সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

ফ্লোরিডায় ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়ায় আরও একজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত ১৪

ফ্লোরিডা প্রতিনিধি প্রকাশ: আগস্ট ১০, ২০২৬ ২৩:২২
ফ্লোরিডায় ‘ভিব্রিও’ ব্যাকটেরিয়ার সংক্রমণে চলতি বছরে দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত
ফ্লোরিডায় ‘ভিব্রিও’ ব্যাকটেরিয়ার সংক্রমণে চলতি বছরে দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

ফ্লোরিডায় বিরল কিন্তু প্রাণঘাতী ভিব্রিও ভালনিফিকাস (Vibrio vulnificus) ব্যাকটেরিয়ার সংক্রমণে আরও একজনের মৃত্যু হয়েছে। অঙ্গরাজ্যের ম্যারিয়ন কাউন্টির ৬০ থেকে ৭৪ বছর বয়সী এক বাসিন্দা এই সংক্রমণে মারা গেছেন। এর মধ্য দিয়ে চলতি বছর ফ্লোরিডায় এ ব্যাকটেরিয়ায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল দুইজনে, আর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪।

 

ফ্লোরিডা অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগের তথ্য এবং ফক্স ৩৫ অরল্যান্ডোর প্রতিবেদনে বলা হয়েছে, ভিব্রিও ব্যাকটেরিয়া সাধারণত উষ্ণ, লবণাক্ত বা অল্প লবণাক্ত উপকূলীয় পানিতে স্বাভাবিকভাবেই থাকে। শরীরে কোনো কাটা বা খোলা ক্ষত থাকলে সেই পথ দিয়ে ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে। সংক্রমণের ঘটনা তুলনামূলকভাবে বিরল হলেও এটি খুব দ্রুত গুরুতর রূপ নিতে পারে।

 

গত বছর ফ্লোরিডায় এ ব্যাকটেরিয়ায় মোট ৩৩ জন আক্রান্ত হন এবং পাঁচজনের মৃত্যু হয়। চলতি বছর এখন পর্যন্ত ১৪টি সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে দুইজন মারা গেছেন।

 

বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের শুরুতে লক্ষণ সাধারণ মনে হলেও অল্প সময়ের মধ্যেই এটি জীবনহানিকর অবস্থায় পৌঁছাতে পারে। ব্যাকটেরিয়াটি ত্বক ও নরম টিস্যু দ্রুত ক্ষতিগ্রস্ত করতে পারে বলেই এটি অনেক সময় ‘মাংসখেকো ব্যাকটেরিয়া’ নামে পরিচিত। তবে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটি মানুষের মাংস খায় না; বরং গুরুতর সংক্রমণের কারণে টিস্যুর ক্ষয় ঘটায়।

 

এই সংক্রমণ থেকে বেঁচে যাওয়া জেনেভিভ গ্যালাঘার জানান, পরিবারের সঙ্গে নৌভ্রমণের সময় শরীরে একটি ছোট ক্ষত নিয়ে পানিতে নামার পর কয়েক দিনের মধ্যেই তার অবস্থার দ্রুত অবনতি ঘটে।

তিনি অন্যদের সতর্ক করে বলেন, শরীরে যদি সামান্য কাটা বা আঁচড়ও থাকে, এমনকি চুলকানোর কারণে খোলা মশার কামড়ের দাগও থাকে, তাহলে লবণাক্ত পানিতে নামা উচিত নয়। তার ভাষায়, “এটি অত্যন্ত গুরুতর। এমন ঝুঁকি নেওয়া ঠিক নয়।”

 

সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রতিরোধে নতুন প্রযুক্তির ব্যবহার শুরু করেছেন গবেষকেরা। ইউনিভার্সিটি অব ফ্লোরিডার পরিবেশ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আন্তারপ্রীত জুটলার নেতৃত্বে একটি গবেষক দল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং নাসার স্যাটেলাইট তথ্য ব্যবহার করে উপকূলীয় পানিতে এই ব্যাকটেরিয়ার বিস্তার আগাম শনাক্ত করার প্রযুক্তি তৈরি করছেন।

 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের (এনআইএইচ) অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের লক্ষ্য হলো আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে একটি আগাম সতর্কতা ব্যবস্থা চালু করা। এই ব্যবস্থার মাধ্যমে কোন এলাকায় সংক্রমণের ঝুঁকি বাড়ছে, তা আগে থেকেই স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানানো সম্ভব হবে।

 

পরিকল্পনা অনুযায়ী, এআইয়ের পূর্বাভাসের ভিত্তিতে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও পরিবেশ সংস্থাগুলো সংশ্লিষ্ট এলাকার পানির নমুনা সংগ্রহ করবে। পরে সেগুলো ইউনিভার্সিটি অব ফ্লোরিডার পরীক্ষাগারে বিশ্লেষণ করা হবে। এতে সম্ভাব্য সংক্রমণ ছড়ানোর আগেই জনগণকে সতর্ক করা এবং প্রাণহানি কমানো সম্ভব হবে বলে আশা করছেন গবেষকেরা।

 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, শরীরে কোনো ধরনের কাটা বা খোলা ক্ষত থাকলে সমুদ্র বা লবণাক্ত পানিতে না নামাই নিরাপদ। পাশাপাশি উপকূলীয় পানি থেকে উঠে ক্ষতস্থান দ্রুত পরিষ্কার করা এবং সংক্রমণের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংবাদমাধ্যম ফক্স ৩৫ অরল্যান্ডো জানিয়েছে, ফ্লোরিডা স্বাস্থ্য বিভাগের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
সন্তানের ভরণপোষণের বকেয়া ১০ হাজার ডলার ছাড়ালেই মার্কিন নাগরিকদের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
সন্তানের ভরণপোষণের ১০ হাজার ডলার বকেয়া থাকলে বাতিল হবে মার্কিন পাসপোর্ট

সন্তানের ভরণপোষণের অর্থ বকেয়া থাকলে এবার আরও বেশি মার্কিন নাগরিকের পাসপোর্ট বাতিলের মুখে পড়তে হবে। আগামী ৩০ নভেম্বর থেকে নতুন ধাপে ১০ হাজার ডলার বা তার বেশি ভরণপোষণ বকেয়া থাকা অভিভাবকদের বিরুদ্ধে পাসপোর্ট বাতিলের ব্যবস্থা সম্প্রসারণ করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। নতুন এই পদক্ষেপের ফলে দেশটির যেসব নাগরিকের আদালত নির্ধারিত সন্তান ভরণপোষণের অর্থ দীর্ঘদিন ধরে অপরিশোধিত রয়েছে, তাঁদের আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ সীমিত হয়ে যেতে পারে।   যুক্তরাষ্ট্রের প্রায় তিন দশক পুরোনো একটি ফেডারেল আইনের আওতায় এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১৯৯৬ সালে প্রণীত পার্সোনাল রেসপনসিবিলিটি অ্যান্ড ওয়ার্ক অপরচুনিটি রিকনসিলিয়েশন অ্যাক্টের মাধ্যমে সন্তান ভরণপোষণের অর্থ পরিশোধে বাধ্য করতে পাসপোর্ট আটকে দেওয়া বা বাতিলের বিধান চালু হয়। পরে ২০০৫ সালে পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে বকেয়ার সীমা কমিয়ে ২ হাজার ৫০০ ডলার করা হয়। তবে দীর্ঘদিন এই আইন মূলত নতুন পাসপোর্টের আবেদন বা নবায়নের ক্ষেত্রে প্রয়োগ করা হতো। ২০২৬ সালের মে মাস থেকে বিদ্যমান পাসপোর্টও সক্রিয়ভাবে বাতিলের উদ্যোগ জোরদার করে ট্রাম্প প্রশাসন।   এ বছরের ৮ মে প্রথম ধাপে ১ লাখ ডলারের বেশি ভরণপোষণ বকেয়া থাকা ব্যক্তিদের পাসপোর্ট বাতিল শুরু হয়। এরপর পর্যায়ক্রমে এই সীমা কমানো হয়। জুনে ৭৫ হাজার ও ৫০ হাজার ডলারের বকেয়া, জুলাইয়ে ৪০ হাজার ডলার, আগস্টে ২৫ হাজার ডলার এবং অক্টোবরে ১৫ হাজার ডলারের বকেয়া থাকা ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়। এবার সপ্তম ধাপে ৩০ নভেম্বর থেকে ১০ হাজার ডলারের সীমায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অ্যাসোসিয়েটেড প্রেসের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, প্রথম পর্যায়েই প্রায় ২ হাজার ৭০০ পাসপোর্টধারী এই ব্যবস্থার আওতায় পড়েছিলেন।   এই প্রক্রিয়ায় অঙ্গরাজ্যগুলোর শিশু ভরণপোষণ আদায়কারী সংস্থাগুলো প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তিদের বকেয়া অর্থের তথ্য সংগ্রহ করে। পরে সেই তথ্য যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা দপ্তরের অধীন শিশু ভরণপোষণ প্রয়োগকারী কার্যালয়ে পাঠানো হয়। সেখান থেকে তথ্য পৌঁছায় পররাষ্ট্র দপ্তরে। এরপর সংশ্লিষ্ট ব্যক্তির বিদ্যমান পাসপোর্ট বাতিল করা কিংবা নতুন পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যানের ব্যবস্থা নেওয়া হয়। একাধিক অঙ্গরাজ্যে ভরণপোষণের অর্থ বকেয়া থাকলেও সম্মিলিত বকেয়ার পরিমাণ নির্ধারিত সীমায় পৌঁছালে সংশ্লিষ্ট ব্যক্তি এই ব্যবস্থার আওতায় আসতে পারেন।   পাসপোর্ট বাতিল হলে সংশ্লিষ্ট ব্যক্তি আন্তর্জাতিক ভ্রমণের জন্য সেটি আর ব্যবহার করতে পারবেন না। এমনকি বকেয়া অর্থ পরিশোধ করলেও পুরোনো পাসপোর্টের বৈধতা স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসবে না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নির্দেশনা অনুযায়ী, প্রথমে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের শিশু ভরণপোষণ আদায়কারী সংস্থার কাছে বকেয়া পরিশোধ করতে হবে। এরপর অঙ্গরাজ্য কর্তৃপক্ষ স্বাস্থ্য ও মানবসেবা দপ্তরকে অর্থ পরিশোধের তথ্য জানাবে। যাচাই শেষে ওই দপ্তর সংশ্লিষ্ট ব্যক্তির নাম বকেয়ার তালিকা থেকে সরানোর তথ্য পররাষ্ট্র দপ্তরে পাঠাবে। এই যাচাই প্রক্রিয়ায় কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে।   বিদেশে অবস্থানরত কোনো মার্কিন নাগরিকের পাসপোর্ট বাতিল হলেও তাঁর দেশে ফেরার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে বকেয়া অর্থ পরিশোধের পাশাপাশি নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে হবে। স্বাস্থ্য ও মানবসেবা দপ্তর অর্থ পরিশোধের বিষয়টি নিশ্চিত করার আগপর্যন্ত তাঁকে কেবল যুক্তরাষ্ট্রে সরাসরি ফিরে যাওয়ার জন্য সীমিত মেয়াদের পাসপোর্ট দেওয়া হতে পারে। বাতিল হওয়া পুরোনো পাসপোর্ট দিয়ে অন্য কোনো দেশে যাতায়াতের সুযোগ থাকবে না।   তবে এই ব্যবস্থা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এক অঙ্গরাজ্য থেকে অন্য অঙ্গরাজ্যে যাতায়াত বন্ধ করে না। কারণ, দেশের অভ্যন্তরীণ ভ্রমণের জন্য সাধারণত পাসপোর্ট প্রয়োজন হয় না। মূলত আন্তর্জাতিক ভ্রমণ নিয়ন্ত্রণ এবং সন্তান ভরণপোষণের বকেয়া অর্থ আদায় নিশ্চিত করাই এই কর্মসূচির উদ্দেশ্য। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ২ হাজার ৫০০ ডলারের বেশি বকেয়া থাকলে নতুন পাসপোর্ট ইস্যু আটকে দেওয়া বা বিদ্যমান পাসপোর্ট বাতিল করার আইনি ক্ষমতা তাদের রয়েছে। ফলে ৩০ নভেম্বরের নতুন ধাপ কার্যকর হলেও মূল আইনি সীমা অপরিবর্তিত থাকছে।   সূত্র: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), মিনেসোটা ডিপার্টমেন্ট অব চিলড্রেন, ইয়ুথ অ্যান্ড ফ্যামিলিজ। 872 আইজেট

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ২০:৪৬
কারাগারে ফেরার পথে পুলিশের গাড়ি নিয়ে পলালেন অন্তঃসত্ত্বা মার্কিন নারী

কারাগারে ফেরার পথে পুলিশের গাড়ি নিয়ে পলালেন অন্তঃসত্ত্বা মার্কিন নারী

মামদানি এসআরজি বিলুপ্তির পরিকল্পনা করছেন, সেই ইউনিটের পক্ষেই দাঁড়ালেন বিক্ষোভের মুখে পড়া ইহুদি ব্যবসায়ী

মামদানি এসআরজি বিলুপ্তির পরিকল্পনা করছেন, সেই ইউনিটের পক্ষেই দাঁড়ালেন বিক্ষোভের মুখে পড়া ইহুদি ব্যবসায়ী

মিনেসোটার জালিয়াতি ও ইলহান ওমরকে ঘিরে বিতর্কের পর সোমালিদের কড়া বার্তা দিলেন ট্রাম্প

মিনেসোটার জালিয়াতি ও ইলহান ওমরকে ঘিরে বিতর্কের পর সোমালিদের কড়া বার্তা দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র ছাড়ুন, নয়তো চাকরি ছাড়ুন: আইবিএম কর্মীদের তিন সপ্তাহের আলটিমেটাম
যুক্তরাষ্ট্র ছাড়ুন, নয়তো চাকরি ছাড়ুন: আইবিএম কর্মীদের তিন সপ্তাহের আলটিমেটাম

প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের কনসাল্টিং বিভাগের বেশিরভাগ পদে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রে কর্মরত সংশ্লিষ্ট কর্মীদের তিন সপ্তাহের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা যুক্তরাষ্ট্রের বাইরে অন্য দেশে প্রতিষ্ঠানটির কোনো পদে স্থানান্তরিত হবেন নাকি চাকরি ছেড়ে দেবেন। যারা বিদেশে স্থানান্তরিত না হয়ে চাকরি ছাড়ার পথ বেছে নেবেন, তাদের তিন মাসের সেভারেন্স বা বিদায়কালীন ভাতা দেওয়া হবে এবং ৩১ ডিসেম্বর ২০২৬ হবে তাদের শেষ কর্মদিবস। রেস্ট অব ওয়ার্ল্ড ও দ্য ইকোনমিক টাইমসসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।   প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অনেক কর্মী তাদের ম্যানেজারের সঙ্গে ওয়ান-অন-ওয়ান ‘ক্যারিয়ার আলোচনা’র মাধ্যমে এই সিদ্ধান্তের বিষয়ে জানতে পেরেছেন। আইবিএম কনসাল্টিং প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় বিভাগ, যেখানে বিশ্বজুড়ে দেড় লাখেরও বেশি কর্মী কাজ করেন। তবে এই নীতিগত পরিবর্তন আইবিএমের সব ব্যবসায়িক ইউনিটের ক্ষেত্রে প্রযোজ্য নয়; কেবল কনসাল্টিং বিভাগের অধিকাংশ পদের ক্ষেত্রেই ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করা হয়েছে। এ বিষয়ে এক বক্তব্যে আইবিএমের একজন মুখপাত্র জানিয়েছেন, দক্ষতার সহজলভ্যতা এবং গ্রাহকদের চাহিদায় পরিবর্তনের কারণেই তারা আইবিএম কনসাল্টিংয়ের বেশিরভাগ পদের ক্ষেত্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।   বিদেশে স্থানান্তরের সুযোগের ক্ষেত্রে ভারতই প্রধান গন্তব্য হিসেবে সামনে আসছে। ১৯ নভেম্বর আইবিএমের ক্যারিয়ার পোর্টালে যুক্তরাষ্ট্রের বাইরে কনসাল্টিং খাতে ১ হাজার ২৭৮টি শূন্য পদের তালিকা দেখা গেছে, যার মধ্যে ১ হাজার ১২৫টিই ছিল ভারতে। এছাড়া সিঙ্গাপুরে ২৩টি এবং যুক্তরাজ্যে ১৮টি পদ ছিল, আর যুক্তরাষ্ট্রে ছিল ৮৯টি শূন্য পদ। তবে কতজন কর্মী এই সিদ্ধান্তে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিংবা স্থানান্তরিত কর্মীদের বেতন-ভাতার শর্ত কী হবে, সে বিষয়ে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে কোনো সংখ্যা প্রকাশ করেনি। কর্মীদের একাংশের আশঙ্কা, যুক্তরাষ্ট্র থেকে ভারতে স্থানান্তরিত হলে বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের মুখে পড়তে হতে পারে।   বিশ্লেষকদের মতে, মার্কিন প্রশাসনের ভিসা নীতি কঠোর হওয়া এবং প্রযুক্তি খাতের নিয়োগ ও পরিচালনা কাঠামোতে পরিবর্তনের প্রেক্ষাপটে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি পেশাজীবীদের বড় একটি অংশ এইচ-১বি ভিসা ও এমপ্লয়মেন্ট-ভিত্তিক গ্রিন কার্ডের ওপর নির্ভরশীল। বিশেষ করে ভারতীয় পেশাজীবীরা মার্কিন এইচ-১বি ভিসার বড় অংশ পেয়ে থাকেন এবং গ্রিন কার্ডের দীর্ঘ অপেক্ষার তালিকায় থাকেন। ফলে স্পনসরশিপ বন্ধ ও স্বল্প সময়ের মধ্যে বিকল্প বেছে নেওয়ার এই নির্দেশনা সংশ্লিষ্ট কর্মীদের ক্যারিয়ার ও অভিবাসন পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১৭:২৬
সাবেক বৌদ্ধ ভিক্ষু তাবি থিয়ানথং

একসময় ছিলেন বৌদ্ধ ভিক্ষু, এবার নিউইয়র্ক পুলিশের ইন্সপেক্টর হলেন তাবি

সামান্য কথার প্রতিবাদে ঘুষি-লাথি, নিউইয়র্ক সাবওয়েতে যাত্রীর জীবন সংকটে

সামান্য কথার প্রতিবাদে ঘুষি-লাথি, নিউইয়র্ক সাবওয়েতে যাত্রীর জীবন সংকটে

লটারিতে ১০ লাখ ডলার জয়ের তিন দিন পরই আইসের হাতে গ্রেপ্তার বোস্টনের অভিবাসী

লটারিতে ১০ লাখ ডলার জয়ের তিন দিন পরই আইসের হাতে গ্রেপ্তার বোস্টনের অভিবাসী

গ্রেফতারের ভয়ে আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন না অভিবাসীরা, আইসের বিরুদ্ধে মামলা ম্যাসাচুসেটসের
গ্রেফতারের ভয়ে আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন না অভিবাসীরা, আইসের বিরুদ্ধে মামলা ম্যাসাচুসেটসের

অঙ্গরাজ্যের আদালত প্রাঙ্গণ থেকে কোনো ধরনের বিচারিক পরোয়ানা (জুডিশিয়াল ওয়ারেন্ট) ছাড়াই দেওয়ানি গ্রেফতার অভিযান পরিচালনার অভিযোগে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক সংস্থা (আইস)-এর বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা দায়ের করেছে ম্যাসাচুসেটস সরকার। গত সোমবার (২৩ নভেম্বর) ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল আন্দ্রেয়া জয় ক্যাম্পবেল এই মামলা করেন।   মামলায় অভিযোগ করা হয়েছে, আইস এজেন্টরা অঙ্গরাজ্যের সদ্য কার্যকর হওয়া ‘ম্যাসাচুসেটস প্রোটেক্ট অ্যাক্ট’ (PROTECT Act) লঙ্ঘন করে প্রায় প্রতিদিনই আদালত প্রাঙ্গণে অভিযান চালাচ্ছেন, যা অঙ্গরাজ্যের সার্বভৌম বিচারিক কার্যক্রমে হস্তক্ষেপ করছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে জননিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।   অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নাগরিকরা যেন গ্রেফতারের ভয় ছাড়াই বিচারিক সেবা নিতে পারেন, সেই লক্ষ্যে গত ৩ নভেম্বর প্রোটেক্ট অ্যাক্টের আদালত-সংক্রান্ত সুরক্ষা বিধান কার্যকর হয়। কিন্তু আইনটি কার্যকর হওয়ার মাত্র আড়াই সপ্তাহের মধ্যেই আইস এজেন্টরা ম্যাসাচুসেটসের বিভিন্ন আদালত থেকে পরোয়ানা ছাড়া অন্তত ৩৮ জনকে গ্রেফতার করেছেন।   এর আগে ২০২৫ সালে অঙ্গরাজ্যের আদালতগুলো থেকে ৬০০ জনের বেশি এবং চলতি ২০২৬ সালের প্রথম ১০ মাসে ৫০০ জনের বেশি মানুষকে আটক করেছিল সংস্থাটি। মামলায় বিশেষভাবে ২০২৫ সালের মে মাসের একটি আইস নির্দেশনাকে চ্যালেঞ্জ করা হয়েছে, যেখানে স্থানীয় নিষেধাজ্ঞা সত্ত্বেও অঙ্গরাজ্য আদালতে গ্রেফতারের অনুমতি দেওয়া হয়েছিল—যদিও চলতি বছরের জুনে ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালত ওই নীতিটিকে অবৈধ ঘোষণা করে বাতিল করে দিয়েছিলেন।   উল্লেখ্য, মার্কিন সংবিধানের দশম সংশোধনীর অধীনে নিজস্ব আদালত ব্যবস্থা পরিচালনার সার্বভৌম অধিকার প্রয়োগ করে ম্যাসাচুসেটসের গভর্নর মৌরা হিলি গত ৫ আগস্ট প্রোটেক্ট অ্যাক্টে স্বাক্ষর করেন। দেশজুড়ে আইসের বিরুদ্ধে অন্যতম কঠোর সুরক্ষা আইন হিসেবে পরিচিত এই আইনের আওতায় বিচারিক পরোয়ানা ছাড়া সরকারি ও চার্টার স্কুল, শিশু যত্ন কেন্দ্র, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র, রাষ্ট্রীয় সম্পত্তি এবং আদালত প্রাঙ্গণে অভিবাসন-সংক্রান্ত দেওয়ানি গ্রেফতার নিষিদ্ধ করা হয়েছে।   গভর্নর হিলি এই মামলাকে স্বাগত জানিয়ে বলেন, ট্রাম্প প্রশাসনের আইস অভিযান বিচারব্যবস্থায় বিঘ্ন ঘটাচ্ছে; কারণ গ্রেফতারের ভয়ে অপরাধের শিকার ব্যক্তিরা আদালতে গিয়ে অভিযোগ জানাতে বা সুরক্ষা চাইতে সাহস পাচ্ছেন না।   মামলার নথিতে আদালত প্রাঙ্গণে আইসের উপস্থিতির কারণে সৃষ্ট আতঙ্কের বেশ কিছু ভয়াবহ উদাহরণ তুলে ধরা হয়েছে। এর মধ্যে এক ধর্ষণের শিকার নারী অভিযুক্তের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে গেলে আইস তাঁকে গ্রেফতার করতে পারে—এই ভয়ে মামলা করতেই অস্বীকৃতি জানিয়েছেন।   আরেকজন নারী ছুরি নিয়ে হুমকিদাতা সঙ্গীর বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেওয়ার একাধিক তারিখ এড়িয়ে গেছেন এবং আইসের ভয়ে সুরক্ষা আদেশ (রেস্ট্রেইনিং অর্ডার) নিতেও রাজি হননি। লইয়ার্স ফর সিভিল রাইটসের (এলসিআর) আইনজীবী ব্রুক সিমোন এই মামলার প্রশংসা করে বলেন, এর মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে আইসসহ কোনো সংস্থাই আইনের ঊর্ধ্বে নয় এবং অভিবাসন মর্যাদা নির্বিশেষে সবার জন্য আদালত একটি নিরাপদ স্থান হওয়া উচিত।

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১৬:০
গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে আটক: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ১০ লাখ ডলারের মামলা মার্কিন নাগরিকের

গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে আটক: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ১০ লাখ ডলারের মামলা মার্কিন নাগরিকের

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ

আইস বন্দিদের ৯৭ হাজার মামলা সামলাতে সব শাখার আইনজীবীদের মাঠে নামাচ্ছে মার্কিন বিচার বিভাগ

এনওয়াইপিডি পুলিশ একাডেমিতে ‘ফ্র্যাটার্নাল ডে’ উদযাপনে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন

এনওয়াইপিডি পুলিশ একাডেমিতে ‘ফ্র্যাটার্নাল ডে’ উদযাপনে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...