সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

ভারতে পাকিস্তানবিরোধী এত বিদ্বেষ, ধারণা ছিল না: জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ৩:৪
ভারতে পাকিস্তানবিরোধী এত বিদ্বেষ, ধারণা ছিল না: জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী
ভারতে পাকিস্তানবিরোধী এত বিদ্বেষ, ধারণা ছিল না: জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী

পাকিস্তানের প্রতি ভারতে এতটা বিদ্বেষ ও নেতিবাচক মনোভাব রয়েছে, তা আগে বুঝতে পারেননি বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মাসুদ মালিক। সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লি সফর শেষে দেশে ফিরে এক টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তাঁর মতে, সফরে ভারতীয় কয়েকজন সাংবাদিকের প্রশ্ন ও কথাবার্তায় পাকিস্তানবিরোধী মনোভাব এবং গভীর রাজনৈতিক মেরুকরণ স্পষ্ট হয়ে উঠেছে।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের উপস্থাপক হামিদ মীরের সঞ্চালনায় ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন মুসাদ্দিক মালিক। ভারতের সফর সম্পর্কে অভিজ্ঞতা জানতে চাইলে তিনি স্বীকার করেন, দেশটিতে পাকিস্তানকে ঘিরে এতটা বিদ্বেষ রয়েছে—এমন ধারণা তাঁর আগে ছিল না।

 

অনুষ্ঠানে মালিক বলেন, ভারতীয় সাংবাদিকদের মধ্যে কয়েকজন অত্যন্ত মেরুকৃত অবস্থান থেকে প্রশ্ন করছিলেন। তাঁদের কথাবার্তায় বিদ্বেষ এবং কঠোর মনোভাব প্রকাশ পেয়েছে। দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন ধরেই ভালো নয়—এ কারণে তাঁদের মনে সন্দেহ বা সংশয় থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

 

তবে সব অভিজ্ঞতাই নেতিবাচক ছিল না বলে জানান পাকিস্তানের এই মন্ত্রী। তাঁর ভাষায়, সেখানে এমন অনেক মানুষও ছিলেন, যাঁরা বেশ আন্তরিকভাবে নিজেদের মতামত তুলে ধরেছেন এবং তাঁর বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন। কিছু জ্যেষ্ঠ ব্যক্তির আচরণও তাঁর কাছে ইতিবাচক মনে হয়েছে।

 

মালিক আরও বলেন, মানুষের মধ্যে ভুল ধারণা বা সন্দেহ থাকলে আলোচনা ও যোগাযোগের মাধ্যমে তা দূর করা সম্ভব। কিন্তু কেউ যদি রাজনৈতিক স্বার্থে কিংবা রাজনৈতিক পয়েন্ট অর্জনের উদ্দেশ্যে বিদ্বেষ ছড়ায়, তাহলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।

 

দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সেতুবন্ধ তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, প্রতিবেশী দেশগুলোর মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে সম্পর্ক উন্নত করার সুযোগ যেমন রয়েছে, তেমনি রাজনৈতিক মেরুকরণ সেই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে।

 

উল্লেখ্য, গত ২০ থেকে ২২ নভেম্বর সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) প্রথম ‘সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরাম’-এ অংশ নিতে তিন দিনের সফরে নয়াদিল্লি যান মুসাদ্দিক মালিক। ২০২৩ সালের মে মাসে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির গোয়া সফরের পর এটিই ছিল কোনো পাকিস্তানি কেন্দ্রীয় মন্ত্রীর ভারত সফর। ২০২৫ সালের মে মাসে দুই দেশের মধ্যে চার দিনের সামরিক সংঘাতের পর এটিই ছিল প্রথম উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের সফর।

 

সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পাকিস্তানি মন্ত্রীর সাক্ষাৎ এবং তাঁকে আমন্ত্রণ জানানোর বিষয়টি দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতেও বিতর্ক তৈরি করে। বিরোধী দল কংগ্রেস মোদি সরকারের এ সিদ্ধান্তের সমালোচনা করে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এসসিওর সদস্য সব দেশকেই প্রচলিত নিয়ম অনুযায়ী আমন্ত্রণ জানানো হয়েছিল।

 

সফরে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে আলোচনায় সন্ত্রাসবাদ, দ্বিপক্ষীয় সম্পর্ক ও সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়েও প্রশ্নের মুখে পড়েন মালিক। তখন তিনি বলেন, সন্ত্রাসবাদ নিয়ে আলোচনার ক্ষেত্রে উভয় পক্ষের তথ্য-প্রমাণ উপস্থাপন করা প্রয়োজন। তাঁর মতে, অভিযোগ-পাল্টা অভিযোগের পরিবর্তে স্বচ্ছ ও প্রমাণভিত্তিক আলোচনার মাধ্যমে আঞ্চলিক সমস্যার সমাধান খোঁজা উচিত।

 

সূত্র: পাকিস্তান পয়েন্ট, জিও নিউজ

 

870 বিএইচ


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
ভারতে পাকিস্তানবিরোধী এত বিদ্বেষ, ধারণা ছিল না: জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী
ভারতে পাকিস্তানবিরোধী এত বিদ্বেষ, ধারণা ছিল না: জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী

পাকিস্তানের প্রতি ভারতে এতটা বিদ্বেষ ও নেতিবাচক মনোভাব রয়েছে, তা আগে বুঝতে পারেননি বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মাসুদ মালিক। সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লি সফর শেষে দেশে ফিরে এক টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তাঁর মতে, সফরে ভারতীয় কয়েকজন সাংবাদিকের প্রশ্ন ও কথাবার্তায় পাকিস্তানবিরোধী মনোভাব এবং গভীর রাজনৈতিক মেরুকরণ স্পষ্ট হয়ে উঠেছে।   বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের উপস্থাপক হামিদ মীরের সঞ্চালনায় ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন মুসাদ্দিক মালিক। ভারতের সফর সম্পর্কে অভিজ্ঞতা জানতে চাইলে তিনি স্বীকার করেন, দেশটিতে পাকিস্তানকে ঘিরে এতটা বিদ্বেষ রয়েছে—এমন ধারণা তাঁর আগে ছিল না।   অনুষ্ঠানে মালিক বলেন, ভারতীয় সাংবাদিকদের মধ্যে কয়েকজন অত্যন্ত মেরুকৃত অবস্থান থেকে প্রশ্ন করছিলেন। তাঁদের কথাবার্তায় বিদ্বেষ এবং কঠোর মনোভাব প্রকাশ পেয়েছে। দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন ধরেই ভালো নয়—এ কারণে তাঁদের মনে সন্দেহ বা সংশয় থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।   তবে সব অভিজ্ঞতাই নেতিবাচক ছিল না বলে জানান পাকিস্তানের এই মন্ত্রী। তাঁর ভাষায়, সেখানে এমন অনেক মানুষও ছিলেন, যাঁরা বেশ আন্তরিকভাবে নিজেদের মতামত তুলে ধরেছেন এবং তাঁর বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন। কিছু জ্যেষ্ঠ ব্যক্তির আচরণও তাঁর কাছে ইতিবাচক মনে হয়েছে।   মালিক আরও বলেন, মানুষের মধ্যে ভুল ধারণা বা সন্দেহ থাকলে আলোচনা ও যোগাযোগের মাধ্যমে তা দূর করা সম্ভব। কিন্তু কেউ যদি রাজনৈতিক স্বার্থে কিংবা রাজনৈতিক পয়েন্ট অর্জনের উদ্দেশ্যে বিদ্বেষ ছড়ায়, তাহলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।   দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সেতুবন্ধ তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, প্রতিবেশী দেশগুলোর মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে সম্পর্ক উন্নত করার সুযোগ যেমন রয়েছে, তেমনি রাজনৈতিক মেরুকরণ সেই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে।   উল্লেখ্য, গত ২০ থেকে ২২ নভেম্বর সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) প্রথম ‘সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরাম’-এ অংশ নিতে তিন দিনের সফরে নয়াদিল্লি যান মুসাদ্দিক মালিক। ২০২৩ সালের মে মাসে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির গোয়া সফরের পর এটিই ছিল কোনো পাকিস্তানি কেন্দ্রীয় মন্ত্রীর ভারত সফর। ২০২৫ সালের মে মাসে দুই দেশের মধ্যে চার দিনের সামরিক সংঘাতের পর এটিই ছিল প্রথম উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের সফর।   সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পাকিস্তানি মন্ত্রীর সাক্ষাৎ এবং তাঁকে আমন্ত্রণ জানানোর বিষয়টি দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতেও বিতর্ক তৈরি করে। বিরোধী দল কংগ্রেস মোদি সরকারের এ সিদ্ধান্তের সমালোচনা করে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এসসিওর সদস্য সব দেশকেই প্রচলিত নিয়ম অনুযায়ী আমন্ত্রণ জানানো হয়েছিল।   সফরে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে আলোচনায় সন্ত্রাসবাদ, দ্বিপক্ষীয় সম্পর্ক ও সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়েও প্রশ্নের মুখে পড়েন মালিক। তখন তিনি বলেন, সন্ত্রাসবাদ নিয়ে আলোচনার ক্ষেত্রে উভয় পক্ষের তথ্য-প্রমাণ উপস্থাপন করা প্রয়োজন। তাঁর মতে, অভিযোগ-পাল্টা অভিযোগের পরিবর্তে স্বচ্ছ ও প্রমাণভিত্তিক আলোচনার মাধ্যমে আঞ্চলিক সমস্যার সমাধান খোঁজা উচিত।   সূত্র: পাকিস্তান পয়েন্ট, জিও নিউজ   870 বিএইচ

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ৩:৪
ভারতের উত্থান ঠেকাতে সামরিক-অর্থনৈতিক চাপ, পাকিস্তানকে হাতিয়ার করছে চীন

ভারতের উত্থান ঠেকাতে সামরিক-অর্থনৈতিক চাপ, পাকিস্তানকে হাতিয়ার করছে চীন

ব্রাসেলসে মেলোনির ব্যাগ হাতে ফিকো, চুমু খেলেন ম্যাখোঁ: সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক

ব্রাসেলসে মেলোনির ব্যাগ হাতে ফিকো, চুমু খেলেন ম্যাখোঁ: সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক

ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনির জুমা আদায়

ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনির জুমা আদায়

কেটি পেরির সঙ্গী ট্রুডো
এক লাখ ডলারের বিলাসবহুল ট্রেনে প্যারিস থেকে ভেনিস, কেটি পেরির সঙ্গী ট্রুডো

পপ তারকা কেটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইউরোপে এক বিলাসবহুল রাতের ট্রেন ভ্রমণ উপভোগ করেছেন, যার ব্যয় এক লাখ মার্কিন ডলারেরও বেশি বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। ফ্রান্সের প্যারিস থেকে ইতালির ভেনিস পর্যন্ত বিশ্বখ্যাত বিলাসবহুল ট্রেন ‘ভেনিস সিম্পলন-ওরিয়েন্ট-এক্সপ্রেস’-এ তারা এই যাত্রা করেন।   ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের তথ্য অনুযায়ী, এই বিশেষ যাত্রায় একমুখী টিকিটের খরচ পড়েছে প্রায় এক লাখ পাঁচ হাজার ডলার বা ৮০ হাজার পাউন্ডের কাছাকাছি।   এই ভ্রমণে ৪২ বছর বয়সী কেটি পেরি এবং ৫৪ বছর বয়সী জাস্টিন ট্রুডো ট্রেনটির অন্যতম অভিজাত ব্যক্তিগত কোচ ‘ল’অবজারভেটোয়ার’ বেছে নেন। বিশেষভাবে নকশা করা এই ব্যক্তিগত কামরায় রয়েছে আকাশ দেখার সুবিধাসম্পন্ন শয়নকক্ষ, ভিনাইল রেকর্ডের সংগ্রহসহ লাউঞ্জ ও ডাইনিং স্পেস, মার্বেল পাথরের বাথরুম, একটি গোপন লাইব্রেরি এবং নিরিবিলি টি-রুম।   পাশাপাশি ২৪ ঘণ্টার ব্যক্তিগত স্টুয়ার্ড, কক্ষের ভেতরেই বিশেষ খাবার ও শ্যাম্পেইনের ব্যবস্থা এবং স্টেশনে যাতায়াতের জন্য ব্যক্তিগত পরিবহন সুবিধাও অন্তর্ভুক্ত ছিল।   ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে পেরিকে ট্রেনের চলমান দৃশ্যের পাশে বাথটাবে সময় কাটাতে এবং ট্রুডোর সঙ্গে তাস ও বোর্ড গেম খেলতে দেখা গেছে। ভ্রমণে দুজনের পোশাকেও ছিল আভিজাত্যের ছাপ; শ্যাম্পেইন রঙের সিল্ক ও লেসের পোশাকে পেরি তার নতুন ‘বব’ হেয়ারস্টাইলের ইউরোপীয় আত্মপ্রকাশের কথা উল্লেখ করেন, আর ট্রুডোকে দেখা যায় সাদা টাক্সিডোতে।   এর আগে বার্সেলোনায় এক সম্মেলনে যোগ দেওয়া এবং প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে তোলা সেলফিও তাদের এই ইউরোপ সফরের অংশ হিসেবে আলোচনায় এসেছে। উল্লেখ্য, ২০২৫ সালের জুলাইয়ে মন্ট্রিয়লে পেরির কনসার্টের সময় থেকেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন শুরু হয় এবং পরবর্তীতে ক্যালিফোর্নিয়া উপকূলে ইয়টে ও প্যারিসে জন্মদিন উদযাপনের মাধ্যমে তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে।

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ১৪:৮
কানাডায় সরকারি চাকরি করতে হলে মুসলিম নারীদের ছাড়তে হবে হিজাব

কানাডায় সরকারি চাকরি করতে হলে মুসলিম নারীদের ছাড়তে হবে হিজাব, সুপ্রিম কোর্টে নিষেধাজ্ঞা বহাল

চীনে পরীক্ষার হলে নকল ঠেকাতে কাঁচের ছাদ থেকে পরীক্ষার্থীদের ওপর নজরদারি করছেন পরিদর্শক

চীনে পরীক্ষার হলে নকল ঠেকাতে কাঁচের ছাদ থেকে পরীক্ষার্থীদের ওপর নজরদারি করছেন পরিদর্শক

মার্কিন প্রযুক্তি জায়ান্টদের বিরুদ্ধে নতুন হুমকি, স্পেসএক্স-অ্যামাজনে হা মলার এআই ভিডিও ইরানের

মার্কিন প্রযুক্তি জায়ান্টদের বিরুদ্ধে নতুন হুমকি, স্পেসএক্স-অ্যামাজনে হা মলার এআই ভিডিও ইরানের

টরন্টোর বাংলা টাউনে দিনে-দুপুরে ডাকাতি, দেড় মিনিটে লুট মোবাইলসহ মূল্যবান মালামাল
টরন্টোর বাংলা টাউনে দিনে-দুপুরে ডাকাতি, দেড় মিনিটে লুট মোবাইলসহ মূল্যবান মালামাল

কানাডার টরন্টোর বাংলাদেশি অধ্যুষিত বাংলা টাউনে দিনের বেলায় একটি বাংলাদেশি মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডেনফোর্থ এলাকার মেট্রো প্লাজায় অবস্থিত ‘ডিভাইস স্পট’ নামের দোকানটিতে চার সদস্যের একটি ডাকাত দল হানা দিয়ে মাত্র দেড় মিনিটের মধ্যে মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।   প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্যস্ত বাণিজ্যিক এলাকায় প্রকাশ্য দিবালোকে এই ডাকাতির ঘটনা ঘটে। অল্প সময়ের মধ্যেই দোকানের মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।ডাকাতির ঘটনাটি স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ী ও প্রবাসী কমিউনিটির মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে টরন্টোর বাংলা টাউনের মতো পরিচিত ও ব্যস্ত এলাকায় দিনের বেলায় এমন ঘটনা ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।   ডেনফোর্থ অ্যাভিনিউয়ের বাংলা টাউন দীর্ঘদিন ধরে টরন্টোর বাংলাদেশি অভিবাসীদের ব্যবসা-বাণিজ্য, কেনাকাটা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। এখানে বাংলাদেশি মালিকানাধীন অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। ফলে এ ধরনের ঘটনা স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াতে পারে।তবে এ ঘটনায় টরন্টো পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য, সন্দেহভাজনদের পরিচয় কিংবা কাউকে গ্রেপ্তারের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ডাকাতির ঘটনায় লুট হওয়া মালামালের মোট মূল্যও জানা যায়নি। সূত্র : টরন্টো.সিটি নিউজ 871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ১১:২০
ফরাসি পুলিশের টিয়ারগ্যাসে রক্তপাত ও গর্ভপাতের শিকার হাজারো নারী ও কিশোরী

ফরাসি পুলিশের টিয়ারগ্যাসে রক্তপাত ও গর্ভপাতের শিকার হাজারো নারী ও কিশোরী

যুদ্ধের আগাম প্রস্তুতিতে বড় ধাক্কা, অর্ধেক রিজার্ভ সেনার খোঁজই পাচ্ছে না যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়!

যুদ্ধের আগাম প্রস্তুতিতে বড় ধাক্কা, অর্ধেক রিজার্ভ সেনার খোঁজই পাচ্ছে না যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়!

ভারতের বিহারে বিধায়কের মেয়ের বিয়ে ঘিরে মহা আয়োজন:  ১৫০ পদের ভোজ,অতিথি পাঁচ লাখ

ভারতের বিহারে বিধায়কের মেয়ের বিয়ে ঘিরে মহা আয়োজন: ১৫০ পদের ভোজ,অতিথি পাঁচ লাখ

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...