জাতীয়

৪৪তম বিসিএসে নন-ক্যাডার পদে মনোনীত ৪ হাজার ১৩৬ প্রার্থী

নিলুফা ইয়াসমিন ফেব্রুয়ারি ২০, ২০২৬ 0
৪৪তম বিসিএসে নন-ক্যাডার পদে মনোনীত ৪ হাজার ১৩৬ প্রার্থী
৪৪তম বিসিএসে নন-ক্যাডার পদে মনোনীত ৪ হাজার ১৩৬ প্রার্থী

৪৪তম বিসিএস (২০২১) পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ৪ হাজার ১৩৬ জনকে নন-ক্যাডার পদে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’-এর বিধি ৬ অনুযায়ী প্রার্থীদের মেধাক্রম ও পছন্দক্রম বিবেচনা করে এই মনোনয়ন দেওয়া হয়েছে। নিয়োগগুলো ৯ম থেকে ১১তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে কার্যকর হবে।

 

৯ম গ্রেডের একাধিক গুরুত্বপূর্ণ পদে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী মনোনীত হয়েছেন। এর মধ্যে খাদ্য অধিদপ্তরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে ৩ জন, নিবন্ধন অধিদপ্তরে সাব-রেজিস্ট্রার পদে ৮ জন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক পদে ২৯ জন রয়েছেন। এছাড়া পাসপোর্ট অধিদপ্তরে ১৪ জন এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরে ১৯ জন ঔষধ তত্ত্বাবধায়ক পদে মনোনয়ন পেয়েছেন।

 

১০ম গ্রেডে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে কয়েকশ প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। পাশাপাশি খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক হিসেবে ১৬৩ জন এবং মৎস্য অধিদপ্তরে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা পদে ১৮ জন স্থান পেয়েছেন।

 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উপযুক্ত প্রার্থী না থাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইন্সট্রাক্টর (কৃষি ও শারীরিক শিক্ষা)সহ কয়েকটি পদে কাউকে মনোনয়ন দেওয়া যায়নি।

 

উল্লেখ্য, ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে প্রায় সাড়ে তিন লাখ প্রার্থী আবেদন করেন। প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন প্রায় চার হাজার প্রার্থী।

জনপ্রিয় সংবাদ
“এপস্টেইন ফাইলের দাবি: বাইডেনকে হত্যা করে ক্লোন বানানো হয়েছে?”

এপস্টেইন ফাইল: দাবি, বাইডেনকে ২০১৯ সালে হত্যা করে ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে   জেফরি এপস্টেইনের ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের সাথে যুক্ত সম্প্রতি প্রকাশিত একটি নথি ত্রাঞ্চে অভিযোগ করা হয়েছে যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৯ সালে হত্যা করা হয়েছে এবং তাকে একটি ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে।   এই নথিগুলি, যা আনক্লাসিফায়েড ডিপার্টমেন্ট অব জাস্টিস (DOJ) রেকর্ডের একটি বিশাল ডেটা রিলিজের অংশ, “চার্লস” নামে একজনের ক্ষুব্ধ ইমেইল অন্তর্ভুক্ত করেছে এবং অন্তর্বর্তী ফাইলিং কোড EFTA00173266 থেকে EFTA00173273 পর্যন্ত চিহ্নিত। এই ইমেইলগুলো তৃতীয় পক্ষের যোগাযোগের মধ্যে পাওয়া গেছে, যা জেফরি এপস্টেইনের নেটওয়ার্ক সংক্রান্ত বিস্তৃত ফেডারেল তদন্তের সময় সংগ্রহ করা হয়েছিল।   এপস্টেইন সম্পর্কিত অন্যান্য প্রকাশনার মতো এখানে রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের তথ্য নয়, বরং চরম ও ষড়যন্ত্রমূলক দাবিগুলো রয়েছে। ক্লোন তত্ত্বের উল্লেখ “চার্লস” ইমেইলগুলো এপ্রিল ২০২১-এ একজন এফবিআই এজেন্টকে ফরোয়ার্ড করা হয়েছিল, যাকে লাল করা প্রেরক হিসেবে দেখানো হয়েছে। প্রেরক দাবি করেছিলেন যে এটি একটি প্রযুক্তি সংস্থার এক ক্ষুব্ধ প্রাক্তন কর্মচারী বা সহযোগীর মেসেজ। ইমেইলগুলিতে গালাগালি ভাষা ব্যবহৃত হয়েছে এবং এখানে “কোয়ান্টাম” প্রযুক্তি, গোপন সামরিক ট্রাইব্যুনাল, এবং “বাইডেন আপনার বর্তমান প্রেসিডেন্ট নন” এমন দাবির উল্লেখ রয়েছে।   একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে “বাস্তব” জো বাইডেনকে ২০১৯ সালে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাকে একজন অভিনেতা বা ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে প্রমাণ হিসেবে “মাস্কের ত্রুটি” দেখানো হয়েছে। তবে এই দাবিগুলোর সঙ্গে কোনো শারীরিক প্রমাণ, চিকিৎসা নথি বা সঙ্গত সাক্ষ্য নেই।   “বাইডেন ক্লোন” দাবি অনলাইনে ষড়যন্ত্র তত্ত্বের একটি পরিচিত অংশ। তত্ত্বটি সাধারণত ধরে যে “বাস্তব” জো বাইডেনকে গোপনে জনমঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রায়শই ২০১৯ বা ২০২০ সালে, এবং তাকে চেহারা মিলানো লোক বা ক্লোন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।   অনুগামীরা প্রায়শই নিম্নমানের ভিডিও এবং ফটোগ্রাফ বিশ্লেষণ করে, চেহারার পরিবর্তন যেমন আলোর পরিবর্তন, বয়সের প্রভাব বা ক্যামেরার ত্রুটিকে কৃত্রিমভাবে আড়াল করার প্রমাণ হিসেবে দেখান।   এ পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ নেই যে প্রেসিডেন্ট জো বাইডেন কখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতিস্থাপিত হয়েছেন। এই দাবিগুলি সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে রয়ে গেছে।   সূত্র: Royanews  

১২ ঘণ্টারও কম সময়ে দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন

দাম বাড়ানোর ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।   শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন দাম রোববার (৮ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।   এর আগে একই দিন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ওই সময় ভরিপ্রতি এক লাফে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।   নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।   এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ২৭ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ১৭ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১০ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

অভিবাসন নীতিতে কঠোরতা: এবার মেইনে ফেডারেল ইমিগ্রেশন অভিযানের ঘোষণা

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে কঠোরতা আরও স্পষ্ট হচ্ছে। সর্বশেষ মেইন (Maine) অঙ্গরাজ্যে ফেডারেল ইমিগ্রেশন অভিযান শুরুর ঘোষণা দিয়েছে Department of Homeland Security (ডিএইচএস)।   ডিএইচএসের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, “Operation Catch of the Day” নামে এই বিশেষ অভিযানের মাধ্যমে রাজ্যটিতে অবস্থানরত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে। অভিযানটি পরিচালনায় ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় রয়েছে।   কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগের প্রধান লক্ষ্য জননিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংস বা গুরুতর অপরাধে যুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা। ডিএইচএস আরও জানায়, আইন মেনে বসবাসকারী বা অপরাধে জড়িত নন—এমন অভিবাসীদের লক্ষ্যবস্তু করা হবে না।   তবে মানবাধিকার ও অভিবাসী অধিকার সংগঠনগুলোর আশঙ্কা, এ ধরনের অভিযানে ভয় ও অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং নিরপরাধ মানুষও হয়রানির শিকার হতে পারেন। এ নিয়ে তারা স্বচ্ছতা ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে।   বিশ্লেষকদের মতে, মেইনে এই অভিযান শুরুর মাধ্যমে ফেডারেল সরকারের অভিবাসন আইন প্রয়োগ আরও বিস্তৃত পরিসরে জোরদার হলো। এর প্রভাব স্থানীয় অভিবাসী কমিউনিটির পাশাপাশি রাজ্যের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলেও পড়তে পারে।  সূত্র: ABC News

ভিসা নিয়ে বড় সুখবর দিলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে তীব্র কর্মী সংকট মোকাবিলায় ২০২৬ অর্থবছরে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নিয়মিত কোটার বাইরে অতিরিক্ত প্রায় ৬৪ হাজার ৭১৬টি এইচ-২বি মৌসুমি অতিথি শ্রমিক ভিসা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   রয়টার্সের বরাতে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত ফেডারেল রেজিস্টার নোটিশে বলা হয়, দেশীয় শ্রমিকের ঘাটতির কারণে যেসব মার্কিন নিয়োগকর্তা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, মূলত তাদের স্বার্থ বিবেচনায় নিয়েই এই অতিরিক্ত ভিসার অনুমোদন দেওয়া হয়েছে। ফলে বছরে নির্ধারিত ৬৬ হাজার এইচ-২বি ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণে পৌঁছাতে যাচ্ছে।   নতুন এই সিদ্ধান্তে নির্মাণ শিল্প, হোটেল ও রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং এবং সি-ফুড প্রক্রিয়াজাতকরণ খাতের মতো শ্রমনির্ভর মৌসুমি শিল্পগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এসব খাতে দীর্ঘদিন ধরেই দক্ষ স্থানীয় কর্মীর অভাবে বিদেশি শ্রমিক আনার দাবি জানিয়ে আসছিলেন নিয়োগকর্তারা।   ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও, বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে অর্থনীতিকে সচল রাখতে এই নমনীয় সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময় শ্রমঘাটতি মোকাবিলায় এইচ-২বি ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল।   তবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতাও রয়েছে। অভিবাসন কমানোর পক্ষে থাকা বিভিন্ন গোষ্ঠীর আশঙ্কা, বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক প্রবেশ করলে মার্কিন নাগরিকদের মজুরি কমে যেতে পারে।   এ বিষয়ে পেন্টাগন ও শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দেশের উন্নয়ন প্রকল্প এবং পর্যটন খাত সচল রাখতে এই মুহূর্তে বিদেশি শ্রমিকের বিকল্প নেই। ফেডারেল রেজিস্টারের তথ্যানুযায়ী, অতিরিক্ত এইচ-২বি ভিসা কার্যকরের বিশেষ বিধিমালা আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং এরপরই আবেদন প্রক্রিয়া শুরু হবে। সূত্র: দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

প্রস্তাবিত মন্ত্রিসভার কাঠামো প্রকাশ: বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টনের খসড়া তালিকা

ঢাকা: দেশের সম্ভাব্য নতুন সরকার গঠনকে সামনে রেখে প্রস্তাবিত মন্ত্রিসভার কাঠামো সংবলিত একটি আনুষ্ঠানিক কমিউনিক্যে প্রকাশিত হয়েছে। এতে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও দপ্তরের দায়িত্ব বণ্টনের একটি খসড়া তালিকা তুলে ধরা হয়েছে।   কমিউনিক্যে বলা হয়েছে, এটি সরকারি নথি ও আনুষ্ঠানিক রেফারেন্সের উদ্দেশ্যে প্রস্তুত করা একটি প্রস্তাবিত কাঠামো, যেখানে প্রতিষ্ঠিত সরকারি প্রোটোকল অনুযায়ী সম্ভাব্য নিয়োগ ও দায়িত্ব বণ্টনের বিষয়গুলো উল্লেখ রয়েছে।   প্রস্তাবিত দায়িত্ব বণ্টন অনুযায়ী—     •    রাষ্ট্রপতি: ড. খন্দকার মোশাররফ হোসেন     •    জাতীয় সংসদের স্পিকার: অ্যাডভোকেট জয়নুল আবেদীন / নিতাই রায় চৌধুরী     •    প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী: তারেক রহমান      •    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী: মির্জা ফখরুল ইসলাম আলমগীর     •    স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদ প্রতিমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী (অ্যানি)     •    পররাষ্ট্রমন্ত্রী: আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী: ড. হুমায়ুন কবির     •    অর্থমন্ত্রী: ড. এ. বি. মির্জা আজিজুল ইসলাম / ড. রেজা কিবরিয়া (তালিকায় উল্লেখিত অনুযায়ী)     •    শিক্ষামন্ত্রী: আনাম এহসানুল হক মিলন, প্রতিমন্ত্রী: সাঈদ আল নোমান     •    আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী: মো. আসাদুজ্জামান     •    তথ্যমন্ত্রী: আন্দালিব রহমান পার্থ, প্রতিমন্ত্রী: ড. মাহদি আমিন     •    পরিকল্পনামন্ত্রী: ড. আব্দুল মঈন খান     •    বাণিজ্যমন্ত্রী: আব্দুল মুক্তাদির     •    শিল্পমন্ত্রী: আব্দুল আউয়াল মিন্টু     •    নৌপরিবহন মন্ত্রী: মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ     •    শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী: নজরুল ইসলাম খান     •    পানি সম্পদ মন্ত্রী: আসাদুল হাবিব দুলু     •    মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী: ফজলুর রহমান     •    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী: আমানউল্লাহ আমান     •    সংস্কৃতিবিষয়ক মন্ত্রী: জোনায়েদ সাকি     •    স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী: ড. এ. জেড. এম. জাহিদ হোসেন     •    যুব ও ক্রীড়ামন্ত্রী: আলী আজগর লবি     •    ধর্মবিষয়ক মন্ত্রী: শামীম কায়সার লিংকন     •    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী: আলতাফ হোসেন চৌধুরী     •    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী: ইকবাল হাসান মাহমুদ টুকু     •    কৃষিমন্ত্রী: শামসুজ্জামান দুদু     •    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী: মির্জা আব্বাস     •    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী: নুরুল হক নুর     •    রেলপথমন্ত্রী: গয়েশ্বর চন্দ্র রায়     •    জনপ্রশাসন মন্ত্রী: ড. ইসমাইল জাবিউল্লাহ     •    সমাজকল্যাণ মন্ত্রী: রুহুল কবির রিজভী     •    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী: দীপেন দেওয়ান   কমিউনিক্যে আরও উল্লেখ করা হয়েছে, এটি একটি প্রস্তাবিত মন্ত্রিসভার কাঠামো—চূড়ান্ত ঘোষণা, নিয়োগ এবং শপথ গ্রহণ সংবিধান ও রাষ্ট্রীয় প্রক্রিয়া অনুযায়ী সম্পন্ন হবে।

Advertisement

জাতীয়

View more
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসতে পারে এ মাসেই
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসতে পারে এ মাসেই

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ২৫ অথবা ২৬ ফেব্রুয়ারি শুরু হতে পারে বলে সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে।   সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়, যা তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শক্রমে করে থাকেন।   গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে। সে হিসেবে আগামী ১৪ মার্চের মধ্যেই নতুন সংসদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ইতোমধ্যে ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন।   পূর্ববর্তী কয়েকটি নির্বাচনে দেখা গেছে, আগের সংসদের মেয়াদ শেষ হওয়ার পরই নতুন সংসদের অধিবেশন শুরু হয়েছে। তবে এবার সংসদ শূন্য থাকায় অধিবেশন শুরু করতে দীর্ঘ অপেক্ষার প্রয়োজন নেই বলে সংশ্লিষ্টরা মনে করছেন।   ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ২৫ বা ২৬ ফেব্রুয়ারি অধিবেশন শুরুর বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। যদিও সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পাওয়ার কথা নিশ্চিত করেননি।   সংবিধান অনুসারে, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ প্রদান করেন। তার আগে ভাষণের খসড়া মন্ত্রিসভায় অনুমোদিত হয়। প্রথম অধিবেশনের বেশির ভাগ সময়ই রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।   এবার অধিবেশন পরিচালনা নিয়ে কিছু অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাসে দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন এবং তার আগে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু গ্রেপ্তার হন। তাদের অনুপস্থিতিতে রাষ্ট্রপতি কাউকে দায়িত্ব না দেওয়ায় এবার সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।   প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন, সে বিষয়ে কার্যপ্রণালি বিধিতে সুস্পষ্ট নির্দেশনা নেই। অতীতে ১৯৭৩ সালের প্রথম সংসদে জ্যেষ্ঠ সদস্যের সভাপতিত্বে স্পিকার নির্বাচন সম্পন্ন করার নজির রয়েছে। এবারও তেমন কোনো পদ্ধতি অনুসরণ করা হতে পারে বলে জানা গেছে।   সম্ভাব্য কর্মসূচি অনুযায়ী, প্রথম দিনে জ্যেষ্ঠ কোনো সদস্যের সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এরপর সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোকপ্রস্তাব উত্থাপন করা হবে। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন এবং তার ভাষণের মাধ্যমে দিনের অধিবেশন মুলতবি করা হতে পারে।   নির্বাচনের ফলাফলে দেখা গেছে, ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয় এবং ২৯৭টির ফল ঘোষণা করা হয়েছে। বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে। এছাড়া জামায়াতে ইসলামী, তাদের জোটসঙ্গী দল, ইসলামী আন্দোলন ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচিত হয়েছেন।   ক্ষমতাসীন দলের সংসদীয় নেতা হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে বিরোধী জোটের পক্ষ থেকে শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা মনোনীত করা হয়েছে। নতুন সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টিও আলোচনায় রয়েছে।

নিলুফা ইয়াসমিন ফেব্রুয়ারি ২০, ২০২৬ 0
সাত মাস ধরে বেতনহীন নড়াইল জেলা হাসপাতালের আউটসোর্সিং কর্মীরা

সাত মাস ধরে বেতনহীন নড়াইল জেলা হাসপাতালের আউটসোর্সিং কর্মীরা

৪৪তম বিসিএসে নন-ক্যাডার পদে মনোনীত ৪ হাজার ১৩৬ প্রার্থী

৪৪তম বিসিএসে নন-ক্যাডার পদে মনোনীত ৪ হাজার ১৩৬ প্রার্থী

প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর প্রথম ভাষণে সন্তুষ্ট সাধারণ মানুষ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন
তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করছে সরকার

শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের অংশ হিসেবে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে জিডিপির পাঁচ শতাংশে উন্নীত করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।   বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রাখতে বিশ্বের বিভিন্ন দেশের যেকোনো একটি ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে।   তিনি জানান, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা বৃদ্ধি পাবে এবং বৈশ্বিক যোগাযোগ ও কর্মসংস্থানের সুযোগ আরও প্রসারিত হবে। পাশাপাশি শিক্ষা খাতে বাড়তি বরাদ্দের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং আধুনিক শিক্ষা উপকরণ নিশ্চিত করার পরিকল্পনাও নেওয়া হচ্ছে।

তাবাস্সুম ফেব্রুয়ারি ২০, ২০২৬ 0
আসিফ নজরুল।

হেয়ার রোডের সরকারি বাসা ছাড়ছেন আসিফ নজরুল

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বৃহস্পতিবার তাঁরা প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস করেছেন। ছবি: সংগৃহীত

জাতীয় স্বার্থে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি জোরদার

ছবি: সংগৃহীত

৪৪তম বিসিএস নন-ক্যাডার পদের ফল প্রকাশ

ফাইল ফটো।
খতিয়ান ও মৌজা ম্যাপের ফি নির্ধারণ

ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সেবার জন্য খতিয়ান (পর্চা) এবং ম্যাপ ফি পুনঃনির্ধারণ করেছে ভূমি মন্ত্রণালয়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।   পরিপত্রে বলা হয়েছে, সেবাগুলোকে আরও জনবান্ধব ও টেকসই করার লক্ষ্যেই নতুন ফি নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেকোনো ধরনের খতিয়ানের সার্টিফাইড কপি বা অনলাইন কপির জন্য সরকারি ফি ১০০ টাকা এবং সেবা ফি ২০ টাকা, মোট ১২০ টাকা প্রদান করতে হবে।   অন্যদিকে, যেকোনো মৌজা ম্যাপের প্রতি শিটের জন্য সরকারি ফি ৫২০ টাকা ও সেবা ফি ২৫ টাকা, মোট ৫৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।   পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, খতিয়ান ও মৌজা ম্যাপের আবেদন এবং সকল ফি অনলাইনে পরিশোধ করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।

তাবাস্সুম ফেব্রুয়ারি ১৯, ২০২৬ 0

দেশের ৮ বিভাগের ৮ উপজেলায় পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড কার্যক্রম

অসদাচরণে ইসির ১৫ কর্মকর্তা-কর্মচারী অব্যাহতি

নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন হাইকোর্টে

নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন হাইকোর্টে

0 Comments