- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
ইরানে দুই মাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবর পরিবারকে জানানোর পর মা-বাবার হাতে নির্মমভাবে খুন হয়েছেন হেলিয়া ফাতাহি নামে এক তরুণী। দেশটির পশ্চিমাঞ্চলীয় সানন্দাজ শহরে এই কথিত ‘অনার কিলিং’ বা সম্মান রক্ষার্থে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মানবাধিকার সংস্থাগুলোর বরাতে জানা গেছে, এক তরুণের সঙ্গে সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন হেলিয়া। গত সপ্তাহে তিনি বিষয়টি পরিবারকে জানান। এর জেরে গত শনিবার রাতে সানন্দাজের নায়সার এলাকার নিজ বাড়িতে মা-বাবা তাকে বেধড়ক মারধরের পর শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় নিহতের মা-বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুর্দিস্তান প্রদেশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান শাহরাম আবদি মঙ্গলবার জানান, এক তরুণীর মৃত্যুর খবর পেয়ে গোয়েন্দারা ওই বাড়িতে গিয়ে এটিকে হত্যাকাণ্ড হিসেবে শনাক্ত করেন। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মা-বাবা মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন। পুলিশ এই হত্যাকাণ্ডের পেছনে ‘পারিবারিক কলহের’ কথা উল্লেখ করলেও তরুণীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেনি। মানবাধিকার সংস্থা ‘হেঙ্গাও’ ও পুলিশ হেলিয়ার বয়স ১৯ বছর বললেও অপর সংস্থা ‘হানা’ তার বয়স ১৬ বছর বলে দাবি করেছে। ইরানে গত এক সপ্তাহের ব্যবধানে এটি তৃতীয় কোনো তরুণী বা কিশোরীর আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা। এর আগে ১৮ নভেম্বর দেশটির উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশে নিজের জন্মদিনের অনুষ্ঠানে সাবেক প্রেমিকের গুলিতে নিহত হন ২৩ বছর বয়সী সাদাফ হাঘবিন। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে হত্যা করা হয় বলে জানা গেছে। এর কয়েক দিন আগে কেরমানশাহ শহরে একটি ভবনের পঞ্চম তলা থেকে পড়ে মারা যান ১৬ বছর বয়সী স্কুলছাত্রী সোগান্দ সায়াদি। শিক্ষক ইউনিয়নের দাবি, ওই ছাত্রী স্কুল কর্তৃপক্ষকে সতর্ক করে বলেছিল যে বাবার সঙ্গে বাড়ি পাঠিয়ে দিলে বাবা তাকে মেরে ফেলবেন। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে তৈরি এক পরিসংখ্যান অনুযায়ী, গত ২১ মার্চ থেকে ১৩ অক্টোবরের মধ্যে ইরানে অন্তত ৮৪ জন নারী ও কিশোরী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যাদের মধ্যে ৭৫টি ঘটনাতেই হত্যাকারী ছিলেন ভুক্তভোগীর পরিচিতজন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসের আগে ইরানে নারী হত্যার এই ক্রমবর্ধমান হার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো। সংস্থাগুলোর মতে, স্বচ্ছ তথ্যের অভাব এবং পারিবারিক সহিংসতার অনেক ঘটনা অপ্রকাশিত থেকে যাওয়ায় প্রকৃত পরিস্থিতি আরও ভয়াবহ। নারীদের সহিংসতা থেকে রক্ষায় একটি বিল গত ১৫ বছরেরও বেশি সময় ধরে সরকার ও সংসদের মধ্যে আটকে আছে, যা আজও আইনে পরিণত হয়নি। উল্লেখ্য, ইরানের ইসলামি দণ্ডবিধির ৩০১ নম্বর ধারা অনুযায়ী, কোনো বাবা বা দাদা যদি তাদের সন্তানকে হত্যা করেন, তবে প্রচলিত মৃত্যুদণ্ড বা ‘কিসাস’ (প্রাণের বদলে প্রাণ) থেকে তারা অব্যাহতি পান। তবে মায়েদের ক্ষেত্রে এই আইনি ছাড় প্রযোজ্য নয়। এই আইনের সংস্কার এবং নারীদের জন্য কঠোর আইনি সুরক্ষার দাবি জানিয়ে আসছেন দেশটির আইনজীবী ও নারী অধিকারকর্মীরা। এদিকে নারীদের ওপর দমন-পীড়নের আরেকটি ঘটনায় সোমবার ইরানের কোম শহরে জনপ্রিয় সংগীতশিল্পী পারাস্তু আহমাদি (২৯) এবং তার কনসার্ট দলের চার সদস্যকে ৭৪টি করে বেত্রাঘাত করা হয়েছে। হিজাব আইন অমান্য করে ২০২৪ সালের ডিসেম্বরে একটি অনলাইন কনসার্টে হাতা কাটা পোশাক ও খোলা চুলে গান গাওয়ার অপরাধে তাকে এই শাস্তি দেওয়া হয়। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরানে জনসমক্ষে নারীদের একক সংগীত পরিবেশন নিষিদ্ধ রয়েছে। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল, বিবিসি 873 ডিএন
আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হলো। প্রথম মা হিসেবে বিশ্বসুন্দরীর মুকুট মাথায় তুলেছেন পুয়ের্তো রিকোর ২৭ বছর বয়সী জেনিফার ব্যারেটো। এই জয়ের মধ্য দিয়ে পুয়ের্তো রিকো তাদের ষষ্ঠ মিস ইউনিভার্স শিরোপা ঘরে তুলল। স্থানীয় সময় গত মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর সান জুয়ানের হোসে মিগুয়েল অ্যাগ্রেলট কলিসিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত আসরে বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ জেনিফারের মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন মিস ডমিনিকান রিপাবলিক এবং দ্বিতীয় রানারআপ মিস ভেনেজুয়েলা। মিস ইউনিভার্সের ইতিহাসে জেনিফারের এই অর্জনকে বিশেষভাবে দেখা হচ্ছে। ২০২২ সালে নেওয়া সিদ্ধান্তের আলোকে ২০২৩ সালের আসর থেকে বিবাহিত নারী ও মায়েদের অংশগ্রহণের সুযোগ চালু করা হয়। সেই নিয়ম চালুর পর এবারই প্রথম কোনো মা বিশ্বসেরার মুকুট জিতলেন। পাশাপাশি সর্বশেষ ২০০৬ সালে জুলিইকা রিভেরার পর দীর্ঘ ২০ বছর পর আবারও মিস ইউনিভার্সের শিরোপা ফিরে পেল পুয়ের্তো রিকো। জেনিফার ব্যারেটো বিবাহিত এবং তার পেনেলোপে নামের সাত বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। সৌন্দর্য প্রতিযোগিতায় তার যাত্রা খুব বেশি দিনের নয়। ২০২৫ সালের গ্রীষ্মে জাতীয় প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করলেও তিনি এক সাক্ষাৎকারে জানান, প্রথমবার র্যাম্পে হেঁটেছেন চলতি বছরের ফেব্রুয়ারিতে। এরপর সান সেবাস্তিয়ানের প্রতিনিধিত্ব করে গত ২৫ জুন মিস ইউনিভার্স পুয়ের্তো রিকোর খেতাব জেতেন এবং মাত্র পাঁচ মাসের মাথায় বৈশ্বিক মঞ্চে বাজিমাত করলেন। শুধু সৌন্দর্য নয়, শিক্ষা ও পেশাগত জীবনেও বেশ এগিয়ে জেনিফার। তার ঝুলিতে রয়েছে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি এবং মনোবিজ্ঞান ও সমাজকর্মে দুটি স্নাতকোত্তর ডিগ্রি। সামরিক পরিবারগুলোর সহায়তা, গার্হস্থ্য সহিংসতা ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। সমাজের ঝুঁকিপূর্ণ দিকগুলো চিহ্নিত করে প্রতিরোধমূলক কর্মসূচি তৈরিতে কাজ করেছেন তিনি। এক সাক্ষাৎকারে জেনিফার জানিয়েছেন, কেবল ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, বরং প্রতিরোধমূলক কাজ ও সামাজিক সচেতনতার বার্তা আরও বৃহত্তর পরিসরে পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবেই তিনি এই মঞ্চকে বেছে নিয়েছেন। পরিবার ও স্বামীর সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, স্ত্রী ও মা হওয়ার পাশাপাশি নিজের স্বকীয়তা এবং পেশাগত স্বপ্ন ধরে রাখা জরুরি। সূত্র: ব্রুট মিডিয়া 873 ডিএন
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে তিনটি গাড়িবিমা কোম্পানির গ্রাহকদের ১২ কোটি ২৬ লাখ ডলারের বেশি ফেরত দেওয়া হচ্ছে। অতিরিক্ত মুনাফা অর্জনের কারণে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে এই অর্থ গ্রাহকদের ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে অঙ্গরাজ্যের বিমা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। আসন্ন ছুটির মৌসুমে যোগ্য গ্রাহকেরা চেক অথবা পরবর্তী বিমা নবায়নের খরচে ছাড় হিসেবে এই অর্থ পাবেন। গত ১৯ নভেম্বর ফ্লোরিডা অফিস অব ইনস্যুরেন্স রেগুলেশন (ওআইআর) এক ঘোষণায় জানায়, তিনটি কোম্পানির কাছ থেকে মোট ১২ কোটি ২৬ লাখ ৭৬ হাজার ৪৬৯ ডলার ফেরত নিশ্চিত করা হয়েছে। কোম্পানিগুলো হলো সিমারন ইনস্যুরেন্স, লিবার্টি মিউচুয়াল পারসোনাল ইনস্যুরেন্স এবং সিকিউরিটি ন্যাশনাল ইনস্যুরেন্স। আগামী ৬০ দিনের মধ্যে অর্থ ফেরত অথবা বিমা নবায়নের খরচে সমপরিমাণ ক্রেডিট দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কোন কোম্পানি কত টাকা ফেরত দেবে? ফ্লোরিডা বিমা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী: - লিবার্টি মিউচুয়াল: ৭ কোটি ৩১ লাখ ৩৯ হাজার ৭৪০ ডলার। - সিকিউরিটি ন্যাশনাল: ৪ কোটি ৮৬ লাখ ২৮ হাজার ৫৮০ ডলার। - সিমারন ইনস্যুরেন্স: ৯ লাখ ৮ হাজার ১৪৯ ডলার। এই তিন কোম্পানির ফেরত দেওয়া অর্থের পরিমাণ ১২ কোটি ২৬ লাখ ডলারের বেশি। এর ফলে ২০২৬ সালে ফ্লোরিডায় গাড়িবিমা কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফা থেকে গ্রাহকদের ফেরত দেওয়ার মোট অর্থ ১৬ কোটি ৮০ লাখ ডলার ছাড়িয়েছে। কারা এই টাকা পাবেন? সব গাড়িচালক এই অর্থ পাবেন না। ফ্লোরিডার আইন অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সংশ্লিষ্ট বিমা কোম্পানির গ্রাহক হিসেবে যাঁদের নাম নথিভুক্ত ছিল, তাঁদের মধ্যে যোগ্য ব্যক্তিরা এই অর্থ পাবেন।এ ক্ষেত্রে ব্যক্তিগত ব্যবহারের গাড়ির বিমা বা প্রাইভেট প্যাসেঞ্জার অটো ইনস্যুরেন্সের গ্রাহকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। বাণিজ্যিক গাড়ির বিমা এই অর্থ ফেরতের আওতায় নয়।গ্রাহকদের প্রত্যেকের ফেরতের পরিমাণ এক হবে না। ২০২৫ সালে সংশ্লিষ্ট কোম্পানিতে তাঁদের বিমার জন্য কত প্রিমিয়াম বা কিস্তি জমা দেওয়া হয়েছিল, তার ভিত্তিতে আনুপাতিক হারে অর্থ নির্ধারণ করা হবে। কীভাবে টাকা ফেরত পাবেন? কোম্পানিগুলো দুটি পদ্ধতির যেকোনো একটিতে অর্থ ফেরত দিতে পারবে। ১. সরাসরি চেক বা অর্থ পরিশোধের মাধ্যমে। ২. পরবর্তী গাড়িবিমা নবায়নের প্রিমিয়ামে ছাড় বা ক্রেডিট দেওয়ার মাধ্যমে। ফ্লোরিডার আইন অনুযায়ী, সরাসরি অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত আদেশের ৬০ দিনের মধ্যে অর্থ পরিশোধ করতে হবে। আর নবায়নের মাধ্যমে ছাড় দেওয়া হলে নির্ধারিত সময়ের পর পাঠানো নবায়ন বিলের সঙ্গে তা সমন্বয় করতে হবে।কোনো গ্রাহকের ফেরত পাঠানো চেক ঠিকানায় পৌঁছাতে না পারলে কোম্পানিগুলো তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করবে। তাঁকে খুঁজে পাওয়া না গেলে অর্থ পরবর্তী সময়ে অদাবিকৃত সম্পদ হিসেবে অঙ্গরাজ্যের কাছে জমা দেওয়ার ব্যবস্থা রয়েছে। কেন গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হচ্ছে? ফ্লোরিডার আইন অনুযায়ী, গাড়িবিমা কোম্পানির টানা তিন বছরের সম্মিলিত আন্ডাররাইটিং মুনাফা নির্ধারিত প্রত্যাশিত মুনাফার সীমা এবং অর্জিত প্রিমিয়ামের অতিরিক্ত ৫ শতাংশ অতিক্রম করলে অতিরিক্ত অর্থ গ্রাহকদের ফেরত দিতে হয়।২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের হিসাব পর্যালোচনা করে এই তিন কোম্পানির অতিরিক্ত মুনাফা শনাক্ত করেছে অঙ্গরাজ্যের বিমা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।ফ্লোরিডার বিমা কমিশনার মাইক ইয়াওরস্কি জানিয়েছেন, গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং বিমাবাজারে জবাবদিহি নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সংবাদসূত্র ফ্লোরিডা অফিস অব ইনস্যুরেন্স রেগুলেশন (OIR), ফ্লোরিডা সিনেটের আইনবিষয়ক ওয়েবসাইট 876TR
বাংলাদেশকে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে দখলে নেওয়ার হুমকিমূলক মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষকে হত্যার অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া টুডের প্রতিবেদনে তাঁর এই বক্তব্য প্রকাশিত হয়েছে। অর্জুন সিং বলেন, ‘১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব। অনেক হয়েছে, বাংলাদেশ নিয়ে আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমাদের নিতেই হবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই।’ অর্জুন সিংয়ের বক্তব্য এমন এক সময়ে এল, যখন শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন করে আলোচনা চলছে। বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এবার বিজয় দিবসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান সাবেক এই প্রধানমন্ত্রী। এ জন্য বাংলাদেশ সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। তবে শেখ হাসিনার ফেরার বিষয়ে বাংলাদেশের অবস্থান ভিন্ন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির রয়টার্সকে জানিয়েছেন, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাঁকে দেশে ফিরতে হবে। ফিরলে তাঁকে হাতকড়া পরিয়ে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হবে বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনাকে বাংলাদেশের করা প্রত্যর্পণ অনুরোধ থেকে আলাদা বিষয় হিসেবে দেখছে ভারত। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ অবস্থানের কথা জানানো হয়েছে। তবে অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলসংক্রান্ত মন্তব্যের বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের কোনো আনুষ্ঠানিক অবস্থান এখন পর্যন্ত জানা যায়নি। অন্যদিকে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অন্য কয়েকজন মন্ত্রী ও বিজেপি নেতার বক্তব্যে ভিন্ন অবস্থান দেখা গেছে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং এটি দেশটির অভ্যন্তরীণ বিষয়। দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়লে তার প্রভাব পশ্চিমবঙ্গেও পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি। পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তও বিষয়টিকে ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রনীতির আওতাভুক্ত বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, বাংলাদেশ ও শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। উল্লেখ্য, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় চূড়ান্ত রূপ পায়। এমন একটি জাতীয় গুরুত্বপূর্ণ দিনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মন্ত্রীর বাংলাদেশ দখল ও প্রতিশোধ নেওয়ার বক্তব্য দুই দেশের সম্পর্কের প্রেক্ষাপটে নতুন বিতর্ক তৈরি করেছে। 871 এসএ
যুক্তরাষ্ট্রে চাকরিজীবীদের জন্য ২০২৭ সালে ছুটি কাটানোর দারুণ সুযোগ তৈরি হচ্ছে। সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি এবং ব্যক্তিগত বেতনসহ ছুটি বা পেইড টাইম অফ (পিটিও) মিলিয়ে মাত্র ১৫ দিনের ছুটি ব্যবহার করে মোট ৫১ দিন কর্মবিরতি উপভোগ করা সম্ভব। এজন্য প্রয়োজন হবে আগে থেকেই পরিকল্পনা করে ছুটির আবেদন করা। ২০২৭ সালের ফেডারেল ছুটির ক্যালেন্ডারে বেশ কয়েকটি ছুটি শুক্রবার ও সোমবার পড়েছে। ফলে এসব ছুটির আগে বা পরে মাত্র এক দিন পিটিও ব্যবহার করেই চার দিনের দীর্ঘ ছুটি কাটানো সম্ভব।যুক্তরাষ্ট্রের অফিস অব পারসোনেল ম্যানেজমেন্টের (ওপিএম) প্রকাশিত ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুসারে, নতুন বছরের প্রথম দিন, মার্টিন লুথার কিং জুনিয়র দিবস, প্রেসিডেন্টস ডে, মেমোরিয়াল ডে, জুনটিন্থ, স্বাধীনতা দিবস, লেবার ডে ও কলম্বাস ডেকে কেন্দ্র করে দীর্ঘ ছুটির সুযোগ রয়েছে। যেভাবে ১৫ দিনের ছুটিতে ৫১ দিন অবকাশ কাটাবেন ২০২৭ সালের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী সম্ভাব্য পরিকল্পনাটি হলো: জানুয়ারি - ১ থেকে ৪ জানুয়ারি: ৪ দিন ছুটি পেতে ১ দিন পিটিও (৪ জানুয়ারি)। - ১৫ থেকে ১৮ জানুয়ারি: ৪ দিন ছুটি পেতে ১ দিন পিটিও (১৫ জানুয়ারি)। ফেব্রুয়ারি - ১২ থেকে ১৫ ফেব্রুয়ারি: ৪ দিন ছুটি পেতে ১ দিন পিটিও (১২ ফেব্রুয়ারি)। মে - ২৮ থেকে ৩১ মে: ৪ দিন ছুটি পেতে ১ দিন পিটিও (২৮ মে)। জুন - ১৮ থেকে ২১ জুন: ৪ দিন ছুটি পেতে ১ দিন পিটিও (২১ জুন)। জুলাই - ২ থেকে ৫ জুলাই: ৪ দিন ছুটি পেতে ১ দিন পিটিও (২ জুলাই)। সেপ্টেম্বর - ৩ থেকে ৬ সেপ্টেম্বর: ৪ দিন ছুটি পেতে ১ দিন পিটিও (৩ সেপ্টেম্বর)। অক্টোবর - ৮ থেকে ১১ অক্টোবর: ৪ দিন ছুটি পেতে ১ দিন পিটিও (৮ অক্টোবর)। নভেম্বর - ১১ থেকে ১৫ নভেম্বর: ৫ দিন ছুটি পেতে ২ দিন পিটিও (১২ ও ১৫ নভেম্বর)। - ২৫ থেকে ২৮ নভেম্বর: ৪ দিন ছুটি পেতে ১ দিন পিটিও (২৬ নভেম্বর)। ডিসেম্বর - ২৩ থেকে ২৭ ডিসেম্বর: ৫ দিন ছুটি পেতে ২ দিন পিটিও (২৩ ও ২৭ ডিসেম্বর)। - ৩০ ডিসেম্বর থেকে ২০২৮ সালের ৩ জানুয়ারি: ৫ দিন ছুটি পেতে ২ দিন পিটিও (৩০ ডিসেম্বর ও ৩ জানুয়ারি)। সব মিলিয়ে ১৫ দিনের পিটিও ব্যবহার করে ১২টি পৃথক ছুটির পর্বে মোট ৫১ দিন কর্মবিরতি উপভোগ করা সম্ভব। যাঁদের জন্য প্রযোজ্য এই পরিকল্পনা মূলত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত নিয়মিত কর্মদিবস রয়েছে এমন চাকরিজীবীদের জন্য। যেসব প্রতিষ্ঠান ফেডারেল ছুটিগুলো পালন করে এবং কর্মীদের পিটিও ব্যবহারের সুযোগ দেয়, তাঁরাই এই পরিকল্পনার সুবিধা নিতে পারবেন। তবে যুক্তরাষ্ট্রের সব বেসরকারি প্রতিষ্ঠান ফেডারেল ছুটিতে কর্মীদের বেতনসহ ছুটি দেয় না। প্রতিষ্ঠানভেদে ছুটির নীতিমালা ও অনুমোদনের নিয়ম আলাদা। তাই আগে থেকেই নিজ প্রতিষ্ঠানের ছুটির ক্যালেন্ডার ও পিটিও নীতিমালা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এখানে ৫১ দিন বলতে সাপ্তাহিক ছুটি, সরকারি ছুটি এবং পিটিও মিলিয়ে মোট কর্মবিরতির দিন বোঝানো হয়েছে। এটি ৫১ দিনের অতিরিক্ত বেতনসহ ছুটি নয়। সংবাদসূত্র ফক্স ৪ নিউজ, ইউএস অফিস অব পারসোনেল ম্যানেজমেন্ট (OPM) 876TR
যুক্তরাষ্ট্রজুড়ে পুলিশ বাহিনীর জনবল বাড়াতে প্রায় ১৫ কোটি ডলার অনুদান দিচ্ছে দেশটির বিচার বিভাগ (ডিওজে)। এ অর্থের মাধ্যমে এক হাজারের বেশি পুলিশ কর্মকর্তা ও ডেপুটি নিয়োগ এবং পুনর্নিয়োগ করা হবে। স্থানীয়, অঙ্গরাজ্য ও বিভিন্ন পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো এই অর্থ পাবে। সোমবার (২৩ নভেম্বর) মার্কিন বিচার বিভাগ এক ঘোষণায় জানায়, ২০২৬ সালের ‘সিওপিএস হায়ারিং প্রোগ্রাম’-এর আওতায় প্রায় ১৫ কোটি ডলারের অনুদান অনুমোদন করা হয়েছে। নতুন ও পুনর্নিয়োগ করা পূর্ণকালীন পুলিশ কর্মকর্তা ও ডেপুটিদের প্রাথমিক বেতন এবং অন্যান্য কর্মী সুবিধার খরচ মেটাতে এই অর্থ দেওয়া হবে।বিচার বিভাগের কমিউনিটি ওরিয়েন্টেড পুলিশিং সার্ভিসেস (সিওপিএস) অফিসের মাধ্যমে পরিচালিত এই কর্মসূচিতে দেশজুড়ে ৫৫১টি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ২৬৯টি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে অনুদান দেওয়া হয়েছে। অর্থাৎ আবেদনকারীদের প্রায় ৪৯ শতাংশ এই অর্থ পেয়েছে। কোন খাতে ব্যয় হবে অনুদানের অর্থ? বিচার বিভাগের তথ্য অনুযায়ী, অনুদান পাওয়া সংস্থাগুলো বিভিন্ন অগ্রাধিকার খাতে পুলিশ সদস্য নিয়োগ করবে। - ১৫৩টি সংস্থা সহিংস অপরাধ দমনে পুলিশ সদস্য বাড়াবে। - ৪০টি সংস্থা স্কুলভিত্তিক পুলিশিং কার্যক্রমে জনবল নিয়োগ করবে। - ৩৬টি সংস্থা জননিরাপত্তা, নাগরিক জীবনমান ও বিভিন্ন উপদ্রব নিয়ন্ত্রণে কাজ করবে। - ১৭টি সংস্থা নতুন ধরনের পুলিশিং কার্যক্রমে অর্থ ব্যয় করবে। - ১৬টি সংস্থা জাতীয় নিরাপত্তা কার্যক্রমে জনবল বাড়াবে। - ৭টি সংস্থা অবৈধ দখল ও অস্থায়ী বসতি উচ্ছেদসংক্রান্ত কার্যক্রমে নিয়োজিত পুলিশ সদস্য বাড়াবে। এ ছাড়া হোমল্যান্ড সিকিউরিটি টাস্কফোর্সে অংশগ্রহণকারী, গ্রামীণ এলাকার এবং স্যাংচুয়ারি সিটি নীতির অবসানে প্রতিশ্রুতিবদ্ধ সংস্থাগুলোকে অনুদান দেওয়ার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। মিশিগানেও যাচ্ছে অনুদান মিশিগানের দুটি শহরের পুলিশ বিভাগও এই কর্মসূচির আওতায় অনুদান পেয়েছে। রাজ্যটির ক্রিস্টাল ফলস ও আইওনিয়া শহরের পুলিশ বিভাগ প্রত্যেকে ১ লাখ ২৫ হাজার ডলার করে পেয়েছে। মোট ২ লাখ ৫০ হাজার ডলার দিয়ে এই দুই শহরে নতুন পুলিশ কর্মকর্তা নিয়োগ করা হবে। কেন এই উদ্যোগ? বিচার বিভাগের ভাষ্য, স্থানীয় পর্যায়ে পুলিশ বাহিনীর জনবল বাড়িয়ে সহিংস অপরাধ কমানো, স্কুলের নিরাপত্তা জোরদার এবং জননিরাপত্তা উন্নত করাই এই কর্মসূচির লক্ষ্য।অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্থানীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও শক্তিশালী করতে এই অর্থ বরাদ্দ করেছে। উল্লেখ্য, এই ১৫ কোটি ডলার সরাসরি চাকরিপ্রার্থীদের দেওয়া হচ্ছে না। বরং নির্বাচিত পুলিশ বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে অনুদান দেওয়া হয়েছে, যাতে তারা নিজ নিজ এলাকায় নতুন কর্মকর্তা নিয়োগ করতে পারে। সংবাদসূত্র যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (DOJ), সিওপিএস অফিস 876TR
কানাডার বৃহত্তম শহর টরন্টোর নগর রাজনীতিতে নতুন প্রভাবশালী শক্তি হিসেবে উঠে এসেছেন আসমা মালিক। সিটি কাউন্সিলের স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার পরদিনই তাকে শহরের প্রধান ডেপুটি মেয়র হিসেবে পুনর্নিয়োগ দিয়েছেন মেয়র অলিভিয়া চাউ। গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার সিটি কাউন্সিলের স্পিকার হিসেবে আসমা মালিকের নিয়োগের ঠিক পরদিনই এই পুনর্নিয়োগের ঘোষণা আসে। শহরের জনপ্রতিনিধি হিসেবে হিজাব পরিহিত প্রথম মুসলিম নারী আসমা মালিক শুধু স্পিকার ও প্রধান ডেপুটি মেয়র পদেই সীমাবদ্ধ থাকেননি। তার সভাপতিত্বে অনুষ্ঠিত বৃহস্পতিবার সকালের কমিটির বৈঠকে তাকে শীর্ষ ১১টি গুরুত্বপূর্ণ পদের জন্য সুপারিশ করা হয়। একই দিন বিকেলে কাউন্সিলের অধিবেশনে কোনো ধরনের বড় বিতর্ক ছাড়াই তার এসব নিয়োগ অনুমোদন দেওয়া হয়। স্পিকার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আসমা মালিক প্রভাবশালী ‘স্ট্রাইকিং কমিটি’র চেয়ারম্যানও নিযুক্ত হয়েছেন। বিভিন্ন বোর্ড ও কমিটিতে সিটি কাউন্সিলের সদস্যদের মনোনয়নের সুপারিশ করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এই কমিটি। স্পিকার হিসেবে প্রথম বড় ভোটাভুটির পর কাউন্সিলের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং সবাইকে অভিনন্দন।” শিক্ষার্থী সংগঠন, পরিবেশবাদী আন্দোলন, শিশুযত্ন ও নীতিনির্ধারণী নানা কর্মকাণ্ডের অভিজ্ঞতাসম্পন্ন আসমা মালিক অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গঠনে কাজ করে আসছেন। টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের (টিডিএসবি) সাবেক ট্রাস্টি হিসেবে তিনি গত দুই দশকের মধ্যে ডাউনটাউন টরন্টোতে প্রথম পাবলিক স্কুল ‘জিন লাম্ব পাবলিক স্কুল’ নির্মাণে অগ্রণী ভূমিকা রাখেন। এ ছাড়া অ্যাটকিনসন ফাউন্ডেশনের অ্যাডভোকেসি ও অর্গানাইজিং বিভাগের পরিচালক থাকাকালে ন্যায্য অর্থনীতির পক্ষে তৃণমূল সংগঠক ও নীতি উদ্ভাবকদের সঙ্গে কাজ করেছেন। নতুন দায়িত্বে আউসমা মালিকের অগ্রাধিকারের তালিকায় রয়েছে সাশ্রয়ী আবাসন, গণপরিবহন, ন্যায়বিচার, জননিরাপত্তা ও নাগরিক পুনর্গঠনের মতো বিষয়। আবাসন সংকট মোকাবিলায় নতুন আবাসন ইউনিট ও ভাড়া নিয়ন্ত্রিত বাসস্থানের পক্ষে সোচ্চার তিনি। পাশাপাশি সবার জন্য সহজলভ্য ও কার্যকর গণপরিবহন ব্যবস্থা, বর্ণগত ন্যায়বিচার ও অন্তর্ভুক্তি, সড়ক নিরাপত্তা জোরদার এবং নাগরিক সম্পৃক্ততার মাধ্যমে নিরাপদ টরন্টো গড়ার লক্ষ্যে কাজ করছেন। স্পিকার হিসেবে সব নাগরিকের কণ্ঠস্বর যেন কাউন্সিলের আলোচনায় উঠে আসে, সেদিকেও নজর রাখবেন তিনি। সাবেক ফেডারেল এমপি নেট আরস্কিন-স্মিথ ও শন চেনসহ সাতজন নতুন কাউন্সিল সদস্য যোগ দেওয়ায় কাউন্সিলের চেম্বারে এখন এক গুরুত্বপূর্ণ সময় চলছে। কুইন্স পার্ক ও অটোয়ার সঙ্গে আর্থিক দরকষাকষি এবং গুরুত্বপূর্ণ পৌর বাজেট বিতর্কের মুখে জটিল কমিটি পরিচালনা ও জোট গঠনে আসমা মালিকের পূর্ব অভিজ্ঞতা বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। সূত্র: মুসলিম নেটওয়ার্ক টিভি। 873 ডিএন
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের অ্যালবেমার্ল কাউন্টি পাবলিক স্কুলস (এসিপিএস)-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন শিক্ষা দপ্তর। শিক্ষার্থীদের ওপর ব্যাপক যৌন অসদাচরণের অভিযোগ এবং ৫০০-এর বেশি কর্মীর প্রয়োজনীয় পটভূমি বা ব্যাকগ্রাউন্ড যাচাই করতে ব্যর্থ হওয়ার ঘটনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার শঙ্কায় স্কুল বিভাগটি সম্প্রতি তাদের ২৯টি স্কুল এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ রাখার ঘোষণা দেয়। মার্কিন শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহন এ বিষয়ে বেশ কয়েকটি পদক্ষেপ ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে ভার্জিনিয়া ডিপার্টমেন্ট অব এডুকেশনকে (ভিডিওই) ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ (হাই-রিস্ক) তালিকায় অন্তর্ভুক্ত করা, অ্যালবেমার্ল কাউন্টি পাবলিক স্কুলসে বরাদ্দকৃত কেন্দ্রীয় তহবিল আটকে রাখার নির্দেশ দেওয়া এবং অন্তত পাঁচজন সাবেক স্কুল কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ও স্থায়ীভাবে অযোগ্য ঘোষণা করার উদ্যোগ নেওয়া। শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, বেশ কয়েকজন স্কুল কর্মী বর্তমানে যৌন নির্যাতন, যৌন নিপীড়ন, শিশু পর্নোগ্রাফি এবং সন্দেহভাজন নির্যাতনের বিষয়ে তথ্য গোপন করার মতো অভিযোগে তদন্তের মুখে বা ফৌজদারি মামলার আসামি হিসেবে রয়েছেন। এই ব্যর্থতার তীব্র নিন্দা জানিয়ে লিন্ডা ম্যাকমাহন বলেন, অভিভাবকদের কখনোই এই প্রশ্নের মুখে পড়তে উচিত নয় যে তাদের সন্তানদের স্কুল শিশু নিপীড়কদের হাত থেকে সুরক্ষা দিচ্ছে কি না। তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা যেন যৌন নিপীড়কদের সংস্পর্শে না আসে তা নিশ্চিত করতে কোনো স্কুল বিভাগকে স্কুলের দরজা বন্ধ করে দিতে হওয়া—এটি স্কুল বিভাগ ও অঙ্গরাজ্যের নেতৃত্বের এক অকল্পনীয় ব্যর্থতা। অভিভাবকদের কখনোই এমন সন্দেহ করার কারণ থাকা উচিত নয় যে তাদের সন্তানের স্কুল শিশু নিপীড়কদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে এবং ভার্জিনিয়ার স্কুলগুলোকে শিশুদের পড়াশোনার নিরাপদ স্থানে পরিণত করতে ট্রাম্প প্রশাসন কঠোর ব্যবস্থা নিচ্ছে।” নির্দেশিত পদক্ষেপগুলোর অংশ হিসেবে ভার্জিনিয়া ডিপার্টমেন্ট অব এডুকেশনকে আগামী ৩০ দিনের মধ্যে একটি সংশোধিত কর্মপরিকল্পনা জমা দিতে হবে। পাশাপাশি নিয়োগ ও ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের নিয়মকানুন যথাযথভাবে মানা হচ্ছে কি না তা নিশ্চিত করতে পুরো অঙ্গরাজ্যজুড়ে স্কুল বিভাগগুলোতে নিরীক্ষা বা অডিট চালাতে হবে। সূত্র: আনাদোলু এজেন্সি। 873 ডিএন
চলতি বছরের গ্রীষ্মে ইংল্যান্ডে তীব্র তাপপ্রবাহজনিত কারণে রেকর্ড ৫ হাজার ২৫৮ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা (ইউকেএইচএসএ)। ২০১৬ সালে এ সংক্রান্ত তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর থেকে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ২০২৬ সালে ইতিহাসের উষ্ণতম গ্রীষ্মকাল পার করেছে যুক্তরাজ্য। এ বছর তাপপ্রবাহে মৃত্যুর এই সংখ্যা ২০২২ সালের সর্বোচ্চ রেকর্ড ২ হাজার ৯৮৫ জনের প্রায় দ্বিগুণ। প্রতিবেদন অনুযায়ী, এ বছর তাপপ্রবাহজনিত মৃত্যুর সবচেয়ে ভয়াবহ সময় ছিল ২১ থেকে ২৮ জুন। এই এক সপ্তাহেই আনুমানিক ২ হাজার ৪০১ জনের মৃত্যু হয়েছে, যখন তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল। জলবায়ু পরিবর্তনের ফলে আগামীতে চরম তাপপ্রবাহের স্থায়িত্ব, পুনরাবৃত্তি এবং তীব্রতা আরও বাড়বে বলে সতর্ক করেছে সংস্থাটি। তাদের মতে, ২০২৬ সালের গ্রীষ্মকাল ছিল 'ব্যতিক্রমী'। মে থেকে আগস্ট মাসের মধ্যে মোট সাতটি তাপপ্রবাহের ঘটনা ঘটেছে, যা স্থায়ী ছিল মোট ৪১ দিন। তাপমাত্রার সব রেকর্ড ভঙ্গ আবহাওয়া দপ্তরের প্রাথমিক তথ্যমতে, ২০২৬ সাল ছিল যুক্তরাজ্যের ইতিহাসের উষ্ণতম গ্রীষ্ম। মে মাসে কিউ গার্ডেনসে সর্বোচ্চ ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ওই মাসের আগের রেকর্ডকে ২ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি ব্যবধানে ভেঙে দেয়। এর এক মাস পর জুনে নরফোকের লিংউডে তাপমাত্রা ওঠে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে, যা জুনের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ১৯৫৭ ও ১৯৭৬ সালে সর্বোচ্চ ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। মূলত বায়ুমণ্ডলের উচ্চচাপ বলয় বা 'হিট ডোম'-এর কারণে উষ্ণ বাতাস আটকে পড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। এছাড়া আগস্টের মাঝামাঝি গ্লুচেস্টারশায়ারের হার্টপুরি কলেজে তাপমাত্রা ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা ছিল চলতি বছরের উষ্ণতম দিন। তবে যুক্তরাজ্যের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডটি এখনো ২০২২ সালের ১৯ জুলাইয়ের দখলে, সেদিন লিংকনশায়ারের কনিংসবিতে তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। তীব্র তাপদাহের পাশাপাশি বৃষ্টির অভাবে এ বছর পুরো ওয়েলস এবং ইংল্যান্ডের দুই-তৃতীয়াংশেরও বেশি এলাকায় খরা ঘোষণা করা হয়। এছাড়া দেশের বেশ কিছু অংশে দাবানলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জলবায়ু পরিবর্তনের মানবিক প্রভাব ইউকেএইচএসএ-এর প্রধান পরিবেশগত স্বাস্থ্য বিজ্ঞানী ড. রস থম্পসন জানান, মে ও জুনের শুরুর দিকের তাপপ্রবাহ জনস্বাস্থ্যের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে। উষ্ণায়নের কারণে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি আরও তীব্র হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। সংস্থাটি ঘরবাড়ি ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে উষ্ণ জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ওপর জোর দিয়েছে। পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী ইভেট কুপার এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, "এই পরিসংখ্যান জলবায়ু পরিবর্তনের নির্মম মানবিক প্রভাবের কথাই মনে করিয়ে দেয়। তাই শীতকালের মতো গ্রীষ্মকালীন দুর্যোগ মোকাবিলায়ও জাতীয় স্বাস্থ্য সেবাকে (এনএইচএস) সমান গুরুত্ব দিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।" এর আগে চলতি মাসের শুরুতে কপ-৩১ (COP31) জলবায়ু সম্মেলনে দেওয়া ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এ বছরের চরম আবহাওয়াকে 'অস্বাভাবিক' বলে অভিহিত করেন। সূত্র: বিবিসি। 873 ডিএন
গাজার মানবিক পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জ্যারেড কুশনারের মধ্যে ফোনালাপ হয়েছে। মঙ্গলবার এই আলোচনা অনুষ্ঠিত হয় বলে একজন ইসরায়েলি কর্মকর্তা নিশ্চিত করেছেন। ফোনালাপে উভয় পক্ষ গাজাসংশ্লিষ্ট বিষয়গুলোতে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। তবে এ বিষয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। গাজা ইস্যুতে ইসরায়েল তার বর্তমান অবস্থান পরিবর্তন না করলে দেশটি ‘বৈশ্বিক একঘরে’ (গ্লোবাল প্যারিয়া) রাষ্ট্রে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বলে জ্যারেড কুশনারের এক সতর্কবার্তা প্রকাশের ঠিক পরদিনই এই ফোনালাপ হলো। সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে কুশনার বলেন, ইসরায়েল বর্তমানে একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। তারা চাইলে ৭ অক্টোবরের ট্র্যাজেডি কাটিয়ে আরও নিরাপদ ও বিশ্বের সঙ্গে একীভূত হতে পারে, অথবা বর্তমান পথে হেঁটে বিশ্বজুড়ে একঘরে হয়ে পড়ার ঝুঁকিতে যেতে পারে। জ্যারেড কুশনার গাজার ভঙ্গুর যুদ্ধবিরতি তদারকির দায়িত্বে থাকা ‘বোর্ড অব পিস’-এর প্রধান স্থপতি। সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র-নিয়ন্ত্রিত এই সংস্থাটি ইসরায়েলের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর করেছে। সংস্থাটির অভিযোগ, নেতানিয়াহুর সরকার হামাসকে নিরস্ত্র করার পরিকল্পনা বাস্তবায়নে বাধা দিচ্ছে এবং গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না। এর আগে গত জুলাই মাসে হামাস বোর্ডের নিরস্ত্রীকরণ রোডম্যাপে সম্মত হয়েছিল, যেখানে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পাশাপাশি ধাপে ধাপে হামাসের অস্ত্র সমর্পণের কথা বলা হয়েছে। তবে নেতানিয়াহু এই কাঠামো প্রত্যাখ্যান করে দাবি করেছেন, ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগেই হামাসকে সম্পূর্ণরূপে নিরস্ত্র হতে হবে। নেতানিয়াহুর এই অনমনীয় অবস্থানের কারণে গাজায় হামাসের বিকল্প হিসেবে যে শাসন ও নিরাপত্তা সংস্থা গঠনের কথা ছিল, তা কার্যকর করা সম্ভব হচ্ছে না। গত ২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ থেকে বিরত ছিল বোর্ড অব পিস। তবে নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন জোট সরকার গঠনে কয়েক মাস সময় লাগতে পারে। ফলে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকা নেতানিয়াহু গাজার বিষয়ে তার পুরোনো অবস্থানেই অনড় রয়েছেন। এমন পরিস্থিতিতে বোর্ডের জ্যেষ্ঠ উপদেষ্টা জশ গ্রুয়েনবাউম সতর্ক করে বলেছেন, ইসরায়েলের একগুঁয়েমির কারণে হামাসের অস্ত্র সমর্পণের সদিচ্ছা যাচাই করাও সম্ভব হচ্ছে না। দ্রুত কোনো অগ্রগতি না হলে যুদ্ধ-পরবর্তী গাজা পুনর্গঠনের দায়িত্ব পুনরায় জাতিসংঘের হাতে ফিরিয়ে দেওয়া ছাড়া বোর্ডের আর কোনো উপায় থাকবে না। এদিকে, ইরান ইস্যুতেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন কুশনার। তেহরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করতে নেতানিয়াহু ট্রাম্পকে চাপ দিলেও যুক্তরাষ্ট্র আপাতত নিষেধাজ্ঞা ও বন্দর অবরোধের মাধ্যমে ইরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখার কৌশল বেছে নিয়েছে। আন্তর্জাতিক মহলের তীব্র ক্ষোভের মুখে অবশেষে সোমবার ইসরায়েল ঘোষণা দিয়েছে যে, তারা গাজার দুটি প্রধান পয়ঃনিষ্কাশন শোধনাগারের আংশিক মেরামতের অনুমতি দেবে। গত জুনে এই বিষয়ে সম্মত হলেও এতদিন তা আটকে রেখেছিল ইসরায়েল। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল। 873 ডিএন
মহাকাশ গবেষণায় নতুন এক যুগের সূচনা করল পাকিস্তান। দেশটির প্রথম নভোচারী হিসেবে মহাকাশে পাড়ি জমিয়েছেন ৪০ বছর বয়সী জিসান আলী। বুধবার (২৫ নভেম্বর) চীনের ‘শেনঝো-২৪’ মহাকাশযানে চড়ে তিনি চীনের নিজস্ব মহাকাশ স্টেশন ‘তিয়ানগং’-এ সফলভাবে পৌঁছান। এর মাধ্যমে তিয়ানগং মহাকাশ স্টেশনে প্রবেশকারী প্রথম বিদেশি নাগরিক হিসেবেও ইতিহাসে নাম লেখালেন তিনি। চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ) নিশ্চিত করেছে, স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে (পাকিস্তান সময় ভোর ৫টা ১৮ মিনিট) চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ ২-এফ রকেটের মাধ্যমে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর মহাকাশযানটি রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে এবং ৩ ঘণ্টা ৩৮ মিনিট পর তিয়ানগং স্টেশনের সঙ্গে সফলভাবে যুক্ত হয়। তিন সদস্যের এই অভিযানে মিশন কমান্ডার হিসেবে আছেন চীনের তাং হংবো, পাইলট উ ই এবং পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছেন পাকিস্তানের জিসান আলী। মহাকাশ স্টেশনে প্রায় এক সপ্তাহ অবস্থানকালে জিসান আলী ভবিষ্যতের মহাকাশ অভিযানে খাদ্য ও অক্সিজেনের উৎস হিসেবে মাইক্রোঅ্যালগি (ক্ষুদ্র শৈবাল) চাষ এবং কিনোয়া বীজের ওপর মহাকাশ যাত্রার প্রভাব নিয়ে গবেষণা চালাবেন। এছাড়া পুরো দলটি মহাকাশে প্রায় ৯০টি বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করবে। এই ঐতিহাসিক সাফল্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি একে অপরকে শুভেচ্ছা জানিয়ে চিঠি বিনিময় করেছেন। প্রেসিডেন্ট জারদারি এই অর্জনকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও মহাকাশ গবেষণায় দ্বিপাক্ষিক সহযোগিতার এক অনন্য মাইলফলক হিসেবে অভিহিত করেন। অন্যদিকে প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, মহাকাশ স্টেশনটি শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক এবং মানবজাতির কল্যাণে চীন আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতা আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। উৎক্ষেপণস্থলে উপস্থিত থাকা পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লেখেন, জিসান আলীর এই যাত্রার মাধ্যমে কক্ষপথে পাকিস্তানের পতাকা উড়ল এবং দেশটির ২৬ কোটি মানুষের স্বপ্ন নতুন উচ্চতায় পৌঁছাল। উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও দুই দেশের বিজ্ঞানী ও নভোচারীদের অভিনন্দন জানিয়েছেন। মহাকাশে যাওয়ার আগে এক সংবাদ সম্মেলনে জিসান আলী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, "আমি কেবল নিজের জন্য উড়ছি না, বরং আমার কাঁধে রয়েছে ২৫ কোটি পাকিস্তানির নাম ও স্বপ্ন। এই অভিযান কোনো শেষ সীমা নয়, বরং এটি চাঁদ, মঙ্গল এবং তারও বাইরে যৌথ মহাকাশ অভিযানের নতুন এক সূচনা।" উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মহাকাশ সংস্থা ‘সুপারকো’ এবং চীনের ‘সিএমএসএ’-এর মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় গত এপ্রিলে জিসান আলী ও খুররম দাউদকে প্রশিক্ষণের জন্য চীনে পাঠানো হয়। পরবর্তীতে চূড়ান্ত অভিযানের জন্য জিসান আলী মনোনীত হন। সূত্র: ডন। 873 ডিএন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক আরোপের তালিকায় ভারতের নাম উঠে এসেছে। ট্রাম্প প্রশাসনের দাবি, ভারতসহ বেশ কয়েকটি দেশের নিজস্ব শিল্প খাতে দেওয়া রাষ্ট্রীয় ভর্তুকি মার্কিন কোম্পানিগুলোর জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে দেশগুলোর ওপর নতুন করে বড় ধরনের শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। ভারত ছাড়াও সম্ভাব্য এই শুল্কের তালিকায় চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) বিশ্বের আরও বেশ কয়েকটি বড় অর্থনীতির দেশ রয়েছে। ট্রাম্প প্রশাসনের কয়েক মাসব্যাপী চলা একটি শুল্ক তদন্তের পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার চলতি সপ্তাহেই এই তদন্তের ফলাফল প্রকাশ করতে পারেন। এমনকি আগামী মঙ্গলবারই নতুন এই শুল্কের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউস বা ইউএসটিআরের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। নতুন শুল্কের কাঠামো গত ১১ মার্চ ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার অধীনে ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং আরও ১৩টি দেশের শিল্প ভর্তুকির বিষয়ে তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্র। অন্যায্য বাণিজ্যিক চর্চার প্রমাণ পাওয়া গেলে এই আইনের অধীনে মার্কিন প্রেসিডেন্ট সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপের ক্ষমতা রাখেন। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের মতে, এসব দেশের সরকারি ভর্তুকি ও সহায়তার কারণে সেখানে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা তৈরি হয়েছে। ফলে দেশগুলোর প্রতিষ্ঠানগুলো কম দামে বিশ্ববাজারে পণ্য সরবরাহ করতে পারছে, যা মার্কিন উৎপাদকদের চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে। নতুন এই ঘোষণার ফলে তালিকাভুক্ত দেশগুলোর অধিকাংশ রপ্তানি পণ্যের ওপর উচ্চহারে শুল্ক বসতে পারে। তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও অটোমোবাইলের মতো কিছু শিল্প পণ্য এর আওতামুক্ত থাকতে পারে; কারণ এগুলোর ওপর জাতীয় নিরাপত্তার স্বার্থে ভিন্ন আইনের অধীনে ইতিমধ্যে শুল্ক আরোপ করা আছে। চূড়ান্ত শুল্কের হার এখনো স্পষ্ট না হলেও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৫ সালে প্রেসিডেন্ট যে হারে শুল্ক নির্ধারণ করেছিলেন, এবারও অনেকটা তেমনই করার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের প্রথম দফার শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছিলেন। এর আগে গত জুলাই মাসে বিদেশি সরবরাহ ব্যবস্থায় (সাপ্লাই চেইন) বাধ্যতামূলক শ্রম বা ফোর্সড লেবার সংক্রান্ত একটি তদন্ত শেষ করে ইউএসটিআর। ওই তদন্তের ভিত্তিতে ভারতসহ ১৬টি দেশ এবং আরও ডজনখানেক বাণিজ্য অংশীদারের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছিল। নতুন শুল্কগুলো জুলাইয়ে ঘোষিত সেই শুল্কের সঙ্গে অতিরিক্ত হিসেবে যুক্ত হতে পারে। ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের প্রাসঙ্গিকতা গত কয়েক মাস ধরে ভারত ও যুক্তরাষ্ট্র একটি অন্তর্বর্তীকালীন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, যার কাঠামো গত ফেব্রুয়ারিতে চূড়ান্ত হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্টের অধীনে আরোপিত শুল্ক বাতিল করে দিলে বিষয়টি আবারও আলোচনার টেবিলে ফিরে যায়। এই চুক্তির আওতায় নয়াদিল্লি মার্কিন বাজারে তাদের পণ্যের জন্য বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশগুলোর তুলনায় কম শুল্ক সুবিধা আদায়ের চেষ্টা করছে। প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ২০২৫ সালে ভারতের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। পরবর্তীতে ওয়াশিংটন ও নয়াদিল্লি একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য কাঠামোতে সম্মত হলে তা কমিয়ে ১৮ শতাংশ করা হয়। উভয় দেশের শীর্ষ নেতারা বাণিজ্য চুক্তির প্রথম ধাপ চূড়ান্ত হওয়ার কাছাকাছি বলে দাবি করলেও, এখন পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়নি। এরই মধ্যে ২০২৬ সালের জুলাই মাসে বাধ্যতামূলক শ্রম সংক্রান্ত তদন্তের জেরে ভারতের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করে ইউএসটিআর। সূত্র: ওয়াল স্ট্রিট 873 ডিএন ট্রাম্পের নতুন শুল্কের ‘হিট লিস্টে’ ভারত, কঠিন চ্যালেঞ্জের মুখে মোদি সরকার ট্রাম্প প্রশাসনের ‘হিট লিস্টে’ ভারত, চীনসহ ১৬ দেশ; বাংলাদেশের জন্য কি নতুন সুযোগ তৈরি হচ্ছে? (ডিজিটাল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক আরোপের তালিকায় ভারতের নাম উঠে এসেছে। ট্রাম্প প্রশাসনের দাবি, ভারতসহ বেশ কয়েকটি দেশের নিজস্ব শিল্প খাতে দেওয়া রাষ্ট্রীয় ভর্তুকি মার্কিন কোম্পানিগুলোর জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে দেশগুলোর ওপর নতুন করে বড় ধরনের শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। ভারত ছাড়াও সম্ভাব্য এই শুল্কের তালিকায় চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) বিশ্বের আরও বেশ কয়েকটি বড় অর্থনীতির দেশ রয়েছে। ট্রাম্প প্রশাসনের কয়েক মাসব্যাপী চলা একটি শুল্ক তদন্তের পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার চলতি সপ্তাহেই এই তদন্তের ফলাফল প্রকাশ করতে পারেন। এমনকি আগামী মঙ্গলবারই নতুন এই শুল্কের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউস বা ইউএসটিআরের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। নতুন শুল্কের কাঠামো গত ১১ মার্চ ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার অধীনে ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং আরও ১৩টি দেশের শিল্প ভর্তুকির বিষয়ে তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্র। অন্যায্য বাণিজ্যিক চর্চার প্রমাণ পাওয়া গেলে এই আইনের অধীনে মার্কিন প্রেসিডেন্ট সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপের ক্ষমতা রাখেন। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের মতে, এসব দেশের সরকারি ভর্তুকি ও সহায়তার কারণে সেখানে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা তৈরি হয়েছে। ফলে দেশগুলোর প্রতিষ্ঠানগুলো কম দামে বিশ্ববাজারে পণ্য সরবরাহ করতে পারছে, যা মার্কিন উৎপাদকদের চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে। নতুন এই ঘোষণার ফলে তালিকাভুক্ত দেশগুলোর অধিকাংশ রপ্তানি পণ্যের ওপর উচ্চহারে শুল্ক বসতে পারে। তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও অটোমোবাইলের মতো কিছু শিল্প পণ্য এর আওতামুক্ত থাকতে পারে; কারণ এগুলোর ওপর জাতীয় নিরাপত্তার স্বার্থে ভিন্ন আইনের অধীনে ইতিমধ্যে শুল্ক আরোপ করা আছে। চূড়ান্ত শুল্কের হার এখনো স্পষ্ট না হলেও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৫ সালে প্রেসিডেন্ট যে হারে শুল্ক নির্ধারণ করেছিলেন, এবারও অনেকটা তেমনই করার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের প্রথম দফার শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছিলেন। এর আগে গত জুলাই মাসে বিদেশি সরবরাহ ব্যবস্থায় (সাপ্লাই চেইন) বাধ্যতামূলক শ্রম বা ফোর্সড লেবার সংক্রান্ত একটি তদন্ত শেষ করে ইউএসটিআর। ওই তদন্তের ভিত্তিতে ভারতসহ ১৬টি দেশ এবং আরও ডজনখানেক বাণিজ্য অংশীদারের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছিল। নতুন শুল্কগুলো জুলাইয়ে ঘোষিত সেই শুল্কের সঙ্গে অতিরিক্ত হিসেবে যুক্ত হতে পারে। ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের প্রাসঙ্গিকতা গত কয়েক মাস ধরে ভারত ও যুক্তরাষ্ট্র একটি অন্তর্বর্তীকালীন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, যার কাঠামো গত ফেব্রুয়ারিতে চূড়ান্ত হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্টের অধীনে আরোপিত শুল্ক বাতিল করে দিলে বিষয়টি আবারও আলোচনার টেবিলে ফিরে যায়। এই চুক্তির আওতায় নয়াদিল্লি মার্কিন বাজারে তাদের পণ্যের জন্য বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশগুলোর তুলনায় কম শুল্ক সুবিধা আদায়ের চেষ্টা করছে। প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ২০২৫ সালে ভারতের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। পরবর্তীতে ওয়াশিংটন ও নয়াদিল্লি একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য কাঠামোতে সম্মত হলে তা কমিয়ে ১৮ শতাংশ করা হয়। উভয় দেশের শীর্ষ নেতারা বাণিজ্য চুক্তির প্রথম ধাপ চূড়ান্ত হওয়ার কাছাকাছি বলে দাবি করলেও, এখন পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়নি। এরই মধ্যে ২০২৬ সালের জুলাই মাসে বাধ্যতামূলক শ্রম সংক্রান্ত তদন্তের জেরে ভারতের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করে ইউএসটিআর। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল ও ব্লুমবার্গ। 873 ডিএন
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান ইলহান ওমরের বিরুদ্ধে সম্ভাব্য অভিবাসন জালিয়াতির মামলার তথ্য-প্রমাণ পর্যালোচনায় ওয়াশিংটন ডিসিতে একটি ফেডারেল গ্র্যান্ড জুরি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ডিসি ইউএস অ্যাটর্নি জিনাইন পিরোর কার্যালয় এবং মিনেসোটা ইউএস অ্যাটর্নি কার্যালয়ের কৌঁসুলিদের সংগৃহীত তথ্য-প্রমাণ এই গ্র্যান্ড জুরির সামনে উপস্থাপন করা হচ্ছে। ১৯৯০-এর দশকে যুদ্ধবিধ্বস্ত সোমালিয়া থেকে যুক্তরাষ্ট্রে পালিয়ে আসা ইলহান ওমর এবং তাঁর পরিবারের সদস্যদের অভিবাসন সংক্রান্ত নথিপত্রে সম্ভাব্য জালিয়াতির অভিযোগগুলোই মূলত এই তদন্তের কেন্দ্রবিন্দু। পাশাপাশি ইউএস অ্যাটর্নি জিনাইন পিরো ইঙ্গিত দিয়েছেন যে, ফেডারেল কৌঁসুলিরা ওমর ও তাঁর স্বামী টিম মাইনেটের আর্থিক লেনদেনও খতিয়ে দেখছেন। গত সোমবার (২৩ নভেম্বর) আদালতের নির্দেশে ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাসভবনে গত মাসে চালানো ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশির আংশিক গোপন নথিপত্র (সার্চ ওয়ারেন্ট) উন্মুক্ত করা হয়। প্রকাশিত ওই নথিতে দেখা গেছে, ফেডারেল তদন্তকারীরা ১৯৮০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত দীর্ঘ ৪৬ বছরের সময়সীমায় সংঘটিত সম্ভাব্য অপরাধের প্রমাণ খুঁজছেন। আদালতের এক নথিতে উল্লেখ করা হয়েছে, মার্কিন সরকারের ধারণা অনুযায়ী ইলহান কংগ্রেসে নির্বাচিত হওয়ার অনেক আগে থেকেই কয়েক দশক ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তবে এই মামলার সঙ্গে তাঁর বর্তমান পেশাগত বা দাপ্তরিক জীবনের কোনো সম্পর্ক নেই। অপর এক নথিতে কৌঁসুলিরা জানান, বর্তমানে তাঁরা অভিযোগ গঠনের পূর্ববর্তী (প্রি-ইনডাইটমেন্ট) তদন্তের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। তবে ঠিক কোন কোন ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে বা গ্র্যান্ড জুরি কবে নাগাদ অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবে, তা এখনো স্পষ্ট নয়। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, এই অভিবাসন তদন্তে মূলত দুটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রথমত, ২০০০ সালে ইলহান ওমরের বাবা যখন মার্কিন নাগরিকত্ব লাভ করেন, তখন নিজেও নাগরিকত্ব পাওয়ার সুবিধার্থে ওমর সরকারি নথিপত্রে তাঁর জন্মতারিখ এক বছর পরিবর্তন করে দিয়েছিলেন কি না। দ্বিতীয়ত, সদ্য পুনর্নির্বাচিত এই কংগ্রেসওম্যানের দ্বিতীয় বিয়ের বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ব্রিটিশ নাগরিক আহমেদ নুর সাইদ এলমির সঙ্গে আইনগতভাবে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন—যাঁকে ওমরের নিজের ভাই বলে সন্দেহ করা হয় এবং যিনি সাম্প্রতিক একাডেমিক গবেষণাপত্রে নিজেকে ‘সমকামী পুরুষ’ হিসেবে পরিচয় দিয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এলমির সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকাকালেও ওমর অন্তত দুবার তাঁর প্রথম স্বামী আহমেদ হিরসির সঙ্গে যৌথভাবে আয়কর বিবরণী জমা দিয়েছিলেন। গত ২১ অক্টোবর সংবাদমাধ্যম ‘এমএস নাউ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভাইকে বিয়ে করেছিলেন কি না এমন প্রশ্নের জবাবে ইলহান ওমর বলেন, ‘আমার জানামতে না।’ নিজের বিরুদ্ধে আনা সব ধরনের অনিয়ম ও জালিয়াতির অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করে ইলহান ওমর শুরু থেকেই দাবি করে আসছেন যে, রাজনৈতিকভাবে তাঁকে হয়রানি করতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই উদ্দেশ্যপ্রণোদিত তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে (১২ অক্টোবর) ওমরের বাসভবনে ফেডারেল এজেন্টদের তল্লাশি এবং তাঁর স্বজনদের গ্র্যান্ড জুরি সমন জারির ঘটনায় মার্কিন রাজনৈতিক ও আইনি মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সংবাদসূত্র নিউ ইয়র্ক পোস্ট 875 আইকিউ
মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতি রয়েছে। বাহরাইন, জর্ডান ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রায় ১৯টি বড় সামরিক ঘাঁটিতে বর্তমানে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছেন। তবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত এই অঞ্চলে ওয়াশিংটনের সামরিক সম্পদ রক্ষার দুর্বলতাকে প্রকাশ্যে নিয়ে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাঙ্ক ব্রুকিংস ইনস্টিটিউশনের জ্যেষ্ঠ ফেলো মাইকেল ও’হ্যানলনসহ অনেক বিশেষজ্ঞের ধারণা, যুদ্ধ শেষে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি কমিয়ে আনতে পারে। আগামী শনিবার দশম মাসে পা রাখতে যাওয়া এই যুদ্ধে মার্কিন সামরিক স্থাপনাগুলোর যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা কেবল যুক্তরাষ্ট্র নয় বরং দেশটির সামরিক উপস্থিতির ওপর নির্ভরশীল আঞ্চলিক দেশগুলোর কৌশলেও বড় ধরনের পরিবর্তন আনতে পারে। শত শত কোটি ডলারের ক্ষয়ক্ষতি ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) তথ্যমতে, মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটিগুলোর অবকাঠামো মেরামতে প্রায় ৯৪০ কোটি ডলার খরচ হতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের হামলায় মার্কিন ঘাঁটিগুলোর শত শত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯৪৮ সাল থেকে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড ও পঞ্চম নৌবহরের সদর দপ্তর ‘নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি (এনএসএ) বাহরাইন’ যুদ্ধের শুরুর দিকেই মারাত্মক ক্ষতির মুখে পড়ে। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুধু এই ঘাঁটিটি মেরামতেই ৪০ কোটি ডলারের বেশি ব্যয় হবে। এছাড়া গত সেপ্টেম্বরে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মহাপরিদর্শকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুদ্ধে যুক্তরাষ্ট্র অ্যাটাক হেলিকপ্টার এবং অত্যাধুনিক এফ-৩৫এ ও এফ-১৫ই যুদ্ধবিমানসহ কয়েক ডজন আকাশযান হারিয়েছে। পেন্টাগনের হিসাব অনুযায়ী, অক্টোবর নাগাদ ইরান যুদ্ধের মোট ব্যয় ৪ হাজার ৭০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। বড় ঘাঁটিগুলোর প্রয়োজনীয়তা নিয়ে নতুন ভাবনা সিএসআইএস-এর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক ক্যানসিয়ানের মতে, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ঘাঁটিগুলো পুনর্নির্মাণের সম্ভাবনা কম। যুদ্ধবিরতির মাধ্যমে স্থিতিশীলতা ফিরলে সেনা সংখ্যা কমানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত সব ঘাঁটি পুনর্নির্মাণ নাও করতে পারে ওয়াশিংটন। উদাহরণ হিসেবে তিনি বাহরাইনের পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে অবস্থিত কম্বাইন্ড এয়ার অপারেশনস সেন্টারের কথা উল্লেখ করেন। তিনি জানান, আকাশপথের হামলা থেকে বাঁচতে কিছু স্থাপনা মাটির নিচে সরিয়ে নেওয়া হতে পারে এবং কিছু স্থাপনা উপসাগরীয় অঞ্চল থেকে দূরে ইসরায়েল বা জর্ডানের মতো দেশে স্থানান্তর করা হতে পারে। অন্যদিকে, বৈশ্বিক নিরাপত্তা থিঙ্কট্যাঙ্ক স্টিমসন সেন্টারের প্রতিরক্ষা নীতি বিশেষজ্ঞ কেলি গ্রিয়েকো মনে করেন, বাহরাইন বা কাতারের মতো বড় ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সরাসরি আওতায় থাকায় তা যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিতে পরিণত হয়েছে। তবে ইরান তাদের দূরপাল্লার সক্ষমতা বাড়াচ্ছে বিধায় ঘাঁটি শুধু দূরে সরিয়ে নিলেই দীর্ঘমেয়াদে সুরক্ষা মিলবে না। এর বিকল্প হিসেবে স্থায়ী ঘাঁটির বদলে প্রয়োজনে ব্যবহারের উপযোগী অস্থায়ী ঘাঁটি ও রানওয়ের নেটওয়ার্ক তৈরির পরামর্শ দেন তিনি—যেমনটি এই যুদ্ধে যুদ্ধবিমানে জ্বালানি ভরার জন্য ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দরকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। আঞ্চলিক মেরুকরণ ও নতুন জোট বিশ্লেষকদের মতে, জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প—উভয় প্রশাসনই মধ্যপ্রাচ্য থেকে সেনা কমাতে চেয়েছে। ২০২১ সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার এবং ২০২৫ সালে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর সিরিয়া ও ইরাক থেকে সেনা সরিয়ে নেওয়া হলেও নতুন সংঘাতের বাস্তবতায় বড় আকারে সেনা প্রত্যাহার সম্ভব হয়নি। তবে এরই মধ্যে আঞ্চলিক দেশগুলো যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে নতুন জোট গড়তে শুরু করেছে। গত আগস্টে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করেছে, যার আওতায় কোনো দেশ আক্রান্ত হলে অন্যরা সহায়তায় এগিয়ে আসবে। ১৪ লাখের বেশি সক্রিয় সেনা, হাজার হাজার ট্যাংক ও যুদ্ধবিমান এবং ১২ হাজার ৪০০ কোটি ডলারের বেশি সম্মিলিত প্রতিরক্ষা বাজেট নিয়ে এই তিন দেশ একটি শক্তিশালী বলয় তৈরি করতে পারে। ভবিষ্যতে এই জোটে মিসর ও সিরিয়াও যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞ কেলি গ্রিয়েকোর মতে, এই চুক্তিগুলো যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে আঞ্চলিক দেশগুলোর প্রতিরক্ষা কৌশলে বৈচিত্র্য আনার প্রথম পদক্ষেপ হতে পারে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অসন্তোষ মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি পুনর্নির্মাণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মার্কিন জনগণের অসন্তোষ। ইরান যুদ্ধ এবং গাজায় ইসরায়েলি অভিযানে মার্কিন সমর্থনের বিষয়টি আমেরিকানদের কাছে অত্যন্ত অজনপ্রিয় হয়ে উঠেছে। চলতি মাসে রয়টার্স ও ইপসোসের এক জরিপে দেখা গেছে, ৭১ শতাংশ আমেরিকান চান কংগ্রেস যেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করে। এই অসন্তোষের প্রভাব পড়েছে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনেও, যেখানে যুদ্ধবিরোধী ডেমোক্র্যাটদের কাছে গুরুত্বপূর্ণ আসন হারিয়েছে রিপাবলিকান পার্টি। এমনকি রিপাবলিকান শিবিরের ভেতরেও এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দলের পরাজয়ের জন্য সরাসরি এই যুদ্ধকে দায়ী করে লিখেছেন, “আমাদের পরাজয়ের কারণ এই যুদ্ধ, প্রেসিডেন্ট নিজেও তা বলেছেন। সবাই জানে কেন আমরা হেরেছি, আর সামনে এগিয়ে যাওয়ার যেকোনো সৎ আলোচনা সেখান থেকেই শুরু হওয়া উচিত।” বিশেষজ্ঞদের মতে, ১৯৯০-এর দশক থেকে মধ্যপ্রাচ্যে একের পর এক সামরিক হস্তক্ষেপের ব্যর্থতা দেখে মার্কিন জনগণ ও রাজনীতিবিদরা এখন এই অঞ্চল থেকে সেনা গুটিয়ে নেওয়ার পক্ষেই ঝুঁকছেন। সূত্র: আল জাজিরা। 873 ডিএন
যুক্তরাষ্ট্রে MS বা PhD করতে চাইলে শুধু ভালো একাডেমিক ফলাফল থাকলেই যথেষ্ট নয়। বিশেষ করে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ (RA), টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ (TA) কিংবা ফুল ফান্ডিং নিয়ে পড়াশোনার পরিকল্পনা থাকলে অন্তত ৯ থেকে ১২ মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করা গুরুত্বপূর্ণ। কখন IELTS দেবেন, কখন প্রফেসরদের ইমেইল করবেন, কীভাবে বিশ্ববিদ্যালয় নির্বাচন করবেন এবং কখন ফান্ডিংয়ের জন্য আবেদন করবেন, এসব বিষয়ে সঠিক পরিকল্পনা থাকলে ভর্তির প্রক্রিয়া অনেক সহজ হতে পারে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত বছরে দুটি প্রধান অ্যাডমিশন সেশন রয়েছে। একটি Fall Intake, যা সাধারণত আগস্ট বা সেপ্টেম্বরে শুরু হয়। অন্যটি Spring Intake, যার ক্লাস শুরু হয় জানুয়ারিতে। Fall সেশনে সাধারণত বেশি সংখ্যক গ্র্যাজুয়েট শিক্ষার্থী ভর্তি করা হয়। অনেক ক্ষেত্রে গবেষণার সুযোগ এবং অ্যাসিস্ট্যান্টশিপের সংখ্যাও বেশি থাকে। অন্যদিকে, সব বিশ্ববিদ্যালয় বা বিভাগে Spring সেশনে শিক্ষার্থী ভর্তি করা হয় না। তাই আবেদন করার আগে নির্দিষ্ট প্রোগ্রামে কোন সেশনে ভর্তি নেওয়া হয়, তা নিশ্চিত হওয়া জরুরি। Fall 2027-এর জন্য প্রস্তুতির সময়সূচি Fall 2027-এ ভর্তির পরিকল্পনা থাকলে ২০২৬ সালের এপ্রিল থেকে জুনের মধ্যে বিশ্ববিদ্যালয় ও পছন্দের প্রোগ্রাম বাছাই করা ভালো। জুন থেকে অক্টোবরের মধ্যে নিজের গবেষণার আগ্রহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রফেসরদের খুঁজে যোগাযোগ শুরু করা যেতে পারে। আগস্ট থেকে নভেম্বরের মধ্যে IELTS Academic পরীক্ষা শেষ করা এবং সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে স্টেটমেন্ট অব পারপাস (SOP), সিভি (CV) ও রেকমেন্ডেশন লেটার (LOR) প্রস্তুত করা একটি ভালো পরিকল্পনা। নভেম্বর ২০২৬ থেকে জানুয়ারি ২০২৭-এর মধ্যে অগ্রাধিকারভিত্তিক ভর্তি ও ফান্ডিংয়ের আবেদন জমা দেওয়ার পরিকল্পনা রাখতে পারেন। এরপর জানুয়ারি থেকে মার্চের মধ্যে বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করা যেতে পারে। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ভর্তি ও ফান্ডিংয়ের সিদ্ধান্ত আসতে পারে। ভর্তি নিশ্চিত হলে এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় আর্থিক কাগজপত্র, আই-২০ (I-20) এবং স্টুডেন্ট ভিসার প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্য রাখা যেতে পারে। সাধারণত আগস্ট বা সেপ্টেম্বরে নতুন সেমিস্টার শুরু হয়। Spring 2028-এর জন্য প্রস্তুতির সময়সূচি যারা Spring 2028 লক্ষ্য করছেন, তারা ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রাম নির্বাচন শুরু করতে পারেন। ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে সম্ভাব্য প্রফেসরদের সঙ্গে যোগাযোগ এবং মার্চ থেকে জুনের মধ্যে IELTS Academic পরীক্ষা শেষ করার পরিকল্পনা রাখা ভালো। মে থেকে জুলাইয়ের মধ্যে SOP, CV ও রেকমেন্ডেশন লেটার প্রস্তুত করা যেতে পারে। জুন থেকে অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয় ও বিভাগভেদে আবেদন জমা দিতে হবে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ভর্তি ও ফান্ডিংয়ের সিদ্ধান্ত আসতে পারে। এরপর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আই-২০ এবং ভিসার প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া উচিত। Spring 2028-এর ক্লাস সাধারণত জানুয়ারি মাসে শুরু হবে। তবে এই সময়সূচি একটি সাধারণ প্রস্তুতি পরিকল্পনা। প্রতিটি বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামের প্রকৃত আবেদনের সময়সীমা আলাদা হতে পারে। IELTS কখন দেওয়া সবচেয়ে ভালো? IELTS পরীক্ষার সময় নির্ধারণের আগে কোন সেশনে ভর্তি হতে চান, সেটি ঠিক করা উচিত। Fall 2027-এর জন্য সেপ্টেম্বর থেকে নভেম্বর ২০২৬ এবং Spring 2028-এর জন্য মার্চ থেকে জুন ২০২৭-এর মধ্যে IELTS শেষ করার পরিকল্পনা করা যেতে পারে। IELTS Academic পরীক্ষার ফলাফল সাধারণত পরীক্ষার তারিখ থেকে দুই বছর পর্যন্ত গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়। তবে বিশ্ববিদ্যালয়ভেদে ইংরেজি দক্ষতার স্কোর এবং প্রতিটি ব্যান্ডের শর্ত আলাদা হতে পারে। কোনো কোনো বিশ্ববিদ্যালয় TOEFL-সহ বিকল্প ইংরেজি দক্ষতার পরীক্ষাও গ্রহণ করে। তাই পরীক্ষা দেওয়ার আগে পছন্দের প্রোগ্রামের নির্দিষ্ট শর্ত যাচাই করা জরুরি। কাঙ্ক্ষিত স্কোর না পেলে আবার পরীক্ষা দেওয়ার প্রয়োজন হতে পারে। সে কারণে আবেদনের শেষ সময়ের খুব কাছাকাছি IELTS না দিয়ে হাতে পর্যাপ্ত সময় রেখে পরীক্ষা দেওয়া ভালো। IELTS-এর ফলাফল ছাড়াও অনেক ক্ষেত্রে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে সময় লাগে। IELTS ছাড়াই কি প্রফেসরদের ইমেইল করা যায়? হ্যাঁ, IELTS পরীক্ষা দেওয়ার আগেই প্রফেসরদের সঙ্গে যোগাযোগ শুরু করা যায়। বিশেষ করে যারা রিসার্চভিত্তিক MS বা PhD করতে চান, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি প্রস্তুতিমূলক পদক্ষেপ। প্রথমে নিজের গবেষণার আগ্রহের সঙ্গে মিল রয়েছে এমন প্রফেসরদের খুঁজে বের করতে হবে। এরপর ইমেইলে নিজের শিক্ষাগত যোগ্যতা, গবেষণার অভিজ্ঞতা, প্রকাশিত গবেষণাপত্র থাকলে তার তথ্য এবং সংশ্লিষ্ট প্রফেসরের গবেষণার প্রতি আগ্রহ তুলে ধরতে পারেন। পাশাপাশি কোন সেশনে ভর্তি হতে চান এবং IELTS কখন দেওয়ার পরিকল্পনা রয়েছে, সেটিও জানানো যেতে পারে। তবে একই ইমেইল অনেক প্রফেসরকে পাঠানোর পরিবর্তে প্রত্যেকের গবেষণার বিষয় বুঝে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা বেশি কার্যকর। মনে রাখতে হবে, প্রফেসরের ইতিবাচক উত্তর পাওয়া মানেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হওয়া নয়। আনুষ্ঠানিক অ্যাপ্লিকেশন ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শর্ত পূরণ করতে হবে। আবার সব প্রোগ্রামে আগেভাগে প্রফেসরের সঙ্গে যোগাযোগ করাও বাধ্যতামূলক নয়। ফান্ডিংয়ের ডেডলাইন কেন গুরুত্বপূর্ণ? যারা RA, TA কিংবা Fellowship নিয়ে পড়তে চান, তাদের জন্য শুধু অ্যাডমিশন ডেডলাইন জানলেই হবে না। ফান্ডিংয়ের অগ্রাধিকারভিত্তিক ডেডলাইনও খেয়াল রাখতে হবে। ধরা যাক, কোনো বিশ্ববিদ্যালয়ের সাধারণ অ্যাডমিশন ডেডলাইন মার্চ মাসে। কিন্তু ফান্ডিংয়ের জন্য অগ্রাধিকারভিত্তিক আবেদনের শেষ সময় ডিসেম্বর। সেক্ষেত্রে মার্চে আবেদন করলে ভর্তি বিবেচনার সুযোগ থাকলেও কিছু ফান্ডিংয়ের জন্য বিবেচিত হওয়ার সুযোগ কমে যেতে পারে বা শেষ হয়ে যেতে পারে। এর বাস্তব উদাহরণ রয়েছে ইউনিভার্সিটি অব মিশিগানের স্কুল ফর এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটিতে। Fall 2027 সেশনে সেখানে PhD আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬। অন্যদিকে MS ও MLA প্রোগ্রামে ফান্ডিং বিবেচনার অগ্রাধিকারভিত্তিক শেষ সময় ১৫ ডিসেম্বর ২০২৬ এবং চূড়ান্ত ফান্ডিং বিবেচনার শেষ সময় ১৪ জানুয়ারি ২০২৭। আন্তর্জাতিক মাস্টার্স আবেদনকারীদের জন্য সাধারণ আবেদনের শেষ সময় ১ এপ্রিল ২০২৭। অর্থাৎ একই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম ও ডিগ্রির ক্ষেত্রেও সময়সীমা আলাদা হতে পারে। ইউনিভার্সিটি অব কেনটাকির গ্র্যাজুয়েট স্কুলও জানিয়েছে, অনেক প্রোগ্রামের আবেদনের সময়সীমা সাধারণ ডেডলাইনের আগেই শেষ হয়। ফলে শুধু বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ওয়েবসাইটের তথ্যের ওপর নির্ভর না করে নির্দিষ্ট বিভাগের অ্যাডমিশন পেজও দেখতে হবে। নভেম্বর ২০২৬-এ যারা আবেদন করতে চান বর্তমানে নভেম্বর ২০২৬। যারা Fall 2027-এ ভর্তির পরিকল্পনা করছেন, কিন্তু এখনো IELTS দেননি বা বিশ্ববিদ্যালয় নির্বাচন শেষ করেননি, তাদের দ্রুত প্রস্তুতি শুরু করা প্রয়োজন। কিছু বিশ্ববিদ্যালয়ের ফান্ডিংয়ের অগ্রাধিকারভিত্তিক ডেডলাইন ডিসেম্বর ২০২৬-এর শুরুতেই রয়েছে। আবার কিছু প্রোগ্রামে আবেদন করার জন্য ২০২৭ সালের প্রথম কয়েক মাস পর্যন্ত সময় পাওয়া যেতে পারে। তাই এখনই পছন্দের বিশ্ববিদ্যালয় ও বিভাগের ওয়েবসাইট থেকে সর্বশেষ ডেডলাইন যাচাই করা উচিত। অন্যদিকে, যারা Spring 2028 বা Fall 2028 লক্ষ্য করছেন, তারা তুলনামূলক বেশি সময় নিয়ে প্রস্তুতি নিতে পারবেন। তবে Spring সেশনে ভর্তি ও ফান্ডিংয়ের সুযোগ রয়েছে কি না, সেটি শুরুতেই নিশ্চিত হওয়া প্রয়োজন। আবেদনের আগে আরও যেসব বিষয় জানা জরুরি যুক্তরাষ্ট্রের সব MS বা PhD প্রোগ্রামে GRE বাধ্যতামূলক নয়। কোনো প্রোগ্রামে GRE প্রয়োজন হতে পারে, আবার কোনো প্রোগ্রামে এটি ঐচ্ছিক বা সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে। তাই GRE পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে সংশ্লিষ্ট বিভাগের শর্ত যাচাই করা উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো Fully Funded PhD এবং Fully Funded MS-এর সুযোগ এক নয়। অনেক PhD প্রোগ্রামে ভর্তির সঙ্গে গবেষণা বা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের মাধ্যমে ফান্ডিং দেওয়া হয়। কিন্তু MS প্রোগ্রামে অনেক সময় আলাদাভাবে অ্যাসিস্ট্যান্টশিপ খুঁজতে হয়। এ ছাড়া ভর্তি নিশ্চিত হলেও ফান্ডিং স্বয়ংক্রিয়ভাবে নিশ্চিত হয় না। আবেদনের ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আলাদা ডেডলাইন রয়েছে কি না, সেটিও দেখতে হবে। কারণ কিছু বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আই-২০ ও ভিসা প্রক্রিয়ার জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হয়। উচ্চশিক্ষার প্রস্তুতিতে বিশ্ববিদ্যালয়ের নামের চেয়ে নিজের গবেষণার আগ্রহ, একাডেমিক যোগ্যতা, প্রফেসরের সঙ্গে গবেষণার সামঞ্জস্য এবং ফান্ডিংয়ের সুযোগকে গুরুত্ব দেওয়া উচিত। অন্তত ৯ থেকে ১২ মাস আগে পরিকল্পনা শুরু করলে IELTS, বিশ্ববিদ্যালয় নির্বাচন, প্রফেসরদের সঙ্গে যোগাযোগ এবং আবেদন প্রক্রিয়া একসঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব। উল্লেখ্য, সংযুক্ত ৫০টি বিশ্ববিদ্যালয়ের ডেডলাইন তালিকায় কয়েকটি তারিখে সাল উল্লেখ নেই এবং কিছু তারিখ ২০২৬ সালের। তাই তালিকাটিকে Spring 2028-এর চূড়ান্ত ডেডলাইন হিসেবে ব্যবহার না করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রতিটি তারিখ যাচাই করতে হবে। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিয়ে এই পরামর্শগুলো দিয়েছেন মুন মোদক। তিনি ইউনিভার্সিটি অব ফ্লোরিডার একজন গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। তথ্য যাচাই: IELTS-এর ফলাফলের মেয়াদ এবং ইউনিভার্সিটি অব মিশিগান 871-এসএ
২০২৫ সালে ভুলবশত যুক্তরাষ্ট্র থেকে এল সালভাদরে নির্বাসিত হওয়া কিলমার আব্রেগো গার্সিয়া এবার যুক্তরাষ্ট্র ছেড়ে স্পেনে যাচ্ছেন। এর মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে অভিবাসন ও নির্বাসন নিয়ে তাঁর দীর্ঘদিনের আইনি লড়াইয়ের অবসান ঘটতে যাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আইনজীবীদের সঙ্গে মার্কিন সরকারের সমঝোতার ভিত্তিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) ৩১ বছর বয়সী গার্সিয়া একটি বাণিজ্যিক ফ্লাইটে স্পেনের উদ্দেশে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন। এর আগে তাঁকে আফ্রিকার দেশ লাইবেরিয়ায় নির্বাসনের চেষ্টা করেছিল ট্রাম্প প্রশাসন। তবে শেষ পর্যন্ত নিজের পছন্দের দেশে যাওয়ার সুযোগ পেয়েছেন তিনি। কিশোর বয়সে বৈধ কাগজপত্র ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন গার্সিয়া। দীর্ঘদিন ধরে মেরিল্যান্ডে বসবাস করছিলেন তিনি। তাঁর স্ত্রী ও সন্তান মার্কিন নাগরিক। ২০১৯ সালে এল সালভাদরে নিরাপত্তা ঝুঁকির কারণে তাঁকে সেখানে ফেরত না পাঠানোর নির্দেশ দিয়েছিলেন একজন ইমিগ্রেশন বিচারক। একই সঙ্গে আইসিইর তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল তাঁকে। আদালতের ওই নির্দেশ থাকা সত্ত্বেও ২০২৫ সালের মার্চে গার্সিয়াকে গ্রেপ্তার করে এল সালভাদরের একটি কারাগারে পাঠিয়ে দেয় ট্রাম্প প্রশাসন। পরে মার্কিন সরকার স্বীকার করে, প্রশাসনিক ভুলের কারণে তাঁকে সেখানে পাঠানো হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ওই বছরের জুনে তাঁকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়। যুক্তরাষ্ট্রে ফেরার পর গার্সিয়ার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে মামলা করে বিচার বিভাগ। তবে চলতি বছরের মে মাসে একজন ফেডারেল বিচারক মামলাটি খারিজ করে দেন। বিচারকের মতে, নির্বাসনের বিরুদ্ধে আইনি লড়াই করার কারণে তাঁকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে ওই মামলা করা হয়েছিল। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে মার্কিন সরকার। গার্সিয়ার আইনজীবী জানিয়েছেন, স্পেনে যাওয়ার সিদ্ধান্ত আপাতত সাময়িক। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ফিরে মেরিল্যান্ডে পরিবারের সঙ্গে পুনরায় বসবাসের সুযোগ পাওয়ার আশা করছেন তিনি। তবে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর যুক্তরাষ্ট্রে ফেরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। গার্সিয়ার ভুল নির্বাসন এবং পরবর্তী আইনি লড়াই ট্রাম্প প্রশাসনের গণনির্বাসন নীতি ও অভিবাসীদের আইনি সুরক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। সংবাদসূত্র: রয়টার্স 871-এসএ
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত নার্সদের রেজিস্টার্ড নার্স (আরএন) হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ দিতে বিনামূল্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এনসিএলইএক্স-আরএন লাইসেন্সিং পরীক্ষার প্রস্তুতিমূলক এই কর্মসূচিতে আবেদন গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব স্মল বিজনেস সার্ভিসেসের (এসবিএস) তথ্য অনুযায়ী, এই কর্মসূচি সম্পন্ন করা নার্সদের বার্ষিক গড় আয় এক লাখ ডলার। এই কর্মসূচি পরিচালিত হচ্ছে লাগার্ডিয়া কমিউনিটি কলেজের নিউ ইয়র্ক সিটি ওয়েলকাম ব্যাক সেন্টার এবং লেম্যান কলেজের যৌথ সহযোগিতায়। নিজ দেশে নার্সিং ডিগ্রি অর্জন করলেও যুক্তরাষ্ট্রে লাইসেন্স না থাকায় যারা পেশায় ফিরতে পারছেন না, মূলত তাদের জন্যই এই উদ্যোগ। প্রশিক্ষণে যেসব সুবিধা পাওয়া যাবে • সম্পূর্ণ বিনামূল্যে নার্সিং প্রশিক্ষণ। • ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির সুযোগ। • এনসিএলইএক্স-আরএন লাইসেন্সিং পরীক্ষার প্রস্তুতি। • বিনামূল্যে পাঠ্যবই ও পরীক্ষার প্রস্তুতিমূলক সফটওয়্যার। • প্রথমবার লাইসেন্সিং পরীক্ষার রেজিস্ট্রেশন ফি বহন। • রেজুমে তৈরি ও চাকরির ইন্টারভিউয়ের প্রস্তুতি। • লাইসেন্স পাওয়ার পর চাকরি খুঁজতে সহায়তা।  আবেদনের যোগ্যতা • যুক্তরাষ্ট্রের বাইরে কোনো দেশ থেকে নার্সিং ডিগ্রি অর্জন করতে হবে। • নিউ ইয়র্ক সিটির বাসিন্দা হতে হবে। • যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজের অনুমতি থাকতে হবে। • ইংরেজি ভাষায় মধ্যম বা উচ্চতর পর্যায়ের দক্ষতা থাকতে হবে। • নার্সিং শিক্ষাগত যোগ্যতা ও লাইসেন্স যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। • কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের সুবিধা থাকতে হবে। • চাকরিজীবীদের ক্ষেত্রে নির্ধারিত বার্ষিক আয়ের শর্ত পূরণ করতে হবে। সরকারি জবস এনওয়াইসি পোর্টালে বার্ষিক আয়ের সর্বোচ্চ সীমা ৪০ হাজার ডলার উল্লেখ থাকলেও লেম্যান কলেজের সর্বশেষ বিজ্ঞপ্তিতে ৬০ হাজার ডলারের কম আয়ের ব্যক্তিদের আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। তাই ্সের মেয়াদ: আট মাস। ক্লাসের সময়: সাধারণত সোমবার থেকে বৃহস্পতিবার, সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা। সাপ্তাহিক প্রশিক্ষণ: ১৬ ঘণ্টা। লেম্যান কলেজ প্রশিক্ষণের ধরন: ফুলটাইম। প্রশিক্ষণ: ৫০০ ঘণ্টার বেশি। ক্লাসের পদ্ধতি: অনলাইন ও সরাসরি ক্লাসের সমন্বয়ে। পরবর্তী প্রশিক্ষণ শুরু: ২ ফেব্রুয়ারি ২০২৭।  আবেদন করবেন যেভাবে র্ক সিটির ডিপার্টমেন্ট অব স্মল বিজনেস সার্ভিসেসের হেলথকেয়ার ট্রেনিং বিভাগ থেকে পছন্দের কলেজ নির্বাচন করে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত সহায়তার জন্য নিউ ইয়র্ক সিটির ৩১১ নম্বরেও যোগাযোগ করা যাবে। বাংলাদেশ থেকে নার্সিং ডিগ্রি নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, এমন যোগ্য ব্যক্তিদের জন্য এই কর্মসূচি নিজ পেশায় ফিরে যাওয়ার একটি সুযোগ। তবে প্রশিক্ষণ সম্পন্ন করলেই চাকরি নিশ্চিত হবে না। রেজিস্টার্ড নার্স হিসেবে কাজ করতে লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হওয়াসহ নিউ ইয়র্ক স্টেটের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। সংবাদসূত্র নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব স্মল বিজনেস সার্ভিসেস 871-এসএ
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। এর ফলে শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি নির্ধারণ করা হয়। বুধবার ভোরে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এ সিদ্ধান্তের কথা জানান। সর্বনিম্ন মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকপক্ষ সর্বশেষ ১৮ হাজার টাকা এবং মালিকপক্ষ ১৬ হাজার টাকা প্রস্তাব করে। দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় গোপন ভোটের আয়োজন করা হয়। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। শিরোনাম +2 নতুন মজুরি কাঠামোয় প্রথম গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া যেসব শ্রমিক বর্তমানে সংশ্লিষ্ট গ্রেডের নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পাচ্ছেন, তাঁদের বেতনও অন্তত দুই হাজার টাকা বাড়িয়ে সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষানবিশ শ্রমিকদের মজুরি ও বার্ষিক বেতন বৃদ্ধির বিষয়টি খসড়া সুপারিশ তৈরির সময় নির্ধারণ করা হবে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ডিসেম্বর মাসের কাজের বিপরীতে আগামী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন শ্রমিকেরা। তবে এর আগে সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে নতুন মজুরি কাঠামোর আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এর আগে ২০২৩ সালে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন করে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১ নভেম্বর সরকার মজুরি বোর্ড গঠন করে। তিন বছরের ব্যবধানে আবারও বাড়ানো হলো দেশের প্রধান রপ্তানি খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) 871-এসএ
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরের (ওডিএনআই) ব্যবহৃত গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ব্যবস্থায় সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে কিছু অশ্রেণিবদ্ধ তথ্য ফাঁস হয়েছে। তবে কোনো গোপনীয় বা অতি গোপনীয় তথ্য আক্রান্ত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম রয়টার্সের ২৪ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এ সাইবার নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি শনাক্ত করে সংশ্লিষ্ট সংস্থাগুলো। নিউ ইয়র্ক টাইমস প্রথম এ ঘটনা প্রকাশ করে। হ্যাকাররা কীভাবে সংশ্লিষ্ট নেটওয়ার্কে প্রবেশ করেছে এবং ঠিক কী ধরনের তথ্য হাতিয়ে নিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। প্রতিবেদন অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তু ছিল এমন একটি নেটওয়ার্ক, যেখানে ইন্টারনেটসহ বিভিন্ন উন্মুক্ত ও অশ্রেণিবদ্ধ উৎস থেকে তথ্য সংগ্রহ করে গোয়েন্দা বিশ্লেষণ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম, ওয়েবসাইট ও বিভিন্ন উন্মুক্ত তথ্যভান্ডার থেকে পাওয়া তথ্য বিশ্লেষণের মাধ্যমে সম্ভাব্য গোয়েন্দা তৎপরতা ও গুরুত্বপূর্ণ বিষয় শনাক্ত করা হয়। এ পদ্ধতিকে ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা ওএসআইএনটি বলা হয়। জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তর জানিয়েছে, এ ঘটনায় তাদের গুরুত্বপূর্ণ কার্যক্রম কিংবা শ্রেণিবদ্ধ তথ্য ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটেনি। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত ব্যবস্থার সমস্যা সমাধান করা হয়েছে। তবে কী পরিমাণ তথ্য অননুমোদিতভাবে প্রবেশের আওতায় এসেছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এখন পর্যন্ত কোনো দেশ, ব্যক্তি বা হ্যাকার গোষ্ঠীকে এ ঘটনার জন্য দায়ী করা হয়নি। হামলার পেছনে কারা রয়েছে, কীভাবে তারা নিরাপত্তাব্যবস্থা অতিক্রম করেছে এবং অন্য কোনো সরকারি সংস্থার তথ্যও আক্রান্ত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থা সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় পড়েছে। এর মধ্যে এফবিআই, কৃষি বিভাগ, পেন্টাগন ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সংশ্লিষ্ট সিস্টেমে নিরাপত্তা ঝুঁকির খবরও প্রকাশিত হয়েছে। তবে এসব ঘটনার সঙ্গে সিআইএ ও ওডিএনআইয়ের নেটওয়ার্কে হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। সংবাদসূত্র রয়টার্স 871-এসএ
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ২০০৯ সালে গুলি চালিয়ে ১৩ জনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা নিডাল হাসান তাঁর মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করতে ফেডারেল আদালতে আবেদন করার প্রস্তুতি নিয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) আদালতে জমা দেওয়া নথিতে তিনি দাবি করেছেন, তাঁর বিচার ও মৃত্যুদণ্ডের রায় যুক্তরাষ্ট্রের সংবিধান এবং প্রচলিত আইনের অধীনে তাঁর অধিকার লঙ্ঘন করে দেওয়া হয়েছে। আগামী ৩ ডিসেম্বর ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ নির্ধারিত রয়েছে। নথিতে হাসান আরও দাবি করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কথিত অবৈধ প্রভাবের কারণে তাঁর বিচারপ্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের মধ্যে জাতিগত ও ধর্মীয় বিদ্বেষ কাজ করেছে বলেও অভিযোগ করেছেন তিনি। তবে এগুলো হাসানের আদালতে উত্থাপিত দাবি, প্রমাণিত কোনো বিচারিক সিদ্ধান্ত নয়। মামলাটি কানসাস অঙ্গরাজ্যের ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে পাঠানো হয়েছে। সেখানে বিচারক হিসেবে দায়িত্ব পেয়েছেন টনি ম্যাটিভি। বুধবার সকালে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। হাসান বর্তমানে কানসাসের ফোর্ট লিভেনওর্থ সামরিক কারাগারে বন্দি রয়েছেন। হাসান হেবিয়াস করপাস নামে একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁর মৃত্যুদণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করতে চান। এই প্রক্রিয়ায় কোনো ব্যক্তির আটক বা দণ্ড কার্যকরের আইনগত ভিত্তি ফেডারেল আদালতে পর্যালোচনার সুযোগ থাকে। এ ধরনের আবেদনের কারণে মৃত্যুদণ্ড কার্যকরের সময়সূচি কয়েক মাস, এমনকি কয়েক বছর পিছিয়ে যেতে পারে। তবে আবেদন করলেই মৃত্যুদণ্ড স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয় না। হাসান নিজেই আদালতে নিজের পক্ষে বক্তব্য উপস্থাপন করতে চান। এ ক্ষেত্রে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) আইনজীবীরাও তাঁকে সহায়তা করছেন। ২০০৯ সালের ৫ নভেম্বর টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটির একটি রেডিনেস সেন্টারে হামলা চালান তৎকালীন সেনা মনোরোগ বিশেষজ্ঞ হাসান। সেখানে মোতায়েনের প্রস্তুতি নেওয়া এবং দায়িত্ব শেষে ফেরা নিরস্ত্র সেনাসদস্যরা উপস্থিত ছিলেন। হাসান ১৪৬ রাউন্ড গুলি চালান। এতে ১৩ জন নিহত এবং ৩২ জন আহত হন। ২০১৩ সালে সামরিক আদালতে ৪২টি অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা হয় এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে তাঁর আপিলও প্রত্যাখ্যাত হয়। ২০২৫ সালের ৩১ মার্চ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট তাঁর মামলার পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করেনি। চলতি বছরের ২ অক্টোবর প্রেসিডেন্ট ট্রাম্প হাসানের মৃত্যুদণ্ড অনুমোদন করেন। এর পরদিন ৩ ডিসেম্বর মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ নির্ধারণ করে সেনাবাহিনী। ফোর্ট হুড ঘাঁটিতেই স্থানীয় সময় দুপুর ১টায় ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে এই দণ্ড কার্যকরের পরিকল্পনা রয়েছে। এটি কার্যকর হলে ১৯৬১ সালের পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে প্রথম কোনো মৃত্যুদণ্ড কার্যকর হবে। পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন সামরিক বাহিনীতে প্রথমবারের মতো ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে। এদিকে, হামলায় বেঁচে যাওয়া তিনজনকে হাসানের মৃত্যুদণ্ড প্রত্যক্ষ করার অনুমতি দেয়নি সেনাবাহিনী। সামরিক কর্তৃপক্ষের বক্তব্য, সংশ্লিষ্ট অভিযোগে তাঁরা সরাসরি গুলিবিদ্ধ ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত নন। পাশাপাশি নিরাপত্তা ও স্থানসংকটের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। পুনর্বিবেচনার আবেদনও প্রত্যাখ্যান করা হয়েছে। তবে ওই তিনজনের দাবি, শারীরিকভাবে গুলিবিদ্ধ না হলেও হামলার কারণে তাঁরা গুরুতর মানসিক ক্ষতির শিকার হয়েছেন। তাঁদের মতে, এ ধরনের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরও ভুক্তভোগী হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। এর আগে হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে ব্যাপক সমালোচনা এবং রাজনৈতিক মহলের বিরোধিতার পর গত মাসে ট্রাম্প সেই পরিকল্পনা বাতিল করেন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুদণ্ড প্রত্যক্ষ করার সুযোগ কারা পাবেন, তা সামরিক বিধিমালা অনুযায়ী নির্ধারিত হবে। তথ্যসূত্র: CBS News/AP 871-এসএ