রাতের আঁধারে সড়কে ছড়ানো হচ্ছে ধারালো ধাতব ফাঁদ, বিপাকে যুক্তরাষ্ট্রের ওহাইওর চালকেরা
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ম্যানসফিল্ড ডিভিশন অব পুলিশ জানিয়েছে, সড়কের ওপর ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে রাখা ধাতব বস্তুর আঘাতে একাধিক যানবাহনের টায়ার ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা নিয়ে তারা তদন্ত চালাচ্ছে।
পুলিশ জানায়, স্ট্রব রোড ও মিডল-বেলভিল রোড এলাকায় ‘ক্যালট্রপস’ বা ‘জ্যাক রকস’ নামে পরিচিত এসব ধারালো বস্তু ছড়িয়ে দেওয়ার ধারাবাহিক ঘটনা নতুন করে সামনে এসেছে।
ক্যালট্রপস হলো চারটি ধারালো কাঁটাযুক্ত ছোট ধাতব বস্তু, যা যেভাবেই মাটিতে পড়ুক না কেন, একটি কাঁটা সব সময় ওপরের দিকে তাক করা অবস্থায় থাকে—ফলে চলাচলরত গাড়ির টায়ার সহজেই পাংচার বা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়।
তদন্তকারীদের ধারণা, গত কয়েক মাস ধরে এ ধরনের ঘটনা এলোমেলোভাবে ঘটে চলেছে এবং সাধারণত ভোরে এসব ধাতব বস্তু চোখে পড়ায় ধারণা করা হচ্ছে যে সন্ধ্যা বা রাতের দিকে রাস্তায় এগুলো ছুঁড়ে ফেলা হচ্ছে।
ম্যানসফিল্ড পুলিশ বিভাগ ওই এলাকায় সন্দেহজনক কোনো তৎপরতা দেখলে অথবা এ বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে ৪১৯-৫২২-১২৩৪ নম্বরে যোগাযোগ করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি অনুরোধ জানিয়েছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ম্যানসফিল্ড ডিভিশন অব পুলিশ জানিয়েছে, সড়কের ওপর ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে রাখা ধাতব বস্তুর আঘাতে একাধিক যানবাহনের টায়ার ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা নিয়ে তারা তদন্ত চালাচ্ছে। পুলিশ জানায়, স্ট্রব রোড ও মিডল-বেলভিল রোড এলাকায় ‘ক্যালট্রপস’ বা ‘জ্যাক রকস’ নামে পরিচিত এসব ধারালো বস্তু ছড়িয়ে দেওয়ার ধারাবাহিক ঘটনা নতুন করে সামনে এসেছে। ক্যালট্রপস হলো চারটি ধারালো কাঁটাযুক্ত ছোট ধাতব বস্তু, যা যেভাবেই মাটিতে পড়ুক না কেন, একটি কাঁটা সব সময় ওপরের দিকে তাক করা অবস্থায় থাকে—ফলে চলাচলরত গাড়ির টায়ার সহজেই পাংচার বা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়। তদন্তকারীদের ধারণা, গত কয়েক মাস ধরে এ ধরনের ঘটনা এলোমেলোভাবে ঘটে চলেছে এবং সাধারণত ভোরে এসব ধাতব বস্তু চোখে পড়ায় ধারণা করা হচ্ছে যে সন্ধ্যা বা রাতের দিকে রাস্তায় এগুলো ছুঁড়ে ফেলা হচ্ছে। ম্যানসফিল্ড পুলিশ বিভাগ ওই এলাকায় সন্দেহজনক কোনো তৎপরতা দেখলে অথবা এ বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে ৪১৯-৫২২-১২৩৪ নম্বরে যোগাযোগ করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি অনুরোধ জানিয়েছে।
মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্ল্যাটফর্মে সাইবার হা মলা, তদন্তে সাইবার কমান্ড
দ্রব্যমূল্যের চাপে ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটায় ভাটা, আগের মতো কিনতে পারছেন না অনেক বাংলাদেশি
প্রথমে বলা হয়েছিল শান্তিপূর্ণ মৃ ত্যু, পরে জানা গেল আ ত্ম হত্যা করেছেন সিনেটর ডেব ফিশারের স্বামী
নতুন আইনের বিধান কার্যকর করতে যুক্তরাষ্ট্রে প্রায় ৩ লাখ বৈধ অভিবাসীর মেডিকেয়ার স্বাস্থ্যবিমা সুবিধা বাতিলের প্রক্রিয়া শুরু করেছে ট্রাম্প প্রশাসন। সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন বা এসএসএ-এর পাঠানো চিঠিতে সুবিধাভোগীদের জানানো হয়েছে, নতুন আইনের আওতায় যোগ্যতা প্রমাণ করতে না পারলে আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৭ থেকে তাদের মেডিকেয়ার কভারেজ বন্ধ হয়ে যেতে পারে। ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ বা এইচ.আর. ১-এর অধীনে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, যার ফলে বয়স্ক, প্রতিবন্ধী এবং কিডনির শেষ পর্যায়ের রোগে আক্রান্ত অ-নাগরিকদের একটি অংশ চিকিৎসা সুবিধা হারানোর ঝুঁকিতে পড়েছেন। সংশ্লিষ্ট চিঠিতে বলা হয়েছে, রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে আইন পরিবর্তনের কারণে তারা আর মেডিকেয়ারের যোগ্য নাও থাকতে পারেন, তবে হটলাইনে যোগাযোগ করে বা অভিবাসন অবস্থার নথি আপলোড করে আপিল করার সুযোগ রাখা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি থেকে শরণার্থী, রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত ব্যক্তি, টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস বা টিপিএসধারী এবং কিছু মানবপাচারের শিকার ব্যক্তি মেডিকেয়ারের যোগ্যতা হারাবেন। এর পরিবর্তে যোগ্যতা সীমিত করা হয়েছে মার্কিন নাগরিক ও ন্যাশনাল, বৈধ স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারী, নির্দিষ্ট কিছু কিউবান ও হাইতিয়ান নাগরিক এবং চুক্তিভিত্তিক নির্দিষ্ট কয়েকটি দেশের অভিবাসীদের মধ্যে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস ও কর পরিশোধ করে আসা বহু শরণার্থী ও আশ্রয়প্রার্থী এই সুবিধা থেকে বঞ্চিত হবেন, যদিও ফেডারেল তথ্যের বরাতে বলা হয়েছে এসব গোষ্ঠীর অভিবাসীরা এই তহবিলে ৬০০ কোটি ডলারের বেশি অর্থ দিয়েছেন। এসএসএ জানিয়েছে, কংগ্রেসের প্রণীত আইন বাস্তবায়ন এবং যোগ্যদের সুবিধা নিশ্চিত করাই তাদের দায়িত্ব, আর ভুলবশত নোটিশ পেলে নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ ও ৬০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। এদিকে অধিকারকর্মী ও নীতি বিশ্লেষকেরা এই সিদ্ধান্তের গুরুতর স্বাস্থ্যগত ও অর্থনৈতিক পরিণতির বিষয়ে সতর্ক করেছেন। জাস্টিস ইন এজিং-এর টিফানি হুয়েন-চো জানান, নতুন আইনে কোনো ব্যতিক্রম রাখা হয়নি এবং নথিপত্রের ঘাটতির কারণে যোগ্য ব্যক্তিরাও ভুল নোটিশ পেতে পারেন। সেন্টার ফর মেডিকেয়ার অ্যাডভোকেসির মতে, ইতিহাসে প্রথমবারের মতো কর্মজীবনের ভিত্তিতে যোগ্যতা অর্জন করা বৈধ অভিবাসীদের একটি অংশের কভারেজ কেড়ে নেওয়া হচ্ছে, যার ফলে অনেকেই বিমাবিহীন হয়ে পড়তে পারেন। পাশাপাশি নীতি বিশ্লেষক বাবর খান জাভেদ আশঙ্কা প্রকাশ করেছেন, নিয়মিত চিকিৎসা ও ডায়ালিসিসের মতো সেবা বন্ধ হলে প্রবীণ ও অসুস্থ রোগীরা শেষ মুহূর্তে জরুরি বিভাগে ছুটবেন, যা স্থানীয় ও সেফটি-নেট হাসপাতালগুলোর ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করবে।
এআইয়ের তৈরি উত্তর নয়, ৫ লাখ শিক্ষার্থীর ডিভাইসে গুগল সারসংক্ষেপ বন্ধ করল লস অ্যাঞ্জেলেসের স্কুল
সন্তানদের বড়দিনের উপহার নিয়ে ঝগড়া, স্ত্রীকে গুলি করে হ ত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
৬ জানুয়ারির ক্যাপিটল হামলায় ট্রাম্পের ক্ষমা পাওয়া দেড় হাজার আসামিকে নিয়ে ফের তৎপর ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের বর্তমান সময়ের সবচেয়ে চাহিদাসম্পন্ন বাসভবনগুলো শতবর্ষেরও বেশি পুরোনো এবং কঠোর নিরাপত্তাবেষ্টিত। প্রবেশাধিকার সংরক্ষিত এবং চারপাশ থেকে কাঁটাতার ও দেয়াল দিয়ে শহরের বাকি অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই আবাসনগুলো মূলত সেনাবাহিনীর জেনারেল ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের জন্য নির্ধারিত। তবে বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার বেশ কয়েকজন প্রভাবশালী সদস্য সাধারণ আবাসিক এলাকা ছেড়ে এসব সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন। শহরের অন্য যেকোনো জায়গার চেয়ে সামরিক ঘাঁটিকেই তারা বেশি নিরাপদ বলে মনে করছেন। ট্রাম্প প্রশাসনের প্রায় অর্ধডজন শীর্ষ কর্মকর্তা বর্তমানে ওয়াশিংটনের সামরিক আবাসনে বসবাস করছেন, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন। অতীতে কোনো প্রেসিডেন্টের আমলে বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সামরিক ঘাঁটিতে থাকার ঘটনা ছিল অত্যন্ত বিরল। অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি এবং বিদেশি শত্রুদের নতুন হুমকির মুখে এই প্রবণতা বাড়ছে। সম্প্রতি জানা গেছে, ইরান ওয়াশিংটনে তেজস্ক্রিয় বা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর হামলার পরিকল্পনা করছে। বিশ্লেষকদের মতে, নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতে রিপাবলিকান বা ডেমোক্র্যাট—উভয় দলের প্রশাসনেই শীর্ষ নেতৃত্বের সামরিক ঘাঁটিতে বসবাসের এই ধারা অব্যাহত থাকতে পারে। তবে এর ফলে সাধারণ নাগরিকদের সঙ্গে মিশে বেসামরিক নেতাদের বসবাস করার যে গণতান্ত্রিক ঐতিহ্য, তা হারিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ট্রাম্প একদিকে ওয়াশিংটনকে অনিরাপদ আখ্যা দিয়ে ন্যাশনাল গার্ড মোতায়েন করছেন এবং শহরের চেহারা বদলে দেওয়ার চেষ্টা করছেন, অন্যদিকে তার প্রশাসনের কর্মকর্তারাই শহরের সাধারণ মানুষ থেকে সবচেয়ে বেশি বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। আমেরিকান ইউনিভার্সিটির সেন্টার ফর কংগ্রেশনাল অ্যান্ড প্রেসিডেন্সিয়াল স্টাডিজের পরিচালক টমাস কান বলেন, নিরাপত্তাবলয়ের কারণে শীর্ষ কর্মকর্তারা এমনিতেই সাধারণ মানুষের থেকে কিছুটা বিচ্ছিন্ন থাকেন। এখন সাধারণ পাড়া-মহল্লা ছেড়ে সামরিক ঘাঁটিতে চলে যাওয়ায় জনবিচ্ছিন্নতা আরও প্রকট হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা দাবি করেছেন, রাজধানীতে অপরাধের হার কমলেও সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকির কারণে মন্ত্রিসভার অনেক সদস্য শহরের সাধারণ এলাকায় থাকতে পারছেন না। তবে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। সামরিক কর্মকর্তাদের জন্য নির্ধারিত আবাসনে রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা ন্যায্য বাজারমূল্যে ভাড়া দিচ্ছেন কি না এবং কোন আইনি প্রক্রিয়ায় তারা সেখানে থাকছেন, সে বিষয়ে পেন্টাগনকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সর্বশেষ ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জর্জটাউনের বিলাসবহুল বাড়ি ছেড়ে ওয়াশিংটনের একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে উঠেছেন। ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের জেরে দেশটির পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন। এছাড়া নিরাপত্তার কারণে অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ এবং তার পূর্বসূরি পাম বন্ডিও সামরিক ঘাঁটিতে বসবাস করেছেন। বিদেশি হুমকির পাশাপাশি অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতাও এর পেছনে বড় কারণ। রক্ষণশীল অ্যাক্টিভিস্ট চার্লি কার্ক হত্যাকাণ্ডের পর অনেক কর্মকর্তা আতঙ্কিত হয়ে পড়েন। গত বছর হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার ও তার স্ত্রী কেটি মিলারের ভার্জিনিয়ার বাড়ির সামনে বিক্ষোভ এবং তাদের ঠিকানা সংবলিত লিফলেট বিতরণের ঘটনার পর তারা চার সন্তানসহ সামরিক ঘাঁটিতে চলে যান। বর্তমানে পোটোম্যাক ও অ্যানাকোস্টিয়া নদীর মোহনায় অবস্থিত ফোর্ট ম্যাকনেয়ার সামরিক ঘাঁটির ‘জেনারেলস রো’-তে পাশাপাশি বাড়িতে বসবাস করছেন স্টিফেন মিলার, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। কঠোর নিরাপত্তার ঘেরাটোপে থাকলেও প্রতিবেশী হিসেবে তাদের মধ্যে বেশ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। সম্প্রতি এক পডকাস্টে মার্কো রুবিও মজা করে জানান, তার পোষা কুকুর ভুলবশত পিট হেগসেথের বাড়িতে ঢুকে পড়েছিল, আবার হেগসেথের বিড়াল প্রায়ই রাতে রুবিওর বারান্দায় বসে থাকে। সাধারণত এসব সামরিক আবাসনের জন্য কর্মকর্তাদের মাসে সাড়ে চার হাজার ডলার বা তার বেশি ভাড়া গুনতে হয়। তবে শতবর্ষী এসব বাড়ি প্রশস্ত হলেও খুব একটা বিলাসবহুল নয়, বরং কাজ চালানোর মতো সাধারণ মানের বলে জানিয়েছেন সেখানে বসবাসকারী সাবেক এক কর্মকর্তা। সূত্র: সিএনএন। 873 ডিএন
যুক্তরাষ্ট্রে ৫০ হাজার ডলারের বিনিময়ে প্রবীণ সাবেক মার্কিন সেনাকে হ ত্যার স্বীকারোক্তি
‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে এইচ-১বি চাকরিতে মার্কিনিদের অগ্রাধিকার চান কোলোম

