আন্তর্জাতিক

অতিরিক্ত সক্ষমতা বাড়াতে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে আরও ২,২০০ মার্কিন মেরিন ও ৩টি যুদ্ধজাহাজ

শাহারিয়া নয়ন মার্চ ১৪, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে অতিরিক্ত সামরিক সক্ষমতা বাড়াতে আরও প্রায় ২,২০০ মার্কিন মেরিন এবং নৌবাহিনীর তিনটি উভচর যুদ্ধজাহাজ ওই অঞ্চলে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা।

 

কর্মকর্তারা বলেছেন, এই বাহিনী একটি মেরিন এক্সপেডিশনারি ইউনিটের অংশ, যা দ্রুত প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত রাখা হয়। প্রয়োজনে স্থল, আকাশ ও সমুদ্র—তিন দিক থেকেই সামরিক সহায়তা দেওয়ার সক্ষমতা রয়েছে এই ইউনিটের।

 

তারা আরও জানান, এই মোতায়েনের অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সরাসরি স্থলযুদ্ধে নামছে। বরং সামরিক কমান্ডারদের হাতে অতিরিক্ত বিকল্প রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

সামরিক বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে উত্তেজনা বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অনিশ্চিত হয়ে ওঠায় যুক্তরাষ্ট্র ধাপে ধাপে ওই অঞ্চলে তার সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, যাতে প্রয়োজন হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

জনপ্রিয় সংবাদ
ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

“এপস্টেইন ফাইলের দাবি: বাইডেনকে হত্যা করে ক্লোন বানানো হয়েছে?”

এপস্টেইন ফাইল: দাবি, বাইডেনকে ২০১৯ সালে হত্যা করে ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে   জেফরি এপস্টেইনের ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের সাথে যুক্ত সম্প্রতি প্রকাশিত একটি নথি ত্রাঞ্চে অভিযোগ করা হয়েছে যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৯ সালে হত্যা করা হয়েছে এবং তাকে একটি ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে।   এই নথিগুলি, যা আনক্লাসিফায়েড ডিপার্টমেন্ট অব জাস্টিস (DOJ) রেকর্ডের একটি বিশাল ডেটা রিলিজের অংশ, “চার্লস” নামে একজনের ক্ষুব্ধ ইমেইল অন্তর্ভুক্ত করেছে এবং অন্তর্বর্তী ফাইলিং কোড EFTA00173266 থেকে EFTA00173273 পর্যন্ত চিহ্নিত। এই ইমেইলগুলো তৃতীয় পক্ষের যোগাযোগের মধ্যে পাওয়া গেছে, যা জেফরি এপস্টেইনের নেটওয়ার্ক সংক্রান্ত বিস্তৃত ফেডারেল তদন্তের সময় সংগ্রহ করা হয়েছিল।   এপস্টেইন সম্পর্কিত অন্যান্য প্রকাশনার মতো এখানে রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের তথ্য নয়, বরং চরম ও ষড়যন্ত্রমূলক দাবিগুলো রয়েছে। ক্লোন তত্ত্বের উল্লেখ “চার্লস” ইমেইলগুলো এপ্রিল ২০২১-এ একজন এফবিআই এজেন্টকে ফরোয়ার্ড করা হয়েছিল, যাকে লাল করা প্রেরক হিসেবে দেখানো হয়েছে। প্রেরক দাবি করেছিলেন যে এটি একটি প্রযুক্তি সংস্থার এক ক্ষুব্ধ প্রাক্তন কর্মচারী বা সহযোগীর মেসেজ। ইমেইলগুলিতে গালাগালি ভাষা ব্যবহৃত হয়েছে এবং এখানে “কোয়ান্টাম” প্রযুক্তি, গোপন সামরিক ট্রাইব্যুনাল, এবং “বাইডেন আপনার বর্তমান প্রেসিডেন্ট নন” এমন দাবির উল্লেখ রয়েছে।   একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে “বাস্তব” জো বাইডেনকে ২০১৯ সালে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাকে একজন অভিনেতা বা ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে প্রমাণ হিসেবে “মাস্কের ত্রুটি” দেখানো হয়েছে। তবে এই দাবিগুলোর সঙ্গে কোনো শারীরিক প্রমাণ, চিকিৎসা নথি বা সঙ্গত সাক্ষ্য নেই।   “বাইডেন ক্লোন” দাবি অনলাইনে ষড়যন্ত্র তত্ত্বের একটি পরিচিত অংশ। তত্ত্বটি সাধারণত ধরে যে “বাস্তব” জো বাইডেনকে গোপনে জনমঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রায়শই ২০১৯ বা ২০২০ সালে, এবং তাকে চেহারা মিলানো লোক বা ক্লোন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।   অনুগামীরা প্রায়শই নিম্নমানের ভিডিও এবং ফটোগ্রাফ বিশ্লেষণ করে, চেহারার পরিবর্তন যেমন আলোর পরিবর্তন, বয়সের প্রভাব বা ক্যামেরার ত্রুটিকে কৃত্রিমভাবে আড়াল করার প্রমাণ হিসেবে দেখান।   এ পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ নেই যে প্রেসিডেন্ট জো বাইডেন কখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতিস্থাপিত হয়েছেন। এই দাবিগুলি সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে রয়ে গেছে।   সূত্র: Royanews  

১২ ঘণ্টারও কম সময়ে দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন

দাম বাড়ানোর ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।   শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন দাম রোববার (৮ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।   এর আগে একই দিন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ওই সময় ভরিপ্রতি এক লাফে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।   নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।   এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ২৭ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ১৭ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১০ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

অভিবাসন নীতিতে কঠোরতা: এবার মেইনে ফেডারেল ইমিগ্রেশন অভিযানের ঘোষণা

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে কঠোরতা আরও স্পষ্ট হচ্ছে। সর্বশেষ মেইন (Maine) অঙ্গরাজ্যে ফেডারেল ইমিগ্রেশন অভিযান শুরুর ঘোষণা দিয়েছে Department of Homeland Security (ডিএইচএস)।   ডিএইচএসের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, “Operation Catch of the Day” নামে এই বিশেষ অভিযানের মাধ্যমে রাজ্যটিতে অবস্থানরত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে। অভিযানটি পরিচালনায় ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় রয়েছে।   কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগের প্রধান লক্ষ্য জননিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংস বা গুরুতর অপরাধে যুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা। ডিএইচএস আরও জানায়, আইন মেনে বসবাসকারী বা অপরাধে জড়িত নন—এমন অভিবাসীদের লক্ষ্যবস্তু করা হবে না।   তবে মানবাধিকার ও অভিবাসী অধিকার সংগঠনগুলোর আশঙ্কা, এ ধরনের অভিযানে ভয় ও অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং নিরপরাধ মানুষও হয়রানির শিকার হতে পারেন। এ নিয়ে তারা স্বচ্ছতা ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে।   বিশ্লেষকদের মতে, মেইনে এই অভিযান শুরুর মাধ্যমে ফেডারেল সরকারের অভিবাসন আইন প্রয়োগ আরও বিস্তৃত পরিসরে জোরদার হলো। এর প্রভাব স্থানীয় অভিবাসী কমিউনিটির পাশাপাশি রাজ্যের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলেও পড়তে পারে।  সূত্র: ABC News

ভিসা নিয়ে বড় সুখবর দিলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে তীব্র কর্মী সংকট মোকাবিলায় ২০২৬ অর্থবছরে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নিয়মিত কোটার বাইরে অতিরিক্ত প্রায় ৬৪ হাজার ৭১৬টি এইচ-২বি মৌসুমি অতিথি শ্রমিক ভিসা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   রয়টার্সের বরাতে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত ফেডারেল রেজিস্টার নোটিশে বলা হয়, দেশীয় শ্রমিকের ঘাটতির কারণে যেসব মার্কিন নিয়োগকর্তা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, মূলত তাদের স্বার্থ বিবেচনায় নিয়েই এই অতিরিক্ত ভিসার অনুমোদন দেওয়া হয়েছে। ফলে বছরে নির্ধারিত ৬৬ হাজার এইচ-২বি ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণে পৌঁছাতে যাচ্ছে।   নতুন এই সিদ্ধান্তে নির্মাণ শিল্প, হোটেল ও রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং এবং সি-ফুড প্রক্রিয়াজাতকরণ খাতের মতো শ্রমনির্ভর মৌসুমি শিল্পগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এসব খাতে দীর্ঘদিন ধরেই দক্ষ স্থানীয় কর্মীর অভাবে বিদেশি শ্রমিক আনার দাবি জানিয়ে আসছিলেন নিয়োগকর্তারা।   ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও, বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে অর্থনীতিকে সচল রাখতে এই নমনীয় সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময় শ্রমঘাটতি মোকাবিলায় এইচ-২বি ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল।   তবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতাও রয়েছে। অভিবাসন কমানোর পক্ষে থাকা বিভিন্ন গোষ্ঠীর আশঙ্কা, বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক প্রবেশ করলে মার্কিন নাগরিকদের মজুরি কমে যেতে পারে।   এ বিষয়ে পেন্টাগন ও শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দেশের উন্নয়ন প্রকল্প এবং পর্যটন খাত সচল রাখতে এই মুহূর্তে বিদেশি শ্রমিকের বিকল্প নেই। ফেডারেল রেজিস্টারের তথ্যানুযায়ী, অতিরিক্ত এইচ-২বি ভিসা কার্যকরের বিশেষ বিধিমালা আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং এরপরই আবেদন প্রক্রিয়া শুরু হবে। সূত্র: দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

Advertisement

আন্তর্জাতিক

View more
ছবি: সংগৃহীত
“তুরস্ক কোনো আঞ্চলিক যুদ্ধে জড়াবে না”: প্রেসিডেন্ট এরদোগান

তুরস্ককে কোনো আঞ্চলিক সংঘাতে টেনে নেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও আঙ্কারা নিজেকে নিরাপদ দূরত্বে রাখার চেষ্টা করছে।   রমজান উপলক্ষে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের আকাশসীমার বিরুদ্ধে যেকোনো হুমকির প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। গত রাতেও আমরা একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৃতীয়বারের মতো প্রতিহত করেছি।   এরদোগান আরও বলেন, আমাদের সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে দেশকে এই বিস্তৃত আঞ্চলিক সংঘাত থেকে দূরে রাখা। দেশের নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করা সর্বোচ্চ অগ্রাধিকার।   বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েল–যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা তৈরি করেছে। এমন পরিস্থিতিতে তুরস্কের কূটনৈতিক অবস্থান আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

শাহারিয়া নয়ন মার্চ ১৪, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৬, আহত ১২

ছবি: সংগৃহীত

ইরানের রেভল্যুশনারি গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

অতিরিক্ত সক্ষমতা বাড়াতে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে আরও ২,২০০ মার্কিন মেরিন ও ৩টি যুদ্ধজাহাজ

ছবি: সংগৃহীত
ইরানি ড্রোন প্রতিরোধে মধ্যপ্রাচ্যে ১০ হাজার ইন্টারসেপ্টর ড্রোন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন হামলা প্রতিহত করতে প্রায় ১০ হাজার ইন্টারসেপ্টর ড্রোন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর সচিব Dan Driscoll এ তথ্য জানিয়েছেন।   তিনি বলেন, ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পাঁচ দিনের মধ্যেই দ্রুত এসব ড্রোন মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। ওই সময় থেকে অঞ্চলজুড়ে ইরানের ড্রোন হামলার ঝুঁকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা প্রতিরক্ষা জোরদার করছে।   মার্কিন কর্মকর্তাদের মতে, শত্রুপক্ষের ড্রোন ধ্বংস করতে প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল। সে তুলনায় ইন্টারসেপ্টর ড্রোন তুলনামূলক কম খরচে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ব্যবহার করা সম্ভব। ড্রিসকোল জানান, বর্তমানে ব্যবহৃত মেরোপস ইন্টারসেপ্টর ড্রোনের প্রতিটির দাম আনুমানিক ১৪ থেকে ১৫ হাজার ডলার।   তবে বিশ্লেষকদের মতে, ইরানের বহুল ব্যবহৃত Shahed-136 ড্রোনের তুলনায় এই প্রতিরোধ ড্রোন এখনো বেশি ব্যয়বহুল। ইরানি বিশ্লেষক Esfandyar Batmanghelidj এর হিসাব অনুযায়ী, একটি শাহেদ-১৩৬ ড্রোন তৈরিতে প্রায় ৭ হাজার ডলার খরচ হয়।   বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সংঘাতগুলোতে ড্রোন যুদ্ধ দ্রুত গুরুত্ব পাচ্ছে। এ কারণে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ এখন তুলনামূলক কম খরচে দ্রুত মোতায়েনযোগ্য প্রতিরক্ষা প্রযুক্তির দিকে ঝুঁকছে।

শাহারিয়া নয়ন মার্চ ১৪, ২০২৬ 0
ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি

মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

ইরানে ১৬৫ শিশুর প্রাণহানি: এআই-এর ব্যবহার নিয়ে উঠছে বৈশ্বিক প্রশ্ন

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য জুড়ে লাশের মিছিল : ইরান যুদ্ধে নিহতের সংখ্যা ২০০০ ছাড়ালো

গাজা থেকে লস অ্যাঞ্জেলেস: অস্কারের মঞ্চে কাঁপন ধরাচ্ছে ৫ বছরের হিন্দের আর্তনাদ

গাজার ধ্বংসস্তূপ থেকে উঠে আসা এক শিশুর আর্তনাদ এবার বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ আসর অস্কারের মঞ্চে প্রতিধ্বনিত হতে যাচ্ছে। ৫ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবকে ইসরায়েলি বাহিনীর হত্যার নৃশংস ঘটনা নিয়ে নির্মিত ডকু-ড্রামা ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’ (The Voice of Hind Rajab) আসন্ন একাডেমি অ্যাওয়ার্ডসে ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে মনোনয়ন পেয়েছে। আগামী রবিবার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য অস্কার অনুষ্ঠানকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতুহল ও প্রত্যাশা। সেই ভয়াল স্মৃতি ২০২৪ সালের ২৯ জানুয়ারি গাজা শহরে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার মুখে সপরিবারে গাড়ি নিয়ে পালাচ্ছিল শিশু হিন্দ। পথে তাদের লক্ষ্য করে ৩৫০টিরও বেশি গুলি চালায় ইসরায়েলি ট্যাঙ্ক। পরিবারের অন্য সদস্যরা ঘটনাস্থলেই নিহত হলেও হিন্দ প্রায় ১২ ঘণ্টা জীবিত ছিল। রেড ক্রিসেন্টের সাথে ফোনে তার সেই আকুতি— “আমাকে একা রেখে যেও না, আমি ভয় পাচ্ছি, আমাকে নিয়ে যাও”— পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। তাকে উদ্ধার করতে যাওয়া দুই অ্যাম্বুলেন্স কর্মীকেও সেদিন হত্যা করা হয়। ১২ দিন পর হিন্দের নিথর দেহ উদ্ধার করা হয়। সিনেমা যখন প্রতিবাদের ভাষা তিউনিসিয়ান পরিচালক কাউথার বিন হানিয়া পরিচালিত এই ৮৯ মিনিটের চলচ্চিত্রে হিন্দের সেই প্রকৃত অডিও রেকর্ড ব্যবহার করা হয়েছে। ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনের পর এটি টানা ২৩ মিনিট দাঁড়িয়ে সম্মাননা (Standing Ovation) পেয়েছিল। চলচ্চিত্রটির প্রযোজক ওডেসা রে আল-জাজিরাকে বলেন, “অস্কার হলো বিশ্বের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। আমাদের লক্ষ্য এই কাহিনীকে পৃথিবীর প্রতিটি কোণায় পৌঁছে দেওয়া। এই স্বীকৃতি শুধু সিনেমার জয় নয়, এটি ফিলিস্তিনি শিশুদের ওপর চলা নৃশংসতার বিরুদ্ধে এক জোরালো প্রতিবাদ।” গাজাবাসীর প্রত্যাশা গাজার চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ আল-সাওয়ায়াফ বলেন, “গাজার মানুষের কাছে অস্কার হয়তো যুদ্ধ থামানোর কোনো জাদুকরী শক্তি নয়, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ফিলিস্তিনিদের কেবল একটি ‘সংখ্যা’ হিসেবে নয়, বরং রক্ত-মাংসের মানুষ হিসেবে বিশ্বের সামনে তুলে ধরেছে।” অন্যদিকে, হিন্দের মা উইসাম হামাদা এখনও মেয়ের কণ্ঠস্বর শোনার সাহস করতে পারেন না। তবে তিনি সিনেমাটির সাথে বিভিন্ন দেশ ভ্রমণ করছেন যাতে বিশ্ববাসী গাজার শিশুদের ওপর চলা এই বর্বরতার কথা জানতে পারে। অস্কার ও ন্যায়বিচারের দাবি দোহা ফিল্ম ইনস্টিটিউটের সিইও ফাতেমা হাসান আলরেমাইহি বলেন, “অস্কার জয় কেবল শৈল্পিক শ্রেষ্ঠত্বের স্বীকৃতি নয়, এটি হওয়া উচিত সত্যকে রক্ষা করার এবং নৃশংসতার বিরুদ্ধে জবাবদিহিতা নিশ্চিত করার একটি অঙ্গীকার।” উল্লেখ্য, সম্প্রতি মার্কিন আইনপ্রণেতারা ‘জাস্টিস ফর হিন্দ রাজাব অ্যাক্ট’ নামে একটি বিল উত্থাপন করেছেন, যার লক্ষ্য হিন্দের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করা। বিশ্ব চলচ্চিত্রের এই মহোৎসবে ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’ শেষ পর্যন্ত পুরস্কার জয় করতে পারে কি না, সেদিকেই এখন তাকিয়ে আছে শান্তিকামী বিশ্ব। তবে পুরস্কারের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে গাজার অবরুদ্ধ মানুষের কণ্ঠস্বর লস অ্যাঞ্জেলেসের রেড কার্পেট পর্যন্ত পৌঁছে যাওয়া।

আরাফাত ইবনে আব্দুল্লাহ মার্চ ১৩, ২০২৬ 0
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

পুতিন ইরানকে সাহায্য করছেন! ট্রাম্পের মন্তব্যে তোলপাড়

ছবি: সংগৃহীত।

গাজায় ৪ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা ইসরায়েলি সেনার

ছবি: সংগৃহীত।

ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ ক্রু সদস্যের মর্মান্তিক মৃত্যু

0 Comments