নরেন্দ্র মোদির পোস্ট ব্লক করায় মেটার শীর্ষ কর্মকর্তাকে তলব করল ভারত সরকার, ক্ষমাপ্রার্থনায়ও মেলেনি ছাড়
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক পোস্ট সাময়িকভাবে সীমাবদ্ধ হয়ে যাওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটার কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে ভারত সরকার। এ বিষয়ে জবাব দিতে মেটার বৈশ্বিক জননীতি বিভাগের প্রধানকে তলব করেছে দেশটির ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় (মেইটি)।
মেটা ইতোমধ্যে ঘটনাটিকে একটি প্রযুক্তিগত ভুল বলে স্বীকার করেছে এবং জানিয়েছে, পোস্টটি ভুলবশত সীমাবদ্ধ হয়েছিল। পরে সেটি পুনরায় চালু করা হয়েছে এবং এ ঘটনার জন্য প্রতিষ্ঠানটি দুঃখ প্রকাশ করেছে। তবে ভারত সরকার বলছে, শুধু ক্ষমা চাইলেই বিষয়টি শেষ হয়ে যাচ্ছে না; কীভাবে এমন ভুল হলো এবং ভবিষ্যতে এটি ঠেকাতে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে আরও স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন।
ঘটনার সূত্রপাত গত ২৩ জুলাই। সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তরুণদের উদ্দেশে একটি সেলফি ভিডিও প্রকাশ করেন, যেখানে তিনি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন প্রণয়নের প্রতিশ্রুতি দেন। পরে ভিডিওটি ফেসবুকে শেয়ার করা হলে কিছু সময়ের জন্য সেটির দৃশ্যমানতা সীমিত হয়ে যায়। এর ফলে অনেক ব্যবহারকারী ভিডিওটি দেখতে পারেননি। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
ভারতের তথ্যপ্রযুক্তি সচিব এস. কৃষ্ণান বলেন, মেটা ভুল স্বীকার করেছে, যা ইতিবাচক। কিন্তু তাদের দেওয়া ব্যাখ্যায় সরকার সন্তুষ্ট নয়। তার ভাষায়, “তারা বলেছে ভুল হয়েছে এবং ক্ষমাও চেয়েছে। কিন্তু কীভাবে এই ভুল হলো এবং ভবিষ্যতে এটি ঠেকাতে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে আরও বিস্তারিত জানতে চাই।”
সরকারি সূত্রগুলোর দাবি, মেটা জানিয়েছে যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্বয়ংক্রিয় কনটেন্ট যাচাই ব্যবস্থার একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে মূল পোস্টটিও ভুলবশত সীমাবদ্ধ হয়ে যায়। একই সঙ্গে রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের জন্য অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা চালুর বিষয়েও আলোচনা করেছে প্রতিষ্ঠানটি।
তবে সরকারের একাধিক কর্মকর্তা মনে করছেন, প্রযুক্তিগত ত্রুটির ব্যাখ্যা দিয়ে দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। তাদের মতে, যদি স্বয়ংক্রিয় ব্যবস্থার কারণেই এমন ঘটনা ঘটে থাকে, তাহলে মেটার উচিত দ্রুত তাদের কনটেন্ট নিয়ন্ত্রণ প্রযুক্তি আরও নির্ভুল ও নির্ভরযোগ্য করা। কারণ, কোটি কোটি ব্যবহারকারীর তথ্যপ্রবাহ পরিচালনা করা একটি প্ল্যাটফর্মের কাছ থেকে এ ধরনের ভুল গ্রহণযোগ্য নয়।
বিজেপি নেত্রী প্রীতি গান্ধী প্রথম প্রকাশ্যে এ ঘটনাটির সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রীর একটি ভিডিও কীভাবে সীমাবদ্ধ করা হলো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ভারতীয় নাগরিকরা কী দেখবেন বা দেখবেন না, সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কোনো বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠানের নেই।
এই ঘটনার মধ্যেই ভারতে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মকে ঘিরে সরকারি নজরদারি আরও বেড়েছে। সম্প্রতি হোয়াটসঅ্যাপে প্রস্তাবিত ব্যবহারকারী নাম (ইউজারনেম) সুবিধা এবং ইনস্টাগ্রামে অবৈধ কনটেন্ট নিয়েও প্রতিষ্ঠানটিকে নোটিশ দিয়েছে সরকার। একই সঙ্গে আগামী ৩ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমের নীতিমালা ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর জবাবদিহি নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে মেটাসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কনটেন্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা যত বিস্তৃত হচ্ছে, ততই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা, জবাবদিহি এবং স্থানীয় আইন মেনে চলার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বিশ্ব
View moreযুক্তরাজ্যে ব্রিটিশ নাগরিকত্ব কিংবা স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে যাঁদের ‘লাইফ ইন দ্য ইউকে’ পরীক্ষা দিতে হয়, তাঁদের প্রস্তুতির পাঠ্যবইয়ে রয়েছে ইসলাম ধর্মের দুটি প্রধান উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহার পরিচিতি। দেশটির স্বরাষ্ট্র দপ্তরের প্রকাশিত ‘লাইফ ইন দ্য ইউনাইটেড কিংডম: আ গাইড ফর নিউ রেসিডেন্টস’ বইয়ে যুক্তরাজ্যের বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি মুসলিমদের এসব উৎসবের তাৎপর্যও তুলে ধরা হয়েছে। বইটির ‘কাস্টমস অ্যান্ড ট্র্যাডিশনস’ বা রীতিনীতি ও ঐতিহ্য অধ্যায়ে ঈদুল ফিতরকে পবিত্র রমজান মাসের সমাপ্তির উৎসব হিসেবে বর্ণনা করা হয়েছে। এক মাস রোজা পালনের পর মুসলিমরা এই উৎসব উদ্যাপন করেন। এ সময় বিশেষ জামাতে নামাজ আদায় এবং পারিবারিক ও সামাজিকভাবে খাবারের আয়োজন করা হয়। ইসলামি চান্দ্রবর্ষ অনুসরণ করায় প্রতিবছর ভিন্ন ভিন্ন তারিখে ঈদুল ফিতর পালিত হয়। একই অধ্যায়ে ঈদুল আজহার ধর্মীয় তাৎপর্যও ব্যাখ্যা করা হয়েছে। এই উৎসব হজরত ইব্রাহিম (আ.)-এর আল্লাহর নির্দেশের প্রতি আনুগত্য এবং তাঁর ছেলেকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হওয়ার ঘটনার স্মরণে পালিত হয়। মুসলিমদের কাছে এটি ত্যাগ, বিশ্বাস ও স্রষ্টার প্রতি আনুগত্যের প্রতীক। বইটিতে ঈদুল ফিতর ও ঈদুল আজহার পাশাপাশি অন্যান্য ধর্মীয় উৎসবের পরিচিতিও অন্তর্ভুক্ত করা হয়েছে। পাঠ্যবইটিতে খ্রিষ্টানদের বড়দিন ও ইস্টার, হিন্দু ও শিখ সম্প্রদায়ের দীপাবলি, ইহুদিদের হানুক্কাহ এবং শিখদের বৈশাখী উৎসব সম্পর্কেও তথ্য রয়েছে। অর্থাৎ, পরীক্ষার প্রস্তুতিতে শুধু একটি ধর্মের উৎসব নয়, বরং যুক্তরাজ্যের বহুধর্মীয় সমাজ ও সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে ধারণা রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে। যুক্তরাজ্যের সরকারি নির্দেশিকা অনুযায়ী, ‘লাইফ ইন দ্য ইউকে’ পরীক্ষায় ৪৫ মিনিটে ২৪টি বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হয়। পাস করতে কমপক্ষে ৭৫ শতাংশ নম্বর পেতে হয়। অর্থাৎ, ২৪টি প্রশ্নের মধ্যে অন্তত ১৮টির সঠিক উত্তর দিতে হবে। প্রশ্নগুলো পুরো সরকারি নির্দেশিকাভিত্তিক হওয়ায় প্রত্যেক পরীক্ষার্থীর প্রশ্নপত্র এক রকম হয় না। ফলে কোনো নির্দিষ্ট পরীক্ষায় ঈদ সম্পর্কে প্রশ্ন আসবেই, এমন নিশ্চয়তা নেই। তবে বিষয়টি পরীক্ষার পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। নাগরিকত্ব পরীক্ষার প্রস্তুতিতে বিভিন্ন ধর্মের উৎসব অন্তর্ভুক্ত করার বিষয়টি যুক্তরাজ্যের বহুসাংস্কৃতিক সমাজের পরিচয়ও তুলে ধরে। দেশটির নাগরিক জীবনের মৌলিক মূল্যবোধের মধ্যে ভিন্ন ধর্ম ও বিশ্বাসের মানুষের প্রতি সহনশীলতার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তাই এসব উৎসব সম্পর্কে জানার উদ্দেশ্য কোনো নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাস গ্রহণ করা নয়, বরং দেশটির সমাজ, সংস্কৃতি ও মানুষের জীবনধারা সম্পর্কে প্রয়োজনীয় ধারণা অর্জন করা। সূত্র: যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট (GOV.UK), হোম অফিসের ‘Life in the United Kingdom: A Guide for New Residents’ হ্যান্ডবুক। 872 আইজেট
মুসলিম বিশ্বের মহাকাশ অভিযাত্রায় নতুন অধ্যায়, মহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলী
তুরস্কে ১২ দিনের ব্যবধানে দ্বিতীয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫
রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিতের অনুমতি পেল ন্যাটোর যুদ্ধবিমান, স্থায়ী মার্কিন সেনা চায় পোল্যান্ড
আফগানিস্তানের রাস্তায় খেলতে গিয়ে মাত্র চার বছর বয়সে এক অচেনা ব্যক্তির হাতে হেনস্তার শিকার হয়েছিলেন নিলোফার আইয়ুবি। মাথায় ওড়না না থাকায় ওই ব্যক্তি তাকে চড় মারেন এবং ভবিষ্যতে এমন অবস্থায় দেখলে তার বাবাকে আক্রমণ করার হুমকি দেন। মেয়ের সঙ্গে এমন আচরণের পর কঠিন এক সিদ্ধান্ত নেন তার বাবা। তিনি নিলোফারের চুল কেটে ছেলের পোশাক পরিয়ে দেন। উদ্দেশ্য ছিল, মেয়ে যেন ছেলের পরিচয়ে বাইরে বের হতে পারে এবং ভয় ছাড়াই শৈশব কাটানোর সুযোগ পায়। বিবিসি নিউজ মুন্ডোকে দেওয়া এক সাক্ষাৎকারে নিলোফার জানান, এরপর প্রায় ১০ বছর তিনি ছেলের বেশে জীবন কাটিয়েছেন। বাবার সঙ্গে বাজারে যেতেন, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতেন, সাইকেল চালাতেন এবং জুডো ও কারাতের মতো খেলায় অংশ নিতেন। বাইরে থেকে সবাই তাকে ছেলে হিসেবেই চিনত। অন্যদিকে, তার বোনদের জীবন ছিল সম্পূর্ণ আলাদা। সামাজিক বিধিনিষেধের কারণে তাদের বেশির ভাগ সময় ঘরের ভেতরেই থাকতে হতো। একই পরিবারের দুই ধরনের শৈশব তাকে ছোটবেলা থেকেই নারী ও পুরুষের স্বাধীনতার পার্থক্য বুঝতে সাহায্য করে। নিলোফারের বেড়ে ওঠার সময় আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ এলাকায় তালেবানের প্রথম শাসন চলছিল। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত দেশটির ক্ষমতায় থাকা তালেবান সরকারের সময় নারীদের চলাফেরা, পোশাক ও শিক্ষা নিয়ে কঠোর বিধিনিষেধ ছিল। আফগান সমাজে মেয়েদের ছেলের পোশাক পরিয়ে বড় করার একটি প্রচলিত রীতিও রয়েছে, যার নাম ‘বাচা পোশ’। তবে নিলোফারের ক্ষেত্রে পরিবারের পুরুষ সদস্যের অভাব নয়, বরং মেয়ের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতেই তার বাবা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রায় ১০ বছর ছেলের মতো জীবন কাটানোর পর বয়ঃসন্ধিতে পৌঁছালে নিলোফারকে আবার মেয়ের পরিচয়ে ফিরতে হয়। এতদিন যে স্বাধীনতাকে স্বাভাবিক বলে মনে করেছিলেন, তা হঠাৎ হারিয়ে ফেলা তার জন্য সহজ ছিল না। বিবিসির কাছে তিনি স্মৃতিচারণ করে জানান, ছেলের বেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা তাকে এমন অনেক সুযোগ দিয়েছিল, যা মেয়ে হিসেবে বড় হলে হয়তো কখনোই পেতেন না। একই সঙ্গে নিজের বোনদের জীবন কাছ থেকে দেখেও নারী হিসেবে সমাজে চলাফেরার সীমাবদ্ধতা উপলব্ধি করেছিলেন। পরবর্তী সময়ে নিলোফার ব্যবসা ও নারী অধিকার নিয়ে কাজের সঙ্গে যুক্ত হন। তবে ২০২১ সালের আগস্টে তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতা দখল করলে নিরাপত্তার কারণে তাকে দেশ ছাড়তে হয়। বিবিসির ২০২৩ সালের প্রতিবেদনে বলা হয়, সে সময় তিনি পরিবার নিয়ে পোল্যান্ডে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। শৈশবে বাবার নেওয়া সেই সিদ্ধান্তের কথা স্মরণ করে নিলোফার জানান, তার বাবা তাকে ঘরে আটকে রাখার পরিবর্তে ছেলের বেশে হলেও স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিয়েছিলেন। সংবাদসূত্র: বিবিসি নিউজ মুন্ডো, বিবিসি আউটলুক। 872 আইজেট
তিনবার ‘শয়তান’কে সরাসরি দেখেছিলেন পোপ ফ্রান্সিস! ডায়েরিতে চাঞ্চল্যকর দাবি
ইরানের হাতে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র! ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনা কি তবে ভেস্তে যাচ্ছে?
মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠাচ্ছে রাশিয়া! কায়েম হবে একচ্ছত্র ক্ষমতা
মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে পাকিস্তান। দেশটির প্রথম নভোচারী হিসেবে আগামীকাল বুধবার, ২৫ নভেম্বর চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা করছেন পাকিস্তান বিমানবাহিনীর উইং কমান্ডার মুহাম্মদ জিশান আলী। শেনঝৌ-২৪ মহাকাশযানে চীনের দুই নভোচারীর সঙ্গে মহাকাশে পাড়ি দেবেন ৪০ বছর বয়সী এই কর্মকর্তা। মঙ্গলবার চীনের মানববাহী মহাকাশ সংস্থা সিএমএসএ এক সংবাদ সম্মেলনে এই ঐতিহাসিক অভিযানের বিস্তারিত ঘোষণা করেছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ ও চীনের বার্তা সংস্থা সিনহুয়া। ঘোষিত সূচি অনুযায়ী, বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে অর্থাৎ পাকিস্তান সময় ভোর ৫টা ১৮ মিনিটে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ-২এফ রকেটের মাধ্যমে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে। এর মধ্য দিয়ে মহাকাশে যাওয়া প্রথম পাকিস্তানি নাগরিক এবং চীনের তিয়াংগং স্টেশনে পা রাখা প্রথম বিদেশি নভোচারী হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন জিশান আলী। তিন সদস্যের এই মহাকাশ অভিযানের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ চীনা নভোচারী তাং হংবো, ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে থাকবেন উ ই এবং পে-লোড বিশেষজ্ঞের দায়িত্ব পালন করবেন মুহাম্মদ জিশান আলী। এর আগে শেনঝৌ-১২ এবং শেনঝৌ-১৭ অভিযানে অংশ নেওয়া তাং হংবো এবার তৃতীয়বারের মতো তিয়াংগং মহাকাশ স্টেশনে গিয়ে প্রথম নভোচারী হিসেবে নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন। অন্যদিকে চীনের তৃতীয় দফার নভোচারী দলের সদস্য উ ই এবং পাকিস্তানের জিশান আলী উভয়েই এবার প্রথমবারের মতো মহাকাশ ভ্রমণ করছেন। পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন বা সুপারকো জানিয়েছে, জিশান আলীর এই অভিযান হবে স্বল্পমেয়াদি এবং তিনি প্রায় এক সপ্তাহ মহাকাশ স্টেশনে অবস্থান করবেন। নির্ধারিত গবেষণা শেষে শেনঝৌ-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন তিনি। এদিকে এই অভিযানের মধ্য দিয়ে মহাকাশ স্টেশনে দায়িত্ব পালনের সূচিতেও পরিবর্তন আসছে, যেখানে বিদায়ী শেনঝৌ-২৩ দলের সদস্য ঝু ইয়াংঝু প্রথম চীনা নভোচারী হিসেবে এক বছর মহাকাশে অবস্থানের পরীক্ষায় অংশ নিতে তিয়াংগংয়ে থেকে যাবেন। মহাকাশ স্টেশনে অবস্থানকালে নিয়মিত ক্রুদের দৈনন্দিন কার্যক্রমে যুক্ত থাকার পাশাপাশি চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে নির্ধারিত কয়েকটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করবেন জিশান আলী। সিএমএসএর মুখপাত্র ঝাং জিংবো সংবাদ সম্মেলনে জানান, গবেষণার নমুনা ও প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপন এবং কক্ষপথে নির্ধারিত পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করাই হবে তার মূল কাজ। এই অভিযানের আওতায় পাকিস্তানের চারটি জীবপ্রযুক্তি ও পদার্থবিষয়ক বৈজ্ঞানিক পরীক্ষা চালানো হবে। এর আগে পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সুপারকোর কাছে জমা পড়া তিন শতাধিক গবেষণা প্রস্তাবের মধ্য থেকে যাচাই-বাছাই করে চীনা প্রতিষ্ঠানগুলো এই চারটি পরীক্ষা চূড়ান্ত করেছে। সুপারকোর কর্মকর্তারা আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এই গবেষণাগুলোর মূল লক্ষ্য খাদ্যনিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বৈজ্ঞানিক তথ্য উদ্ঘাটন করা। যৌথ এই মহাকাশযাত্রাকে শতভাগ নিরাপদ ও সফল করতে গত কয়েক মাস ধরে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল চীনা কর্তৃপক্ষ। প্রস্তুতির অংশ হিসেবে জিশান আলীকে মহাকাশযান ও স্টেশন পরিচালনা, বৈজ্ঞানিক পরীক্ষার কৌশল এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার ওপর নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি তিন নভোচারী পারস্পরিক সমন্বয়, দায়িত্ব হস্তান্তর ও যান্ত্রিক ত্রুটি সামাল দেওয়ার বিষয়ে একাধিক যৌথ মহড়া সম্পন্ন করেছেন। অভিযানে নির্বিঘ্ন যোগাযোগ বজায় রাখতে জিশান আলীকে চীনা ভাষার গুরুত্বপূর্ণ নির্দেশনা ও কারিগরি পরিভাষা শেখানো হয়েছে। এ ছাড়া তার ভাষাগত ও ধর্মীয় চাহিদার কথা বিবেচনা করে চীনের নভোচারী প্রশিক্ষণ কেন্দ্র চীনা ও ইংরেজি দুই ভাষায় পরিচালনা নির্দেশিকা তৈরি করেছে এবং মহাকাশে তার জন্য বিশেষ হালাল খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে। চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির ইতিহাসে এই প্রথম কোনো অভিযানে চীনা ও বিদেশি নভোচারীরা একসঙ্গে যাত্রা করছেন, যার মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতায় তিয়াংগং স্টেশন নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চীনের মহাকাশ স্টেশনের অভিযানে পাকিস্তানি নভোচারী বাছাই ও প্রশিক্ষণের বিষয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তিন দফা কঠোর মূল্যায়ন শেষে জিশান আলী ও খুররম দাউদকে প্রার্থী হিসেবে মনোনীত করে চীনে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়, যেখানে চূড়ান্ত অভিযানে জিশান আলী এবং তার বিকল্প হিসেবে খুররম দাউদকে রাখা হয়েছে। এরই মধ্যে গত ১৭ নভেম্বর শেনঝৌ-২৪ মহাকাশযান ও লং মার্চ-২এফ রকেট উৎক্ষেপণ মঞ্চে স্থাপন করা হয়েছে এবং ২১ নভেম্বর চূড়ান্ত পূর্ণাঙ্গ মহড়া সফলভাবে শেষ হয়েছে। মঙ্গলবারের ব্রিফিংয়ে চীনা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে মহাকাশযান, রকেট ও স্টেশন কমপ্লেক্স পুরোপুরি স্বাভাবিক রয়েছে এবং নভোচারীরা সুস্থ আছেন। সংশ্লিষ্টদের আশা, এই ঐতিহাসিক যাত্রা আগামী দিনে স্যাটেলাইট উন্নয়নসহ মহাকাশপ্রযুক্তিতে চীন ও পাকিস্তানের অংশীদারত্বকে আরও উচ্চতায় নিয়ে যাবে। সূত্র: জিও নিউজ, সিনহুয়া
পর্তুগালে স্থায়ী বসবাসের অ্যাপয়েন্টমেন্ট নিতে নতুন অনলাইন ফরম চালু
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া

