সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বিজ্ঞান

শনির চাঁদ এনসেলাডাসের ক্ষুদ্র বরফকণায় লুকিয়ে ভিনগ্রহের প্রাণের রহস্য!

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১১:৪৭
শনির চাঁদ এনসেলাডাস থেকে মহাকাশে ছিটকে পড়া ক্ষুদ্র বরফকণায় প্রাণের চিহ্ন শনাক্তের সম্ভাবনা; নতুন গবেষণায় তথ্য। ছবি: সংগৃহীত
শনির চাঁদ এনসেলাডাস থেকে মহাকাশে ছিটকে পড়া ক্ষুদ্র বরফকণায় প্রাণের চিহ্ন শনাক্তের সম্ভাবনা; নতুন গবেষণায় তথ্য। ছবি: সংগৃহীত

শনির বরফাচ্ছাদিত চাঁদ এনসেলাডাসে কোনো প্রাণের অস্তিত্ব থাকলে মহাকাশে ছিটকে পড়া ক্ষুদ্র বরফকণাই তার গুরুত্বপূর্ণ প্রমাণ দিতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ‘সায়েন্স অ্যাডভান্সেস’ জার্নালে প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, বরফের ফাটল দিয়ে মহাকাশে বেরিয়ে আসা এসব বরফকণা প্রাকৃতিকভাবেই সাগরের রাসায়নিক ও জৈব উপাদান আলাদা করে ঘনীভূত করতে পারে, যা ভবিষ্যতের মহাকাশযানের জন্য প্রাণের চিহ্ন শনাক্ত করা সহজ করে তুলবে।

 

এনসেলাডাসের পুরু বরফের আস্তরের নিচে একটি বিশাল মহাসাগর রয়েছে। চাঁদটির দক্ষিণ মেরুর কাছাকাছি বরফের ফাটল গলে জলীয় বাষ্প ও বরফের কণা শত শত মাইল বা কিলোমিটার উচ্চতায় মহাকাশে ছিটকে পড়ে এবং এদের কিছু অংশ শনির ‘ই-রিং’-এ গিয়ে মেশে।

 

গবেষকদের মতে, মহাসাগর থেকে তৈরি হওয়া বড় জলকণাগুলো ধীরে ধীরে জমার সময় ভেতরের লবণ ও বিভিন্ন উপাদান আলাদা হয়ে যায়। পরবর্তীতে ফাটল বা ভেন্টের ভেতর দিয়ে প্রবল বেগে যাওয়ার সময় বরফের দেয়ালে ধাক্কা লেগে সেগুলো ভেঙে ছোট ছোট কণায় পরিণত হয়। ফলে কোনো কণায় সোডিয়াম ক্লোরাইড বেশি থাকে, আবার কোনোটিতে কার্বনেট, ফসফেট, হাইড্রোক্সাইড বা পটাশিয়ামযুক্ত লবণ প্রাধান্য পায়।

 

এই গবেষণার সহ-লেখক এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, রিভারসাইডের গ্রহবিজ্ঞানের সহকারী অধ্যাপক ফ্যাবিয়ান ক্লেনার বলেন, প্রতিটি বরফকণাকে সাগরের একেবারে ক্ষুদ্র নমুনা ভাবা ঠিক নয়; বরং এগুলো বড় কোনো সাগর-বিন্দুর ভাঙা অংশ, যেখানে জমাট বাঁধার আগেই লবণগুলো আলাদা হয়ে গিয়েছিল। তাঁর মতে, কোনো অংশে সোডিয়াম ক্লোরাইড এবং অন্য অংশে পটাশিয়াম ক্লোরাইড ঘনীভূত হতে পারে, আর বরফের দেয়ালে ধাক্কা খেয়ে ভেঙে যাওয়ার ফলে ভিন্ন ভিন্ন উপাদানের কণা তৈরি হয়।

 

বিজ্ঞানীরা মনে করছেন, ঠিক একই প্রক্রিয়ায় জৈব অণু বা কোনো জীবাণুর অংশবিশেষও নির্দিষ্ট কিছু বরফকণায় কেন্দ্রীভূত হতে পারে। পৃথিবীর পরীক্ষাগারে জটিল রাসায়নিক প্রক্রিয়ায় যে নমুনা আলাদা ও ঘনীভূত করতে হয়, এনসেলাডাস যেন প্রকৃতিগতভাবেই সেই কাজটি করে দিচ্ছে। এতে ভবিষ্যতে এনসেলাডাসে পাঠানো মহাকাশযানগুলোর জন্য ভিনগ্রহের প্রাণের সম্ভাব্য চিহ্ন খুঁজে পাওয়া অনেক বেশি সহজ হবে বলে আশা করা হচ্ছে।

 

এই গবেষণাটি নাসার এক্সোবায়োলজি, নাসার হ্যাবিটেবল ওয়ার্ল্ডস প্রোগ্রাম এবং ইউরোপিয়ান রিসার্চ কাউন্সিলের অর্থায়নে পরিচালিত হয়েছে।

 

সূত্র: সায়েন্সটেকডেইলি

 

873 ডিএন


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

বিজ্ঞান

View more
পৃথিবীর গভীর কেন্দ্র থেকে মূল্যবান ধাতু ম্যান্টলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠের দিকে আসার প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
পৃথিবীর গভীর থেকে মাটির ওপর উঠে আসছে সোনা ও মূল্যবান ধাতু

পৃথিবীর কেন্দ্রের বিপুল সোনার ভান্ডার থেকে অতি সামান্য পরিমাণ মূল্যবান ধাতু ধীরে ধীরে ওপরের স্তরে উঠে আসছে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সঙ্গে সম্পর্কিত গলিত শিলার প্রবাহের মাধ্যমে এসব ধাতুর কিছু অংশ একসময় ভূপৃষ্ঠে পৌঁছাচ্ছে বলে প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়শিলা বিশ্লেষণ করে জার্মানির গটিংজেন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই তথ্য জানিয়েছেন। তাঁদের গবেষণাটি ২০২৫ সালের ২১ মে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত হয়।   গবেষণাটির প্রধান লেখক ভূ-রসায়নবিদ নিলস মেসলিং ও তাঁর সহকর্মীরা প্রায় তিন বছর ধরে হাওয়াইয়ের ব্যাসল্ট বা আগ্নেয়শিলা নিয়ে কাজ করেন। গবেষণায় তাঁরা রুথেনিয়াম নামের একটি মূল্যবান ধাতুর বিশেষ আইসোটোপ শনাক্ত করেন। পৃথিবীর কেন্দ্রের ধাতব অংশে এই আইসোটোপের উপস্থিতি ওপরের পাথুরে স্তরের তুলনায় বেশি। হাওয়াইয়ের আগ্নেয়শিলায় এর অস্বাভাবিক উপস্থিতি এবং টাংস্টেনের আইসোটোপের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে গবেষকেরা সিদ্ধান্তে পৌঁছান, এসব শিলার কিছু উপাদান পৃথিবীর কেন্দ্র ও ম্যান্টলের মধ্যবর্তী অঞ্চল থেকে এসেছে।   বিজ্ঞানীদের মতে, পৃথিবীর কেন্দ্র পুরোপুরি বিচ্ছিন্ন কোনো স্তর নয়। সেখানকার কিছু ধাতব উপাদান ধীরে ধীরে ম্যান্টলে প্রবেশ করছে। পরে প্রচণ্ড উত্তপ্ত শিলার প্রবাহ বা ম্যান্টল প্লুমের মাধ্যমে এসব উপাদান ওপরের দিকে উঠে আসে। সমুদ্রের তলদেশ থেকে এমন উত্তপ্ত গলিত শিলা ওপরে উঠে আগ্নেয়গিরির কার্যক্রম সৃষ্টি করে এবং দীর্ঘ সময় ধরে আগ্নেয় দ্বীপ গঠনে ভূমিকা রাখে। হাওয়াই দ্বীপপুঞ্জের উৎপত্তির পেছনেও এই ভূতাত্ত্বিক প্রক্রিয়া কাজ করেছে।   গটিংজেন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের হিসাব অনুযায়ী, পৃথিবীতে থাকা সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর ৯৯ দশমিক ৯৯৯ শতাংশের বেশি পৃথিবীর ধাতব কেন্দ্রে আটকে রয়েছে। প্রায় ৪৫০ কোটি বছর আগে পৃথিবী গঠনের সময় উল্কাপিণ্ডের সংঘর্ষ ও বিভিন্ন পদার্থের সংমিশ্রণে এই বিশাল ভান্ডার তৈরি হয়। তখন ভারী ধাতুগুলো পৃথিবীর গভীর কেন্দ্রে জমা হয়েছিল। গবেষকদের ধারণা, সেই ভান্ডার থেকে অতি সামান্য পরিমাণ ধাতু এখনো ম্যান্টলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠের দিকে আসছে। তবে গবেষণায় সরাসরি সোনার আইসোটোপ শনাক্ত করা হয়নি, বরং রুথেনিয়ামের মাধ্যমে কেন্দ্র থেকে ধাতব উপাদান আসার প্রমাণ পাওয়া গেছে।   এত গভীর থেকে উঠে আসা সোনা ভবিষ্যতে খনন করে তোলা সম্ভব কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। পৃথিবীর কেন্দ্র ও ম্যান্টলের মধ্যবর্তী সীমানা ভূপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৯০০ কিলোমিটার গভীরে। অন্যদিকে, রাশিয়ার কোলা সুপারডিপ বোরহোল মানুষের তৈরি সবচেয়ে গভীর খননকাজের উদাহরণ, যার গভীরতা প্রায় ১২ দশমিক ৩ কিলোমিটার। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের ওই সীমানা পর্যন্ত পৌঁছাতে বর্তমান প্রযুক্তির তুলনায় প্রায় ২৩৬ গুণ বেশি গভীরে যেতে হবে। ফলে সরাসরি সেখান থেকে সোনা উত্তোলন মানুষের বর্তমান প্রযুক্তিগত সক্ষমতার বাইরে।   গবেষক মেসলিংয়ের ব্যাখ্যা অনুযায়ী, কেন্দ্র থেকে উপরের স্তরে ধাতব উপাদান পৌঁছানোর এই ভূতাত্ত্বিক প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় ৫০ কোটি থেকে ১০০ কোটি বছর সময় লাগতে পারে। প্রক্রিয়াটি অতীতেও চলেছে এবং এখনো চলমান থাকতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। তবে এর ফলে পৃথিবীর সোনার মোট সরবরাহে কতটা পরিবর্তন আসছে, তা এখনো নির্দিষ্টভাবে পরিমাপ করা সম্ভব হয়নি।   গবেষণাটিকে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ও ভূতাত্ত্বিক পরিবর্তন বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন বিজ্ঞানীরা। এতদিন পৃথিবীর কেন্দ্রকে ওপরের স্তর থেকে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন বলে মনে করা হলেও নতুন গবেষণায় সেই ধারণা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে পৃথিবীর গভীরে থাকা মূল্যবান ধাতুর কিছু অংশ কীভাবে দীর্ঘ ভূতাত্ত্বিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠে পৌঁছাতে পারে, সে বিষয়েও নতুন তথ্য পাওয়া গেছে।   তথ্যসূত্র: নেচার সাময়িকী ও জার্মানির গটিংজেন বিশ্ববিদ্যালয়।   872 আইজেট

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ২১:৪৪
শনির চাঁদ এনসেলাডাস থেকে মহাকাশে ছিটকে পড়া ক্ষুদ্র বরফকণায় প্রাণের চিহ্ন শনাক্তের সম্ভাবনা; নতুন গবেষণায় তথ্য। ছবি: সংগৃহীত

শনির চাঁদ এনসেলাডাসের ক্ষুদ্র বরফকণায় লুকিয়ে ভিনগ্রহের প্রাণের রহস্য!

যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবন জাপানি বিজ্ঞানীদের

চোখের ভাষা বলে দেবে মনের কথা! যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবন জাপানি বিজ্ঞানীদের

তিয়ানগং মহাকাশ স্টেশন থেকে পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীর কণ্ঠে আল্লামা ইকবালের কবিতা। ছবি: সংগৃহীত

পৃথিবী ছাড়িয়ে মহাকাশেও ভারত ও পাকিস্তানকে একসূত্রে গাঁথলেন আল্লামা ইকবাল!

ব্যায়ামের সময় পেশির রক্ত থেকে গ্লুকোজ গ্রহণের নতুন ও ইনসুলিন-স্বাধীন পদ্ধতি আবিষ্কার। ছবি: সংগৃহীত
চিকিৎসা বিজ্ঞানে নতুন অর্জন: ইনসুলিন ছাড়াই ডায়াবেটিস নিয়ন্ত্রণের নতুন পথের সন্ধান

ব্যায়ামের সময় পেশি কীভাবে শরীরের রক্ত থেকে গ্লুকোজ গ্রহণ করে, তার একটি নতুন ও ইনসুলিন-স্বাধীন পদ্ধতি আবিষ্কার করেছেন গবেষকেরা। এই আবিষ্কার ভবিষ্যতে ইনসুলিন ছাড়াই ডায়াবেটিস ও ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে নতুন ওষুধ বা চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনের পথ খুলে দিতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা।   ‘কমিউনিকেশনস বায়োলজি’ জার্নালে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, কঙ্কাল পেশি বা স্কেলেটাল মাসল মানবদেহের মোট ওজনের প্রায় ৪০ শতাংশ এবং এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। খাবার গ্রহণের পর শরীরের গৃহীত গ্লুকোজের বড় একটি অংশ পেশি শোষণ করে। সাধারণত ইনসুলিন হরমোন পেশিকে রক্ত থেকে গ্লুকোজ টেনে নিতে সংকেত দেয়। কিন্তু ব্যায়ামের সময় বা যাদের শরীরে ইনসুলিন ঠিকমতো কাজ করে না, তাদের ক্ষেত্রে পেশি কীভাবে ইনসুলিন ছাড়াই গ্লুকোজ গ্রহণ করে, তা এতদিন স্পষ্ট ছিল না।   গবেষকেরা প্রাণী মডেলের বিচ্ছিন্ন পেশিতে বৈদ্যুতিক উদ্দীপনার মাধ্যমে ব্যায়ামের মতো সংকোচন তৈরি করে পরীক্ষা চালান। এতে তাঁরা পেশিতে mSGLT নামের একটি নতুন গ্লুকোজ পরিবহন পথের অস্তিত্ব শনাক্ত করেন, যা প্রচলিত GLUT4 প্রোটিন ও ইনসুলিনের সংকেত ছাড়াই গ্লুকোজ শোষণে কাজ করে।   সংশ্লিষ্ট গবেষকদের মতে, এই পথের মূল বৈশিষ্ট্যগুলো এখন চিহ্নিত হয়েছে। পরবর্তী ধাপে গবেষকেরা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নির্দিষ্ট প্রোটিন এবং তা নিয়ন্ত্রণকারী জিন শনাক্ত করার কাজ করবেন। ভবিষ্যতে যদি এমন কোনো ওষুধ তৈরি করা যায় যা পেশিতে এই mSGLT পথকে সক্রিয় করতে পারে, তবে তা প্রচলিত ডায়াবেটিস চিকিৎসার পাশাপাশি বা বিকল্প হিসেবে কার্যকর ভূমিকা রাখতে পারবে।   তবে গবেষকেরা জানিয়েছেন, এটি এখনো প্রাথমিক পর্যায়ের গবেষণা এবং মানবদেহে পূর্ণাঙ্গ চিকিৎসা হিসেবে প্রয়োগের আগে আরও বিস্তৃত গবেষণা ও ক্লিনিক্যাল যাচাইয়ের প্রয়োজন রয়েছে।   সূত্র: সায়েন্সটেকডেইলি, ইউনিভার্সিটি অব সিনসিনাটি   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ৯:০
সৌরজগতের দূরবর্তী অঞ্চলে অস্বাভাবিক কক্ষপথে ঘুরছে বরফময় মহাজাগতিক বস্তু। এসব গতিপথের সম্ভাব্য ব্যাখ্যা হিসেবে উঠে এসেছে প্ল্যানেট এক্স২-এর ধারণা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

নেপচুনের পেছনে লুকিয়ে থাকতে পারে পৃথিবীর দ্বিগুণ বড় নতুন এক গ্রহ

জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারড শূকরের কিডনি প্রতিস্থাপনের পর এক বছর সুস্থ থেকে বিশ্বরেকর্ড মলি ফ্যালকোর। ছবি: সংগৃহীত

শূকরের কিডনি নিয়ে এক বছর পার, চিকিৎসাবিজ্ঞানে নতুন রেকর্ড মার্কিন নারীর

প্রাগৈতিহাসিক যুগেও শিশুদের দেওয়া হতো কারিগরি শিক্ষা: নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রাগৈতিহাসিক যুগেও শিশুদের দেওয়া হতো কারিগরি শিক্ষা: নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

৫০০ বছর আগের ইনকা ‘আইস মামি’দের শেষ মুহূর্তের অজানা রহস্য উন্মোচন
৫০০ বছর আগের ইনকা ‘আইস মামি’দের শেষ মুহূর্তের অজানা রহস্য উন্মোচন

প্রায় ৫০০ বছর আগে ৬, ৮ ও ১৪ বছর বয়সী তিনটি শিশু আন্দিজ পর্বতমালার প্রায় ২০ হাজার ৬০০ ফুট (৬ হাজার ৩০০ মিটার) উঁচুতে অবস্থিত পবিত্র ইনকা স্থান মাউন্ট আম্পাতোর চূড়ায় এক দীর্ঘ ও দুর্গম যাত্রা করেছিল। তারা আর নিচে ফিরে আসেনি—তবে পর্বতারোহণের ক্লান্তি নয়, বরং ধর্মীয় আচারের নামে নির্মম ‘নরবলি’ কেড়ে নিয়েছিল তাদের প্রাণ।   ১৫ ও ১৬ শতকে ইনকা সাম্রাজ্য জুড়ে ‘কাপাকোচা’ (Capacocha) নামক এক ধর্মীয় আচারের অংশ হিসেবে এমন আরও বহু শিশু ও তরুণীকে বলি দেওয়া হয়েছিল। ১৯৯০-এর দশকে পেরু, চিলি ও আর্জেন্টিনার সুউচ্চ পর্বতচূড়ায় তীব্র শীত ও শুষ্ক আবহাওয়ায় অক্ষত অবস্থায় থাকা এসব ‘আইস মামি’ বা বরফমমি আবিষ্কৃত হয়। দেখতে ঘুমন্ত শিশুর মতো লাগা এই মমিগুলো নিয়ে সম্প্রতি প্রকাশিত একাধিক গবেষণায় উঠে এসেছে তাদের জীবনের শেষ মুহূর্তের চাঞ্চল্যকর ও নতুন সব তথ্য।   জীবিত ও দেবতাদের মধ্যস্থতাকারী : ত্রয়োদশ শতাব্দীতে শুরু হয়ে ১৫৭২ সালে স্প্যানিশ অভিযানের মাধ্যমে পতন হওয়া ইনকা সাম্রাজ্যে দেবতাদের সন্তুষ্ট করতে শিশু ও তরুণীদের বলি দেওয়া হতো। বিশ্বাস করা হতো, মৃত্যুর পর তারা জীবিত মানুষ ও দেবতাদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে। স্প্যানিশ ঐতিহাসিকদের বিবরণ অনুযায়ী, সুদর্শন ও নিখুঁত শিশুদেরই এই বলির জন্য বেছে নেওয়া হতো এবং এটি পরিবারের জন্য অত্যন্ত সম্মানের বিষয় ছিল।   পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আন্দিয়ান স্টাডিজের প্রত্নতাত্ত্বিক দাগমারা সোচা জানান, এই প্রথার কোনো প্রত্যক্ষদর্শীর লিখিত বিবরণ না থাকায় স্প্যানিশদের লেখা তথ্যে অনেক ভুল বোঝাবুঝি থাকতে পারে। তাই মমিগুলোর বৈজ্ঞানিক পরীক্ষাই এখন সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য দিচ্ছে। বলির আগে শিশুদের রাজধানী কুজকোতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অংশ নিতে হতো এবং এরপর মাসের পর মাস দুর্গম পথ পাড়ি দিয়ে তাদের সুউচ্চ পর্বতে নিয়ে যাওয়া হতো।   মৃত্যুর আগে দেওয়া হতো নেশাজাতীয় দ্রব্য : সোচা ও তার দল পেরু এবং আর্জেন্টিনার পাঁচটি পর্বত থেকে উদ্ধার হওয়া আটটি শিশু মমির (সাতজন মেয়ে ও একজন ছেলে) চুল ও নখের বিষক্রিয়া সংক্রান্ত পরীক্ষা চালিয়েছেন। সাময়িকী ‘অ্যান্টিকুইটি’-তে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, মৃত্যুর কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস আগে থেকেই শিশুদের বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য দেওয়া হতো।   সব কটি মমির শরীরেই কোকেনের উপস্থিতি পাওয়া গেছে, যা মূলত কোকা পাতা চিবানোর ফলে শরীরে প্রবেশ করেছিল। উচ্চতাজনিত অসুস্থতা ও ক্লান্তি কমাতে ইনকা সংস্কৃতিতে এর প্রচলন ছিল। এ ছাড়া চারটি মমির শরীরে ভুট্টা থেকে তৈরি ‘চিচা’ নামক এক ধরনের মদের অস্তিত্ব মিলেছে, যা শিশুদের শান্ত ও সংবেদনশীলতা কমিয়ে রাখতে দেওয়া হতো।   আর্জেন্টিনার মাউন্ট চুস্কায় পাওয়া ৮ বছর বয়সী এক মেয়ের চুল বিশ্লেষণ করে দেখা গেছে, মৃত্যুর ছয় মাস আগে থেকেই তার শরীরে কোকেন ও অ্যালকোহলের মাত্রা ওঠানামা করছিল। সবচেয়ে চমকপ্রদ তথ্য মিলেছে ১৯৯৫ সালে মাউন্ট আম্পাতোতে ন্যাশনাল জিওগ্রাফিকের অভিযাত্রী জোহান রেইনহার্ডের আবিষ্কৃত বিখ্যাত মমি ‘হুয়ানিতা’ বা ‘আইস মেইডেন’-এর ক্ষেত্রে। তার শরীরে ‘হারমাইন’ (Harmine) নামক এক রাসায়নিকের অস্তিত্ব পাওয়া গেছে, যা এক ধরনের বিষণ্ণতানাশক ও হ্যালুসিনোজেনিক পানীয়তে ব্যবহৃত হয়। দাগমারা সোচা জানান, ইনকাদের বিশ্বাস ছিল শিশুদের হাসিমুখে ও প্রফুল্ল চিত্তে দেবতাদের কাছে যাওয়া জরুরি; আর সে কারণেই তাদের মন ভালো রাখতে এসব ভেষজ মিশ্রণ পান করানো হতো।   মৃত্যুর কারণ নিয়ে নতুন তথ্য : চিলির ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির জৈব-নৃবিজ্ঞানী ভেরোনিকা সিলভা-পিন্টো এবং তার সহকর্মীরা চিলিতে পাওয়া তিনটি মমির সিটি স্ক্যান করে মৃত্যুর কারণ সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দিয়েছেন। ‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে প্রকাশিত তাদের গবেষণায় দেখা গেছে, চিলির এল প্লোমো পর্বতে পাওয়া ৮-৯ বছর বয়সী ‘এল প্লোমো বয়’ ঠান্ডায় জমে মারা যায়নি; বরং তার মাথার খুলিতে ভারী কিছুর আঘাতের চিহ্ন রয়েছে। প্রকৌশলীদের সহায়তায় গবেষকরা নিশ্চিত হয়েছেন, ইনকাদের তারা-আকৃতির (star-shaped) গদা দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছিল।   মৃত্যুর ঠিক আগে শিশুটিকে রাজকীয় খাবার খাওয়ানো হয়েছিল এবং মাথায় আঘাতের পর বমির কারণে তার পোশাকে দাগ লেগে ছিল বলেও সিটি স্ক্যানে ধরা পড়েছে। একইভাবে বিখ্যাত মমি ‘হুয়ানিতা’-র সিটি স্ক্যানেও তার মাথা, বুক ও শ্রোণিদেশে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা প্রমাণ করে তাকেও আঘাত করে হত্যা করা হয়েছিল। তবে আর্জেন্টিনার ২২ হাজার ১০৯ ফুট উঁচু মাউন্ট লুল্লাইলাকোতে পাওয়া মমিগুলোর শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি; ধারণা করা হয়, নেশাগ্রস্ত ও অচেতন অবস্থায় তীব্র ঠান্ডায় জমে তাদের মৃত্যু হয়েছিল।   দীর্ঘ ও কষ্টসাধ্য যাত্রা : চুলের আইসোটোপ বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, মৃত্যুর আগের কয়েক মাসে শিশুদের খাদ্যাভ্যাসে বারবার পরিবর্তন এসেছিল। ‘এল প্লোমো বয়’ মৃত্যুর আগে প্রায় ৯ মাস ধরে ১ হাজার ৬১৫ মাইলের (২ হাজার ৬০০ কিলোমিটার) বেশি পথ হেঁটেছিল। দীর্ঘ পথ হাঁটার কারণে তার পায়ের তলায় অস্বাভাবিক পুরু ও শক্ত চামড়া জমে গিয়েছিল, যা তার বয়সী কোনো শিশুর ক্ষেত্রে বিরল।   গবেষকরা জানিয়েছেন, শিগগিরই এসব মমির পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্সিংয়ের ফলাফল প্রকাশিত হবে, যা থেকে এই শিশুদের বংশপরিচয় ও শারীরিক অবস্থা সম্পর্কে আরও নতুন তথ্য জানা যাবে। ৮৩ বছর বয়সী অভিযাত্রী জোহান রেইনহার্ডের ভাষায়, “একটি বরফমমি কখনোই নতুন তথ্য দেওয়া বন্ধ করে না।” সূত্র: সিএনএন।

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ৪:৫৭
কক্ষপথে নতুন অতিথি: পৃথিবীর আকাশে এখন একটা নয়, দুটো চাঁদ!

কক্ষপথে নতুন অতিথি: পৃথিবীর আকাশে এখন একটা নয়, দুটো চাঁদ!

চাঁদের মাটির মতো তৈরি খনিজ মিশ্রণে কেঁচো সার যোগ করে আলু ফলিয়েছেন ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা। ছবি: সংগৃহীত

চাঁদের মাটিতে আলু চাষ, মহাকাশে খাবার উৎপাদনে নাসার নতুন সাফল্য

গণিতের সবচেয়ে বিখ্যাত ও কঠিন সমস্যা! ১৭০ বছরের রহস্য ৬ সপ্তাহে সমাধান করলো এআই!

গণিতের সবচেয়ে বিখ্যাত ও কঠিন সমস্যা! ১৭০ বছরের রহস্য ৬ সপ্তাহে সমাধান করলো এআই!

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...