আন্তর্জাতিক

নেতানিয়াহুর মৃত্যু নিশ্চিত করে মোজতবা খামেনির পোস্টটি ভুয়া

তাবাস্সুম মার্চ ১৬, ২০২৬ 0
ফাইল ছবি
ফাইল ছবি

ইরান ও ইসরাইলের মধ্যকার চলমান সংঘাতের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, মোজতবা খামেনি এমন কোনো পোস্ট করেননি এবং খবরটি সম্পূর্ণ মিথ্যা।

 

অনুসন্ধানে জানা যায়, আলোচিত পোস্টটি মোজতবা খামেনির নামে খোলা একটি ‘প্যারোডি’ অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে। অ্যাকাউন্টটির ইউজারনেম ‘MrKhameneiSpoof’, যেখানে ‘Spoof’ শব্দটি দিয়ে এটি যে একটি ব্যঙ্গাত্মক বা অনুকরণধর্মী অ্যাকাউন্ট, তা স্পষ্ট করা হয়েছে। এছাড়া অ্যাকাউন্টের বায়োতে এটিকে ‘কমেন্ট্রি অ্যাকাউন্ট’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং সম্প্রতি এর নামও পরিবর্তন করা হয়েছে।

 

মোজতবা খামেনির প্রকৃত অফিসিয়াল অ্যাকাউন্ট বিশ্লেষণ করে এমন কোনো বার্তার অস্তিত্ব পাওয়া যায়নি। আন্তর্জাতিক গণমাধ্যমেও নেতানিয়াহুর মৃত্যু সংক্রান্ত কোনো খবর প্রকাশিত হয়নি। মূলত একটি ভুয়া অ্যাকাউন্ট থেকে করা মন্তব্যকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই মিথ্যা তথ্যটি প্রচার করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ
ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

“এপস্টেইন ফাইলের দাবি: বাইডেনকে হত্যা করে ক্লোন বানানো হয়েছে?”

এপস্টেইন ফাইল: দাবি, বাইডেনকে ২০১৯ সালে হত্যা করে ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে   জেফরি এপস্টেইনের ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের সাথে যুক্ত সম্প্রতি প্রকাশিত একটি নথি ত্রাঞ্চে অভিযোগ করা হয়েছে যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৯ সালে হত্যা করা হয়েছে এবং তাকে একটি ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে।   এই নথিগুলি, যা আনক্লাসিফায়েড ডিপার্টমেন্ট অব জাস্টিস (DOJ) রেকর্ডের একটি বিশাল ডেটা রিলিজের অংশ, “চার্লস” নামে একজনের ক্ষুব্ধ ইমেইল অন্তর্ভুক্ত করেছে এবং অন্তর্বর্তী ফাইলিং কোড EFTA00173266 থেকে EFTA00173273 পর্যন্ত চিহ্নিত। এই ইমেইলগুলো তৃতীয় পক্ষের যোগাযোগের মধ্যে পাওয়া গেছে, যা জেফরি এপস্টেইনের নেটওয়ার্ক সংক্রান্ত বিস্তৃত ফেডারেল তদন্তের সময় সংগ্রহ করা হয়েছিল।   এপস্টেইন সম্পর্কিত অন্যান্য প্রকাশনার মতো এখানে রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের তথ্য নয়, বরং চরম ও ষড়যন্ত্রমূলক দাবিগুলো রয়েছে। ক্লোন তত্ত্বের উল্লেখ “চার্লস” ইমেইলগুলো এপ্রিল ২০২১-এ একজন এফবিআই এজেন্টকে ফরোয়ার্ড করা হয়েছিল, যাকে লাল করা প্রেরক হিসেবে দেখানো হয়েছে। প্রেরক দাবি করেছিলেন যে এটি একটি প্রযুক্তি সংস্থার এক ক্ষুব্ধ প্রাক্তন কর্মচারী বা সহযোগীর মেসেজ। ইমেইলগুলিতে গালাগালি ভাষা ব্যবহৃত হয়েছে এবং এখানে “কোয়ান্টাম” প্রযুক্তি, গোপন সামরিক ট্রাইব্যুনাল, এবং “বাইডেন আপনার বর্তমান প্রেসিডেন্ট নন” এমন দাবির উল্লেখ রয়েছে।   একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে “বাস্তব” জো বাইডেনকে ২০১৯ সালে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাকে একজন অভিনেতা বা ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে প্রমাণ হিসেবে “মাস্কের ত্রুটি” দেখানো হয়েছে। তবে এই দাবিগুলোর সঙ্গে কোনো শারীরিক প্রমাণ, চিকিৎসা নথি বা সঙ্গত সাক্ষ্য নেই।   “বাইডেন ক্লোন” দাবি অনলাইনে ষড়যন্ত্র তত্ত্বের একটি পরিচিত অংশ। তত্ত্বটি সাধারণত ধরে যে “বাস্তব” জো বাইডেনকে গোপনে জনমঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রায়শই ২০১৯ বা ২০২০ সালে, এবং তাকে চেহারা মিলানো লোক বা ক্লোন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।   অনুগামীরা প্রায়শই নিম্নমানের ভিডিও এবং ফটোগ্রাফ বিশ্লেষণ করে, চেহারার পরিবর্তন যেমন আলোর পরিবর্তন, বয়সের প্রভাব বা ক্যামেরার ত্রুটিকে কৃত্রিমভাবে আড়াল করার প্রমাণ হিসেবে দেখান।   এ পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ নেই যে প্রেসিডেন্ট জো বাইডেন কখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতিস্থাপিত হয়েছেন। এই দাবিগুলি সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে রয়ে গেছে।   সূত্র: Royanews  

১২ ঘণ্টারও কম সময়ে দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন

দাম বাড়ানোর ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।   শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন দাম রোববার (৮ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।   এর আগে একই দিন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ওই সময় ভরিপ্রতি এক লাফে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।   নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।   এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ২৭ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ১৭ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১০ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

অভিবাসন নীতিতে কঠোরতা: এবার মেইনে ফেডারেল ইমিগ্রেশন অভিযানের ঘোষণা

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে কঠোরতা আরও স্পষ্ট হচ্ছে। সর্বশেষ মেইন (Maine) অঙ্গরাজ্যে ফেডারেল ইমিগ্রেশন অভিযান শুরুর ঘোষণা দিয়েছে Department of Homeland Security (ডিএইচএস)।   ডিএইচএসের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, “Operation Catch of the Day” নামে এই বিশেষ অভিযানের মাধ্যমে রাজ্যটিতে অবস্থানরত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে। অভিযানটি পরিচালনায় ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় রয়েছে।   কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগের প্রধান লক্ষ্য জননিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংস বা গুরুতর অপরাধে যুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা। ডিএইচএস আরও জানায়, আইন মেনে বসবাসকারী বা অপরাধে জড়িত নন—এমন অভিবাসীদের লক্ষ্যবস্তু করা হবে না।   তবে মানবাধিকার ও অভিবাসী অধিকার সংগঠনগুলোর আশঙ্কা, এ ধরনের অভিযানে ভয় ও অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং নিরপরাধ মানুষও হয়রানির শিকার হতে পারেন। এ নিয়ে তারা স্বচ্ছতা ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে।   বিশ্লেষকদের মতে, মেইনে এই অভিযান শুরুর মাধ্যমে ফেডারেল সরকারের অভিবাসন আইন প্রয়োগ আরও বিস্তৃত পরিসরে জোরদার হলো। এর প্রভাব স্থানীয় অভিবাসী কমিউনিটির পাশাপাশি রাজ্যের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলেও পড়তে পারে।  সূত্র: ABC News

ভিসা নিয়ে বড় সুখবর দিলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে তীব্র কর্মী সংকট মোকাবিলায় ২০২৬ অর্থবছরে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নিয়মিত কোটার বাইরে অতিরিক্ত প্রায় ৬৪ হাজার ৭১৬টি এইচ-২বি মৌসুমি অতিথি শ্রমিক ভিসা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   রয়টার্সের বরাতে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত ফেডারেল রেজিস্টার নোটিশে বলা হয়, দেশীয় শ্রমিকের ঘাটতির কারণে যেসব মার্কিন নিয়োগকর্তা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, মূলত তাদের স্বার্থ বিবেচনায় নিয়েই এই অতিরিক্ত ভিসার অনুমোদন দেওয়া হয়েছে। ফলে বছরে নির্ধারিত ৬৬ হাজার এইচ-২বি ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণে পৌঁছাতে যাচ্ছে।   নতুন এই সিদ্ধান্তে নির্মাণ শিল্প, হোটেল ও রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং এবং সি-ফুড প্রক্রিয়াজাতকরণ খাতের মতো শ্রমনির্ভর মৌসুমি শিল্পগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এসব খাতে দীর্ঘদিন ধরেই দক্ষ স্থানীয় কর্মীর অভাবে বিদেশি শ্রমিক আনার দাবি জানিয়ে আসছিলেন নিয়োগকর্তারা।   ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও, বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে অর্থনীতিকে সচল রাখতে এই নমনীয় সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময় শ্রমঘাটতি মোকাবিলায় এইচ-২বি ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল।   তবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতাও রয়েছে। অভিবাসন কমানোর পক্ষে থাকা বিভিন্ন গোষ্ঠীর আশঙ্কা, বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক প্রবেশ করলে মার্কিন নাগরিকদের মজুরি কমে যেতে পারে।   এ বিষয়ে পেন্টাগন ও শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দেশের উন্নয়ন প্রকল্প এবং পর্যটন খাত সচল রাখতে এই মুহূর্তে বিদেশি শ্রমিকের বিকল্প নেই। ফেডারেল রেজিস্টারের তথ্যানুযায়ী, অতিরিক্ত এইচ-২বি ভিসা কার্যকরের বিশেষ বিধিমালা আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং এরপরই আবেদন প্রক্রিয়া শুরু হবে। সূত্র: দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

Advertisement

আন্তর্জাতিক

View more
ছবি: সংগৃহীত
ইসলামী ব্যাংক আর কোনো দল বা পরিবারের হয়ে কাজ করবে না: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেছেন, এখন থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কোনো রাজনৈতিক দল, গ্রুপ বা পরিবারের হয়ে কাজ করবে না। ব্যাংকটিকে সঠিক পথে পরিচালনায় কেন্দ্রীয় ব্যাংক সব ধরনের সহযোগিতা করবে বলেও তিনি জানিয়েছেন।   সোমবার (১৬ মার্চ) দুপুরে ব্যাংকটির চেয়ারম্যান, চারজন বোর্ড সদস্য ও শীর্ষ ১০ কর্মকর্তার সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।   গভর্নর বলেন, একসময় দেশের অন্যতম সেরা ব্যাংক ছিল ইসলামী ব্যাংক। তবে মাঝামাঝি সময়ে ব্যাংকটির করপোরেট গভর্নেন্সে কিছু ঘাটতি তৈরি হয়। অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে ব্যাংকটি একটি নির্দিষ্ট দলের প্রতি অনুগত হয়ে পড়েছিল। এখন থেকে এ ধরনের পরিস্থিতি আর থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।   তিনি বোর্ডের সদস্যদের উদ্দেশে বলেন, ব্যাংকের সুশাসন ও পেশাদারিত্ব নিশ্চিত করতে কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।   সম্প্রতি ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কয়েক হাজার কর্মকর্তা চাকরি পুনর্বহালের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। জানা গেছে, তাদের অধিকাংশই চট্টগ্রামের একটি নির্দিষ্ট এলাকা থেকে নিয়োগপ্রাপ্ত ছিলেন। তবে বৈঠকে এ বিষয়টি গভর্নর উত্থাপন করেননি বলে বৈঠকে উপস্থিত সূত্র জানিয়েছে।   এদিকে দুর্নীতি দমন কমিশনে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শেয়ার মালিকানার মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণে থাকা আটটি ব্যাংকের মধ্যে চারটি ব্যাংক থেকে প্রায় ১ লাখ ৯০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। এর মধ্যে ভুয়া ও কাগুজে প্রতিষ্ঠানের নামে জালিয়াতির মাধ্যমে ৯৩ হাজার ৩৬৪ কোটি টাকা পাচার করা হয়েছে বলে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সূত্রে জানা গেছে। এর মধ্যে ইসলামী ব্যাংক থেকেই নেওয়া হয়েছে প্রায় ১ লাখ ৫ হাজার ৪৮৩ কোটি টাকা।   প্রতিবেদনে বলা হয়, এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ ও তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোতে প্রভাব খাটিয়ে নিজের নামে বা মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে এসব ঋণ নিয়েছেন। এসব ঋণের সঙ্গে তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে উল্লেখ করা হয়েছে।   অন্যদিকে নানা সংকটের মধ্যেও গত এক বছরে ইসলামী ব্যাংকের আমানত ও ব্যবসায়িক কার্যক্রমে কিছু অগ্রগতি হয়েছে। ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২৫ সালের শেষে ব্যাংকটির মোট আমানত দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৮৩ হাজার কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ২২ হাজার কোটি টাকা বেশি। এ ছাড়া এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আমানত বেড়ে হয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা, যা এক বছরে প্রায় ৫ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।   গত এক বছরে ইসলামী ব্যাংকের মাধ্যমে প্রায় ৭৬ হাজার কোটি টাকা প্রবাসী আয় দেশে এসেছে। একই সময়ে ব্যাংকটি আমদানি বাণিজ্য করেছে প্রায় ৬০ হাজার কোটি টাকা এবং রপ্তানি বাণিজ্য করেছে প্রায় ৩২ হাজার কোটি টাকার। বর্তমানে ব্যাংকটির গ্রাহকসংখ্যা প্রায় ৩ কোটি, যা এক বছরে প্রায় ৫০ লাখ বেড়েছে।   এ ছাড়া খেলাপি ঋণ কমানোর ক্ষেত্রেও কিছু অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি। গত বছরের সেপ্টেম্বরে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকায় পৌঁছেছিল, যা মোট ঋণের প্রায় ৫৮ শতাংশ। তবে ডিসেম্বর শেষে তা কমিয়ে ১৪ হাজার ১৫৯ কোটি টাকায় নামানো হয়। বর্তমানে ব্যাংকটির খেলাপি ঋণ রয়েছে প্রায় ৯২ হাজার ১১৫ কোটি টাকা, যা মোট ঋণের প্রায় ৪৭ শতাংশ।

তাবাস্সুম মার্চ ১৬, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীতে জাহাজ পারাপারের বিনিময়ে ভারতের কাছে তিন ট্যাংকার ফেরত চাইল ইরান

ছবি: সংগৃহীত

মার্কিন-ইসরাইল উত্তেজনার মধ্যে সমর্থনের জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমান উড্ডয়ন করছে | ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের জেরে তেলের দাম ঊর্ধ্বমুখী, বাড়তে পারে বিমানের টিকিটের দাম

ফাইল ছবি
নেতানিয়াহুর মৃত্যু নিশ্চিত করে মোজতবা খামেনির পোস্টটি ভুয়া

ইরান ও ইসরাইলের মধ্যকার চলমান সংঘাতের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, মোজতবা খামেনি এমন কোনো পোস্ট করেননি এবং খবরটি সম্পূর্ণ মিথ্যা।   অনুসন্ধানে জানা যায়, আলোচিত পোস্টটি মোজতবা খামেনির নামে খোলা একটি ‘প্যারোডি’ অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে। অ্যাকাউন্টটির ইউজারনেম ‘MrKhameneiSpoof’, যেখানে ‘Spoof’ শব্দটি দিয়ে এটি যে একটি ব্যঙ্গাত্মক বা অনুকরণধর্মী অ্যাকাউন্ট, তা স্পষ্ট করা হয়েছে। এছাড়া অ্যাকাউন্টের বায়োতে এটিকে ‘কমেন্ট্রি অ্যাকাউন্ট’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং সম্প্রতি এর নামও পরিবর্তন করা হয়েছে।   মোজতবা খামেনির প্রকৃত অফিসিয়াল অ্যাকাউন্ট বিশ্লেষণ করে এমন কোনো বার্তার অস্তিত্ব পাওয়া যায়নি। আন্তর্জাতিক গণমাধ্যমেও নেতানিয়াহুর মৃত্যু সংক্রান্ত কোনো খবর প্রকাশিত হয়নি। মূলত একটি ভুয়া অ্যাকাউন্ট থেকে করা মন্তব্যকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই মিথ্যা তথ্যটি প্রচার করা হচ্ছে।

তাবাস্সুম মার্চ ১৬, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

ইরানের পর কি তুরস্ক লক্ষ্যবস্তু? ইসরায়েলকে ঘিরে উদ্বেগ আঙ্কারার

ছবি: সংগৃহীত

ট্রাম্পের আহ্বানে সাড়া নয়, ইরান যুদ্ধে জড়াবে না জার্মানি

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে সংঘাতে আহত ৩ হাজার ৩৬৯ ইসরায়েলি, গত ২৪ ঘণ্টায় ১৪২

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ফাইল ছবি: সংগৃহীত
যতদূর প্রয়োজন যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত ইরান: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে প্রয়োজন হলে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে ইরান—এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার (তারিখ) তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।   আরাগচি বলেন, চলমান সংঘাতের মাধ্যমে ইরান প্রমাণ করেছে যে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজন অনুযায়ী যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। তার ভাষায়, আমরা দেখিয়ে দিয়েছি যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ যতদূর প্রয়োজন, ততদূর পর্যন্ত চালিয়ে যেতে আমরা প্রস্তুত।   ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সাম্প্রতিক ঘটনাগুলো থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একটি ‘গুরুত্বপূর্ণ শিক্ষা’ পেয়েছে। তিনি বলেন, আমি মনে করি তারা এখন বুঝতে পেরেছে, তারা কেমন একটি জাতির মুখোমুখি হয়েছে। ইরানিরা এমন একটি জাতি, যারা নিজেদের আত্মরক্ষার ক্ষেত্রে কখনো দ্বিধা করে না।   আরাগচি আরও বলেন, ইরান প্রয়োজন হলে যেকোনো স্থানে ও যেকোনো পরিস্থিতিতে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের এই মন্তব্যকে সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।   সূত্র: আল–জাজিরা।

শাহারিয়া নয়ন মার্চ ১৬, ২০২৬ 0
দুবাই বিমানবন্দর

ইরানি ড্রোন হামলার পর ৪ ঘণ্টা বন্ধ, ফের চালু দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: ৫ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: ৫ সন্ত্রাসী নিহত

ড্রোন হামলার কারণে দুবাই বিমানবন্দরে আগুন, ফ্লাইট সাময়িক বন্ধ

ড্রোন হামলার কারণে দুবাই বিমানবন্দরে আগুন, ফ্লাইট সাময়িক বন্ধ

0 Comments