সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

‘স্থানীয় রিপাবলিকানদের হত্যা করো’—ট্র্যান্সজেন্ডার কর্মীর উগ্র বার্তায় তোলপাড় যুক্তরাষ্ট্র

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ৪, ২০২৬ ১৬:৫৯
ছবি: নিউইয়র্ক পোস্ট
ছবি: নিউইয়র্ক পোস্ট

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে রিপাবলিকানদের বিরুদ্ধে সরাসরি প্রাণঘাতী সহিংসতা ও ‘ট্র্যান্স জিহাদ’-এর ডাক দিয়ে তীব্র তোলপাড় সৃষ্টি করেছেন এক ট্র্যান্সজেন্ডার অধিকারকর্মী। একটি নির্বাচনী প্রচারণার সাবেক ওই স্বেচ্ছাসেবী সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও বার্তায় রিপাবলিকান এবং ট্রাম্পের ‘মাগা’ (MAGA) আন্দোলনের সমর্থকদের ‘পশু’ আখ্যা দিয়ে তাদের লক্ষ্য করে এই উগ্র ও হুমকিমূলক বক্তব্য দেন। অভিযুক্ত ওই কর্মীর নাম তেহা দেলারুয়েল, যিনি উইসকনসিনের ডেমোক্র্যাটিক কংগ্রেস প্রার্থী ক্যাটরিনা ডিভিলের নির্বাচনী প্রচারণায় যুক্ত ছিলেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দেলারুয়েল একটি হোয়াইট বোর্ডের সামনে বসে আছেন, যেখানে কালো মার্কার দিয়ে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে—"তোমার স্থানীয় রিপাবলিকানকে হত্যা করো।" ভিডিওতে এই লেখার দিকে ইঙ্গিত করে তাকে বলতে শোনা যায়, তারা উইসকনসিন রাজ্যে এটিকে একটি সাধারণ বা মধ্যপন্থী অবস্থান হিসেবে তৈরি করতে চান।

 

আগামী ১১ আগস্টের ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনকে সামনে রেখে এই উগ্র এজেন্ডা বাস্তবায়নে তিনি অনুসারীদের সাহায্যও প্রার্থনা করেন। আরেকটি বিতর্কিত ভিডিওতে রাইফেলের ছবি সংবলিত ট্র্যান্সজেন্ডার পতাকার পটভূমিতে তিনি ঘোষণা করেন, এবার রিপাবলিকান ও মাগা সমর্থকদের রাস্তায় ভয় আর উদ্বেগ নিয়ে চলতে হবে এবং এটিই হবে তাদের নতুন স্থায়ী বাস্তবতা।

 

চরম উস্কানিমূলক এই ভিডিও এবং ব্লগ পোস্টগুলো প্রকাশ্যে আসার পরপরই মার্কিন রাজনৈতিক অঙ্গনে তীব্র নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে। উদ্ভূত পরিস্থিতিতে ডেমোক্র্যাট প্রার্থী ক্যাটরিনা ডিভিল তাৎক্ষণিকভাবে ওই কর্মীকে তার প্রচারণা দল থেকে বহিষ্কার করেন এবং তার সব সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ব্লক করে দেন। ডিভিল এক বিবৃতিতে স্পষ্ট জানান, দেলারুয়েল খুব অল্প সময়ের জন্য স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছিলেন।

 

কিন্তু তার মানসিক বিকৃতি ও বিপজ্জনক আচরণ প্রকাশ পাওয়ার পরপরই তাকে সরিয়ে দেওয়া হয়। যেকোনো ধরনের সহিংসতা বা বিদ্বেষমূলক বার্তার বিরুদ্ধে নিজের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে ডিভিল বলেন, এই ধরনের হুমকি তার নিজের জীবন ও প্রচারণাকেও ঝুঁকিপূর্ণ করে তুলেছে এবং তিনি কোনোভাবেই এই সহিংসতাকে সমর্থন করেন না।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
আইস হেফাজতে থেকেও চাকরি অটুট, বছরে ১ লাখ ২৫ হাজার ডলার বেতন পাচ্ছেন ভেনেজুয়েলার নাগরিক
আইস হেফাজতে থেকেও চাকরি অটুট, বছরে ১ লাখ ২৫ হাজার ডলার বেতন পাচ্ছেন ভেনেজুয়েলার নাগরিক

ভেনেজুয়েলার নাগরিক ৫৩ বছর বয়সী রাফায়েল রুবিও বোহোর্কেজ গত ১২ জানুয়ারি মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস এজেন্টদের হাতে আটক হওয়ার পরও পাঁচ মাস ধরে বার্ষিক এক লাখ ২৫ হাজার ডলার বেতন সংগ্রহ করেছেন।   নিউইয়র্ক সিটি কাউন্সিলের এই কর্মী নিউজার্সির নেওয়ার্কে অবস্থিত ডেলানি হল ডিটেনশন ফ্যাসিলিটিতে বন্দি ছিলেন, তবে করদাতাদের অর্থে দেওয়া তার বেতন বহাল ছিল। সাবেক কাউন্সিল কর্মীদের মতে, শহরের নীতিমালা এবং ইউনিয়ন চুক্তির কারণে কর্তৃপক্ষকে নিয়মিত বেতন পরিশোধ করতে হয়েছে; তৎক্ষণাৎ না দিলেও মুক্তি পাওয়ার পর তা পরিশোধ করতে হতো এবং তিনি ওই বেতনের অধিকারী ছিলেন।   আটকের পেছনে অভিবাসন আবেদন সংক্রান্ত অভিযোগ এবং নীতিগত পরিবর্তনের প্রেক্ষাপট রয়েছে। ভেনেজুয়েলা, হাইতিসহ কয়েকটি দেশের অভিবাসীদের কর্মভিসা সংক্রান্ত বাইডেন আমলের নীতি প্রেসিডেন্ট ট্রাম্প বাতিল করার পর বিষয়টি জটিল আকার ধারণ করে।   গত জানুয়ারিতে লং আইল্যান্ডের বেথপেজ থেকে আইস এজেন্টরা বোহোর্কেজকে আটক করেন এই অভিযোগে যে তিনি আশ্রয় ও টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাসের আবেদনে নিজের অপরাধমূলক ইতিহাস গোপন বা মিথ্যা তথ্য দিয়েছিলেন। ২০২৩ সালে কুইন্সে রুমমেটকে আঘাতের অভিযোগে তৃতীয় ডিগ্রি অ্যাসল্ট মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং পরবর্তীতে সেই রেকর্ড মুছে ফেলা হলেও আইস কর্মকর্তারা মিথ্যা তথ্যের জন্য তাকে জবাবদিহিতার আওতায় আনার কথা জানান।   পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় বোহোর্কেজের পক্ষে রায় আসে। গত ২৭ মে তিনি রাজনৈতিক আশ্রয় লাভ করেন এবং ১৯ জুন বিচারক অ্যান ডনেলি পাঁচ হাজার ডলার বন্ডে তাকে মুক্তির আদেশ দেন; এর তিন দিন পর মার্কিন বিচার বিভাগ আপিল করলেও তা এখনো বিচারাধীন।   সিটি কাউন্সিলের জেনারেল কাউন্সেল নুয়ামাকা এজেবে জানান, একটি নিয়মিত অ্যাপয়েন্টমেন্টে গেলে আইস রাফায়েলকে আটক করেছিল এবং বিচারকের রায় অনুযায়ী তিনি অন্যায়ভাবে আটক ছিলেন। প্রশাসনিক ছুটিতে রাখার ক্ষেত্রে সিটি কাউন্সিল প্রযোজ্য সব আইন ও বিধি অনুসরণ করেছে বলেও জানান তিনি। বর্তমানে কাউন্সিলের হয়ে কাজ চালিয়ে যাওয়া বোহোর্কেজের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ১১:১
খোদ বিমান বাহিনীর প্রধান ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের হামলা, চরম ঝুঁকির মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা

খোদ বিমান বাহিনীর প্রধান ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের হামলা, চরম ঝুঁকির মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা

যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনার পথ কার্যত বন্ধ: শেষ আশা সুপ্রিম কোর্টের রায়

যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনার পথ কার্যত বন্ধ: শেষ আশা সুপ্রিম কোর্টের রায়

নিউইয়র্ক-লস অ্যাঞ্জেলেসকে পেছনে ফেলে, যুক্তরাষ্ট্রে বসবাসে পছন্দের শীর্ষে মিনিয়াপোলিস

নিউইয়র্ক-লস অ্যাঞ্জেলেসকে পেছনে ফেলে, যুক্তরাষ্ট্রে বসবাসে পছন্দের শীর্ষে মিনিয়াপোলিস

জার্মানিতে শিশু ছাড়া পার্কে প্রবেশ ও বেঞ্চে বসে কাঁদায় এক নারীকে ২৫ ইউরো জরিমানা
জার্মানিতে শিশু ছাড়া পার্কে প্রবেশ ও বেঞ্চে বসে কাঁদায় এক নারীকে ২৫ ইউরো জরিমানা

জার্মানির একটি শিশুদের খেলার মাঠের বেঞ্চে বসে ফোনে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েছিলেন ৩১ বছর বয়সী এক নারী। ব্যক্তিগত সমস্যা, পড়াশোনার চাপ ও আর্থিক সংকট সামলাতে না পেরে কিছুটা নিরিবিলি সময় কাটাতে পার্কে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে বসার কারণে তাঁকে ২৫ ইউরো জরিমানা করেছে স্থানীয় প্রশাসন। ঘটনাটি সামনে আসার পর জার্মানিতে আইন প্রয়োগের কঠোরতা ও মানবিকতা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।   ঘটনাটি ঘটেছে জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যের গেলজেনকির্শেন শহরের হাসেল এলাকার গ্লুকআউফ পার্কে। গত ২৫ অক্টোবর হানা নামের ওই নারী পার্কে হাঁটতে গিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তিনি রসায়নের শিক্ষার্থী। পড়াশোনা ও আর্থিক বিষয় নিয়ে প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন বলে জার্মান সম্প্রচারমাধ্যম ডব্লিউডিআরকে জানিয়েছেন তিনি।একপর্যায়ে শিশুদের খেলার মাঠের ভেতরে একটি বেঞ্চে বসে খালাকে ফোন করেন হানা। কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় গেলজেনকির্শেনের পৌরসভার জনশৃঙ্খলা রক্ষাকারী বিভাগের (কেওডি) তিন কর্মকর্তা তাঁর কাছে আসেন। তাঁরা জানতে চান, পাশের দোলনায় খেলতে থাকা দুই ছেলে তাঁর সন্তান কি না। হানা জানান, শিশুরা তাঁর সন্তান নয়। এরপর কর্মকর্তারা তাঁর পরিচয়পত্র চান এবং নিয়ম ভঙ্গের অভিযোগে ২৫ ইউরো জরিমানা করেন।   জার্মান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গেলজেনকির্শেনের স্থানীয় জনশৃঙ্খলা বিধির ১২ নম্বর ধারায় শিশুদের খেলার মাঠে ১৪ বছর পর্যন্ত বয়সী শিশু এবং তাদের অভিভাবক বা তত্ত্বাবধায়কদের অবস্থানের অনুমতি রয়েছে। সঙ্গে কোনো শিশু না থাকলে অন্য প্রাপ্তবয়স্কদের সেখানে অবস্থান নিষিদ্ধ। নিয়ম লঙ্ঘন করলে সর্বোচ্চ ৫৫ ইউরো পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। এমনকি মাঠের বেঞ্চে বসার ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য।হানা জানিয়েছেন, তিনি এ নিয়ম সম্পর্কে জানতেন না। তাঁর অভিযোগ, কর্মকর্তারা চাইলে প্রথমে তাঁকে সতর্ক করতে পারতেন অথবা সেখান থেকে অন্য জায়গায় চলে যেতে বলতে পারতেন। কান্নারত একজন মানুষকে দেখে কর্মকর্তাদের প্রথমেই তাঁর কোনো সাহায্য প্রয়োজন কি না, তা জানতে চাওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি। হানার ভাষায়, আইন ও মানবিকতা একে অপরের বিপরীত হওয়া উচিত নয়। শেষ পর্যন্ত অতিরিক্ত খরচের আশঙ্কা এড়াতে তিনি জরিমানার অর্থ পরিশোধ করেছেন।   অন্যদিকে, শহর কর্তৃপক্ষ কর্মকর্তাদের পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছে। শহরের মুখপাত্র মার্টিন শুলমানের বক্তব্য অনুযায়ী, জনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা প্রচলিত বিধি অনুযায়ী দায়িত্ব পালন করেন। ২৫ ইউরোর জরিমানাকে তুলনামূলকভাবে কম ও যুক্তিসংগত ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছে প্রশাসন। সংশ্লিষ্ট কর্মকর্তারাও দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি পর্যালোচনা করে দায়িত্ব পালনে অনিয়মের কোনো প্রমাণ পাওয়া যায়নি।ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনীতিকদের মধ্যেও মতভেদ দেখা দিয়েছে। সিটি কাউন্সিলের সদস্য সিমন নওয়াক বলেছেন, শিশুদের খেলার মাঠ মূলত শিশুদের জন্য এবং শিশু ছাড়া সেখানে প্রাপ্তবয়স্কদের অবস্থান সাধারণভাবে নিষিদ্ধ। তবে গ্রিন পার্টির কাউন্সিল সদস্য উইবকে ভেক্সেলার সতর্ক করেছেন, নিয়মের অতিরিক্ত কঠোর প্রয়োগের কারণে যেন সাধারণ মানুষের জনপরিসর ব্যবহারের সুযোগ সংকুচিত না হয়। এসপিডির কাউন্সিল প্রতিনিধিরাও মনে করেন, হানার ক্ষেত্রে জরিমানার পরিবর্তে সতর্ক করাই যথেষ্ট হতো।   এদিকে, ঘটনাটি সামনে আসার পর গেলজেনকির্শেন সিটি কাউন্সিলে খেলার মাঠে নিয়ম ভঙ্গের জরিমানা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। গত ১৭ নভেম্বরের আলোচনায় সর্বোচ্চ জরিমানা ৫৫ ইউরো থেকে বাড়িয়ে ৬০ ইউরো করার বিষয়টি উঠে আসে। এর মধ্যে অনুমতি ছাড়া বেঞ্চে বসার মতো বিষয়ও রয়েছে। তবে নতুন জরিমানার হার কার্যকর হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি।   হানা মনে করেন, নিয়ম ভঙ্গ করলে মানুষকে সতর্ক করা এবং ভবিষ্যতে একই ঘটনা ঠেকানোর ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু একজন মানুষ মানসিকভাবে বিপর্যস্ত থাকলে তাঁর পরিস্থিতিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। ঘটনাটি জার্মানিতে স্থানীয় আইন প্রয়োগের পাশাপাশি জনসাধারণের প্রতি প্রশাসনের মানবিক আচরণের গুরুত্ব নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।   সংবাদ সূত্র ডব্লিউডিআর (WDR), টাগেশাউ (Tagesschau) 876TR

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ৯:২
থ্যাংকসগিভিংয়ের ঝড়ে যুক্তরাষ্ট্রে প্রায় ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন

থ্যাংকসগিভিংয়ের ঝড়ে যুক্তরাষ্ট্রে প্রায় ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন

নিউইয়র্ক সিটির বিভিন্ন পাবলিক স্কুলে ‘স্কুল এইড’ পদে নিয়োগের নতুন সুযোগ তৈরি হয়েছে। ছবি: সংগৃহীত

নিউইয়র্কের বিভিন্ন পাবলিক স্কুলে চাকরির সুযোগ, স্কুল এইড পদে নিয়োগ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে বিজয় ‘হাতের নাগালে’ দাবি করে চুক্তির সুযোগের কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানে বিজয় ‘হাতের নাগালে’, তেহরানকে যুদ্ধের অবসানে চুক্তির আহ্বান জানালেন ট্রাম্প

গ্রাহক বিভ্রান্তি ও রিভিউ গোপনের অভিযোগ নিষ্পত্তিতে ১০ কোটি ডলার দেবে ফ্যাশন ব্র্যান্ড শেইন। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে গ্রাহকদের বিভ্রান্ত করার অভিযোগে ১০ কোটি ডলার ফেরত দিতে সম্মত শেইন, জেনে নিন বিস্তারিত

যুক্তরাষ্ট্রে গ্রাহকদের বিভ্রান্ত করা, পণ্য সরবরাহে প্রতিশ্রুতি ভঙ্গ এবং নেতিবাচক রিভিউ গোপনের অভিযোগ নিষ্পত্তিতে ১০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে জনপ্রিয় অনলাইন ফ্যাশন প্রতিষ্ঠান শেইন (SHEIN)। এই অর্থ প্রতিষ্ঠানটির কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে ব্যবহার করবে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)।   গত ২৪ নভেম্বর এফটিসি ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে মামলা ও প্রস্তাবিত সমঝোতার নথি দাখিল করে। পরদিন বুধবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স ১৩ এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।   এফটিসির অভিযোগ, দ্রুত পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করলেও শেইন অনেক ক্ষেত্রে তা রক্ষা করেনি। হাজার হাজার গ্রাহক নির্ধারিত সময়ের কয়েক দিন, সপ্তাহ কিংবা মাস পর পণ্য হাতে পেয়েছেন। এমনকি অনেকে অর্ডার করা পণ্য পাননি। এসব সমস্যার সমাধানে গ্রাহকদের পর্যাপ্ত সহযোগিতাও দেওয়া হয়নি।   আদালতের নথি অনুযায়ী, প্রতিদিন যুক্তরাষ্ট্রে প্রায় ১০ লাখ প্যাকেজ পাঠায় শেইন। অথচ ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন গ্রাহকদের ফোনে সেবা দেওয়ার জন্য প্রতিষ্ঠানটিতে মাত্র পাঁচজন কর্মী ছিলেন। গ্রাহকদের সঙ্গে যোগাযোগের জন্য তাঁদের ফোন নম্বরও ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।   পণ্যের রিভিউ নিয়েও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। এফটিসি জানিয়েছে, শেইন ইতিবাচক রিভিউ প্রকাশ করলেও পণ্যের মান নিয়ে গ্রাহকদের নেতিবাচক মন্তব্য গোপন বা মুছে ফেলত।   এ ছাড়া তুলার উৎপত্তিস্থল এবং সরবরাহকারীদের শ্রমমান নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রে উৎপাদিত বলে দাবি করা কিছু তুলা প্রকৃতপক্ষে চীন থেকে এসেছে বলে জানিয়েছে এফটিসি। কিছু পণ্যে ব্যবহৃত তুলার উৎসও শনাক্ত করা যায়নি।   প্রস্তাবিত সমঝোতার শর্ত অনুযায়ী, পণ্য সরবরাহের সময় নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া, নেতিবাচক রিভিউ গোপন এবং সরবরাহকারীদের সম্পর্কে ভিত্তিহীন দাবি করা থেকে বিরত থাকতে হবে শেইনকে। পাশাপাশি গ্রাহকসেবার মান উন্নত করতে হবে।   তবে শেইনের একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, এই সমঝোতার অর্থ অভিযোগের দায় স্বীকার করা নয়। এফটিসির কিছু অভিযোগের সঙ্গে প্রতিষ্ঠানটি একমত নয়। তা সত্ত্বেও গ্রাহকসেবা ও আইন মেনে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আরও উন্নতি করতে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি।   চীনে প্রতিষ্ঠিত ও বর্তমানে সিঙ্গাপুরভিত্তিক শেইন যুক্তরাষ্ট্রের ফাস্ট ফ্যাশন বাজারের প্রায় অর্ধেক দখল করে আছে। কম দামে পোশাক ও ফ্যাশনসামগ্রী বিক্রির কারণে মার্কিন গ্রাহকদের কাছে প্রতিষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়।   প্রস্তাবিত সমঝোতা কার্যকর হতে ফেডারেল বিচারকের অনুমোদন প্রয়োজন। ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা কবে এবং কীভাবে ক্ষতিপূরণ পাবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।   সূত্র: ফক্স ১৩   871 এসএ

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ০:৪৩
শক্তিশালী ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের ছুটিতে চার শতাধিক ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো যাত্রী। ছবি: সংগৃহীত

থ্যাংকসগিভিংয়ে যুক্তরাষ্ট্রের দুই উপকূলে ঝড়, বাতিল ৪০০টির বেশি ফ্লাইট

চিকিৎসক বা নার্স না হয়েও দীর্ঘমেয়াদি ডিগ্রি ছাড়া যুক্তরাষ্ট্রের হেলথকেয়ার খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। ছবি: সংগৃহীত

ডাক্তার বা নার্স না হয়েও আমেরিকায় হেলথকেয়ারে দ্রুত ক্যারিয়ার শুরুর ৭টি পথ, জেনে নিন বিস্তারিত

ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরের মিশন হিলস এলাকার রাস্তায় লোমহীন এই অসুস্থ প্রাণীটিকে হাঁটতে দেখা যায়। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রাস্তায় লোমহীন রহস্যময় প্রাণীর দেখা, কৌতূহল ও উদ্বেগে স্থানীয়রা

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...