সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
ক্যাম্পাস

চীনে পড়াশোনার অভিজ্ঞতা: নিরাপদ পরিবেশ, আধুনিক প্রযুক্তি ও শৃঙ্খলাপূর্ণ জীবনের অনন্য সমন্বয়

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ২৫, ২০২৬ ৭:৩৮
নিরাপদ পরিবেশ, আধুনিক প্রযুক্তি ও শৃঙ্খলাপূর্ণ জীবনের অনন্য সমন্বয়
নিরাপদ পরিবেশ, আধুনিক প্রযুক্তি ও শৃঙ্খলাপূর্ণ জীবনের অনন্য সমন্বয়

চীনকে অনেকেই সম্ভাবনা ও স্বপ্নপূরণের দেশ হিসেবে দেখেন। বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে দেশটি এখন আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে একটি আকর্ষণীয় গন্তব্য। বাংলাদেশের শিক্ষার্থী মুমতাহিনা পারভীনের অভিজ্ঞতায় উঠে এসেছে সেই বাস্তব চিত্র—যেখানে রয়েছে নিরাপদ, নিরিবিলি ও মনোযোগী পড়াশোনার পরিবেশ।

 

বর্তমানে তিনি চীনের শিয়ামেন বিশ্ববিদ্যালয়ের ইকোনোমেট্রিক্স বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন। তিনি জানান, অনার্স সম্পন্ন করার পর আবারও চীনে ফিরে আসার পেছনে মূল অনুপ্রেরণা ছিল এখানকার শিক্ষার পরিবেশ। পাশাপাশি পূর্ণ বৃত্তি পাওয়া তার জন্য বড় একটি সুযোগ হয়ে এসেছে।

 

চীনের ফুজিয়ান প্রদেশের শিয়ামেন শহরটি প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক নগরায়নের এক অনন্য উদাহরণ। দ্বীপঘেরা এই শহরের একদিকে বিস্তীর্ণ সমুদ্রসৈকত, অন্যদিকে সারিবদ্ধ পাহাড়মালা—যা পুরো পরিবেশকে করেছে মনোমুগ্ধকর। শহরের রাস্তাঘাট পরিকল্পিত, পরিচ্ছন্ন এবং সবুজে ঘেরা। পথচারী, সাইকেল ও মোটরযানের জন্য আলাদা লেন থাকায় চলাচলে শৃঙ্খলা বজায় থাকে। এমনকি জেব্রা ক্রসিংয়ে পথচারী দাঁড়ালেই যানবাহন থেমে যায়—যা নাগরিক সচেতনতার একটি স্পষ্ট উদাহরণ।

 

শিক্ষার পরিবেশ নিয়ে মুমতাহিনা বলেন, চীনের বিশ্ববিদ্যালয়গুলো যেন মেধা গড়ার কেন্দ্র। লাইব্রেরিগুলোতে প্রবেশ করলে নীরবতা ও মনোযোগের এক ভিন্ন জগৎ অনুভব করা যায়। বসার জন্য আগাম নিবন্ধনের ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ এবং বিপুলসংখ্যক বই—সব মিলিয়ে পড়াশোনার জন্য আদর্শ পরিবেশ তৈরি হয়েছে।

 

চীনের সংস্কৃতিতেও রয়েছে বৈচিত্র্য। বিভিন্ন উৎসবে পরিবারকেন্দ্রিক আয়োজন এবং ঐতিহ্যবাহী খাবারের সমাহার দেশটির সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। ডাম্পলিং ও নানা ধরনের নুডলস তার পছন্দের খাবারের তালিকায় রয়েছে। তুলনামূলক কম মসলা ব্যবহার এবং সেদ্ধ বা হালকা রান্নার কারণে খাবারগুলো স্বাস্থ্যকর বলেও উল্লেখ করেন তিনি।

 

ভাষাগত কিছু সীমাবদ্ধতা থাকলেও বর্তমানে চীনে বিদেশি শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা বেড়েছে। অনেক তরুণ-তরুণী ইংরেজিতে দক্ষ হয়ে উঠছেন, পাশাপাশি চীনা ভাষা শেখার জন্যও রয়েছে বিভিন্ন সহায়তা। ফলে নতুন পরিবেশে মানিয়ে নেওয়া আগের তুলনায় সহজ হয়েছে।

 

প্রযুক্তির ব্যবহারে চীন যে অনেক এগিয়ে, সেটিও তার অভিজ্ঞতায় স্পষ্ট। দৈনন্দিন জীবনে মোবাইলভিত্তিক লেনদেন এখন সাধারণ বিষয়। উইচ্যাট ও আলিপে শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং অর্থনৈতিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ। কেনাকাটা থেকে শুরু করে বিল পরিশোধ—সবকিছুই সহজে সম্পন্ন হয় মোবাইলের মাধ্যমে।

 

নিরাপত্তা ব্যবস্থায়ও প্রযুক্তির ব্যাপক ব্যবহার রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় প্রবেশে মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করা হয়। শহরের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে অসংখ্য সিসিটিভি ক্যামেরা, যা আইনশৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা রাখছে।

 

অনলাইন কেনাকাটার ক্ষেত্রেও চীন অনেক এগিয়ে। তাওবাও ও পিনদুওদুওর মতো প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই প্রয়োজনীয় পণ্য কেনা যায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই তা পৌঁছে যায় গ্রাহকের কাছে।

 

পরিবহন ব্যবস্থাও অত্যন্ত উন্নত। বিশ্ববিদ্যালয়ের আশপাশেই বাস, সাবওয়ে, বিআরটি ও সাইকেল স্টেশনের সুবিধা থাকায় চলাচল সহজ হয়েছে। এছাড়া মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই ট্যাক্সি ডাকা যায়, যা সময় বাঁচাতে সহায়ক।

 

মুমতাহিনা পারভীনের মতে, চীনের উন্নয়নের যাত্রা একসময় বাংলাদেশের মতোই ছিল। কিন্তু সঠিক পরিকল্পনা, কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনার মাধ্যমে দেশটি আজ অনেক দূর এগিয়েছে। তিনি মনে করেন, চীনের ইতিবাচক দিকগুলো থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশও উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

ক্যাম্পাস

View more
কেন্টের স্কুলে মুসলিম শিক্ষার্থীদের জন্য হালাল খাবার
ওয়াশিংটনে প্রথমবারের মতো স্কুলে মুসলিম শিক্ষার্থীদের জন্য হালাল খাবার চালু করছে কেন্ট জেলা

ওয়াশিংটন অঙ্গরাজ্যের কেন্ট স্কুল জেলায় মুসলিম শিক্ষার্থীদের জন্য সনদপ্রাপ্ত হালাল খাবার চালু হচ্ছে। এর মধ্য দিয়ে অঙ্গরাজ্যটির প্রথম স্কুল জেলা হিসেবে শিক্ষার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে এ ধরনের খাবারের ব্যবস্থা করতে যাচ্ছে কেন্ট। নতুন এই উদ্যোগে কয়েক শ শিক্ষার্থী উপকৃত হবে বলে জানিয়েছে শিক্ষা ও অধিকার নিয়ে কাজ করা একটি অলাভজনক সংস্থা।   বৃহস্পতিবার প্রকাশিত এক ঘোষণায় সংস্থাটি জানায়, কেন্ট স্কুল জেলা শিক্ষার্থীদের জন্য সনদপ্রাপ্ত হালাল খাবার সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে মুসলিম শিক্ষার্থীরা স্কুলের ক্যাফেটেরিয়াতেই নিজেদের ধর্মীয় বিধান ও খাদ্যাভ্যাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ খাবার পাবে। ইসলামি বিধান অনুযায়ী, হালাল খাবার বলতে এমন খাদ্য বোঝায়, যা ধর্মীয় নিয়ম অনুসারে গ্রহণযোগ্য। মুসলিম শিক্ষার্থীদের জন্য স্কুলে হালাল খাবারের ব্যবস্থা থাকলে তাঁদের প্রতিদিনের খাবার বেছে নেওয়া সহজ হয়। একই সঙ্গে স্কুলের খাবারের ব্যবস্থায় বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক পটভূমির শিক্ষার্থীদের চাহিদা বিবেচনার সুযোগ তৈরি হয়। কেন্ট এলাকায় মুসলিম জনগোষ্ঠীর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী, জনসংখ্যার অনুপাতে ওয়াশিংটনের যেসব এলাকায় মুসলিম বাসিন্দার সংখ্যা তুলনামূলক বেশি, কেন্ট তার একটি। ফলে স্কুলে হালাল খাবার চালুর সিদ্ধান্তটি স্থানীয় অনেক পরিবারের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কেন্ট হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী সাফা মালেকজাই নতুন উদ্যোগ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। তার ভাষায়, স্কুলের ক্যাফেটেরিয়ায় নিজের জীবনযাপন ও সংস্কৃতির সঙ্গে মানানসই খাবার দেখতে পাওয়া দারুণ অনুভূতির। শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করতে স্কুল কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ নিয়েছে—এটি তাকে স্কুলের শিক্ষার্থী হিসেবে গর্বিত করেছে বলেও জানায় সে। এই উদ্যোগ এক দিনে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর থেকে স্থানীয় কমিউনিটির সদস্যরা স্কুলে হালাল খাবারের ব্যবস্থা চালুর দাবিতে কাজ শুরু করেন। তাঁদের প্রচেষ্টার পর এবার সেই দাবি বাস্তবায়নের পথে এগোচ্ছে। শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা নিয়ে কাজ করা শুধু পুষ্টির বিষয় নয়; এর সঙ্গে তাদের দৈনন্দিন অভিজ্ঞতা, পরিচয় এবং স্কুলে স্বাচ্ছন্দ্য বোধ করার বিষয়ও জড়িত। যেসব শিক্ষার্থী ধর্মীয় কারণে নির্দিষ্ট খাবার খেতে পারে না, তাদের জন্য উপযুক্ত বিকল্প থাকা স্কুলের খাবার কর্মসূচিকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলতে পারে। কেন্ট স্কুল জেলার প্রযুক্তি ও অংশীদারত্ববিষয়ক নির্বাহী পরিচালক স্পেন্সার প্যান বলেন, এই সিদ্ধান্ত মুসলিম কমিউনিটি ও শিক্ষার্থীদের জন্য যেমন ইতিবাচক, তেমনি এটি সব শিক্ষার্থীর জন্যও একটি অর্জন। তাঁর বক্তব্যে উদ্যোগটির গুরুত্ব শুধু একটি নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়—বরং স্কুলে শিক্ষার্থীদের বৈচিত্র্য ও চাহিদাকে গুরুত্ব দেওয়ার বিষয়টি উঠে এসেছে। ওয়াশিংটন অঙ্গরাজ্যে প্রথম হিসেবে কেন্ট স্কুল জেলার এই পদক্ষেপ অন্য স্কুল জেলাগুলোর জন্যও একটি উদাহরণ হয়ে উঠতে পারে। তবে বর্তমানে প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন ব্যবস্থায় কত ধরনের হালাল খাবার পরিবেশন করা হবে কিংবা ঠিক কবে থেকে শিক্ষার্থীরা নিয়মিতভাবে সেগুলো পাবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।   সব মিলিয়ে, স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পর স্কুলের খাবারের ব্যবস্থায় পরিবর্তন আসছে। মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় ও সাংস্কৃতিক চাহিদার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি স্কুলের ক্যাফেটেরিয়ায় আরও বেশি শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যেই এগোচ্ছে কেন্ট স্কুল জেলা।

প্রকাশ: অক্টোবর ২৪, ২০২৬ ১৬:২৬
ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ে গুলির ঘটনায় তিন শিশু ও এক শিক্ষিকার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে

একটি গুলির ঘটনা, চারটি প্রাণহানি, আহত শিশুর পাশে হাজারো মানুষের ভালোবাসা

গ্রুপ ছবি

ভাইকে হারিয়ে স্কুলে ফিরতেই ১২ ‘বড় ভাইয়ের’ ভালোবাসায় কাঁদল ৯ বছরের নোরা

সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের  সম্মানিত শিক্ষক জনাব আব্দুর রহমান রাহাদ I ছবি: আমেরিকা বাংলা

মাতৃত্ব বাধা নয়, শক্তি: পরীক্ষার পুরো সময় ছাত্রীর সন্তান কোলে নিয়ে পরীক্ষা নিলেন শিক্ষক

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গুগলের নতুন অফার, মিলবে ৪০০ জিবি স্টোরেজ ও এআই সুবিধা
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গুগলের নতুন অফার, মিলবে ৪০০ জিবি স্টোরেজ ও এআই সুবিধা

বাংলাদেশের উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় এক নতুন স্টুডেন্ট অফার নিয়ে এসেছে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। নতুন এই অফারের আওতায় যোগ্য শিক্ষার্থীরা পুরো ১২ মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে গুগল এআই প্লাস ব্যবহারের সুযোগ পাবেন।   এর সঙ্গে থাকছে ৪০০ জিবি ক্লাউড স্টোরেজ, যা ব্যবহারকারীরা তাদের জিমেইল, গুগল ড্রাইভ এবং গুগল ফটোসে স্বচ্ছন্দে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি জেমিনির বর্ধিত ব্যবহারসীমা এবং পড়াশোনা ও গবেষণায় সহায়ক অত্যাধুনিক সব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধাও উপভোগ করতে পারবেন শিক্ষার্থীরা।   বর্তমানে বাংলাদেশের জন্য গুগল এআই প্লাস পরিকল্পনার আওতায় এই এক বছরের বিনামূল্যের সুবিধাটি দেওয়া হচ্ছে। গুগল এআই প্রো-এর ১২ মাসের বিনামূল্যের সুবিধাটি বর্তমানে কেবল যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত থাকলেও, বাংলাদেশি শিক্ষার্থীরা চাইলে গুগল এআই প্রো ও ইউটিউব প্রিমিয়ামের সাধারণ শিক্ষার্থী সুবিধাগুলো গ্রহণ করতে পারবেন।   গুগলের শর্তানুযায়ী, এই অফারটি পেতে হলে শিক্ষার্থীর বয়স কমপক্ষে ১৬ বছর হতে হবে এবং বাংলাদেশের কোনো স্বীকৃত উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির প্রমাণ থাকতে হবে। ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট ও পেমেন্ট পদ্ধতি যুক্ত করে নির্দিষ্ট যাচাই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের পরিচয় নিশ্চিত করতে হবে। শুধুমাত্র পরিচয়পত্র বা ফি জমার রসিদই নয়, চূড়ান্ত অনুমোদন নির্ভর করবে গুগলের নিজস্ব যাচাই প্রক্রিয়ার ওপর।   অফারটি সক্রিয় করতে শিক্ষার্থীদের প্রথমে গুগল ওয়ানের স্টুডেন্ট অফার পেজে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবস্ক্রিপশন চালু করতে হবে। অফারটি বিনামূল্যের হলেও সাবস্ক্রিপশন চালুর সময় পেমেন্ট কার্ড যুক্ত করার প্রয়োজন হতে পারে। তাই ১২ মাসের মেয়াদ শেষে স্বয়ংক্রিয়ভাবে পেইড সাবস্ক্রিপশন চালু হয়ে অর্থ কেটে নেওয়ার সম্ভাবনা থাকায়, ব্যবহারকারীদের সতর্কতার সঙ্গে শর্তাবলি পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।   এছাড়া, বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ের যে তথ্য প্রচারিত হচ্ছে, তা সবার ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য কি না সেটি গুগলের বর্তমান শর্ত থেকে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তাই সাবস্ক্রাইব করার সময় প্রদর্শিত মূল্য ও মেয়াদ যাচাই করে নেওয়াই শ্রেয়। ক্লাউড স্টোরেজ ও এআই টুলের এই সমন্বিত উদ্যোগটি মূলত শিক্ষার্থীদের গবেষণা, ডেটা বিশ্লেষণ, প্রেজেন্টেশন ও ডিজিটাল কনটেন্ট তৈরির কাজকে আরও সহজ ও গতিশীল করে তুলবে।

প্রকাশ: আগস্ট ২২, ২০২৬ ১৩:৩৭
নিরাপদ পরিবেশ, আধুনিক প্রযুক্তি ও শৃঙ্খলাপূর্ণ জীবনের অনন্য সমন্বয়

চীনে পড়াশোনার অভিজ্ঞতা: নিরাপদ পরিবেশ, আধুনিক প্রযুক্তি ও শৃঙ্খলাপূর্ণ জীবনের অনন্য সমন্বয়

শাহরিয়ার নাজিম সীমান্ত | ছবি: সংগৃহীত

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মর্যাদাপূর্ণ ফেলোশিপ পেলেন ঢাবি ছাত্র সীমান্ত

ছবি: সংগৃহীত

র‍্যাগিংয়ের ভিডিও ধারণ করায় প্রক্টরের সামনেই সাংবাদিক ও রাকসু নেতাদের মারধরের অভিযোগ

ছবি: সংগৃহীত
শাহবাগ থানার ভেতরেই দুই ডাকসু নেতার ওপর ছাত্রদলের হামলা

রাজধানীর শাহবাগ থানার ভেতরেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই সম্পাদকের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় থানা চত্বরে এই ঘটনা ঘটে। হামলার শিকার দুই নেতা হলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং সমাজকল্যাণ সম্পাদক এ বি জুবায়ের।   ঘটনার সূত্রপাত হয় ফেসবুকে ‘অপমানজনক’ পোস্ট দেওয়াকে কেন্দ্র করে। ঢাবি শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে মামলা করতে ছাত্রদল নেতারা থানায় যান। একই সময়ে নিজের নিরাপত্তা চেয়ে জিডি করতে ওই শিক্ষার্থী ডাকসু নেতাদের নিয়ে থানায় হাজির হন। এক পর্যায়ে থানা চত্বরেই উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং ২০-৩০ জন ছাত্রদল কর্মী ডাকসু নেতাদের ওপর চড়াও হয়ে মারধর শুরু করেন।   তবে ছাত্রদল নেতাদের দাবি, মোসাদ্দিক আলী ছাত্রদলের এক যুগ্ম সাধারণ সম্পাদকের ওপর আগে আক্রমণের চেষ্টা করলে পরিস্থিতির অবনতি হয়। হামলার সময় ছাত্রদল কর্মীরা প্রায় ২০ মিনিট ধরে থানার ভেতরে স্লোগান দেন এবং ডাকসু নেতাদের বাইরে বের করে আনার দাবি জানান। পরে ছাত্রদলের সিনিয়র নেতারা হস্তক্ষেপ করে কর্মীদের থানার বাইরে বের করে দিয়ে পরিস্থিতি শান্ত করেন।   উদ্ভূত পরিস্থিতিতে পুলিশের উপকমিশনার (ডিসি), ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহবাগ থানার ওসির কক্ষে দীর্ঘ এক ঘণ্টা আলোচনা করেন। আলোচনা শেষে ডাকসু নেতাদের থানা জামে মসজিদ সংলগ্ন পকেট গেট দিয়ে নিরাপদে বের করে আনা হয়। এ বিষয়ে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

প্রকাশ: এপ্রিল ২৩, ২০২৬ ০:৫৪
ছবি: সংগৃহীত

‘কীসের সাংবাদিক’ বলে ঢাবির ১০ রিপোর্টারকে পেটালো ছাত্রদল

সারাদেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

সারাদেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যানে নতুন রেকর্ড: চরম ভোগান্তিতে বাংলাদেশি ও ভারতীয়রা

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...