সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

যুদ্ধের আগাম প্রস্তুতিতে বড় ধাক্কা, অর্ধেক রিজার্ভ সেনার খোঁজই পাচ্ছে না যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়!

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ১০:১
যুদ্ধের আগাম প্রস্তুতিতে বড় ধাক্কা, অর্ধেক রিজার্ভ সেনার খোঁজই পাচ্ছে না যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়!
যুদ্ধের আগাম প্রস্তুতিতে বড় ধাক্কা, অর্ধেক রিজার্ভ সেনার খোঁজই পাচ্ছে না যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়!

যুক্তরাজ্যের স্ট্র্যাটেজিক রিজার্ভ বা কৌশলগত রিজার্ভ বাহিনীতে থাকা প্রায় ৯৫ হাজার সাবেক সেনা, নৌ ও বিমানবাহিনী সদস্যের মধ্যে অর্ধেকেরই হালনাগাদ যোগাযোগের তথ্য নেই দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (এমওডি) কাছে। জরুরি প্রয়োজন বা বড় ধরনের সংঘাতে ডাক পড়লে যাদের ওপর নির্ভর করার কথা, এমন প্রায় ৪৫ হাজার সাবেক সদস্যের সঙ্গে যোগাযোগ করতে পারেনি মন্ত্রণালয়।

 

প্রতিরক্ষা সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, স্ট্র্যাটেজিক রিজার্ভে থাকা প্রায় ১ লাখ বা ৯৫ হাজার সাবেক সদস্যের মধ্যে মাত্র অর্ধেকের কাছে চিঠি বা ইমেইল পাঠানো সম্ভব হয়েছে। অবসর নেওয়ার পর অনেকের ঠিকানা, ইমেইল কিংবা চাকরির তথ্য পরিবর্তন হওয়ায় এই অচলাবস্থা তৈরি হয়েছে।সম্প্রতি রয়্যাল নেভি, ব্রিটিশ আর্মি ও রয়্যাল এয়ার ফোর্সের প্রধানদের স্বাক্ষরে সাবেক সদস্যদের কাছে চিঠি পাঠানো শুরু হয়েছে। এতে তাঁদের বর্তমান যোগাযোগের ঠিকানা হালনাগাদ করা এবং সামরিক বাহিনী ছাড়ার পর কী ধরনের নতুন দক্ষতা ও পেশাগত অভিজ্ঞতা অর্জন করেছেন, তা একটি জরিপের মাধ্যমে জানানোর অনুরোধ করা হয়েছে। পাশাপাশি প্রশিক্ষণ ও মহড়ায় স্বেচ্ছায় অংশ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

 

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং এবং ভেটেরান্স বিষয়ক মন্ত্রী ক্যালভিন বেইলি জানিয়েছেন, এই উদ্যোগের অর্থ এই নয় যে এখনই কাউকে যুদ্ধ বা সক্রিয় দায়িত্বে ডাকা হচ্ছে। বরং কোনো সংকট তৈরি হওয়ার আগেই প্রস্তুতি যাচাই এবং সংরক্ষিত জনবলের সক্ষমতা নিরূপণ করাই এর মূল লক্ষ্য। ওয়েস স্ট্রিটিং বলেন, মহামারির সময় প্রস্তুতির ঘাটতি নিয়ে যে সমালোচনা হয়েছিল, তা থেকে শিক্ষা নিয়ে আগাম প্রস্তুতিকে নিয়মিত কার্যক্রমের অংশ করা হচ্ছে।২০২৭ সালের বসন্তে ন্যাটোর ‘স্টেডফাস্ট ডিফেন্ডার’ মহড়ায় স্বেচ্ছাসেবক হিসেবে প্রায় ১ হাজার স্ট্র্যাটেজিক রিজার্ভ সদস্যকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রস্তাবিত আর্মড ফোর্সেস বিল অনুযায়ী রিজার্ভ সদস্যদের ডাকার সর্বোচ্চ বয়সসীমা ৫৫ থেকে বাড়িয়ে ৬৫ বছর করার বিষয়টিও আলোচনায় রয়েছে।

 

মন্ত্রণালয় স্পষ্ট করেছে, কোনো সাবেক সদস্য চিঠি বা ইমেইল না পেলেই যে তাঁর রিজার্ভ দায়বদ্ধতা শেষ হয়ে গেছে, বিষয়টি এমন নয়। বিদেশে বসবাস করলেও কেউ স্ট্র্যাটেজিক রিজার্ভের আওতায় থাকতে পারেন, তাই যাদের তথ্য হালনাগাদ নেই তাদের নিজ নিজ বাহিনীর নির্ধারিত দপ্তরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

সূত্র: দ্য টেলিগ্রাফ

873 ডিএন


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
যুদ্ধের আগাম প্রস্তুতিতে বড় ধাক্কা, অর্ধেক রিজার্ভ সেনার খোঁজই পাচ্ছে না যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়!
যুদ্ধের আগাম প্রস্তুতিতে বড় ধাক্কা, অর্ধেক রিজার্ভ সেনার খোঁজই পাচ্ছে না যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়!

যুক্তরাজ্যের স্ট্র্যাটেজিক রিজার্ভ বা কৌশলগত রিজার্ভ বাহিনীতে থাকা প্রায় ৯৫ হাজার সাবেক সেনা, নৌ ও বিমানবাহিনী সদস্যের মধ্যে অর্ধেকেরই হালনাগাদ যোগাযোগের তথ্য নেই দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (এমওডি) কাছে। জরুরি প্রয়োজন বা বড় ধরনের সংঘাতে ডাক পড়লে যাদের ওপর নির্ভর করার কথা, এমন প্রায় ৪৫ হাজার সাবেক সদস্যের সঙ্গে যোগাযোগ করতে পারেনি মন্ত্রণালয়।   প্রতিরক্ষা সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, স্ট্র্যাটেজিক রিজার্ভে থাকা প্রায় ১ লাখ বা ৯৫ হাজার সাবেক সদস্যের মধ্যে মাত্র অর্ধেকের কাছে চিঠি বা ইমেইল পাঠানো সম্ভব হয়েছে। অবসর নেওয়ার পর অনেকের ঠিকানা, ইমেইল কিংবা চাকরির তথ্য পরিবর্তন হওয়ায় এই অচলাবস্থা তৈরি হয়েছে।সম্প্রতি রয়্যাল নেভি, ব্রিটিশ আর্মি ও রয়্যাল এয়ার ফোর্সের প্রধানদের স্বাক্ষরে সাবেক সদস্যদের কাছে চিঠি পাঠানো শুরু হয়েছে। এতে তাঁদের বর্তমান যোগাযোগের ঠিকানা হালনাগাদ করা এবং সামরিক বাহিনী ছাড়ার পর কী ধরনের নতুন দক্ষতা ও পেশাগত অভিজ্ঞতা অর্জন করেছেন, তা একটি জরিপের মাধ্যমে জানানোর অনুরোধ করা হয়েছে। পাশাপাশি প্রশিক্ষণ ও মহড়ায় স্বেচ্ছায় অংশ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।   যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং এবং ভেটেরান্স বিষয়ক মন্ত্রী ক্যালভিন বেইলি জানিয়েছেন, এই উদ্যোগের অর্থ এই নয় যে এখনই কাউকে যুদ্ধ বা সক্রিয় দায়িত্বে ডাকা হচ্ছে। বরং কোনো সংকট তৈরি হওয়ার আগেই প্রস্তুতি যাচাই এবং সংরক্ষিত জনবলের সক্ষমতা নিরূপণ করাই এর মূল লক্ষ্য। ওয়েস স্ট্রিটিং বলেন, মহামারির সময় প্রস্তুতির ঘাটতি নিয়ে যে সমালোচনা হয়েছিল, তা থেকে শিক্ষা নিয়ে আগাম প্রস্তুতিকে নিয়মিত কার্যক্রমের অংশ করা হচ্ছে।২০২৭ সালের বসন্তে ন্যাটোর ‘স্টেডফাস্ট ডিফেন্ডার’ মহড়ায় স্বেচ্ছাসেবক হিসেবে প্রায় ১ হাজার স্ট্র্যাটেজিক রিজার্ভ সদস্যকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রস্তাবিত আর্মড ফোর্সেস বিল অনুযায়ী রিজার্ভ সদস্যদের ডাকার সর্বোচ্চ বয়সসীমা ৫৫ থেকে বাড়িয়ে ৬৫ বছর করার বিষয়টিও আলোচনায় রয়েছে।   মন্ত্রণালয় স্পষ্ট করেছে, কোনো সাবেক সদস্য চিঠি বা ইমেইল না পেলেই যে তাঁর রিজার্ভ দায়বদ্ধতা শেষ হয়ে গেছে, বিষয়টি এমন নয়। বিদেশে বসবাস করলেও কেউ স্ট্র্যাটেজিক রিজার্ভের আওতায় থাকতে পারেন, তাই যাদের তথ্য হালনাগাদ নেই তাদের নিজ নিজ বাহিনীর নির্ধারিত দপ্তরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।   সূত্র: দ্য টেলিগ্রাফ 873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ১০:১
ভারতের বিহারে বিধায়কের মেয়ের বিয়ে ঘিরে মহা আয়োজন:  ১৫০ পদের ভোজ,অতিথি পাঁচ লাখ

ভারতের বিহারে বিধায়কের মেয়ের বিয়ে ঘিরে মহা আয়োজন: ১৫০ পদের ভোজ,অতিথি পাঁচ লাখ

জার্মানিতে পড়াশোনা শেষে স্থায়ী বসবাসের সুযোগ, জেনে নিন পূরণ করতে হবে যে ৫ শর্ত

জার্মানিতে পড়াশোনা শেষে স্থায়ী বসবাসের সুযোগ, জেনে নিন পূরণ করতে হবে যে ৫ শর্ত

তিরুপতি মন্দিরে ১২১ কেজি সোনা দান

তিরুপতি মন্দিরে ১২১ কেজি সোনা দান, ২০৮ কোটি রুপির উপহারে চমকে দিলেন দম্পতি

কুইবেকে হিজাব নিষিদ্ধের আইনে সুপ্রিম কোর্টের রায় আজ, ঝুঁকিতে জাতীয় ঐক্য
কুইবেকে হিজাব নিষিদ্ধের আইনে সুপ্রিম কোর্টের রায় আজ, ঝুঁকিতে জাতীয় ঐক্য

কানাডার কুইবেক প্রদেশে সরকারি চাকরিজীবীদের কর্মক্ষেত্রে ধর্মীয় প্রতীক পরিধান নিষিদ্ধ সংক্রান্ত বিতর্কিত ধর্মনিরপেক্ষতা আইনের (বিল ২১) ওপর আজ শুক্রবার গুরুত্বপূর্ণ রায় দিতে যাচ্ছে দেশটির সুপ্রিম কোর্ট। আইন বিশেষজ্ঞদের মতে, এই রায় কেবল কানাডায় ধর্মীয় স্বাধীনতার ভবিষ্যৎই নির্ধারণ করবে না, বরং দেশটির জাতীয় ঐক্য এবং আদালত ও নির্বাচিত সরকারের ক্ষমতার ভারসাম্যেও সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। এটিকে এক প্রজন্মের মধ্যে কানাডার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক মামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।   ২০১৯ সালে কুইবেকের তৎকালীন ক্ষমতাসীন দল ‘কোয়ালিশন আভেনির কুইবেক’ (সিএকিউ) ‘বিল ২১’ নামের এই আইনটি পাস করে। এই আইনের আওতায় বিচারক, পুলিশ কর্মকর্তা এবং সরকারি স্কুলের শিক্ষকদের মতো সরকারি চাকরিজীবীদের কর্মক্ষেত্রে হিজাব, পাগড়ি বা ক্রুশের মতো যেকোনো ধর্মীয় প্রতীক পরা নিষিদ্ধ করা হয়।   আইনি চ্যালেঞ্জ থেকে এই বিলটিকে রক্ষা করতে কুইবেক সরকার কানাডার সংবিধানের ৩৩ নম্বর অনুচ্ছেদ বা বিতর্কিত ‘নটউইথস্ট্যান্ডিং ক্লজ’ (Notwithstanding Clause) ব্যবহার করে। এই বিশেষ সাংবিধানিক ধারাটি সরকারকে ধর্মীয় স্বাধীনতা ও সমতার অধিকারের মতো মৌলিক অধিকারগুলো সাময়িকভাবে স্থগিত বা উপেক্ষা করার ক্ষমতা দেয়, যা প্রতি পাঁচ বছর পরপর নবায়নযোগ্য।   আইনটির সমর্থকদের দাবি, রাষ্ট্র ও ধর্মকে আলাদা রাখা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ধর্মীয় নিরপেক্ষতা বজায় রাখতে এই আইন জরুরি। তবে সমালোচক ও মানবাধিকার সংগঠনগুলোর মতে, আইনটিতে কোনো নির্দিষ্ট ধর্মের নাম উল্লেখ না থাকলেও এটি মূলত ধর্মীয় সংখ্যালঘুদের—বিশেষ করে মুসলিম নারী, শিখ ও ইহুদি সম্প্রদায়ের মানুষদের—বৈষম্যের শিকার করছে এবং সরকারি চাকরিতে তাদের অংশগ্রহণ কঠিন করে তুলেছে।   মামলাটির অন্যতম আবেদনকারী কানাডিয়ান সিভিল লিবার্টিজ অ্যাসোসিয়েশন (সিসিএলএ) এবং কুইবেকের হিজাব পরিহিত মুসলিম শিক্ষিকা ইশরাক নুরেল হক। সিসিএলএ আদালতে কুইবেক সরকারের যুক্তিকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে সতর্ক করেছে যে, এই ধারার অবাধ ব্যবহার সরকারকে ‘পেছনের দরজা দিয়ে সংবিধান সংশোধনের’ সুযোগ করে দেবে। তাদের মতে, এই যুক্তি মেনে নিলে ভবিষ্যতে কোনো সরকার গর্ভপাত নিষিদ্ধ করা, সরকারবিরোধী রাজনৈতিক বক্তব্যকে অপরাধ হিসেবে গণ্য করা কিংবা নির্যাতনকে বৈধতা দেওয়ার মতো পদক্ষেপ নিলেও আদালত নীরব দর্শক হয়ে থাকতে বাধ্য হবে।   অন্যদিকে, কুইবেক সরকারের যুক্তি হলো, ‘নটউইথস্ট্যান্ডিং ক্লজ’ কানাডীয় সনদেরই একটি অন্যতম ভিত্তি। নাগরিকদের মধ্যে অভিন্ন পরিচয় গড়ে তুলতে এবং রাষ্ট্রের নিরপেক্ষতা রক্ষায় আগাম এই ধারা প্রয়োগের পূর্ণ সাংবিধানিক অধিকার প্রাদেশিক সরকারের রয়েছে।   এদিকে, এই মামলা ঘিরে কানাডার কেন্দ্রীয় সরকার ও প্রদেশগুলোর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। কানাডার কেন্দ্রীয় বিচারমন্ত্রী শন ফ্রেজার এবং অটোয়া প্রশাসন আদালতে দাবি করেছে, মৌলিক অধিকার খর্ব করার জন্য এই ধারাটিকে ‘ব্ল্যাংক চেক’ বা অবাধ লাইসেন্স হিসেবে ব্যবহার করা উচিত নয়। এর জবাবে কুইবেক, অন্টারিও, আলবার্টা, সাসকাচুয়ান ও নোভা স্কটিয়া—এই পাঁচটি প্রদেশের নেতারা এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সরকারের অবস্থানের তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের এই অবস্থান প্রাদেশিক আইনসভার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং এটি দেশের জাতীয় ঐক্যের জন্য হুমকিস্বরূপ।   উল্লেখ্য, গত মার্চ মাসে টানা চার দিন এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে কেন্দ্রীয় সরকারসহ ৫০টিরও বেশি পক্ষ অংশ নেয়। ১৯৮৮ সালের পর এই প্রথম কানাডার সুপ্রিম কোর্ট সংবিধানের এই বিশেষ ধারাটির প্রয়োগ সংক্রান্ত কোনো চ্যালেঞ্জের শুনানি ও রায় দিতে যাচ্ছে। সূত্র: বিবিসি। 873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ৭:২৮
দেশত্যাগীদের তালিকায় শীর্ষে ভারত

যুক্তরাজ্য ছাড়লেন ৮৫ হাজার ভারতীয়, দেশত্যাগীদের তালিকায় শীর্ষে ভারত

নিষেধাজ্ঞা অমান্য করেও দেখছেন ভারতীয়রা

তুমুল জনপ্রিয়তা পাকিস্তানি নাটকের, নিষেধাজ্ঞা অমান্য করেও দেখছেন ভারতীয়রা

কাশ্মীরে ১১ হাজার নারী যৌ ন নির্যা তনের শিকার

কাশ্মীরে ১১ হাজার নারী যৌ ন নির্যা তনের শিকার, সেনাবাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

রেনিয়াম মিশিয়ে বাড়ানো হচ্ছে স্বর্ণের ওজন, ধরা পড়ছে না যন্ত্রেও!
রেনিয়াম মিশিয়ে বাড়ানো হচ্ছে স্বর্ণের ওজন, ধরা পড়ছে না যন্ত্রেও!

সোনা কেনার সময় ক্রেতারা সাধারণত ওজন ও ক্যারেট দেখে আশ্বস্ত হন। তবে সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে সোনার অলঙ্কারে ‘রেনিয়াম’ নামের উচ্চ ঘনত্বের ধাতুর গুঁড়ো মিশিয়ে ওজন বাড়ানোর এক নতুন কৌশলের তথ্য সামনে এসেছে। অভিযোগ উঠেছে, এই কৌশলে প্রচলিত অনেক পরীক্ষা ও হলমার্কিং প্রক্রিয়াকেও ফাঁকি দেওয়া সম্ভব হচ্ছে, ফলে ২২ ক্যারেটের দাম দিয়ে ক্রেতাদের হাতে কম বিশুদ্ধতার সোনা তুলে দেওয়া হতে পারে।   ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, রেনিয়াম একটি অত্যন্ত দুষ্প্রাপ্য ও ভারী ধাতু। এর ঘনত্ব প্রতি ঘন সেন্টিমিটারে প্রায় ২১ গ্রাম, যেখানে বিশুদ্ধ সোনার ঘনত্ব প্রায় ১৯ দশমিক ৩ গ্রাম। সোনার সঙ্গে রেনিয়ামের মতো ভারী ধাতুর গুঁড়ো মেশালে অলঙ্কারের ওজন বেড়ে যায়, কিন্তু প্রকৃত সোনার পরিমাণ সে অনুপাতে থাকে না। প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীনের শেনজেনের একটি সূত্র ও মধ্যস্থতাকারীর মাধ্যমে এই ধাতুর সরবরাহ নিয়ে অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য মিলেছে।   জয়পুরে পরিচালিত একটি অনুসন্ধানী পরীক্ষায় দেখা গেছে, রেনিয়াম ও অন্যান্য সংকর ধাতু মেশানো একটি গহনাও পরীক্ষায় ২২ ক্যারেট হিসেবে চিহ্নিত হয়েছে, অথচ এতে প্রকৃত সোনার পরিমাণ ছিল অনেক কম। বিশেষজ্ঞদের মতে, রেনিয়ামের গলনাঙ্ক ৩ হাজার ১০০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। সাধারণ গহনা তৈরিতে যে তাপমাত্রা (প্রায় ১ হাজার ৫০ থেকে ১ হাজার ১০০ ডিগ্রি সেলসিয়াস) ব্যবহার করা হয়, তাতে এটি পুরোপুরি গলে বা মিশে যায় না। পাশাপাশি অনেক ক্ষেত্রে এক্সআরএফ (এক্স-রে ফ্লুরোসেন্স) মেশিন বা সাধারণ কষ্টিপাথর ও অ্যাসিড পরীক্ষায় এই ভেজাল সহজে ধরা না-ও পড়তে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা।   ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (আইবিজেএ) রেনিয়াম পাউডার ব্যবহার করে ভেজাল এবং কিছু ক্ষেত্রে হলমার্কিং প্রক্রিয়ার দুর্বলতা ও যোগসাজশের আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে বিশ্লেষকরা বলছেন, পুরো বাজারে এর ব্যাপকতা কতটুকু তা আরও যাচাইয়ের বিষয় এবং সন্দেহ তৈরি হলে ফায়ার অ্যাসে বা উন্নত ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে প্রকৃত বিশুদ্ধতা যাচাই করা জরুরি।   সোনা কেনার ঝুঁকি কমাতে ক্রেতাদের কয়েকটি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ ও আইনজীবীরা। এর মধ্যে রয়েছে বিশ্বস্ত ও স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে কেনাকাটা করা, হলমার্ক ও ইউনিক আইডি (এইচইউআইডি) যাচাই করা, চলতি বাজারদরের সঙ্গে উদ্ধৃত দরের তুলনা করা এবং কেনার পর ওজন, ক্যারেট ও মেকিং চার্জের বিস্তারিত উল্লেখসহ পাকা রসিদ সংগ্রহ করা। সূত্র: নিউজ১৮। 873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ৪:৩১
মস্কোয় ‘এআই জার্নি ২০২৬’ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের কেরালার তরুণ উদ্যোক্তা রাউল জন আজুর সেলফি। ছবি: সংগৃহীত

নিজের বাবাকে মাসে ২ লাখ রুপি বেতন দেন রাউল, এবার পুতিনের সঙ্গে সেলফিতে ভাইরাল

কানাডায় চিকিৎসার অপেক্ষায় থেকে ২০২৫-২৬ অর্থবছরে ২৯ হাজার ৪৬৮ জন রোগীর মৃত্যু হয়েছে, বলছে গবেষণা প্রতিবেদন। ছবি: সংগৃহীত

কানাডায় স্বাস্থ্যসেবা পেতে ১ বছরেই চিকিৎসার অপেক্ষায় প্রাণ হারিয়েছেন প্রায় ৩০ হাজার রোগী

সাইবার হামলার শিকার এএফপি, সাময়িকভাবে বন্ধ করা হলো ‘এএফপি ফোরাম’ প্ল্যাটফর্ম। ছবি: সংগৃহীত

সাইবার হামলার শিকার আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি, বন্ধ কনটেন্ট প্ল্যাটফর্ম

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...