লন্ডনে শেক্সপিয়রের সেই বাড়ির সন্ধান: যেখানে জন্ম নিয়েছিল ‘রোমিও-জুলিয়েট’
বিশ্বখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়র লন্ডনের ঠিক কোথায় বসে তার কালজয়ী নাটকগুলো লিখেছিলেন, তা নিয়ে দীর্ঘকাল ধরে চলে আসা রহস্যের অবশেষে সমাধান হয়েছে। নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে, লন্ডনের কেন্দ্রস্থলে শেক্সপিয়রের তৎকালীন বাসস্থানের সঠিক অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে।
গবেষক জফ্রি মার্শ দীর্ঘ এক দশক ধরে লন্ডনের ঐতিহাসিক নথিপত্র এবং কর প্রদানের রেকর্ড বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। গবেষণায় দেখা যায়, ১৫৯০-এর দশকে শেক্সপিয়র লন্ডনের 'সেন্ট হেলেনস' বিশপের গির্জার নিকটবর্তী একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। বর্তমানে এই স্থানটি লিভারপুল স্ট্রিট স্টেশনের খুব কাছে অবস্থিত।
ঐতিহাসিকদের মতে, এই বাড়িতে অবস্থানকালেই শেক্সপিয়র তার অমর সৃষ্টি ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ এবং ‘আ মিডসামার নাইটস ড্রিম’-এর মতো নাটকগুলো রচনা করেছিলেন। গবেষক মার্শ জানান, তৎকালীন সময়ে ওই এলাকাটি ছিল অত্যন্ত অভিজাত এবং সেখানে সম্পদশালী ব্যবসায়ী ও গুণী ব্যক্তিদের বসবাস ছিল। এই পরিবেশই হয়তো শেক্সপিয়রকে তার নাটকগুলোতে উচ্চবিত্ত ও রাজকীয় জীবনের প্রতিফলন ঘটাতে অনুপ্রাণিত করেছিল।
এর আগে কেবল জানা ছিল যে তিনি সেন্ট হেলেনস প্যারিশে থাকতেন, কিন্তু নির্দিষ্ট বাড়িটি চিহ্নিত ছিল না। এই নতুন আবিষ্কার শেক্সপিয়রের ব্যক্তিগত জীবন এবং তার কর্মজীবনের শুরুর দিনগুলো সম্পর্কে নতুন তথ্য উম্মোচন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
সাহিত্য
View moreভারতের উত্তরপ্রদেশের সন্ত কবির নগর জেলায় এক ব্যতিক্রমী পারিবারিক ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ২১ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে নিজের স্ত্রীর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তার প্রেমিকের সঙ্গে বিয়ের ব্যবস্থা করেছেন এক ব্যক্তি। শুধু বিয়ের আয়োজনই নয়, অনুষ্ঠানে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে স্ত্রীকে বিদায়ও জানান তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে পরিবার ও স্থানীয় গ্রামপ্রধানের বরাত দিয়ে জানানো হয়, দেবরি গ্রামের বাসিন্দা ৪৫ বছর বয়সী বুদ্ধিরাম নিষাদ এবং ৩৭ বছর বয়সী ফুলমতি প্রায় ২১ বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন। তাদের সংসারে পাঁচ সন্তান রয়েছে। বড় সন্তানের বয়স ১৮ বছর। প্রতিবেদন অনুযায়ী, কয়েক মাস আগে ২৬ বছর বয়সী অবধেশ নামে এক যুবকের সঙ্গে ফুলমতির পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে স্বামী-স্ত্রীর মধ্যে নিয়মিত বিরোধ শুরু হয়। একপর্যায়ে প্রায় দুই মাস আগে ফুলমতি বাড়ি ছেড়ে অবধেশের সঙ্গে চলে যান। পরে পরিবারের সদস্যদের অনুরোধে তিনি আবার বাড়িতে ফিরে এলেও দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন আর স্বাভাবিক হয়নি। প্রতিদিনের পারিবারিক অশান্তি বাড়তেই থাকে। পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ায় বুদ্ধিরাম শেষ পর্যন্ত ভিন্নধর্মী একটি সিদ্ধান্ত নেন। তিনি জানান, যেহেতু তার স্ত্রী অবধেশের সঙ্গেই জীবন কাটাতে চান, তাই তিনি জোর করে তাকে আটকে রাখতে চাননি। সেই সিদ্ধান্তের অংশ হিসেবে মঙ্গলবার আশরাফপুর গ্রামের একটি শিবমন্দিরে ফুলমতি ও অবধেশের বিয়ের আয়োজন করা হয়। স্থানীয় কয়েকজন গ্রামবাসীর উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পুরো সময় সেখানে উপস্থিত ছিলেন বুদ্ধিরাম। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে তিনি নিজেই স্ত্রীকে বিদায় জানান। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বুদ্ধিরাম বলেন, ২১ বছর আগে ভালোবেসে সংসার শুরু করলেও এখন তার স্ত্রী আর তার সঙ্গে থাকতে চান না। প্রতিদিনের অশান্তি ও কলহের মধ্যে জীবন কাটানোর পরিবর্তে তিনি এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন, যাতে সবাই নিজের মতো জীবনযাপন করতে পারেন। এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ বুদ্ধিরামের সিদ্ধান্তকে বাস্তববাদী বলে মন্তব্য করেছেন, আবার কেউ বিষয়টিকে ব্যক্তিগত পারিবারিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন। তবে এ ঘটনায় কোনো আইনি জটিলতার তথ্য এখন পর্যন্ত প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের পুরো প্রক্রিয়া স্থানীয়দের উপস্থিতিতেই সম্পন্ন হয়েছে।
আগামী ২৯মে ও ৩০মে বৃহত্তর ওয়াশিংটনে নান্দনিক আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা সাহিত্য উৎসব ২০২৬

