অন্যের বাড়িতে ঢোকার চেষ্টা করতে গিয়েই গ্রেপ্তার এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকার ভারতীয় নাগরিক
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাভুক্ত ভারতীয় নাগরিক নিতিশ কৌশলকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভারমন্ট অঙ্গরাজ্যে কানাডা সীমান্তসংলগ্ন এলাকায় তাকে আটক করা হয়। আন্তর্জাতিক সংগঠিত অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে এই গ্রেপ্তারকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছে মার্কিন কর্তৃপক্ষ।
মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের তথ্য অনুযায়ী, ১৬ জুলাই ভারমন্টের অ্যালবার্গ এলাকায় একটি বাড়িতে ঢোকার চেষ্টার অভিযোগে সীমান্ত টহল বাহিনীর সদস্যরা ২৬ বছর বয়সী নিতিশ কৌশলকে আটক করেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে এফবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তারের মাত্র এক দিন আগেই তার নাম এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় যুক্ত করা হয়েছিল।
এফবিআই জানিয়েছে, নিতিশ কৌশল ওরফে ‘লালা’ ভারতের পাঞ্জাবভিত্তিক জগ্গু ভগবানপুরিয়া অর্গানাইজড ক্রাইম গ্রুপের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে। সংস্থাটির দাবি, এই অপরাধচক্র হত্যা, অপহরণ, মাদক পাচার, চাঁদাবাজি, অস্ত্র পাচার, অর্থপাচার এবং মানবপাচারের মতো আন্তঃদেশীয় অপরাধে জড়িত। কৌশল সংগঠনটির হয়ে অপহরণ ও হামলাসহ বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে অংশ নিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২৫ জুন ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের যুক্তরাষ্ট্র জেলা আদালত নিতিশ কৌশলের বিরুদ্ধে ‘র্যাকেটিয়ার ইনফ্লুয়েন্সড অ্যান্ড করাপ্ট অর্গানাইজেশনস (রিকো) কনস্পিরেসি’ আইনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপরই তাকে খুঁজতে এফবিআই ব্যাপক অভিযান শুরু করে এবং পরে ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় অন্তর্ভুক্ত করে।
এফবিআই আগে থেকেই সতর্ক করেছিল, নিতিশ কৌশলকে সশস্ত্র ও বিপজ্জনক হিসেবে বিবেচনা করতে হবে এবং তার পালিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এ কারণে তার অবস্থান সম্পর্কে তথ্য থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছিল।
মার্কিন কর্তৃপক্ষের এই অভিযান ‘অপারেশন হার্ড বল’-এর ধারাবাহিকতার অংশ। যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে সমন্বিতভাবে পরিচালিত এই অভিযানের লক্ষ্য আন্তঃদেশীয় সংগঠিত অপরাধচক্রের নেটওয়ার্ক ভেঙে দেওয়া। নিতিশ কৌশলের গ্রেপ্তার সেই আন্তর্জাতিক অভিযানে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে প্রসবপূর্ব স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে ফেরার পথে পুলিশের গাড়ি চালিয়ে পালিয়ে গেছেন এক অন্তঃসত্ত্বা নারী আসামি। বুধবার সকালে অঙ্গরাজ্যটির আলবুকার্ক এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পলাতক ওই নারীর নাম রেবেকা টেইলর (২৬)। তিনি চুরি ও সিঁধেল চুরির একাধিক মামলায় কারাবন্দী ছিলেন। নিউ মেক্সিকো কারা কর্তৃপক্ষের তথ্যমতে, বুধবার সকালে রেবেকা ও অপর এক অন্তঃসত্ত্বা নারী আসামিকে প্রসবপূর্ব চিকিৎসা শেষে কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। পথিমধ্যে আলবুকার্ক এলাকায় কারারক্ষীদের দলটি খাবার কেনার জন্য গাড়ি থামালে সেই সুযোগে 'ডজ জার্নি' মডেলের ওই পুলিশি গাড়িটির নিয়ন্ত্রণ নেন রেবেকা এবং দ্রুতগতিতে গাড়িটি চালিয়ে পালিয়ে যান। এ সময় গাড়িতে থাকা অপর নারী আসামি কোনোমতে গাড়ি থেকে নেমে যেতে সক্ষম হন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি এবং রেবেকার পরনে থাকা কারাগারের পোশাক (জাম্পস্যুট) উদ্ধার করা সম্ভব হলেও তিনি এখনো পলাতক রয়েছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রেবেকা বর্তমানে গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকে (সেকেন্ড ট্রাইমেস্টার) রয়েছেন। কারা বিভাগের মুখপাত্র ব্রিটানি রোমবাচ জানান, অন্তঃসত্ত্বা হওয়ার কারণে পরিবহনের সময় তার হাতে কোনো হাতকড়া বা শেকল পরানো ছিল না। ঘটনাটি ঘটার সময় একজন কর্মকর্তা গাড়িটির কাছেই ছিলেন, তবে তিনি গাড়ির ভেতরে ছিলেন না বলে প্রাথমিকভাবে জানা গেছে। রেবেকার পলায়নের পরপরই নিউ মেক্সিকোর সব কারাগারে জরুরি লকডাউন জারি করা হয়। পরদিন বৃহস্পতিবার সকাল ৬টায় অন্যান্য কারাগার থেকে লকডাউন তুলে নেওয়া হলেও রেবেকা যে কারাগারে (ওয়েস্টার্ন নিউ মেক্সিকো কারেকশনস ফ্যাসিলিটি) বন্দী ছিলেন, সেখানে এখনো সীমিত চলাচল ব্যবস্থা জারি রয়েছে এবং দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। পলাতক রেবেকাকে ধরতে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। সাধারণ জনগণকে কোথাও রেবেকা টেইলরের দেখা পেলে তার কাছে না গিয়ে দ্রুত পুলিশকে খবর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সূত্র: বিবিসি।
মামদানি এসআরজি বিলুপ্তির পরিকল্পনা করছেন, সেই ইউনিটের পক্ষেই দাঁড়ালেন বিক্ষোভের মুখে পড়া ইহুদি ব্যবসায়ী
মিনেসোটার জালিয়াতি ও ইলহান ওমরকে ঘিরে বিতর্কের পর সোমালিদের কড়া বার্তা দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্র ছাড়ুন, নয়তো চাকরি ছাড়ুন: আইবিএম কর্মীদের তিন সপ্তাহের আলটিমেটাম
নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট বা এনওয়াইপিডি’র অন্যতম উচ্চপদ ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন সাবেক বৌদ্ধ ভিক্ষু তাবি থিয়ানথং। ব্রঙ্কসের একটি প্রিসিঙ্কটের এই কর্মকর্তা মঙ্গলবার ওয়ান পুলিশ প্লাজায় আয়োজিত এক পদোন্নতি অনুষ্ঠানে এই সম্মাননা পান। ৫৩ বছর বয়সী চার সন্তানের জনক থিয়ানথং কুইন্সে জন্মগ্রহণ করেন এবং থাই অভিবাসীদের সন্তান হিসেবে বেড়ে ওঠেন। পদোন্নতির পর তিনি জানান, তরুণ বয়সে গ্রামীণ থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষু হিসেবে কাটানো সময়ের দর্শন ও সংযমই তাকে পুলিশ বাহিনীতে একজন আরও মানবিক ও কার্যকর কর্মকর্তা হয়ে উঠতে সাহায্য করেছে। থিয়ানথংয়ের জীবনের এই ব্যতিক্রমী যাত্রা শুরু হয়েছিল ১৯৯৫ সালে। কলেজ জীবন শেষে নিজের শিকড় ও সংস্কৃতির সন্ধানে তিনি মেকং নদীর তীরবর্তী এক ছোট গ্রামে যান এবং সেখানে একটি মঠে বৌদ্ধ ভিক্ষু হিসেবে দীক্ষা নেন। সে সময় মাথা ও ভ্রু কামিয়ে, ভিক্ষুর পোশাক পরে এবং কেবল একটি ভিক্ষাপাত্র সম্বল করে তিনি নৈতিকতা, ধ্যান ও বৌদ্ধ দর্শন চর্চা করেন। গ্রামবাসীদের দানের ওপর নির্ভর করে জীবনযাপনের সেই অভিজ্ঞতা তার মধ্যে বিনয় ও ত্যাগের গভীর বোধ তৈরি করে। তার মতে, ভিক্ষু জীবনে সব জাগতিক বস্তু, নাম ও উপাধি ত্যাগ করার যে চরম আত্মত্যাগ রয়েছে, তা আজও তাকে মনে করিয়ে দেয় যে পুলিশ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই তার প্রধান দায়িত্ব। প্রায় দশ মাস থাইল্যান্ডে অবস্থান করার পর নব্বইয়ের দশকের শেষ দিকে যুক্তরাষ্ট্রে ফিরে প্রযুক্তি খাতে কাজ শুরু করেন থিয়ানথং। তবে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। শহরকে গভীরভাবে নাড়া দেওয়া সেই ঘটনার পর তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার সিদ্ধান্ত নেন এবং ২০০৩ সালে পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ শুরু করেন। শুরুতে ব্রঙ্কসের নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটি ভবনগুলোতে টহল দেওয়ার মাধ্যমে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে তিনি মরিস পার্ক ও উডলনের গোয়েন্দা শাখা এবং ব্রঙ্কস রবারি স্কোয়াডে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের মার্চে ডেপুটি ইন্সপেক্টর হওয়ার পর এবার পূর্ণ ইন্সপেক্টর পদে উন্নীত হলেন এনওয়াইপিডি’র ৪৩তম প্রিসিঙ্কটের এই কমান্ডিং অফিসার। পদোন্নতির পর গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে থিয়ানথং পুলিশি কাজে সহানুভূতি ও মানবিক দৃষ্টিভঙ্গির ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কেবল অপরাধের পরিসংখ্যান বা সংখ্যার দিকে তাকিয়ে থাকলেই চলে না, বরং মানুষের অনুভূতি ও ভয়কেও সমান গুরুত্ব দিতে হয় । প্রতিদিনের ব্যস্ততায় একটি ঘটনা পুলিশ সদস্যদের কাছে হয়তো দশ নম্বর কাজ হতে পারে, কিন্তু ভুক্তভোগী বা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে সেটিই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা—আর সেই মুহূর্তে পুলিশের আচরণই পুরো পরিস্থিতির গতিপথ নির্ধারণ করে। গৈরিক বসন ছেড়ে নীল উর্দি পরার পর বাহিনীর ভেতরে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও পারিবারিক সংহতির বিষয়টি তিনি আলাদাভাবে অনুভব করেছেন বলেও জানান। মঙ্গলবারের অনুষ্ঠানে তার স্ত্রী লেক এবং চার ছেলে থমাস, টিমোথি, টাইটাস ও টেট উপস্থিত ছিলেন, যাদের উপস্থিতি এই প্রাপ্তিকে তার কাছে আরও অর্থবহ করে তুলেছে।
সামান্য কথার প্রতিবাদে ঘুষি-লাথি, নিউইয়র্ক সাবওয়েতে যাত্রীর জীবন সংকটে
লটারিতে ১০ লাখ ডলার জয়ের তিন দিন পরই আইসের হাতে গ্রেপ্তার বোস্টনের অভিবাসী
গ্রেফতারের ভয়ে আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন না অভিবাসীরা, আইসের বিরুদ্ধে মামলা ম্যাসাচুসেটসের
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ফেডারেল অভিবাসন বাহিনীর অভিযানের সময় গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে বেআইনিভাবে গ্রেপ্তার, আটক রাখা এবং জরুরি চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক মার্কিন নাগরিক। ৩১ বছর বয়সী ডায়ান ফিগুয়েরোয়া গত সোমবার (২৩ নভেম্বর) ইলিনয়ের নর্দার্ন ডিস্ট্রিক্টের মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টে ফেডারেল সরকারের বিরুদ্ধে এই মামলা করেন। ফেডারেল টর্ট ক্লেইমস অ্যাক্টের (এফটিসিএ) অধীনে বেআইনি গ্রেপ্তার ও আটক, শারীরিক নির্যাতন, মানসিক পীড়া এবং চিকিৎসাসেবা প্রদানে অবহেলার অভিযোগ এনে তিনি সর্বোচ্চ ১০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন। মামলার অভিযোগপত্র অনুযায়ী, গত বছরের ১০ অক্টোবর শিকাগোর ওয়েস্ট টাউন এলাকায় ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন পেশায় প্যারালিগ্যাল ডায়ান ফিগুয়েরোয়া। ওই সময় ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)-এর ‘অপারেশন মিডওয়ে ব্লিৎজ’ (Operation Midway Blitz)-এর অংশ হিসেবে অভিযান পরিচালনাকারী একটি চিহ্নবিহীন ফেডারেল এসইউভি গাড়ি হঠাৎ দ্রুতগতিতে তাঁর লেনে ঢুকে পড়ে এবং তাঁর গাড়ির চালকের পাশের অংশে সজোরে ধাক্কা দেয়। ফলে তাঁর গাড়িটি ফেডারেল গাড়ি ও পাশে পার্ক করা আরেকটি গাড়ির মাঝে আটকা পড়ে। অভিযোগে ওই গাড়ির চালক হিসেবে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) এজেন্ট ম্যাথিউ সুলেক এবং যাত্রী হিসেবে এজেন্ট অস্কার মেজা, মাইকেল টার্নার ও অ্যান্ড্রু তোরাবপুরের নাম উল্লেখ করা হয়েছে। এরপর মুখোশধারী এজেন্টরা বন্দুক তাক করে তাঁর গাড়ির দরজা খুলে পা ধরে টেনেহিঁচড়ে রাস্তায় ফেলে দেন, চেপে ধরে হাতকড়া পরান এবং বারবার নিজেকে মার্কিন নাগরিক বলে পরিচয় দেওয়া সত্ত্বেও কোনো পরিচয়পত্র বা পরোয়ানা ছাড়াই তাঁকে আটক করে নিয়ে যান। অন্যদিকে, ডিএইচএসের এক মুখপাত্র দাবি করেছেন, বর্ডার প্যাট্রোল এজেন্টরা দুজন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারের সময় ওই নারী তাঁর গাড়ি দিয়ে এজেন্টদের পথরোধ করেন এবং হর্ন বাজান। এজেন্টরা চলে যাওয়ার সময় তিনি তাঁর মার্সিডিজ বেঞ্জ গাড়ি দিয়ে সরকারি গাড়িতে ধাক্কা দেন এবং নামানোর সময় এজেন্টদের লাথি মেরে আহত করায় সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে নিউজউইক-এর হাতে আসা ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, সশস্ত্র এজেন্টরা ফিগুয়েরোয়াকে গাড়ি থেকে টেনে বের করছেন এবং এক প্রত্যক্ষদর্শী বারবার বলছেন, ‘আপনারা তাঁকে ধাক্কা দিয়েছেন, আমরা সবাই তা দেখেছি।’ ফিগুয়েরোয়া ডিএইচএসের দাবি প্রত্যাখ্যান করে বলেন, ভিডিও প্রমাণই স্পষ্ট করে যে এজেন্টরাই তাঁর গাড়িতে ধাক্কা দিয়েছিলেন এবং তিনি কোনো বিক্ষোভের সঙ্গে যুক্ত ছিলেন না। মামলায় আরও উল্লেখ করা হয়, গ্রেপ্তারের সময় ফিগুয়েরোয়া কিডনির একটি বড় অস্ত্রোপচারের পর সেরে উঠছিলেন। এজেন্টদের নিজের শারীরিক অবস্থা ও সাম্প্রতিক অস্ত্রোপচারের কথা জানালেও তাঁকে শুরুতে কোনো চিকিৎসা বা পানি পর্যন্ত দেওয়া হয়নি। ব্রডভিউ এবং পরবর্তীতে লম্বার্ডের একটি আটককেন্দ্রে নিয়ে তাঁর আঙুলের ছাপ, ছবি ও ডিএনএ নমুনা সংগ্রহের কয়েক ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর তাঁর প্রস্রাবের সঙ্গে রক্তপাত শুরু হলে অ্যাম্বুলেন্সে করে তাঁকে গুড সামারিটান হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় তাঁর দাঁতের ক্রাউন ভেঙে যাওয়া, অভ্যন্তরীণ রক্তক্ষরণ, অস্ত্রোপচারের ক্ষত বেড়ে যাওয়া, স্নায়ুতে চাপ ও পেশি ছিঁড়ে যাওয়ার পাশাপাশি তীব্র মানসিক ট্রমা সৃষ্টি হয়েছে—যার জেরে গত অক্টোবরে ঘটনার এক বছর পূর্তিতে অসুস্থতা বেড়ে যাওয়ায় তিনি চাকরি ছাড়তে বাধ্য হন। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ডিএইচএসের কাছে প্রশাসনিক ক্ষতিপূরণ দাবি জমা দেওয়ার ছয় মাস পেরিয়ে গেলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় তিনি ফেডারেল আদালতের দ্বারস্থ হন।
আইস বন্দিদের ৯৭ হাজার মামলা সামলাতে সব শাখার আইনজীবীদের মাঠে নামাচ্ছে মার্কিন বিচার বিভাগ
এনওয়াইপিডি পুলিশ একাডেমিতে ‘ফ্র্যাটার্নাল ডে’ উদযাপনে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন

