সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

নির্দেশের পরও নিউইয়র্কে থাকা ইরানের দুই প্রতিনিধিকে দেশ ছাড়তে বাধ্য করলেন মার্কিন প্রশাসন

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: অক্টোবর ৩, ২০২৬ ২৩:৪৮
পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আসা ইরানি প্রতিনিধিদলের দুই সদস্য যুক্তরাষ্ট্র ছেড়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তার দাবি, দেশ ছাড়ার নির্দেশ দেওয়ার পরও তাঁরা নিউইয়র্কে অবস্থান করছিলেন। একজন শুক্রবার (২ অক্টোবর) রাতে, অন্যজন শনিবার সকালে চলে যান। তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি।

 

মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নির্দেশে গত সোমবার ইরানের জাতিসংঘ মিশনকে প্রতিনিধিদলের সবাইকে অবিলম্বে যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়। শুক্রবার দুই সদস্যের নিউইয়র্কে অবস্থানের বিষয়টি জানতে পেরে তাঁদের চলে যাওয়ার নির্দেশ আবার জানায় ওয়াশিংটন।

 

পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা তাঁদের ‘বের করে দেওয়া হয়েছে’ বলে বর্ণনা করেছেন। তবে প্রকাশিত তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফা নির্দেশের পর দুজন পৃথক সময়ে যুক্তরাষ্ট্র ছাড়েন। তাঁদের জোরপূর্বক দেশ থেকে সরানোর কোনো বিবরণ মার্কিন কর্তৃপক্ষ দেয়নি।

 

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও তাঁর প্রতিনিধিদলকেও নির্ধারিত সময়ের আগে নিউইয়র্ক ছাড়তে বলেছিলেন রুবিও। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চললেও তাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে মার্কিন কর্মকর্তাদের বরাতে জানিয়েছে এপি।

 

তবে মূল প্রতিনিধিদলকে বহিষ্কারের আগের মার্কিন দাবি অস্বীকার করেছে ইরানের জাতিসংঘ মিশন। তাদের বক্তব্য, আগে থেকে জানানো সফরসূচি অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল নিউইয়র্ক ছেড়েছে। সর্বশেষ যে দুই সদস্য শুক্রবার ও শনিবার দেশ ছেড়েছেন, তাঁদের বিষয়ে ইরানের পৃথক বক্তব্য এখনো পাওয়া যায়নি।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
কূটনীতিতে নতুন চমক: ট্রাম্পকে স্বাগত জানিয়ে আবারও আলোচনায় চীনের ফার্স্ট লেডি
কূটনীতিতে নতুন চমক: ট্রাম্পকে স্বাগত জানিয়ে আবারও আলোচনায় চীনের ফার্স্ট লেডি

বিশ্ব রাজনীতি ও কূটনীতির মঞ্চে সফট পাওয়ার বা মৃদু শক্তির এক অনন্য নজির স্থাপন করলেন চীনের ফার্স্ট লেডি পং লিউয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক উচ্চপর্যায়ের কূটনৈতিক সাক্ষাতে নিজের সাবলীল ইংরেজি ভাষা এবং মার্জিত ব্যক্তিত্ব দিয়ে তিনি বিশ্ব মিডিয়া ও আন্তর্জাতিক মহলের মনোযোগ কেড়েছেন।   গত কয়েক বছর ধরে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার জটিল কূটনৈতিক সম্পর্ক যখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে, ঠিক তখনই দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকে ফার্স্ট লেডি পং লিউয়ানের সরব উপস্থিতি ও কূটনৈতিক শিষ্টাচার নতুন মাত্রা যোগ করেছে।    বিশ্লেষকদের মতে, তার এই সাবলীল যোগাযোগ দক্ষতা দুই দেশের মধ্যকার বরফ গলাতে এবং পারস্পরিক বোঝাপড়ায় ইতিবাচক ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলে চীনের সাংস্কৃতিক ও ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে তিনি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। এবারের এই বিশেষ মুহূর্তেও তার ব্যতিক্রমী উপস্থাপনা বিশ্ব গণমাধ্যমে বেশ প্রশংসিত হয়েছে।

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ১৫:২৬
প্রায় ৩ হাজার ৩০০ বছরের পুরোনো ব্রোঞ্জের তলোয়ার উদ্ধার

৩৩০০ বছর পানির নিচে, তবু অক্ষত তলোয়ারের ধার; ইতালির হ্রদে মিলল ব্রোঞ্জ যুগের নিদর্শন

বোমা আতঙ্কে তুরস্কে রুশ যাত্রীবিমান অবতরণ, নিরাপদে উদ্ধার ক্রু'সহ ৬৯ যাত্রী

বোমা আতঙ্কে তুরস্কে রুশ যাত্রীবিমান অবতরণ, নিরাপদে উদ্ধার ক্রু'সহ ৬৯ যাত্রী

এনভিডিয়ার সাবেক সিইওর  সঙ্গে স্ত্রীর পরকীয়ার বিতর্কের মধ্যেই চীনা ব্যবসায়ীর লাখ কোটি টাকার প্রকল্পের তথ্য প্রকাশ

এনভিডিয়ার সাবেক সিইওর সঙ্গে স্ত্রীর পরকীয়ার বিতর্কের মধ্যেই চীনা ব্যবসায়ীর লাখ কোটি টাকার প্রকল্পের তথ্য প্রকাশ

ব্রাজিলের আমাজন রেইনফরেস্টে বিচ্ছিন্ন জীবনযাপন করা আওয়া আদিবাসী জনগোষ্ঠীর লোকালয়ে আসার বিরল ঘটনা। ছবি: সংগৃহীত
খাবারের অভাবে কয়েক দশক পর লোকালয়ে বেরিয়ে এলো বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠী, অস্তিত্ব বিলীনের শঙ্কা

ব্রাজিলের আমাজন রেইনফরেস্টে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করা আওয়া আদিবাসী জনগোষ্ঠীর প্রায় ২০ সদস্য বিরল এক ঘটনায় লোকালয়ের মানুষের কাছে এসেছেন। গত ১৬ নভেম্বর দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মারানিয়াও রাজ্যের আরারিবোইয়া আদিবাসী এলাকায় একটি সরকারি চেকপোস্ট ও গুয়ারাজারা আদিবাসীদের তাওয়ারি গ্রামের কাছে তাদের দেখা যায়। খাবার হিসেবে ইয়াম বা একধরনের কন্দজাতীয় খাবার চাওয়ার পর তা নিয়ে আবার বনে ফিরে যান তারা।   এই বিরল ঘটনার ভিডিও ও ছবি প্রকাশ করেছে আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন সারভাইভাল ইন্টারন্যাশনাল। সংগঠনটির তথ্য অনুযায়ী, আওয়া জনগোষ্ঠীর সদস্যরা নিজেরাই সরকারি দলের কাছে এগিয়ে আসেন। প্রতিবেশী গুয়ারাজারা জনগোষ্ঠীর সদস্যরা ঘটনাটি ক্যামেরায় ধারণ করেন।   তবে এই ঘটনাকে বহির্বিশ্বের সঙ্গে তাদের স্থায়ী যোগাযোগ স্থাপনের সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। ব্রাজিলের সরকারি আদিবাসীবিষয়ক সংস্থা ফুনাই জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বিচ্ছিন্ন জনগোষ্ঠীর জীবন, স্বাস্থ্য ও নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার সুরক্ষাই এখন প্রধান অগ্রাধিকার।   ফুনাইয়ের তথ্য অনুযায়ী, আরারিবোইয়া এলাকায় আওয়া জনগোষ্ঠীর সদস্যদের দেখা যাওয়ার পর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সংস্থাটির বিশেষায়িত সুরক্ষা দলের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। পাশাপাশি সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলোর মধ্যে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।   বিচ্ছিন্ন জনগোষ্ঠীর ক্ষেত্রে বাইরের মানুষের সঙ্গে যোগাযোগের অন্যতম বড় ঝুঁকি সংক্রামক রোগ। দীর্ঘদিন বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকায় সাধারণ কিছু রোগের বিরুদ্ধেও তাদের শরীরে পর্যাপ্ত রোগপ্রতিরোধ ক্ষমতা নাও থাকতে পারে। এ কারণে সামান্য সংস্পর্শও তাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞ ও আদিবাসী অধিকারকর্মীরা।   আওয়া জনগোষ্ঠীর বসবাসের এলাকা আরারিবোইয়া বনাঞ্চল দীর্ঘদিন ধরে অবৈধ কাঠুরে, শিকারি ও গবাদিপশুর খামারিদের অনুপ্রবেশের ঝুঁকিতে রয়েছে। বন উজাড়, দাবানল, জলবায়ু পরিবর্তন এবং ভূমি দখলের কারণে তাদের ঐতিহ্যবাহী জীবনযাপনও হুমকির মুখে পড়েছে। শিকার ও বনজ সম্পদ সংগ্রহের ওপর নির্ভরশীল এই জনগোষ্ঠীর জীবনধারা সরাসরি বনাঞ্চলের নিরাপত্তার সঙ্গে জড়িত।   সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেছেন, বহিরাগতদের ক্রমাগত অনুপ্রবেশের কারণে আওয়াদের বসবাসের বনাঞ্চল সংকুচিত হচ্ছে। ফলে নিজেদের প্রয়োজনীয় খাদ্য ও নিরাপত্তা নিশ্চিত করাও তাদের জন্য কঠিন হয়ে উঠতে পারে। তিনি অবৈধ কাঠুরে ও খামারিদের অনুপ্রবেশ ঠেকাতে ব্রাজিল সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।   আওয়া জনগোষ্ঠীর পাশে রয়েছে প্রতিবেশী গুয়ারাজারা আদিবাসীদের একটি দল, যারা নিজেদের বনরক্ষক হিসেবে পরিচয় দেয়। দীর্ঘদিন ধরে তারা অবৈধ কাঠ কাটা ও ভূমি দখলের বিরুদ্ধে কাজ করছে। বনাঞ্চল রক্ষা করতে গিয়ে তাদের কয়েকজন সদস্য প্রাণ হারিয়েছেন বলেও জানিয়েছে সারভাইভাল ইন্টারন্যাশনাল।   ব্রাজিলের আদিবাসীবিষয়ক সরকারি নীতি অনুযায়ী, বিচ্ছিন্ন জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ স্থাপনকে উৎসাহিত করা হয় না। বরং তাদের নিজস্ব ইচ্ছায় বিচ্ছিন্ন জীবনযাপন অব্যাহত রাখার অধিকার এবং বসবাসের অঞ্চল সুরক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়। সাম্প্রতিক এই সাক্ষাৎকে স্থায়ী যোগাযোগের সূচনা না ধরে তাদের নিরাপত্তা ও বনাঞ্চলের ওপর বাড়তে থাকা চাপের একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখছেন অধিকারকর্মীরা।   সূত্র: সারভাইভাল ইন্টারন্যাশনাল

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ৯:২৭
ইতালিতে ইহুদিবিদ্বেষ প্রতিরোধে আইন পাস, ইসরায়েলের সমালোচনা সীমিত হওয়ার আশংকা ঘিরে বিতর্ক

ইতালিতে ইহুদিবিদ্বেষ প্রতিরোধে আইন পাস, ইসরায়েলের সমালোচনা সীমিত হওয়ার আশংকা ঘিরে বিতর্ক

৬ কোটি ডলারের মার্কিন সামরিক বিমান কুড়াল দিয়ে ভাঙচুর, আইরিশ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ

৬ কোটি ডলারের মার্কিন সামরিক বিমান কুড়াল দিয়ে ভাঙচুর, আইরিশ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ

কিলিন ভিলাতে হবে ট্রাম্প, শি ও পুতিনের বৈঠক: কেন বেছে নেওয়া হল এ অবকাশ কেন্দ্র

কিলিন ভিলাতে হবে ট্রাম্প, শি ও পুতিনের বৈঠক: কেন বেছে নেওয়া হল এ অবকাশ কেন্দ্র

হরমুজ প্রণালিতে হামলার পর গ্যাসবাহী ট্যাংকারে ভয়াবহ আগুন, আহত ১১ সহ নিখোঁজ ১
হরমুজ প্রণালিতে হামলার পর গ্যাসবাহী ট্যাংকারে ভয়াবহ আগুন, আহত ১১ সহ নিখোঁজ ১

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়ে ভয়াবহ আগুনে পুড়েছে একটি গ্যাসবাহী ট্যাংকার। পানামার পতাকাবাহী ‘তারা গ্যাস’ নামের জাহাজটিতে হামলার ঘটনায় অন্তত ১১ জন আহত এবং একজন নাবিক নিখোঁজ হয়েছেন। জাহাজটির অন্য নাবিকদের উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ওমানের উপকূলের কাছে এ ঘটনা ঘটে।   বুধবার (১৮ নভেম্বর)  ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রকাশিত ভিডিওতে জাহাজটির একটি অংশ থেকে বিশাল আগুনের শিখা এবং ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়। তবে ভিডিওটি ধারণের সুনির্দিষ্ট সময় স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।   ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ওমানের খাসাব উপকূল থেকে প্রায় সাত নটিক্যাল মাইল উত্তরে জাহাজটিতে হামলা হয়। প্রথম আঘাতে জাহাজটি চলাচলের সক্ষমতা হারায়। পরে দ্বিতীয়বার আঘাতের পর জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়ে।   সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতের পর জাহাজটির নাবিকেরা সেটি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। তবে হামলায় ব্যবহৃত অস্ত্রের ধরন কিংবা কারা হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।   ওমানের জরুরি সেবাদানকারী কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি থেকে ২৪ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ একজনের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে জাহাজের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সংশ্লিষ্ট উদ্ধারকারী দল।   সংযুক্ত আরব আমিরাতভিত্তিক জ্বালানি পরিবহন প্রতিষ্ঠান এডিএনওসি লজিস্টিকস অ্যান্ড সার্ভিসেস জানিয়েছে, তাদের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট একটি জাহাজ হামলার শিকার হয়েছে। এতে একজন নিখোঁজ এবং ১১ জন আহত হয়েছেন।   এই হামলার মধ্যেই ইরানের কেশম দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর হামলার খবর পাওয়া গেছে। ইরানি কর্মকর্তাদের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার দ্বীপটির কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। একজন মার্কিন কর্মকর্তা পরে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে ওই হামলার কথা উল্লেখ করেন।   এর আগে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলার দাবি করেছিল ইরান। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে এবং এতে মার্কিন সেনা বা সামরিক সরঞ্জামের কোনো ক্ষতি হয়নি।   এদিকে ইরানের নৌবাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালির আশপাশে একাধিক তেলবাহী জাহাজ সামুদ্রিক মাইনে আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে এসব দাবির সবগুলো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলীয় নৌপথে মাইন থাকার দাবি প্রত্যাখ্যান করেছে।   হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। পারস্য উপসাগরের তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর জন্য এই নৌপথের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যে সেখানে ধারাবাহিক হামলা আন্তর্জাতিক নৌপরিবহন ও জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।   তবে তারা গ্যাস জাহাজে হামলার সঙ্গে কেশম দ্বীপে মার্কিন অভিযানের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হামলার পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি পর্যালোচনা করছে।   সংবাদসূত্র:  দ্য ইন্ডিপেনডেন্ট, ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস, সিবিএস নিউজ

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ৭:৪৭
ডয়েচে ব্যাংকের গোপন নথি ফাঁস: ট্রাম্প, এপস্টাইন ও রুশ সংযোগ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ডয়েচে ব্যাংকের গোপন নথি ফাঁস: ট্রাম্প, এপস্টাইন ও রুশ সংযোগ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নতুন করে দুটি মাইলফলক গড়ল ঐতিহাসিক মক্কা ক্লক টাওয়ার

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নতুন করে দুটি মাইলফলক গড়ল ঐতিহাসিক মক্কা ক্লক টাওয়ার

ইউরোপীয় বিলাসবহুল ব্র্যান্ডের পোশাকে বরফের বুকে কিমের কন্যা; দাম জানলে চমকে উঠবেন!

ইউরোপীয় বিলাসবহুল ব্র্যান্ডের পোশাকে বরফের বুকে কিমের কন্যা; দাম জানলে চমকে উঠবেন!

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...