মতামত

শিক্ষকদের নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

শিক্ষকদের নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

আরাফাত ইবনে আব্দুল্লাহ ফেব্রুয়ারি ১৯, ২০২৬ 0
শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী

দেশের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষকদের রাজপথের আন্দোলন পরিহার করে শ্রেণিকক্ষে ফেরার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট করে বলেন, "শিক্ষকরা রাজপথ দখল করে আন্দোলন করার সুযোগ নেই। শিক্ষকতা এবং আন্দোলন একসাথে করা সম্ভব নয়।" শিক্ষকদের যেকোনো যৌক্তিক দাবি মন্ত্রণালয় গুরুত্বের সাথে বিবেচনা করবে বলে তিনি আশ্বস্ত করেন।

 

শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল ও সতর্ক অবস্থান ব্যক্ত করে মন্ত্রী বলেন, “আমরা জানি কোন বিষয় দেওয়া সম্ভব আর কোনটা সম্ভব নয়। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, আমরা তাদের পাশেই আছি। আশা করি তারা আমাদের এই বার্তাটি ইতিবাচকভাবে গ্রহণ করবেন এবং রাজপথ ছেড়ে শিক্ষা কার্যক্রমে মনোনিবেশ করবেন।” তিনি শিক্ষকদের সরাসরি রাজপথে না নেমে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ বেছে নেওয়ার পরামর্শ দেন।

 

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দেশের গত কয়েক বছরের শিক্ষাব্যবস্থার কিছু বিতর্কিত ইস্যু নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি সাফ জানিয়ে দেন, "দেশে আর কখনও 'অটোপাশ' বা 'মব সংস্কৃতি' ফিরে আসার সুযোগ থাকবে না।" বিগত সময়ে শিক্ষার্থীদের একাংশের চাপের মুখে অটোপাশের সিদ্ধান্তের ফলে যে অস্থিরতা ও মানের অবনতি ঘটেছিল, তার পুনরাবৃত্তি বর্তমান সরকার হতে দেবে না বলে তিনি সতর্ক করেন।

 

শিক্ষাব্যবস্থার আমূল সংস্কারের ইঙ্গিত দিয়ে ড. মিলন জানান, সরকারের বিশেষ 'ভিশন' অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় কাজের অগ্রাধিকার নির্ধারণ করছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফিরিয়ে আনাই এখন মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য।

 

এক নজরে শিক্ষামন্ত্রীর মূল বক্তব্য:

  • শিক্ষকদের রাজপথের আন্দোলন বর্জন করার আহ্বান।

  • মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষকদের দাবি পর্যালোচনার আশ্বাস।

  • ভবিষ্যতে 'অটোপাশ' পদ্ধতি চিরতরে বন্ধের ঘোষণা।

  • শিক্ষাঙ্গনে কোনো ধরনের 'মব জাস্টিস' বা বিশৃঙ্খলা সহ্য না করার হুঁশিয়ারি।

জনপ্রিয় সংবাদ
ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

“এপস্টেইন ফাইলের দাবি: বাইডেনকে হত্যা করে ক্লোন বানানো হয়েছে?”

এপস্টেইন ফাইল: দাবি, বাইডেনকে ২০১৯ সালে হত্যা করে ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে   জেফরি এপস্টেইনের ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের সাথে যুক্ত সম্প্রতি প্রকাশিত একটি নথি ত্রাঞ্চে অভিযোগ করা হয়েছে যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৯ সালে হত্যা করা হয়েছে এবং তাকে একটি ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে।   এই নথিগুলি, যা আনক্লাসিফায়েড ডিপার্টমেন্ট অব জাস্টিস (DOJ) রেকর্ডের একটি বিশাল ডেটা রিলিজের অংশ, “চার্লস” নামে একজনের ক্ষুব্ধ ইমেইল অন্তর্ভুক্ত করেছে এবং অন্তর্বর্তী ফাইলিং কোড EFTA00173266 থেকে EFTA00173273 পর্যন্ত চিহ্নিত। এই ইমেইলগুলো তৃতীয় পক্ষের যোগাযোগের মধ্যে পাওয়া গেছে, যা জেফরি এপস্টেইনের নেটওয়ার্ক সংক্রান্ত বিস্তৃত ফেডারেল তদন্তের সময় সংগ্রহ করা হয়েছিল।   এপস্টেইন সম্পর্কিত অন্যান্য প্রকাশনার মতো এখানে রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের তথ্য নয়, বরং চরম ও ষড়যন্ত্রমূলক দাবিগুলো রয়েছে। ক্লোন তত্ত্বের উল্লেখ “চার্লস” ইমেইলগুলো এপ্রিল ২০২১-এ একজন এফবিআই এজেন্টকে ফরোয়ার্ড করা হয়েছিল, যাকে লাল করা প্রেরক হিসেবে দেখানো হয়েছে। প্রেরক দাবি করেছিলেন যে এটি একটি প্রযুক্তি সংস্থার এক ক্ষুব্ধ প্রাক্তন কর্মচারী বা সহযোগীর মেসেজ। ইমেইলগুলিতে গালাগালি ভাষা ব্যবহৃত হয়েছে এবং এখানে “কোয়ান্টাম” প্রযুক্তি, গোপন সামরিক ট্রাইব্যুনাল, এবং “বাইডেন আপনার বর্তমান প্রেসিডেন্ট নন” এমন দাবির উল্লেখ রয়েছে।   একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে “বাস্তব” জো বাইডেনকে ২০১৯ সালে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাকে একজন অভিনেতা বা ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে প্রমাণ হিসেবে “মাস্কের ত্রুটি” দেখানো হয়েছে। তবে এই দাবিগুলোর সঙ্গে কোনো শারীরিক প্রমাণ, চিকিৎসা নথি বা সঙ্গত সাক্ষ্য নেই।   “বাইডেন ক্লোন” দাবি অনলাইনে ষড়যন্ত্র তত্ত্বের একটি পরিচিত অংশ। তত্ত্বটি সাধারণত ধরে যে “বাস্তব” জো বাইডেনকে গোপনে জনমঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রায়শই ২০১৯ বা ২০২০ সালে, এবং তাকে চেহারা মিলানো লোক বা ক্লোন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।   অনুগামীরা প্রায়শই নিম্নমানের ভিডিও এবং ফটোগ্রাফ বিশ্লেষণ করে, চেহারার পরিবর্তন যেমন আলোর পরিবর্তন, বয়সের প্রভাব বা ক্যামেরার ত্রুটিকে কৃত্রিমভাবে আড়াল করার প্রমাণ হিসেবে দেখান।   এ পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ নেই যে প্রেসিডেন্ট জো বাইডেন কখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতিস্থাপিত হয়েছেন। এই দাবিগুলি সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে রয়ে গেছে।   সূত্র: Royanews  

১২ ঘণ্টারও কম সময়ে দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন

দাম বাড়ানোর ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।   শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন দাম রোববার (৮ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।   এর আগে একই দিন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ওই সময় ভরিপ্রতি এক লাফে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।   নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।   এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ২৭ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ১৭ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১০ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

অভিবাসন নীতিতে কঠোরতা: এবার মেইনে ফেডারেল ইমিগ্রেশন অভিযানের ঘোষণা

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে কঠোরতা আরও স্পষ্ট হচ্ছে। সর্বশেষ মেইন (Maine) অঙ্গরাজ্যে ফেডারেল ইমিগ্রেশন অভিযান শুরুর ঘোষণা দিয়েছে Department of Homeland Security (ডিএইচএস)।   ডিএইচএসের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, “Operation Catch of the Day” নামে এই বিশেষ অভিযানের মাধ্যমে রাজ্যটিতে অবস্থানরত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে। অভিযানটি পরিচালনায় ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় রয়েছে।   কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগের প্রধান লক্ষ্য জননিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংস বা গুরুতর অপরাধে যুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা। ডিএইচএস আরও জানায়, আইন মেনে বসবাসকারী বা অপরাধে জড়িত নন—এমন অভিবাসীদের লক্ষ্যবস্তু করা হবে না।   তবে মানবাধিকার ও অভিবাসী অধিকার সংগঠনগুলোর আশঙ্কা, এ ধরনের অভিযানে ভয় ও অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং নিরপরাধ মানুষও হয়রানির শিকার হতে পারেন। এ নিয়ে তারা স্বচ্ছতা ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে।   বিশ্লেষকদের মতে, মেইনে এই অভিযান শুরুর মাধ্যমে ফেডারেল সরকারের অভিবাসন আইন প্রয়োগ আরও বিস্তৃত পরিসরে জোরদার হলো। এর প্রভাব স্থানীয় অভিবাসী কমিউনিটির পাশাপাশি রাজ্যের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলেও পড়তে পারে।  সূত্র: ABC News

ভিসা নিয়ে বড় সুখবর দিলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে তীব্র কর্মী সংকট মোকাবিলায় ২০২৬ অর্থবছরে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নিয়মিত কোটার বাইরে অতিরিক্ত প্রায় ৬৪ হাজার ৭১৬টি এইচ-২বি মৌসুমি অতিথি শ্রমিক ভিসা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   রয়টার্সের বরাতে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত ফেডারেল রেজিস্টার নোটিশে বলা হয়, দেশীয় শ্রমিকের ঘাটতির কারণে যেসব মার্কিন নিয়োগকর্তা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, মূলত তাদের স্বার্থ বিবেচনায় নিয়েই এই অতিরিক্ত ভিসার অনুমোদন দেওয়া হয়েছে। ফলে বছরে নির্ধারিত ৬৬ হাজার এইচ-২বি ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণে পৌঁছাতে যাচ্ছে।   নতুন এই সিদ্ধান্তে নির্মাণ শিল্প, হোটেল ও রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং এবং সি-ফুড প্রক্রিয়াজাতকরণ খাতের মতো শ্রমনির্ভর মৌসুমি শিল্পগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এসব খাতে দীর্ঘদিন ধরেই দক্ষ স্থানীয় কর্মীর অভাবে বিদেশি শ্রমিক আনার দাবি জানিয়ে আসছিলেন নিয়োগকর্তারা।   ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও, বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে অর্থনীতিকে সচল রাখতে এই নমনীয় সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময় শ্রমঘাটতি মোকাবিলায় এইচ-২বি ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল।   তবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতাও রয়েছে। অভিবাসন কমানোর পক্ষে থাকা বিভিন্ন গোষ্ঠীর আশঙ্কা, বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক প্রবেশ করলে মার্কিন নাগরিকদের মজুরি কমে যেতে পারে।   এ বিষয়ে পেন্টাগন ও শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দেশের উন্নয়ন প্রকল্প এবং পর্যটন খাত সচল রাখতে এই মুহূর্তে বিদেশি শ্রমিকের বিকল্প নেই। ফেডারেল রেজিস্টারের তথ্যানুযায়ী, অতিরিক্ত এইচ-২বি ভিসা কার্যকরের বিশেষ বিধিমালা আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং এরপরই আবেদন প্রক্রিয়া শুরু হবে। সূত্র: দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

Advertisement

মতামত

View more
নৌপরিবহন মন্ত্রী
চাঁদা বৈধ, চাঁদাবাজি নয়: নৌপরিবহন মন্ত্রী

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে যাচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক বিশেষ প্রস্তুতি সভা শেষে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সাফ জানিয়ে দিয়েছেন, পরিবহনে কোনো ধরনের অবৈধ চাঁদাবাজি বরদাশত করা হবে না।   সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী চাঁদা ও চাঁদাবাজির মধ্যকার পার্থক্য স্পষ্ট করেন। তিনি বলেন, “বাস মালিক বা সমিতি যদি নিজেদের সংগঠনের স্বার্থে সমঝোতার ভিত্তিতে কোনো নির্দিষ্ট চাঁদা গ্রহণ করে, তবে সেটি আইনি প্রক্রিয়ায় বৈধ। কিন্তু সাধারণ যাত্রী বা চালকদের জিম্মি করে যদি কেউ অবৈধ উপায়ে চাঁদাবাজি করে, তবে তা কোনোভাবেই গ্রহণ করা হবে না। আমরা এটা হতে দেব না।”   বিগত বছরের ঈদযাত্রার অভিজ্ঞতা তুলে ধরে শেখ রবিউল আলম আরও জানান, গতবার নৌ ও সড়কপথের ব্যবস্থাপনা সন্তোষজনক ছিল। এবার সেই সেবার মান আরও উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ঈদযাত্রায় যাত্রী সাধারণের চলাচল স্বাভাবিক রাখতে ঈদের আগে ও পরে মোট ১০ দিন (৫ দিন করে) বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে বলেও নিশ্চিত করেন তিনি।

আরাফাত ইবনে আব্দুল্লাহ ফেব্রুয়ারি ২৬, ২০২৬ 0
প্রধানমন্ত্রী তারেক রহমান

রাষ্ট্র পরিচালনার দিকনির্দেশনায় প্রধান ভূমিকা গুণীজনদের: প্রধানমন্ত্রী

নতুন পথে বাংলাদেশের রাজনীতি

নতুন পথে বাংলাদেশের রাজনীতি

ড. ইফতেখারুজ্জামান

দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী: ড. ইফতেখারুজ্জামান

শিক্ষামন্ত্রী
শিক্ষকদের নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

দেশের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষকদের রাজপথের আন্দোলন পরিহার করে শ্রেণিকক্ষে ফেরার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট করে বলেন, "শিক্ষকরা রাজপথ দখল করে আন্দোলন করার সুযোগ নেই। শিক্ষকতা এবং আন্দোলন একসাথে করা সম্ভব নয়।" শিক্ষকদের যেকোনো যৌক্তিক দাবি মন্ত্রণালয় গুরুত্বের সাথে বিবেচনা করবে বলে তিনি আশ্বস্ত করেন।   শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল ও সতর্ক অবস্থান ব্যক্ত করে মন্ত্রী বলেন, “আমরা জানি কোন বিষয় দেওয়া সম্ভব আর কোনটা সম্ভব নয়। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, আমরা তাদের পাশেই আছি। আশা করি তারা আমাদের এই বার্তাটি ইতিবাচকভাবে গ্রহণ করবেন এবং রাজপথ ছেড়ে শিক্ষা কার্যক্রমে মনোনিবেশ করবেন।” তিনি শিক্ষকদের সরাসরি রাজপথে না নেমে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ বেছে নেওয়ার পরামর্শ দেন।   সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দেশের গত কয়েক বছরের শিক্ষাব্যবস্থার কিছু বিতর্কিত ইস্যু নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি সাফ জানিয়ে দেন, "দেশে আর কখনও 'অটোপাশ' বা 'মব সংস্কৃতি' ফিরে আসার সুযোগ থাকবে না।" বিগত সময়ে শিক্ষার্থীদের একাংশের চাপের মুখে অটোপাশের সিদ্ধান্তের ফলে যে অস্থিরতা ও মানের অবনতি ঘটেছিল, তার পুনরাবৃত্তি বর্তমান সরকার হতে দেবে না বলে তিনি সতর্ক করেন।   শিক্ষাব্যবস্থার আমূল সংস্কারের ইঙ্গিত দিয়ে ড. মিলন জানান, সরকারের বিশেষ 'ভিশন' অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় কাজের অগ্রাধিকার নির্ধারণ করছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফিরিয়ে আনাই এখন মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য।   এক নজরে শিক্ষামন্ত্রীর মূল বক্তব্য: শিক্ষকদের রাজপথের আন্দোলন বর্জন করার আহ্বান। মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষকদের দাবি পর্যালোচনার আশ্বাস। ভবিষ্যতে 'অটোপাশ' পদ্ধতি চিরতরে বন্ধের ঘোষণা। শিক্ষাঙ্গনে কোনো ধরনের 'মব জাস্টিস' বা বিশৃঙ্খলা সহ্য না করার হুঁশিয়ারি।

আরাফাত ইবনে আব্দুল্লাহ ফেব্রুয়ারি ১৯, ২০২৬ 0
নাসীরুদ্দীন পাটওয়ারী

"আপস করিনি, মেরে ফেললেও মুখ বন্ধ করব না": নাসীরুদ্দীন পাটওয়ারীর বিস্ফোরক মন্তব্য

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

'মেরুদণ্ড সোজা রেখে সম্মানজনক কূটনীতিই লক্ষ্য': পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

আব্দুন নূর তুষার

আব্দুন নূর তুষারের ফেসবুক পোস্টকে ভুয়া বললো প্রেস উইং

কমনওয়েলথ
নির্বাচনের সময় কোনো সংখ্যালঘু গোষ্ঠী আক্রান্ত হয়নি: কমনওয়েলথ

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের প্রাথমিক পর্যবেক্ষণ তুলে ধরেছে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল। সংস্থাটি জানিয়েছে, নির্বাচনের সময় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ওপর কোনো ধরনের নির্দিষ্ট আক্রমণ বা দমনের ঘটনা তাদের নজরে আসেনি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমনওয়েলথ পর্যবেক্ষক দলের প্রধান ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আডো।   সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে নানা আকুফো-আডো বলেন, "আমাদের পর্যবেক্ষক দলের কাছে এমন কোনো সরাসরি রিপোর্ট আসেনি যে, নির্বাচনের সময় কোনো সংখ্যালঘু গোষ্ঠী আক্রান্ত হয়েছে। তবে আমরা লক্ষ্য করেছি, কিছু নির্দিষ্ট অঞ্চলে সংখ্যালঘু ভোটারদের উপস্থিতির হার তুলনামূলক কম ছিল এবং বিভিন্ন সম্প্রদায়ের ভোটাররা আমাদের কাছে কিছু বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই বিষয়গুলো আমরা অত্যন্ত গুরুত্বের সাথে আমাদের চূড়ান্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করব।"   নির্বাচন প্রক্রিয়ার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, "সামগ্রিকভাবে এই নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। আমাদের পর্যবেক্ষণের ভিত্তিতে আমরা মনে করি এটি একটি গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য নির্বাচন হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য।" তিনি আরও যোগ করেন যে, একটি কার্যকর গণতন্ত্রের জন্য নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং প্রতিটি নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা অপরিহার্য।   পর্যবেক্ষক দলটি তাদের পর্যবেক্ষণে দেখেছে যে, যদিও দেশের একটি প্রধান রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেনি, তবুও অন্য প্রায় সব প্রার্থীর জন্য ভোটাধিকার প্রয়োগ, প্রার্থী নিবন্ধন এবং ফলাফল গণনার প্রক্রিয়া ছিল উন্মুক্ত ও অবাধ। প্রায় ২ হাজার প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনকে অংশগ্রহণমূলক করে তুলেছে বলে মনে করে কমনওয়েলথ।   নানা আকুফো-আডো তাঁর বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, নির্বাচনের এই ধারা ভবিষ্যতে দেশের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে সহায়ক হবে।

আমেরিকা বাংলা ডেস্ক রিপোর্ট ফেব্রুয়ারি ১৪, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

জামায়াতের ভিসি নিয়োগ দিয়ে যেভাবে ডাকসু নির্বাচন, বললেন ঢাবি অধ্যাপক

ছবি: সংগৃহীত, সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূইয়া।

তরুণ সেনা কর্মকর্তাদের প্রতি যে আহ্বান সাবেক সেনাপ্রধানের

তাসনিম জারা ও ববি হাজ্জাজ

নিজেকে ভোট দিতে পারবেন না তাসনিম জারা ও ববি হাজ্জাজ

0 Comments