সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

মেডিকেল স্কুলে না পড়েও হাসপাতালে বছরে ৩ লাখ ডলারের বেশি আয় করছেন ৩০ বছর বয়সী নারী

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: অক্টোবর ১৩, ২০২৬ ৫:২৫
চিকিৎসা পেশায় উচ্চ আয় ও আর্থিক স্বাধীনতার পথে তরুণী
চিকিৎসা পেশায় উচ্চ আয় ও আর্থিক স্বাধীনতার পথে তরুণী

যুক্তরাষ্ট্রে চিকিৎসাবিজ্ঞানের একটি বিশেষায়িত পেশায় কাজ করে বছরে ৩ লাখ ডলারের বেশি আয় করছেন ৩০ বছর বয়সী চাবেলি রদ্রিগেজ। চিকিৎসক হওয়ার জন্য মেডিকেল স্কুলে পড়তে হয়নি তাঁকে। অ্যানেসথেশিওলজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন এবং প্রয়োজনীয় পেশাগত যোগ্যতা নিয়ে তিনি এখন হাসপাতালে অ্যানেসথেশিয়া সহকারী হিসেবে কাজ করছেন। সঠিকভাবে পেশা নির্বাচন, শিক্ষাঋণ পরিশোধ এবং নিয়মিত বিনিয়োগের মাধ্যমে আর্থিক নিরাপত্তা গড়ে তুলেছেন তিনি।


২০২৪ সালে নিজের কর্মজীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন রদ্রিগেজ। আগে তিনি নির্দিষ্ট বেতনে কাজ করতেন। পরে সেই চাকরি ছেড়ে বিভিন্ন হাসপাতালে চুক্তিভিত্তিক কাজ শুরু করেন। যুক্তরাষ্ট্রে এ ধরনের ভ্রাম্যমাণ অ্যানেসথেশিয়া সহকারী হিসেবে কাজ করায় তাঁর আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে বছরে তাঁর আয় ৩ লাখ ডলারের বেশি।


এর আগে নির্দিষ্ট বেতনে চাকরি করার সময়ও বছরে ২ লাখ ডলারের বেশি আয় করতেন তিনি। তবে সেই আয় ধরে রাখতে নিয়মিত অতিরিক্ত সময় কাজ করতে হতো। কখনো কখনো পূর্ণকালীন কাজের পাশাপাশি অতিরিক্ত শিফট এবং টানা ২৪ ঘণ্টার দায়িত্বও পালন করতেন।


ছোটবেলা থেকেই অর্থ নিয়ে একধরনের অনিশ্চয়তা ও সতর্কতা তাঁর মধ্যে কাজ করত। ভবিষ্যতে কোনো আর্থিক সংকট দেখা দিতে পারে—এমন আশঙ্কা থেকে সব সময় বাড়তি অর্থ জমিয়ে রাখার চেষ্টা করতেন তিনি। রদ্রিগেজের ভাষায়, সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্যও তিনি প্রস্তুত থাকতে চাইতেন। এ কারণে প্রয়োজনের চেয়ে বেশি সময় কাজ করেও হাতে অতিরিক্ত অর্থ রাখার চেষ্টা করতেন।


তবে এখন তাঁর কাজের ধরন বদলেছে। সাধারণত সপ্তাহে প্রায় ৪০ ঘণ্টা কাজ করেন তিনি। কর্মস্থলে অতিরিক্ত লোকের প্রয়োজন হলে মাঝেমধ্যে বাড়তি শিফট নেন। আগের মতো অতিরিক্ত সময় কাজ করলে বছরে তাঁর আয় প্রায় ৫ লাখ ডলারের কাছাকাছি পৌঁছাতে পারত। কিন্তু শুধু বেশি অর্থ উপার্জনের জন্য নিজের শারীরিক ও মানসিক স্বস্তি বিসর্জন দিতে চান না তিনি।


রদ্রিগেজের কথায়, তিনি আরও বেশি অর্থ আয় করতে চান, তবে সেই পথে নিজেকে পুরোপুরি ক্লান্ত করে ফেলতে চান না। বছরে ৩ লাখ ডলারের বেশি আয় করতে পারায় তিনি এখন সন্তুষ্ট। তাঁর কাছে আয় বাড়ানোর পাশাপাশি নিজের সুস্থতা ও জীবনযাপনের ভারসাম্য বজায় রাখাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


বাড়ি কেনার স্বপ্ন থেকে বদলে গেছে লক্ষ্য


কর্মজীবনের শুরুতে ফ্লোরিডায় থাকতেন রদ্রিগেজ। তখন তাঁর পরিকল্পনা ছিল একদিন সেখানে নিজের বাড়ি কেনার। কিন্তু ২০২৪ সালে জর্জিয়ায় চলে যাওয়ার পর তাঁর ভবিষ্যৎ পরিকল্পনায় পরিবর্তন আসে। সেখানে ছয় মাসের একটি চুক্তিভিত্তিক কাজ শুরু করেন তিনি।


এই সময়ে তিনি উপলব্ধি করেন, এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করার চেয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ এবং নতুন অভিজ্ঞতা অর্জনের প্রতি তাঁর আগ্রহ বেশি। একই সঙ্গে চুক্তিভিত্তিক কাজের মাধ্যমে বেশি আয় করার সুযোগও দেখতে পান। ফলে বাড়ি কেনার জন্য অর্থ সঞ্চয়ের চেয়ে নিজের পছন্দমতো জীবনযাপনের স্বাধীনতা তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।


জর্জিয়ায় কাজ শেষ হওয়ার পর তিনি নিউ মেক্সিকোতে চলে যান। বর্তমানে সেখানেই বসবাস করছেন। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট জায়গায় স্থায়ীভাবে বসবাস করবেন কি না, তা এখনো ঠিক করেননি। বরং বছরের কিছু সময় যুক্তরাষ্ট্রের বাইরে কাটানোর পরিকল্পনাও রয়েছে তাঁর।


আয় বাড়ার সঙ্গে বাড়ছে বিনিয়োগ


রদ্রিগেজ শুধু বেশি আয় করেই থেমে থাকেননি। ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে আয়ের একটি বড় অংশ বিনিয়োগ করছেন। কর কাটার আগের আয়ের ৪০ শতাংশ ব্রোকারেজ অ্যাকাউন্ট এবং অবসরকালীন সঞ্চয় হিসাবে জমা রাখার লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি।


২০২৫ সালের জানুয়ারিতে তাঁর মোট বিনিয়োগের পরিমাণ ৫ লাখ ডলারে পৌঁছায়। নিয়মিত বিনিয়োগের পেছনে বড় ভূমিকা রেখেছে শিক্ষাঋণ দ্রুত পরিশোধ করার সিদ্ধান্ত।


২০২৩ সালে তিনি প্রায় ১ লাখ ২৪ হাজার ডলারের শিক্ষাঋণ পরিশোধ করেন। ঋণের বোঝা কমে যাওয়ার পর সেই অর্থ বিনিয়োগের দিকে সরিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়। তাঁর মতে, দ্রুত ঋণ পরিশোধ করার সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য অর্থ গড়ে তোলার পথ সহজ করেছে।


নিজের আর্থিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে রদ্রিগেজ জানিয়েছেন, প্রত্যাশার চেয়েও ভালো অবস্থানে পৌঁছেছেন তিনি। এর ফলে নিজেকে আরও সুখী, শান্ত ও আত্মবিশ্বাসী মনে হচ্ছে। আগে অর্থ নিয়ে যে অনিশ্চয়তা কাজ করত, তা অনেকটাই কমেছে।
 

এখন লক্ষ্য অর্থের পাশাপাশি জীবন উপভোগ


আগে রদ্রিগেজের লক্ষ্য ছিল ২০ লাখ ডলার বিনিয়োগ করে আগেভাগে অবসর নেওয়া। কিন্তু এখন নির্দিষ্ট কোনো অঙ্কের পেছনে ছুটতে চান না তিনি। বরং এমনভাবে অর্থ গড়ে তুলতে চান, যাতে ৫০ বছর বয়সের দিকে প্রয়োজন হলে কাজের চাপ কমিয়ে আনতে পারেন।


জীবনযাপনের ক্ষেত্রেও এখনো হিসাব করে চলেন তিনি। সঙ্গীর সঙ্গে বাসাভাড়া ভাগাভাগি করেন এবং সাধারণ টয়োটা করোলা গাড়ি ব্যবহার করেন। তবে ভ্রমণের জন্য অর্থ খরচ করতে দ্বিধা করেন না। আন্তর্জাতিক ভ্রমণের পাশাপাশি ব্যাকপ্যাকিং ও ক্যাম্পিংয়ের মতো তুলনামূলক সাশ্রয়ী অভিজ্ঞতাও উপভোগ করেন।


আগে প্রতিটি অতিরিক্ত শিফট নেওয়ার প্রয়োজন অনুভব করলেও এখন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন। অস্বস্তিকর পরিস্থিতি থেকে সরে আসা কিংবা নিজের ও সঙ্গীর জন্য পছন্দের কিছু কেনার ক্ষেত্রেও আগের চেয়ে স্বচ্ছন্দ বোধ করেন।


রদ্রিগেজের উপলব্ধি, কোনো কিছু কেনার জন্য নিজের সামর্থ্যের সীমা ছাড়িয়ে কাজ করার প্রয়োজন নেই। তিনি এখন বুঝতে শিখেছেন, পর্যাপ্ত আয় থাকলে প্রতিটি সুযোগে আরও বেশি অর্থ উপার্জনের পেছনে ছুটতে হয় না।


তাঁর বর্তমান লক্ষ্য তাই শুধু সম্পদ বাড়ানো নয়; বরং ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বর্তমান জীবনও উপভোগ করা। আর্থিক সাফল্যের সঙ্গে ব্যক্তিগত স্বস্তি ও কাজের ভারসাম্য বজায় রাখার এই পরিবর্তনই তাঁর কাছে এখন সবচেয়ে বড় অর্জন।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
দীর্ঘদিন ধরে খাবারে ঘুম ও উদ্বেগের ওষুধ মেশানোর অভিযোগে লুইস আনিবাল হিমেনেজ আটক। ছবি: সংগৃহীত
লাইফ ইন্স্যুরেন্সের টাকা পেতে সঙ্গীর খাবারে অজান্তে বিষ মিশিয়ে হত্যার পরিকল্পনা, যুবক আটক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে লাইফ ইন্স্যুরেন্সের টাকা ও আর্থিক সম্পদ হাতিয়ে নিতে এক নারীকে হত্যাচেষ্টার অভিযোগে লুইস আনিবাল হিমেনেজ নামে ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, ওই নারীর অজান্তে দীর্ঘদিন ধরে তাঁর খাবারে ঘুম ও উদ্বেগ নিয়ন্ত্রণের ওষুধ মিশিয়ে আসছিলেন হিমেনেজ।   পোলক কাউন্টি শেরিফের কার্যালয়ের নথির বরাতে ২৫ নভেম্বর ফক্স ১৩ নিউজ জানিয়েছে, গত ৭ নভেম্বর হিমেনেজকে গ্রেপ্তার করা হয়। ফ্লোরিডার উইন্টার হ্যাভেনে ওই নারীর সঙ্গে প্রায় তিন বছর ধরে বসবাস করছিলেন তিনি। বারবার অসুস্থ হয়ে পড়ার ঘটনায় গত ৫ অক্টোবর তদন্ত শুরু করে পুলিশ।   তদন্তের নথি অনুযায়ী, গত ১৩ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসপ্রশ্বাসের গুরুতর সমস্যা দেখা দেওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল। ছয় দিন চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও পরবর্তী সময়ে তিনি খিঁচুনিজনিত সমস্যায় আক্রান্ত হন। মেডিকেল পরীক্ষায় তাঁর শরীরে নির্ধারিত মাত্রার চেয়ে অতিরিক্ত ওষুধের উপস্থিতি শনাক্ত হয়।   এক প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের জানিয়েছেন, হিমেনেজ ওই নারীর অজান্তে তাঁর খাবারে সন্দেহজনক পদার্থ মেশাতেন। খাবার গ্রহণের পর ওই নারী অত্যন্ত দুর্বল ও নিস্তেজ হয়ে পড়তেন। ভুক্তভোগী নিজেও পুলিশকে জানিয়েছেন, তাঁর প্রেসক্রিপশনের কিছু ওষুধ খোয়া যাওয়ার বিষয়টি তিনি লক্ষ করেছিলেন।   ভুক্তভোগীর এক বন্ধুর দাবি, হিমেনেজ প্রায়ই বলতেন ওই নারী শিগগিরই মারা যাবেন। তিনি তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন এবং তাঁর আর্থিক সম্পদ ও লাইফ ইন্স্যুরেন্সের সুবিধাভোগী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ওই নারীর ক্রেডিট কার্ডের ওপরও তিনি নির্ভরশীল ছিলেন বলে তদন্তে উঠে এসেছে।   হিমেনেজের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যাচেষ্টা, খাবার বা পানিতে বিষ প্রয়োগ এবং নিয়ন্ত্রিত ওষুধসংক্রান্ত একাধিক অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। অভিযুক্তের বক্তব্যও প্রকাশিত প্রতিবেদনে পাওয়া যায়নি।   সূত্র: ফক্স ১৩ নিউজ   871 এসএ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১০:৩
যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি

যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি

যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা

যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা

মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণে ক্যালিফোর্নিয়ায় ৬১৭ জন আক্রান্ত, দুই মাস ধরে পক্ষাঘাতগ্রস্ত এক নারী। ছবি: সংগৃহীত

ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ৪৫ জনের মৃত্যু, দুই মাস ধরে অচল নারীর পা

যুক্তরাষ্ট্র জুড়ে কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা,  বড় শহরগুলোর মধ্যে লাভের তলানিতে হিউস্টন
যুক্তরাষ্ট্র জুড়ে কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা, বড় শহরগুলোর মধ্যে লাভের তলানিতে হিউস্টন

যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে বাড়ি কিনে সংস্কার করে বেশি দামে বিক্রির ব্যবসা বা ‘হোম ফ্লিপিং’-এ বড় শহরগুলোর মধ্যে প্রায় তলানিতে রয়েছে টেক্সাসের হিউস্টন। সম্পত্তি কেনা ও পুনরায় বিক্রির দামের ব্যবধান অনুযায়ী শহরটিতে গড় মুনাফার হার মাত্র ৩ দশমিক ৭ শতাংশ। বিপরীতে পেনসিলভানিয়ার পিটসবার্গে এ হার ৮১ দশমিক ৫ শতাংশ।   যুক্তরাষ্ট্রের আবাসন তথ্য ও বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাটমের (ATTOM) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের হোম ফ্লিপিং প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে। গত ১ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে দেশটির ১৮৬টি মেট্রোপলিটন এলাকার আবাসন লেনদেন বিশ্লেষণ করা হয়েছে। ২৫ নভেম্বর এবিসি১৩ হিউস্টনের এক প্রতিবেদনে হিউস্টানের পরিস্থিতি তুলে ধরা হয়।   প্রতিবেদন অনুযায়ী, ১০ লাখের বেশি জনসংখ্যার মেট্রোপলিটন এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফার হার পিটসবার্গে ৮১ দশমিক ৫ শতাংশ। এরপর রয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে ৭৬ দশমিক ৬ শতাংশ, লুইজিয়ানার নিউ অরলিন্সে ৭৫ শতাংশ, ভার্জিনিয়া বিচে ৬৩ দশমিক ৪ শতাংশ এবং ফিলাডেলফিয়ায় ৬২ দশমিক ৮ শতাংশ।   অন্যদিকে, সবচেয়ে কম মুনাফার শহরগুলোর তালিকায় টেক্সাসের চারটি বড় শহর রয়েছে। সান অ্যান্টোনিওতে বাড়ি ফ্লিপিংয়ে গড় লোকসানের হার শূন্য দশমিক ৩ শতাংশ। ডালাসে মুনাফার হার ১ দশমিক ৮ শতাংশ, অস্টিনে ২ দশমিক ৮ শতাংশ এবং হিউস্টনে ৩ দশমিক ৭ শতাংশ। এ তালিকায় সল্টলেক সিটির হার ৪ দশমিক ৭ শতাংশ।   টেক্সাসে মুনাফা কম কেন?   স্থানীয় আবাসন ব্যবসায়ীদের মতে, টেক্সাসের বড় শহরগুলোতে বাড়ির ক্রয়মূল্য তুলনামূলক বেশি হওয়ায় সংস্কার করে পুনরায় বিক্রির পর লাভের সুযোগ কমে যাচ্ছে। অন্যদিকে, দেশের কিছু অঞ্চলে পুরোনো বাড়ির সংখ্যা বেশি থাকায় তুলনামূলক কম দামে সম্পত্তি কিনে সংস্কারের পর বেশি দামে বিক্রির সুযোগ রয়েছে।   হিউস্টনের আবাসন ব্যবসায়ী ক্যাট রবিনসনের মতে, মুনাফা কমে যাওয়ায় আগের তুলনায় কম বিনিয়োগকারী বাড়ি কিনে সংস্কার করে বিক্রি করছেন। ফলে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ছোট ব্যক্তিগত বিনিয়োগকারীদেরও এ ব্যবসায় আগ্রহ কমছে।   তবে সাধারণ বাড়ি ক্রেতাদের জন্য পরিস্থিতিটি ইতিবাচক হতে পারে। কারণ বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো কম বাড়ি কিনলে প্রথমবারের মতো বাড়ি কিনতে চাওয়া পরিবারগুলোর সঙ্গে প্রতিযোগিতা কমবে। এতে সাধারণ ক্রেতাদের নিজেদের বসবাসের জন্য বাড়ি কেনার সুযোগ বাড়তে পারে।   যুক্তরাষ্ট্রজুড়েও কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা   অ্যাটমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে মোট ৭৭ হাজার ৯৯১টি একক পরিবারের বাড়ি ও কনডোমিনিয়াম ফ্লিপ করা হয়েছে। এ সময় মোট বাড়ি বিক্রির ৬ দশমিক ২ শতাংশ ছিল এ ধরনের লেনদেন। আগের প্রান্তিকে এ হার ছিল ৮ শতাংশ এবং ২০২৫ সালের একই সময়ে ৭ দশমিক ৩ শতাংশ।   দেশজুড়ে বাড়ি ফ্লিপিংয়ের গড় মুনাফার হার দাঁড়িয়েছে ২১ দশমিক ৫ শতাংশে। আগের প্রান্তিকে এ হার ছিল ২৫ দশমিক ৭ শতাংশ এবং ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে ছিল ২৭ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ টানা দুই বছর ধরে এ ব্যবসায় মুনাফার হার কমছে।   তবে প্রতিবেদনে উল্লেখিত মুনাফার হার মোট মুনাফার হিসাব। বাড়ি সংস্কার, শ্রমিকের মজুরি, ঋণের সুদ ও অন্যান্য পরিচালন ব্যয় এতে বাদ দেওয়া হয়নি। ফলে বিনিয়োগকারীদের প্রকৃত নিট মুনাফা প্রকাশিত হারের চেয়ে আরও কম হতে পারে।   সংবাদ সূত্র ATTOM — Q2 2026 U.S. Home Flipping Report ৮৭৬ টিআর

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৮:২৬
নিউইয়র্কে সেমিনারে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। ছবি: সংগৃহীত

আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ: নিউইয়র্কে আ. লীগের সেমিনারে হ্যারি টমাস

হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি

হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি, নিজেরাই প্যাকেট করলেন খাবার

যুক্তরাষ্ট্র জুড়ে ছুটির মৌসুমে গড় ব্যয় মাসিক আয়ের প্রায় ২১ শতাংশ, উদ্বিগ্ন ৭০ শতাংশ মার্কিনী

যুক্তরাষ্ট্র জুড়ে ছুটির মৌসুমে গড় ব্যয় মাসিক আয়ের প্রায় ২১ শতাংশ, উদ্বিগ্ন ৭০ শতাংশ মার্কিনী

যুক্তরাষ্ট্র জুড়ে আজ পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে: বন্ধ আছে অনেক সরকারি সেবা সহ সুপারমার্কেট,ব্যাংক
যুক্তরাষ্ট্র জুড়ে আজ পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে: বন্ধ আছে অনেক সরকারি সেবা সহ সুপারমার্কেট,ব্যাংক

যুক্তরাষ্ট্রে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে। জাতীয় ছুটির কারণে দেশজুড়ে অধিকাংশ বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠান, সুপারমার্কেট, ব্যাংক ও সরকারি অফিস বন্ধ রয়েছে। তবে শেষ মুহূর্তের কেনাকাটার জন্য বেশ কিছু মুদি দোকান, ফার্মেসি ও রেস্তোরাঁ সীমিত সময়ের জন্য খোলা থাকছে।   মার্কিন সংবাদমাধ্যম ওয়েশ ২ নিউজের  প্রতিবেদন অনুযায়ী, ওয়ালমার্ট, টার্গেট, কস্টকো, অ্যালডি, পাবলিক্স ও ট্রেডার জোসহ বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান থ্যাংকসগিভিং উপলক্ষে তাদের সব স্টোর বন্ধ রেখেছে। অন্যদিকে কিছু সুপারমার্কেট ও ওষুধের দোকান পরিবর্তিত সময়সূচিতে কার্যক্রম চালাচ্ছে।   যেসব দোকান খোলা থাকছে   থ্যাংকসগিভিংয়ে সীমিত সময়ের জন্য খোলা থাকা উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে:   - ক্রোগার: বিকেল ৫টা পর্যন্ত খোলা; ফার্মেসি ও ক্লিনিক বন্ধ। - জায়ান্ট ইগল: বিকেল ৩টা পর্যন্ত। - হ্যারিস টিটার: দুপুর ২টা পর্যন্ত। - ওয়েগম্যানস: অধিকাংশ স্টোর বিকেল ৪টা পর্যন্ত। - হোল ফুডস: অধিকাংশ স্টোর পরিবর্তিত সময়সূচিতে খোলা। - স্প্রাউটস ফার্মার্স মার্কেট: সকাল ৭টা থেকে দুপুর ২টা। - অ্যালবার্টসনস ও সেফওয়ে: অধিকাংশ স্টোর সীমিত সময়ের জন্য খোলা। - ওয়ালগ্রিনস: সব স্টোর খোলা; অধিকাংশ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। - সিভিএস: অধিকাংশ স্টোর খোলা থাকলেও সময়সূচি ও ফার্মেসির কার্যক্রমে পরিবর্তন রয়েছে। - ডলার জেনারেল: সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত।   এ ছাড়া ডানকিনের দোকান এবং ম্যাকডোনাল্ডস ও স্টারবাকসের অধিকাংশ শাখা খোলা থাকছে। তবে ফ্র্যাঞ্চাইজিভেদে সময়সূচি আলাদা হতে পারে।   যেসব দোকান বন্ধ   থ্যাংকসগিভিং উপলক্ষে বন্ধ থাকা বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে:   - ওয়ালমার্ট - টার্গেট - কস্টকো - অ্যালডি - পাবলিক্স - ট্রেডার জো - লিডল - বেস্ট বাই - হোম ডিপো - লোওস - ম্যাসিস - কোহলস - অ্যাপল স্টোর - জেসি পেনি   এ ছাড়া টিজে ম্যাক্স, মার্শালস, আইকিয়া ও পেটকোর স্টোরও বন্ধ রয়েছে।   ব্যাংক, ডাকঘর ও শেয়ারবাজারের কার্যক্রম   থ্যাংকসগিভিং উপলক্ষে যুক্তরাষ্ট্রের অধিকাংশ ব্যাংকের শাখা বন্ধ রয়েছে। চেজ, ওয়েলস ফার্গো ও ব্যাংক অব আমেরিকার শাখাও বন্ধ। তবে এটিএম ও মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করা যাবে।   ইউএস পোস্টাল সার্ভিসের (ইউএসপিএস) ডাকঘরগুলোও বন্ধ রয়েছে। নিয়মিত ডাক ও চিঠি বিতরণ শুক্রবার থেকে আবার শুরু হবে। ইউপিএস ও ফেডেক্সের সাধারণ প্যাকেজ সংগ্রহ ও বিতরণ কার্যক্রমও আজ বন্ধ।   এদিকে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ (এনওয়াইএসই) ও নাসডাক বন্ধ রয়েছে। শুক্রবার উভয় শেয়ারবাজার আবার চালু হবে, তবে ওই দিন লেনদেন শেষ হবে দুপুর ১টায় (ইস্টার্ন টাইম)।   ব্ল্যাক ফ্রাইডেতে আবার খুলবে বড় স্টোরগুলো   থ্যাংকসগিভিংয়ের পরদিন শুক্রবার (২৭ নভেম্বর) ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে বড় বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠান আবার খুলবে। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, ওয়ালমার্ট ও টার্গেটের স্টোর সকাল ৬টায় খুলবে। বেস্ট বাইও সকাল ৬টায় কার্যক্রম শুরু করবে। কস্টকোর এক্সিকিউটিভ সদস্যরা সকাল ৯টা থেকে এবং অন্য সদস্যরা সকাল ১০টা থেকে কেনাকাটা করতে পারবেন। কোহলস খুলবে সকাল ৫টায়।   তবে প্রতিষ্ঠান ও অঞ্চলভেদে সময়সূচি পরিবর্তিত হতে পারে। তাই কেনাকাটা বা জরুরি প্রয়োজনে বের হওয়ার আগে সংশ্লিষ্ট স্টোরের ওয়েবসাইট কিংবা স্থানীয় শাখার সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সংবাদসূত্র  ওয়েশ ২ নিউজ 876TR

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৭:৩৬
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তির শীর্ষে নিউইয়র্ক: বাংলাদেশীদের নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তির শীর্ষে নিউইয়র্ক: বাংলাদেশীদের নতুন রেকর্ড

নিউইয়র্কে বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আটকে গেল

নিউইয়র্কে বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আটকে গেল, স্বস্তি পেলেন লাখো ভাড়াটিয়া

ট্রাইকেয়ার কর্মসূচিতে চরম অব্যবস্থাপনা, যুক্তরাষ্ট্রজুড়ে স্বাস্থ্যসেবায় সংকট

ট্রাইকেয়ার কর্মসূচিতে চরম অব্যবস্থাপনা, যুক্তরাষ্ট্রজুড়ে স্বাস্থ্যসেবায় সংকট

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...