যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরীক্ষায় নতুন ১২৮ প্রশ্ন, বাংলায় শিখুন প্রথম ২০টি
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমন অভিবাসীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (USCIS)। ২০২৫ সালের ২০ অক্টোবর থেকে কার্যকর হওয়া নতুন সিভিকস টেস্টে (Civics Test) মোট ১২৮টি প্রশ্নের তালিকা প্রকাশ করা হয়েছে। নাগরিকত্বের ইন্টারভিউতে এই তালিকা থেকে সর্বোচ্চ ২০টি প্রশ্ন করা হবে। পরীক্ষায় পাস করতে অন্তত ১২টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে।
বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি গ্রিন কার্ডধারীদের জন্য নতুন পরীক্ষার নিয়ম এবং প্রশ্নগুলো সম্পর্কে আগেভাগে ধারণা থাকা জরুরি। অনেক আবেদনকারী ইংরেজি বুঝতে পারলেও প্রশ্নের উচ্চারণ কিংবা উত্তর দেওয়ার সময় সমস্যায় পড়েন। তাঁদের সুবিধার্থে USCIS প্রকাশিত অফিসিয়াল প্রশ্নের বাংলা অর্থ, ইংরেজি উচ্চারণ এবং সহজ উত্তর তুলে ধরা হলো।
USCIS জানিয়েছে, যাঁরা ২০২৫ সালের ২০ অক্টোবর বা তার পরে নাগরিকত্বের জন্য Form N-400 জমা দিয়েছেন, তাঁদের নতুন ১২৮ প্রশ্নের পরীক্ষা দিতে হবে। তবে যাঁরা ওই তারিখের আগে আবেদন করেছেন, তাঁদের জন্য আগের ১০০ প্রশ্নের পরীক্ষাই প্রযোজ্য। পুরোনো পরীক্ষায় সর্বোচ্চ ১০টি প্রশ্নের মধ্যে ছয়টির সঠিক উত্তর দিতে হয়।
নতুন পরীক্ষায় আবেদনকারী ১২টি প্রশ্নের সঠিক উত্তর দিলেই অফিসার পরীক্ষা বন্ধ করবেন। একইভাবে নয়টি প্রশ্নের ভুল উত্তর দিলে পরীক্ষা শেষ হবে এবং আবেদনকারী সিভিকস অংশে উত্তীর্ণ হতে পারবেন না।
নতুন প্রশ্নগুলোতে যুক্তরাষ্ট্রের সরকারব্যবস্থা, সংবিধান, কংগ্রেস, প্রেসিডেন্টের ক্ষমতা, নাগরিক অধিকার এবং আমেরিকার ইতিহাসসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
প্রথম পর্বে থাকছে American Government বিভাগের প্রথম ২০টি অফিসিয়াল প্রশ্ন। প্রতিটি প্রশ্নের সঙ্গে বাংলা অর্থ, উচ্চারণ এবং USCIS অনুমোদিত সহজ উত্তর দেওয়া হলো।
নাগরিকত্ব পরীক্ষার প্রথম ২০টি প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১
-
What is the form of government of the United States?
-
বাংলা অর্থ: যুক্তরাষ্ট্রের সরকারব্যবস্থা কী ধরনের?
-
উচ্চারণ: হোয়াট ইজ দ্য ফর্ম অব গভর্নমেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস?
-
উত্তর: Republic (রিপাবলিক)।
-
বাংলা অর্থ: প্রজাতন্ত্র।
প্রশ্ন ২
-
What is the supreme law of the land?
-
বাংলা অর্থ: যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আইন কী?
-
উচ্চারণ: হোয়াট ইজ দ্য সুপ্রিম ল অব দ্য ল্যান্ড?
-
উত্তর: The U.S. Constitution.
-
উচ্চারণ: দ্য ইউএস কনস্টিটিউশন।
-
বাংলা অর্থ: যুক্তরাষ্ট্রের সংবিধান।
প্রশ্ন ৩
-
Name one thing the U.S. Constitution does.
-
বাংলা অর্থ: যুক্তরাষ্ট্রের সংবিধানের একটি কাজের নাম বলুন।
-
উচ্চারণ: নেম ওয়ান থিং দ্য ইউএস কনস্টিটিউশন ডাজ।
-
উত্তর: Protects the rights of the people.
-
উচ্চারণ: প্রোটেক্টস দ্য রাইটস অব দ্য পিপল।
-
বাংলা অর্থ: মানুষের অধিকার রক্ষা করে।
প্রশ্ন ৪
-
The U.S. Constitution starts with the words “We the People.” What does “We the People” mean?
-
বাংলা অর্থ: যুক্তরাষ্ট্রের সংবিধান ‘We the People’ দিয়ে শুরু হয়েছে। এর অর্থ কী?
-
উচ্চারণ: দ্য ইউএস কনস্টিটিউশন স্টার্টস উইথ দ্য ওয়ার্ডস উই দ্য পিপল। হোয়াট ডাজ উই দ্য পিপল মিন?
-
উত্তর: Self-government.
-
উচ্চারণ: সেলফ গভর্নমেন্ট।
-
বাংলা অর্থ: জনগণের নিজেদের শাসন।
প্রশ্ন ৫
-
How are changes made to the U.S. Constitution?
-
বাংলা অর্থ: যুক্তরাষ্ট্রের সংবিধানে কীভাবে পরিবর্তন আনা হয়?
-
উচ্চারণ: হাউ আর চেইঞ্জেস মেড টু দ্য ইউএস কনস্টিটিউশন?
-
উত্তর: Amendments.
-
উচ্চারণ: অ্যামেন্ডমেন্টস।
-
বাংলা অর্থ: সংবিধান সংশোধনের মাধ্যমে।
প্রশ্ন ৬
-
What does the Bill of Rights protect?
-
বাংলা অর্থ: বিল অব রাইটস কী সুরক্ষা দেয়?
-
উচ্চারণ: হোয়াট ডাজ দ্য বিল অব রাইটস প্রোটেক্ট?
-
উত্তর: The basic rights of Americans.
-
উচ্চারণ: দ্য বেসিক রাইটস অব আমেরিকানস।
-
বাংলা অর্থ: আমেরিকানদের মৌলিক অধিকার।
প্রশ্ন ৭
-
How many amendments does the U.S. Constitution have?
-
বাংলা অর্থ: যুক্তরাষ্ট্রের সংবিধানে কয়টি সংশোধনী রয়েছে?
-
উচ্চারণ: হাউ মেনি অ্যামেন্ডমেন্টস ডাজ দ্য ইউএস কনস্টিটিউশন হ্যাভ?
-
উত্তর: Twenty-seven (27).
-
উচ্চারণ: টুয়েন্টি সেভেন।
-
বাংলা অর্থ: ২৭টি।
প্রশ্ন ৮
-
Why is the Declaration of Independence important?
-
বাংলা অর্থ: যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র কেন গুরুত্বপূর্ণ?
-
উচ্চারণ: হোয়াই ইজ দ্য ডেক্লারেশন অব ইনডিপেনডেন্স ইম্পর্ট্যান্ট?
-
উত্তর: It says America is free from British control.
-
উচ্চারণ: ইট সেজ আমেরিকা ইজ ফ্রি ফ্রম ব্রিটিশ কন্ট্রোল।
-
বাংলা অর্থ: এতে বলা হয়েছে, আমেরিকা ব্রিটিশ শাসন থেকে স্বাধীন।
প্রশ্ন ৯
-
What founding document said the American colonies were free from Britain?
-
বাংলা অর্থ: কোন প্রতিষ্ঠাকালীন দলিলে আমেরিকার উপনিবেশগুলোকে ব্রিটেন থেকে স্বাধীন ঘোষণা করা হয়েছিল?
-
উচ্চারণ: হোয়াট ফাউন্ডিং ডকুমেন্ট সেড দ্য আমেরিকান কলোনিজ ওয়ার ফ্রি ফ্রম ব্রিটেন?
-
উত্তর: Declaration of Independence.
-
উচ্চারণ: ডেক্লারেশন অব ইনডিপেনডেন্স।
-
বাংলা অর্থ: স্বাধীনতার ঘোষণাপত্র।
প্রশ্ন ১০
-
Name two important ideas from the Declaration of Independence and the U.S. Constitution.
-
বাংলা অর্থ: স্বাধীনতার ঘোষণাপত্র ও সংবিধানের দুটি গুরুত্বপূর্ণ ধারণার নাম বলুন।
-
উচ্চারণ: নেম টু ইম্পর্ট্যান্ট আইডিয়াজ ফ্রম দ্য ডেক্লারেশন অব ইনডিপেনডেন্স অ্যান্ড দ্য ইউএস কনস্টিটিউশন।
-
উত্তর: Equality and Liberty.
-
উচ্চারণ: ইকুয়ালিটি অ্যান্ড লিবার্টি।
-
বাংলা অর্থ: সমতা ও স্বাধীনতা।
প্রশ্ন ১১
-
The words “Life, Liberty, and the pursuit of Happiness” are in what founding document?
-
বাংলা অর্থ: জীবন, স্বাধীনতা ও সুখের সন্ধানের অধিকার কোন প্রতিষ্ঠাকালীন দলিলে উল্লেখ রয়েছে?
-
উচ্চারণ: দ্য ওয়ার্ডস লাইফ, লিবার্টি অ্যান্ড দ্য পারস্যুট অব হ্যাপিনেস আর ইন হোয়াট ফাউন্ডিং ডকুমেন্ট?
-
উত্তর: Declaration of Independence.
-
উচ্চারণ: ডেক্লারেশন অব ইনডিপেনডেন্স।
-
বাংলা অর্থ: স্বাধীনতার ঘোষণাপত্র।
প্রশ্ন ১২
-
What is the economic system of the United States?
-
বাংলা অর্থ: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা কী?
-
উচ্চারণ: হোয়াট ইজ দ্য ইকোনমিক সিস্টেম অব দ্য ইউনাইটেড স্টেটস?
-
উত্তর: Capitalism.
-
উচ্চারণ: ক্যাপিটালিজম।
-
বাংলা অর্থ: পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা।
প্রশ্ন ১৩
-
What is the rule of law?
-
বাংলা অর্থ: আইনের শাসন বলতে কী বোঝায়?
-
উচ্চারণ: হোয়াট ইজ দ্য রুল অব ল?
-
উত্তর: No one is above the law.
-
উচ্চারণ: নো ওয়ান ইজ অ্যাবাভ দ্য ল।
-
বাংলা অর্থ: কেউ আইনের ঊর্ধ্বে নয়।
প্রশ্ন ১৪
-
Many documents influenced the U.S. Constitution. Name one.
-
বাংলা অর্থ: অনেক দলিল যুক্তরাষ্ট্রের সংবিধানকে প্রভাবিত করেছে। একটি দলিলের নাম বলুন।
-
উচ্চারণ: মেনি ডকুমেন্টস ইনফ্লুয়েন্সড দ্য ইউএস কনস্টিটিউশন। নেম ওয়ান।
-
উত্তর: Declaration of Independence.
-
উচ্চারণ: ডেক্লারেশন অব ইনডিপেনডেন্স।
-
বাংলা অর্থ: স্বাধীনতার ঘোষণাপত্র।
প্রশ্ন ১৫
-
There are three branches of government. Why?
-
বাংলা অর্থ: যুক্তরাষ্ট্রের সরকারকে তিনটি শাখায় ভাগ করা হয়েছে কেন?
-
উচ্চারণ: দেয়ার আর থ্রি ব্রাঞ্চেস অব গভর্নমেন্ট। হোয়াই?
-
উত্তর: Separation of powers.
-
উচ্চারণ: সেপারেশন অব পাওয়ার্স।
-
বাংলা অর্থ: ক্ষমতার পৃথকীকরণ, যাতে সরকারের কোনো একটি অংশ অতিরিক্ত ক্ষমতাশালী হতে না পারে।
প্রশ্ন ১৬
-
Name the three branches of government.
-
বাংলা অর্থ: যুক্তরাষ্ট্রের সরকারের তিনটি শাখার নাম বলুন।
-
উচ্চারণ: নেম দ্য থ্রি ব্রাঞ্চেস অব গভর্নমেন্ট।
-
উত্তর: Legislative, Executive, and Judicial.
-
উচ্চারণ: লেজিসলেটিভ, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়াল।
-
বাংলা অর্থ: আইন বিভাগ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ।
প্রশ্ন ১৭
-
The President of the United States is in charge of which branch of government?
-
বাংলা অর্থ: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সরকারের কোন শাখার দায়িত্বে থাকেন?
-
উচ্চারণ: দ্য প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস ইজ ইন চার্জ অব হুইচ ব্রাঞ্চ অব গভর্নমেন্ট?
-
উত্তর: Executive branch.
-
উচ্চারণ: এক্সিকিউটিভ ব্রাঞ্চ।
-
বাংলা অর্থ: নির্বাহী বিভাগ।
প্রশ্ন ১৮
-
What part of the federal government writes laws?
-
বাংলা অর্থ: ফেডারেল সরকারের কোন অংশ আইন তৈরি করে?
-
উচ্চারণ: হোয়াট পার্ট অব দ্য ফেডারেল গভর্নমেন্ট রাইটস লজ?
-
উত্তর: U.S. Congress.
-
উচ্চারণ: ইউএস কংগ্রেস।
-
বাংলা অর্থ: যুক্তরাষ্ট্রের কংগ্রেস।
প্রশ্ন ১৯
-
What are the two parts of the U.S. Congress?
-
বাংলা অর্থ: যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুটি অংশ কী কী?
-
উচ্চারণ: হোয়াট আর দ্য টু পার্টস অব দ্য ইউএস কংগ্রেস?
-
উত্তর: Senate and House of Representatives.
-
উচ্চারণ: সিনেট অ্যান্ড হাউস অব রিপ্রেজেন্টেটিভস।
-
বাংলা অর্থ: সিনেট ও প্রতিনিধি পরিষদ।
প্রশ্ন ২০
-
Name one power of the U.S. Congress.
-
বাংলা অর্থ: যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি ক্ষমতার নাম বলুন।
-
উচ্চারণ: নেম ওয়ান পাওয়ার অব দ্য ইউএস কংগ্রেস।
-
উত্তর: Writes laws.
-
উচ্চারণ: রাইটস লজ।
-
বাংলা অর্থ: আইন তৈরি করে।
নাগরিকত্ব পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ কিছু বিষয়
USCIS-এর অফিসিয়াল নির্দেশনা অনুযায়ী, সিভিকস টেস্ট একটি মৌখিক পরীক্ষা। ফলে আবেদনকারীকে প্রশ্নগুলোর লিখিত উত্তর দিতে হয় না। ইন্টারভিউ নেওয়া অফিসারের সামনে ইংরেজিতে প্রশ্ন শুনে উত্তর দিতে হয়। তবে নির্দিষ্ট শর্তে ইংরেজি পরীক্ষার ছাড় পাওয়া আবেদনকারীরা অন্য ভাষায় সিভিকস পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে পারেন।
একটি প্রশ্নের একাধিক সঠিক উত্তর থাকলে USCIS অনুমোদিত যেকোনো একটি উত্তর দেওয়া যায়। তবে যে প্রশ্নে দুটি বা তার বেশি উত্তর চাওয়া হয়, সেখানে নির্ধারিত সংখ্যক উত্তর দিতে হবে। এ কারণে পরীক্ষার্থীদের পুরো দীর্ঘ উত্তর মুখস্থ করার পরিবর্তে ছোট এবং সহজ উত্তরগুলো নিয়মিত অনুশীলন করা সুবিধাজনক।
এ ছাড়া ৬৫ বছর বা তার বেশি বয়সী যেসব আবেদনকারী অন্তত ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করছেন, তাঁদের জন্য বিশেষ নিয়ম রয়েছে। তাঁরা নির্ধারিত ২০টি প্রশ্ন থেকে ১০টি প্রশ্নের পরীক্ষা দেবেন এবং কমপক্ষে ছয়টির সঠিক উত্তর দিতে হবে। এই বিশেষ নিয়মে নিজের পছন্দের ভাষায় পরীক্ষার সুযোগও রয়েছে।
নাগরিকত্ব পরীক্ষায় কিছু উত্তর সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। যেমন বর্তমান প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, গভর্নর কিংবা নির্বাচিত জনপ্রতিনিধির নাম। এসব প্রশ্নের ক্ষেত্রে ইন্টারভিউয়ের দিন দায়িত্বে থাকা ব্যক্তির নাম বলতে হবে।
নাগরিকত্বের পরীক্ষায় ভালো করতে প্রতিদিন অল্প অল্প করে প্রশ্ন পড়া, ইংরেজি উচ্চারণ অনুশীলন করা এবং পরিবারের সদস্যদের সঙ্গে প্রশ্নোত্তরের চর্চা করা সহায়ক হতে পারে।
এই প্রতিবেদনে USCIS প্রকাশিত ২০২৫ সালের অফিসিয়াল ১২৮টি সিভিকস প্রশ্নের প্রথম ২০টি তুলে ধরা হয়েছে। পরবর্তী পর্বে থাকবে ২১ থেকে ৪০ নম্বর প্রশ্ন, বাংলা অর্থ ও সহজ উত্তরসহ।
সূত্র: মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রে উচ্চ বেতনের চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকা ২৫টি কলেজের তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। তালিকায় প্রথম স্থান পেয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া এবং তৃতীয় স্থানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। তালিকায় নিউইয়র্ক, নিউ জার্সি ও মিশিগানের একাধিক বিশ্ববিদ্যালয়ও জায়গা পেয়েছে। ফোর্বসের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কলেজগুলোর সাবেক শিক্ষার্থীদের স্নাতক শেষের তিন, ছয়, ১০ ও ২০ বছর পরের আনুমানিক মধ্যম আয়ের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। এতে প্রকৌশল, প্রযুক্তি ও ব্যবসায় শিক্ষায় বিশেষায়িত প্রতিষ্ঠানগুলো এগিয়ে রয়েছে। তবে তালিকার ২৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১১টি ফোর্বসের সামগ্রিক সেরা ৫০০ কলেজের তালিকায় প্রথম ৫০টির বাইরে। শীর্ষ পাঁচে রয়েছে এমআইটি, ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, স্টিভেনস ইনস্টিটিউট অব টেকনোলজি এবং বাবসন কলেজ। এ ছাড়া ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক) ষষ্ঠ, হার্ভে মাড কলেজ সপ্তম এবং কার্নেগি মেলন ইউনিভার্সিটি অষ্টম স্থানে রয়েছে। নিউইয়র্ক ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের জন্যও তালিকাটি গুরুত্বপূর্ণ। নিউ জার্সির হোবোকেনের স্টিভেনস ইনস্টিটিউট অব টেকনোলজি চতুর্থ, নিউইয়র্কের ট্রয়ের রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট (আরপিআই) ১১তম, প্রিন্সটন ইউনিভার্সিটি ১৪তম এবং নিউইয়র্ক সিটির কলাম্বিয়া ইউনিভার্সিটি ১৬তম স্থানে রয়েছে। নিউইয়র্কের কর্নেল ইউনিভার্সিটি রয়েছে ১৮তম স্থানে। মিশিগানের ফ্লিন্টে অবস্থিত কেটারিং ইউনিভার্সিটি পেয়েছে ১৩তম স্থান। বিশেষ করে কেটারিং ইউনিভার্সিটির অবস্থান তালিকায় আলোচনায় এসেছে। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা প্রতি ১২ সপ্তাহ পরপর শ্রেণিকক্ষের পড়াশোনা থেকে বেতনভুক্ত কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। স্নাতক শেষ করার আগেই অনেক শিক্ষার্থী দুই বছরের বেশি পেশাগত অভিজ্ঞতা অর্জন করেন। তাঁদের কো-অপ কর্মসূচি থেকে সাধারণত ৬০ হাজার থেকে ৭৫ হাজার ডলার পর্যন্ত আয় হয়। বিশ্ববিদ্যালয়টি প্রায় ৬০০ প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে। ফোর্বসের হিসাবে, স্নাতকের ২০ বছর পর কেটারিংয়ের সাবেক শিক্ষার্থীদের আনুমানিক মধ্যম বার্ষিক আয় ১ লাখ ৫৩ হাজার ৬৮২ ডলার। আয়ের সময়কাল অনুযায়ী তালিকার অবস্থানেও পার্থক্য রয়েছে। এমআইটির সাবেক শিক্ষার্থীরা স্নাতকের তিন, ছয় ও ১০ বছর পর সর্বোচ্চ আনুমানিক মধ্যম আয় করেন। তবে ২০ বছর পরের হিসাবে ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার শিক্ষার্থীরা এগিয়ে। তাঁদের আনুমানিক মধ্যম বার্ষিক আয় ১ লাখ ৮৩ হাজার ৮১০ ডলার। অন্যদিকে ডার্টমাউথ কলেজ তিন বছর পরের আয়ের হিসাবে ২২তম হলেও ২০ বছর পরের হিসাবে উঠে এসেছে পঞ্চম স্থানে। ফোর্বসের এ তালিকা এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন যুক্তরাষ্ট্রে নতুন স্নাতকদের চাকরির বাজার কঠিন হয়ে উঠেছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার কর্মক্ষেত্রে পরিবর্তন আনছে। নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক কলেজ স্নাতকদের বেকারত্বের হার ৫ দশমিক ২ শতাংশে নেমেছে। তবে তাঁদের মধ্যে ৪২ দশমিক ৫ শতাংশ নিজস্ব শিক্ষাগত যোগ্যতার তুলনায় কম যোগ্যতা প্রয়োজন এমন কাজে নিয়োজিত। ফোর্বসের প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে, উচ্চ বেতন মানেই কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার বিনিয়োগ সবচেয়ে লাভজনক—এমন নয়। টিউশন ফি, শিক্ষাঋণ এবং স্নাতক সম্পন্ন করার সম্ভাবনাও বিশ্ববিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করা জরুরি। ফোর্বসের শীর্ষ ২৫ কলেজ ১. ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (MIT) ২. ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া ৩. স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ৪. স্টিভেনস ইনস্টিটিউট অব টেকনোলজি ৫. বাবসন কলেজ ৬. ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি ৭. হার্ভে মাড কলেজ ৮. কার্নেগি মেলন ইউনিভার্সিটি ৯. ওরচেস্টার পলিটেকনিক ইনস্টিটিউট ১০. রোজ-হালম্যান ইনস্টিটিউট অব টেকনোলজি ১১. রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট ১২. লেহাই ইউনিভার্সিটি ১৩. কেটারিং ইউনিভার্সিটি ১৪. প্রিন্সটন ইউনিভার্সিটি ১৫. হার্ভার্ড ইউনিভার্সিটি ১৬. কলাম্বিয়া ইউনিভার্সিটি ১৭. সান্তা ক্লারা ইউনিভার্সিটি ১৮. কর্নেল ইউনিভার্সিটি ১৯. ক্লেয়ারমন্ট ম্যাককেনা কলেজ ২০. বেন্টলি ইউনিভার্সিটি ২১. কলোরাডো স্কুল অব মাইনস ২২. ডিউক ইউনিভার্সিটি ২৩. ডার্টমাউথ কলেজ ২৪. জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি ২৫. ইউনিভার্সিটি অব নটর ডেম সূত্র: Forbes , Federal Reserve Bank of New York, U.S. Census Bureau
লাইফ ইন্স্যুরেন্সের টাকা পেতে সঙ্গীর খাবারে অজান্তে বিষ মিশিয়ে হত্যার পরিকল্পনা, যুবক আটক
যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি
যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মশাবাহিত প্রাণঘাতী ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০২৬ সালে এখন পর্যন্ত অঙ্গরাজ্যটিতে ৬১৭ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৪৫ জন। এর মধ্যে ভাইরাসে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন ম্যান্ডি বুড নামে এক নারী। গত দুই মাস ধরে তিনি পা নাড়াতে পারছেন না। অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া এই নারীর ঘটনা ভাইরাসটির ভয়াবহতা নতুন করে সামনে এনেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির ২৬ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, এক দশকেরও বেশি সময়ের মধ্যে ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ এবার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ৪৫ জনের মৃত্যু নিয়ে ২০২৬ সাল অঙ্গরাজ্যটির ইতিহাসে এ ভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর বছর হয়ে উঠেছে। মানবিক সহায়তা সংস্থাগুলোর পরামর্শক বুডের অসুস্থতার শুরু হয় গত সেপ্টেম্বরে। প্রথমে তাঁর নিতম্বে ব্যথা শুরু হয়। তিনি ভেবেছিলেন, এটি হয়তো সায়াটিকার সমস্যা। কিন্তু একপর্যায়ে তাঁর পা শরীরের ভার বহন করতে না পারায় তিনি পড়ে যান। পরে তাঁকে লস অ্যাঞ্জেলেসের কাছে বারব্যাঙ্কের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর শরীরের তাপমাত্রা বেড়ে ১০৩ ডিগ্রি ফারেনহাইট বা ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে চিকিৎসা চালিয়ে যান। হাসপাতালে ফিজিওথেরাপি নেওয়ার সময় আবার দাঁড়ানোর চেষ্টা করছেন বুড। এএফপিকে তিনি বলেন, ‘আমি যে এখনো বেঁচে আছি, এটাই বড় কথা।’ নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, ‘এটা সত্যিই ভীতিকর।’ বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে ক্যালিফোর্নিয়ায় মৌসুমের তুলনায় তাপমাত্রা ও আর্দ্রতা বেশি থাকায় মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে এ বছর মে মাসেই প্রথম সংক্রমিত মশা শনাক্ত হয়, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দুই মাস আগের ঘটনা। জলবায়ু পরিবর্তন এবং উষ্ণ আবহাওয়ার কারণে মশাবাহিত রোগের বিস্তারও বাড়ছে বলে জানিয়েছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের এক গবেষক। ওয়েস্ট নাইল ভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল আফ্রিকার উগান্ডায়। ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে প্রথম এ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। সাধারণত ভাইরাসে আক্রান্ত পাখিকে কামড়ানোর পর মশা সংক্রমিত হয়। পরে সেই মশার কামড়ে মানুষের শরীরে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, ভাইরাসে আক্রান্ত প্রায় ৮০ শতাংশ মানুষের কোনো উপসর্গ দেখা যায় না। প্রায় ২০ শতাংশের ক্ষেত্রে জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা, বমি বা ত্বকে ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দিতে পারে। তবে এক শতাংশেরও কম আক্রান্তের ক্ষেত্রে মস্তিষ্ক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে গুরুতর সংক্রমণ হতে পারে। এতে মস্তিষ্কের প্রদাহ, পেশির দুর্বলতা এমনকি পক্ষাঘাতও দেখা দিতে পারে। এ ভাইরাস প্রতিরোধে মানুষের ব্যবহারের জন্য এখনো কোনো অনুমোদিত টিকা নেই। নির্দিষ্ট কোনো ওষুধও নেই। গুরুতর আক্রান্তদের হাসপাতালে রেখে উপসর্গ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। মশার কামড় এড়াতে রিপেলেন্ট ব্যবহার, বিশেষ করে ভোর ও সন্ধ্যায় সতর্ক থাকা এবং বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। জীবনের অধিকাংশ সময় ফ্লোরিডায় কাটিয়েছেন বুড। সেখানকার গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ায় মশার উপদ্রব তাঁর কাছে পরিচিত ছিল। তবে ক্যালিফোর্নিয়ার মনোরম আবহাওয়ায় এসে এমন প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হবেন, তা কখনো ভাবেননি বলে জানান তিনি। সূত্র: এএফপি 871 এসএ
যুক্তরাষ্ট্র জুড়ে কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা, বড় শহরগুলোর মধ্যে লাভের তলানিতে হিউস্টন
আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ: নিউইয়র্কে আ. লীগের সেমিনারে হ্যারি টমাস
হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি, নিজেরাই প্যাকেট করলেন খাবার
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বাসিন্দারা ছুটির মৌসুমে নিজেদের মাসিক হাতে পাওয়া আয়ের ২১ দশমিক ৭ শতাংশ ব্যয় করেন। যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্যগুলোর মধ্যে এ হার সবচেয়ে বেশি। দেশজুড়ে ছুটির মৌসুমের গড় ব্যয় মাসিক হাতে পাওয়া আয়ের প্রায় ২১ শতাংশ। সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান মানিলায়ন (MoneyLion) প্রকাশিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের ছুটির মৌসুমের কেনাকাটা, ভ্রমণ ব্যয়, আয় ও ঋণের পরিস্থিতি বিশ্লেষণ করে গবেষণাটি তৈরি করা হয়েছে। গবেষণা অনুযায়ী, মধ্যপশ্চিমাঞ্চলে মিশিগানের পরেই রয়েছে ইন্ডিয়ানা। অঙ্গরাজ্যটির বাসিন্দারা মাসিক হাতে পাওয়া আয়ের ২১ দশমিক ৫ শতাংশ ছুটির মৌসুমে ব্যয় করেন। অন্যদিকে মিনেসোটায় এ হার ১৮ দশমিক ১ শতাংশ, যা অঞ্চলটির মধ্যে সবচেয়ে কম। কোন অঙ্গরাজ্যে ছুটির ব্যয়ের চাপ বেশি? যুক্তরাষ্ট্রজুড়ে সবচেয়ে বেশি ব্যয়ের চাপ দেখা গেছে দক্ষিণাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যে। এ তালিকায় শীর্ষে রয়েছে মিসিসিপি। অঙ্গরাজ্যটির বাসিন্দাদের ছুটির মৌসুমের ব্যয় মাসিক হাতে পাওয়া আয়ের ২৬ দশমিক ৬ শতাংশ। এরপর রয়েছে কেনটাকি ২৫ দশমিক ৮ শতাংশ, ওয়েস্ট ভার্জিনিয়া ২৫ দশমিক ৬ শতাংশ এবং লুইজিয়ানা ২৫ দশমিক ২ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম ব্যয়ের হার নিউ হ্যাম্পশায়ারে, ১৭ শতাংশ। নিউ জার্সিতে এ হার ১৭ দশমিক ১ শতাংশ। ছুটির খরচ নিয়ে উদ্বিগ্ন অধিকাংশ মার্কিন মানিলায়নের আরেকটি জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশ মানুষ ছুটির মৌসুমের ব্যয় নিয়ে উদ্বিগ্ন। তরুণ প্রজন্মের মধ্যে এ উদ্বেগ আরও বেশি। জেনারেশন জেডের ৮২ শতাংশ এবং মিলেনিয়ালদের ৭৭ শতাংশ ছুটির খরচ নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন। বেবি বুমারদের মধ্যে এ হার ৫১ শতাংশ। জরিপে অংশ নেওয়া ১৮ শতাংশ মার্কিন জানিয়েছেন, ছুটির মৌসুমের কেনাকাটার খরচ মেটাতে তাঁরা ক্রেডিট কার্ডের ঋণ নিতে প্রস্তুত। ফলে উৎসব ও ছুটির আনন্দের পাশাপাশি আর্থিক চাপও বাড়ছে অনেক পরিবারের। কীভাবে তৈরি হয়েছে এই গবেষণা? মানিলায়ন যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো, নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক, শ্রম পরিসংখ্যান ব্যুরো, পিডব্লিউসি এবং ট্যাক্স ফাউন্ডেশনের তথ্য ব্যবহার করেছে। অঙ্গরাজ্যভিত্তিক জীবনযাত্রার ব্যয়, ভ্রমণ ও উপহার কেনার খরচ এবং মাসিক হাতে পাওয়া আয়ের সঙ্গে ছুটির ব্যয়ের তুলনা করা হয়েছে। গবেষণার তথ্য ২০২৬ সালের ৫ অক্টোবর পর্যন্ত হালনাগাদ করা হয়েছে। এখানে ছুটির ব্যয়ের পরিমাণ প্রকৃত কেনাকাটার হিসাব নয়; বিভিন্ন অর্থনৈতিক উপাত্তের ভিত্তিতে তৈরি অনুমান। গবেষণাটি বলছে, ছুটির মৌসুমে উপহার কেনা ও ভ্রমণের খরচ অনেক মার্কিন পরিবারের মাসিক বাজেটের বড় অংশ নিয়ে নিচ্ছে। বিশেষ করে যেসব অঙ্গরাজ্যে আয় ও জীবনযাত্রার ব্যয়ের মধ্যে ব্যবধান বেশি, সেখানে আর্থিক চাপ আরও প্রকট। 876TR
যুক্তরাষ্ট্র জুড়ে আজ পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে: বন্ধ আছে অনেক সরকারি সেবা সহ সুপারমার্কেট,ব্যাংক
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তির শীর্ষে নিউইয়র্ক: বাংলাদেশীদের নতুন রেকর্ড

