আমেরিকা

বিয়ের ফাঁদে ফেলে এক ডজন ব্যক্তির কাছ থেকে লাখো ডলার হাতিয়ে নিলো যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এক নারী

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ১৩, ২০২৬ ৩:৩২
অভিযুক্ত জিয়াইং চেন ,ছবি: কোলাজ আমেরিকা বাংলা
অভিযুক্ত জিয়াইং চেন ,ছবি: কোলাজ আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসের ৩৩ বছর বয়সী জিয়াইং চেন একাধিক বিয়েকে হাতিয়ার করে প্রতারণার মাধ্যমে এক লাখ ডলারের বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আদালতে দোষ স্বীকার করেছেন।

 

ক্লার্ক কাউন্টি জেলা আদালতের নথি অনুযায়ী, ৯ জুলাই তিনি দ্বিবিবাহ (বিগ্যামি) এবং মিথ্যা তথ্য দিয়ে ১ লাখ ডলার বা তার বেশি অর্থ নেওয়ার চেষ্টা—এই দুটি গুরুতর (ফেলনি) অভিযোগে দোষ স্বীকার করেন।

 

তদন্তকারীদের অভিযোগ, চেন একাধিক ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ের সম্পর্ক গড়ে তোলেন। পরে অসুস্থ স্বজনের চিকিৎসার প্রয়োজনের কথা বলে তাদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ নিতেন।

 

আদালতের নথিতে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে তিনি ক্লার্ক কাউন্টিতে জিয়ামিং মেইকে বিয়ে করেন, যদিও তখনও তিনি আইনগতভাবে আরেক ব্যক্তি ইয়ানডং পেংয়ের স্ত্রী ছিলেন। এ ঘটনাকেই প্রসিকিউটররা দ্বিবিবাহ হিসেবে উল্লেখ করেছেন।

 

তদন্তে আরও অভিযোগ করা হয়েছে, প্রতারণার মাধ্যমে নেওয়া অর্থ ফেরত দেওয়ার ভান করতে তিনি এমন একটি ব্যাংক হিসাব ব্যবহার করার চেষ্টা করেন, যেটি ব্যবহারের কোনো বৈধ অনুমতি তার ছিল না।

 

প্রসিকিউটরদের দাবি, এ প্রতারণার ঘটনায় এক ডজনেরও বেশি ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

 

দোষ স্বীকারের বিনিময়ে তার বিরুদ্ধে আনা বাকি অভিযোগগুলো প্রত্যাহার করতে সম্মত হয়েছে প্রসিকিউশন। তবে আদালত চূড়ান্ত সাজা নির্ধারণ করবেন। আগামী ২০ আগস্ট তার সাজা ঘোষণা হওয়ার কথা রয়েছে।

 

আদালতের নির্দেশ অনুযায়ী, সাজা ঘোষণার আগ পর্যন্ত তিনি নজরদারিতে থাকবেন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও সম্মত হয়েছেন।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

দেশের প্রথম ৪০ তলা ভবন ‘শান্তা পিনাকল’ হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।

Advertisement

আমেরিকা

View more
অভিযুক্ত জিয়াইং চেন ,ছবি: কোলাজ আমেরিকা বাংলা
বিয়ের ফাঁদে ফেলে এক ডজন ব্যক্তির কাছ থেকে লাখো ডলার হাতিয়ে নিলো যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এক নারী

যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসের ৩৩ বছর বয়সী জিয়াইং চেন একাধিক বিয়েকে হাতিয়ার করে প্রতারণার মাধ্যমে এক লাখ ডলারের বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আদালতে দোষ স্বীকার করেছেন।   ক্লার্ক কাউন্টি জেলা আদালতের নথি অনুযায়ী, ৯ জুলাই তিনি দ্বিবিবাহ (বিগ্যামি) এবং মিথ্যা তথ্য দিয়ে ১ লাখ ডলার বা তার বেশি অর্থ নেওয়ার চেষ্টা—এই দুটি গুরুতর (ফেলনি) অভিযোগে দোষ স্বীকার করেন।   তদন্তকারীদের অভিযোগ, চেন একাধিক ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ের সম্পর্ক গড়ে তোলেন। পরে অসুস্থ স্বজনের চিকিৎসার প্রয়োজনের কথা বলে তাদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ নিতেন।   আদালতের নথিতে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে তিনি ক্লার্ক কাউন্টিতে জিয়ামিং মেইকে বিয়ে করেন, যদিও তখনও তিনি আইনগতভাবে আরেক ব্যক্তি ইয়ানডং পেংয়ের স্ত্রী ছিলেন। এ ঘটনাকেই প্রসিকিউটররা দ্বিবিবাহ হিসেবে উল্লেখ করেছেন।   তদন্তে আরও অভিযোগ করা হয়েছে, প্রতারণার মাধ্যমে নেওয়া অর্থ ফেরত দেওয়ার ভান করতে তিনি এমন একটি ব্যাংক হিসাব ব্যবহার করার চেষ্টা করেন, যেটি ব্যবহারের কোনো বৈধ অনুমতি তার ছিল না।   প্রসিকিউটরদের দাবি, এ প্রতারণার ঘটনায় এক ডজনেরও বেশি ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছেন।   দোষ স্বীকারের বিনিময়ে তার বিরুদ্ধে আনা বাকি অভিযোগগুলো প্রত্যাহার করতে সম্মত হয়েছে প্রসিকিউশন। তবে আদালত চূড়ান্ত সাজা নির্ধারণ করবেন। আগামী ২০ আগস্ট তার সাজা ঘোষণা হওয়ার কথা রয়েছে।   আদালতের নির্দেশ অনুযায়ী, সাজা ঘোষণার আগ পর্যন্ত তিনি নজরদারিতে থাকবেন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও সম্মত হয়েছেন।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ১৩, ২০২৬ ৩:৩২
ছবি: কোলাজ আমেরিকা বাংলা

“যুক্তরাষ্ট্রে বাড়ছে কেয়ারগিভার সংকট: প্রশিক্ষিত বাংলাদেশিদের জন্য তৈরি হতে পারে সুযোগ”

গ্রেপ্তার দম্পতি ,ছবি: কোলাজ আমেরিকা বাংলা

প্রচণ্ড গরমে গাড়িতে ছয় শিশুকে রেখে রেস্তোরাঁয় বাবা-মা, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার দম্পতি

ছবি: সংগৃহীত

আমেরিকায় সন্তান নিচ্ছেন কম মানুষ, ইতিহাসের সর্বনিম্ন জন্মহার নিয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা

ছবি: কোলাজ আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রে কোন খাতে বাড়ছে চাকরি? বাংলাদেশি চাকরিপ্রার্থীদের জন্য সর্বশেষ তথ্য

 যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে জুন মাসে চাকরি সৃষ্টির গতি উল্লেখযোগ্যভাবে ধীর হয়েছে। দেশটির কৃষি খাতের বাইরে (ননফার্ম পেরোল) জুনে নিট ৫৭ হাজার নতুন চাকরি যোগ হয়েছে। একই সময়ে জাতীয় বেকারত্বের হার মে মাসের ৪.৩ শতাংশ থেকে সামান্য কমে ৪.২ শতাংশে নেমে এসেছে। তবে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার কমে যাওয়ায় শ্রমবাজারের সামগ্রিক চিত্র নিয়ে বিশ্লেষকদের মধ্যে সতর্কতা দেখা দিয়েছে।   যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর (Bureau of Labor Statistics-BLS) জুন মাসের ‘এমপ্লয়মেন্ট সিচুয়েশন’ প্রতিবেদনে বলা হয়েছে, সামগ্রিকভাবে চাকরি সৃষ্টির গতি সীমিত থাকলেও স্বাস্থ্যসেবা, সামাজিক সহায়তা এবং পেশাদার ও ব্যবসায়িক সেবা খাতে নিয়োগ অব্যাহত রয়েছে। অন্যদিকে হোটেল, রেস্তোরাঁ ও বিনোদন সংশ্লিষ্ট খাতে উল্লেখযোগ্যসংখ্যক চাকরি কমেছে।   বিশ্লেষকদের মতে, এই প্রতিবেদন যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের বর্তমান প্রবণতা বোঝার পাশাপাশি নতুন অভিবাসী এবং বাংলাদেশি চাকরিপ্রার্থীদের জন্যও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিচ্ছে।   জুন মাসে পেশাদার ও ব্যবসায়িক সেবা খাতে প্রায় ৩৬ হাজার নতুন চাকরি যুক্ত হয়েছে। ২০২৫ সালের অক্টোবরের তুলনায় এ খাতে এখন পর্যন্ত মোট ১ লাখ ৭২ হাজার চাকরি বেড়েছে।   সামাজিক সহায়তা খাতে নতুন করে প্রায় ২৫ হাজার চাকরি সৃষ্টি হয়েছে। এর মধ্যে ব্যক্তি ও পরিবারভিত্তিক সেবায় প্রায় ১৭ হাজার কর্মসংস্থান যোগ হয়েছে। গত এক বছরে এই খাতে প্রতি মাসে গড়ে ১৬ হাজার নতুন চাকরি সৃষ্টি হয়েছে।   স্বাস্থ্যসেবা খাতেও নিয়োগ অব্যাহত রয়েছে। জুনে এ খাতে প্রায় ২২ হাজার চাকরি যোগ হয়েছে, যার মধ্যে শুধু হাসপাতালেই প্রায় ৯ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। যদিও গত এক বছরে প্রতি মাসে গড়ে ৩৮ হাজার চাকরি বৃদ্ধির তুলনায় জুনে প্রবৃদ্ধির গতি কিছুটা ধীর ছিল।   অন্যদিকে অবকাশ, হোটেল, রেস্তোরাঁ ও আতিথেয়তা খাতে জুনে প্রায় ৬১ হাজার চাকরি কমেছে। BLS জানিয়েছে, স্বাভাবিক মৌসুমি নিয়োগের তুলনায় দুর্বল নিয়োগ কার্যক্রমের কারণে এই পতন হয়েছে। চলতি বছরের শুরু থেকে এ খাতে কর্মসংস্থানের প্রবৃদ্ধি কার্যত স্থবির রয়েছে।   এছাড়া নির্মাণ, উৎপাদন, খুচরা ও পাইকারি বাণিজ্য, পরিবহন, তথ্যসেবা, আর্থিক কার্যক্রম এবং সরকারি চাকরিসহ অন্যান্য বড় খাতে জুন মাসে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি।   প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে যুক্তরাষ্ট্রে মোট বেকারের সংখ্যা ছিল প্রায় ৭১ লাখ। তবে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ০.৩ শতাংশ পয়েন্ট কমে ৬১.৫ শতাংশে নেমে এসেছে, যা শ্রমবাজারের জন্য একটি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘমেয়াদি বেকারের সংখ্যা প্রায় ১৯ লাখে স্থির থাকলেও এক বছরের ব্যবধানে এ সংখ্যা ২ লাখ ৮৬ হাজার বেড়েছে।   এদিকে বেসরকারি কৃষিবহির্ভূত কর্মীদের গড় ঘণ্টাপ্রতি মজুরি জুনে ১৩ সেন্ট বেড়ে ৩৭ ডলার ৬৪ সেন্টে পৌঁছেছে। গত এক বছরে গড় মজুরি বেড়েছে ৩.৫ শতাংশ। এটি সব বেসরকারি কর্মীর জাতীয় গড় মজুরি; নির্দিষ্ট কোনো খাতের বেতন নয়।   শ্রম পরিসংখ্যান ব্যুরো এপ্রিল ও মে মাসের কর্মসংস্থানের হিসাবও সংশোধন করেছে। সংশোধিত হিসাবে এপ্রিলে চাকরি বৃদ্ধি ১ লাখ ৭৯ হাজার থেকে কমে ১ লাখ ৪৮ হাজার এবং মে মাসে ১ লাখ ৭২ হাজার থেকে কমে ১ লাখ ২৯ হাজার হয়েছে। ফলে দুই মাসে মোট চাকরি বৃদ্ধির সংখ্যা আগের হিসাবের তুলনায় ৭৪ হাজার কমে গেছে। এতে স্পষ্ট হচ্ছে, যুক্তরাষ্ট্রে চাকরি সৃষ্টি অব্যাহত থাকলেও শ্রমবাজারের গতি আগের তুলনায় দুর্বল হয়েছে।   বাংলাদেশি চাকরিপ্রার্থীদের জন্য এই প্রতিবেদন বিশেষ গুরুত্ব বহন করে। বিশেষ করে হাসপাতাল, হোম কেয়ার, প্রবীণ সেবা, ব্যক্তিগত পরিচর্যা, সামাজিক সহায়তা, অফিস প্রশাসন, হিসাবরক্ষণ এবং পেশাদার সেবা সংশ্লিষ্ট খাতে তুলনামূলক বেশি সুযোগ তৈরি হচ্ছে।   কেয়ারগিভার, হোম হেলথ এইড, পার্সোনাল কেয়ার এইড, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, হাসপাতালের সহায়ক কর্মী, সোশ্যাল সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, চাইল্ডকেয়ার কর্মী, প্রবীণ পরিচর্যাকর্মী এবং প্রশাসনিক সহকারী—এসব পদে নিয়োগের প্রবণতা ইতিবাচক রয়েছে।   তবে জাতীয় পর্যায়ে কোনো খাতে চাকরি বাড়ার অর্থ এই নয় যে প্রতিটি অঙ্গরাজ্য বা শহরে সমানসংখ্যক পদ খালি রয়েছে। চাকরিপ্রার্থীদের নিজ নিজ এলাকার নিয়োগ বিজ্ঞপ্তি, কাজের অনুমতি, প্রয়োজনীয় প্রশিক্ষণ, লাইসেন্স, সার্টিফিকেশন এবং শিক্ষাগত যোগ্যতার শর্ত যাচাই করে আবেদন করা উচিত।   পরিশেষে,  যারা বর্তমানে হোটেল বা রেস্তোরাঁ খাতে কর্মরত, তারা স্বল্পমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্যসেবা, কেয়ারগিভিং বা সামাজিক সহায়তা খাতে দক্ষতা অর্জনের বিষয়টি বিবেচনা করতে পারেন। অনেক অঙ্গরাজ্যে সার্টিফায়েড নার্সিং অ্যাসিস্ট্যান্ট (CNA), হোম হেলথ এইড, পেশেন্ট কেয়ার, মেডিকেল বিলিং বা CPR প্রশিক্ষণ শেষ করে তুলনামূলক স্থিতিশীল কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব।   সামগ্রিকভাবে জুন মাসের কর্মসংস্থান প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে চাকরি সৃষ্টি পুরোপুরি থেমে যায়নি। তবে নতুন কর্মসংস্থানের বড় অংশ এখন স্বাস্থ্যসেবা, সামাজিক সহায়তা এবং পেশাদার সেবার মতো নির্দিষ্ট খাতে কেন্দ্রীভূত হচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রে চাকরির পরিকল্পনা করা বাংলাদেশিদের জন্য খাতভিত্তিক দক্ষতা অর্জন এবং পরিবর্তিত শ্রমবাজারের সঙ্গে নিজেদের প্রস্তুত করা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিশেষ প্রতিবেদন প্রকাশ: জুলাই ১৩, ২০২৬ ০:৩১
নিউ জার্সির বেলভিল টাউনশিপের নতুন মেয়র ফ্র্যাঙ্ক ভেলেজ। ছবি: সংগৃহীত

নিউ জার্সিতে টানা আট বছরের মেয়রকে হারিয়ে ২৪ বছর বয়সী ফ্র্যাঙ্ক ভেলেজের চমক

H-1B ও গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

গ্রিন কার্ড ও H-1B আবেদনকারীদের সতর্কতা, যে ভুলে বাতিল হতে পারে আবেদন

এআই ব্যবহারের সন্দেহের পর পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনে ব্রাউন বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

এআই দিয়ে নকল ঠেকাতে ইন-পার্সন পরীক্ষা, আইভি লিগ বিশ্ববিদ্যালয়ে গড় নম্বর ৯৬ থেকে ৪৮.৬-এ নেমে এলো

রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম। ছবি: সংগৃহীত
সিনেটর লিন্ডসি গ্রাহামের আকস্মিক মৃত্যু, শোকের মাঝেই শূন্য আসন নিয়ে রিপাবলিকানদের তোড়জোড়, তদন্তে এফবিআই

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহামের আকস্মিক মৃত্যুর পর শোকের আবহ কাটতে না কাটতেই তাঁর শূন্য হওয়া সিনেট আসনকে কেন্দ্র করে রিপাবলিকান পার্টির ভেতরে জোর রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। একই সময়ে গ্রাহামের মৃত্যুর কারণ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চললেও এফবিআই জানিয়েছে, তারা স্থানীয় কর্তৃপক্ষকে তদন্তে সহায়তা করছে।   গ্রাহামের দপ্তর জানায়, ৭১ বছর বয়সী এই সিনেটর শনিবার রাতে স্বল্প সময়ের অসুস্থতার পর মারা যান। তাঁর মৃত্যুর খবরে ওয়াশিংটন ও নিজ অঙ্গরাজ্য সাউথ ক্যারোলাইনায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর আগে তিনি এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল।   সাউথ ক্যারোলাইনার আইন অনুযায়ী, গ্রাহামের শূন্য আসনে নতুন প্রতিনিধি নির্বাচনের জন্য দ্রুত বিশেষ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। আগামী ১১ আগস্ট রিপাবলিকান দলের প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে ২৫ আগস্ট রান-অফ নির্বাচন হবে। প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার সময় শুরু হবে ২১ জুলাই।   এদিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে কয়েকজন রিপাবলিকান নেতার নাম ইতোমধ্যে আলোচনায় এসেছে। তাদের মধ্যে রয়েছেন সাউথ ক্যারোলাইনার লেফটেন্যান্ট গভর্নর পামেলা ইভেট, কংগ্রেস সদস্য ন্যান্সি মেস, রাসেল ফ্রাই এবং রালফ নরম্যান। এছাড়া ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকেও নির্বাচন করার আহ্বান জানানো হয়েছে বলে ঘনিষ্ঠ সূত্রের দাবি। তবে তিনি আপাতত ট্রেজারি সেক্রেটারির দায়িত্বেই থাকতে আগ্রহী বলে জানা গেছে।   রিপাবলিকান দলের শীর্ষ নেতাদের একটি অংশ চাইছেন, প্রতিনিধি পরিষদের কোনো সদস্যকে সিনেটে না পাঠাতে। কারণ, প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা বর্তমানে খুবই অল্প ব্যবধানে রয়েছে। কোনো সদস্য সিনেটে চলে গেলে সেই ব্যবধান আরও কমে যেতে পারে।   গ্রাহামের মৃত্যু সিনেটেও বড় ধরনের শূন্যতা তৈরি করেছে। দীর্ঘদিন ধরে তিনি পররাষ্ট্রনীতি, জাতীয় নিরাপত্তা, ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির পক্ষে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও তিনি ইউক্রেন সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরেছিলেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছিলেন।   এই সফরের কারণে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলের একটি অংশে তাঁর মৃত্যু নিয়ে নানা জল্পনা শুরু হলেও এখন পর্যন্ত কোনো ধরনের অপরাধমূলক ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। জরুরি চিকিৎসা সেবার অডিও রেকর্ড অনুযায়ী, শনিবার রাত সাড়ে ৮টার দিকে বুকে ব্যথার অভিযোগে তাঁর ক্যাপিটল হিলের বাসভবনে জরুরি চিকিৎসা সহায়তার জন্য ফোন করা হয়েছিল।   রাশিয়াবিষয়ক কর্মী বিল ব্রাউডার প্রকাশ্যে দাবি করেছেন, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ফরেনসিক পরীক্ষা করা উচিত। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি সংস্থা বা আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষ সন্দেহজনক মৃত্যুর ইঙ্গিত দেয়নি। এফবিআই পরিচালক কাশ প্যাটেল রোববার জানান, গ্রাহামের মৃত্যুর ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করতে এফবিআই তাদের প্রয়োজনীয় সব ধরনের সম্পদ প্রস্তুত রেখেছে। তবে তদন্তের প্রকৃতি বা কোনো নির্দিষ্ট অনুসন্ধান চলছে কি না—সে বিষয়ে সংস্থাটি বিস্তারিত মন্তব্য করেনি।   লিন্ডসি গ্রাহাম সাউথ ক্যারোলাইনা থেকে টানা পঞ্চম মেয়াদের জন্য সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি যুক্তরাষ্ট্রের সিনেটে রিপাবলিকান পার্টির অন্যতম প্রভাবশালী কণ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যু শুধু সাউথ ক্যারোলাইনায় নয়, ওয়াশিংটনের ক্ষমতার ভারসাম্যেও নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ১২, ২০২৬ ২১:৫৮
ভুয়া কোভিড টিকা কার্ড বিক্রির মামলায় অভিযুক্ত সাবেক নার্স জুলি ডেভুওনো। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে ভুয়া কোভিড টিকা কার্ড বিক্রি করে ১৫ লাখ ডলার আয়, নার্সকে ৫ লাখ ৪৪ হাজার ডলার জরিমানা

অভিযুক্ত চার্লস ডিন পেসের বিরুদ্ধে দ্বিতীয় ডিগ্রির হত্যা মামলা হয়েছে। ছবি: সংগৃহীত

মিশিগানে মাতাল চালকের গাড়িচাপায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

নিউইয়র্কের হাম্পটনস অঞ্চলের বিলাসবহুল আবাসিক এলাকা। ছবি: সংগৃহীত

নিউইয়র্কের হাম্পটনসে বাড়ির দামে নতুন রেকর্ড, গড় মূল্য পৌঁছাল ৪৫ লাখ ডলারে

0 Comments