ফেসবুকে ভাইরাল ‘ওমর সুলাইমানকে ডিপোর্ট’ দাবি, জবাবে ওমর সুলাইমান: ‘আমাকে ডিপোর্ট করা হয়নি’
যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ইসলামিক স্কলার ও টেক্সাসভিত্তিক ধর্মীয় নেতা ইমাম ওমর সুলাইমানকে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) দেশ থেকে বহিষ্কার (ডিপোর্ট) করেছে—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে ভাইরাল এই দাবিকে সরাসরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ওমর সুলাইমান নিজেই। একই সঙ্গে এ বিষয়ে কোনো সরকারি সংস্থাও এখন পর্যন্ত ডিপোর্টেশনের তথ্য নিশ্চিত করেনি।
সম্প্রতি ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্টে দাবি করা হয়, হামাস-সংশ্লিষ্ট একটি অলাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে কথিত আর্থিক সম্পর্কের অভিযোগে ওমর সুলাইমানকে যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্ট করা হয়েছে বা করা হচ্ছে। পোস্টগুলো দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
তবে গুঞ্জন ছড়িয়ে পড়ার পর নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে ওমর সুলাইমান লেখেন, “না, আমাকে ডিপোর্ট করা হয়নি। অন্তত ভুয়া খবর বানালে সেটাকে বিশ্বাসযোগ্য করার চেষ্টা করুন।”
আমেরিকা বাংলার অনুসন্ধানে দেখা গেছে, এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস), ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই), বিচার বিভাগ (ডিওজে) বা অন্য কোনো ফেডারেল সংস্থা ওমর সুলাইমানকে গ্রেপ্তার, আটক কিংবা ডিপোর্ট করার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
এছাড়া ফেডারেল আদালতের প্রকাশ্য নথিতেও তার বিরুদ্ধে কোনো ডিপোর্টেশন কার্যক্রমের তথ্য পাওয়া যায়নি। একইভাবে যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্য জাতীয় সংবাদমাধ্যমেও তাকে ডিপোর্ট করা হয়েছে—এমন কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি।
ওমর সুলাইমান যুক্তরাষ্ট্রের অন্যতম পরিচিত মুসলিম ধর্মীয় ব্যক্তিত্ব। তিনি ইয়াকিন ইনস্টিটিউট ফর ইসলামিক রিসার্চের প্রতিষ্ঠাতা এবং ধর্মীয় শিক্ষা, মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও আন্তধর্মীয় সম্প্রীতি নিয়ে নিয়মিত কাজ করে থাকেন। সাম্প্রতিক বছরগুলোতে গাজা সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবিক ইস্যুতে তার বক্তব্য ও কার্যক্রম ব্যাপক আলোচনায় এসেছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের সত্যতা যাচাই করে আমেরিকা বাংলার অনুসন্ধানে দেখা গেছে, ইমাম ওমর সুলাইমানকে ডিপোর্ট করা হয়েছে—এমন দাবির পক্ষে কোনো সরকারি নথি, আদালতের রেকর্ড বা নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের নিশ্চিত তথ্য নেই। বরং সংশ্লিষ্ট ব্যক্তি নিজেই প্রকাশ্যে জানিয়েছেন, তাকে ডিপোর্ট করা হয়নি।
ফলে বর্তমানে সামাজিক মাধ্যমে প্রচারিত ‘ওমর সুলাইমানকে ডিপোর্ট’ দাবিটি ভিত্তিহীন বলে প্রতীয়মান হচ্ছে। ভবিষ্যতে এ বিষয়ে কোনো সরকারি সংস্থা নতুন তথ্য প্রকাশ করলে সে অনুযায়ী প্রতিবেদন হালনাগাদ করা হবে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর (ইউএস এয়ার ফোর্স) অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা সামনে এসেছে। সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য, কর্মীদের ব্যক্তিগত রেকর্ড, বেতন, রসদ সরবরাহ ও বিমান রক্ষণাবেক্ষণসংক্রান্ত কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত এই প্ল্যাটফর্মে অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত হওয়ার পর বেশ কিছু কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরিস্থিতির ক্ষয়ক্ষতি নিরূপণে যুক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক সাইবার নিরাপত্তা সংস্থা সাইবার কমান্ডকে। ২৭ নভেম্বর রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, প্রায় এক মাস আগে ক্লাউড ওয়ান প্ল্যাটফর্মের উন্নয়ন ও হালনাগাদ কার্যক্রম চলার সময় অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত হয়। তবে হ্যাকাররা কারা, তারা ঠিক কতটা গভীরে প্রবেশ করতে পেরেছে এবং কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি রয়টার্স। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীও নির্দিষ্ট কোনো নেটওয়ার্কের নিরাপত্তা পরিস্থিতি বা দুর্বলতা নিয়ে সরাসরি মন্তব্য করেনি। সংস্থাটি জানিয়েছে, বিমানবাহিনীর তথ্য, প্রযুক্তি অবকাঠামো এবং সামরিক সক্ষমতা সুরক্ষায় তারা নিয়মিত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। ২০১৭ সালে চালু হওয়া ক্লাউড ওয়ান যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর অন্যতম বৃহৎ প্রযুক্তি অবকাঠামো। মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল এবং অ্যালফাবেটের ক্লাউড প্রযুক্তির সমন্বয়ে পরিচালিত এই প্ল্যাটফর্মে সামরিক বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন যুক্ত রয়েছে। এর মাধ্যমে কর্মীদের ব্যক্তিগত তথ্য, বেতন, সরবরাহব্যবস্থা এবং বিমান রক্ষণাবেক্ষণের মতো কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি উত্তর আমেরিকার আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার ও অন্যান্য তথ্য সমন্বয়ের জন্য ব্যবহৃত ক্লাউডভিত্তিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থাও এর সঙ্গে যুক্ত। বিশ্বের দুই শতাধিক মার্কিন বিমানবাহিনীর স্থানে বোমা ও ক্ষেপণাস্ত্রের মজুত পর্যবেক্ষণের ব্যবস্থাও এই প্রযুক্তি অবকাঠামোর আওতায় রয়েছে। রয়টার্সের সূত্রগুলোর দাবি, হ্যাকাররা একটি সফটওয়্যার দুর্বলতার সুযোগ নিয়ে প্ল্যাটফর্মটির নিয়ন্ত্রণব্যবস্থায় প্রবেশ করে থাকতে পারে। এই নিয়ন্ত্রণব্যবস্থাকে পুরো প্রযুক্তি অবকাঠামোর কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। এতে প্রবেশাধিকার পেলে তাত্ত্বিকভাবে সামরিক বিমানের কার্যক্রমের অবস্থা কিংবা যন্ত্রাংশের চলাচলসংক্রান্ত তথ্য পর্যবেক্ষণের সুযোগ তৈরি হতে পারে। তবে হ্যাকাররা বাস্তবে এসব তথ্য দেখতে পেরেছে বা সামরিক কার্যক্রমে হস্তক্ষেপ করেছে, এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। ঠিক কোন সফটওয়্যার দুর্বলতা কাজে লাগিয়ে এই অনুপ্রবেশ ঘটানো হয়েছে, সেটিও শনাক্ত করতে পারেনি রয়টার্স। অনুপ্রবেশের ঘটনা শনাক্ত হওয়ার পর ক্লাউড ওয়ানের বেশ কিছু কার্যক্রমে পরিবর্তন আনা হয়েছে। নতুন করে বিভিন্ন প্রশাসনিক অ্যাপ্লিকেশন এই প্ল্যাটফর্মে স্থানান্তরের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগে থেকেই চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর হালনাগাদ কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে। ফলে নতুন সফটওয়্যার নিরাপত্তা ত্রুটি সংশোধন এবং প্রয়োজনীয় পরিবর্তন আনার ক্ষেত্রে বিমানবাহিনীর কর্মীদের সীমাবদ্ধতার মুখে পড়তে হচ্ছে। এ ছাড়া কিছু ব্যবহারকারীর প্রশাসনিক প্রবেশাধিকারও প্রত্যাহার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের একাধিক সরকারি ও নিরাপত্তাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সাইবার অনুপ্রবেশের খবর সামনে এসেছে। এর মধ্যে রয়েছে এফবিআইয়ের ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টারের তথ্যভান্ডারে সম্ভাব্য হ্যাকিং, পেন্টাগনের তথ্যব্যবস্থায় আগের একটি অনুপ্রবেশ, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মীদের তথ্য ফাঁস, একাধিক গোয়েন্দা সংস্থার তথ্যব্যবস্থায় নিরাপত্তা লঙ্ঘন এবং ট্রেজারি বিভাগের সিস্টেমে সাইবার হামলার ঘটনা। রয়টার্সের প্রতিবেদনে সাম্প্রতিক সময়ে প্রকাশিত অন্তত ছয়টি পৃথক সাইবার নিরাপত্তা ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। ধারাবাহিক এসব ঘটনার পর যুক্তরাষ্ট্রের সামরিক ও সরকারি তথ্য অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা, সামরিক যোগাযোগ, অস্ত্রের মজুত এবং রসদ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমের সঙ্গে যুক্ত প্রযুক্তি প্ল্যাটফর্মের নিরাপত্তা এখন বিশেষ গুরুত্ব পাচ্ছে। তবে ক্লাউড ওয়ান থেকে কোনো সামরিক তথ্য চুরি হয়েছে কিংবা হ্যাকাররা বিমান বা অস্ত্র নিয়ন্ত্রণব্যবস্থায় প্রবেশ করে কার্যক্রম পরিচালনা করেছে, এমন কোনো তথ্য এখনো নিশ্চিত হয়নি। তদন্তের মাধ্যমে অনুপ্রবেশের প্রকৃত পরিধি ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়টি স্পষ্ট হওয়ার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দ্রব্যমূল্যের চাপে ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটায় ভাটা, আগের মতো কিনতে পারছেন না অনেক বাংলাদেশি
প্রথমে বলা হয়েছিল শান্তিপূর্ণ মৃ ত্যু, পরে জানা গেল আ ত্ম হত্যা করেছেন সিনেটর ডেব ফিশারের স্বামী
৩ লাখ বৈধ অভিবাসীর মেডিকেয়ার সুবিধা বন্ধের পথে ট্রাম্প প্রশাসন, কার্যকর ১ ফেব্রুয়ারি থেকে
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট বা এলএইউএসডি শিক্ষার্থীদের দেওয়া যন্ত্রগুলোতে গুগল সার্চের এআই-তৈরি সারসংক্ষেপ বা ‘এআই ওভারভিউ’ সুবিধা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। প্রায় পাঁচ লাখ শিক্ষার্থীর এই স্কুল জেলায় এখন সাধারণ অনুসন্ধান ফলাফলের ওপর এআইয়ের তৈরি সংক্ষিপ্ত উত্তর দেখা যাচ্ছে না, যদিও শিক্ষক ও কর্মীদের ক্ষেত্রে এই সুবিধা বহাল রয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপিসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, শিক্ষাবিদ, অভিভাবক ও নীতিগত মহলে শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়া, নির্ভুলতা এবং এআইয়ের অতিব্যবহার নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও বয়সোপযোগী অনলাইন অভিজ্ঞতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ডিজিটাল সুরক্ষা ব্যবস্থা নিয়মিত পর্যালোচনার অংশ হিসেবেই পদক্ষেপটি কার্যকর করা হয়েছে। জেলাটির প্রধান তথ্য কর্মকর্তা জ্যাক কেলানিক স্কুল বোর্ডের এক সভায় জানান, চলতি শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের যন্ত্রে গুগলের চ্যাটবট-ধর্মী ‘এআই মোড’ সুবিধা বন্ধ করা হয়েছিল। তার মতে, শিক্ষা ব্যবস্থায় এআইয়ের আরও গভীর সংযুক্তি যদি জেলার অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তবে গুগলের ওপর নির্ভরশীল না থেকে ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তনের বিকল্পও তাদের হাতে রয়েছে। অন্যদিকে, গুগল কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের সার্চ ও এআই প্রযুক্তি বর্তমানে পরস্পরের সঙ্গে গভীরভাবে যুক্ত এবং শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে তারা নতুন শিক্ষাবান্ধব টুল তৈরি করছে। প্রতিষ্ঠানটির শিক্ষা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ক্রিস ফিলিপস এপির উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, সার্চ ও এআই একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত হয়ে পড়েছে; তবে এআই সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার স্থায়ী বিকল্প না থাকায় অনেক স্কুল জেলাকে বিকল্প সার্চ ইঞ্জিন নিয়ে ভাবতে হচ্ছে। লস অ্যাঞ্জেলেসের পাশাপাশি নিউইয়র্ক সিটি ও শিকাগোর মতো বড় স্কুল জেলাগুলোও জেনারেটিভ এআইয়ের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে বিকল্প অনুসন্ধান ব্যবস্থার কথা বিবেচনা করছে, যা যুক্তরাষ্ট্রের শ্রেণিকক্ষে প্রযুক্তি ও এআই নীতির ভবিষ্যৎ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
সন্তানদের বড়দিনের উপহার নিয়ে ঝগড়া, স্ত্রীকে গুলি করে হ ত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
৬ জানুয়ারির ক্যাপিটল হামলায় ট্রাম্পের ক্ষমা পাওয়া দেড় হাজার আসামিকে নিয়ে ফের তৎপর ডেমোক্র্যাটরা
নিরাপদ নয় যুক্তরাষ্ট্র! সামরিক ঘাঁটিতে পালাচ্ছেন একের পর এক শীর্ষ মার্কিন কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের ওয়েস্ট পয়েন্ট এলাকায় ৭১ বছর বয়সী সাবেক সেনা ও বিমানবাহিনীর সদস্য জেমস উইটেনকে নিজ বাড়ির সামনে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত অ্যাক্সেল চাভেজ অর্থের বিনিময়ে এই হত্যাকাণ্ড ঘটানোর কথা স্বীকার করেছেন বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে। সদ্য উন্মোচিত প্রসিকিউটরদের নথি অনুযায়ী, এল সালভাদর থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ২৪ বছর বয়সী চাভেজ তদন্তকারীদের কাছে দাবি করেছেন যে, এই হত্যাকাণ্ড সংঘটনের জন্য ৫০ হাজার ডলার দেওয়ার চুক্তি হয়েছিল। নথিপত্র ও গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ৩০ মে সন্ধ্যা ৬টা ২২ মিনিটের দিকে জেমস উইটেন যখন তার বাড়ির সামনের বারান্দায় সাজসজ্জার কাজ করছিলেন, ঠিক তখনই হামলাকারী অন্তত ১০ রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই ওই প্রবীণ সামরিক সদস্যের মৃত্যু হয়। ঘটনার পর প্রত্যক্ষদর্শীদের বিবরণ, নজরদারি ক্যামেরার ফুটেজ এবং ডিএনএ প্রমাণের সূত্র ধরে তদন্তকারীরা সন্দেহভাজনদের শনাক্ত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা কমলা রঙের উপকরণ দিয়ে নম্বরপ্লেট ঢাকা একটি মেরুন রঙের সিভিক গাড়িতে করে বেপরোয়াভাবে পালিয়ে যায় এবং পালানোর সময় জানালা দিয়ে কিছু একটা বাইরে ছুড়ে ফেলতেও দেখা যায়। তদন্তের ধারাবাহিকতায় গত ১৬ জুন লাস ভেগাস পুলিশ ওই মেরুন রঙের গাড়িটির ভেতর থেকে অ্যাক্সেল চাভেজকে গ্রেপ্তার করে এবং এ ঘটনায় আবনার নামের আরও এক সন্দেহভাজনকেও আইনের আওতায় আনা হয়। বর্তমানে চাভেজকে জামিন ছাড়াই ইউটার ফার্মিংটনে অবস্থিত ডেভিস কাউন্টি কারাগারে আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে হত্যা, অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং ন্যায়বিচারে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে মূল পরিকল্পনাকারী কে এবং কেন প্রবীণ ওই সেনাসদস্যকে অর্থের বিনিময়ে হত্যার লক্ষ্যবস্তু করা হয়েছিল, সে বিষয়ে তদন্ত এখনো চলমান রয়েছে।
‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে এইচ-১বি চাকরিতে মার্কিনিদের অগ্রাধিকার চান কোলোম
আইস হেফাজতে থেকেও চাকরি অটুট, বছরে ১ লাখ ২৫ হাজার ডলার বেতন পাচ্ছেন ভেনেজুয়েলার নাগরিক

