সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

'আমাকে থামাতে হলে মেরে ফেলতে হবে', দলভাঙনের মাঝেও হুঙ্কার মমতার

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ৪, ২০২৬ ১৩:৩৮
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় I ছবি: সংগৃহীত
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় I ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের চরম বিপর্যয়ের পর দলে আছড়ে পড়েছে ভাঙনের প্রবল সুনামি। দলের অধিকাংশ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আলাদা দল গঠন করেছেন এবং লোকসভা সাংসদদের একটি বড় অংশ তৃতীয় ব্লক তৈরি করে ‘আসল তৃণমূল কংগ্রেস’-এর দাবি তুলেছেন। এমন নজিরবিহীন রাজনৈতিক ও সাংগঠনিক সংকটের মুখে দাঁড়িয়েও নিজের অনমনীয় মনোভাব বজায় রেখেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

রাজনৈতিক বিরোধীদের দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তাঁকে থামাতে হলে বিরোধীদের তাঁকে হত্যা করতে হবে। তৃণমূলের দলীয় প্রতীক তাঁর এবং তাঁর অনুগত শিবিরের কাছেই থাকবে বলে জোর দাবি করে মমতা দলত্যাগীদের 'বিশ্বাসঘাতক' আখ্যা দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন, দলের প্রতীক কোথাও যাচ্ছে না এবং এটি পেতে হলে বিদ্রোহীদের দীর্ঘ আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হবে।

 

শনিবার তৃণমূল শিবিরে আরও একটি বড় ধাক্কা লাগে, যখন দলের রাজ্য সভাপতি ও মমতার অন্যতম শীর্ষ অনুগত নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পদত্যাগ করেন। গত শুক্রবার তৃণমূলের মূল কার্যালয় দখল করে নেওয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবিরেই পরবর্তীতে চন্দ্রিমাকে দেখা যায়।

 

চন্দ্রিমার পদত্যাগ প্রসঙ্গে মমতা জানান, ছেলে আগেই তৃণমূল বিরোধী শিবিরে যোগ দেওয়ায় চন্দ্রিমা তাঁকে বাস্তব পরিস্থিতি এবং পদত্যাগের সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিলেন। তবে বিদ্রোহীদের তরফ থেকে আসা কোনো উপদেষ্টা পদের প্রস্তাব তিনি পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন এবং স্পষ্ট করে দিয়েছেন যে তিনি কখনোই তাদের সাথে হাত মেলাবেন না।

 

দলের কার্যালয় দখলের এবং তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনার তীব্র সমালোচনা করে মমতা মনে করিয়ে দেন, ওই অফিসটি ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত তাঁদের লিজ নেওয়া রয়েছে। কোনো ব্যক্তি দল ছাড়লেই দলের প্রতিষ্ঠানটি বিলুপ্ত হয়ে যায় না। এটি দলের সম্পত্তি এবং ‘মা, মাটি, মানুষ’-এর এই অধিকার কেউ জোর করে দখল করতে পারে না।

 

২০১১ সালে দীর্ঘ বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসা মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দলত্যাগীদের আদর্শগত অবস্থান নিয়ে কড়া সমালোচনা করেন। তাঁর দাবি, মূলত বিজেপির চাপের মুখেই বিদ্রোহীরা দল ছেড়েছেন, কিন্তু তিনি বা তাঁর দল কখনোই এমন চাপের কাছে মাথা নত করবেন না।

 

তৃণমূলের আদর্শ সম্পূর্ণ বিজেপি-বিরোধী—এ কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি ক্ষোভের সঙ্গে প্রশ্ন তোলেন, ২০২৬ সালের নির্বাচনে তিনি নিজেই যাঁদের মনোনয়নপত্রে স্বাক্ষর করেছিলেন, মাত্র দুই মাসের ব্যবধানে তাঁরা কীভাবে এমন বিশ্বাসঘাতকতা করতে পারেন! তিনি আরও বলেন, এখন যারা বিজেপির সাথে আছেন, তৃণমূলের বিজেপি-বিরোধী আদর্শের কারণে তাদের সাথে এভাবে চলতে পারে না।

 

দলের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্যের বিদায়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, তিনি নিজেই এখন জাতীয় ও রাজ্য স্তরে দলের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করছেন। এখন থেকে তাঁর কালীঘাটের বাসভবনে অবস্থিত কার্যালয়টিই তৃণমূলের মূল কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে।

 

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে হারের পর থেকেই মমতার নেতৃত্ব এবং তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে দলে এই ভাঙন শুরু হয়। ইতোমধ্যেই ৬০ জনেরও বেশি বিধায়ক এবং ২০ জনেরও বেশি লোকসভা সাংসদ মমতার নেতৃত্বাধীন দল থেকে সরে দাঁড়িয়েছেন। দলত্যাগ প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, মমতার প্রতি তাঁর সর্বোচ্চ শ্রদ্ধা থাকলেও দলে পারস্পরিক বিশ্বাস ও আস্থার অভাবেই তিনি এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
ফরাসি পুলিশের টিয়ারগ্যাসে রক্তপাত ও গর্ভপাতের শিকার হাজারো নারী ও কিশোরী
ফরাসি পুলিশের টিয়ারগ্যাসে রক্তপাত ও গর্ভপাতের শিকার হাজারো নারী ও কিশোরী

ফ্রান্সে সাম্প্রতিক বিক্ষোভ চলাকালে পুলিশের ছোড়া টিয়ারগ্যাসের সংস্পর্শে এসে হাজারো নারী ও কিশোরী গুরুতর প্রজনন স্বাস্থ্যগত জটিলতা, অতিরিক্ত রক্তপাত এবং গর্ভপাতের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন। গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুরু হওয়া সামাজিক আন্দোলনের প্রেক্ষাপটে এই উদ্বেগজনক চিত্র সামনে এসেছে।   টিয়ারগ্যাসের সম্ভাব্য প্রজননগত প্রভাব খতিয়ে দেখতে গঠিত নারীবাদী সংগঠন 'ল্যাক্রিমস দে স্যাং' (Lacrymos de Sang) টিয়ারগ্যাসের সংস্পর্শে আসা ৯ হাজার ২০০-এর বেশি নারী ও কিশোরীর সাক্ষ্য সংগ্রহ করেছে, যার মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। সংগৃহীত তথ্যানুযায়ী, ৯৪ শতাংশ অংশগ্রহণকারী স্ত্রীরোগজনিত বা প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত উপসর্গের কথা জানিয়েছেন।   অভিযোগগুলোর মধ্যে রয়েছে তীব্র তলপেটের ব্যথা, অস্বাভাবিক মাত্রায় রক্তপাত এবং মাসিক চক্রের অনিয়ম। অনেকের ব্যথা এতটাই তীব্র ছিল যে তাঁরা হাঁটতে বা কাজে যেতে পারেননি, আবার কারও কারও কয়েক সপ্তাহ ধরে রক্তপাত হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রক্তাল্পতায় আক্রান্ত হয়ে দুজনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে বলেও জানানো হয়। এমনকি যাঁদের মাসিক স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে (মেনোপজ), যাঁরা হরমোনজনিত জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করছেন বা টেস্টোস্টেরন নিচ্ছেন—তাঁদের মধ্য থেকেও রক্তপাতের অভিযোগ এসেছে।   গর্ভবতী নারীদের ক্ষেত্রেও উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। টিয়ারগ্যাসের সংস্পর্শে আসা ৪৭ জন গর্ভবতী উত্তরদাতার মধ্যে ১৫ জন গর্ভপাতের শিকার হওয়ার কথা জানিয়েছেন। এ ছাড়া ১৭ জন প্রসব বেদনা বা সংকোচন, ব্যথা কিংবা রক্তপাতের কথা বলেছেন এবং দুজন জরুরি স্ত্রীরোগ সংক্রান্ত চিকিৎসা নিয়েছেন। কুকুর নিয়ে হাঁটার সময় কয়েক মিনিট মুখে টিয়ারগ্যাস লাগার পর তীব্র বমি ও রক্তপাত শুরু হয় এবং সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় সন্তান হারান—এমন একটি ঘটনার বিবরণও পাওয়া গেছে।গত ১৭ অক্টোবর দেশব্যাপী বিক্ষোভ তুঙ্গে থাকাকালে ফরাসি পুলিশ প্রায় ২২ হাজার টিয়ারগ্যাস গ্রেনেড নিক্ষেপ করেছিল। ওই দিনের বিক্ষোভে অংশ নেওয়া নাঈমা দি পিয়েরো জানান, টিয়ারগ্যাসের সংস্পর্শে আসার দুই দিন পর থেকেই তাঁর অস্বাভাবিক রক্তপাত শুরু হয়, যা ১০ দিন ধরে চলে এবং রক্ত জমাট বাঁধা ও তীব্র ব্যথায় তাঁর ঘুম ও স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়। প্যারিসের পোর্ট রয়্যাল ম্যাটারনিটি হাসপাতালের জরুরি বিভাগের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. মাহা ঈদ ২০ অক্টোবর তাঁর শিফটে তীব্র মাসিক ব্যথা ও এন্ডোমেট্রিওসিসের উপসর্গ বেড়ে যাওয়া রোগী ভর্তির বিষয়টি উল্লেখ করেছেন।   বিক্ষোভে অংশ নেওয়া ২০ বছরের কম বয়সী কিশোরী ও তরুণীদের মধ্যে উপসর্গগুলো দ্রুত দেখা দিয়েছে এবং প্রভাবও তুলনামূলক বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিউরোএন্ডোক্রিনোলজির ডক্টরাল গবেষক ও তথ্য বিশ্লেষণে যুক্ত সোলেইন রুজো বলেন, মানসিক চাপ মাসিক চক্রে পরিবর্তন আনতে পারে, কিন্তু মেনোপজের পর রক্তপাত বা গর্ভপাতের মতো বিষয় কেবল মানসিক চাপ দিয়ে ব্যাখ্যা করা যায় না। অন্যদিকে সংগঠনের প্রতিষ্ঠাতা ইভা-লুনা থোলান্স বারবার টিয়ারগ্যাসের সংস্পর্শে আসার দীর্ঘমেয়াদি প্রজনন স্বাস্থ্যঝুঁকি নিয়ে অনিশ্চয়তার কথা জানান।তবে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ টিয়ারগ্যাস ব্যবহার বন্ধের আহ্বান নাকচ করে দিয়েছেন। পুলিশি কার্যক্রমে এর প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি দাবি করেছেন, টিয়ারগ্যাসের ফলে মাসিক চক্রের ব্যাঘাত বা গর্ভপাতের কোনো প্রকাশিত বৈজ্ঞানিক প্রমাণ নেই এবং অতীতের রাষ্ট্রীয় গবেষণায় নির্দিষ্ট স্বাস্থ্যঝুঁকির প্রমাণ মেলেনি। সূত্র: দ্য গার্ডিয়ান। 873 DN

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ১০:২৩
যুদ্ধের আগাম প্রস্তুতিতে বড় ধাক্কা, অর্ধেক রিজার্ভ সেনার খোঁজই পাচ্ছে না যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়!

যুদ্ধের আগাম প্রস্তুতিতে বড় ধাক্কা, অর্ধেক রিজার্ভ সেনার খোঁজই পাচ্ছে না যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়!

ভারতের বিহারে বিধায়কের মেয়ের বিয়ে ঘিরে মহা আয়োজন:  ১৫০ পদের ভোজ,অতিথি পাঁচ লাখ

ভারতের বিহারে বিধায়কের মেয়ের বিয়ে ঘিরে মহা আয়োজন: ১৫০ পদের ভোজ,অতিথি পাঁচ লাখ

জার্মানিতে পড়াশোনা শেষে স্থায়ী বসবাসের সুযোগ, জেনে নিন পূরণ করতে হবে যে ৫ শর্ত

জার্মানিতে পড়াশোনা শেষে স্থায়ী বসবাসের সুযোগ, জেনে নিন পূরণ করতে হবে যে ৫ শর্ত

তিরুপতি মন্দিরে ১২১ কেজি সোনা দান
তিরুপতি মন্দিরে ১২১ কেজি সোনা দান, ২০৮ কোটি রুপির উপহারে চমকে দিলেন দম্পতি

ভারতের অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি মন্দিরে ১২১ কেজি স্বর্ণালংকার ও হীরাখচিত গয়না দান করে আলোচনায় এসেছেন চেন্নাইয়ের এক জৈন দম্পতি। তাঁদের দেওয়া এসব অলংকারের আনুমানিক বাজারমূল্য ২০৮ কোটি ভারতীয় রুপি। মন্দিরের ইতিহাসে কোনো একক ভক্তের দেওয়া সবচেয়ে বড় অলংকারের অনুদান হিসেবে এটিকে বিবেচনা করা হচ্ছে।   বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ব্যবসায়ী বর্ধমান জৈন ও তাঁর স্ত্রী রাধিকা জৈন তিরুমালা তিরুপতি দেবস্থানম কর্তৃপক্ষের কাছে এসব অলংকার হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। মন্দির কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দান করা অলংকারের মধ্যে রয়েছে ৪৬ ধরনের গয়না, যা নয়টি সেটে সাজানো হয়েছে। এর মধ্যে রয়েছে স্বর্ণের মুকুট, গলার হার, কোমরবন্ধ, পায়ের অলংকার, কানের দুল এবং বিভিন্ন মূল্যবান পাথরখচিত গয়না। এসব অলংকারে ২৩৮ দশমিক ২ ক্যারেট হীরাও রয়েছে।   মোট ১২১ কেজি স্বর্ণের মধ্যে ১০৬ কেজি দিয়ে ভগবান ভেঙ্কটেশ্বরের জন্য বিভিন্ন অলংকার তৈরি করা হয়েছে। বাকি ১৫ কেজি স্বর্ণ ব্যবহার করা হবে দেবী শ্রী পদ্মাবতীর জন্য বিশেষ স্বর্ণবস্ত্র তৈরিতে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই অনুদানের জন্য দম্পতিকে ধন্যবাদ জানান। মন্দির কর্তৃপক্ষের সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এটি ব্যক্তিগত কোনো ভক্তের পক্ষ থেকে মন্দিরে দেওয়া সবচেয়ে বড় অলংকারের অনুদান হতে পারে।   বর্ধমান জৈন জানিয়েছেন, তাঁদের পরিবারের দীর্ঘদিনের ধর্মীয় বিশ্বাস ও কৃতজ্ঞতা থেকেই এই অনুদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসায়িক জীবনে সাফল্য পাওয়ার পর ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে তাঁরা এই মূল্যবান অলংকার দান করেছেন। এই অনুদানকে কেন্দ্র করে তিরুপতি মন্দিরে বিশেষ আয়োজন করা হয়। মন্দিরের পুরোহিত ও কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে অলংকারগুলো গ্রহণ করেন।   উল্লেখ্য, তিরুপতির ভেঙ্কটেশ্বর মন্দির ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এখানে প্রতিবছর দেশ-বিদেশের বিপুলসংখ্যক ভক্ত সমবেত হন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, পিটিআই, দ্য নিউজ মিনিট। 874 এসকিউ

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ৭:৪৫
কুইবেকে হিজাব নিষিদ্ধের আইনে সুপ্রিম কোর্টের রায় আজ, ঝুঁকিতে জাতীয় ঐক্য

কুইবেকে হিজাব নিষিদ্ধের আইনে সুপ্রিম কোর্টের রায় আজ, ঝুঁকিতে জাতীয় ঐক্য

দেশত্যাগীদের তালিকায় শীর্ষে ভারত

যুক্তরাজ্য ছাড়লেন ৮৫ হাজার ভারতীয়, দেশত্যাগীদের তালিকায় শীর্ষে ভারত

নিষেধাজ্ঞা অমান্য করেও দেখছেন ভারতীয়রা

তুমুল জনপ্রিয়তা পাকিস্তানি নাটকের, নিষেধাজ্ঞা অমান্য করেও দেখছেন ভারতীয়রা

কাশ্মীরে ১১ হাজার নারী যৌ ন নির্যা তনের শিকার
কাশ্মীরে ১১ হাজার নারী যৌ ন নির্যা তনের শিকার, সেনাবাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরে কয়েক দশক ধরে নারী ও কিশোরীদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। ১৯৮৯ সাল থেকে এ পর্যন্ত ১১ হাজার ২৮৬ জন নারী যৌন হয়রানি ও শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে দাবি করেছে কাশ্মীর মিডিয়া সার্ভিস (কেএমএস)। সংস্থাটির গবেষণা বিভাগের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।   গত ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরে দীর্ঘ সংঘাত ও নিরাপত্তাজনিত পরিস্থিতির মধ্যে নারীরা হত্যা, যৌন নির্যাতন, নিখোঁজ হওয়া এবং পরিবারের সদস্যদের হারানোর মতো নানা সংকটের মুখোমুখি হয়েছেন। একই প্রতিবেদনে ১৯৮৯ সাল থেকে এ পর্যন্ত ২ হাজার ৩৫৭ নারী নিহত হওয়ার দাবিও করা হয়েছে।   কাশ্মীর মিডিয়া সার্ভিসের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালের ৫ আগস্ট থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ১৫৪ নারী গণধর্ষণ ও শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে তাদের প্রতিবেদনে উল্লেখ রয়েছে। তবে এসব পরিসংখ্যানের পূর্ণাঙ্গ স্বাধীন যাচাই ও ঘটনার পৃথক বিবরণ পাওয়া যায়নি। ফলে সংখ্যাগুলোকে সংস্থাটির প্রকাশিত দাবি হিসেবে বিবেচনা করা প্রয়োজন।   কাশ্মীরে যৌন সহিংসতার সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি কুনান-পোশপোরা গণধর্ষণের অভিযোগ। ১৯৯১ সালের ২৩ ফেব্রুয়ারি রাতে কুপওয়ারা জেলার কুনান ও পোশপোরা গ্রামে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে বহু নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগ, তল্লাশি অভিযানের সময় পুরুষদের বাড়ির বাইরে আটকে রেখে নারীদের ওপর যৌন নির্যাতন চালানো হয়।   ভুক্তভোগীদের বক্তব্য ও বিভিন্ন মানবাধিকার সংস্থার নথিতে ওই রাতে প্রায় ২৩ থেকে ৫৩ জন নারী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া যায়। তবে ঘটনার শিকার নারীর সংখ্যা নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্নতা রয়েছে। ২০১৩ সালের ১৮ জুন কুপওয়ারার একটি স্থানীয় আদালত পুলিশকে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও তদন্তে বিলম্ব না করে অভিযোগগুলোর কার্যকর অনুসন্ধানের আহ্বান জানায়।   ২০১৮ সালের ১৪ জুন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর কাশ্মীরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে কুনান-পোশপোরার অভিযোগের কথা উল্লেখ করে বলা হয়, ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার প্রচেষ্টা বছরের পর বছর বিভিন্ন পর্যায়ে বাধাগ্রস্ত হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে অভিযোগগুলোর স্বাধীন ও বিশ্বাসযোগ্য তদন্তের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।   অন্যদিকে, ভারতীয় সেনাবাহিনী ও দেশটির সরকার কুনান-পোশপোরার ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছে। ১৯৯১ সালে ভারতের প্রেস কাউন্সিলের একটি তদন্ত কমিটিও অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছিল। তবে পরবর্তী সময়ে মানবাধিকার সংগঠনগুলো ওই তদন্তের পদ্ধতি ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে।   কাশ্মীরে নারীদের নিরাপত্তা ও বিচার পাওয়ার ক্ষেত্রে আইনি বাধার বিষয়টিও মানবাধিকার সংস্থাগুলোর আলোচনায় রয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে অভিযোগের তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় অনুমোদনসংক্রান্ত আইনি বাধা এবং অভিযোগকারীদের প্রতিশোধের শিকার হওয়ার ঝুঁকির কথা তুলে ধরা হয়েছে।   দীর্ঘদিন ধরে চলা এসব অভিযোগ কাশ্মীরের নারী অধিকার, নিরাপত্তা এবং বিচারব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্ন তৈরি করেছে। মানবাধিকার সংগঠনগুলো অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীদের সুরক্ষা এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়ে আসছে।তথ্যসূত্র ও প্রাসঙ্গিক নথি: কাশ্মীর মিডিয়া সার্ভিস। 874 এসকিউ

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ৪:৪৮
রেনিয়াম মিশিয়ে বাড়ানো হচ্ছে স্বর্ণের ওজন, ধরা পড়ছে না যন্ত্রেও!

রেনিয়াম মিশিয়ে বাড়ানো হচ্ছে স্বর্ণের ওজন, ধরা পড়ছে না যন্ত্রেও!

মস্কোয় ‘এআই জার্নি ২০২৬’ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের কেরালার তরুণ উদ্যোক্তা রাউল জন আজুর সেলফি। ছবি: সংগৃহীত

নিজের বাবাকে মাসে ২ লাখ রুপি বেতন দেন রাউল, এবার পুতিনের সঙ্গে সেলফিতে ভাইরাল

কানাডায় চিকিৎসার অপেক্ষায় থেকে ২০২৫-২৬ অর্থবছরে ২৯ হাজার ৪৬৮ জন রোগীর মৃত্যু হয়েছে, বলছে গবেষণা প্রতিবেদন। ছবি: সংগৃহীত

কানাডায় স্বাস্থ্যসেবা পেতে ১ বছরেই চিকিৎসার অপেক্ষায় প্রাণ হারিয়েছেন প্রায় ৩০ হাজার রোগী

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...