সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

নিউইয়র্কবাসীর জন্য সুখবর, বিদ্যুৎ বিলের খরচ কমাতে ডাকযোগে আসছে ২০০ ডলার পর্যন্ত রিবেট চেক

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬ ১৫:৪২
নিউইয়র্কবাসীর জন্য সুখবর, বিদ্যুৎ বিলের খরচ কমাতে ডাকযোগে আসছে ২০০ ডলার পর্যন্ত রিবেট চেক
নিউইয়র্কবাসীর জন্য সুখবর, বিদ্যুৎ বিলের খরচ কমাতে ডাকযোগে আসছে ২০০ ডলার পর্যন্ত রিবেট চেক

নিউইয়র্ক স্টেটের বাসিন্দাদের বিদ্যুৎ ও জ্বালানি বিলের খরচ থেকে স্বস্তি দিতে ‘প্রোটেকটিং আওয়ার ওয়ালেটস এনার্জি রিবেট’ (POWER) বা পাওয়ার প্রোগ্রামের আওতায় রিবেট চেক পাঠানো শুরু হয়েছে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের স্বাক্ষরিত স্টেট বাজেটের অন্তর্ভুক্ত এই কর্মসূচির আওতায় প্রায় ৮২ লাখ পরিবারের কাছে ডাকযোগে এই চেকগুলো পাঠানো হচ্ছে। গত ২১ সেপ্টেম্বর থেকে চেক পাঠানোর কাজ শুরু হয়েছে, যা আগামী ডিসেম্বর মাস পর্যন্ত চলমান থাকবে।

 

এই কর্মসূচির আওতায় প্রাপকদের আয়ের ওপর ভিত্তি করে চেকের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। যেসব যৌথ করদাতার আয় ১ লাখ ৫০ হাজার ডলারের নিচে, তারা ২০০ ডলারের চেক পাবেন। অন্যদিকে, যেসব যৌথ করদাতার আয় ১ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ ডলারের মধ্যে, তারা পাবেন ১৫০ ডলার। এছাড়া, ১ লাখ ৫০ হাজার ডলারের কম আয়কারী একক করদাতারা ১০০ ডলার করে পাবেন।

 

এই রিবেট চেক পাওয়ার জন্য বাসিন্দাদের আলাদাভাবে কোনো আবেদন করার প্রয়োজন নেই, যোগ্য বাসিন্দাদের ঠিকানায় স্বয়ংক্রিয়ভাবে এটি পৌঁছে যাবে। তবে যোগ্যতা অর্জনের জন্য ২০২৪ করবর্ষে সঠিক সময়ে নিউইয়র্ক স্টেটের আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। পাশাপাশি, করদাতাকে অবশ্যই ২০২৪ সালের জন্য নিউইয়র্কের পূর্ণকালীন বাসিন্দা হতে হবে এবং অন্য কোনো করদাতার রিটার্নে নির্ভরশীল বা ডিপেন্ডেন্ট হিসেবে দাবি করা যাবে না। যারা ২০২৪ সালের আয়কর জমা দেননি, তারা এই চেকের জন্য বিবেচিত হবেন না।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আমেরিকা

View more
যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি ভাতা বাড়ছে ৩.৬ শতাংশ, সুবিধা পাবেন সাড়ে ৭ কোটি মানুষ
যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি ভাতা বাড়ছে ৩.৬ শতাংশ, সুবিধা পাবেন সাড়ে ৭ কোটি মানুষ

যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ধাক্কা সামাল দিতে সামাজিক নিরাপত্তা (সোশ্যাল সিকিউরিটি) ভাতার ‘কস্ট-অব-লিভিং অ্যাডজাস্টমেন্ট’ বা কোলা (COLA) ৩.৬ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছে দেশটির সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (এসএসএ)। গত চার বছরের মধ্যে বার্ষিক জীবনযাত্রার ব্যয়ের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ বৃদ্ধি।   আগামী জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের ফলে বয়োজ্যেষ্ঠ, প্রতিবন্ধী ও অন্যান্য সুবিধাভোগী মিলিয়ে সাড়ে ৭ কোটিরও বেশি আমেরিকান নাগরিকের মাসিক ভাতা গড়ে প্রায় ৭৫ ডলার বেড়ে ২,১৭০ ডলারে দাঁড়াবে। এছাড়া সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম (এসএসআই) পাওয়া প্রায় ৭৩ লাখ মানুষ চলতি বছরের ৩১ ডিসেম্বর থেকেই এই বর্ধিত সুবিধা পেতে শুরু করবেন।   যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের তথ্যমতে, গত সেপ্টেম্বরে বার্ষিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৩.৭ শতাংশে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে সংঘাত ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে সৃষ্ট সার্বিক মূল্যস্ফীতির সাথে ভারসাম্য বজায় রাখতেই ভাতার হার ৩.৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে।   তবে বিশেষজ্ঞরা এবং বিভিন্ন অধিকার রক্ষা সংগঠন মনে করছেন, জীবনযাত্রার প্রকৃত খরচের তুলনায় এই বৃদ্ধি এখনো কিছুটা অপ্রতুল। সিনিয়র সিটিজেন্স লীগের নির্বাহী পরিচালক শ্যানন বেন্টনের মতে, এটি বয়োজ্যেষ্ঠদের আর্থিক অবস্থার বাড়তি উন্নতি করবে না, বরং বেড়ে যাওয়া বিলের বোঝাই সামান্য হালকা করবে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, গত বছর ভাতার বৃদ্ধির হার (২.৮%) টানা কয়েক মাস মূল্যস্ফীতির তুলনায় কম ছিল, যার ক্ষতি এই নতুন বৃদ্ধি দিয়ে পুরোপুরি পূরণ করা সম্ভব নয়।   অর্থনীতিবিদ ও পর্যবেক্ষকদের একাংশ আরও সতর্ক করছেন যে, চিকিৎসা ব্যয়ের দ্রুত বৃদ্ধির কারণে এই সুবিধার বড় একটি অংশই শেষ পর্যন্ত সাধারণ মানুষের পকেটে নাও পৌঁছাতে পারে। বয়োজ্যেষ্ঠদের জন্য মেডিক্যার পার্ট-বি প্রিমিয়াম স্বয়ংক্রিয়ভাবে সোশ্যাল সিকিউরিটি চেক থেকে কেটে নেওয়া হয়, যার ২০২৭ সালের নতুন হার এখনো ঘোষণা করা হয়নি।   সরকারি তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে বয়োজ্যেষ্ঠদের মধ্যে দারিদ্র্যের হার বেড়ে এখন ১৫.৪ শতাংশে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে অধিকারকর্মীরা বয়োজ্যেষ্ঠদের প্রকৃত চিকিৎসা ব্যয়কে বিবেচনায় রেখে ‘সিপিআই-ই’ (CPI-E) ফর্মুলা অনুযায়ী ভাতা নির্ধারণের দাবি জানাচ্ছেন, যাতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে পিছিয়ে না পড়ে সুবিধাবঞ্চিত মানুষগুলো তাদের প্রাপ্য সুরক্ষা পেতে পারেন।

প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬ ১৭:২
নিউইয়র্কবাসীর জন্য সুখবর, বিদ্যুৎ বিলের খরচ কমাতে ডাকযোগে আসছে ২০০ ডলার পর্যন্ত রিবেট চেক

নিউইয়র্কবাসীর জন্য সুখবর, বিদ্যুৎ বিলের খরচ কমাতে ডাকযোগে আসছে ২০০ ডলার পর্যন্ত রিবেট চেক

যুক্তরাষ্ট্রের ২৫ ফুট উঁচু ঝরনার নিচে মৃ ত্যুফাঁদ, প্রাণ গেল ২৪ বছরের সাহিল জিলানির

যুক্তরাষ্ট্রের ২৫ ফুট উঁচু ঝরনার নিচে মৃ ত্যুফাঁদ, প্রাণ গেল ২৪ বছরের সাহিল জিলানির

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে মলমূত্রে ভরা বাড়িতে ৭ শিশুর দুর্বিষহ জীবন, ধ র্ষণ ও মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার ৮

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে মলমূত্রে ভরা বাড়িতে ৭ শিশুর দুর্বিষহ জীবন, ধ র্ষণ ও মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার ৮

ক্যালিফোর্নিয়াকে ট্রাম্প প্রশাসনের ৪৮ ঘণ্টার আলটিমেটাম, অবৈধ ভোটার যাচাই না করলে মামলা
ক্যালিফোর্নিয়াকে ট্রাম্প প্রশাসনের ৪৮ ঘণ্টার আলটিমেটাম, অবৈধ ভোটার যাচাই না করলে মামলা

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে ক্যালিফোর্নিয়াকে ৪৮ ঘণ্টার একটি কড়া আলটিমেটাম দিয়েছে ট্রাম্প প্রশাসন। বিচার বিভাগের পক্ষ থেকে সন্দেহভাজন অ-নাগরিক (নন-সিটিজেন) ভোটারদের একটি পূর্ণাঙ্গ তালিকা রাজ্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।   ৪৮ ঘণ্টার মধ্যে এই তালিকা যাচাই করে ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ফেডারেল সরকার। মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার সেক্রেটারি অব স্টেট শার্লি ওয়েবার এবং লস অ্যাঞ্জেলেস কাউন্টির রেজিস্ট্রার-রেকর্ডার ডিন লোগানকে পাঠানো চিঠিতে এই কড়া আলটিমেটাম দেওয়া হয়।   চিঠির সাথে পাসওয়ার্ড-সুরক্ষিত একটি থাম্ব ড্রাইভ লস অ্যাঞ্জেলেস কাউন্টিকে সরবরাহ করা হয়েছে, যেখানে সম্ভাব্য অ-নাগরিকদের নাম রয়েছে যাদের কাছে ইতোমধ্যে ডাকযোগে ব্যালট (মেইল-ইন ব্যালট) পাঠানো হয়েছে। ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল আর. ট্রেন্ট ম্যাককোটার চিঠিতে উল্লেখ করেছেন, নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া বাস্তবায়ন করতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র সরকার জরুরি আদালতের শরণাপন্ন হতে বাধ্য হবে।   বিচার বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নির্বাচনে কেবল বৈধ মার্কিন নাগরিকদেরই ভোট দেওয়ার আইনি অধিকার রয়েছে এবং অ-নাগরিকদের ভোট প্রদান একটি সুস্পষ্ট ফেডারেল অপরাধ। এই অপরাধ ঠেকাতেই ক্যালিফোর্নিয়া প্রশাসনকে অবিলম্বে পদক্ষেপ নিতে বলা হয়েছে।   চিঠিতে ডিন লোগানকে নির্দেশ দেওয়া হয়েছে যেন যাদের নাগরিকত্ব তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব নয়, তাদের ডাকযোগে পাঠানো ব্যালট বাতিল না করে আলাদা করে রাখা হয়, যতক্ষণ না তাদের প্রকৃত অবস্থা যাচাই করা যায়। এ বিষয়ে ক্যালিফোর্নিয়ার সেক্রেটারি অব স্টেট বা গভর্নরের কার্যালয় থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।   ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে ভোটার জালিয়াতি এবং অ-নাগরিকদের ভোট দেওয়ার বিষয়ে বিস্তর অভিযোগ করে আসলেও, বিভিন্ন গবেষণায় এটি অত্যন্ত বিরল ঘটনা বলে প্রমাণিত হয়েছে।   তবে সম্প্রতি রয়টার্সের এক অনুসন্ধানে দেখা গেছে, সফটওয়্যার ত্রুটি ও করণিক ভুলের কারণে ২০০০ সালের পর থেকে দেশব্যাপী প্রায় ৩০ হাজার অ-নাগরিক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে থাকতে পারেন, যদিও তাদের মধ্যে কতজন বাস্তবে ভোট দিয়েছেন তা নিশ্চিত নয়। এর মাঝেই সোমবার ফেডারেল প্রসিকিউটররা অ-নাগরিকদের ভোট ও ভুয়া নিবন্ধনের অভিযোগে ১৬টি নতুন ফৌজদারি মামলার ঘোষণা দিয়েছেন।

প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬ ১৪:৫৩
যুক্তরাষ্ট্রের রিসোর্টে ভ য়াবহ হত্যাকাণ্ড, স্বামী ও তিন বছরের সন্তানকে খুনের পর আ ত্মহ ত্যার চেষ্টা মায়ের

যুক্তরাষ্ট্রের রিসোর্টে ভ য়াবহ হত্যাকাণ্ড, স্বামী ও তিন বছরের সন্তানকে খুনের পর আ ত্মহ ত্যার চেষ্টা মায়ের

মিশিগানে ল্যান্সিং রিভার ট্রেইলে ৫ জনের রহস্যজনক মৃ ত্যু, সিরিয়াল কিলারের আতঙ্কে সতর্কতা

মিশিগানে ল্যান্সিং রিভার ট্রেইলে ৫ জনের রহস্যজনক মৃ ত্যু, সিরিয়াল কিলারের আতঙ্কে সতর্কতা

জোয়ানা ও কেভিন বাপ দম্পতি তাঁদের দুই ছেলে জ্যাকসন

২০ বছর অপেক্ষার পর দুই সন্তানকে নিয়ে সমুদ্রে ৬ হাজার মাইলের অভিযানে পরিবার

মানুষের মস্তিষ্কের মাত্র এক ঘন মিলিমিটার টিস্যুর ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও গুগল রিসার্চের গবেষকেরা। ছবি: সংগৃহীত
মস্তিষ্কের এই ১ ঘন মিলিমিটার অংশের ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করতে লেগেছে প্রায় ১৪ লাখ গিগাবাইট ডেটা!

মানুষের মস্তিষ্কের মাত্র এক ঘন মিলিমিটার টিস্যুর ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করে প্রায় ৫৭ হাজার কোষ ও ১৫ কোটি সিন্যাপস শনাক্ত করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং গুগল রিসার্চের গবেষকেরা। ২০২৪ সালের মে মাসে সায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণাটি স্নায়ুকোষের সংযোগ ও মস্তিষ্কের সূক্ষ্ম গঠন বিশ্লেষণের জন্য একটি বিস্তারিত তথ্যভান্ডার তৈরি করেছে।    নমুনাটি নেওয়া হয়েছিল মস্তিষ্কের টেম্পোরাল কর্টেক্স থেকে। হার্ভার্ড গেজেটের বর্ণনা অনুযায়ী, এর আকার ছিল প্রায় অর্ধেক চালের দানার সমান। এই ক্ষুদ্র অংশের কোষ, সংযোগ ও রক্তনালির গঠন তুলে ধরতে প্রয়োজন হয়েছে প্রায় ১ দশমিক ৪ পেটাবাইট তথ্য, যা দশমিক হিসাবে প্রায় ১৪ লাখ গিগাবাইটের সমান।    গবেষকেরা ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে টিস্যুর অতি পাতলা স্তরগুলোর উচ্চ রেজোলিউশনের ছবি সংগ্রহ করেন। পরে কম্পিউটারভিত্তিক বিশ্লেষণের সাহায্যে কোষের অংশগুলো শনাক্ত ও একত্র করে ত্রিমাত্রিক কাঠামো পুনর্গঠন করা হয়। এতে স্নায়ুকোষের শাখা এবং তাদের সংযোগস্থল পৃথকভাবে অনুসরণ করার সুযোগ তৈরি হয়েছে।    সিন্যাপস হলো স্নায়ুকোষের মধ্যে সংকেত আদানপ্রদানের সংযোগস্থল। তবে শনাক্ত করা ৫৭ হাজার কোষের সবই স্নায়ুকোষ নয়। গবেষণায় স্নায়ুকোষের পাশাপাশি গ্লিয়া নামে পরিচিত সহায়ক কোষও অন্তর্ভুক্ত রয়েছে। নমুনাটিতে গ্লিয়া ও স্নায়ুকোষের অনুপাত পাওয়া গেছে প্রায় দুই অনুপাতে এক।    মানচিত্রে কিছু অস্বাভাবিক সংযোগের ধরনও দেখা গেছে। অধিকাংশ সংযোগের পাশাপাশি এমন বিরল উদাহরণ পাওয়া যায়, যেখানে একটি স্নায়ুকোষের অ্যাক্সন অন্য একটি কোষের সঙ্গে সর্বোচ্চ প্রায় ৫০টি সিন্যাপস তৈরি করেছে। এসব কাঠামোর কার্যকর ভূমিকা বুঝতে আরও গবেষণা প্রয়োজন।    গবেষণার তথ্যভান্ডার অন্য গবেষকদের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। এতে মস্তিষ্কের স্নায়বিক সার্কিটের গঠন নিয়ে নতুন প্রশ্ন পরীক্ষা করা এবং ভবিষ্যতে আরও বড় অংশের মানচিত্র তৈরির পদ্ধতি উন্নত করার সুযোগ রয়েছে। এই কাজের এইচ০১ তথ্যভান্ডার প্রথম উন্মুক্ত হয়েছিল ২০২১ সালে, আর বিস্তারিত গবেষণাপত্র প্রকাশিত হয় ২০২৪ সালে।    এই মানচিত্র পুরো মানব মস্তিষ্কের চিত্র নয়। এটি একটি ক্ষুদ্র নমুনার গঠন তুলে ধরে, স্মৃতি বা চিন্তা কীভাবে তৈরি হয় তার পূর্ণ ব্যাখ্যা দেয় না। তবে কোষগুলো কীভাবে পরস্পরের সঙ্গে যুক্ত, তা এত সূক্ষ্মভাবে দেখার সুযোগ মস্তিষ্কের কার্যপ্রণালি বোঝার গবেষণায় গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করেছে।     সূত্র: সায়েন্স বাংলা

প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬ ১২:৭
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরা দেশে সম্পত্তি বা আর্থিক কাজের জন্য পাওয়ার অব অ্যাটর্নি বা আমমোক্তারনামা ব্যবহার করতে পারেন। ছবি: সংগৃহীত

আমেরিকা থেকে দেশে পাওয়ার অব অ্যাটর্নি পাঠানোর সঠিক নিয়ম, একটি ভুলে বাতিল হতে পারে দলিল

যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট শ্রেণির অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা স্থায়ীভাবে বাতিল চূড়ান্ত করেছে ডিএইচএস। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে বাতিল হচ্ছে ওয়ার্ক পারমিটের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা

ক্যাশ অ্যাডভান্স অ্যাপ ক্লিও এআইয়ের ২১ লাখের বেশি গ্রাহককে ১ কোটি ৫৮ লাখ ডলার রিফান্ড দিচ্ছে এফটিসি। ছবি: সংগৃহীত

ক্লিও এআইয়ের ২১ লাখের বেশি গ্রাহককে ১ কোটি ৫৮ লাখ ডলারের বেশি ফেরত দিচ্ছে ফেডারেল ট্রেড কমিশন

0 Comments