি মাসে হোয়াইট হাউসও কংগ্রেসকে বিলটি দ্রুত পাস করার আহ্বান জানিয়েছিল। প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে এটিকে দেশের ইতিহাসে সবচেয়ে বিস্তৃত ও গুরুত্বপূর্ণ আবাসনসংক্রান্ত আইনগুলোর একটি বলে উল্লেখ করে।

 

তবে বিলের একটি আলোচিত অংশ, অর্থাৎ করপোরেট বিনিয়োগকারীদের ওপর বিধিনিষেধ আরোপের মাধ্যমে আবাসনের মূল্য কতটা কমানো সম্ভব হবে, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে।

গবেষণা প্রতিষ্ঠান আরবান ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিয়ন্ত্রণে থাকা একক পরিবারভিত্তিক ভাড়া বাড়ির পরিমাণ মোট বাজারের তুলনায় খুবই কম। এসব প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের একক পরিবারভিত্তিক ভাড়া বাসার প্রায় ৩ শতাংশের মালিক, যা মোট আবাসন মজুদের অর্ধ শতাংশেরও কম।

 

রিয়েল এস্টেট প্রতিষ্ঠান রেডফিনের প্রধান অর্থনীতিবিদ ড্যারিল ফেয়ারওয়েদারের মতে, অনেকেই মনে করেন বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে বাজার থেকে সরিয়ে দিলে বিপুল সংখ্যক বাড়ি সাধারণ ক্রেতাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে। কিন্তু বাস্তবে বিষয়টি এতটা সহজ নয়। তাঁর মতে, আবাসনের উচ্চমূল্যের পেছনে মূল কারণ হলো দীর্ঘদিনের সরবরাহ সংকট।

 

বিশেষজ্ঞদের একটি বড় অংশও মনে করেন, নতুন বাড়ি নির্মাণ বাড়ানো ছাড়া যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে স্থায়ী স্বস্তি ফিরিয়ে আনা কঠিন হবে।

তবে আইনপ্রণেতারা বলছেন, এই বিল একাই পুরো সংকটের সমাধান নয়। তবু এটি একটি গুরুত্বপূর্ণ সূচনা, যা ভবিষ্যতে আরও বড় সংস্কারের ভিত্তি তৈরি করতে পারে।

 

সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেন, এই ভোট প্রমাণ করেছে যে সাধারণ মানুষের সমস্যা সমাধানে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা চাইলে একসঙ্গে কাজ করতে পারেন। তাঁর মতে, দ্বিদলীয় উদ্যোগ মানেই দুর্বল বা আপসকামী আইন নয়, বরং কার্যকর সমাধানও হতে পারে।

 

মধ্যবর্তী নির্বাচনের আগে এমন একটি গুরুত্বপূর্ণ আইন পাস হওয়াকে ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে বিরল সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এখন প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের পর এটি আইনে পরিণত হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
এনওয়াইপিডি পুলিশ একাডেমিতে ‘ফ্র্যাটার্নাল ডে’ উদযাপনে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন
এনওয়াইপিডি পুলিশ একাডেমিতে ‘ফ্র্যাটার্নাল ডে’ উদযাপনে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)-এর উদ্যোগে পুলিশ একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ফ্র্যাটার্নাল ডে’ (Fraternal Day) পালিত হয়েছে। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনে এনওয়াইপিডির অন্যান্য স্বীকৃত ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর পাশাপাশি অত্যন্ত গর্ব ও সম্মানের সঙ্গে অংশগ্রহণ করে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা)।   পুলিশ একাডেমির এই বার্ষিক আয়োজনটি মূলত প্রশিক্ষণরত নতুন পুলিশ রিক্রুটদের সঙ্গে বিভাগের বিভিন্ন জাতিগত, ধর্মীয় ও সামাজিক ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সরাসরি পরিচয় ও সেতুবন্ধন তৈরির লক্ষ্যে আয়োজন করা হয়। বাপার পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজনটি নতুন নিয়োগপ্রাপ্ত রিক্রুটদের সঙ্গে সরাসরি মতবিনিময় করার, কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা ভাগাভাগি করে নেওয়ার, প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার এবং আগামী প্রজন্মের পুলিশ কর্মকর্তাদের অনুপ্রাণিত করার এক চমৎকার সুযোগ এনে দিয়েছে।   সংগঠনটির নেতৃবৃন্দ উল্লেখ করেন, পারস্পরিক এই সংযোগ ও সহযোগিতার মাধ্যমে এনওয়াইপিডি পরিবারের মধ্যকার ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হচ্ছে। উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত বাপা নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা, গোয়েন্দা, ট্রাফিক ও স্কুল সেফটি এজেন্টদের প্রতিনিধিত্বকারী একটি অন্যতম প্রধান সংগঠন, যা নিয়মিতভাবে নতুন প্রজন্মকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যোগদানে উৎসাহ ও পরামর্শ দিয়ে আসছে। 875 আইকিউ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১২:৫৪
শিশুদের নিরাপত্তা ও তথ্য সুরক্ষায় এআই চ্যাটবটযুক্ত খেলনায় পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি করল নিউইয়র্ক। ছবি: সংগৃহীত

এআই খেলনা নিষিদ্ধ করল নিউইয়র্ক, লঙ্ঘন করলে ১৫ হাজার ডলার জরিমানা

যুক্তরাষ্ট্রে ২৭ নভেম্বর ব্ল্যাক ফ্রাইডে ঘিরে কেনাকাটার প্রস্তুতি, ছাড় ও সতর্কতার পরামর্শ। ছবি: সংগৃহীত

ব্ল্যাক ফ্রাইডেতে বাড়তি খরচ কমাতে কেনাকাটার আগে জেনে নিন ১০টি গুরুত্বপূর্ণ বিষয়

ঐতিহ্যবাহী থ্যাংকসগিভিং উদ্‌যাপনের মাঝেও বাড়তি বাজারদরে চিন্তিত যুক্তরাষ্ট্রের পরিবারগুলো। ছবি: সংগৃহীত

ব্যয় বেড়েছে ১১ শতাংশ: থ্যাংকসগিভিং ভোজের খরচে দিশেহারা মার্কিন পরিবারগুলো

চাকরি ও বেতনের সূচকে  সেরা ২৫ প্রতিষ্ঠানের  তালিকা
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার কথা ভাবছেন?দেখে নিন চাকরি ও বেতনের সূচকে সেরা ২৫ প্রতিষ্ঠানের তালিকা

যুক্তরাষ্ট্রে উচ্চ বেতনের চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকা ২৫টি কলেজের তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। তালিকায় প্রথম স্থান পেয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া এবং তৃতীয় স্থানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। তালিকায় নিউইয়র্ক, নিউ জার্সি ও মিশিগানের একাধিক বিশ্ববিদ্যালয়ও জায়গা পেয়েছে।    ফোর্বসের প্রকাশিত  প্রতিবেদনে বলা হয়েছে, কলেজগুলোর সাবেক শিক্ষার্থীদের স্নাতক শেষের তিন, ছয়, ১০ ও ২০ বছর পরের আনুমানিক মধ্যম আয়ের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। এতে প্রকৌশল, প্রযুক্তি ও ব্যবসায় শিক্ষায় বিশেষায়িত প্রতিষ্ঠানগুলো এগিয়ে রয়েছে। তবে তালিকার ২৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১১টি ফোর্বসের সামগ্রিক সেরা ৫০০ কলেজের তালিকায় প্রথম ৫০টির বাইরে।   শীর্ষ পাঁচে রয়েছে এমআইটি, ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, স্টিভেনস ইনস্টিটিউট অব টেকনোলজি এবং বাবসন কলেজ। এ ছাড়া ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক) ষষ্ঠ, হার্ভে মাড কলেজ সপ্তম এবং কার্নেগি মেলন ইউনিভার্সিটি অষ্টম স্থানে রয়েছে।   নিউইয়র্ক ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের জন্যও তালিকাটি গুরুত্বপূর্ণ। নিউ জার্সির হোবোকেনের স্টিভেনস ইনস্টিটিউট অব টেকনোলজি চতুর্থ, নিউইয়র্কের ট্রয়ের রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট (আরপিআই) ১১তম, প্রিন্সটন ইউনিভার্সিটি ১৪তম এবং নিউইয়র্ক সিটির কলাম্বিয়া ইউনিভার্সিটি ১৬তম স্থানে রয়েছে। নিউইয়র্কের কর্নেল ইউনিভার্সিটি রয়েছে ১৮তম স্থানে। মিশিগানের ফ্লিন্টে অবস্থিত কেটারিং ইউনিভার্সিটি পেয়েছে ১৩তম স্থান।   বিশেষ করে কেটারিং ইউনিভার্সিটির অবস্থান তালিকায় আলোচনায় এসেছে। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা প্রতি ১২ সপ্তাহ পরপর শ্রেণিকক্ষের পড়াশোনা থেকে বেতনভুক্ত কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। স্নাতক শেষ করার আগেই অনেক শিক্ষার্থী দুই বছরের বেশি পেশাগত অভিজ্ঞতা অর্জন করেন। তাঁদের কো-অপ কর্মসূচি থেকে সাধারণত ৬০ হাজার থেকে ৭৫ হাজার ডলার পর্যন্ত আয় হয়। বিশ্ববিদ্যালয়টি প্রায় ৬০০ প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে। ফোর্বসের হিসাবে, স্নাতকের ২০ বছর পর কেটারিংয়ের সাবেক শিক্ষার্থীদের আনুমানিক মধ্যম বার্ষিক আয় ১ লাখ ৫৩ হাজার ৬৮২ ডলার।   আয়ের সময়কাল অনুযায়ী তালিকার অবস্থানেও পার্থক্য রয়েছে। এমআইটির সাবেক শিক্ষার্থীরা স্নাতকের তিন, ছয় ও ১০ বছর পর সর্বোচ্চ আনুমানিক মধ্যম আয় করেন। তবে ২০ বছর পরের হিসাবে ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার শিক্ষার্থীরা এগিয়ে। তাঁদের আনুমানিক মধ্যম বার্ষিক আয় ১ লাখ ৮৩ হাজার ৮১০ ডলার। অন্যদিকে ডার্টমাউথ কলেজ তিন বছর পরের আয়ের হিসাবে ২২তম হলেও ২০ বছর পরের হিসাবে উঠে এসেছে পঞ্চম স্থানে।   ফোর্বসের এ তালিকা এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন যুক্তরাষ্ট্রে নতুন স্নাতকদের চাকরির বাজার কঠিন হয়ে উঠেছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার কর্মক্ষেত্রে পরিবর্তন আনছে। নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক কলেজ স্নাতকদের বেকারত্বের হার ৫ দশমিক ২ শতাংশে নেমেছে। তবে তাঁদের মধ্যে ৪২ দশমিক ৫ শতাংশ নিজস্ব শিক্ষাগত যোগ্যতার তুলনায় কম যোগ্যতা প্রয়োজন এমন কাজে নিয়োজিত।   ফোর্বসের প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে, উচ্চ বেতন মানেই কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার বিনিয়োগ সবচেয়ে লাভজনক—এমন নয়। টিউশন ফি, শিক্ষাঋণ এবং স্নাতক সম্পন্ন করার সম্ভাবনাও বিশ্ববিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করা জরুরি।   ফোর্বসের শীর্ষ ২৫ কলেজ   ১. ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (MIT) ২. ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া ৩. স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ৪. স্টিভেনস ইনস্টিটিউট অব টেকনোলজি ৫. বাবসন কলেজ ৬. ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি ৭. হার্ভে মাড কলেজ ৮. কার্নেগি মেলন ইউনিভার্সিটি ৯. ওরচেস্টার পলিটেকনিক ইনস্টিটিউট ১০. রোজ-হালম্যান ইনস্টিটিউট অব টেকনোলজি ১১. রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট ১২. লেহাই ইউনিভার্সিটি ১৩. কেটারিং ইউনিভার্সিটি ১৪. প্রিন্সটন ইউনিভার্সিটি ১৫. হার্ভার্ড ইউনিভার্সিটি ১৬. কলাম্বিয়া ইউনিভার্সিটি ১৭. সান্তা ক্লারা ইউনিভার্সিটি ১৮. কর্নেল ইউনিভার্সিটি ১৯. ক্লেয়ারমন্ট ম্যাককেনা কলেজ ২০. বেন্টলি ইউনিভার্সিটি ২১. কলোরাডো স্কুল অব মাইনস ২২. ডিউক ইউনিভার্সিটি ২৩. ডার্টমাউথ কলেজ ২৪. জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি ২৫. ইউনিভার্সিটি অব নটর ডেম   সূত্র: Forbes , Federal Reserve Bank of New York, U.S. Census Bureau

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১০:৮
দীর্ঘদিন ধরে খাবারে ঘুম ও উদ্বেগের ওষুধ মেশানোর অভিযোগে লুইস আনিবাল হিমেনেজ আটক। ছবি: সংগৃহীত

লাইফ ইন্স্যুরেন্সের টাকা পেতে সঙ্গীর খাবারে অজান্তে বিষ মিশিয়ে হত্যার পরিকল্পনা, যুবক আটক

যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি

যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি

যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা

যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা

মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণে ক্যালিফোর্নিয়ায় ৬১৭ জন আক্রান্ত, দুই মাস ধরে পক্ষাঘাতগ্রস্ত এক নারী। ছবি: সংগৃহীত
ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ৪৫ জনের মৃত্যু, দুই মাস ধরে অচল নারীর পা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মশাবাহিত প্রাণঘাতী ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০২৬ সালে এখন পর্যন্ত অঙ্গরাজ্যটিতে ৬১৭ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৪৫ জন। এর মধ্যে ভাইরাসে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন ম্যান্ডি বুড নামে এক নারী। গত দুই মাস ধরে তিনি পা নাড়াতে পারছেন না। অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া এই নারীর ঘটনা ভাইরাসটির ভয়াবহতা নতুন করে সামনে এনেছে।   ফরাসি বার্তা সংস্থা এএফপির ২৬ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, এক দশকেরও বেশি সময়ের মধ্যে ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ এবার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ৪৫ জনের মৃত্যু নিয়ে ২০২৬ সাল অঙ্গরাজ্যটির ইতিহাসে এ ভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর বছর হয়ে উঠেছে।    মানবিক সহায়তা সংস্থাগুলোর পরামর্শক বুডের অসুস্থতার শুরু হয় গত সেপ্টেম্বরে। প্রথমে তাঁর নিতম্বে ব্যথা শুরু হয়। তিনি ভেবেছিলেন, এটি হয়তো সায়াটিকার সমস্যা। কিন্তু একপর্যায়ে তাঁর পা শরীরের ভার বহন করতে না পারায় তিনি পড়ে যান। পরে তাঁকে লস অ্যাঞ্জেলেসের কাছে বারব্যাঙ্কের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর শরীরের তাপমাত্রা বেড়ে ১০৩ ডিগ্রি ফারেনহাইট বা ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে চিকিৎসা চালিয়ে যান।   হাসপাতালে ফিজিওথেরাপি নেওয়ার সময় আবার দাঁড়ানোর চেষ্টা করছেন বুড। এএফপিকে তিনি বলেন, ‘আমি যে এখনো বেঁচে আছি, এটাই বড় কথা।’ নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, ‘এটা সত্যিই ভীতিকর।’   বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে ক্যালিফোর্নিয়ায় মৌসুমের তুলনায় তাপমাত্রা ও আর্দ্রতা বেশি থাকায় মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে এ বছর মে মাসেই প্রথম সংক্রমিত মশা শনাক্ত হয়, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দুই মাস আগের ঘটনা। জলবায়ু পরিবর্তন এবং উষ্ণ আবহাওয়ার কারণে মশাবাহিত রোগের বিস্তারও বাড়ছে বলে জানিয়েছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের এক গবেষক।   ওয়েস্ট নাইল ভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল আফ্রিকার উগান্ডায়। ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে প্রথম এ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। সাধারণত ভাইরাসে আক্রান্ত পাখিকে কামড়ানোর পর মশা সংক্রমিত হয়। পরে সেই মশার কামড়ে মানুষের শরীরে ভাইরাসটি ছড়িয়ে পড়ে।   যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, ভাইরাসে আক্রান্ত প্রায় ৮০ শতাংশ মানুষের কোনো উপসর্গ দেখা যায় না। প্রায় ২০ শতাংশের ক্ষেত্রে জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা, বমি বা ত্বকে ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দিতে পারে। তবে এক শতাংশেরও কম আক্রান্তের ক্ষেত্রে মস্তিষ্ক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে গুরুতর সংক্রমণ হতে পারে। এতে মস্তিষ্কের প্রদাহ, পেশির দুর্বলতা এমনকি পক্ষাঘাতও দেখা দিতে পারে।    এ ভাইরাস প্রতিরোধে মানুষের ব্যবহারের জন্য এখনো কোনো অনুমোদিত টিকা নেই। নির্দিষ্ট কোনো ওষুধও নেই। গুরুতর আক্রান্তদের হাসপাতালে রেখে উপসর্গ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। মশার কামড় এড়াতে রিপেলেন্ট ব্যবহার, বিশেষ করে ভোর ও সন্ধ্যায় সতর্ক থাকা এবং বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।   জীবনের অধিকাংশ সময় ফ্লোরিডায় কাটিয়েছেন বুড। সেখানকার গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ায় মশার উপদ্রব তাঁর কাছে পরিচিত ছিল। তবে ক্যালিফোর্নিয়ার মনোরম আবহাওয়ায় এসে এমন প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হবেন, তা কখনো ভাবেননি বলে জানান তিনি।   সূত্র: এএফপি   871 এসএ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৯:৯
যুক্তরাষ্ট্র জুড়ে কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা,  বড় শহরগুলোর মধ্যে লাভের তলানিতে হিউস্টন

যুক্তরাষ্ট্র জুড়ে কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা, বড় শহরগুলোর মধ্যে লাভের তলানিতে হিউস্টন

নিউইয়র্কে সেমিনারে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। ছবি: সংগৃহীত

আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ: নিউইয়র্কে আ. লীগের সেমিনারে হ্যারি টমাস

হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি

হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি, নিজেরাই প্যাকেট করলেন খাবার

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...