হর্ন আইল্যান্ডে নোলান ওয়েলসের রহস্যজনক মৃত্যু, বন্ধুর মায়ের ব্যাখ্যায় নতুন বিতর্ক
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের হর্ন আইল্যান্ডে ১৮ বছর বয়সী কলেজ ফুটবল খেলোয়াড় নোলান জেভিয়ার ওয়েলসের রহস্যজনক মৃত্যুকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। নিখোঁজ হওয়ার দুই দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর নোলানের এক বন্ধুর মা এবং জ্যাকসন কাউন্টির বিচারক অ্যাশলি কোল জানান, নৌকার বিলজ পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় তাদের দল দ্রুত দ্বীপ ছাড়তে বাধ্য হয়। তার দাবি, নোলান নিজ ইচ্ছায় হর্ন আইল্যান্ডে থেকে যান এবং পরে অন্য একটি নৌকায় ফিরে আসবেন বলে জানিয়েছিলেন। তিনি জোর দিয়ে বলেন, কাউকে ইচ্ছাকৃতভাবে দ্বীপে ফেলে আসা হয়নি।
অন্যদিকে, নোলানের পরিবারের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। এ জন্য তারা খ্যাতনামা নাগরিক অধিকারবিষয়ক আইনজীবী বেন ক্রাম্পকে নিয়োগ দিয়েছেন। পরিবারের অভিযোগ, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় এখনো অস্পষ্ট রয়েছে।
তদন্তকারী সংস্থাগুলো জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত ও বিষতত্ত্ব পরীক্ষার প্রতিবেদন অপেক্ষমাণ রয়েছে। এছাড়া ঘটনার সময় ধারণ করা ভিডিও, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং অন্যান্য আলামতও যাচাই করা হচ্ছে।
বিচারক অ্যাশলি কোল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, তদন্ত শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। বর্তমানে ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের নেব্রাস্কার রিপাবলিকান সিনেটর ডেব ফিশারের স্বামী ব্রুস ফিশার আত্মহত্যা করেছেন বলে শুক্রবার (২৭ নভেম্বর) নতুন এক বিবৃতিতে জানিয়েছে সিনেটরের দপ্তর। এর আগে গত ২২ নভেম্বর তার মৃত্যুর পর শুরুতে বলা হয়েছিল, তিনি শান্তিপূর্ণভাবে মারা গেছেন। তবে শুক্রবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ব্রুসের মৃত্যু নিয়ে এক দুঃখজনক নতুন তথ্য সামনে এসেছে; প্রাথমিকভাবে শান্তিপূর্ণ মৃত্যুর ধারণা করা হলেও পরবর্তী তদন্তে জানা গেছে যে তিনি নিজেই নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। শোকের এই সময়ে পরিবারের প্রতি সমবেদনা ও সহানুভূতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এ বিষয়ে আর কোনো মন্তব্য বা বিস্তারিত তথ্য দেওয়া হবে না বলে জানিয়েছে দপ্তরটি। ব্রুস ফিশারের বয়স হয়েছিল ৭৬ বছর। নেব্রাস্কা-লিংকন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পরিচয়ের পর ১৯৭২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ডেব ও ব্রুস ফিশার। ৫০ বছরের বেশি সময়ের দাম্পত্য জীবনে তারা নেব্রাস্কার স্যান্ডহিলস অঞ্চলে খামার পরিচালনার পাশাপাশি তিন ছেলে ও ছয় নাতি-নাতনিকে নিয়ে পরিবার গড়ে তোলেন। ২০১৩ সাল থেকে মার্কিন সিনেটে নেব্রাস্কার প্রতিনিধিত্ব করা ডেব ফিশার গত ২৩ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর মৃত্যুর খবর প্রকাশ করে তাকে একজন ভালোবাসাময় স্বামী, নিবেদিতপ্রাণ বাবা ও দাদা এবং বিশ্বস্ত মানুষ হিসেবে স্মরণ করেছিলেন। ব্রুস ফিশারের মৃত্যুর খবরে নেব্রাস্কার রাজনীতিকদের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানানো হয়েছিল। প্রতিনিধি মাইক ফ্লাড, সিনেটর পিট রিকেটস এবং গভর্নর জিম পিলেন শোকবার্তায় ফিশার পরিবারের প্রতি প্রার্থনা ও সহমর্মিতা প্রকাশ করেন। এখন নতুন তদন্তের তথ্য সামনে আসার পর পরিবারটির প্রতি সমবেদনা ও গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানানো হয়েছে।
৩ লাখ বৈধ অভিবাসীর মেডিকেয়ার সুবিধা বন্ধের পথে ট্রাম্প প্রশাসন, কার্যকর ১ ফেব্রুয়ারি থেকে
এআইয়ের তৈরি উত্তর নয়, ৫ লাখ শিক্ষার্থীর ডিভাইসে গুগল সারসংক্ষেপ বন্ধ করল লস অ্যাঞ্জেলেসের স্কুল
সন্তানদের বড়দিনের উপহার নিয়ে ঝগড়া, স্ত্রীকে গুলি করে হ ত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ এবং সিনেট—উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পুনরুদ্ধার করার পর ডেমোক্র্যাটরা ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হামলা ও তৎসংশ্লিষ্ট ঘটনাগুলো নতুন করে খতিয়ে দেখার প্রস্তুতি নিচ্ছেন। ২০২৭ সালের জানুয়ারিতে ওই হামলার ষষ্ঠ বার্ষিকীর আগে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা, ২০২০ সালের নির্বাচন পাল্টে দেওয়ার প্রচেষ্টা এবং অভিযুক্তদের গণক্ষমা করার বিষয়গুলো সামনে আনতে তৎপর হয়ে উঠেছেন। পলিটিকোসহ বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আগামী কংগ্রেসে দায়িত্ব নেওয়ার আগে তদন্ত কমিটিগুলোতে ৬ জানুয়ারি সংক্রান্ত মামলা পরিচালনা করা সাবেক বিচার বিভাগের প্রসিকিউটরদের যুক্ত করা হচ্ছে এবং ২০২২ সালের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে হামলার বার্ষিকী পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। ডেমোক্র্যাটদের পরিকল্পনার মধ্যে রয়েছে ক্ষমা পাওয়া আসামিদের জন্য রাষ্ট্রীয় তহবিল বা করদাতাদের অর্থ ব্যবহার বন্ধে আইন প্রণয়নের চেষ্টা—যদিও বিচার বিভাগ আগেভাগেই এমন কোনো ক্ষতিপূরণ তহবিল গঠনের পরিকল্পনা থেকে সরে এসেছে। প্রতিনিধি পরিষদের সাবেক ৬ জানুয়ারি তদন্ত কমিটির সদস্য জেমি রাসকিন জানিয়েছেন, হামলা ও ঘটনার ঐতিহাসিক বিবরণ যাতে বিকৃত না হয়, সে জন্যই তারা কাজ করছেন এবং ট্রাম্প ঘটনাগুলো নিয়ে ক্রমাগত বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি হাউস অ্যাডমিনিস্ট্রেশন কমিটির নেতৃত্ব পাওয়ার সম্ভাবনায় থাকা জো মোরেল ক্যাপিটল রক্ষাকারী পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত ফলকটি বেইসমেন্টের কম যাতায়াতপূর্ণ করিডর থেকে সরিয়ে পর্যটকদের দৃশ্যমান কোনো স্থানে স্থাপনের পরিকল্পনা করেছেন। অন্যদিকে, ডেমোক্র্যাটদের এই উদ্যোগের কড়া সমালোচনা করেছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস বলেছেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার বদলে ডেমোক্র্যাটরা ৬ জানুয়ারি নিয়ে নিজেদের পুরোনো আসক্তিকেই আঁকড়ে ধরে রাখতে চাইছেন। তার দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প সীমান্ত সুরক্ষা জোরদার, প্রেসক্রিপশনের ওষুধের দাম কমানো এবং মার্কিন কর্মীদের হাতে আরও বেশি অর্থ পৌঁছে দেওয়ার মতো নীতিগত সাফল্য ধরে রাখতে বদ্ধপরিকর। কংগ্রেসের তদন্ত ও আনুষ্ঠানিকতার বাইরেও আইনি অঙ্গনে ৬ জানুয়ারি ইস্যুটি দীর্ঘ সময় আলোচনায় থাকার ইঙ্গিত মিলছে। বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের বক্তব্য সম্পাদনা সংক্রান্ত বিরোধ, হামলায় উসকানি দেওয়ার অভিযোগে আইনপ্রণেতা ও পুলিশ সদস্যদের দায়ের করা মামলা—যা ২০২৮ সালের দিকে বিচারে গড়াতে পারে—এবং অ্যারিজোনা, নেভাদা ও উইসকনসিনে নির্বাচন সংক্রান্ত মামলাগুলোর অগ্রগতি এই বিতর্ককে আরও প্রলম্বিত করতে পারে। এ ছাড়া প্রায় দেড় হাজার অভিযুক্তকে দেওয়া ট্রাম্পের সাধারণ ক্ষমার আওতা তদন্তে বেরিয়ে আসা অন্যান্য অপরাধকেও ঢেকে দেয় কি না, তা ফেডারেল আদালতে বিবেচনাধীন রয়েছে; পাশাপাশি ক্ষমা পাওয়া শতাধিক ব্যক্তি জেলখানার পরিস্থিতি ও অধিকার লঙ্ঘনের অভিযোগে সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে একাধিক মামলা দায়ের করেছেন।
নিরাপদ নয় যুক্তরাষ্ট্র! সামরিক ঘাঁটিতে পালাচ্ছেন একের পর এক শীর্ষ মার্কিন কর্মকর্তা
যুক্তরাষ্ট্রে ৫০ হাজার ডলারের বিনিময়ে প্রবীণ সাবেক মার্কিন সেনাকে হ ত্যার স্বীকারোক্তি
‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে এইচ-১বি চাকরিতে মার্কিনিদের অগ্রাধিকার চান কোলোম
ভেনেজুয়েলার নাগরিক ৫৩ বছর বয়সী রাফায়েল রুবিও বোহোর্কেজ গত ১২ জানুয়ারি মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস এজেন্টদের হাতে আটক হওয়ার পরও পাঁচ মাস ধরে বার্ষিক এক লাখ ২৫ হাজার ডলার বেতন সংগ্রহ করেছেন। নিউইয়র্ক সিটি কাউন্সিলের এই কর্মী নিউজার্সির নেওয়ার্কে অবস্থিত ডেলানি হল ডিটেনশন ফ্যাসিলিটিতে বন্দি ছিলেন, তবে করদাতাদের অর্থে দেওয়া তার বেতন বহাল ছিল। সাবেক কাউন্সিল কর্মীদের মতে, শহরের নীতিমালা এবং ইউনিয়ন চুক্তির কারণে কর্তৃপক্ষকে নিয়মিত বেতন পরিশোধ করতে হয়েছে; তৎক্ষণাৎ না দিলেও মুক্তি পাওয়ার পর তা পরিশোধ করতে হতো এবং তিনি ওই বেতনের অধিকারী ছিলেন। আটকের পেছনে অভিবাসন আবেদন সংক্রান্ত অভিযোগ এবং নীতিগত পরিবর্তনের প্রেক্ষাপট রয়েছে। ভেনেজুয়েলা, হাইতিসহ কয়েকটি দেশের অভিবাসীদের কর্মভিসা সংক্রান্ত বাইডেন আমলের নীতি প্রেসিডেন্ট ট্রাম্প বাতিল করার পর বিষয়টি জটিল আকার ধারণ করে। গত জানুয়ারিতে লং আইল্যান্ডের বেথপেজ থেকে আইস এজেন্টরা বোহোর্কেজকে আটক করেন এই অভিযোগে যে তিনি আশ্রয় ও টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাসের আবেদনে নিজের অপরাধমূলক ইতিহাস গোপন বা মিথ্যা তথ্য দিয়েছিলেন। ২০২৩ সালে কুইন্সে রুমমেটকে আঘাতের অভিযোগে তৃতীয় ডিগ্রি অ্যাসল্ট মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং পরবর্তীতে সেই রেকর্ড মুছে ফেলা হলেও আইস কর্মকর্তারা মিথ্যা তথ্যের জন্য তাকে জবাবদিহিতার আওতায় আনার কথা জানান। পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় বোহোর্কেজের পক্ষে রায় আসে। গত ২৭ মে তিনি রাজনৈতিক আশ্রয় লাভ করেন এবং ১৯ জুন বিচারক অ্যান ডনেলি পাঁচ হাজার ডলার বন্ডে তাকে মুক্তির আদেশ দেন; এর তিন দিন পর মার্কিন বিচার বিভাগ আপিল করলেও তা এখনো বিচারাধীন। সিটি কাউন্সিলের জেনারেল কাউন্সেল নুয়ামাকা এজেবে জানান, একটি নিয়মিত অ্যাপয়েন্টমেন্টে গেলে আইস রাফায়েলকে আটক করেছিল এবং বিচারকের রায় অনুযায়ী তিনি অন্যায়ভাবে আটক ছিলেন। প্রশাসনিক ছুটিতে রাখার ক্ষেত্রে সিটি কাউন্সিল প্রযোজ্য সব আইন ও বিধি অনুসরণ করেছে বলেও জানান তিনি। বর্তমানে কাউন্সিলের হয়ে কাজ চালিয়ে যাওয়া বোহোর্কেজের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি।
খোদ বিমান বাহিনীর প্রধান ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের হামলা, চরম ঝুঁকির মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা
যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনার পথ কার্যত বন্ধ: শেষ আশা সুপ্রিম কোর্টের রায়

