ইরানে শত্রুপক্ষকে তথ্য সরবরাহের অভিযোগে প্রায় ৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পুলিশপ্রধান আহমেদরেজা রাদান। রোববার দেওয়া এক বক্তব্যে তিনি এ তথ্য প্রকাশ করেন।
রাদান বলেন, আটক হওয়া ঘটনাগুলোর প্রায় অর্ধেকই গুরুতর অপরাধের সঙ্গে জড়িত। গ্রেফতারদের মধ্যে এমন ব্যক্তিও আছেন, যারা শত্রুপক্ষকে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তা করার জন্য বিভিন্ন তথ্য দিয়েছেন। আবার কেউ কেউ হামলার স্থানগুলোর ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো শত্রুদের কাছে পাঠিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
তবে এসব গ্রেফতার ঠিক কোন সময় বা কোন সময়সীমার মধ্যে হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি।